স্তবকুসুমাঞ্জলি

1 প্রথম ভাগ

1.1. ঋগ্বেদীয়শান্তিবচনম্ [1]

ওঁ বাঙ্ মে মনসি প্রতিষ্ঠিতা, মনো মে বাচি প্রতিষ্ঠিতম্,
আবিরাবীর্ম এধি, বেদস্য ম আণীস্থঃ, শ্রুতং মে মা 
প্রহাসীরনেনাধীতেনাহোরাত্রান্ সংদধামি, ঋতং বদিষ্যামি, সত্যং বদিষ্যামি, 
তন্মামবতু, তদ্বক্তারমবতু, অবতু মাম্, অবতু বক্তারম্, অবতু বক্তারম্॥ 
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥১

প্রতিপদার্থ     মে (আমার) বাক্ (বাক্য) মনসি (মনে) প্রতিষ্ঠিতা (প্রতিষ্ঠিত হউক [অর্থাৎ মনে যাহা বিবক্ষিত, বাক্যে তাহাই উচ্চারিত হউক]), মে (আমার) মনঃ (মন) বাচি (বাক্যে) প্রতিষ্ঠিতম্ (প্রতিষ্ঠিত হউক [অর্থাৎ ব্রহ্মবিদ্যাপ্রতিপাদক শব্দরাশিই মনের বিবক্ষিত হউক])৷ আবিঃ (হে স্বপ্রকাশ ব্রহ্ম), মে (আমার সকাশে) আবীঃ এধি (প্রকটিত হও), [হে বাক্য ও মন] মে (আমার নিকট) বেদস্য (বেদার্থের) আণীস্থঃ (আনয়নে সমর্থ হও), মে শ্রুতং (মৎকর্তৃক শ্রুত বেদার্থ) [আমাকে] মা প্রহাসীঃ (পরিত্যাগ না করুক), অনেন (এই) অধীতেন (অধীত শাস্ত্রের দ্বারা) অহোরাত্রান্ (দিবা ও রাত্রিকে) সংদধামি (সংযোজিত করিব), ঋতং (মানসিক সত্য) বদিষ্যামি (বলিব), সত্যং (বাচনিক সত্য) বদিষ্যামি (বলিব) [অর্থাৎ মনে পরমার্থবস্তু বিচারকরিয়া বাক্যে তাহাই বলিব], [ব্রহ্মবিদ্যা-সাধনকালে] তৎ (মৎকর্তৃক বক্ষ্যমাণ ব্রহ্মতত্ত্ব) মাম্ (শিষ্য আমাকে) অবতু (পালন করুন), তৎ (ব্রহ্মতত্ত্ব) বক্তারম্ (আচার্যকে) অবতু (পালন করুন); [ব্রহ্মবিদ্যার ফলপ্রাপ্তিকালেও] অবতু মাম্ (আমাকে রক্ষা করুন), অবতু বক্তারম্ (মদীয় আচার্যকে রক্ষা করুন), অবতু বক্তারম্ (পুনরুক্তি সমাপ্তিসূচক)৷ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ (আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক ত্রিবিধ দোষের বা বিঘ্নের শান্তি হউক)॥১


সরলার্থ  আমার বাক্য মনে প্রতিষ্ঠিত হউক, আমার মন বাক্যে প্রতিষ্ঠিত হউক৷ হে স্বপ্রকাশ ব্রহ্ম, আমার নিকট প্রকাশিত হও৷ (হে বাক্য ও মন, তোমরা) আমার নিকট বেদার্থের আনয়নে সমর্থ হও৷ শ্রুত বিষয় যেন আমাকে ত্যাগ না করে৷ এই অধ্যয়নের দ্বারা আমি দিবারাত্র সংযোজিত করিব৷ আমি মানসিক সত্য বলিব, বাচনিক সত্য বলিব৷ ব্রহ্ম আমায় রক্ষা করুন, ব্রহ্ম আচার্যকে রক্ষা করুন, আমায় রক্ষা করুন, আচার্যকে রক্ষা করুন; আচার্যকে রক্ষা করুন৷ শান্তি হউক, শান্তি হউক, শান্তি হউক॥১॥

 


[1] এই প্রকরণের শান্তিবচনগুলি সাধারণতঃ যথোক্ত বিভিন্ন বেদীয় উপনিষদাদির পাঠারম্ভে ব্যবহৃত হয় বলিয়া তদনুযায়ী নাম করা হইল৷

1.2. শুক্লযজুর্বেদীয়শান্তিবচনম্

বৃহদারণ্যকোপনিষৎ (৫/১/১)

ওঁ পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে৷

পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে॥ 

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥২

প্রতিপদার্থ  অদঃ (উহা পরোক্ষরূপে বা কারণরূপে অবস্থিত ব্রহ্ম) পূর্ণম্ (পূর্ণ, সর্বব্যাপী), ইদং (ইহা, নামরূপে স্থিত সোপাধিক ব্রহ্ম) পূর্ণং (পূর্ণ, স্বরূপে সর্বব্যাপী), পূর্ণাৎ (পূর্ণস্বরূপ কারণাত্মক ব্রহ্ম হইতে) পূর্ণম্ (পূর্ণস্বরূপ কার্যাত্মক ব্রহ্ম) উদচ্যতে (উদ্‌গত হন), পূর্ণস্য (কার্যাত্মক ব্রহ্মের) পূর্ণম্ (পূর্ণত্ব) আদায় ([বিদ্যাসহায়ে] গ্রহণ করিলে, আত্মস্বরূপে একরসত্ব সম্পাদন করিলে [অর্থাৎ অবিদ্যা দূর করিলে]) পূর্ণম্ এব (কেবল ব্রহ্মই) অবশিষ্যতে (অবশিষ্ট থাকেন)৷ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ (আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক ত্রিবিধ দোষের বা বিঘ্নের শান্তি হউক)॥২

সরলার্থ  উহা (পরব্রহ্ম) পূর্ণ, ইহাও (নামরূপস্থ ব্রহ্ম) পূর্ণ; পূর্ণ হইতে পূর্ণ উদ্‌গত হন; পূর্ণের (কার্যব্রহ্মের) পূর্ণত্ব গ্রহণ করিলে পূর্ণ (পরব্রহ্মই) অবশিষ্ট থাকেন৷ শান্তি হউক, শান্তি হউক, শান্তি হউক

1.3. কৃষ্ণযজুর্বেদীয়শান্তিবচনম্ (১)

তৈত্তিরীয়োপনিষৎ (১/১)

ওঁ শং নো মিত্রঃ শং বরুণঃ৷ শং নো ভবত্বর্যমা৷

শং ন ইন্দ্রো বৃহস্পতিঃ৷ শং নো বিষ্ণুরুরুক্রমঃ৷

নমো ব্রহ্মণে নমস্তে বায়ো৷ ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি৷

ত্বামেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি৷ ঋতং বদিষ্যামি৷ সত্যং

বদিষ্যামি৷ তন্মামবতু৷ তদ্বক্তারমবতু৷ অবতু মাম্৷

অবতু বক্তারম্॥ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥৩

প্রতিপদার্থ  মিত্রঃ ([প্রাণ ও দিবসে অভিমানী দেবতারূপী] সূর্য) নঃ (আমাদিগের নিকট) শং [ভবতু] (সুখদায়ক হউন), বরুণঃ ([অপান ও রাত্রিতে অভিমানী] বরুণ) শম্ [ভবতু] (আনন্দপ্রদ হউন), অর্যমা [চক্ষু ও আদিত্যমণ্ডলে অভিমানী] অর্যমা) নঃ শং ভবতু, ইন্দ্রঃ ([বলে অভিমানী] ইন্দ্র) নঃ শং [ভবতু] বৃহস্পতিঃ ([বাগিন্দ্রিয় ও বুদ্ধিতে অভিমানী এবং দেবগণের পালক] বৃহস্পতি) [নঃ শং ভবতু], উরুক্রমঃ (বিস্তীর্ণ-পদবিক্ষেপকারী [পাদদ্বয়ে অভিমান]) বিষ্ণুঃ (বিষ্ণু) নঃ শম্ [ভবতু]৷ [৮ পৃষ্ঠা দ্রষ্টব্য]৷ 

ব্রহ্মণে ([পরোক্ষ হিরণ্যগর্ভরূপী] বায়ুদেবকে) নমঃ (নমস্কার); বায়ো (হে [প্রত্যক্ষ মুখ্যপ্রাণরূপী] বায়ুদেব) তে (তোমাকে) নমঃ (নমস্কার); ত্বম্ এব (তুমিই) প্রত্যক্ষং (সন্নিহিত ও অব্যবহিত) ব্রহ্ম অসি (ব্রহ্ম); ত্বাম্ এব (তোমাকেই) প্রত্যক্ষং(প্রত্যক্ষ) ব্রহ্ম (ব্রহ্মরূপে) বদিষ্যামি (বলিব); ঋতং (শাস্ত্রোপদিষ্ট ও বুদ্ধিতে সুনিশ্চিত যথার্থ বস্তুরূপে) বদিষ্যামি (বলিব), সত্যং (বাক্য ও শরীর দ্বারা নিষ্পাদ্য সত্যাচরণরূপেও) বদিষ্যামি (বলিব)৷ তৎ (সেই [সর্বাত্মা বায়ুরূপ] ব্রহ্ম) মাম্ ([বিদ্যার্থী] আমাকে) অবতু (রক্ষা করুন), তৎ (সেই ব্রহ্ম) বক্তারম্ (আচার্যকে, বক্তাকে) অবতু (রক্ষা করুন), মাম্ অবতু, বক্তারম্ অবতু [আদরার্থে পুনর্বচন]৷ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ (আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক ত্রিবিধ দোষের বা বিঘ্নের শান্তি হউক)॥৩

সরলার্থ  মিত্র আমাদিগের প্রতি সুখপ্রদ হউন, বরুণ সুখপ্রদ হউন, অর্যমা সুখকর হউন, ইন্দ্র ও বৃহস্পতি আনন্দপ্রদ হউন, বিস্তীর্ণ পাদক্ষেপণকারী বিষ্ণু আমাদিগের সুখদায়ক হউন৷ 

ব্রহ্মরূপী (পরোক্ষ) বায়ুকে নমস্কার; হে (প্রত্যক্ষ) বায়ু, তোমাকে নমস্কার; তুমিই প্রত্যক্ষ ব্রহ্ম[2], তোমাকেই প্রত্যক্ষ ব্রহ্মরূপে বলিব, ঋতস্বরূপে[3]বলিব, সত্যস্বরূপে[4] বলিব৷ সেই ব্রহ্ম আমাকে রক্ষা করুন, সেই ব্রহ্ম বক্তাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, বক্তাকে রক্ষা করুন৷ শান্তি হউক, শান্তি হউক, শান্তি হউক॥৩॥


[2] রাজদর্শনাভিলাষী যেমন কোনো দৌবারিকের প্রতি ‘তুমিই রাজা’ এইরূপ বলে, সেইরূপ ব্রহ্মদর্শনেচ্ছু সাধক বায়ুরূপী প্রাণকে প্রত্যক্ষব্রহ্ম বলিতেছেন৷

[3] শাস্ত্রসম্মত ও কর্তব্যানুযায়ী বুদ্ধিতে যে স্থির ধারণা হয়। 

[4] শাস্ত্রসম্মত করণীয় ঋতই শব্দ ও বাগিন্দ্রিয় দ্বারা নিষ্পন্ন হলে সত্য বলা হয়।

1.4. কৃষ্ণযজুর্বেদীয়শান্তিবচনম্ (২)

তৈত্তিরীয়োপনিষৎ (২/১)

ওঁ সহ নাববতু, সহ নৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ৷

তেজস্বি নাবধীতমস্তু, মা বিদ্বিষাবহৈ॥ 

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥৪

প্রতিপদার্থ  [ব্রহ্ম] নৌ (আমাদের [গুরু ও শিষ্য] উভয়কে) সহ (তুল্যরূপে) অবতু (রক্ষা করুন); নৌ (উভয়কে) সহ (তুল্যরূপে) ভুনক্তু ([বিদ্যাফল] ভোগ করান); সহ (তুল্যভাবে) [আমরা যেন] বীর্যং ([বিদ্যার নিমিত্ত] সামর্থ্য) করবাবহৈ (লাভ করিতে পারি); নৌ (আমাদের উভয়ের) অধীতং (লব্ধবিদ্যা) তেজস্বি (বীর্যশালী, তাৎপর্যের প্রকাশক) অস্তু (হউক); [আমরা যেন] মা বিদ্বিষাবহৈ ([পরস্পরের অন্যায় বা প্রমাদহেতু] পরস্পরের প্রতি বিদ্বেষযুক্ত না হই)৷ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ (আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক ত্রিবিধ দোষের বা বিঘ্নের শান্তি হউক)॥৪

সরলার্থ  (ব্রহ্ম) আমাদের উভয়কে সমভাবে রক্ষা করুন; উভয়কে তুল্যভাবে বিদ্যাফল দান করুন; আমরা যেন সমভাবে সামর্থ্য অর্জন করিতে পারি; আমাদের উভয়ের লব্ধ বিদ্যা সফল হউক, আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি৷ শান্তি হউক, শান্তি হউক, শান্তি হউক॥৪


1.5. সামবেদীয়শান্তিবচনম্

ওঁ আপ্যায়ন্তু মমাঙ্গানি, বাক্ প্রাণশ্চক্ষুঃ শ্রোত্রমথ বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি৷ সর্বং ব্রহ্মৌপনিষদম্৷ 
মাঽহং ব্রহ্ম নিরাকুর্যাং, মা মা ব্রহ্ম নিরাকরোদনিরাকরণমস্তু, অনিরাকরণং মেঽস্তু৷ 
তদাত্মনি নিরতে য উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু, তে ময়ি সন্তু৷
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥৫

প্রতিপদার্থ  মম (আমার) অঙ্গানি (অঙ্গসমূহ) বাক্ (বাগিন্দ্রিয়) প্রাণঃ (প্রাণ) চক্ষুঃ (চক্ষু) শ্রোত্রম্ (কর্ণ) অথ (এবং) বলং (বল) চ (ও) সর্বাণি (সকল) ইন্দ্রিয়াণি (ইন্দ্রিয়) আপ্যায়ন্তু (পুষ্টিলাভ করুক)৷ সর্বম্ (বস্তুমাত্রই) ঔপনিষদং (উপনিষৎ-প্রতিপাদ্য) ব্রহ্ম (ব্রহ্মস্বরূপ)৷ অহং (আমি) ব্রহ্ম (ব্রহ্মকে) মা নিরাকুর্যাং (যেন অস্বীকার না করি), ব্রহ্ম (ব্রহ্ম) মা (মাং, আমাকে) মা নিরাকরোৎ (যেন প্রত্যাখ্যান না করেন); অনিরাকরণম্ ([তাঁহার নিকট আমার] অপ্রত্যাখ্যান) অস্তু (হউক), মে (আমার নিকট) [তাঁহার] অনিরাকরণম্ অস্তু (অপ্রত্যাখ্যান হউক) [আমাদের পরস্পরের নিত্য সম্বন্ধ হউক]৷ উপনিষৎসু (উপনিষৎসমূহে) যে (যেসকল) ধর্মাঃ (ধর্ম) [আছে] তে (তাহারা) তৎ-আত্মনি (সেই পরমাত্মাতে) নিরতে (নিষ্ঠ) ময়ি (আমাতে) সন্তু (হউক), তে ময়ি সন্তু (আদরার্থে পুনর্বচন) ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ (আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক ত্রিবিধ দোষের বা বিঘ্নের শান্তি হউক)॥৫॥

সরলার্থ  আমার অঙ্গসমূহ বাক্ প্রাণ চক্ষু শ্রোত্র বল ও সকল ইন্দ্রিয় পুষ্টিলাভ করুক৷ বস্তুমাত্রই স্বরূপতঃ উপনিষৎ-প্রতিপাদ্য ব্রহ্ম৷ আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন; তাঁহার সহিত আমার এবং আমার সহিত তাঁহার নিত্য অবিচ্ছেদ হউক৷ সেই পরমাত্মায় সতত নিষ্ঠ আমাতে উপনিষৎ-প্রতিপাদ্য ধর্মসমূহ হউক; আমাতে উহা হউক৷ শান্তি হউক, শান্তি হউক, শান্তি হউক॥৫॥

1.6. অথর্ববেদীয়শান্তিবচনম্

ঋগ্বেদ (১/৮৯)

ওঁ ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ৷

স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাংসস্তনূভির্ব্যশেম দেবহিতং যদায়ুঃ॥

স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ৷

স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু॥

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥৬॥

প্রতিপদার্থ   [হে] দেবাঃ (দেবগণ), কর্ণেভিঃ (শ্রোত্রসমূহের দ্বারা) ভদ্রং (কল্যাণবচন) শৃণুয়াম (শুনিতে যেন সমর্থ হই); [হে] যজত্রাঃ (যজনীয় দেবগণ), অক্ষভিঃ (চক্ষুসমূহের দ্বারা) ভদ্রং (সুশোভন দ্রব্য) পশ্যেম (দর্শন করিতে যেন সমর্থ হই); স্থিরৈঃ (দৃঢ়) অঙ্গৈঃ (হস্তপদাদি অবয়ব) [এবং] তনূভিঃ (শরীরের সহিত [যুক্ত হইয়া আমরা]) তুষ্টুবাংসঃ (তোমাদিগের স্তব করিয়া) দেবহিতং (প্রজাপতি দ্বারা বিহিত অথবা দেবকর্মে রত) যৎ (যে) আয়ুঃ (জীবনকাল) [তাহা] ব্যশেম (যেন প্রাপ্ত হই)৷ [যজত্রাঃ=যাগক্ষম যজমান৷—তৈঃ আরণ্যক]৷

বৃদ্ধশ্রবাঃ (প্রভূত স্তুতি বা হবিঃরূপ অন্ন যাঁহার আছে, সেই) ইন্দ্রঃ (ইন্দ্রদেব) নঃ (আমাদিগের) স্বস্তি (অবিনাশ, মঙ্গল) [দধাতু (বিধান করুন)]; বিশ্ববেদাঃ (সর্বজ্ঞানাধার, সর্বধনের আধার) পূষা (জগৎ-পোষক দেবতা) নঃ (আমাদিগের) স্বস্তি (অবিনাশ [বিধান করুন]); অরিষ্টনেমিঃ (যৎসম্বন্ধীয় রথনেমির অবাধগতি হয়; অথবা, অরিষ্ট=অহিংসা, তাহার নেমি বা পালক) তার্ক্ষ্যঃ (গরুত্মান) নঃ (আমাদিগের) স্বস্তি (অবিনাশ [বিধান করুন]); বৃহস্পতিঃ (দেবতাদিগের পালয়িতা) নঃ স্বস্তি (অবিনাশ) দধাতু (বিধান করুন) ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ (আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক ত্রিবিধ দোষের বা বিঘ্নের শান্তি হউক)॥৬

সরলার্থ  হে দেবগণ, আমরা কর্ণে যেন কল্যাণবচন শ্রবণ করি হে; যজনীয় দেবগণ, আমরা চক্ষে যেন সুন্দর বস্তু দর্শন করি; দৃঢ়-অঙ্গপ্রত্যঙ্গযুক্ত হইয়া আমরা যেন তোমাদের স্তবগানপূর্বক দেবকর্মে নিয়োজিত জীবনকাল প্রাপ্ত হই৷ 

বৃদ্ধশ্রবাঃ ইন্দ্র আমাদের মঙ্গল করুন; সর্বজ্ঞানাধার পূষা আমাদের মঙ্গল করুন; (সর্পাদিকৃত) হিংসানিবারক গরুড় আমাদের মঙ্গল করুন; বৃহস্পতি আমাদের মঙ্গল করুন৷ শান্তি হউক, শান্তি হউক, শান্তি হউক॥৬॥


1.7. মধুবাতেত্যাদিসূক্তম্


ঋগ্বেদ (১/৯০/৬-৯); বৃহদারণ্যক (৬/৩/৬)

মধু বাতা ঋতায়তে মধু ক্ষরন্তি সিন্ধবঃ৷

মাধ্বীর্ন সন্ত্বোষধীঃ॥১

প্রতিপদার্থ  ঋতায়তে (সৎকর্মপরায়ণ ব্যক্তি অথবা পরব্রহ্মেচ্ছু ব্যক্তির প্রতি) বাতাঃ (বায়ুসমূহ) মধু (মধুর) [হয়]; সিন্ধবঃ (নদীসকল) মধু (মধুময় রস) ক্ষরন্তি (ক্ষরণ করে); ওষধীঃ (ওষধিসমূহ) নঃ (আমাদের নিকট) মাধ্বীঃ (মধুময়) সন্তু (হউক)॥১

সরলার্থ  সৎকর্মপরায়ণ ব্যক্তির প্রতি বায়ুসমূহ মধুর হয়; নদীসমূহ মধুময় রস ক্ষরণ করে; ওষধিসমূহ আমাদের নিকট মধুময় হউক॥১॥


মধু নক্তমুতোষসো মধুমৎ পার্থিবং রজঃ৷

মধু দ্যৌরস্তু নঃ পিতা॥২

প্রতিপদার্থ  নক্তম্ (রাত্রি) উত (এবং) ঊষসঃ (ঊষাকালের দ্বারা উপলক্ষিত দিবসসকল) মধু (মধুময় হউক); পার্থিবং রজঃ (পৃথিবীলোক) মধুমৎ (মধুময় হউক); পিতা (বৃষ্টিপ্রদানপূর্বক পালয়িতা) দ্যৌঃ (দ্যুলোক) নঃ (আমাদের নিকট) মধু (মধুযুক্ত) অস্তু (হউন)॥২

সরলার্থ  রাত্রি এবং দিবসসকল মধুময় হউক; পৃথিবীলোক মধুময় হউক; পিতৃস্থানীয় দ্যুলোক আমাদের নিকট মধুময় হউন


মধুমান্নো বনস্পতির্মধুমাঁ অস্তু সূর্যঃ৷
মাধ্বীর্গাবো ভবন্তু নঃ॥৩

প্রতিপদার্থ  বনস্পতিঃ (অরণ্যাধিপতি [‘সোম’—আনন্দগিরি]) নঃ (আমাদের নিকট) মধুমান্ (মিষ্টফলপ্রদ) [অস্তু (হউন)]; সূর্যঃ (সূর্য) মধুমাঁন্‌ (আনন্দপ্রদায়ক) অস্তু (হউন); গাবঃ (গরুসকল) নঃ (আমাদের নিকট) মাধ্বীঃ (সুখপ্রদ) ভবন্তু (হউক)॥৩

সরলার্থ  অরণ্যাধিপতি দেব আমাদিগকে মিষ্ট ফল দান করুন; সূর্য আনন্দপ্রদায়ক হউন; গরুসকল আমাদিগের নিকট সুখপ্রদ হউন॥৩॥


শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্বর্যমা৷
শং ন ইন্দ্রো বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুরুক্রমঃ॥৪

প্রতিপদার্থ  [ঈশ্বরানুগ্রহে] মিত্রঃ ([ভক্তের প্রতি স্নেহশীল] মিত্রদেব) নঃ (আমাদের) শং (সুখ- স্বরূপ হউন), বরুণঃ ([ভক্তদিগকে বরণকারী] বরুণদেব) শম্, অর্যমা ([ভক্তের প্রতি গমনশীল] অর্যমা) নঃ শং ভবতু (হউন); ইন্দ্রঃ (দেবরাজ) নঃ শং, বৃহস্পতিঃ (দেবগুরু) [শং], উরুক্রমঃ (বিস্তীর্ণ পাদবিন্যাসকারী) বিষ্ণুঃ ([জগদ্ব্যাপক] বিষ্ণুঃ) নঃ শং [ভবতু]৷ [তৃতীয় শান্তিবচন দ্রষ্টব্য]॥৪


সরলার্থ  মিত্রদেব আমাদের সুখকারী, বরুণ আমাদের সুখপ্রদ ও সূর্য আমাদের আনন্দপ্রদ হউন; দেবগণের পালয়িতা ইন্দ্র আমাদের সুখকারী এবং বিস্তীর্ণ পাদবিক্ষেপকারী বিষ্ণু মঙ্গলপ্রদ হউন

1.8. সংজ্ঞানসূক্তম্

ঋগ্বেদ (১০/১৯১/২-৪)

সং গচ্ছধ্বং সং বদধ্বং সং বো মনাংসি জানতাম্৷

দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানা উপাসতে॥১

প্রতিপদার্থ     [হে স্তবকারিগণ তোমরা] সং গচ্ছধ্বং (সংযুক্ত হও)। সং বদধ্বং (একবিধবাক্য প্রয়োগ করো); বঃ (তোমাদের) মনাংসি (মনসমূহ) সং জানতাম্ (সমানরূপে একরূপ অর্থ জ্ঞাত হউক)৷ যথা (যেরূপ) পূর্বে (পুরাতন) দেবাঃ (দেবগণ) সঞ্জানানাঃ (ঐক্যমত্য প্রাপ্ত হইয়া) ভাগম্ উপাসতে (হবির্ভাগ গ্রহণ করিয়াছিলেন)[সেইরূপ তোমরাও সম্মিলিতভাবে ধন গ্রহণ করো]॥১

সরলার্থ  সমানরূপে জ্ঞাত হউক৷ পূর্ববর্তী দেবগণ যেরূপ ঐক্যমত্য প্রাপ্ত হইয়া হবির্ভাগ গ্রহণ করিয়াছিলেন, তোমরাও সেইরূপ (ধনাদি গ্রহণ করো)॥১॥

সমানো মন্ত্রঃ সমিতিঃ সমানী সমানং মনঃ সহ চিত্তমেষাম্৷

সমানং মন্ত্রমভিমন্ত্রয়ে বঃ সমানেন বো হবিষা জুহোমি॥২॥

প্রতিপদার্থ     এষাং (ইহাদের) মন্ত্রঃ (স্তুতি বা মন্ত্রণা) সমানঃ (একবিধ), সমিতিঃ (প্রাপ্তি) সমানী (একরূপা) [হউন], মনঃ (অন্তঃকরণ) সমানং (একবিধ) [হউক], চিত্তং (বিচারজাত জ্ঞান) সহ (একার্থে একীভূত) [হউক] [আমিও] বঃ (তোমাদের) সমানং (একবিধ) মন্ত্রম্ (মন্ত্রকে) অভিমন্ত্রয়ে (ঐক্যবিধানের জন্য সংসার করি); বঃ সমানেন (তোমাদের সকলের সাধারণ) হবিষা(চরুপুরোডাশাদি দ্বারা) জুহোমি (আহুতি দান করি)॥২॥

সরলার্থ  ইহাদের স্তুতি একরূপ, প্রাপ্তি একবিধ, অন্তঃকরণ একরূপ, বিচারজাত জ্ঞান একবিষয়ে একীভূত হউক; আমিও তোমাদের তুল্যরূপ মন্ত্রকে ঐক্যবিধানের জন্য সংস্কার করি; হে দেবগণ, তোমাদের সকলের সাধারণ হবির দ্বারা আহুতি প্রদান করি॥২॥

সমানী ব আকূতিঃ সমানা হৃদয়ানি বঃ৷

সমানমস্তু বো মনো যথা বঃ সুসহাসতি॥৩॥

প্রতিপদার্থ     বঃ (তোমাদের) আকূতিঃ (সঙ্কল্প) সমানী (সমান), বঃ (তোমাদের) হৃদয়ানি (হৃদয়সমূহ), সমানা (=সমানানি; একবিধ), বঃ (তোমাদের) মনঃ (অন্তঃকরণ) সমানম্ (সমান) অস্তু (হউক), বঃ (তোমাদের) সুসহ (সুন্দর ঐক্য) যথা অসতি (যাহাতে হয়) [সেইরূপ হউক]॥৩

সরলার্থ  তোমাদের সঙ্কল্প সমান, তোমাদের হৃদয়সমূহ সমান ও তোমাদের অন্তঃকরণসমূহ সমান হউক৷ যাহাতে তোমাদের পরম ঐক্য হয় তাহাই হউক॥৩॥

1.9. বীর্যপ্রার্থনা

বাজসনেয় সংহিতা (১৯/৯)

তেজোঽসি তেজো ময়ি ধেহি৷ বীর্যমসি বীর্যং ময়ি ধেহি৷

বলমসি বলং ময়ি ধেহি৷ ওজোঽস্যোজো ময়ি ধেহি৷

মন্যুরসি মন্যুং ময়ি ধেহি৷ সহোঽসি সহো ময়ি ধেহি৷

প্রতিপদার্থ     [তুমি] তেজঃ অসি (তেজঃস্বরূপ), [অতএব] ময়ি (আমাতে) তেজঃ ধেহি (স্থাপন কর, বিধান কর)৷ বীর্যম্ অসি (তুমি বীর্য, মনের বল বা সামর্থ্যস্বরূপ), ময়ি বীর্যং ধেহি৷ বলম্ অসি (তুমি দেহবলস্বরূপ), ময়ি বলং ধেহি৷ ওজঃ অসি (তুমি জীবনীশক্তিস্বরূপ), ময়ি ওজঃ ধেহি৷ মন্যুঃ অসি (তুমি কোপস্বরূপ, অন্যায়দ্রোহী) ময়ি মন্যুং ধেহি৷ সহঃ অসি (তুমি সহ্যশক্তিস্বরূপ) ময়ি সহঃ ধেহি৷

সরলার্থ  তুমি তেজ, আমায় তেজস্বী কর; তুমি বীর্য, আমায় বীর্যবান কর; তুমি বল, আমায় বলবান কর; তুমি ওজঃ, আমায় ওজস্বী কর; তুমি অন্যায়দ্রোহী, আমায় অন্যায়দ্রোহী কর; তুমি সহ্যশক্তি, আমায় সহনশীল কর৷


1.10. বিষ্ণুসূক্তম্

ঋগ্বেদ (১/২২/১৬-২১)

অতো দেবা অবন্তু নো যতো বিষ্ণুর্বিচক্রমে৷ 

পৃথিব্যাঃ সপ্ত ধামভিঃ॥১

প্রতিপদার্থ    বিষ্ণুঃ (পরমেশ্বর) সপ্ত ধামভিঃ (গায়ত্র্যাদি সাধনভূত সপ্ত ছন্দের দ্বারা) [তৈত্তিরীয় শাখায় উল্লিখিত আছে ‘‘বিষ্ণু প্রমুখ দেবগণ ছন্দঃসমূহের দ্বারা এই লোকসমূহকে জয় করিয়াছিলেন”] যতঃ পৃথিব্যাঃ (যে পৃথিবী হইতে) বিচক্রমে ([বামনাবতারকালে] বিবিধ প্রকারে পাদক্ষেপ করিয়াছিলেন) অতঃ (সেই পৃথিবী হইতে) নঃ (আমাদিগকে) দেবাঃ (দেবগণ) অবন্তু (রক্ষা করুন)॥১

সরলার্থ  সাধনভূত গায়ত্র্যাদি সপ্তচ্ছন্দের দ্বারা বিষ্ণু যে পৃথিবী হইতে (বামনাবতারকালে) বিবিধ প্রকারে পাদক্ষেপ করিয়াছিলেন, সেই পৃথিবীতে বর্তমান আমাদিগকে দেবগণ পাপ হইতে রক্ষা করুন॥১॥

ইদং বিষ্ণুর্বিচক্রমে ত্রেধা নি দধে পদং৷

সমূঢ়মস্য পাংসুরে॥২

প্রতিপদার্থ    বিষ্ণুঃ (বামনরূপধারী অথবা সর্বব্যাপক ভগবান) ইদং (এই দৃশ্যমান জগতের উদ্দেশে) বিচক্রমে (বিশেষভাবে [চরণ] বিস্তার করিয়াছিলেন); [তৎকালে] ত্রেধা [পৃথিবীতে, অন্তরীক্ষে এবং দ্যুলোকে] তিন প্রকারে) পদং (স্বকীয় চরণ) নিদধে (প্রক্ষেপ করিয়াছিলেন); অস্য (উক্ত বিষ্ণুর) পাংসুরে (ধূলিযুক্ত পাদস্থানে) সমূঢ়ম্ ([সমস্ত জগৎ] সম্যক্ অন্তর্ভুক্ত হইয়াছিল)॥২

সরলার্থ  সর্বব্যাপী বিষ্ণু[5] এই সমস্ত জগতের উদ্দেশে চরণ বিস্তার করিয়াছিলেন; তৎকালে তিনি পৃথিবী, অন্তরীক্ষ ও দ্যুলোকে তিন প্রকারে স্বকীয় চরণ প্রক্ষেপ করিয়াছিলেন; তাঁহার ধূলিযুক্ত পাদস্থানে সমগ্র জগৎ অন্তর্ভুক্ত হইয়াছিল॥২॥

 ত্রীণি পদা বিচক্রমে বিষ্ণুর্গোপা অদাভ্যঃ৷

অতো ধর্মাণি ধারয়ন্॥৩

প্রতিপদার্থ    অদাভ্যঃ (সকলের হিংসার অতীত, অজেয়) গোপাঃ ([সমস্ত জগতের] রক্ষক) বিষ্ণুঃ অতঃ (এই তিন লোকে) ধর্মাণি (পুণ্যকর্মসমূহ) ধারয়ন্ (পোষণ করিয়া) ত্রীণি পদা [পদানি] (পদত্রয়) বিচক্রমে (বিস্তার করিয়াছিলেন)॥৩

সরলার্থ  অজেয় ও সমস্ত জগতের রক্ষক বিষ্ণু এই ত্রিলোকের পুণ্যকর্মসমূহ রক্ষণার্থ পদত্রয় বিস্তার করিয়াছিলেন॥৩॥

বিষ্ণোঃ কর্মাণি পশ্যত যতো ব্রতানি পস্পর্শে৷
ইন্দ্রস্য যুজ্যঃ সখা॥৪

প্রতিপদার্থ    বিষ্ণোঃ (বিষ্ণুর) কর্মাণি (পালনাদি কার্য) পশ্যত (দর্শন কর) যতঃ (সেসকল কর্মের ফলে) [যজমানগণ] ব্রতানি (অগ্নিহোত্রাদি কর্ম) পস্পর্শে (স্পর্শ করিয়াছেন)[অর্থাৎ বিষ্ণুর অনুগ্রহে তাদৃশ কর্মের অনুষ্ঠান করেন]; [তাদৃশ বিষ্ণু] ইন্দ্রস্য (ইন্দ্রদেবের) যুজ্যঃ (অনুকূল) সখা॥৪

সরলার্থ  বিষ্ণুর যে কর্মের ফলে (অর্থাৎ অনুগ্রহে) যজমানগণ অগ্নিহোত্রাদি কর্ম স্পর্শ করিয়াছেন (অর্থাৎ অনুষ্ঠান করেন) বিষ্ণুর সেই (পালনাদি) কর্ম দর্শন কর৷ বিষ্ণু ইন্দ্রের অনুকূল সখা॥৪॥

    তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ৷
দিবীব চক্ষুরাততম্॥৫

প্রতিপদার্থ    দিবি (আকাশে) আততং (সর্বত্র প্রসারিত) চক্ষুঃ ইব (চক্ষুর ন্যায় [আকাশে সর্বত্র প্রসারিত চক্ষু যেমন বাধাশূন্যভাবে বিশদরূপে দর্শন করে তদ্রূপ]) সূরয়ঃ (বিদ্বানেরা) তৎ (সেই) বিষ্ণোঃ (বিষ্ণুসম্বন্ধী) পরমং পদং (পরম ধামকে) [রাহুর শিরের ন্যায় বিষ্ণুই পদ] সদা (সর্বদা) পশ্যন্তি ([শাস্ত্রদৃষ্টি দ্বারা] দর্শন করেন)॥৫

সরলার্থ  আকাশে সর্বত্র প্রসারিত চক্ষু যদ্রূপ (বাধাশূন্যভাবে বিশদরূপে) দর্শন করে বিদ্বানগণ বিষ্ণুসম্বন্ধী সেই সর্বোত্তম স্থানকেও (অর্থাৎ বিষ্ণুলোককেও) সর্বদা তদ্রূপ দর্শন করেন॥৫॥

তদ্বিপ্রাসো বিপন্যবো জাগৃবাংসঃ সমিন্ধতে৷

বিষ্ণোর্যৎ পরমং পদম্॥৬

প্রতিপদার্থ    বিষ্ণোঃ (বিষ্ণুর) যৎ (যে) পরমং (উৎকৃষ্ট) পদং (স্থান) তৎ (সেই পদকে) বিপন্যবঃ (বিশেষরূপে স্তবকারী) জাগৃবাংসঃ ([শব্দ ও অর্থবিষয়ে প্রমাদরাহিত্যহেতু] জাগরূক) বিপ্রাসঃ (মেধাবিগণ) সমিন্ধতে (সম্যগ্‌রূপে প্রদীপ্ত করেন)॥৬

সরলার্থ  বিষ্ণুর যাহা উৎকৃষ্ট ধাম তাহা স্তবকারী ও প্রমাদহীন (শব্দার্থাভিজ্ঞ) মেধাবিগণ প্রকাশ করিয়া থাকেন॥৬॥


[5] যস্মাদ্বিশ্বমিদং সর্বং তস্য শক্ত্যা মহাত্মনঃ৷ 

   তস্মাদেবোচ্যতে বিষ্ণুর্বিশধাতোঃ প্রবেশনাৎ॥


1.11. বিশ্বদেবসূক্তম্

ঋগ্বেদ (১/৮৯)

আ নো ভদ্রাঃ ক্রতবো যন্তু বিশ্বতোঽদব্ধাসো

অপরীতাস উদ্ভিদঃ৷

দেবা নো যথা সদমিদ্বৃধে অসন্নপ্রায়ুবো

রক্ষিতারো দিবে দিবে॥১

প্রতিপদার্থ  নঃ (আমাদিগের নিকট) ভদ্রাঃ (কল্যাণময়) অদব্ধাসঃ (নিরুপদ্রুত) অপরীতাসঃ (অপ্রতিরুদ্ধ) উদ্ভিদঃ (শত্রুবিনাশক) ক্রতবঃ (অগ্নিষ্টোমাদি মহাযজ্ঞসমূহ) বিশ্বতঃ (সকল দিক হইতে) আয়ন্তু (আগমন করুক)৷ যথা (তদ্রূপ) অপ্রায়ুবঃ (রক্ষিতব্যকে পরিত্যাগ না করিয়া) দিবে দিবে (প্রতিদিন) রক্ষিতারঃ (রক্ষাকারী) দেবাঃ (দেবগণ) নঃ (আমাদিগকে) সদমিৎ (সর্বদাই) বৃধে (বর্ধনার্থ মঙ্গলার্থী) অসন্ (হউক)॥১

সরলার্থ  আমাদিগের নিকট কল্যাণময়, নিরুপদ্রুত, অপ্রতিরুদ্ধ ও শত্রুবিনাশক ক্রতুসমূহ সকল দিক হইতে আগমন করুক৷ তদ্রূপ আশ্রিতপালক এবং প্রতিদিন রক্ষাকারী দেবগণও সর্বদাই আমাদের মঙ্গলবিধায়ক হউন॥১॥

দেবানাং ভদ্রা সুমতির্ঋজূয়তাং দেবানাং

রাতিরভি নো নি বর্ততাং৷

দেবানাং সখ্যমুপ সেদিমা বয়ং দেবা ন আয়ুঃ

প্রতিরন্তু জীবসে॥২

প্রতিপদার্থ  ঋজূয়তাং (সরল-মার্গ অনুসরণকারী যজমানকে বাঞ্ছাকারী) দেবানাং (দেবতাদিগের) ভদ্রা (কল্যাণদায়িকা) সুমতিঃ (অনুগ্রহাত্মিকা বুদ্ধি) [আমাদের প্রতি হউক]; দেবানাং রাতিঃ (দান) নঃ অভি (আমাদের প্রতি) নি (নিরন্তর) বর্ততাং (বর্তমান থাকুক); বয়ং (আমরা) দেবানাং (দেবগণের) সখ্যম্ (সখিত্ব) উপসেদিমা (উপসেদিন, যেন প্রাপ্ত হই); দেবাঃ (দেবগণ) নঃ (আমাদের) আয়ুঃ (জীবনকাল) জীবসে (দীর্ঘ জীবনের জন্য) প্রতিরন্তু (বর্ধিত করুন)॥২

সরলার্থ  দেবগণ ঋজুপথগামী যজমানকে বাঞ্ছা করেন; আমাদের প্রতি তাঁহাদের কল্যাণবিধায়িনী সুমতি হউক; দেবগণের দান নিরন্তর আমাদের অভিমুখে অবস্থিত থাকুক; আমরা যেন দেবগণের সখ্য প্রাপ্ত হই; দীর্ঘজীবনলাভার্থ দেবগণ আমাদের আয়ু বৃদ্ধি করুন॥২॥

তান্ পূর্বয়া নিবিদা হূমহে বয়ং ভগং

মিত্রমদিতিং দক্ষমস্রিধম্৷

অর্যমণং বরুণং সোমমশ্বিনা সরস্বতী নঃ

সুভগা ময়স্করৎ॥৩

প্রতিপদার্থ  তান্ (সেই সকল দেবতাকে) পূর্বয়া (নিত্য) নিবিদা (বেদাত্মক বাক্যের দ্বারা) বয়ং (আমরা) হূমহে (আহ্বান করি); ভগং ([দ্বাদশ আদিত্যের অন্যতম] ভজনীয় ভগদেবকে), মিত্রম্ (অহরভিমানী দেবতা মিত্রকে), অদিতিং (অনন্তস্বরূপা দেবমাতাকে), দক্ষম্ (নির্মাণসমর্থ প্রজাপতি দক্ষকে), অস্রিধম্ (সর্বদা একরূপে বর্তমান মরুৎগণকে), অর্যমণং (অরিগণকে শাসনকারী সূর্যদেবকে), বরুণং ([পাপকারীকে স্বীয় পাপের দ্বারা আবরণকারী রাত্র্যভিমানী দেবতা] বরুণকে), সোমম্ [চন্দ্র ও সোমের অধিষ্ঠাতৃ] সোম দেবতাকে), অশ্বিনা (অশ্বিনৌ, [সর্বব্যাপী] অশ্বিনীকুমারদ্বয়কে) [আহ্বান করি]; সুভগা (শোভনধনযুক্তা) সরস্বতী (জ্ঞানাধিষ্ঠাত্রী দেবী) নঃ (আমাদের প্রতি) ময়ঃ (সুখ) করৎ (বিধান করুন)॥৩

সরলার্থ  সেই সকল দেবগণকে নিত্যস্বরূপ বেদমন্ত্রের দ্বারা আমরা আহ্বান করি; ভগ, মিত্র, অদিতি, দক্ষ, মরুৎগণ, সূর্য, বরুণ, সোম ও অশ্বিনীকুমারদ্বয়কে আমরা আহ্বান করি; উত্তম ঐশ্বর্যযুক্তা সরস্বতী আমাদের সুখ বিধান করুন॥৩॥

তন্নো বাতো ময়োভু বাতু ভেষজং তন্মাতা

পৃথিবী তৎ পিতা দ্যৌঃ৷

তদ্‌গ্রাবাণঃ সোমসুতো ময়োভুবস্তদশ্বিনা

শৃণুতং ধিষ্ণ্যা যুবম্॥৪

প্রতিপদার্থ  বাতঃ (বায়ু) তৎ (সেই প্রসিদ্ধ) ময়োভু (সুখসাধক) ভেষজং (ঔষধ) নঃ (আমাদিগকে) বাতু (প্রাপ্ত করুন); মাতা (জননী) পৃথিবী (ভূমি) তৎ (উক্ত ঔষধ), পিতা [বৃষ্টিপ্রদানপূর্বক সকলের] পালক) দ্যৌঃ (দ্যুলোক) তৎ (উক্ত ঔষধ), সোমসুতঃ (সোমরস নিঃসারক) ময়োভূবঃ (যাগফলভূত সুখের ভাবয়িতা) গ্রাবাণঃ (প্রস্তরসকলও) তৎ (সেই ঔষধ [প্রাপ্ত করুন])৷ [হে] ধিষ্ণ্যা (বুদ্ধিগম্য) অশ্বিনা (অশ্বিনৌ, অশ্বিনী-কুমারদ্বয়) যুবং (তোমরা) তৎ (উক্ত ঔষধকে) শৃণুতম্ (শ্রবণ করো)॥৪

সরলার্থ  বায়ু সেই সুখসাধক ঔষধ আমাদিগকে দান করুন, মাতা পৃথিবী উহা দান করুন, পিতা দ্যুলোক উহা দান করুন, সোমরস নিঃসারক সুখসাধক পাষাণসমূহ উহা দান করুন৷ হে ধ্যানগম্য অশ্বিনীকুমারদ্বয়, আপনারা উহা শ্রবণ করুন (উহা যেরূপে আমাদের অনুকূল হয় তাহা আপনারা অবগত আছেন)॥৪॥

তমীশানং জগতস্তস্থুষস্পতিং ধিয়ংজিন্বমবসে হূমহে বয়ম্৷

পূষা নো যথা বেদসামসদ্বৃধে রক্ষিতা পায়ুরদব্ধঃ স্বস্তয়ে॥৫

প্রতিপদার্থ  জগতঃ (জঙ্গম প্রাণিজাতের) তস্থুষঃ (স্থাবরসমূহের) পতিং (স্বামী) ধিয়ংজিন্বম্ (সৎকর্মের দ্বারা প্রীণয়িতব্য) ঈশানং (ঐশ্বর্যবান) তম্ (সেই ইন্দ্রকে) অবসে (রক্ষণের নিমিত্ত) বয়ং (আমরা) হূমহে (আহ্বান করি); পূষা (পুষ্টিবিধায়কদেবতা) নঃ (আমাদিগের) বেদসাং (ধনসমূহের) বৃধে (বর্ধনের নিমিত্ত) যথা (যে প্রকারে) রক্ষিতা (রক্ষক) অসৎ (হন) [সেই প্রকারে] অদব্ধঃ (কাহারও দ্বারা হিংসিত না হইয়া) স্বস্তয়ে (মঙ্গলের জন্য) [আমাদিগকে] পায়ুঃ (রক্ষা করুন)॥৫

সরলার্থ  স্থাবর-জঙ্গমের অধিপতি এবং সৎকর্মের দ্বারা প্রীণয়িতব্য ঐশ্বর্যবান সেই ইন্দ্রকে আমরা (আমাদের) রক্ষণের নিমিত্ত আহ্বান করি৷ পূষাদেবতা যাহাতে আমাদের ধনবৃদ্ধির সহায় হইতে পারেন, সেই প্রকার অপ্রতিহতভাবে তিনি মঙ্গললাভার্থে আমাদিগের রক্ষক হউন॥৫॥

স্বস্তি ন ইন্দ্রো বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ৷

স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু॥৬

(অথর্ববেদীয় শান্তিবচন দ্রষ্টব্য৷ 1.6)॥৬

পৃষদশ্বা মরুতঃ পৃশ্নিমাতরঃ শুভংযাবানো বিদথেষু জগ্ময়ঃ৷

অগ্নিজিহ্বা মনবঃ সূরচক্ষসো বিশ্বে নো দেবা অবসাগমন্নিহ॥৭

প্রতিপদার্থ  পৃষদশ্বাঃ (যাঁহাদের অশ্ব শ্বেতবিন্দুসমূহের দ্বারা যুক্ত) পৃশ্নিমাতরঃ (যাঁহাদের মাতা নানাবর্ণবিশিষ্টা গাভী সেই) শুভং যাবানঃ (সুন্দরগতিশীল) বিদথেষু (যজ্ঞসমূহে) জগ্ময়ঃ (গমনকারী) অগ্নিজিহ্বাঃ (অগ্নির জিহ্বায় বর্তমান) মনবঃ (সকলের মননকারী) সূরচক্ষসঃ (সূর্যের ন্যায় প্রকাশযুক্ত) মরুতঃ (মরুৎ নামক) বিশ্বে (সকল) দেবাঃ (দেবগণ) ইহ (এইকালে) নঃ (আমাদিগকে) অবসা (রক্ষণপূর্বক) আগমন্ (আগমন করুন)॥৭

সরলার্থ  শ্বেতবিন্দুযুক্ত অশ্বের দ্বারা বাহিত, গাভীপুত্র, সুন্দরগতিশীল, যজ্ঞসমূহে গমনকারী, অগ্নিজিহ্বায় অধিষ্ঠিত, সকলের মননকারী এবং সূর্যের ন্যায় প্রকাশবিশিষ্ট মরুৎ নামক দেবগণ আমাদিগের রক্ষা বিধানপূর্বক এক্ষণে আগমন করুন॥৭

ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়াম দেবা ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ৷

স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাংসস্তনূভির্ব্যশেম দেবহিতং যদায়ুঃ॥৮

(অর্থববেদীয় শান্তিবচন দ্রষ্টব্য৷ 1.6)॥৮

শতমিন্নু শরদো অন্তি দেবা যত্রা নশ্চক্রা জরসং তনূনাম্৷

পুত্রাসো যত্র পিতরো ভবন্তি মা নো মধ্যা রীরিষতায়ুর্গন্তোঃ॥৯

প্রতিপদার্থ  [হে] দেবাঃ (দেবগণ), যত্রা (=যত্র, যদবস্থায়) নঃ (আমাদের) তনূনাং (শরীর-সমূহের) জরসং (জরাকে) চক্রা (=চক্র, তোমরা আনয়ন করো) [এবং] যত্র (যদবস্থায়) পুত্রাসঃ (পুত্রগণ) পিতরঃ ([আমাদের] রক্ষিতা) ভবন্তি (হয়), [ঈদৃশদশাপন্ন আমাদিগের] অন্তি (সমীপে) শরদঃ (সম্বৎসর, অর্থাৎ আয়ু) শতম্ (শত) ইন্নু (নিশ্চয়ই হয়); নঃ (আমাদের) আয়ুর্গন্তোঃ (কল্পিত আয়ুর গমনের পূর্বে) মধ্যা (=মধ্যে, মধ্যাবস্থায়) মা রীরিষত (বিরূপ হইও না)॥৯

সরলার্থ  হে দেবগণ, যদবস্থায় তোমরা আমাদের শরীরে জরা আনয়ন কর এবং যদবস্থায় পুত্রগণ আমাদের রক্ষক হয়, তদবস্থাপন্ন আমাদিগের জন্য তোমাদিগের দ্বারা শতবৎসর আয়ুই কল্পিত হইয়াছে৷ আমাদিগের কল্পিত আয়ু নিঃশেষিত হইবার পূর্বে মধ্যাবস্থায় তোমরা বিরূপ হইও না॥৯॥

অদিতির্দ্যৌরদিতিরন্তরি‌ক্ষমদিতির্মাতা স পিতা স পুত্রঃ৷

বিশ্বে দেবা অদিতিঃ পঞ্চজনা অদিতির্জাতমদিতির্জনিত্বম্॥১০

প্রতিপদার্থ  অদিতিঃ (অদীনা বা অখণ্ডনীয়া পৃথিবী বা দেবমাতা [অথবা অনন্তরূপী ভগবান]) দ্যৌঃ (স্বর্গ), অদিতিঃ (অদিতি) অন্তরিক্ষম্ (দ্যুলোক ভূলোকের মধ্যবর্তী ব্যোম), অদিতিঃ মাতা (জগতের জননী), সঃ (অদিতি) পিতা (জনক), সঃ পুত্রঃ (সন্তান), বিশ্বে (সকল) দেবাঃ (দেবগণ) অদিতিঃ (অদিতি), পঞ্চজনাঃ (নিষাদপঞ্চম চতুর্বর্ণ, অথবা গন্ধর্ব পিতৃগণ দেব অসুর ও রাক্ষস) অদিতিঃ (অদিতি), জাতম্ (সন্তানের জন্ম) অদিতিঃ জনিত্বম্ (জন্মাধিকরণ) [অদিতি]৷ [এই প্রকারে অদিতি- সকল জগদাত্মা]৷ [ঐতরেয় ব্রাহ্মণ, ১৩/৭ মতে—পঞ্চজন=দেব, মনুষ্য, সর্প, পিতৃগণ এবং গন্ধর্ব ও অপ্সরা৷ জাতম্ ও জনিত্বম্=ভূত ও ভবিষ্যৎ প্রাণিবৃন্দ]॥১০

সরলার্থ  অনন্তস্বরূপা দেবমাতা অদিতি স্বর্গ, অদিতি অন্তরিক্ষ; অদিতি জগজ্জননী, অদিতি পিতা, অদিতি পুত্র, অদিতিই সকল দেবতা; পঞ্চবর্ণের লোকসমূহ অদিতি, জন্ম অদিতি, জন্মাধিকরণও অদিতি॥১০॥




1.12. নাসদীয়সূক্তম্

ঋগ্বেদ (১০/১২৯)

নাসদাসীন্নো সদাসীত্তদানীং নাসীদ্রজো নো ব্যোমা পরো যৎ৷

কিমাবরীবঃ কুহ কস্য শর্মন্নম্ভঃ কিমাসীদ্ গহনং গভীরম্॥১

প্রতিপদার্থ  তদানীম্ (তৎকালে) [প্রলয়ে] অসৎ (শূন্য) ন আসীৎ (ছিল না), সৎ (সৎ-শব্দ-বাচ্য) নো আসীৎ (ছিল না); রজঃ (পাতালাদি পৃথিব্যন্ত লোক) ন আসীৎ (ছিল না); ব্যোমা (অন্তরিক্ষ), পরঃ (অন্তরিক্ষের উপরিদেশে) যৎ (যে স্বর্গাদি) [তাহাও] ন (ছিল না); কিম্ (কে) আবরীবঃ (আবরণ করিবে) কুহ (কোথায়) কস্য শর্মন্ (কাহার ভোগের জন্য [আবরণ করিবে?]); গহনং (নিবিড়) গভীরম্ (অগাধ) অম্ভঃ [জলরাশি] কিম্ আসীৎ (ছিল কি?)    

সরলার্থ  (জগতের মূল কারণ মায়া) তৎকালে (অর্থাৎ প্রলয়কালে) অসদ্‌রূপে কিংবা সদ্‌রূপে ছিল না৷ (পাতালাদিপৃথিব্যন্ত) লোকসূমহ এবং অন্তরিক্ষ ও তদূর্ধ্ব লোকসমূহ ছিল না৷ (আবরণীয় চতুর্দশ ভুবন না থাকায় আবরক আকাশাদি ভূতপঞ্চকের মধ্যে) কে (তাহাদিগকে) আবৃত করিবে? কোথায় (অবস্থিত থাকিয়া) কাহার ভোগের জন্য (আবরণ করিবে)? তখন কি নিবিড় অগাধ জলরাশি ছিল? (তাহাও ছিল না)

ন মৃত্যুরাসীদমৃতং ন তর্হি ন রাত্র্যা অহ্ন আসীৎ প্রকেতঃ৷

আনীদবাতং স্বধয়া তদেকং তস্মাদ্ধান্যন্ন পরঃ কিং চনাস॥২

প্রতিপদার্থ  তর্হি (তৎকালে) মৃত্যুঃ (মৃত্যু) ন আসীৎ (ছিল না), অমৃতং (অমরণ) ন (ছিল না); রাত্র্যাঃ (রাত্রির), অহ্নঃ (দিবসের) প্রকেতঃ (জ্ঞান) ন আসীৎ (ছিল না) তৎ (ব্রহ্মতত্ত্ব) অবাতম্ (বায়ুশূন্য) আনীৎ (প্রাণ-ক্রিয়া করিয়াছিলেন); তৎ (সেই ব্রহ্ম) স্বধয়া (নিজ মায়ার সহিত) একং (অবিভাগাপন্ন ছিলেন) তস্মাৎ হ (সেই মায়োপহিত ব্রহ্ম হইতে) অন্যৎ (ভিন্ন) পরঃ (পরে অর্থাৎ সৃষ্টির ঊর্ধ্বকালে বর্তমান এই জগৎ) কিং চন (কিছুই) ন আস (ছিল না)

সরলার্থ  তৎকালে মৃত্যু ছিল না, অমরণও ছিল না; রাত্রি ও দিবসের জ্ঞান ছিল না; তিনি (অর্থাৎ সেই ব্রহ্ম) বায়ু ব্যতিরেকেও প্রাণক্রিয়া করিয়াছিলেন, (তিনি) নিজ মায়ার সহিত অবিভাগাপন্ন ছিলেন; তাহা (মায়াসহ বিদ্যমান ব্রহ্ম) হইতে ভিন্নরূপে পরবর্তী কিছুই (অর্থাৎ সৃষ্টিকালে বিদ্যমান জগৎ) ছিল না

তম আসীত্তমসা গূঢ়মগ্রেঽপ্রকেতং সলিলং সর্বমা ইদং৷

তুচ্ছ্যেনাভ্যপিহিতং যদাসীত্তপসস্তন্মহিনাজায়তৈকম্॥৩

প্রতিপদার্থ  অগ্রে (সৃষ্টির পূর্বে) ইদং (এই) সর্বং (সমস্ত জগৎ) তমসা (ভাবরূপ অজ্ঞানের দ্বারা) গূঢ়ম্ (আচ্ছাদিত) অপ্রকেতং (অজ্ঞায়মান) তমঃ (অজ্ঞানস্বরূপ) আসীৎ (ছিল); সলিলম্ (কারণের সহিত অবিভাগাপন্ন) আঃ (ছিল); যৎ (যে জগৎ) আভু (ব্যাপক) তুচ্ছ্যেন (তুচ্ছকল্প [সদসৎ-বিলক্ষণ ভাবরূপ] অজ্ঞানে) অপিহিতম্ আসীৎ (আচ্ছাদিত ছিল), একং (কারণের সহিত একীভূত) তৎ (তাহা, সেই সৃষ্ট বস্তুসমূহ) তপসঃ ([স্রষ্টব্য-পর্যালোচনারূপ] ঈশ্বরের তপস্যার) মহিনা (মাহাত্ম্যের দ্বারা) অজায়ত (উৎপন্ন হইয়াছিল)

সরলার্থ  সৃষ্টির পূর্বে ইহা (অর্থাৎ এই জগৎ) অজ্ঞানান্ধকারে আচ্ছাদিত অজ্ঞায়মান অজ্ঞানস্বরূপই ছিল এবং কারণের সহিত অবিভাগাপন্ন ছিল; তুচ্ছকল্প ব্যাপক অজ্ঞানে যে জগৎ আচ্ছাদিত ছিল, তাহাই (সৃষ্টি-পর্যালোচনারূপ) তপস্যার মহিমায় উৎপন্ন হইয়াছিল

কামস্তদগ্রে সমবর্ততাধি মনসো রেতঃ প্রথমং যদাসীৎ৷

সতো বন্ধুমসতি নিরবিন্দন্ হৃদি প্রতীষ্যা কবয়ো মনীষা॥৪

প্রতিপদার্থ  যৎ (যেহেতু) মনসঃ অধি ([সর্ব প্রাণীর অন্তঃকরণে সমবেত যে সংস্কারাবশেষ, তাহার সহিত অন্তঃকরণ প্রলয়কালে মায়ায় লীন ছিল বলিয়া] অন্তঃকরণের সম্বন্ধী) প্রথমং (অতীত কল্পের) রেতঃ (বীজ অর্থাৎ কর্মফল) আসীৎ (ছিল), তৎ (সেই হেতু) অগ্রে (সৃষ্টির পূর্বে) [পরমেশ্বরের মনে] কামঃ (সিসৃক্ষা) সমবর্তত (জন্মিয়াছিল); কবয়ঃ (অতীত, অনাগত এবং বর্তমান বিষয়ে অভিজ্ঞ যোগিগণ) হৃদি (হৃদয়ে) মনীষা (বুদ্ধির দ্বারা) প্রতীষ্যা (প্রতীষ্য, বিচার করিয়া) সতঃ (সদ্রূপে প্রতীয়মান জগতের) বন্ধুম্ (বন্ধনের হেতুভূত প্রাণিগণের কর্মসমূহকে) অসতি (সদ্বিলক্ষণ অব্যাকৃত কারণে) নিরবিন্দন্ (অবস্থিত বলিয়া জানিয়াছিলেন)

সরলার্থ  যেহেতু (প্রাণিবর্গের) অন্তঃকরণে পূর্বকল্পের কর্মফল সমবেত ছিল, সুতরাং সৃষ্টির প্রাক্কালে (পরমেশ্বরের) মনে সৃষ্টির ইচ্ছা উদয় হইয়াছিল জ্ঞানিগণ নিজ হৃদয়ে বুদ্ধির দ্বারা বিচার করিয়া দেখিলেন যে, সদ্রূপে প্রতীয়মান এই জগতের হেতুভূত কর্মসমূহ অব্যাকৃত কারণে অবস্থিত থাকে

তিরশ্চীনো বিততো রশ্মিরেষামধঃ স্বিদাসীদুপরি স্বিদাসীৎ৷

রেতোধা আসন্মহিমান আসন্ স্বধা অবস্তাৎ প্রযতিঃ পরস্তাৎ॥৫

প্রতিপদার্থ  এষাম্ ([নাসদাসীৎ এই মন্ত্রোক্ত] অবিদ্যা, [কামস্তদগ্রে অত্র উক্ত] কাম, এবং [মনসো রেতঃ অত্র উক্ত] কর্মসকলের) [যে] রশ্মিঃ (কিরণসদৃশ কার্যবর্গ) বিততঃ (বিস্তৃত হইয়াছিল) [উহা প্রথমতঃ কি] তিরশ্চীনঃ (মধ্যে স্থিত হইয়াছিল) [অথবা] অধঃ (অধোভাগে) স্বিৎ আসীৎ (ছিল কি) [অথবা] উপরি (উপরিভাগে) স্বিৎ আসীৎ (ছিল কি)? [অর্থাৎ নিমেষ মধ্যে রশ্মির ন্যায় সমস্ত কার্যবর্গ বিস্তৃত হইয়াছিল৷ তৈত্তিরীয় আরণ্যকে আছে ‘আত্মা হইতে আকাশ উৎপন্ন হইয়াছিল, আকাশ হইতে বায়ু, বায়ু হইতে অগ্নি’—এই স্থলে ক্রমের জ্ঞান হইলেও বিদ্যুৎ-প্রকাশের ন্যায় অতি দ্রুত সৃষ্টি হওয়ায় কোন্‌টি অগ্রে, কোন্‌টি পরে তাহা জানা যায় নাই]৷ [সৃষ্ট কার্যের মধ্যে কতকগুলি] রেতোধা (বীজভূত কর্মের বিধাতা অর্থাৎ কর্তা ও ভোক্তা জীব) আসন্ (হইয়াছিল [অপর কতকগুলি] মহিমানঃ (মহান আকাশাদি ভোগ্যদ্রব্য) আসন্ (হইয়াছিল)৷ [উক্ত ভোক্তৃবর্গ ও ভোগ্যবর্গের মধ্যে] স্বধা (অন্ননামক ভোগ্যপ্রপঞ্চ) অবস্তাৎ (নিকৃষ্ট ছিল), প্রযতিঃ (ভোক্তা) পরস্তাৎ (উৎকৃষ্ট ছিল)

সরলার্থ  ইহাদের (অর্থাৎ পূর্বোক্ত কাম, কর্ম ও অবিদ্যার) যে রশ্মিসদৃশ কার্যবর্গ বিস্তৃত হইয়াছিল, উহা কি প্রথমে মধ্যে স্থিত হইয়াছিল, কিংবা অধোভাগে ছিল, কিংবা উপরিভাগে ছিল? (সৃষ্টকার্যবর্গের মধ্যে কতকগুলি) কর্মের বীজভূত কর্তা ও ভোক্তা হইয়াছিল এবং মহান বিষয়াদি পদার্থ ভোগ্যদ্রব্য হইয়াছিল৷ ভোগ্যবর্গ নিকৃষ্ট ছিল এবং ভোক্তৃবর্গ উৎকৃষ্ট ছিল


কো অদ্ধা বেদ ক ইহ প্রবোচৎ কুত আজাতা কুত ইয়ং বিসৃষ্টিঃ৷

অর্বাগ্ দেবা অস্য বিসর্জনেনাথা কো বেদ যত আবভূব॥৬


প্রতিপদার্থ  ইয়ং (এই দৃশ্যমান) বিসৃষ্টিঃ (বহুপ্রকারা সৃষ্টি) কুতঃ (কোন্ উপাদান কারণ হইতে) কুতঃ (কোন্ নিমিত্ত কারণ হইতে) আজাতা (প্রাদুর্ভূত হইয়াছে) [এই উভয় তত্ত্ব] কঃ (কে) অদ্ধা (পরমার্থতঃ) বেদ (জানে)? কঃ (কেই বা) ইহ (এই লোকে) প্রবোচৎ (প্রকৃষ্টরূপে বলে)? দেবাঃ [চ] (দেবতারাও) অস্য (এই জগতের) বিসর্জনেন অর্বাক্ (বিবিধ ভৌতিক সৃষ্টির পরে জন্মিয়াছেন); অথা (সুতরাং) যতঃ (যাহা হইতে) আবভূব ([জগৎ] জন্মিয়াছে) [তাহাকে] কঃ ([মনুষ্যাদি] কে) বেদ (জানে)?॥৬॥

সরলার্থ  এই বিবিধ সৃষ্টি কোন্ উপাদান কারণ এবং কোন্ নিমিত্ত কারণ হইতে প্রাদুর্ভূত হইয়াছে, তাহা কে সম্যগ্‌রূপে জানে? এই লোকে কেই বা প্রকৃষ্টরূপে বলিতে পারে? দেবতারাও এই জগতের বিবিধ সৃষ্টির পরে (জন্মিয়াছেন), সুতরাং যাঁহা হইতে জগৎ উৎপন্ন হইয়াছে, তাঁহাকে কেই বা জানে?

ইয়ং বিসৃষ্টির্যত আবভূব যদি বা দধে যদি বা ন৷

যো অস্যাধ্যক্ষঃ পরমে ব্যোমন্ সো অঙ্গ বেদ যদি বা ন বেদ॥৭

প্রতিপদার্থ  যতঃ [উপাদানভূত] যে পরমাত্মা হইতে) ইয়ং (এই) বিসৃষ্টিঃ ([গিরি, নদী প্রভৃতি] বিচিত্র সৃষ্টি) আবভূব (জাত হইয়াছে) [সেই সৃষ্টিকে উপাদানভূত পরমাত্মা স্বয়ং নিমিত্তভূত হইয়া] যদি বা (যদিই বা) দধে (ধারণ করেন), যদি বা (অন্যথা) ন (ধারণ করেন না) [অর্থাৎ ধারণকারী কেহ থাকিলে তিনি একমাত্র ঈশ্বরই হইতে পারেন, অপর কেহ নহে]৷ পরমে ব্যোমন্ (উৎকৃষ্ট আকাশে, অর্থাৎ আকাশবৎ নির্মল সত্যস্বরূপ স্বপ্রকাশে প্রতিষ্ঠিত) যঃ (যিনি) অস্য (এই ভূতভৌতিক জগতের) অধ্যক্ষঃ (ঈশ্বর) সঃ অঙ্গ (সেই প্রসিদ্ধ ঈশ্বরই) [জগতের তত্ত্ব] বেদ (জানেন), যদি বা (অথবা) ন বেদ (জানেন না) [অর্থাৎ জ্ঞাতা কেহ থাকিলে তিনি একমাত্র ঈশ্বরই, অপর কেহ নহে]॥৭

সরলার্থ  (উপাদানভূত) যাঁহা হইতে এই বিচিত্র সৃষ্টি হইয়াছে, তিনি যদি বা ইহাকে (নিমিত্ত কারণরূপে) ধারণ করেন, অথবা ধারণ করেন না৷ সত্যস্বরূপে, স্বপ্রকাশ প্রতিষ্ঠিত, যিনি এই জগতের অধ্যক্ষরূপে প্রসিদ্ধ, তিনিই যদি বা ইহাকে জানেন, অথবা জানেন না॥৭॥


1.13. হিরণ্যগর্ভসূক্তম্

ঋগ্বেদ (১০/১২১)

হিরণ্যগর্ভঃ সমবর্ততাগ্রে ভূতস্য জাতঃ পতিরেক আসীৎ৷

স দাধার পৃথিবীং দ্যামুতেমাং কস্মৈ দেবায় হবিষা বিধেম॥১

প্রতিপদার্থ  অগ্রে (প্রপঞ্চসৃষ্টির পূর্বে) হিরণ্যগর্ভঃ (হিরন্ময় ব্রহ্মাণ্ড যাঁহার উদরে গর্ভবৎ বর্তমান সেই সূত্রাত্মা) [জগৎ সৃষ্টি করিতে ইচ্ছুক ঈশ্বর হইতে] সমবর্তত (জন্মিয়াছিলেন)৷ জাতঃ (জন্মমাত্রই) [তিনি] একঃ (অদ্বিতীয় রূপে) ভূতস্য (ব্রহ্মাণ্ডাদি সমস্ত জগতের) পতিঃ (ঈশ্বর) আসীৎ (হইলেন); সঃ (তিনি) পৃথিবীং (অন্তরিক্ষলোক), দ্যাম্ (দ্যুলোক) উত (এবং) ইমাং (এই ভূমিকে) দাধার (ধারণ করিলেন)৷ কস্মৈ (অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতি) দেবায় (দেবতার উদ্দেশে) হবিষা (হবির দ্বারা) বিধেম (আমরা পরিচর্যা করি)॥১

সরলার্থ  প্রপঞ্চসৃষ্টির পূর্বে হিরণ্যগর্ভ জন্মগ্রহণ করিলেন এবং জন্মিয়াই জগতের অদ্বিতীয় কর্তা হইলেন৷ তিনি অন্তরিক্ষলোক, দ্যুলোক এবং এই পৃথিবীকে ধারণ করিলেন৷ সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি॥১॥

য আত্মদা বলদা যস্য বিশ্ব উপাসতে প্রশিষং যস্য দেবাঃ৷

যস্য চ্ছায়ামৃতং যস্য মৃত্যুঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥২

প্রতিপদার্থ  যঃ (যে প্রজাপতি) আত্মদা (জীবনদাতা অথবা চিত্তের শোধয়িতা), বলদা (বলদাতা কিংবা বলের শোধয়িতা), বিশ্বে (সকল প্রাণী) যস্য (যাঁহার) [এবং] দেবাঃ (দেবগণ) যস্য (যাঁহার) প্রশিষং (আজ্ঞা) উপাসতে (প্রার্থনা করে অথবা পালন করে), অমৃতং (অমৃতত্ব) যস্য (যাঁহার) ছায়া (ছায়াস্বরূপ), মৃত্যুঃ (মরণ) যস্য (যাঁহার [ছায়া]), কস্মৈ ইত্যাদি॥২

সরলার্থ  যিনি জীবনদাতা ও বলদাতা, সকল প্রাণী এবং দেবতারাও যাঁহার শাসন অনুসরণ করেন, অমরণ যাঁহার ছায়াস্বরূপ, মৃত্যুও যাঁহার ছায়া, সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি

যঃ প্রাণতো নিমিষতো মহিত্বৈক ইদ্‌রাজা জগতো বভূব৷

য ঈশে অস্য দ্বিপদশ্চতুষ্পদঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৩


প্রতিপদার্থ  যঃ (যে হিরণ্যগর্ভ) মহিত্বা (স্বমহিমায়) প্রাণতঃ (প্রাণক্রিয়াশীল) নিমিষতঃ (নিমেষকারী) জগতঃ (গতিমান্ প্রাণিবর্গের) একঃ ইৎ (অদ্বিতীয়রূপে) রাজা (ঈশ্বর) বভূব (হইলেন), যঃ (যিনি) অস্য (এই দৃশ্যমান) দ্বিপদঃ (দ্বিপদদিগের) চতুষ্পদঃ (চতুষ্পদদিগের) ঈশে (শাসন করেন), কস্মৈ ইত্যাদি॥৩

সরলার্থ  যিনি স্বমহিমায় প্রাণযুক্ত ও নিমেষযুক্ত সচল জীববর্গের একমাত্র রাজা হইয়াছেন, যিনি এই দ্বিপদ ও চতুষ্পদদিগের শাসক, সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি৷৩


যস্যেমে হিমবন্তো মহিত্বা যস্য সমুদ্রং রসয়া সহাহুঃ৷

যস্যেমাঃ প্রদিশো যস্য বাহূ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৪

প্রতিপদার্থ  ইমে (এই দৃশ্যমান) হিমবন্তঃ (হিমালয় প্রভৃতি পর্বতসকল)৷ যস্য (যে প্রজাপতির) মহিত্বা (মহত্ত্ব), রসয়া সহ (নদীসকলের সহিত) সমুদ্রং (সমুদ্রকে) যস্য (যাঁহার মহিমা) আহুঃ ([সৃষ্ট্যভিজ্ঞগণ] বলেন), ইমাঃ (এই সকল) প্রদিশঃ (দিক এবং কোণসমূহ) যস্য (যাঁহার) বাহূ (ভুজসমূহ), কস্মৈ ইত্যাদি॥৪

সরলার্থ  জ্ঞানিগণ এই দৃশ্যমান হিমালয়াদি পর্বতকে যাঁহার মহিমা এবং নদীসমূহের সহিত সমুদ্রকে যাঁহার মহিমা বলিয়া থাকেন, এই দিক এবং কোণসমূহ যাঁহার বাহু, সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি

যেন দ্যৌরুগ্রা পৃথিবী চ দৃঢ়া যেন স্বঃ স্তম্ভিতং যেন নাকঃ৷

যো অন্তরিক্ষে রজসো বিমানঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৫

প্রতিপদার্থ  যেন (যাঁহার দ্বারা) দ্যৌঃ (অন্তরিক্ষলোক) উগ্রা (ঊর্ধ্বে ধৃত), পৃথিবী চ (পৃথিবীও) দৃঢ়া (স্থিরীকৃত হইয়াছে), যেন (যৎকর্তৃক) স্বঃ (স্বর্গ) স্তম্ভিতং (স্তব্ধ হইয়াছে), যেন (যাঁহার দ্বারা) নাকঃ (আদিত্য [অন্তরিক্ষে স্তম্ভিত হইয়াছেন]), যঃ (যিনি) অন্তরিক্ষে (অন্তরিক্ষে) রজসঃ (জলের) বিমানঃ (নির্মাতা), কস্মৈ ইত্যাদি॥৫

সরলার্থ  যৎকর্তৃক অন্তরিক্ষলোক ঊর্ধ্বে ধৃত এবং পৃথিবী স্থিরীকৃত হইয়াছে, যাঁহার দ্বারা স্বর্গ সুপ্রতিষ্ঠিত হইয়াছে, যাঁহার দ্বারা আদিত্য সুনিয়ন্ত্রিত হইয়াছেন এবং যিনি অন্তরিক্ষে জলের নির্মাতা, সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি

যং ক্রন্দসী অবসা তস্তভানে অভ্যৈক্ষেতাং মনসা রেজমানে৷

যত্রাধি সূর উদিতো বিভাতি কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৬

প্রতিপদার্থ  রেজমানে (বিরাজমান) ক্রন্দসী (দ্যুলোক ও ভূলোক) অবসা (লোকের রক্ষার নিমিত্ত) তস্তভানে ([প্রজাপতি কর্তৃক সৃষ্ট হইয়] স্থৈর্যলাভপূর্বক) যং (যে প্রজাপতিকে) মনসা (বুদ্ধির দ্বারা) অভ্যৈক্ষেতাং (দেখিয়াছিলেন [প্রজাপতি হইতেই স্বীয় মহত্ত্ব লাভ হইয়াছে, ইহা বুঝিয়াছিলেন]), যত্র অধি (আধারস্বরূপ যে প্রজাপতিতে) সূরঃ (সূর্য) উদিত (উদয় প্রাপ্ত হইয়া) বিভাতি (প্রকাশ পান), কস্মৈ ইত্যাদি॥৬

সরলার্থ  লোকরক্ষার নিমিত্ত স্থৈর্যলাভ করিয়া দীপ্যমান এই দ্যুলোক ও ভূলোক যাঁহাকে মনে মনে (নিজ নিজ মহত্ত্বলাভের কারণরূপে) দেখিয়াছিল, যাঁহার আশ্রয়ে সূর্য উদিত হইয়া প্রকাশ পান, সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতি-দেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি    

আপো হ যদ্ বৃহতীর্বিশ্বমায়ন্ গর্ভং দধানা জনয়ন্তীরগ্নিম্৷

ততো দেবানাং সমবর্ততাসুরেকঃ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৭

প্রতিপদার্থ  যৎ (যেহেতু) বৃহতীঃ (বিশাল) আপঃ হ (জলরাশিই, প্রলয়বারিধি) অগ্নিং (অগ্নি প্রভৃতি ভূতসমূহকে) জনয়ন্তীঃ (উৎপাদনের জন্য) গর্ভং (হিরণ্ময় অণ্ডের গর্ভস্বরূপ প্রজাপতিকে) দধানাঃ (ধারণ করিয়া) বিশ্বম্ (সমস্ত জগৎ) আয়ন্ (ব্যাপ্ত করিয়াছিল) ততঃ (সেই হেতু) দেবানাম্ (দেবগণের) অসুঃ (প্রাণস্বরূপ) একঃ (অদ্বিতীয়) [প্রজাপতি] সমবর্তত (উৎপন্ন হইয়াছিলেন), কস্মৈ ইত্যাদি॥৭

সরলার্থ  অগ্নি প্রভৃতি ভূতবর্গকে উৎপাদন করিবার জন্য বিশাল জলরাশি প্রজাপতিকে গর্ভে ধারণ করিয়া বিশ্ব ব্যাপ্ত করিয়াছিল বলিয়াই দেবগণের প্রাণস্বরূপ অদ্বিতীয় প্রজাপতি উৎপন্ন হইয়াছিলেন; সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া আমরা তাঁহার পরিচর্যা করি

যশ্চিদাপো মহিনা পর্যপশ্যদ্ দক্ষং দধানা জনয়ন্তীর্যজ্ঞম্৷

যো দেবেষ্বধি দেব এক আসীৎ কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৮

প্রতিপদার্থ  যজ্ঞং (যজ্ঞোপলক্ষিত কার্যবর্গকে) জনয়ন্তীঃ (উৎপাদনের জন্য) দক্ষং ([জগৎপ্রপঞ্চরূপে বর্ধমান] প্রজাপতিকে) [আপনাতে] দধানাঃ (বিধারক) আপঃ ([প্রলয়কালীন] জলরাশিকে) যঃ চিৎ (যিনি) মহিনা (স্বীয় মহিমায়) পর্যপশ্যৎ (চতুর্দিকে দেখিয়াছিলেন), যঃ (যিনি) দেবেষু অধি (দেবগণের মধ্যে) দেবঃ ([তাঁহাদের] ঈশ্বররূপে) একঃ (অদ্বিতীয়) আসীৎ (হইলেন), কস্মৈ ইত্যাদি॥৮

সরলার্থ  যে জলরাশি কার্যবর্গের উৎপাদনের জন্য (প্রপঞ্চরূপে বর্ধমান) প্রজাপতিকে আপনাতে ধারণ করিয়াছিল—(প্রলয়কালীন) সেই জলরাশিকে যিনি নিজ মহিমায় চতুর্দিকে অবলোকন করিয়াছিলেন, এবং যিনি দেবগণেরও অদ্বিতীয় দেবতা, সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে আমরা হবিঃ দান করিয়া তাঁহার পরিচর্যা করি

মা নো হিংসীজ্জনিতা যঃ পৃথিব্যা যো বা দিবং সত্যধর্মা জজান৷

যশ্চাপশ্চন্দ্রা বৃহতীর্জজান কস্মৈ দেবায় হবিষা বিধেম॥৯

প্রতিপদার্থ  যঃ (যিনি) পৃথিব্যাঃ (ভূমির) জনিতা (জনয়িতা), বা (এবং) সত্যধর্মা (জগতের ধারণরূপ ধর্মটি যাঁহার মিথ্যা নহে) [এইরূপ] যঃ (যিনি) দিবং (অন্তরিক্ষোপলক্ষিত সকল লোককে) জজান (জন্ম দিয়াছেন) যঃ চ (এবং যিনি) বৃহতীঃ (মহান) চন্দ্রাঃ (আহ্লাদিনী) অপঃ (জলরাশিকে) জজান (জন্ম দিয়াছেন) [তিনি] নঃ (আমাদিগকে) মা হিংসীৎ (যেন হিংসা না করেন), কস্মৈ ইত্যাদি॥৯

সরলার্থ  যিনি পৃথিবীর জনক, সত্যধর্মা যিনি অন্তরীক্ষাদি লোকের জন্ম দিয়াছেন, এবং যিনি রমণীয় মহান জলরাশিকে জন্ম দিয়াছেন, তিনি যেন আমাদিগকে হিংসা না করেন; আমরা সেই অনির্জ্ঞাতস্বরূপ প্রজাপতিদেবতার উদ্দেশে হবিঃ দান করিয়া তাঁহার পরিচর্যা করি

প্রজাপতে ন ত্বদেতান্যন্যো বিশ্বা জাতানি পরি তা বভূব৷

যৎ কামাস্তে জুহুমস্তন্নো অস্তু বয়ং স্যাম পতয়ো রয়ীণাম্॥১০

প্রতিপদার্থ  প্রজাপতে (হে প্রজাপতি), ত্বৎ অন্যঃ (তোমা হইতে ভিন্ন অপর কেহ) এতানি (ইদানীং বর্তমান) তা (সেই সকল) বিশ্বা (সকল) জাতানি (প্রথম পরিণামপ্রাপ্ত ভূতবর্গকে) ন পরি বভূব (ব্যাপ্ত করে নাই)৷ বয়ং (আমরা) যৎ কামাঃ (যে ফল কামনা করিয়া) তে (তোমাকে) জুহুমঃ (হবিঃ দান করিতেছি) তৎ (সেই ফল) নঃ (আমাদের) অস্তু (হউক); [বয়ং (আমরা)] রয়ীণাং (ধনসমূহের) পতয়ঃ (অধিপতি) স্যাম (যেন হই)॥১০

সরলার্থ  হে প্রজাপতি, তোমা হইতে ভিন্ন অপর কেহ সেই সকল আদিপরিণত এবং ইদানীং বর্তমান ভূতবর্গকে ব্যাপ্ত করে নাই৷ আমরা যে ফল কামনা করিয়া তোমাকে হবিঃ প্রদান করিতেছি, সেই ফল আমাদের হউক; আমরা যেন ধনসমূহের পতি হই১০


    

1.14. পুরুষসূক্তম্

ঋগ্বেদ (১০/৯০), তৈত্তিরীয়ারণ্যক (৩/১২)


সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ৷

স ভূমিং বিশ্বতো বৃত্বাত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম্॥১


প্রতিপদার্থ  পুরুষ (সর্বপ্রাণিসমষ্টিরূপ বিরাট নামধারী ব্রহ্মাণ্ডদেহ পুরুষ) সহস্রশীর্ষা (অনন্ত মস্তক-বিশিষ্ট) সহস্রাক্ষঃ (অনন্ত-নেত্র-বিশিষ্ট) সহস্রপাৎ (অনন্তপাদবিশিষ্ট) সঃ (সেই পুরুষ) ভূমিং (ব্রহ্মাণ্ডকে) বিশ্বতঃ (সর্বতোভাবে) বৃত্বা (পরিবেষ্টন করিয়া) দশাঙ্গুলম্ (দশাঙ্গুল-পরিমিত স্থান) অতি অতিষ্ঠৎ (অতিক্রম করিয়া অবস্থিত আছেন) [দশাঙ্গুল শব্দ ব্রহ্মাণ্ডের বহিঃস্থ সকল স্থানের উপলক্ষণ, অর্থাৎ তিনি ব্রহ্মাণ্ডের বাহিরেও সর্বত্র ব্যাপ্ত]॥১

সরলার্থ  যিনি বিরাটপুরুষ তাঁহার অনন্ত মস্তক, অনন্ত চক্ষু এবং অনন্ত চরণ; তিনি ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে পরিবেষ্টন করিয়া দশাঙ্গুলপরিমিত স্থান অতিক্রম করিয়া অবস্থিত আছেন


পুরুষ এবেদং সর্বং যদ্ভূতং যচ্চ ভব্যং৷

উতামৃতত্বস্যেশানো যদন্নেনাতিরোহতি॥২

প্রতিপদার্থ  ইদং (বর্তমান জগৎ) সর্বং (সমস্তই) পুরুষঃ এব (পুরুষস্বরূপই), যৎ (যাহা) ভূতং (অতীত জগৎ) যৎ চ (এবং যাহা) ভব্যম্ (ভবিষ্যৎ জগৎ) [তাহাও পুরুষস্বরূপ]৷ উত (এবং) [তিনি] অমৃতত্বস্য (দেবত্বের) ঈশানঃ (নিয়ামক)৷ যৎ (যেহেতু) অন্নেন (প্রাণীদিগের ভোগের নিমিত্ত অন্নরূপে) অতি-রোহতি ([স্বকীয় কারণাবস্থ] অতিক্রম করিয়া [দৃশ্যমান জগদবস্থা] প্রাপ্ত হন [সুতরাং ইহা তাঁহার বাস্তব রূপ নহে—ইহা তাঁহার মহিমামাত্র [পরের শ্লোক দ্রষ্টব্য]॥২

সরলার্থ  বর্তমান এই সমস্ত জগৎই (স্বরূপতঃ) সেই বিরাটপুরুষ; যাহা অতীত, যাহা ভবিষ্যৎ, তাহাও সেই পুরুষ এবং তিনিই দেবত্বের নিয়ন্তা৷ যেহেতু তিনি প্রাণিগণের ভোগের নিমিত্ত স্বকীয় কারণাবস্থা অতিক্রম করিয়া দৃশ্যমান জগদবস্থা প্রাপ্ত হইয়াছেন, সুতরাং ইহা তাঁহার পারমার্থিক রূপ নহে


এতাবানস্য মহিমাতো জ্যায়াংশ্চ পুরুষঃ৷

পাদোঽস্য বিশ্বা ভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি॥৩


প্রতিপদার্থ  এতাবান্ (ত্রিকালবর্তী সমস্ত জগৎ) অস্য মহিমা (এই পুরুষের মহিমা) স্বীয় শক্তিবিশেষ [কিন্তু পারমার্থিক রূপ নহে]), চ (এবং বস্তুতঃ) পুরুষঃ (সেই পুরুষ) অতঃ (এই মহিমা হইতে) জ্যায়ান্ (অতিশয় অধিক) বিশ্বা (সমস্ত) ভূতানি (কাল-ত্রয়বর্তী প্রাণিসমূহ) অস্য (এই পুরুষের) পাদঃ (চতুর্থাংশ), অস্য (ইঁহার) [অবশিষ্ট] ত্রিপাদ্ (ত্রিচতুর্থাংশ) অমৃতং (অবিনাশিরূপে) দিবি (স্বপ্রকাশস্বরূপে) [অবস্থিত আছে]॥৩

সরলার্থ  এই সমস্তই তাঁহার মহিমা মাত্র, বস্তুতঃ সেই পুরুষ এই মহিমা হইতেও অতিশয় শ্রেষ্ঠ, কালত্রয়বর্তী সমস্ত জীব তাঁহার একপাদ মাত্র, তাঁহার অবশিষ্ট ত্রিপাদ অবিনাশিরূপে ও স্বপ্রকাশস্বরূপে অবস্থিত আছে


ত্রিপাদূর্ধ্ব উদৈৎ পুরুষঃ পাদোঽস্যেহাভবৎ পুনঃ৷

ততো বিষ্বঙ্ ব্যক্রামৎ সাশনানশনে অভি॥৪

প্রতিপদার্থ  ত্রিপাৎ-পুরুষঃ (ত্রিপাদ [অর্থাৎ সংসাররহিত ব্রহ্মস্বরূপ] সেই পুরুষ) ঊর্ধ্বঃ উদৈৎ (ঊর্ধ্বে [অর্থাৎ অজ্ঞানের কার্য সংসারের বহির্ভূত হইয়া এবং অত্রত্য গুণ ও দোষে অস্পৃষ্ট হইয়া] উৎকৃষ্টরূপে অবস্থিত রহিলেন)৷ অস্য (সেই ব্রহ্মের) পাদঃ (চতুর্থাংশ অর্থাৎ লেশমাত্র) ইহ (মায়ার অন্তরে) [সৃষ্টি ও সংহারের নিমিত্ত] পুনঃ অভবৎ (পুনঃপুনঃ আগমন করে)৷ ততঃ (তদনন্তর অর্থাৎ মায়াতে আগমন করিয়া) বিষ্বক্ ([দেবমনুষ্যাদিরূপে] বিবিধ হইয়া) সাশনানশনে (ভোজনাদি ব্যাপারযুক্ত ও তদ্‌রহিত চেতন ও অচেতন সকলকে) অভি (লক্ষ্য করিয়া) ব্যক্রামৎ (ব্যাপ্ত হইয়াছিলেন)॥৪

সরলার্থ  ত্রিপাদ পুরষ (জগতের) ঊর্ধ্বে উৎকৃষ্টরূপে বিদ্যমান রহিলেন৷ তাঁহার পাদমাত্র মায়ার ভিতরে পুনঃপুনঃ আগমন করে৷ মায়ায় প্রবেশানন্তর তিনি নানারূপ হইয়া চেতন ও অচেতন সকল পদার্থকে ব্যাপ্ত করিয়াছিলেন


তস্মাদ্বিরাড়জায়ত বিরাজো অধি পূরুষঃ৷

স জাতো অত্যরিচ্যত পশ্চাদ্ভূমিমথো পুরঃ॥৫


প্রতিপদার্থ  তস্মাৎ (সেই আদিপুরুষ হইতে) বিরাট (ব্রহ্মাণ্ড-দেহ) অজায়ত (উৎপন্ন হইল); বিরাজঃ (বিরাট দেহের) অধি (উপরে [অর্থাৎ তাহাকে আশ্রয় করিয়া]) পূরুষঃ (তদ্দেহাভিমানী কোনও পুরুষ) [জাত হইলেন] সঃ জাতঃ (উৎপন্ন সেই বিরাট পুরুষ) অত্যরিচ্যত ([বিরাটের] অতিরিক্ত [দেবতির্যঙ্মনুষ্যাদিরূপ] হইলেন); পশ্চাৎ (তৎপরে) ভূমিম্ (ভূমিকে) অথো (এবং তদনন্তর) পুরঃ (জীবগণের শরীর) [সৃষ্টি করিলেন]॥৫

সরলার্থ  সেই পুরুষ হইতে ব্রহ্মাণ্ডরূপ শরীর উৎপন্ন হইল; সেই বিরাট দেহকে আশ্রয় করিয়া তদ্দেহাভিমানী পুরুষ জাত হইলেন; জাত সেই বিরাট পুরুষ বিরাটের অতিরিক্ত (দেবমনুষ্যাদিও) হইলেন; তদনন্তর ভূমি এবং তদনন্তর জীবদেহসকল উৎপন্ন হইল

    

যৎ পুরুষেণ হবিষা দেবা যজ্ঞমতন্বত৷

বসন্তো অস্যাসীদাজ্যং গ্রীষ্ম ইধ্মঃ শরদ্ধবিঃ॥৬

প্রতিপদার্থ  [শরীর-উৎপত্তির পর বাহ্যদ্রব্যের সৃষ্টির জন্য অন্য হব্য দ্রব্যের অভাবে পুরুষস্বরূপকেই মনে মনে হবিঃ-রূপে কল্পনা করিয়া] যৎ (যে সময়ে) দেবাঃ (দেবগণ) পুরুষেণ (পুরুষাখ্য) হবিষা (হবিঃ দ্বারা) যজ্ঞম্ ([মানস] যজ্ঞ) অতন্বত (অনুষ্ঠান করিলেন) [তৎকালে] অস্য (এই যজ্ঞের) বসন্তঃ (বসন্ত ঋতু) আজ্যং (ঘৃত) গ্রীষ্মঃ (গ্রীষ্মকাল) ইধ্মঃ (সমিধ) শরৎ (শরৎকাল) হবিঃ (পুরোডাশাদি হবিঃ) আসীৎ [তত্তদ্‌রূপে সঙ্কল্পিত] হইয়াছিল)॥৬

সরলার্থ  যে সময়ে দেবগণ বিরাট-পুরুষরূপ হবিঃ দ্বারা (অর্থাৎ তাঁহাকে হবিঃ-রূপে কল্পনা করিয়া মানস) যজ্ঞ অনুষ্ঠান করিয়াছিলেন, তৎকালে সেই যজ্ঞে বসন্তকাল ঘৃত, গ্রীষ্ম সমিধ এবং শরৎকাল পুরোডাশাদিরূপ হবিঃ হইয়াছিল


তং যজ্ঞং বর্হিষি প্রৌক্ষন্ পুরুষং জাতমগ্রতঃ৷

তেন দেবা অযজন্ত সাধ্যা ঋষয়শ্চ যে॥৭

প্রতিপদার্থ  অগ্রতঃ (সৃষ্টির প্রথমে) জাতং (উৎপন্ন) তং (সেই) যজ্ঞং (যজ্ঞের সাধনভূত) পুরুষং ([পশুভাবে কল্পিত] পুরুষকে) বর্হিষি ([মানস] যজ্ঞে) প্রৌক্ষন্ (প্রোক্ষিত করিয়াছিলেন);  তেন (পুরুষরূপ পশু দ্বারা) সাধ্যাঃ (সৃষ্টিসাধনে সমর্থ প্রজাপতি প্রভৃতি) দেবাঃ (দেবগণ) চ (এবং) যে ঋষয়ঃ ([তদনুকূল] যেসকল মন্ত্রদ্রষ্টা [তাঁহারা সকলেই]) অযজন্ত (যাগ নিষ্পাদন করিয়াছিলেন)॥৭

সরলার্থ  সৃষ্টির প্রথমে উৎপন্ন সেই যজ্ঞের সাধনভূত পুরুষকে (মানস) যজ্ঞে প্রোক্ষিত করিয়াছিলেন; সেই পুরুষরূপ পশু দ্বারা প্রজাপতি প্রভৃতি দেবগণ এবং ঋষিগণ যাগ নিষ্পাদন করিয়াছিলেন


তস্মাদ্ যজ্ঞাৎ সর্বহুতঃ সংভৃতং পৃষদাজ্যম্৷

পশূংস্তাংশ্চক্রে বায়ব্যানারণ্যান্ গ্রাম্যাশ্চ যে॥৮

প্রতিপদার্থ  তস্মাৎ (সেই) সর্বহুতঃ (সর্বাত্মক পুরুষ যাহাতে হুত হইয়াছিলেন এইরূপ) যজ্ঞাৎ (যজ্ঞ হইতে) পৃষদাজ্যং (দধিমিশ্রিত ঘৃত) সংভৃতং (সমুৎপন্ন হইল), [সেই যজ্ঞ] বায়ব্যান্ (বায়ু যাহাদের দেবতা সেইরূপ) আরণ্যান্ (অরণ্যবাসী হরিণাদি) পশূন্ (পশুদিগকে), যে চ (এবং যাহারা) গ্রাম্যাঃ (গৃহপালিত) তান্ (তাহাদিগকেও) চক্রে (উৎপাদন করিলেন)॥৮

সরলার্থ  সর্বাত্মক পুরুষ যাহাতে আহুত হইয়াছিলেন, সেই যজ্ঞ হইতে দধিমিশ্রিত আজ্য সমুৎপন্ন হইল৷ বায়ু যাহাদের দেবতা এইরূপ অরণ্যচারী এবং গৃহপালিত পশুদিগকেও সেই যজ্ঞ উৎপাদন করিল


তস্মাদ্ যজ্ঞাৎ সর্বহুত ঋচঃ সামানি জজ্ঞিরে৷

ছন্দাংসি জজ্ঞিরে তস্মাদ্ যজুস্তস্মাদজায়ত॥৯

প্রতিপদার্থ  তস্মাৎ সর্বহুতঃ যজ্ঞাৎ (সেই সর্বহুত যজ্ঞ হইতে) ঋচঃ (ঋক্‌সকল), সামানি (সামসকল) জজ্ঞিরে (উৎপন্ন হইল), তস্মাৎ (সেই যজ্ঞ হইতে) ছন্দাংসি (গায়ত্রী প্রভৃতি ছন্দঃ) জজ্ঞিরে (উৎপন্ন হইল), তস্মাৎ (সেই যজ্ঞ হইতে) যজুঃ (যজুর্মন্ত্র) অজায়ত (জাত হইল)॥৯

সরলার্থ  সেই সর্বহুত যজ্ঞ হইতে ঋক্ এবং সামসমূহ জাত হইল; সেই যজ্ঞ হইতে (গায়ত্র্যাদি) ছন্দঃসকল উৎপন্ন হইল এবং সেই যজ্ঞ হইতে যজুঃ-ও জাত হইল

    

তস্মাদশ্বা অজায়ন্ত যে কে চোভয়াদতঃ৷

গাবো হ জজ্ঞিরে তস্মাৎ তস্মাজ্জাতা অজাবয়ঃ॥১০

প্রতিপদার্থ  তস্মাৎ (সেই যজ্ঞ হইতে) অশ্বাঃ (অশ্বসকল) অজায়ন্ত (উৎপন্ন হইল), যে কে চ উভয়াদতঃ (এবং যাহারা যাহারা ঊর্ধ্ব ও নিম্ন উভয়দন্তবিশিষ্ট [গর্দভাদি]) [তাহারাও জাত হইল]; তস্মাৎ (সেই যজ্ঞ হইতে) গাবঃ হ (গোসকলও) জজ্ঞিরে (উৎপন্ন হইল); তস্মাৎ (তাহা হইতে) অজাবয়ঃ (ছাগল এবং মেষসকল) জাতাঃ (জাত হইল)॥১০

সরলার্থ  সেই যজ্ঞ হইতে অশ্ব এবং যাহারা যাহারা উভয়-দন্ত-বিশিষ্ট তাহারাও জাত হইল; তাহা হইতে গোসকলও উৎপন্ন হইল; ছাগ ও মেষসমূহও তাহা হইতে জাত হইল১০


যৎ পুরুষং ব্যদধুঃ কতিধা ব্যকল্পয়ন্৷

মুখং কিমস্য কৌ বাহূ কা ঊরূ পাদা উচ্যেতে॥১১

প্রতিপদার্থ  [প্রজাপতির প্রাণরূপ দেবগণ] যৎ (যৎকালে) পুরুষং (বিরাটস্বরূপকে) ব্যদধুঃ [সঙ্কল্প দ্বারা] বিভিন্নরূপে ভাবিয়াছিলেন) [তৎকালে] কতিধা (কত প্রকারে) ব্যকল্পয়ন্ (বিবিধ কল্পনা করিয়াছিলেন)? অস্য (এই বিরাট পুরুষের) মুখং কিম্ (মুখ কি)[হইয়াছিল]? কৌ বাহূ (বাহুদ্বয় কোন্‌ দুটি) [হইয়াছিল?] কৌ ঊরূ (ঊরুদ্বয় কি) [এবং] পাদৌ (পাদদ্বয়ই বা কি) উচ্যেতে (কথিত হইয়াছিল)?১১

সরলার্থ  (প্রজাপতির প্রাণরূপ দেবগণ) যখন বিরাটরূপকে বিভিন্নরূপে ভাবনা করিয়াছিলেন, তখন কত প্রকারে তাঁহাকে কল্পনা করিয়াছিলেন? ঐ পুরুষের মুখ ও বাহুদ্বয় কি (অর্থাৎ কীরূপে কল্পিত) হইয়াছিল এবং ঊরুদ্বয় ও পাদদ্বয়রূপেই বা কাহারা উক্ত হইয়াছিল?১১


ব্রাহ্মণোঽস্য মুখমাসীদ্ বাহূ রাজন্যঃ কৃতঃ৷

ঊরূ তদস্য যদ্ বৈশ্যঃ পদ্ভ্যাং শূদ্রো অজায়ত॥১২

প্রতিপদার্থ  ব্রাহ্মণঃ (ব্রাহ্মণ) অস্য (এই প্রজাপতির) মুখম্ আসীৎ (মুখ হইতে উৎপন্ন হইয়াছিলেন), রাজন্যঃ (ক্ষত্রিয়) বাহূ কৃতঃ (বাহুরূপে নিষ্পাদিত হইয়াছিলেন), তৎ (তৎকালে) অস্য (ইঁহার) যৎ ঊরূ (যে ঊরুদ্বয়) [তাহা] বৈশ্যঃ (বৈশ্য [হইয়াছি]), পদ্ভ্যাং (পাদদ্বয় হইতে) শূদ্রঃ (শূদ্র) অজায়ত (জাত হইয়াছিল)॥১২


সরলার্থ  এই প্রজাপতির মুখ (হইতে) ব্রাহ্মণ হইলেন, ক্ষত্রিয় বাহুরূপে নিষ্পাদিত হইলেন; ইঁহার যে ঊরুদ্বয় তাহা তৎকালে বৈশ্য হইল এবং পাদদ্বয় হইতে শূদ্র উৎপন্ন হইল১২


চন্দ্রমা মনসো জাতশ্চক্ষোঃ সূর্যো অজায়ত৷

মুখাদিন্দ্রশ্চাগ্নিশ্চ প্রাণাদ্বায়ুরজায়ত॥১৩

প্রতিপদার্থ  [প্রজাপতির] মনসঃ (মন হইতে) চন্দ্রমাঃ (চন্দ্রদেবতা) জাতঃ (উৎপন্ন হইলেন) চক্ষোঃ (চক্ষু হইতে) সূর্যঃ (সূর্যদেবতা) অজায়ত (জাত হইলেন), মুখাৎ (মুখ হইতে) ইন্দ্রঃ চ অগ্নিঃ চ (ইন্দ্রদেব এবং অগ্নিদেব) [জাত হইলেন] প্রাণাৎ (প্রাণ হইতে) বায়ুঃ (বায়ুদেব) অজায়ত (জাত হইলেন)॥১৩

সরলার্থ  মন হইতে চন্দ্রদেব জাত হইলেন, চক্ষু হইতে সূর্যদেব জন্মিলেন, মুখ হইতে ইন্দ্রদেব ও অগ্নিদেব এবং প্রাণ হইতে বায়ুদেব জাত হইলেন১৩

নাভ্যা আসীদন্তরিক্ষং শীর্ষ্ণো দ্যৌঃ সমবর্তত৷

পদ্ভ্যাং ভূমির্দিশঃ শ্রোত্রাৎ তথা লোকাঁ অকল্পয়ন্॥১৪

প্রতিপদার্থ  নাভ্যাঃ ([প্রজাপতির] নাভি হইতে) অন্তরিক্ষম্ (অন্তরিক্ষলোক) আসীৎ (হইল), শীর্ষ্ণোঃ (মস্তক হইতে) দ্যৌঃ (দ্যুলোক) সমবর্তত (উৎপন্ন হইল); পদ্ভ্যাং (পাদদ্বয় হইতে) ভূমিঃ (পৃথিবী), শ্রোত্রাৎ (কর্ণ হইতে) দিশঃ (দিকসকল) [উৎপন্ন হইল] [দেবগণ] তথা (উক্ত প্রকারে) লোকান্ (লোকসমূহকে) অকল্পয়ন্ (কল্পনা করিলেন)॥১৪

সরলার্থ  নাভি হইতে অন্তরিক্ষলোক হইল, মস্তক হইতে দ্যুলোক উৎপন্ন হইল, পাদদ্বয় হইতে পৃথিবী ও শ্রোত্র হইতে দিকসমূহ উৎপন্ন হইল৷ উক্ত প্রকারে (দেবগণ) লোকসমূহের কল্পনা করিলেন১৪

    

সপ্তাস্যাসন্ পরিধয়স্ত্রিঃ সপ্ত সমিধঃ কৃতাঃ৷

দেবা যদ্ যজ্ঞং তন্বানা অবধ্নন্ পুরুষং পশুম্॥১৫

প্রতিপদার্থ  অস্য (ঐ মানস যজ্ঞের) সপ্ত ([গায়ত্র্যাদি] সপ্ত [ছন্দঃ]) পরিধয়ঃ (পরিধি [আহবনীয় অগ্নির উত্তর দক্ষিণ ও পশ্চিমদিকে তিনখানি কাষ্ঠদ্বারা বেষ্টন করিয়া রাখিতে হয়, তাহাকে পরিধি বলে৷ ঐষ্টিক বেদিতে তিনটি পরিধি, উত্তর বেদিতে তিনটি পরিধি থাকে; পূর্বদিকে পরিধির প্রতিনিধিস্বরূপ সূর্য সপ্তমস্থানীয়৷ অতএব আদিত্যসহিত সপ্ত পরিধি সপ্তচ্ছন্দঃস্বরূপ]) আসন্ (ছিল); ত্রিঃ সপ্ত (একবিংশতি পদার্থ [দ্বাদশ মাস, পঞ্চ ঋতু, ত্রিলোক ও আদিত্য]) সমিধঃ (যজ্ঞকাষ্ঠরূপে) কৃতাঃ (ভাবিত হইয়াছিল) যজ্ঞং (মানস যজ্ঞ) তন্বানাঃ (অনুষ্ঠানে নিরত) দেবাঃ (প্রজাপতির প্রাণেন্দ্রিয়রূপ দেবগণ) যৎ (যে বিরাট পুরুষ আছেন) [সেই] পুরুষং (পুরুষকেই) পশুম্ (পশুরূপে) অবধ্নন্ (যূপবদ্ধ [রূপে ভাবনা] করিয়াছিলেন)॥১৫

সরলার্থ  ঐ (মানস) যজ্ঞে (গায়ত্র্যাদি) সপ্ত (ছন্দঃ) পরিধিরূপে (কল্পিত) হইয়াছিল, একবিংশতি (পদার্থ) সমিধরূপে ভাবিত হইয়াছিল; যজ্ঞানুষ্ঠান-নিরত দেবগণ বর্তমান (বিরাট) পুরুষকেই পশুরূপে যূপবদ্ধ করিয়াছিলেন (অর্থাৎ ঐরূপে ভাবিয়াছিলেন)১৫


যজ্ঞেন যজ্ঞমযজন্ত দেবাস্তানি ধর্মাণি প্রথমান্যাসন্৷

তে হ নাকং মহিমানঃ সচন্ত যত্র পূর্বে সাধ্যাঃ সন্তি দেবাঃ॥১৬

প্রতিপদার্থ  [দেবাঃ (প্রজাপতির প্রাণরূপ দেবগণ) যজ্ঞেন (মানস যজ্ঞের দ্বারা) যজ্ঞম্ (যজ্ঞস্বরূপ প্রজাপতিকে) অযজন্ত (পূজা করিয়াছিলেন); [অতএব] তানি (সেই প্রসিদ্ধ) ধর্মাণি (যাহারা জগৎ-বিধারক তাহারা [অর্থাৎ বৈদিক কর্মরাশি]) প্রথমানি (শ্রেষ্ঠ) আসন্ (হইয়াছিল); যত্র (যেখানে [ব্রহ্মলোকে]) পূর্বে সাধ্যাঃ দেবাঃ (পূর্ববর্তী সাধ্য দেবগণ [বিরাটের উপাসকগণ]) সন্তি (আছেন) [সেই] নাকং (স্বর্গ) তে হ মহিমানঃ (বিরাটের উপাসক বর্তমান মহাত্মাগণও) সচন্ত (প্রাপ্ত হন)॥১৬

সরলার্থ  দেবগণ যজ্ঞের দ্বারা যজ্ঞের (অর্থাৎ প্রজাপতির) যজ্ঞ (অর্থাৎ পূজা) করিয়াছিলেন৷ সেইজন্য প্রসিদ্ধ ধর্মসমূহ (অর্থাৎ জগৎ-বিধারক বৈদিক কর্ম) শ্রেষ্ঠ হইয়াছিল৷ যেখানে (বিরাটের উপাসক) পূর্বতন সাধ্য দেবগণ আছেন, (বিরাটের উপাসক) ইদানীন্তন মহাত্মারাও সেই সর্গ প্রাপ্ত হন১৬


1.15. দেবীসূক্তম্

ঋগ্বেদ (১০/১২৫)

অহং রুদ্রেভির্বসুভিশ্চরাম্যহমাদিত্যৈরুত বিশ্বদেবৈঃ৷

অহং মিত্রাবরুণোভা বিভর্ম্যহমিন্দ্রাগ্নী অহমশ্বিনোভা॥১

প্রতিপদার্থ     অহং (আমি, অম্ভৃণ ঋষির কন্যা বাক্-নাম্নী মন্ত্রদ্রষ্ট্রী) [জগৎ-কারণ ব্রহ্মস্বরূপ হইয়া] রুদ্রেভিঃ (একাদশ রুদ্ররূপে) বসুভিঃ (অষ্টবসুরূপে) চরামি (বিচরণ করি); অহম্ (আমি) আদিত্যৈঃ (দ্বাদশ আদিত্যরূপে) উত (এবং) বিশ্বদেবৈঃ (সকল দেবরূপে) [চরামি]; অহং মিত্রাবরুণৌ উভা [=উভৌ] (মিত্র ও বরুণ এই উভয়কে) বিভর্মি (ধারণ করি); অহম্ ইন্দ্রাগ্নী (ইন্দ্র ও অগ্নিকে [ধারণ করি]) অহম্ অশ্বিনৌ উভা (উভয় অশ্বিনীকুমারকে [ধারণ করি])॥১

সরলার্থ  আমি রুদ্রগণরূপে ও বসুগণরূপে বিচরণ করি; আমি আদিত্যসমূহরূপে এবং সকল দেবরূপে বিচরণ করি; আমি মিত্র ও বরুণ এই উভয়কে ধারণ করি; আমি ইন্দ্র ও অগ্নিকে ধারণ করি; আমি অশ্বিনীকুমারদ্বয়কে ধারণ করি

অহং সোমমাহনসং বিভর্ম্যহং ত্বষ্টারমুত পূষণং ভগম্৷

অহং দধামি দ্রবিণং হবিষ্মতে সুপ্রাব্যে যজমানায় সুন্বতে॥২

প্রতিপদার্থ  আহনসং (শত্রুনাশকারী দেবতা) সোমম্ (সোমকে) অহং (আমি) বিভর্মি (ধারণ করি); অহং ত্বষ্টারম্ (ত্বষ্টাকে) উত (এবং) পূষণং (পূষাদেবকে), ভগম্ (ভগকে) [ধারণ করি]৷ হবিষ্মতে (হবিঃযুক্ত), সুপ্রাব্যে (দেবগণের তৃপ্তিসাধনকারী), সুন্বতে (সোমাভিষবকারী) যজমানায় (যজমানের জন্য) দ্রবিণম্ (যজ্ঞফলরূপ ধন) অহং দধামি (আমি ধারণ করি)॥২

সরলার্থ  আমি শত্রুনাশকারী সোমদেবকে, ত্বষ্টাকে এবং পূষা ও ভগকে ধারণ করি; হবিঃ ধারণকারী, দেবগণের তৃপ্তিসাধনকারী এবং সোমাভিষবকারী যজমানের জন্য আমি ধনাদি বিধান করি

অহং রাষ্ট্রী সঙ্গমনী বসূনাং চিকিতুষী প্রথমা যজ্ঞিয়ানাম্৷

তাং মা দেবা ব্যদধুঃ পুরুত্রা ভূরিস্থাত্রাং ভূর্যাবেশয়ন্তীম্॥৩

প্রতিপদার্থ  অহং (আমি) রাষ্ট্রী (সমস্ত জগতের ঈশ্বরী), বসূনাং (ধনসমূহের) সঙ্গমনী (প্রাপয়িত্রী), চিকিতুষী (যে পরব্রহ্ম সন্দর্শনীয়, তাঁহার জ্ঞানবিশিষ্টা), যজ্ঞিয়ানাং (যজ্ঞার্হগণের মধ্যে) প্রথমা (মুখ্যা); তাং (উক্তগুণবিশিষ্টা), ভূরিস্থাত্রাং (বহুভাবে প্রপঞ্চরূপে বর্তমানা), ভূরি আবেশয়ন্তীং (বহু ভূতমধ্যে জীবভাবে প্রবিষ্টা) মা (আমাকে) দেবাঃ (দেবতারা) পুরুত্রা (বহুদেশে) ব্যদধুঃ (করিয়া থাকেন) [বিশ্বরূপে অবস্থানহেতু যাহা যাহা করেন, তৎসমস্ত আমাকেই করেন]॥৩

সরলার্থ  আমি ঈশ্বরী, ধনসমূহের প্রাপয়িত্রী, পরব্রহ্মজ্ঞানবতী ও যজ্ঞার্হগণের মধ্যে শ্রেষ্ঠা; ঈদৃশগুণবিশিষ্টা, প্রপঞ্চরূপে বহুভাবে অবস্থিতা এবং বহু ভূত-মধ্যে জীবরূপে প্রবিষ্টা আমাকেই দেবতারা বহুদেশে (কর্মের সম্বন্ধী) করিয়া থাকেন

ময়া সো অন্নমত্তি যো বিপশ্যতি যঃ প্রাণিতি য ঈং শৃণোত্যুক্তম্৷

অমন্তবো মান্ত উপক্ষিয়ন্তি শ্রুধি শ্রুত শ্রদ্ধিবং তে বদামি॥৪


প্রতিপদার্থ  যঃ (যে) অন্নম্ (অন্ন) অত্তি (আহার করে) সঃ (সে) ময়া (শক্তিরূপা আমার দ্বারাই করে); যঃ (যে) বিপশ্যতি (দর্শন করে), প্রাণিতি (শ্বাসপ্রশ্বাসাদি করে), উক্তং (কথিত বিষয়) শৃণোতি (শ্রবণ করে) [সেও আমার দ্বারাই করে]; যে (যাহারা) ঈম্ (ঈদৃশা অন্তর্যামিনী) মাম্ (সদ্বিষয়ে) অমন্তবঃ (জ্ঞানরহিত) তে (তাহারা) উপক্ষিয়ন্তি (সংসারে হীন হয়); [হে] শ্রুত (বিশ্রুতসখে), শ্রুধি (শ্রবণ করো), শ্রদ্ধিবং (শ্রদ্ধা দ্বারা লভ্য বস্তু) তে (তোমাকে) বদামি (উপদেশ করিব)॥৪

সরলার্থ  যে অন্ন ভক্ষণ করে সে আমার দ্বারাই করে; যে দর্শন করে, শ্বাস-প্রশ্বাসাদি করে, কথিত বিষয় শ্রবণ করে, সেও আমার দ্বারাই করে; যাহারা ঈদৃশা আমার বিষয়ে জ্ঞানহীন, তাহারা সংসারে হীন হইয়া থাকে; হে কীর্তিমান সখে, শ্রবণ করো৷ শ্রদ্ধা দ্বারা লভ্য বস্তু তোমায় উপদেশ করিতেছি

অহমেব স্বয়মিদং বদামি জুষ্টং দেবেভিরুত মানুষেভিঃ৷

যং কাময়ে তং তমুগ্রং কৃণোমি তং ব্রহ্মাণং তমৃষিং তং সুমেধাম্॥৫

প্রতিপদার্থ  অহং (আমি) স্বয়ম্ এব (নিজেই) দেবেভিঃ (দেবগণের দ্বারা) উত (এবং) মানুষেভিঃ (মনুষ্যগণের দ্বারা) জুষ্টম্ (সেবিত) ইদং (এই ব্রহ্মাত্মক বস্তু) বদামি (বলিতেছি); [ঈদৃশবস্তুরূপা আমি] যং (যাহাকে) কাময়ে (রক্ষা করিতে ইচ্ছা করি) তং তম্ (সেই সেই পুরুষকে) উগ্রং (সর্বশ্রেষ্ঠ) কৃণোমি (করি), তং (তাহাকেই) ব্রহ্মাণং (সৃষ্টিকর্তা), তম্ (তাহাকেই) ঋষিং (অতীন্দ্রিয়বিষয়দর্শী), তং (তাহাকেই) সুমেধাম্ (উত্তমপ্রজ্ঞাশালী) [করি]॥৫

সরলার্থ  আমি স্বয়ং দেবগণের দ্বারা এবং মনুষ্যগণের দ্বারা সেবিত এই ব্রহ্মাত্মক বস্তুর উপদেশ করিতেছি; ঈদৃক্বস্তুস্বরূপা আমি যাহাকে রক্ষা করিতে ইচ্ছা করি সেই সেই পুরুষকে সর্বশ্রেষ্ঠ করি; তাহাকে ব্রহ্মা করি, তাহাকেই ঋষি করি, তাহাকেই উত্তম প্রজ্ঞাশালী করি

অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিষে শরবে হন্তবা উ৷

অহং জনায় সমদং কৃণোম্যহং দ্যাবাপৃথিবী আবিবেশ॥৬

প্রতিপদার্থ  অহং (আমি) ব্রহ্মদ্বিষে (ব্রাহ্মণদিগের দ্বেষকারী) শরবে (হিংসককে [ত্রিপুরনিবাসী অসুরকে]) হন্তবৈ (নাশ করিবার জন্য) উ (পাদপূরক) রুদ্রায় (মহাদেবের) ধনুঃ (ধনু) আতনোমি (জ্যা-যুক্ত করি); অহং (আমিই) জনায় (সজ্জনের রক্ষার জন্য) সমদং (সংগ্রাম) কৃণোমি (করি); অহং (আমি) দ্যাবা-পৃথিবী [অন্তর্যামিনীরূপে] দ্যুলোকে ও ভূলোকে) আবিবেশ (প্রবেশ করিয়াছি)॥৬

সরলার্থ  ব্রাহ্মণদিগের দ্বেষকারী অসুরকে নাশ করিবার জন্য আমি মহাদেবের ধনু জ্যা-সংযুক্ত করি, আমি সজ্জনের রক্ষার জন্য সংগ্রাম করি এবং আমিই স্বর্গ ও মর্তে অন্তর্যামিনীরূপে প্রবেশ করিয়াছি

অহং সুবে পিতরমস্য মূর্ধন্ মম যোনিরপ্‌স্বন্তঃ সমুদ্রে৷

ততো বিতিষ্ঠে ভুবনানু বিশ্বোতামূং দ্যাং বর্ষ্মণোপস্পৃশামি॥৭

প্রতিপদার্থ  অহং (আমি) পিতরম্ (দ্যুলোককে) অস্য (কারণরূপী পরমাত্মার) মূর্ধন্ (উপরিভাগে) সুবে (জন্ম দিয়াছি) [কার্যসমূহ ব্রহ্মের উপরেই স্থিত] মম (আমার) যোনিঃ (কারণ) অপ্সু (ব্যাপনশীল ধীবৃত্তির) অন্তঃ (মধ্যস্থ) সমুদ্রে ([সম্ উদ্রিবন্তি যস্মাৎ ভূতজাতানি] পরব্রহ্মে অবস্থিত) [বুদ্ধিবৃত্তি মধ্যে যে ব্রহ্মচৈতন্য প্রতিভাত হন, তিনিই আমার কারণ]; ততঃ ([যেহেতু আমি ঐরূপ] সুতরাং) বিশ্বা (সমস্ত) ভুবনা (প্রাণিবর্গমধ্যে) অনু-বিতিষ্ঠে (প্রবেশ করিয়া বিবিধরূপে বর্তমান আছি), উত (আরও) অমূং (দূরবর্তী) দ্যাং (স্বর্গাদি সমস্ত লোক) বর্ষ্মণা (কারণভূত মায়াত্মক আমার দেহের দ্বারা) উপস্পৃশামি (ব্যাপ্ত করিয়াছি)॥৭

সরলার্থ  আমি দ্যুলোককে সর্বাধার পরমাত্মার উপরিভাগে উৎপন্ন করিয়াছি; বুদ্ধিবৃত্তিতে অবস্থিত ব্রহ্মচৈতন্যই আমার কারণ; সুতরাং সমস্ত প্রাণীতে প্রবেশ করিয়া আমিই বিবিধরূপে আছি; অধিকন্তু ঐ স্বর্গাদিকেও আমি নিজ মায়াত্মক দেহের দ্বারা ব্যাপ্ত করিয়াছি

অহমেব বাত ইব প্রবাম্যারভমাণা ভুবনানি বিশ্বা৷

দিবা পর এনা পৃথিব্যৈতাবতী মহিনা সং বভূব॥৮

প্রতিপদার্থ  বিশ্বা (সমস্ত) ভুবনানি (ভূতবর্গকে) আরভমাণা (উৎপাদন করিয়া) বাতঃ ইব (বায়ুর ন্যায়) অহম্ এব (স্বাধীনভাবে আমিই) প্রবামি (প্রবৃত্ত হই); পরঃ দিবা (আকাশের উপরে) এনা পৃথিব্যাঃ (এই পৃথিবীর [সন্ধি আর্ষ]) পরঃ (উপরে) [অবস্থিতা আমি] মহিনা (মহিমায়) এতাবতী (এইরূপ সর্বজগদাত্মা) সম্বভূব (হইয়াছি) [কূটস্থ ব্রহ্মচৈতন্যরূপা আমি বিকারসমূহের ঊর্ধ্বে অবস্থিত]॥৮

সরলার্থ  সমস্ত ভূতবর্গকে উৎপাদন করিয়া আমিই বায়ুর ন্যায় স্বাধীনভাবে প্রবৃত্ত হই; আকাশের এবং পৃথিবীর ঊর্ধ্ববর্তিনী আমিই মহিমায় এতাদৃশ হইয়াছি

    


1.16. সৃষ্টিসূক্তম্

ঋগ্বেদ (১০/১৯০)

ঋতং চ সত্যং চাভীদ্ধাত্তপসোঽধ্যজায়ত৷

ততো রাত্র্যজায়ত ততঃ সমুদ্রো অর্ণবঃ॥১

প্রতিপদার্থ     অভীদ্ধাৎ (প্রকাশমান পরমাত্মা হইতে, অথবা [পূর্বকালে সৃষ্টির জন্য ব্রহ্মার দ্বারা] কৃত) তপসঃ (তপস্যার বা স্রষ্টব্য পর্যালোচনার) অধি (পরে) ঋতং (মানসিক যথার্থ সঙ্কল্প), সত্যং (বাচিক যথার্থ ভাষণ) চ চ (এবং অপরাপর শাস্ত্রীয় ধর্মসমূহ) অজায়ত (উৎপন্ন হইল)৷ ততঃ (সেই পরমাত্মা হইতে) রাত্রী ([দিবা ও] রাত্রি) অজায়ত (জাত হইল); ততঃ (তাঁহা হইতেই) অর্ণবঃ (জলপূর্ণ) সমুদ্রঃ (সাগর) [জাত হইল]॥১

সরলার্থ  স্রষ্টব্য বিষয় পর্যালোচনার পরে প্রকাশস্বরূপ পরমাত্মা হইতে মানসিক সত্য, বাচিক সত্য ও অপরাপর ধর্ম উৎপন্ন হইল৷ তাঁহা হইতে দিবা ও রাত্রি এবং তাঁহা হইতে জলপূর্ণ সমুদ্র হইল

সমুদ্রাদর্ণবাদধি সংবৎসরো অজায়ত৷

অহোরাত্রাণি বিদধদ্বিশ্বস্য মিষতো বশী॥২

প্রতিপদার্থ  অর্ণবাৎ (জলপূর্ণ) সমুদ্রাৎ (সাগরের) অধি (পরে) সংবৎসরঃ (সংবৎসর [সর্বকাল]) অজায়ত (জাত হইল); [সেই ঈশ্বর] অহোরাত্রাণি (দিবস ও রাত্রির দ্বারা উপলক্ষিত) (সমস্ত ভূতকে) বিদধৎ (সৃষ্টি করিয়া) মিষতঃ (নিমিষাদিযুক্ত) বিশ্বস্য (সকল প্রাণীর) বশী (স্বামী [রূপে বর্তমান আছেন])॥২

সরলার্থ  জলপূর্ণ সাগরের পরে সংবৎসর জাত হইল৷ ঈশ্বর ভূতবর্গকে সৃজন করিয়া নিমিষাদিযুক্ত প্রাণিবর্গের স্বামিরূপে বর্তমান আছেন

সূর্যাচন্দ্রমসৌ ধাতা যথাপূর্বমকল্পয়ৎ৷

দিবং চ পৃথিবীং চান্তরীক্ষমথো স্বঃ॥৩

প্রতিপদার্থ  সূর্যাচন্দ্রমসৌ (কালের চিহ্নস্বরূপ সূর্য ও চন্দ্রকে) স্বঃ দিবং চ (এবং সুখস্বরূপ দ্যুলোককে), পৃথিবীং চ (ভূলোককে) অথো অন্তরিক্ষং (এবং অন্তরিক্ষলোককে) ধাতা (বিধাতা) যথাপূর্বম্ (অতীতকালের ন্যায়) অকল্পয়ৎ (সৃষ্টি করিয়াছিলেন) [সেই প্রকারে আগামী কালেও সৃষ্টি করিবেন]॥৩

সরলার্থ  কালের পরিচায়ক সূর্য ও চন্দ্রকে, সুখস্বরূপ স্বর্গকে, পৃথিবীকে এবং অন্তরিক্ষলোককে বিধাতা অতীত সৃষ্টির ন্যায় সৃজন করিয়াছিলেন (এবং আগামী কল্পেও সেইরূপই সৃজন করিবেন)

    

1.17. শুক্লযজুর্বেদীয়স্বস্তিবচনম্

(৩৬ অঃ)

ঋচং বাচং প্রপদ্যে মনো যজুঃ প্রপদ্যে সাম প্রাণং প্রপদ্যে

চক্ষুঃ শ্রোত্রং প্রপদ্যে৷ বাগোজঃ সহৌজো ময়ি প্রাণাপানৌ॥১

প্রতিপদার্থ  ঋচং (ঋগ্‌রূপ) বাচং (বাক্যকে) [আমি] প্রপদ্যে (প্রবেশ করি), যজুঃ (যজুরূপ) মনঃ (মনকে) প্রপদ্যে, প্রাণং (প্রাণরূপ) সাম (সামকে) প্রপদ্যে, চক্ষুঃ (চক্ষুরিন্দ্রিয়) [ও] শ্রোত্রং (শ্রোত্রেন্দ্রিয়কে) প্রপদ্যে, [বেদবিদ্যা ও সপ্তদশাবয়ব প্রজাপতির লিঙ্গশরীরে প্রবেশ করি]; বাক্ (বাগিন্দ্রিয়) ওজঃ (মানস বল), ওজঃ (শারীরিক বল), প্রাণাপানৌ (উচ্ছ্বাস ও নিঃশ্বাস বায়ু) সহ (একত্র হইয়া) ময়ি (আমাতে) [বর্তমান আছে]॥১

সরলার্থ  আমি ঋগ্‌রূপ বাক্যকে আশ্রয় করি, যজুরূপ মনকে আশ্রয় করি, সামরূপ প্রাণকে আশ্রয় করি, চক্ষু ও শ্রোত্রকে আশ্রয় করি; বাগিন্দ্রিয় মানস বল, শারীরিক বল এবং উচ্ছ্বাস ও নিঃশ্বাস বায়ু একত্র হইয়া আমাতে বর্তমান থাকুক

যন্মে ছিদ্রং চক্ষুষো হৃদয়স্য মনসো বাতিতৃণ্ণং

বৃহস্পতির্মে তদ্দধাতু৷

শং নো ভবতু ভুবনস্য যস্পতিঃ॥২

প্রতিপদার্থ  [যজ্ঞাদি করণের ফলে] মে (আমার) চক্ষুষঃ (চক্ষুরিন্দ্রিয়ের) যৎ (যে) ছিদ্রং (ভঙ্গ, ব্যাকুলতা), হৃদয়স্য (বুদ্ধির) [যে চ্যুতি] বা (অথবা) মনসঃ (মনের) অতিতৃণ্ণং (অতি হিংসা) [হইয়াছে; চক্ষু, বুদ্ধি ও মনের যে অতিশ্রম হইয়াছে] বৃহস্পতিঃ (দেবগুরু) মে (আমার) তৎ (সেই ব্যাকুলতা) দধাতু (নিবারণ করুন)৷ ভুবনস্য (সমস্ত জগতের) যঃ (যিনি) পতিঃ (অধিপতি) [তিনি] নঃ (আমাদিগের নিকট) শং (সুখরূপ) ভবতু (হউন)॥২

সরলার্থ  আমার চক্ষুরিন্দ্রিয়ের যে ব্যাকুলতা, বুদ্ধির যে চ্যুতি, মনের যে ব্যাকুলতা হইয়াছে, দেবগুরু তাহা নিবৃত্ত করুন৷ জগতের যিনি অধিপতি তিনি আমাদের প্রতি কল্যাণকর হউন

ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি৷

ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ॥৩

প্রতিপদার্থ  [ওঁ] ভূঃ, ভুবঃ, স্বঃ (পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গরূপে অবস্থিত) তৎ (সেই) দেবস্য (প্রকাশস্বরূপ) সবিতুঃ (প্রেরয়িতা, অন্তর্যামী বা আদিত্যান্তর্বর্তী পুরুষ, ব্রহ্মের) বরেণ্যং ([সকলের] প্রার্থনীয়) ভর্গঃ ([সর্বসংসারবিনাশক] তেজকে) ধীমহি (আমরা ধ্যান করি) যঃ (যে সবিতা) নঃ (আমাদিগের) ধিয়ঃ (বুদ্ধি অথবা কর্মসমূহকে) প্রচোদয়াৎ (প্রকৃষ্টরূপে [সৎকর্মানুষ্ঠানের জন্য] প্রেরণ করেন)৷ [অথবা—সবিতুঃ দেবস্য তৎ বরেণ্যং ভর্গঃ ধীমহি (অন্তর্যামী দেবতার সেই শ্রেষ্ঠ বীর্যকে ধ্যান করি), যঃ (যে বীর্য) নঃ ধিয়ঃ প্রচোদয়াৎ]৷

সায়ন—যঃ (যে সবিতৃদেব) নঃ (আমাদিগের) ধিয়ঃ ([কর্ম অথবা ধর্মাদি বিষয়ে] বুদ্ধিকে) প্রচোদয়াৎ (প্রেরণ করেন) তৎ (সেই) দেবস্য (প্রকাশমান) সবিতুঃ ([সর্বান্তর্যামিরূপে প্রেরক] জগৎস্রষ্টা পরমেশ্বরের [আত্মভূত]) বরেণ্যং (সকলের দ্বারা উপাস্য ও জ্ঞেয়রূপে ভজনীয়) ভর্গঃ (অবিদ্যা ও তৎকার্যের ভর্জনকারী স্বয়ংজ্যোতিঃ পরব্রহ্মাত্মক তেজকে) ধীমহি (সোঽহম্‌-রূপে ধ্যান করি); [অথবা সবিতা=সূর্য, ভর্গঃ=অন্ন, ধী=কর্ম]॥৩

সরলার্থ  পৃথিবী, অন্তরিক্ষ ও স্বর্গরূপে অবস্থিত সেই প্রকাশস্বরূপ অন্তর্যামী পুরুষের সর্বলোক-প্রার্থনীয় জ্যোতিকে আমরা ধ্যান করি; সেই অন্তর্যামী যেন আমাদিগের বুদ্ধিসমূহকে প্রকৃষ্টরূপে চালনা করেন

কয়া নশ্চিত্র আভুবদূতী সদাবৃধঃ সখা৷

কয়া শচিষ্ঠয়া বৃতা॥৪

প্রতিপদার্থ  [পরমেশ্বর] কয়া (কীদৃশ) ঊতী (=ঊত্যা, পালনশক্তিদ্বারা বা প্রীতিসম্পাদনের দ্বারা) নঃ (আমাদের নিকট) চিত্রঃ (অনুভবযোগ্য বা পূজ্য) আভুবৎ (হইবেন)? কয়া (কীদৃশ) শচিষ্ঠয়া (অতিশয় কর্মময়) বৃতা (কর্মের দ্বারা) সদাবৃধঃ (সর্ব-বর্ধয়িতা) সখা (সহায়) [হন]?

সরলার্থ  পরমেশ্বর কোন্ প্রকার পালনশক্তিসহায়ে আমাদিগের নিকট অনুভবযোগ্য হইবেন? কোন্ চেষ্টাবহুল কর্মের দ্বারা সদাকাল বর্ধয়িতা সখা হইবেন?

কস্ত্বা সত্যো মদানাং মংহিষ্ঠো মৎসদন্ধসঃ৷

দৃঢ়া চিদারুজে বসু॥৫

প্রতিপদার্থ  মদানাং (আনন্দজনক হবিঃসমূহের মধ্যে) মংহিষ্ঠঃ (শ্রেষ্ঠ) অন্ধসঃ (অন্নের) কঃ (কোন্) সত্যঃ (সার অংশ) ত্বা (তোমাকে) মৎসৎ (উৎফুল্ল করে), [যাহা দ্বারা প্রীত হইয়া] দৃঢ়াচিৎ বসু (দৃঢ় [সুবর্ণাদি] ধন ও দুষ্প্রাপ্য বস্তুও) আরুজে (দানের জন্য চূর্ণ কর)? [“অন্ধসঃ—অন্নস্য সোমরূপস্য, মদানাং—মদয়ন্তি তানি মদানি মদজনকানি হবীংষি, তেষাং মধ্যে মংহিষ্ঠঃ অত্যন্তমদজনকঃ৷”—মহীধর]॥৫

সরলার্থ  আনন্দজনক হবিঃসমূহের মধ্যে সর্বাপেক্ষা আনন্দজনক (সামরূপ) অন্নের কোন্ সার অংশ তোমায় উৎফুল্ল করে, যদ্দ্বারা প্রীত হইয়া তুমি দুষ্প্রাপ্য বস্তুও আমাদিগকে দান কর?

অভীষুণঃ সখীনামবিতা জরিতৃণাম্৷

শতং ভবাস্যূতিভিঃ॥৬

প্রতিপদার্থ  [তুমি] সখীনাং (মিত্র ও) জরিতৃণাং (স্তবকারী) নঃ (আমাদিগের) অভী (প্রতি)সু (সম্যগ্‌রূপে) অবিতা (পালয়িতা); ঊতিভিঃ (পালনরূপ হেতুবশতঃ) শতং (বহুরূপ) ভবাসি (হও) [আমাদিগের পালনের জন্য বহুরূপ ধারণ কর]॥৬

সরলার্থ  মিত্ররূপী ও স্তবকারী আমাদের প্রতি তুমি সম্যক পালয়িতা৷ আমাদের রক্ষার জন্য তুমি শতরূপ হইয়া থাক

কয়া ত্বং ন ঊত্যাভি প্রমন্দসে বৃষন্৷

কয়া স্তোতৃভ্য আভর॥৭

প্রতিপদার্থ  প্রতিপদার্থ  [হে] বৃষন্ (বর্ষণকারী ইন্দ্র), কয়া (কীদৃশ) ঊত্যা (গতির দ্বারা বা হবিঃদান-হেতু) ত্বং (তুমি) নঃ (আমাদিগকে) অভিপ্রমন্দসে (আনন্দিত কর)? কয়া (কীদৃশ গতিদ্বারা বা তৃপ্তিলাভহেতু) স্তোতৃভ্যঃ (স্তবকারীর প্রতি) আভর (ধন আহরণ কর)॥৭

সরলার্থ  হে ইন্দ্র, তুমি কীরূপ চেষ্টা অবলম্বনে আমাদিগকে আনন্দিত কর? কীদৃশ চেষ্টা দ্বারা স্তবকারীর জন্য ধন আহরণ কর?

ইন্দ্রো বিশ্বস্য রাজতি৷ শং নো অস্তু দ্বিপদে শং চতুষ্পদে॥৮

প্রতিপদার্থ  বিশ্বস্য (সমস্ত জগতের) ইন্দ্রঃ (পরমেশ্বররূপে [ইদি পরমৈশ্বর্যে, ইন্দতীতি ইন্দ্রঃ]) [যিনি] রাজতি (দেদীপ্যমান হন)৷ [তিনি] নঃ (আমাদিগের) দ্বিপদে (দ্বিপদ পুত্রাদির প্রতি) শম্ (সুখরূপ) অস্তু (হউন), চতুষ্পদে (চতুষ্পদ গবাদির প্রতি) শম্ (সুখরূপ হউন)॥৮

সরলার্থ  যিনি জগতের পরমেশ্বররূপে বিরাজিত, তিনি আমাদের পুত্রাদির কল্যাণকারী হউন, গবাদিরও কল্যাণকারী হউন


শং নো মিত্রঃ শং বরুণঃ শং নো ভবত্বর্যমা৷

শং ন ইন্দ্রো বৃহস্পতিঃ শং নো বিষ্ণুরুরুক্রমঃ॥৯

প্রতিপদার্থ  মিত্রঃ ([প্রাণ ও দিবসে অভিমানী দেবতারূপী] সূর্য) নঃ (আমাদিগের নিকট) শং [ভবতু] (সুখদায়ক হউন), বরুণঃ ([অপান ও রাত্রিতে অভিমানী] বরুণ) শম্ [ভবতু] (আনন্দপ্রদ হউন), অর্যমা [চক্ষু ও আদিত্যমণ্ডলে অভিমানী] অর্যমা) নঃ শং ভবতু, ইন্দ্রঃ ([বলে অভিমানী] ইন্দ্র) নঃ শং [ভবতু] বৃহস্পতিঃ ([বাগিন্দ্রিয় ও বুদ্ধিতে অভিমানী এবং দেবগণের পালক] বৃহস্পতি) [নঃ শং ভবতু], উরুক্রমঃ (বিস্তীর্ণ-পদবিক্ষেপকারী [পাদদ্বয়ে অভিমান]) বিষ্ণুঃ (বিষ্ণু) নঃ শম্ [ভবতু]

সরলার্থ  মিত্র আমাদিগের প্রতি সুখপ্রদ হউন, বরুণ সুখপ্রদ হউন, অর্যমা সুখকর হউন, ইন্দ্র ও বৃহস্পতি আনন্দপ্রদ হউন, বিস্তীর্ণ পাদক্ষেপণকারী বিষ্ণু আমাদিগের সুখদায়ক হউন 

 

শং নো বাতঃ পবতাং শং নস্তপতু সূর্যঃ৷

শং নঃ কনিক্রদদ্দেবঃ পর্জন্যো অভিবর্ষতু॥১০

প্রতিপদার্থ  শং (সুখকারী [অপরুষ এবং অব্যাধিজনক]) বাতঃ (বায়ু) নঃ (আমাদিগের নিকট) পবতাং (প্রবাহিত হউক), শং (সুখরূপ [দাহহীন এবং ঔষধরূপী]) সূর্যঃ ([স্ব-স্ব ব্যাপারে প্রেরয়িতা] সূর্য) নঃ (আমাদিগের নিকট) তপতু (তাপ প্রদান করুন), পর্জন্যঃ দেবঃ (মেঘদেবতা) কনিক্রদৎ (অত্যন্ত শব্দ করিয়া) শং (সুখকরভাবে) নঃ (আমাদিগের প্রতি) অভিবর্ষতু (বর্ষণ করুন)॥১০

সরলার্থ  আমাদিগের নিকট বায়ু সুখকররূপে প্রবাহিত হউক, সূর্য সুখপ্রদায়করূপে তাপ দান করুন, মেঘদেবতা অত্যন্ত গর্জন করিতে করিতে সুখকররূপে বর্ষণ করুন১০

শং ন ইন্দ্রাগ্নী ভবতামবোভিঃ শং ন ইন্দ্রাবরুণা রাতহব্যা৷

শং ন ইন্দ্রাপূষণা বাজসাতৌ

শমিন্দ্রাসোমা সুবিতায় শং যোঃ॥১১

প্রতিপদার্থ  অহানি (দিনসকল) নঃ শং ভবন্তু (হউক), রাত্রীঃ (রাত্রিসকলকে) [পরমেশ্বর] নঃ (আমাদের প্রতি) শং (সুখকররূপে) প্রতিধীয়তাম্ (বিধান করুন); ইন্দ্রাগ্নী (ইন্দ্রাগ্নি [বিদ্যুৎ]) অবোভিঃ (পালনকার্যের দ্বারা) নঃ শং ভবতাং (হউন); রাতহব্যৌ (হবিঃদ্বারা তৃপ্ত) ইন্দ্রাবরুণৌ (ইন্দ্রাবরুণ [পর্জন্য]) [নঃ] শম্ (আমাদের সুখকর) [হউন], বাজসাতৌ (অন্নদানের নিমিত্তভূত) ইন্দ্রাপূষণৌ (ইন্দ্রাপূষণ [সূর্যরশ্মি]) নঃ শং [ভবতাম]; ইন্দ্রাসোমৌ (ইন্দ্রাসোম [চন্দ্রকিরণ]) সুবিতায় (উত্তমরূপে গমনের জন্য) শং (রোগশমনের জন্য) যোঃ (ভয় দূর করিবার নিমিত্ত) [নঃ] শম্ [ভবতাম্‌]৷ [ইন্দ্রাগ্নি প্রভৃতি যুগ্মদেবতা]॥১১

সরলার্থ  আমাদিগের নিকট দিনসকল সুখময় হউক; রাত্রিসকলকে তিনি আমাদিগের নিকট সুখময় করুন; ইন্দ্রাগ্নি পালনকার্যের দ্বারা আমাদিগের সুখকর হউন; হবিঃ দ্বারা তৃপ্ত ইন্দ্রাবরুণ আমাদের সুখস্বরূপ হউন; ইন্দ্রাসোম বল, স্বাস্থ্য ও নির্ভয়সম্পাদনের নিমিত্ত আমাদিগের নিকট সুখস্বরূপ হউন১১

শং নো দেবীরভীষ্টয়ে আপো ভবন্তু পীতরে৷

শং যোরভিস্রবন্তু নঃ॥১২

প্রতিপদার্থ  দেবীঃ (দীপ্যমান) আপঃ (জলসমূহ) নঃ (আমাদের) অভীষ্টয়ে (অভীষ্ট বা স্নানের) [এবং] পীতয়ে (পানের জন্য) শং (সুখস্বরূপ) ভবন্তু (হউক); শং যোঃ (রোগের শমন ও ভয়ের নিবৃত্তির জন্য) নঃ অভিস্রবন্তু (আমাদের প্রতি প্রবাহিত হউক)॥১২

সরলার্থ  দীপমান জলসমূহ আমাদিগের স্নান ও পানের জন্য সুখকর হউক, এবং রোগের শান্তি ও ভয়ের নিবৃত্তির জন্য আমাদের প্রতি ক্ষরিত হউক১২    


স্যোনা পৃথিবি নো ভবানৃক্ষরা নিবেশনী৷

যচ্ছা নঃ শর্ম সপ্রথাঃ॥১৩

প্রতিপদার্থ  [হে] পৃথিবি, [তুমি] নঃ (আমাদের নিকট) অনৃক্ষরা (নিষ্কণ্টকা) নিবেশনী (লোকের বাসের উপযুক্তা) সপ্রথাঃ (সর্বতঃ বিস্তৃতা) [হইয়া] স্যোনা (সুখরূপা) ভব (হও)৷ নঃ (আমাদিগকে) শর্ম (শরণ) যচ্ছা (যচ্ছ—দান করো)॥১৩

সরলার্থ  হে পৃথিবী, তুমি কণ্টকশূন্যা, বাসোপযোগিনী এবং সর্বতঃ বিস্তৃতা হইয়া আমাদিগের নিকট সুখস্বরূপা হও; আমাদিগকে আশ্রয় দাও১৩


আপো হি ষ্ঠা ময়োভুবস্তা ন ঊর্জে দধাতন৷

মহে রণায় চক্ষসে॥১৪

প্রতিপদার্থ  হি (যেহেতু) [হে] আপঃ (জলসমূহ) [তোমরা] ময়োভুবঃ ([স্নানপানাদি দ্বারা] সুখসম্পাদক) ষ্ঠা=স্থ (হও) [সুতরাং] তাঃ (তাদৃশ তোমরা) নঃ (আমাদিগকে) ঊর্জে (তোমাদের রস-অনুভবের জন্য) [এবং] মহে (মহৎ) [ও] রণায় (রমণীয়) চক্ষসে (দর্শনের জন্য) [ব্রহ্মসাক্ষাৎকারের জন্য] দধাতন (সমর্থ করো)॥১৪

সরলার্থ  হে জলসমূহ, তোমরা যেহেতু সুখপ্রদ, সুতরাং তাদৃশ তোমরা আমাদিগকে তোমাদের রসাস্বাদনের জন্য এবং মহৎ ও রমণীয় (তত্ত্ব) দর্শনের জন্য সমর্থ করো১৪


যো বঃ শিবতমো রসস্তস্য ভাজয়তেহ নঃ৷

উশতীরিব মাতরঃ॥১৫

প্রতিপদার্থ  যঃ (যাহা) বঃ (তোমাদের) শিবতমঃ (শান্ততম) রসঃ (রস), ইহ (এই লোকে অবস্থিত) নঃ (আমাদিগকে) উশতীঃ (স্নেহশীলা) মাতরঃ (মাতাদিগের) ইব (ন্যায়) তস্য (তাহার) ভাজয়ত (ভাগী করো)॥১৫

সরলার্থ  স্নেহশীলা মাতার ন্যায় তোমরা এই জগতে বর্তমান আমাদিগকে তোমাদের শান্ততম রসের ভাগী করো১৫


তস্মা অরং গমাম বো যস্য ক্ষয়ায় জিন্বথ৷

আপো জনয়থা চ নঃ॥১৬

প্রতিপদার্থ  প্রতিপদার্থ  যঃ (যাহা) বঃ (তোমাদের) শিবতমঃ (শান্ততম) রসঃ (রস), ইহ (এই লোকে অবস্থিত) নঃ (আমাদিগকে) উশতীঃ (স্নেহশীলা) মাতরঃ (মাতাদিগের) ইব (ন্যায়) তস্য (তাহার) ভাজয়ত (ভাগী করো)॥১৫

সরলার্থ  স্নেহশীলা মাতার ন্যায় তোমরা এই জগতে বর্তমান আমাদিগকে তোমাদের শান্ততম রসের ভাগী করো১৫


তস্মা অরং গমাম বো যস্য ক্ষয়ায় জিন্বথ৷

আপো জনয়থা চ নঃ॥১৬

প্রতিপদার্থ  [হে] আপঃ (জলসমূহ), [তোমরা] যস্য (যে) ক্ষয়ায় (=ক্ষয়স্য, নিবাসের [আহুতির পরিণামভূত ও জগতের আধাররূপ যে রসের একাংশের দ্বারা তোমরা ব্রহ্মাদিস্তম্ব পর্যন্ত জগতের]) জিন্বথ (তৃপ্তিসাধন কর) বঃ (তোমাদের সম্বন্ধী) তস্মৈ (=তস্য, সেই রসের) অরং (=অলং, পর্যাপ্তি, সদাতৃপ্তি) গমাম (আমরা প্রাপ্ত হইব); নঃ চ (আমাদিগকেও) [সেখানে ভোক্তৃরূপে] জনয়থ ([আজানদেবরূপে] জন্ম দাও)৷ [দেবতা দুই প্রকার—আজানদেব (সৃষ্টিকালে দেবরূপে জাত) এবং কর্মদেব (কর্মফলে দেবত্ব প্রাপ্ত)]॥১৬

সরলার্থ  হে জলসমূহ, তোমরা যে রসের একাংশের দ্বারা জগতের তৃপ্তিসাধন কর, আমরা যেন তোমাদের সেই রসে সদাতৃপ্তি প্রাপ্ত হই; আমাদিগকে তথায় (ভোক্তৃরূপে) জন্ম দাও১৬

দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তি-

রাপঃ শান্তিরোষধয়ঃ শান্তিঃ৷

বনস্পতয়ঃ শান্তির্বিশ্বে দেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিঃ সর্বং শান্তিঃ

শান্তিরেব শান্তিঃ সা মা শান্তিরেধি॥১৭

প্রতিপদার্থ  দ্যৌঃ (দ্যুলোকরূপা বা দ্যুলোকে যে) শান্তিঃ (শান্তি) অন্তরিক্ষং (অন্তরিক্ষরূপা বা পৃথিবীতে যে) শান্তিঃ, পৃথিবী (পৃথিবীরূপা বা পৃথিবীতে যে) শান্তিঃ, আপঃ (জলরূপা বা জলে যে) শান্তিঃ ওষধয়ঃ (ওষধিরূপা বা ওষধিতে যে) শান্তিঃ, বনস্পতয়ঃ (বনস্পতিরূপা বা বনস্পতিতে যে) শান্তিঃ, বিশ্বে দেবাঃ (সর্বদেবরূপা বা সর্বদেবতাতে যে) শান্তিঃ, ব্রহ্ম (বেদরূপা, পরব্রহ্মরূপা অথবা পরব্রহ্মে যে) শান্তিঃ, সর্বং (সর্বজগদ্‌রূপা বা সর্বজগতে যে) শান্তিঃ; শান্তিঃ এব শান্তিঃ (যাহা স্বরূপতঃই শান্তি), সা শান্তিঃ (সেই শান্তি) মা (আমার প্রতি) এধি ([ভগবানের কৃপায়] হউক)॥১৭

সরলার্থ  দ্যুলোকে যে শান্তি, অন্তরিক্ষে যে শান্তি, পৃথিবীতে যে শান্তি, জলে যে শান্তি, ওষধিতে যে শান্তি, বনস্পতিতে যে শান্তি, সকল দেবতাতে যে শান্তি, পরব্রহ্মে যে শান্তি, সর্বজগতে যে শান্তি, স্বরূপতঃই যাহা শান্তি (ভগবৎকৃপায়) সেই শান্তি আমার হউক১৭

দৃতে দৃংহ মা মিত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষন্তাম্৷

মিত্রস্যাহং চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষে৷

মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে॥১৮

প্রতিপদার্থ  দৃতে (হে পরমেশ্বর [অথবা শরীর জরাজীর্ণ হইলেও]) মা (আমাকে) [এরূপ] দৃংহ (দৃঢ় করো) [যেন] সর্বাণি (সকল) ভূতানি (প্রাণী) মা (আমাকে) মিত্রস্য (মিত্রের) চক্ষুষা (চক্ষুর্দ্বারা) সমীক্ষন্তাম্ (সম্যক‌ দর্শন করে [আমার প্রতি মিত্রভাবাপন্ন হয়]); অহং (আমি) মিত্রস্য (মিত্রের) চক্ষুষা (চক্ষুর দ্বারা) সর্বাণি ভূতানি (সকল প্রাণীকে) সমীক্ষে (যেন দর্শন করি), মিত্রস্য চক্ষুষা (বন্ধুভাবে) সমীক্ষামহে (আমরা যেন পরস্পরকে দর্শন করি)॥১৮

সরলার্থ  হে পরমেশ্বর, আমাকে এরূপ দৃঢ় করো যেন সকল প্রাণী আমাকেমিত্রের দৃষ্টিতে দর্শন করে, আমিও যেন সকল প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দর্শন করি, আমরা যেন পরস্পরকে বন্ধুভাবে দর্শন করি১৮


দৃতে দৃংহ মা—৷

জ্যোক্তে সন্দৃশি জীব্যাসং জ্যোক্তে সন্দৃশি জীব্যাসম্॥১৯

প্রতিপদার্থ  দৃতে ইত্যাদি পূর্ববৎ (আদরার্থে পুনরুল্লেখ হইয়াছে) [হে ঈশ্বর, আমি] তে (তোমার) সন্দৃশি (দৃষ্টির বিষয়রূপে) জ্যোক্ (দীর্ঘকাল) জীব্যাসম্ (যেন জীবিত থাকি) [পুনরুক্তি আদরার্থে]॥১৯

সরলার্থ  আমি জরাজীর্ণ হইলেও আমায় দৃঢ় করিও; আমি যেন তোমার দৃষ্টিভাজন হইয়া দীর্ঘকাল জীবিত থাকি; তোমার দৃষ্টির অধীনে যেন দীর্ঘজীবন যাপন করি১৯


নমস্তে হরষে শোচিষে নমস্তে অস্ত্বর্চিষে৷

অন্যাংস্তে অস্মত্তপন্তু হেতয়ঃ পাবকো অস্মভ্যং শিবো ভব॥২০

প্রতিপদার্থ  [অগ্নিরূপী] তে (তোমার) হরষে (সর্বরসগ্রহণকারী তেজকে) নমঃ (নমস্কার), শোচিষে (শুচিসম্পাদক তেজকে) [নমস্কার], তে (তোমার) অর্চিষে (পদার্থপ্রকাশক তেজকে) নমঃ অস্তু (নমস্কার), তে (তোমার) হেতয়ঃ (অস্ত্রসমূহ, জ্বালা) অস্মৎ অন্যান্ (আমাদিগ হইতে ভিন্ন অপরকে [আমাদের বিরোধী শত্রুদিগকে]) তপন্তু (তপ্ত করুক), অস্মভ্যং (আমাদিগের জন্য) পাবকঃ (শোধক) শিবঃ (শান্ত) ভব (হও)॥২০

সরলার্থ  তোমার সর্বরসগ্রাহী ও শুচিসম্পাদক তেজকে নমস্কার; তোমার পদার্থ-প্রকাশক তেজকে নমস্কার; তোমার অস্ত্রসমূহ আমাদিগ হইতে ভিন্ন অপর ব্যক্তিকে তপ্ত করুক; আমাদের প্রতি তুমি পরিশোধক ও শান্ত হও২০


নমস্তে অস্তু বিদ্যুতে নমস্তে স্তনয়িত্নবে৷

নমস্তে ভগবন্নস্তু যতঃ স্বঃ সমীহসে॥২১

প্রতিপদার্থ  [হে] ভগবন্, বিদ্যুতে (বিদ্যুদ্‌রূপী) তে (তোমায়) নমঃ অস্তু (নমস্কার), স্তনয়িত্নবে (মেঘগর্জনরূপী) তে (তোমায়) নমঃ (নমস্কার); যতঃ (যেহেতু) [তুমি] স্বঃ সমীহসে (স্বর্গে যাইতে চেষ্টা কর, অর্থাৎ অমর) [সুতরাং] তে নমঃ অস্তু॥২১

সরলার্থ  হে ভগবন্, বিদ্যুদ্‌রূপী তোমায় নমস্কার, মেঘগর্জনরূপী তোমায় নমস্কার; তুমি (সর্বদা) স্বর্গাভিমুখ, অতএব তোমায় নমস্কার২১

যতো যতঃ সমীহসে ততো নো অভয়ং কুরু৷

শং নঃ কুরু প্রজাভ্যোঽভয়ং নঃ পশুভ্যঃ॥২২

প্রতিপদার্থ  যতঃ যতঃ সমীহসে (যাহা যাহা [যে যে দুশ্চরিত আমাদিগের নিকট] হইতে দূর করিতে তুমি চেষ্টা কর) ততঃ (তাহা তাহা হইতে) নঃ (আমাদিগের) অভয়ং (অভয়) কুরু (করো); নঃ (আমাদিগের) প্রজাভ্যঃ (প্রজাদিগের) শং (সুখ) কুরু (সম্পাদন করো) নঃ (আমাদিগের) পশুভ্যঃ (পশুদিগের প্রতি) অভয়ম্ (অভয়) [সম্পাদন করো]॥২২

সরলার্থ  যে যে দুশ্চরিত আমাদিগের নিকট হইতে দূর করা উচিত, তাহা তাহা হইতে আমাদের অভয় সম্পাদন করো; আমাদের সন্তানদিগের সুখ এবং আমাদিগের পশুদিগের অভয় সম্পাদন করো২২

সুমিত্রিয়া ন আপ ওষধয়ঃ সন্তু

দুর্মিত্রিয়াস্তস্মৈ সন্তু যোঽস্মান্ দ্বেষ্টি যং চ বয়ং দ্বিষ্মঃ॥২৩

প্রতিপদার্থ  আপঃ (জল), ওষধয়ঃ (ওষধিসমূহ) নঃ (আমাদিগের প্রতি) সুমিত্রিয়াঃ (সাধুমিত্ররূপে অবস্থিত) সন্তু (হউক), যঃ (যে শত্রু) অস্মান্ (আমাদিগকে) দ্বেষ্টি (দ্বেষ করে), চ (এবং) যং (যাহাকে) বয়ং (আমরা) দ্বিষ্মঃ (দ্বেষ করি) তস্মৈ (সেই উভয় শত্রুর প্রতি) দুর্মিত্রিয়াঃ (অমিত্ররূপে অবস্থিত) সন্তু॥২৩

সরলার্থ  জল ও ওষধিসমূহ আমাদিগের বন্ধু হউক—যে আমাদিগকে দ্বেষ করে এবং আমরাও যাহাকে দ্বেষ করি তাহার প্রতিই অমিত্র হউক২৩

তচ্চক্ষুর্দেবহিতং পুরস্তাচ্ছুক্রমুচ্চরৎ৷

পশ্যেম শরদঃ শতং জীবেম শরদঃ শতং

শৃণুয়াম শরদঃ শতং প্রব্রবাম শরদঃ শত-

মদীনাঃ স্যাম শরদঃ শতং ভূয়শ্চ শরদঃ শতাৎ॥২৪

প্রতিপদার্থ  দেবহিতং (দেবতাদিগের প্রিয়) শুক্রং (পাপের দ্বারা অস্পৃষ্ট) তৎ (এই সকল মন্ত্রে স্তুত সেই পরমেশ্বর) চক্ষুঃ (জগতের নেত্রভূত আদিত্যরূপে) পুরস্তাৎ (পূর্বদিকে) উচ্চরৎ (উদয় হন); [তাঁহার প্রসাদে যেন] শতং শরদঃ (শত বৎসর) পশ্যেম (অব্যাহত দৃষ্টিশক্তিমান হই), শতং শরদঃ জীবেম (অপরাধীন জীবন পাই), শতং শরদঃ শৃণুয়াম (অবিকল শ্রোত্রেন্দ্রিয়যুক্ত হই), শতং শরদঃ প্রব্রবাম (অস্খলিত বাগিন্দ্রিয়-যুক্ত হই), শতং শরদঃ অদীনাঃ স্যাম (কাহারও সম্মুখে দৈন্যযুক্ত না হই) চ (এবং) শতাৎ শরদঃ (শতবর্ষ হইতেও) ভূয়ঃ (বহুকাল) [যেন ঐরূপ করি]॥২৪

সরলার্থ  দেবগণের প্রিয় এবং শুদ্ধ সেই পরমেশ্বর জগতের চক্ষুরূপে পূর্বদিকে উদিত হন৷ (তৎপ্রসাদে) আমরা যেন শত বৎসর দর্শন করি, শত বৎসর জীবনধারণ করি, শত বৎসর শ্রবণ করি, শত বৎসর বাক্যালাপ করি, শত বৎসর দৈন্যহীন হই এবং শত বৎসর হইতেও দীর্ঘকাল যেন ঐরূপ করি২৪

    

    



1.18. উত্তরনারায়ণম্

    শুক্লযজুর্বেদ (৩১/১৭-২২), [পুরুষসূক্তের পরে পঠিত]


অদ্ভ্যঃ সংভৃতঃ পৃথিব্যৈ রসাচ্চ বিশ্বকর্মণঃ সমবর্ততাগ্রে৷

তস্য ত্বষ্টা বিদধদ্রূপমেতি তন্মর্ত্যস্য দেবত্বমাজানমগ্রে॥১৭

প্রতিপদার্থ   [সেই বিরাটরূপ নারায়ণাখ্য পুরুষ] অগ্রে (সৃষ্টির আদিতে) অদ্ভ্যঃ (জল হইতে) চ (এবং) পৃথিব্যাঃ (পৃথিবীর) রসাৎ (সার হইতে) [অর্থাৎ সূক্ষ্ম ভূতপঞ্চক হইতে] সংভৃতঃ (সর্বত্র ব্যাপ্ত ব্রহ্মাণ্ডরূপে) বিশ্বকর্মণঃ (বিশ্ব কর্ম যাঁহার, সেই পরমেশ্বর হইতে) সমবর্তত (নিষ্পন্ন হইলেন) [ব্রহ্মাণ্ডাভিমানী পুরুষ পরমেশ্বরেরই অংশ]৷ ত্বষ্টা (পরমেশ্বর) তস্য (বিরাট পুরুষের) রূপং (চতুর্দশ ভুবনরূপ অবয়ব) বিদধৎ (বিধান করিয়া) এতি (স্বকার্যে প্রবৃত্ত হন)৷ তৎ (উক্ত বিরাটরূপই) অগ্রে (সৃষ্টির আদিতে) মর্ত্যস্য (মর্ত্যলোকের) দেবত্বম্ (প্রভুত্ব) আজানম্ (প্রাপ্ত হইল)৷

অথবা— [পূর্বকল্পে যিনি পুরুষমেধ করিয়াছিলেন, তিনিই পরকল্পে আদিত্য-পুরুষ হন—তাঁহার স্তুতি হইতেছে]; অদ্ভ্যঃ (জল হইতে) পৃথিব্যৈ (=পৃথিব্যাঃ, পৃথিবী হইতে) [অর্থাৎ অশ্বমেধযাজীর লিঙ্গদেহস্থ ভূতপঞ্চক হইতে] চ (এবং) বিশ্বকর্মণঃ (কাল হইতে) [উৎপন্ন] রসাৎ (রস হইতে, অর্থাৎ ভূতবর্গের ও কালের তুষ্টিবশতঃ) [যে রস] অগ্রে (প্রথম) সংভৃতঃ (পুষ্টিলাভ করিল) [অর্থাৎ উত্তম জন্মপ্রদ বিশেষ কর্মফলরূপ রস উৎপন্ন হইল] তস্য (সেই রসের) রূপং (রূপ) বিদধৎ (ধারণ করিয়া) ত্বষ্টা (আদিত্য) এতি (প্রত্যহ উদয় হন)৷ তন্মর্ত্যস্য (সেই মরণশীল যজমানের) অগ্রে (সৃষ্টির আদিতে) আজানং দেবত্বম্ ([সূর্যরূপে] মুখ্যদেবত্ব লাভ হয়) [সৃষ্টির আদিতে যাঁহারা দেবতা হন, তাঁহারা আজানদেব, আর যাঁহারা উৎকৃষ্ট কার্যের দ্বারা দেবত্ব প্রাপ্ত হন তাঁহারা কর্মদেব]॥১৭

সরলার্থ  জল হইতে এবং পৃথিবীর রস হইতে পিণ্ডীভূত হইয়া বিরাট পুরুষ সৃষ্টির অগ্রে পরমেশ্বর হইতে উদ্ভূত হইলেন; পরমেশ্বর ঐ পুরুষের দেহাবলম্বনে স্বকার্যে প্রবৃত্ত হইলেন৷ ঐ বিরাট রূপই অগ্রে ভূলোকে প্রভুত্ব প্রাপ্ত হইল১৭


বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ৷

তমেব বিদিত্বাঽতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতেঽয়নায়॥১৮

প্রতিপদার্থ   অহম্ (আমি) এতং (এই) পুরুষং (বিরাট পুরুষকে) বেদ (জানি); মহান্তম্ (দেশকালাদি পরিচ্ছেদশূন্য), আদিত্যবর্ণং (স্বপ্রকাশ), তমসঃ (অবিদ্যার) পরস্তাৎ (ঊর্ধ্বে অবস্থিত) তং (তাঁহাকে) বিদিত্বা এব (জানিয়াই) [লোক] অতিমৃত্যুম্ এতি (মৃত্যুকে অতিক্রম করিয়া সেই পুরুষে প্রবেশ করে); অয়নায় ([উক্ত ব্যক্তির] গমনের জন্য) অন্যঃ (অপর) পন্থাঃ (মার্গ) ন বিদ্যতে (নাই)৷ [অথবা—মৃত্যুম্ অত্যেতি (মৃত্যুকে অতিক্রম করে); অয়নায় (তাঁহাকে আশ্রয়ের জন্য) অন্যঃ (অপর) পন্থাঃ (উপায়) ন বিদ্যতে (নাই)]॥১৮

সরলার্থ  আমি এই পুরুষকে জানি; মহান, স্বপ্রকাশ এবং অবিদ্যারহিত সেই পুরুষকে জানিয়াই লোক মৃত্যুকে অতিক্রম করে; তাঁহাকে আশ্রয়ের জন্য অন্য কোনও উপায় নাই১৮


প্রজাপতিশ্চরতি গর্ভে অন্তরজায়মানো বহুধা বিজায়তে৷

তস্য যোনিং পরিপশ্যন্তি ধীরাস্তস্মিন্ হ তস্থুর্ভুবনানি বিশ্বা॥১৯

প্রতিপদার্থ   [সেই পুরুষই] প্রজাপতিঃ (বিগ্রহবান প্রজাপতিরূপে) গর্ভে (=গর্ভস্য, ব্রহ্মাণ্ডরূপ গর্ভের) অন্তঃ (মধ্যে) চরতি (বিচরণ করেন); [তিনিই] অজায়মানঃ (না জন্মিয়াও, মায়িকরূপে) বহুধা (অনেক প্রকারে) বিজায়তে (জাত হন); ধীরাঃ (যোগীরা) তস্য (তাঁহার) যোনিং (জগৎকারণ বাস্তবরূপ) পরিপশ্যন্তি (সম্যক‌ দর্শন করেন) বিশ্বা ভুবনানি (ত্রিলোকের প্রাণিবর্গ) তস্মিন্ হ (তাঁহাতেই) তস্থুঃ (অবস্থিত)॥১৯

সরলার্থ  তিনিই প্রজাপতিরূপে ব্রহ্মাণ্ডমধ্যে বিচরণ করেন এবং জন্মগ্রহণ না করিয়াও (স্থাবরজঙ্গমাদি) বহুরূপ হন; ব্রহ্মবিদ্‌গণ সেই প্রজাপতির স্বরূপকে  দর্শন করেন; সমস্ত প্রাণিবর্গ তাঁহাতেই (অর্থাৎ সেই কারণাত্মাতেই) স্থিত১৯

    

যো দেবেভ্য আতপতি যো দেবানাং পুরোহিতঃ৷

পূর্বো যো দেবেভ্যো জাতো নমো রুচায় ব্রাহ্ময়ে॥২০

প্রতিপদার্থ   যঃ (যিনি, যে পরমেশ্বর) দেবেভ্যঃ (সকল দেবতার জন্য) আতপতি (সর্বত্র প্রকাশিত হন) যঃ (যিনি) দেবানাং (দেবগণের) পুরঃ (অগ্রে) হিতঃ ([বৃহস্পতিরূপে] স্থিত), যঃ (যিনি) দেবেভ্যঃ (দেবগণ হইতে) পূর্বঃ (অগ্রে) জাতঃ ([হিরণ্যগর্ভরূপে] জাত) [তস্মৈ (সেই)] রুচায় (দীপ্যমান, স্বয়ংপ্রকাশ) ব্রাহ্ময়ে (বেদপ্রতিপাদ্য বা পরব্রহ্ম স্বরূপকে) নমঃ (নমস্কার)৷ [“তস্মৈ=আদিত্যায়”—মহীধর]॥২০

সরলার্থ  যিনি দেবতার জন্য তাপ অর্থাৎ চৈতন্য সম্পাদন করেন, যিনি দেবগণের পুরোহিত, যিনি দেবগণের পূর্বে (হিরণ্যগর্ভরূপে) জাত হন, সেই বেদপ্রতিপাদ্য পরমেশ্বরকে নমস্কার২০

    

রুচং ব্রাহ্মং জনয়ন্তো দেবা অগ্রে তদব্রুবন্৷

যস্ত্বৈবং ব্রাহ্মণো বিদ্যাত্তস্য দেবা অসন্ বশে॥২১


প্রতিপদার্থ   দেবাঃ (দীপ্যমান যোগিগণ) রুচং (দেদীপ্যমান) ব্রাহ্মং (ব্রহ্ম হইতে উৎপন্ন সৃষ্ট্যর্থ, অথবা ব্রহ্মজ্ঞান) জনয়ন্তঃ (উৎপাদন বা আবিষ্কার করিয়া) অগ্রে (পূর্বে) [যাহা] অব্রুবন্ (বলিয়াছিলেন) তৎ (তাহা এই)—যঃ (অপর যে কেহ) ত্বা (তোমাকে) এবং (এইরূপে) বিদ্যাৎ (জানিবে) [সে] ব্রাহ্মণঃ (ব্রহ্মজ্ঞানী), দেবাঃ (দেবগণ) তস্য (তাঁহার) বশে (অধীনে) অসন্ (থাকেন)॥২১

সরলার্থ  তেজস্বীরা দেদীপ্যমান বেদকে আবিষ্কার করিয়া (অথবা ব্রহ্মজ্ঞান উৎপাদন করিয়া) অগ্রে যাহা বলিয়াছিলেন, তাহা এই—“অপর যে-কেহ তোমায় এইরূপ জানিবেন তিনিও ব্রহ্মজ্ঞানী; দেবগণ তাঁহার অধীন হন৷”২১


শ্রীশ্চ তে লক্ষ্মীশ্চ পত্ন্যাবহোরাত্রে

পার্শ্বে নক্ষত্রাণি রূপমশ্বিনৌ ব্যাত্তম্৷

ইষ্ণন্নিষাণামুং ম ইষাণ সর্বলোকং ম ইষাণ॥২২

প্রতিপদার্থ   [হে বিরাট পুরুষ] শ্রীশ্চ লক্ষ্মীশ্চ (শ্রী [সম্পদ] ও লক্ষ্মী [সৌন্দর্য]) তে (তোমার) পত্ন্যৌ (দুই ভার্যা), অহঃ-রাত্রে (দিবা ও রাত্রি) পার্শ্বে (দুই পার্শ্ব), নক্ষত্রাণি (নক্ষত্রগণ) রূপম্ (রূপ), অশ্বিনৌ (দ্যুলোক ও ভূলোক) ব্যাত্তম্ (বিকাসিত মুখ); [তুমি] ইষ্ণন্ (কর্মফল দানে ইচ্ছুক হইয়া) ইষাণ (ইচ্ছা করো), অমুং (পরলোক) মে (আমার জন্য) ইষাণ (ইচ্ছা করো), সর্বলোকং (সমস্ত লোক) মে (আমার জন্য) ইষাণ (বিধান করো) [আমি যেন সর্বাত্মক হই]॥২২

সরলার্থ  শ্রী ও লক্ষ্মী তোমার দুই পত্নী, দিবা ও রাত্রি দুই পার্শ্ব, নক্ষত্রসমূহ রূপ, এবং দ্যুলোক ও ভূলোক তোমার বিকাসিত আনন; তুমি কর্মফলবিধানের জন্য ইচ্ছুক হইয়া উহা বিধান করো, আমার জন্য পরলোক বিধান করো, সমস্ত লোক বিধান করো২২


1.19. আত্মস্বরূপম্

(বৃহদারণ্যকোপনিষ হইতে সংগৃহীত)


অসতো মা সদ্‌গময়৷ তমসো মা জ্যোতির্গময়৷

মৃত্যোর্মা অমৃতং গময়॥১


প্রতিপদার্থ   অসতঃ (অসৎ [স্বাভাবিক কর্ম ও জ্ঞান] হইতে) মা (মাং, আমাকে) সৎ (সতে [শাস্ত্রীয় কর্ম ও বিজ্ঞানে]) গময় (লইয়া যাও); তমসঃ (অন্ধকার [অজ্ঞান] হইতে) মা (আমাকে) জ্যোতিঃ (আলোকে [জ্ঞানে]) গময় (লইয়া যাও); মৃত্যোঃ (মৃত্যু [স্বাভাবিক প্রবৃত্তি] হইতে) মা (আমাকে) অমৃতং (অমরত্বে [শাস্ত্রীয় আচরণে ও জ্ঞানস্বরূপে]) গময়॥১ [১/৩/২৮]

সরলার্থ  অসৎ হইতে আমাকে সতে লইয়া যাও, অন্ধকার হইতে আমাকে আলোকে লইয়া যাও, মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও


পুরশ্চক্রে দ্বিপদঃ, পুরশ্চক্রে চতুষ্পদঃ৷

পুরঃ স পক্ষী ভূত্বা, পুরঃ পুরুষঃ আবিশৎ॥

স বা অয়ং পুরুষঃ সর্বাসু পূর্ষু পুরিশয়ঃ৷

নৈনেন কিঞ্চনানাবৃতং নৈনেন কিঞ্চনাসংবৃতম্॥২


প্রতিপদার্থ   [সঃ (সেই পরমেশ্বর)] দ্বিপদঃ (দুই চরণযুক্ত) পুরঃ (শরীরসমূহ) চক্রে (সৃজন করিলেন), চতুষ্পদঃ (চারি চরণযুক্ত) পুরঃ (শরীরসমূহ) চক্রে (সৃজন করিলেন), পুরঃ (প্রথমতঃ) সঃ পুরুষঃ (সেই ঈশ্বর) পক্ষী (পক্ষী [লিঙ্গ শরীর]) ভূত্বা (হইয়া) পুরঃ (শরীরসমূহে) আবিশৎ (প্রবেশ করিলেন)৷

সঃ বৈ অয়ং (সেই প্রসিদ্ধ এই ঈশ্বর) সর্বাসু (সকল) পূর্ষু (শরীরে) পুরিশয়ঃ (পুরনিবাসী হইয়া) পুরুষঃ (পুরুষশব্দবাচ্য হইয়াছেন); অনেন (ইঁহার দ্বারা) কিং চন (কোনও কিছু) ন অনাবৃতম্ (অনাচ্ছাদিত নহে), অনেন (ইঁহার দ্বারা) কিং চন (কিছুই) ন অসংবৃতম্ (অননুপ্রবেশিত নহে)॥২ [২/৫/১৮]

সরলার্থ  তিনি দ্বিপদযুক্ত শরীরসমূহ সৃষ্টি করিলেন, চতুষ্পদযুক্ত শরীরসমূহ সৃষ্টি করিলেন৷ প্রথমতঃ, সেই পুরুষ পক্ষী হইয়া শরীরসমূহে প্রবেশ করিলেন৷ সেই প্রসিদ্ধ ঈশ্বর সকল পুরে শয়ন করিয়া পুরুষপদবাচ্য হইয়াছেন; এমন কিছুই নাই যাহা ইঁহার দ্বারা আবৃত নহে, বা যাহাতে ইনি অনুপ্রবিষ্ট নহেন

    

রূপং রূপং প্রতিরূপো বভূব, তদস্য রূপং প্রতিচক্ষণায়৷

ইন্দ্রো মায়াভিঃ পুরুরূপ ঈয়তে, যুক্তা হ্যস্য হরয়ঃ শতা দশ॥৩


প্রতিপদার্থ   রূপং রূপং (বিভিন্ন রূপের অনুযায়ী) প্রতিরূপঃ (তদনুরূপ) বভুব (হইলেন); অস্য (ঐ আত্মার) তৎ (উক্ত) রূপং (রূপ) প্রতিচক্ষণায় (আত্মখ্যাপনেরই [তত্ত্বপ্রকাশেরই] জন্য)৷ ইন্দ্রঃ (পরমেশ্বর) মায়াভিঃ ([জীবের] মিথ্যাভিমানের দ্বারা) পুরু-রূপঃ (বহু রূপ) ঈয়তে (প্রাপ্ত হন); হি (কেননা) অস্য (এই প্রত্যগাত্মার [শরীরে]) দশ (দশটি) শতাঃ (এমনকী শত শত) হরয়ঃ (অশ্বসমূহ, ইন্দ্রিয়সমূহ—“হরণাৎ ইন্দ্রিয়াঃ”) যুক্তাঃ (সংযোজিত আছে) [ইন্দ্রিয়ের বিষয়সমূহ বহু বলিয়াই প্রত্যগাত্মা বহুরূপে প্রতিভাত]॥৩ [২/৫/১৯]

সরলার্থ  বিভিন্ন উপাধির অনুযায়ী তিনি তদনুরূপ হইয়াছেন; আপন তত্ত্ব প্রকাশের জন্য তাঁহার উক্ত রূপসকল হইয়াছে৷ পরমেশ্বর মিথ্যাভিমানের দ্বারা বহুরূপে কল্পিত হন; কেননা এই প্রত্যগাত্মার শরীরে দশটি, এমনকী শত শত ইন্দ্রিয়সমূহ সংযোজিত আছে


যৎ সমূলমাবৃহেয়ুর্বৃক্ষং ন পুনরাভবেৎ৷

মর্ত্যঃ স্বিন্ মৃত্যুনা বৃক্‌ণঃ, কস্মান্ মূলাৎ প্ররোহতি॥৪

প্রতিপদার্থ   যৎ (যদি) [লোকেরা] বৃক্ষং (বৃক্ষকে) সমূলম্ (মূলের সহিত) আবৃহেয়ুঃ (উৎপাটন করে) [তবে] পুনঃ (পুনর্বার) ন আভবেৎ (অঙ্কুরিত হয় না); মর্ত্যঃ (মরণশীল মানুষ) স্বিৎ (যদি) মৃত্যুনা (মৃত্যুর দ্বারা) বৃক্‌ণঃ (কর্তিত হয়) [তবে] কস্মাৎ (কোন্) মূলাৎ (মূল হইতে) প্ররোহতি (পুনরায় অঙ্কুরিত হয়)? [৩/৯/২৮/৬]

সরলার্থ  বৃক্ষকে সমূলে উৎপাটন করিলে পুনরায় অঙ্কুরিত হয় না; মর মানুষ মৃত্যুর দ্বারা কর্তিত হইলে কোন্ মূল হইতে অঙ্কুরিত হয়?


জাত এব, ন, জায়তে, কোন্বেনং জনয়েৎ পুনঃ৷

বিজ্ঞানমানন্দং ব্রহ্ম, রাতির্দাতুঃ পরায়ণং, তিষ্ঠমানস্য তদ্বিদঃ॥৫

প্রতিপদার্থ   [যদি মনে কর যে] জাতঃ এব (সে জাতমাত্রই [জাতরূপেই বিদ্যমান, সুতরাং উক্ত প্রশ্ন বৃথা]), [তবে] ন (তাহা নহে), জায়তে ([কেননা সে পুনরায়] জাত হয়); কঃ নু (কে তাহা হইলে) এনং (ইহাকে) পুনঃ (পুনর্বার) জনয়েৎ (জন্ম দিবে)?—বিজ্ঞানম্ (বিজ্ঞানস্বরূপ) আনন্দং (আনন্দস্বরূপ) ব্রহ্ম (ব্রহ্ম) রাতিঃ (রাতেঃ, ধনের) দাতুঃ (দানকারীর [যজমানের]) পরায়ণং (পরম গতি [কর্মফলদাতা]) [এবং] তৎ-বিদঃ (ব্রহ্মজ্ঞানী) [ও] তিষ্ঠমানস্য (ব্রহ্মসংস্থ ব্যক্তির) [পরায়ণ]॥৫ [৩/৯/২৮/৭]

সরলার্থ  সে যে জাতমাত্ররূপেই আছে তাহা নহে, কেননা সে (পুনরায়) জাত হয়; কে তাহা হইলে ইহাকে পুনর্বার জন্ম দিবে?—বিজ্ঞানানন্দ ব্রহ্মই ধনদাতার (অর্থাৎ কর্মিগণের) এবং ব্রহ্মসংস্থ ব্রহ্মজ্ঞানীর পরা গতি


স্বপ্নেন শারীরমভিপ্রহত্যাসুপ্তঃ সুপ্তানভিচাকশীতি৷

শুক্রমাদায় পুনরৈতি স্থানং হিরণ্ময়ঃ পুরুষ একহংসঃ॥৬

প্রতিপদার্থ   হিরণ্ময়ঃ (জ্যোতিঃস্বভাব), এক-হংসঃ ([স্বপ্ন, জাগরণ ও সুষুপ্তিতে, ইহলোক ও পরলোকে] একাকী বিচরণকারী) পুরুষঃ (পুরুষ) স্বপ্নেন (স্বপ্নের দ্বারা) শারীরম্  (=শরীরম্, দেহকে) অভিপ্রহত্য (নিশ্চেষ্ট করিয়া) অসুপ্তঃ (স্বয়ং অনিদ্র থাকিয়া) সুপ্তান্ (বাসনাকারে উদ্ভূত অন্তঃকরণবৃত্তিতে আশ্রিত বাহ্য ও আধ্যাত্মিক বস্তুসমূহকে) অভিচাকশীতি (প্রকাশিত করেন); পুনঃ (পুনর্বার) শুক্রম্ (জ্যোতির্ময় ইন্দ্রিয়বৃত্তি) আদায় (গ্রহণ করিয়া) স্থানম্ (জাগরিত অবস্থায়) ঐতি (আগমন করেন)॥৬ [৪/৩/১১]

সরলার্থ  একাকী বিচরণকারী হিরণ্ময় পুরুষ স্বপ্নের দ্বারা শরীরকে নিশ্চেষ্ট করিয়া ও স্বয়ং অনিদ্র থাকিয়া স্বপ্নাবস্থায় বাসনাসমূহকে প্রকাশিত করেন, এবং পুনরায় জ্যোতির্ময় ইন্দ্রিয়বৃত্তি গ্রহণ করিয়া জাগরিতাবস্থায় আগমন করেন


প্রাণেন রক্ষন্নবরং কুলায়ং বহিষ্কুলায়াদমৃতশ্চরিত্বা৷

স ঈয়তেঽমৃতো যত্র কামং হিরণ্ময়ঃ পুরুষ একহংসঃ॥৭

প্রতিপদার্থ   সঃ (সেই) অমৃতঃ (অমর) হিরণ্ময়ঃ একহংসঃ পুরুষঃ প্রাণেন (প্রাণের দ্বারা) অবরং (নিকৃষ্ট, অপবিত্র) কুলায়ং (নীড়কে, শরীরকে) রক্ষন্ (পালনকরতঃ, সজীব রাখিয়া) অমৃতঃ (স্বয়ং অমৃতস্বরূপে) কুলায়াৎ (নীড় হইতে) বহিঃ (বাহিরে) চরিত্বা (বিচরণকরতঃ) যত্র কামম্ (যেখানে ইচ্ছা সেখানেই) ঈয়তে (গমন করেন)॥৭ [৪/৩/১২]

সরলার্থ  সেই অমর হিরণ্ময় একাকী বিচরণকারী পুরুষ প্রাণের দ্বারা নিকৃষ্ট নীড়কে সজীব রাখিয়া স্বয়ং অমৃতস্বরূপে নীড় হইতে বাহিরে আসিয়া যেখানে ইচ্ছা সেখানেই গমন করেন


আরামমস্য পশ্যন্তি, ন তং পশ্যতি কশ্চন৷

তদেব সক্তঃ সহ কর্মণৈতি লিঙ্গং মনো যত্র নিষক্তমস্য॥৮


প্রাপ্যান্তং কর্মণস্তস্য যৎকিঞ্চেহ করোত্যয়ম্৷

তস্মাল্লোকাৎ পুনরৈত্যস্মৈ লোকায় কর্মণে॥৯

প্রতিপদার্থ   অস্য (ইঁহার) আরামং (সৃষ্টিবাসনারূপ ক্রীড়াকে) পশ্যন্তি (লোকে দর্শন করে); কঃ চন (কেহই) তং (তাঁহাকে) ন পশ্যতি (দর্শন করে না)৷ যত্র (যেখানে) অস্য (ঐ জীবের) লিঙ্গং (লিঙ্গশরীররূপ, কিংবা পরমাত্মার অভিব্যঞ্জক) মনঃ (অন্তঃকরণ) নিষক্তং (আসক্ত ছিল), সক্তঃ (আসক্তিবশতঃ) [সে] কর্মণা সহ (কর্মের সহিত) তৎ এব (তাহাই) এতি (প্রাপ্ত হয়); অয়ং (ঐ ব্যক্তি) যৎ কিং চ (যাহা কিছু) ইহ (এই জীবনে) করোতি (করে) তস্য (সেই) কর্মণঃ (কর্মের) অন্তং (ফলপরিসমাপ্তি) প্রাপ্য (প্রাপ্ত হইয়া) তস্মাৎ (সেই) লোকাৎ (লোক হইতে) পুনঃ (পুনর্বার) অস্মৈ (এই) লোকায় (লোকে) কর্মণে (কর্ম করিবার জন্য) ঐতি (আগমন করে)॥৮-৯ [৪/৩/১৪; ৪/৪/৬]

সরলার্থ  লোকে তাঁহার ক্রীড়ামাত্র দর্শন করে, কেহই তাঁহাকে দর্শন করেন না৷ উক্ত জীবের লিঙ্গশরীররূপ মন যেখানে আসক্ত ছিল, আসক্তিবশতঃ  তাহাই প্রাপ্ত হয় ঐ ব্যক্তি এই জীবনে যাহা কিছু করে, (পরলোকে) তাহার চরম ফল প্রাপ্ত হইয়া সেই লোক হইতে পুনর্বার এই লোকে কর্ম করিবার জন্য আগমন করে৮-৯


যদা সর্বে প্রমুচ্যন্তে কামা যেঽস্য হৃদি শ্রিতাঃ৷

অথ মর্ত্যোঽমৃতো ভবত্যত্র ব্রহ্ম সমশ্নুতে॥১০

প্রতিপদার্থ   অস্য (এই পুরুষের) হৃদি (হৃদয়ে) যে (যে-সকল) কামাঃ (কামনা) শ্রিতাঃ (আশ্রিত রহিয়াছে) [তাহারা] সর্বে (সকলে) যদা (যখন) প্রমুচ্যন্তে (সমূলে বিশীর্ণ হয়) অথ (তখন) মর্ত্যঃ (মরণধর্মা পুরুষ) অমৃতঃ (অমর) ভবতি (হয়), অত্র (এই শরীরে বর্তমান থাকিয়াই) ব্রহ্ম (ব্রহ্মভাব) সমশ্নুতে (প্রাপ্ত হয়)॥১০ [৪/৪/৭]

সরলার্থ  পুরুষের হৃদয়ে যে-সকল কামনা আশ্রিত আছে, তাহারা সকলে যখন সমূলে নষ্ট হয়, তখন মর মানুষ অমর হয়—এই শরীরেই সে ব্রহ্ম প্রাপ্ত হয়১০


আত্মানং চেদ্বিজানীয়াদয়মস্মীতি পূরুষঃ৷

কিমিচ্ছন্ কস্য কামায় শরীরমনুসংজ্বরেৎ॥১১

প্রতিপদার্থ   পূরুষঃ (=পুরুষ, কোনও মানুষ) চেৎ (যদি) আত্মানম্ (পরমাত্মাকে) অয়ম্ (ঐ পরমাত্মা) অস্মি (আমিই) ইতি (এবম্প্রকারে) বিজানীয়াৎ (জ্ঞাত হয়) [তবে সে] কিম্ (কোন্ ফলকে) ইচ্ছন্ (কামনা করিয়া) কস্য (কাহার) কামায় (প্রয়োজনে) শরীরম্ অনু (শারীরিক দুঃখের অনুযায়ী) সংজ্বরেৎ (দুঃখী হইবে)?১১ [৪/৪/১২]

সরলার্থ  আত্মাকে কেহ “আমিই ঐ পরমাত্মা” এইরূপ জানিলে, কোন্ ফলের ইচ্ছায় ও কাহার প্রয়োজনে শারীরিক দুঃখে দুঃখী হইবে?১১


মনসৈবানুদ্রষ্টব্যং নেহ নানাস্তি কিঞ্চন৷

মৃত্যোঃ স মৃত্যুমাপ্নোতি য ইহ নানেব পশ্যতি॥১২

প্রতিপদার্থ   মনসা এব ([সংস্কৃত] মনের দ্বারাই) অনুদ্রষ্টব্যম্ (আচার্যের উপদেশানুযায়ী দর্শন করিতে হইবে); ইহ (এই ব্রহ্মে) নানা (বিবিধত্ব বা বহুত্বরূপ) কিং চন (কিছুই) ন অস্তি (নাই); যঃ (যে) ইহ (এই ব্রহ্মে) নানা ইব ([অবিদ্যাবশে] বিবিধসদৃশ) পশ্যতি (দর্শন করে), সঃ (সে) মৃত্যোঃ (মৃত্যু হইতে) মৃত্যুম্ (মৃত্যুকে) আপ্নোতি (প্রাপ্ত হয়)[বারবার জন্মমৃত্যু হয়]॥১২ [৪/৪/১৯]

সরলার্থ  আচার্যের উপদেশানুযায়ী মনের দ্বারা দর্শন করিতে হয়; ইঁহাতে নানাপদবাচ্য কিছুই নাই; যে ইঁহাকে বহুবিধ বলিয়া দর্শন করে সে মৃত্যু হইতে মৃত্যুতে গমন করে১২


তমেব ধীরো বিজ্ঞায় প্রজ্ঞাং কুর্বীত ব্রাহ্মণঃ৷

নানুধ্যায়াদ্ বহূঞ্ছব্দান্ বাচো বিগ্‌লাপনং হি তৎ॥১৩

প্রতিপদার্থ   ধীরঃ (ধীমান) ব্রাহ্মণঃ (ব্রহ্মদর্শনেচ্ছু) তম্ এব (সেই আত্মাকেই) বিজ্ঞায় ([উপদেশ ও শাস্ত্র হইতে] জানিয়া) প্রজ্ঞাং ([জিজ্ঞাসাপরিসমাপ্তিকরী] প্রজ্ঞা) কুর্বীত (অবলম্বন করিবে) বহূন (প্রভূত) শব্দান্ (শব্দরাশি) ন অনুধ্যায়াৎ (চিন্তা করিবে না), হি (কেননা) তৎ (প্রভূত শব্দচিন্তা) বাচঃ (বাগিন্দ্রিয়ের) বিগ্‌লাপনম্ (গ্লানিকর)১৩ [৪/৪/২১]

    

সরলার্থ  ধীমান, বিবিদিষু সেই আত্মাকেই জানিয়া প্রজ্ঞা লাভ করিবেন; বহু শব্দ চিন্তা করিবেন না, কারণ উহা বাগিন্দ্রিয়ের গ্লানিকর১৩


    এষ নিত্যো মহিমা ব্রাহ্মণস্য ন বর্ধতে কর্মণা ন কনীয়ান্৷

তস্মৈব স্যাৎ পদবিৎ তং বিদিত্বা

ন লিপ্যতে কর্মণা পাপকেন॥১৪

প্রতিপদার্থ   ব্রাহ্মণস্য (ব্রহ্মজ্ঞানীর) এষঃ (ইহাই) নিত্যঃ (নিত্য) মহিমা (মহিমা) [যেহেতু] কর্মণা (কর্মের দ্বারা) ন বর্ধতে (বর্ধিত হয় না) ন কনীয়ান্ (অথবা হ্রাস পায় না); তস্য এব (সেই মহিমারই) পদবিৎ (স্বরূপসম্বন্ধে জ্ঞানবান) স্যাৎ (হওয়া উচিত)—তং (উক্ত মহিমাকে) বিদিত্বা (জানিয়া) পাপকেন (ধর্মাধর্মরূপ) কর্মণা (কর্মের দ্বারা) ন লিপ্যতে (লিপ্ত হন না)॥১৪॥ [৪/৪/২৩]

সরলার্থ  ইহাই ব্রহ্মজ্ঞানীর নিত্য মহিমা,—উহা কর্মের দ্বারা বর্ধিত হয় না, ক্ষীণও হয় না৷ তাঁহারই স্বরূপ জানিবে,—তাঁহাকে জানিলে কেহ পাপকর্মের দ্বারা লিপ্ত হন না১৪



1.20. ব্রহ্মস্বরূপম্

(কেনোপনিষ‌ হইতে সংগৃহীত)

শ্রোত্রস্য শ্রোত্রং মনসো মনো যদ্ 

বাচো হ বাচং স উ প্রাণস্য প্রাণঃ৷

চক্ষুষশ্চক্ষুরতিমুচ্য ধীরাঃ প্রেত্যাস্মাল্লোকাদমৃতা ভবন্তি॥১

প্রতিপদার্থ  যৎ (যেহেতু) সঃ উ (সেই ব্রহ্মই) শ্রোত্রস্য (শব্দপ্রকাশক ইন্দ্রিয়ের) শ্রোত্রং (কর্ণ [অর্থাৎ প্রকাশক]) মনসঃ মনঃ (উপলব্ধির কারণ অন্তরিন্দ্রিয়ের মন অর্থাৎ উপলব্ধির প্রয়োজক), হ (প্রসিদ্ধ) বাচঃ (বাগিন্দ্রিয়ের) বাচং (=বাক্, শব্দোচ্চারণ—সামর্থ্যস্বরূপ), প্রাণস্য (প্রাণের) প্রাণঃ (প্রাণ), চক্ষুষঃ (রূপপ্রকাশক চক্ষুরিন্দ্রিয়ের) চক্ষুঃ (চক্ষু), [সুতরাং] অতিমুচ্য (ইন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি ত্যাগকরত) ধীরাঃ (বিবেকিগণ) অস্মাৎ লোকাৎ (এই লোক অর্থাৎ আমি আমার ইত্যাদি ব্যবহার হইতে) প্রেত্য (ব্যাবৃত্ত হইয়া) অমৃতাঃ (অমর) ভবন্তি (হইয়া থাকেন)॥১ [১/২]

সরলার্থ  যেহেতু তিনিই কর্ণেরও কর্ণ, মনেরও মন, বাক্যেরও বাক্য, প্রাণেরও প্রাণ, চক্ষুরও চক্ষু, সুতরাং বিবেকিগণ ইন্দ্রিয়াদিতে আত্মবুদ্ধি ত্যাগকরত এই সংসার হইতে নিবৃত্ত হইয়া অমর হইয়া থাকেন


ন তত্র চক্ষুর্গচ্ছতি ন বাগ্‌গচ্ছতি নো মনঃ৷

ন বিদ্মো ন বিজানীমো যথৈতদনুশিষ্যাৎ॥ 

অন্যদেব তদ্বিদিতাদথো অবিদিতাদধি৷

ইতি শুশ্রুম পূর্বেষাং যে নস্তদ্ ব্যাচচক্ষিরে॥২

প্রতিপদার্থ     তত্র (সেই ব্রহ্মে) চক্ষুঃ (চক্ষু) ন গচ্ছতি (গমন করে না [অর্থাৎ ব্রহ্মকে প্রকাশ করে ন]), বাক্ (বাগিন্দ্রিয়) ন গচ্ছতি (গমন [উচ্চারণ] করে না) মনঃ (মনও) নো (নহে [চিন্তা করে না]); ন বিদ্মঃ (উক্ত ব্রহ্ম কিপ্রকার তাহা জানি না) [সুতরাং] যথা (যে প্রকারে) এতৎ (এই ব্রহ্ম সম্বন্ধে) অনুশিষ্যাৎ (উপদেশ দেন) [তাহা] ন বিজানীমঃ (আমরা জানি না); তৎ (উক্ত ব্রহ্ম) বিদিতাৎ (জ্ঞানের বিষয় [ব্যাকৃত বস্তু] মাত্র হইতে) অন্যৎ এব (অবশ্যই ভিন্ন); অথো (অপিচ) অবিদিতাৎ (অজ্ঞাত [অব্যাকৃত অবিদ্যা] হইতে) অধি (উপরে, ভিন্ন); যে (যাঁহারা) নঃ (আমাদিগের নিকট) তৎ (উক্ত ব্রহ্ম) ব্যাচচক্ষিরে (ব্যাখ্যা করিয়াছিলেন) [সেই] পূর্বেষাম্ (পূর্বাচার্যগণের নিকট) ইতি (এই প্রকারে) শুশ্রুম (আমরা শুনিয়াছি)॥২ [১/৩]

সরলার্থ  সেখানে চক্ষু গমন করে না, বাক্য গমন করে না, মনও গমন করে না৷ (উক্ত ব্রহ্ম কিপ্রকার তাহা) জানি না, সুতরাং ইঁহার সম্বন্ধে কিপ্রকারে উপদেশ দেওয়া হয়—তাহাও জানি না৷ তিনি বিদিত বস্তু হইতে অবশ্যই ভিন্ন; যাঁহারা আমাদিগের নিকট উক্ত ব্রহ্ম ব্যাখ্যা করিয়াছিলেন, সেই পূর্বাচার্যদের নিকট আমরা এইরূপই শুনিয়াছি


যদ্বাচানভ্যুদিতং যেন বাগভ্যুদ্যতে৷

তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে॥৩

প্রতিপদার্থ  যৎ (যে চিন্মাত্র) বাচা (বাগিন্দ্রিয়ের দ্বারা) অনভ্যুদিতং (অপ্রকাশিত), যেন (যদ্দ্বারা) বাক্ (বাক্য) অভ্যুদ্যতে (প্রকাশিত হয়), ত্বং (তুমি) তৎ এব (তাঁহাকেই) ব্রহ্ম (ব্রহ্ম বলিয়া) বিদ্ধি (জান), যৎ (যাঁহাকে) ইদম্ (ইদংরূপে, আপনা হইতে ভিন্নরূপে) উপাসতে (লোকে উপাসনা করে) ইদং ন (উহা ব্রহ্ম নহে)॥৩ [১/৪]

সরলার্থ  যিনি বাক্যের দ্বারা অপ্রকাশিত, যদ্দ্বারা বাক্য প্রকাশিত হয়, তুমি তাঁহাকেই ব্রহ্ম বলিয়া জান; যাহাকে আপনা হইতে ভিন্ন মনে করিয়া উপাসনা করা হয় তাহা ব্রহ্ম নহে

    

যন্মনসা ন মনুতে যেনাহুর্মনো মতম্৷

তদেব ব্রহ্ম ত্বং বিদ্ধি নেদং যদিদমুপাসতে॥৪

প্রতিপদার্থ  মনসা (অন্তঃকরণের দ্বারা) যৎ (যাঁহাকে) ন মনুতে (বিষয় করা যায় না), যেন (যাঁহার দ্বারা) মনঃ (অন্তঃকরণ) মতম্ (বিষয়ীকৃত হয়)—[ব্রহ্মবিদ্‌গণ এইরূপ] আহুঃ (বলেন), তৎ এব ব্রহ্ম ত্বং বিদ্ধি ন ইদং যৎ ইদম্ উপাসতে॥৪ [১/৫]

সরলার্থ  মন যাঁহাকে মনন করে না, যদ্দ্বারা মন বিষয়ীকৃত হয় বলিয়া ব্রহ্মবিদ্‌গণ বলেন, তুমি তাঁহাকেই ব্রহ্ম বলিয়া জানো, যাহাকে ভেদবুদ্ধিসহ উপাসনা করা হয় তাহা ব্রহ্ম নহে


যস্যামতং তস্য মতং, মতং যস্য ন বেদ সঃ৷

অবিজ্ঞাতং বিজানতাং, বিজ্ঞাতমবিজানতাম্॥৫

প্রতিপদার্থ     যস্য (যে ব্রহ্মবিদের নিকট) অমতম্ [কর্তৃকর্মাদিভাবে] অনধিগত) তস্য মতম্ (তাঁহারই নিকট বিদিত), যস্য মতং (আমার দ্বারা ব্রহ্ম বিদিত এইরূপ যাঁহার নিশ্চয়) সঃ  (তিনি) ন বেদ (জানেন না), বিজানতাং (জ্ঞাতৃ-জ্ঞান-জ্ঞেয়াদি বিবিধ ভেদবুদ্ধিযুক্ত লোকসমূহের নিকট) অবিজ্ঞাতম্ (অবিদিত), অবিজানতাম্ (উক্তরূপ ভেদবুদ্ধিশূন্য ব্যক্তিগণের নিকট) বিজ্ঞাতম্ (বিশেষরূপে জ্ঞাত)॥৫ [২/৩]

সরলার্থ  যাঁহার নিকট (ব্রহ্ম) জ্ঞেয়রূপে অজ্ঞাত তাঁহারই নিকট (তিনি) জ্ঞাত; যাঁহার নিকট উক্তরূপে জ্ঞাত, তিনি জানেন না; (ব্রহ্ম) ভেদবুদ্ধিযুক্ত লোকের নিকট অবিদিত, ভেদবুদ্ধিশূন্য ব্যক্তিগণের নিকট বিদিত


প্রতিবোধবিদিতং মতমমৃতত্বং হি বিন্দতে৷

আত্মনা বিন্দতে বীর্যং বিদ্যয়া বিন্দতেঽমৃতম্॥৬

প্রতিপদার্থ  প্রতি-বোধ-বিদিতং (সকল প্রত্যয়ের আত্মস্বরূপে যখন ব্রহ্ম বিদিত হন তখনই) মতম্ (বিজ্ঞাত হন); হি (কেননা) [উক্ত জ্ঞানের দ্বারা] অমৃতত্বং (অমরত্ব) বিন্দতে (লাভ করে)—আত্মনা (স্বাত্মজ্ঞানের দ্বারা) বীর্যং (অবিদ্যা-নিবৃত্তির সামর্থ্য) বিন্দতে (লাভ করে), বিদ্যয়া (ব্রহ্মরূপ অধিষ্ঠানের যাথাত্ম্য-সাক্ষাৎকার দ্বারা) অমৃতং (বিপরীত গ্রহণ ও তজ্জন্য দুঃখ প্রভৃতি শূন্য অবিক্রিয় অধিষ্ঠানকে) বিন্দতে (লাভ করে)॥৬ [২/৪]

সরলার্থ  প্রতি  প্রত্যয়ের সাক্ষিরূপে (ব্রহ্ম) যখন জ্ঞাত হন তখনই বিদিত হন, কেননা উক্ত জ্ঞানের দ্বারা অমৃতত্ব লাভ হয়; আত্মপরিচয় ঘটিলে সামর্থ্য লাভ হয় এবং ব্রহ্মবিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ হয়


ইহ চেদবেদীদথ সত্যমস্তি ন চেদিহাবেদীন্মহতী বিনষ্টিঃ৷

ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরাঃ প্রেত্যাস্মাল্লোকাদমৃতা ভবন্তি॥৭

প্রতিপদার্থ  ইহ (এই শরীরেই) চেৎ (যদি) অবেদীৎ (জানিয়া থাকে) অথ (তাহা হইলে) সত্যম্ (পরমার্থ) অস্তি (লাভ হইয়াছে), ইহ (এই জন্মে) চেৎ (যদি) ন অবেদীৎ (না জানিয়া থাকে) [তবে] মহতী (অত্যন্ত) বিনষ্টিঃ (বিনাশ হয়); ধীরাঃ (বিবেকীরা) ভূতেষু ভূতেষু (স্থাবর জঙ্গম সকলের মধ্যে) বিচিত্য (ব্রহ্মসাক্ষাৎকারপূর্বক) অস্মাৎ (এই) লোকাৎ (সংসার হইতে) প্রেত্য (নিবৃত্ত হইয়া) অমৃতাঃ (ব্রহ্মস্বরূপ) ভবন্তি (হইয়া থাকেন)॥৭ [২/৫]

সরলার্থ  এই শরীরেই যদি জ্ঞানলাভ হয় তবেই পরমার্থ লাভ হয়, আর এই শরীরে জ্ঞান না হইলে মহা অনিষ্ট হয়; বিবেকীরা স্থাবর জঙ্গম সকলের মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকারপূর্বক এই সংসার হইতে নিবৃত্ত হইয়া ব্রহ্মস্বরূপ হইয়া থাকেন



1.21. তত্ত্বোপদেশঃ

    (কঠোপনিষৎ হইতে সংগৃহীত)


শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্যমেতস্তৌ সম্পরীত্য বিবিনক্তি ধীরঃ৷

শ্রেয়োহি ধীরোঽভিপ্রেয়সো বৃণীতে প্রেয়ো মন্দো যোগক্ষেমাদ্ বৃণীতে॥১


প্রতিপদার্থ   শ্রেয়ঃ চ (নিঃশ্রেয়স, মুক্তি) প্রেয়ঃ চ (এবং প্রিয়তর [অভ্যুদয়সাধন]) মনুষ্যম্ (মানুষকে) আ-ইতঃ (প্রাপ্ত হয়); ধীরঃ (ধীমান) তৌ (উক্ত উভয়কে) সম্প (সম্যক আলোচনা করিয়া) বিবিনক্তি (পৃথক করিয়া থাকেন), ধীরঃ (ধীমান) হি (অবশ্যই) প্রেয়সঃ (প্রিয়তর হইতে) শ্রেয়ঃ (শ্রেয়কে) অভিবৃণীতে (বরণ করিয়া থাকেন), মন্দঃ (অল্পবুদ্ধি) যোগ-ক্ষেমাৎ (শরীরাদির বৃদ্ধি ও রক্ষার জন্য) প্রেয়ঃ (আনন্দবর্ধক পশু-পুত্রাদিতে) বৃণীতে (বরণ করে)॥১ [১/২/২]

সরলার্থ  শ্রেয়ঃ ও প্রেয়—এই দুইটি মনুষ্যের সকাশে উপস্থিত হয়, ধীমান উভয়কে সম্যক আলোচনা করিয়া পৃথক করিয়া থাকেন; যিনি ধীমান তিনি অবশ্যই প্রেয় হইতে শ্রেয়ঃকে বরণ করেন; যিনি অল্পবুদ্ধি তিনি শরীরাদির পুষ্টি ও তাহার রক্ষার জন্য প্রেয়কে বরণ করেন


অবিদ্যায়ামন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরাঃ পণ্ডিতংমন্যমানাঃ৷

দন্দ্রম্যমাণাঃ পরিযন্তি মূঢ়া অন্ধেনৈব নীয়মানা যথান্ধাঃ॥২ 


প্রতিপদার্থ   অবিদ্যায়াম্ অন্তরে (অজ্ঞানের মধ্যে) বর্তমানাঃ (আবেষ্টিত) স্বয়ং (আপনাদিগকে) ধীরাঃ (প্রজ্ঞাবান) [ও] পণ্ডিতংমন্যমানাঃ (শাস্ত্রকুশল বিবেচনাকরতঃ) মূঢ়াঃ (অবিবেকিগণ) অন্ধেন এব (অন্ধেরই দ্বারা) নীয়মানাঃ (পরিচালিত) অন্ধাঃ (অন্ধগণ) যথা (যে প্রকার) [অনর্থ প্রাপ্ত হয় তদ্রূপ] দন্দ্রম্যমাণাঃ (অতি কুটিল গতি প্রাপ্ত হইয়া) পরিযন্তি (বিচরণ করিয়া থাকে)॥২ [১/২/৫]


সরলার্থ  অবিবেকিগণ অজ্ঞানে আবেষ্টিত আপনাদিগকে প্রজ্ঞাবান ও শাস্ত্রকুশল বিবেচনাকরতঃ অন্ধের দ্বারা পরিচালিত অন্ধগণের ন্যায় অতি কুটিল গতি সহকারে বিচরণ করিয়া থাকে


ন নরেণাবরেণ প্রোক্ত এষ সুবিজ্ঞেয়ো বহুধা চিন্ত্যমানঃ৷

অনন্যপ্রোক্তে গতিরত্র নাস্ত্যণীয়ান্ হ্যতর্ক্যমণুপ্রমাণাৎ॥৩

    প্রতিপদার্থ   এষঃ (এই আত্মা) অবরেণ (হীন, প্রাকৃতবুদ্ধি) নরেণ (লোকের দ্বারা) প্রোক্তঃ (উপদিষ্ট হইলে) সুবিজ্ঞেয়ঃ (উত্তমরূপে অধিগত) ন (হন না), [কেননা তিনি] বহুধা [কর্তা-অকর্তা, শুদ্ধ-অশুদ্ধ ইত্যাদি] বহুপ্রকারে) চিন্ত্যমানঃ (চিন্তিত হন); অনন্য-প্রোক্তে (অপৃথগ্‌দর্শী আচার্যের দ্বারা আত্মা উপদিষ্ট হইলে) অত্র (উক্ত আত্মবিষয়ে) গতিঃ (পূর্বোক্ত চিন্তা) ন অস্তি (থাকে না) [অনন্য-প্রোক্তে (স্বাত্মভূত পরমাত্মা উপদিষ্ট হইলে) অত্র (এই সংসারে) গতিঃ (সংসারগতি) ন অস্তি (থাকে না)] [অন্যথা] অণুপ্রমাণাৎ (অণুপরিমাণ বলিয়া প্রমাণিত হইলেও) অণীয়ান্ (তদপেক্ষা অণুতর [বলিয়া প্রমাণিত] হন), হি (কেননা) অতর্ক্যম্ [=অতর্ক্যঃ, তর্কের অতীত]॥৩ [১/২/৮]

সরলার্থ  এই আত্মা প্রাকৃতবুদ্ধি মনুষ্যের দ্বারা উপদিষ্ট হইলে সুবিজ্ঞেয় হন না, কেননা তিনি বহুপ্রকার বিতর্কের বিষয় হইতে পারেন; অপৃথগ্‌দর্শী আচার্যের দ্বারা উপদিষ্ট হইলে তদ্বিষয়ে পূর্বোক্ত বিতর্ক দূর হয়; অন্যথা (কখনও) অণুরূপে প্রমাণিত হইলেও তদপেক্ষা অণুতর বলিয়া প্রমাণিত হইতে পারেন; কেননা, আত্মা তর্কের অতীত


ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন্নায়ং কুতশ্চিন্ন বভূব কশ্চিৎ৷

অজো নিত্যঃ শাশ্বতোঽয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে॥৪

প্রতিপদার্থ   বিপশ্চিৎ (অবিলুপ্ত-চৈতন্যস্বভাব মেধাবী) ন জায়তে (উৎপন্ন হন না) [ন] বা ম্রিয়তে (মরেনও না); অয়ং (এই আত্মা) কুতঃ চিৎ (কোনো কারণ হইতে) ন [বভূব] (উৎপন্ন হন নাই) ন কঃ চিৎ বভূব (তাঁহা হইতে অপর কেহ উৎপন্ন হয় নাই); অয়ম্ (এই আত্মা) অজঃ (জন্মরহিত), নিত্যঃ (অবিনাশী), শাশ্বতঃ (সর্বদা বর্তমান), পুরাণঃ (বৃদ্ধি-বিবর্জিত); শরীরে (শরীর) হন্যমানে (শস্ত্রাদি দ্বারা আহত হইলেও) ন হন্যতে (আহত হন না)॥৪ [১/২/১৮] 


সরলার্থ  জ্ঞানীর জন্ম নাই, মৃত্যুও নাই, এই আত্মা কোনো কারণ হইতে উৎপন্ন হন নাই, আত্মা হইতেও কেহ উৎপন্ন হয় নাই; তিনি অজ নিত্য শাশ্বত ও পুরাণ; শরীরের আঘাতে তিনি আহত হন না    


নায়মাত্মা প্রবচনেন লভ্যো ন মেধয়া ন বহুনা শ্রুতেন৷

যমেবৈষ বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনূং স্বাম্॥৫

প্রতিপদার্থ   অয়ম্ (উক্ত) আত্মা (আত্মা) প্রবচনেন (বহুশাস্ত্রাভ্যাসের দ্বারা) ন লভ্যঃ (জ্ঞেয় নহেন), মেধয়া (গ্রন্থার্থধারণশক্তি দ্বারা) ন (নহেন), বহুনা (বহু) শ্রুতেন (শ্রবণমাত্রের দ্বারা) ন (নহেন); যম্ এব (যে আত্মাকেই) এষঃ (সাধক) বৃণুতে (প্রার্থনা করে) তেন (সেই পরমাত্মার [অনুগ্রহে বরণকারীর] দ্বারা, বা সেই বরণের দ্বারা) লভ্যঃ (জ্ঞেয়ঃ); [অথবা—যম্ এব (যে সাধককে) এষঃ (পরমাত্মা) বৃণুতে (অনুগ্রহ করেন) তেন (সেই অনুগৃহীত ব্যক্তির দ্বারাই) লভ্যঃ (জ্ঞেয়]; তস্য (সেই মুমুক্ষুর) এষঃ (এই) আত্মা (আত্মা) স্বাং (স্বীয়) তনূং (পারমার্থিক স্বরূপ) বিবৃণুতে (প্রকাশ করেন)॥৫ [১/২/২৩]

সরলার্থ  ঐ আত্মা বহু শাস্ত্রাভ্যাসের দ্বারা লভ্য নহেন, মেধার দ্বারা নহেন, বহু শ্রবণের দ্বারাও নহেন; যে আত্মাকে সাধক প্রার্থনা করে তাঁহারই অনুগ্রহে তিনি লভ্য; সেই মুমুক্ষুর নিকট এই আত্মা স্বীয় স্বরূপ প্রকাশ করেন

    

উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান্ নিবোধত৷

ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি॥৬

প্রতিপদার্থ   উত্তিষ্ঠত (আত্মজ্ঞানাভিমুখ হও), জাগ্রত (অজ্ঞাননিদ্রা নাশ করো), বরান্ প্রাপ্য (উৎকৃষ্ট আচার্যদিগের সমীপস্থ হইয়া) নিবোধত (অবগত হও); কবয়ঃ (তত্ত্বদর্শিগণ) বদন্তি (বলিয়া থাকেন) তৎ (সেই) পথঃ (তত্ত্বমার্গ) ক্ষুরস্য (ক্ষুরের) ধারা (অগ্রভাগ) নিশিতা (তীক্ষ্ণীকৃত [হইলে যেরূপ]) দুরত্যয়া (দুর্গমনীয় হয় [তদ্রূপ]) দুর্গম (দুর্গম)॥৬ [১/৩/১৪]

সরলার্থ  উঠ, জাগো, আচার্যগণের সমীপস্থ হইয়া অবগত হও; তত্ত্বদর্শিগণ বলেন যে, ক্ষুরের তীক্ষ্ণীকৃত অগ্রভাগ যেরূপ দুর্গমনীয়, সেই পথও তদ্রূপ দুর্গম


পরাঞ্চি খানি ব্যতৃণৎ স্বয়ম্ভূস্তস্মাৎপরাঙ্‌ পশ্যতি নান্তরাত্মন্৷ 

কশ্চিদ্ধীরঃ প্রত্যগাত্মানমৈক্ষদাবৃত্তচক্ষুরমৃতত্বমিচ্ছন্॥৭

প্রতিপদার্থ   স্বয়ং-ভূঃ (পরমেশ্বর) পরাঞ্চি [স্বভাবতঃই] বহির্মুখ) খানি (ইন্দ্রিয়দিগকে) ব্যতৃণৎ (বিদ্বেষ করিয়াছিলেন); তস্মাৎ (সুতরাং) [জীব] পরাঙ্ (অনাত্ম বস্তুজাতকে) পশ্যতি (উপলব্ধি করে), অন্তঃ-আত্মন্ (অন্তরাত্মাকে) ন (উপলব্ধি করেন না); কঃ চিৎ (কোনও) ধীরঃ (ধীমান) আবৃত্তচক্ষুঃ (ইন্দ্রিয়দিগকে বিষয় হইতে নিবৃত্ত করিয়া) অমৃতত্বম্ (নিত্যস্বভাব) ইচ্ছন্ (ইচ্ছা করিয়া) প্রত্যক্-আত্মানম্ (স্বীয় স্বরূপকে) ঐক্ষৎ (দর্শন করেন)॥৭ [২/১/১]

সরলার্থ  স্বয়ম্ভূ বহির্মুখ ইন্দ্রিয়দিগের প্রতি বিদ্বেষ করিয়াছিলেন সুতরাং (জীব) উহাদের দ্বারা  অনাত্মবস্তুকে উপলব্ধি করে, অন্তরাত্মাকে নহে কোনো কোনো ধীমান ইন্দ্রিয়সংযমপূর্বক অমৃতত্বের অভিলাষী হইয়া স্বীয় স্বরূপ দর্শন করেন


যদেবেহ তদমুত্র যদমুত্র তদন্বিহ৷

মৃত্যোঃ সঃ মৃত্যুমাপ্নোতি য ইহ নানেব পশ্যতি॥৮

প্রতিপদার্থ   যৎ এব (যাহাই) ইহ (এখানে [কার্যোপাধি দেহে জীবরূপে প্রতিভাত]) তৎ (তাহাই) অমূত্র (সেখানে [কারণোপাধি মায়াতে ব্রহ্ম]); যৎ (যাহা) অমূত্র (কারণোপাধিতে উপলব্ধ) তৎ (তাহাই) ইহ অনু (নামরূপাত্মক উপাধি অনুযায়ী বিভাবিত); যৎ (যে ব্যক্তি) ইহ (এই ব্রহ্মে) নানা ইব (নানাত্বের অভাব থাকিলেও নানারূপে) পশ্যতি (উপলব্ধি করে) সঃ (সে) মৃত্যোঃ (মরণের পর) মৃত্যুম্ (মৃত্যুকে) আপ্নোতি (প্রাপ্ত হয়) [অর্থাৎ পুনঃপুনঃ জন্ম-মরণ লাভ করে]॥৮ [২/১/১০]

সরলার্থ  যাহাই এখানে তাহাই সেখানে, যাহা সেখানে তাহাই এখানে উপাধি অনুযায়ী বিভাবিত হয়; যে ব্যক্তি এই ব্রহ্মে নানাত্বের অভাব থাকিলেও নানাত্ব দর্শন করে, সে মৃত্যু হইতে মৃত্যুতে গমন করে


য এষ সুপ্তেষু জাগর্তি কামং কামং পুরুষো নির্মিমাণঃ৷

তদেব শুক্রং তদ্‌ব্রহ্ম তদেবামৃতমুচ্যতে৷

তস্মিঁল্লোকাঃ শ্রিতাঃ সর্বে তদু নাত্যেতি কশ্চন॥ এতদ্বৈ তৎ॥৯

প্রতিপদার্থ   এষঃ (এই) যঃ (যে) পুরুষঃ (পুরুষ) [স্বপ্নকালে] সুপ্তেষু (সুপ্ত প্রাণাদির মধ্যে) কামং কামং (অভিপ্রেত বস্তুসমূহ) নির্মিমাণঃ (সম্পাদনকরতঃ) জাগর্তি (নিদ্রাহীনরূপে বর্তমান থাকেন) তৎ এব (তাঁহাকেই) শুক্রং (শুদ্ধ), তৎ ব্রহ্ম (তাঁহাকেই ব্রহ্ম), তৎ এব অমৃতম্ (তাঁহাকেই অবিনাশী) উচ্যতে (বলা হয়); তস্মিন্ (তাঁহাতেই) সর্বে (সমস্ত) লোকাঃ (পৃথিব্যাদি লোক) শ্রিতাঃ (আশ্রিত), তৎ-উ (তাঁহাকেই) কঃ চন (কেহ) ন অত্যেতি (অতিক্রম করে না)৷ এতৎ বৈ (ইনিই) তৎ (তোমার জিজ্ঞাস্য ব্রহ্ম)॥৯ [২/২/৮]

সরলার্থ  এই যে পুরুষ (স্বপ্নকালে) অভিপ্রেত বস্তুসমূহ নির্মাণ করিয়া সুপ্ত প্রাণাদির মধ্যে জাগরিত থাকেন, তাঁহাকেই শুদ্ধ, তাঁহাকেই ব্রহ্ম, তাঁহাকেই অমৃত বলা হয়; তাঁহাতেই সমস্ত লোক স্থিত, তাঁহাকেই কেহ অতিক্রম করিতে পারে না; ইনিই তোমার জিজ্ঞাস্য ব্রহ্ম


অগ্নির্যথৈকো ভুবনং প্রবিষ্টো রূপং রূপং প্রতিরূপো বভূব৷

একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিশ্চ॥১০

প্রতিপদার্থ   একঃ (এক) অগ্নি (অগ্নি) যথা (যদ্রূপ) ভুবনং (এই লোকে [ভবন্তি অস্মিন্ ভূতানীতি৷—শঙ্কর]) প্রবিষ্টঃ (অনুপ্রবিষ্ট হইয়া) রূপং রূপং (দাহ্যবস্তুর ভেদানুসারে) প্রতিরূপঃ (তদনুযায়ী বহুরূপ) বভূব (হইয়াছে), তথা (তদ্রূপ) একঃ (অদ্বিতীয়) সর্ব-ভূত-অন্তঃ-আত্মা (প্রাণিবর্গের অভ্যন্তরস্থ আত্মা) রূপং রূপং প্রতিরূপঃ (উপাধি অনুযায়ী সেই সেই রূপে প্রতিভাত হন), বহিঃ চ (অথচ স্বীয় অবিকৃতরূপেও বর্তমান থাকেন)॥১০ [২/২/৮]

সরলার্থ  এক অগ্নি যদ্রূপ এই লোকে অনুপ্রবিষ্ট হইয়া দাহ্যবস্তুর রূপ অনুযায়ী বহুরূপ হইয়াছে, তদ্রূপ প্রাণিমাত্রের অভ্যন্তরস্থ অদ্বিতীয় আত্মা উপাধি অনুযায়ী সেই সেই রূপ ধারণ করেন অথচ তদতীতরূপে বর্তমান থাকেন১০


বায়ুর্যথৈকো ভুবনং প্রবিষ্টো রূপং রূপং প্রতিরূপো বভূব৷

একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিশ্চ॥১১

প্রতিপদার্থ  একঃ বায়ুঃ যথা ভুবনং [প্রাণরূপে দেহসমূহে] প্রবিষ্টঃ, রূপং রূপং প্রতিরূপঃ বভূব (উপাধি অনুযায়ী তৎসদৃশরূপে উপলব্ধ হয়) একস্তথা ইত্যাদি॥১ [২/২/১০]

সরলার্থ  এক বায়ু যদ্রূপ এই লোকে প্রবেশপূর্বক বিভিন্ন আধার অনুযায়ী তদনুরূপ হইয়াছে, তদ্রূপ প্রাণিবর্গের অভ্যন্তরস্থ এক আত্মা উপাধি অনুযায়ী বহুরূপ হইয়াও তদতীতরূপে বিদ্যমান আছেন১১


সূর্যো যথা সর্বলোকস্য চক্ষুর্ন লিপ্যতে চাক্ষুষৈর্বাহ্যদোষৈঃ৷

একস্তথা সর্বভূতান্তরাত্মা ন লিপ্যতে লোকদুঃখেন বাহ্যঃ॥১২

প্রতিপদার্থ   যথা (যদ্রূপ) সূর্যঃ (সূর্য) সর্বলোকস্য (সকল জীবের) চক্ষুঃ ([আলোক দ্বারা শুচি অশুচি বস্তু প্রকাশকরতঃ] চক্ষুঃস্বরূপ হইয়াও) চাক্ষুষৈঃ [অশুচিদর্শন নিমিত্ত] আধ্যাত্মিক পাপ) বাহ্য-দোষৈঃ ([এবং অশুচিসংসর্গ জন্য] বাহ্য দোষসমূহের দ্বারা) ন লিপ্যতে (লিপ্ত হয় না), তথা (তদ্রূপ) একঃ (অদ্বিতীয়) সর্বভূত-অন্তরাত্মা (সর্বপ্রাণীর অভ্যন্তরস্থ আত্মা) লোক-দুঃখেন (জীবের দুঃখের দ্বারা) ন লিপ্যতে (লিপ্ত হন না) [কেননা] বাহ্যঃ (তিনি বিপরীত অধ্যাসের অতীত)॥১২ [২/২/১১]

সরলার্থ  সূর্য যদ্রূপ সকল লোকের প্রকাশক হইয়াও চাক্ষুষ এবং বাহ্য দোষের দ্বারা দুষ্ট হন না, তদ্রূপ সর্বপ্রাণীর অভ্যন্তরস্থ অদ্বিতীয় আত্মা জীবের দুঃখের দ্বারা লিপ্ত হন না, কেননা তিনি তদতীত১২


নিত্যোঽনিত্যানাং চেতনশ্চেতনানা-

মেকো বহূনাং যো বিদধাতি কামান্৷

তমাত্মস্থং যেঽনুপশ্যন্তি ধীরা-

স্তেষাং শান্তিঃ শাশ্বতী নেতরেষাম্॥১৩

প্রতিপদার্থ   অনিত্যানাং (বিনাশিগণের মধ্যে) [নিত্যানাং এই পাঠও আছে—নিত্যরূপে প্রতীত আকাশাদির মধ্যে] নিত্যঃ (অবিনাশী [বা স্বরূপতঃ নিত্য]), চেতনানাং (চেতনবান ব্রহ্মাদি প্রাণীর মধ্যে) চেতনঃ (চেতয়িতা) যঃ (যিনি) একঃ (অদ্বিতীয় হইয়াও) বহূনাং (অনেকের) কামান্ (কাম্য ফলসমূহ) বিদধাতি (প্রদান করেন) তং (তাঁহাকে) যে (যে) ধীরাঃ (বিবেকিগণ) আত্মস্থম্ (হৃদয়াকাশে) অনুপশ্যন্তি (আচার্য ও আগমের উপদেশ অনুযায়ী অনুভব করেন) তেষাং (তাঁহাদের) শাশ্বতী (নিত্য) শান্তিঃ (উপরতি হয়) ইতরেষাং (অপরদের) ন (নহে)॥১৩ [২/২/১৩]

সরলার্থ  অনিত্যের মধ্যে যিনি নিত্য, চেতয়িতৃগণের মধ্যে যিনি চেতয়িতা, যিনি এক হইয়াও বহু কাম্যবস্তুর বিধান করেন, তাঁহাকে যে বিবেকিগণ হৃদয়াকাশে অনুভব করেন তাঁহাদেরই নিত্য শান্তি, অপরদের নহে১৩

ন তত্র সূর্যো ভাতি ন চন্দ্রতারকং

নেমা বিদ্যুতো ভান্তি কুতোঽয়মগ্নিঃ।

তমেব ভান্তমনুভাতি সর্বং 

তস্য ভাসা সর্বমিদং বিভাতি॥১৪

প্রতিপদার্থ   তত্র (সেই ব্রহ্মে) সূর্যঃ (সূর্য) ন ভাতি (প্রকাশ পায় না, [অর্থাৎ ব্রহ্মকে প্রকাশ করিতে পারে না]) চন্দ্র-তারকং (চন্দ্র ও তারাগণ) ন (নহে), ইমাঃ (এইসকল) বিদ্যুতঃ (বিদ্যুৎসমূহও) ন ভান্তি (প্রকাশ পায় না), অয়ম্ (এই) অগ্নিঃ (অগ্নি) কুতঃ (কীরূপে পারিবে)? সর্বং (সমস্ত জগৎ) তং (তিনি) ভান্তম্ এব (দীপ্যমান বলিয়াই) অনুভাতি (তাঁহার অনুযায়ী দীপ্তিমান হয়), ইদং (এই) সর্বং (সমস্ত) তস্য (তাঁহার) ভাসা (দীপ্তির দ্বারা) বিভাতি (বিবিধরূপে প্রকাশশীল হয়)॥১৪ [২/২/১৫]

সরলার্থ  তাঁহাকে সূর্য প্রকাশ করে না, চন্দ্র-তারকাও নহে, এইসকল বিদ্যুৎও প্রকাশ করে না, এই অগ্নির তো কথাই নাই; তিনি দীপ্তিমান বলিয়াই তদনুযায়ী এই সমস্ত প্রকাশ পায়, তাঁহার দীপ্তির দ্বারা এই সমস্ত বিবিধরূপে দীপ্তিমান হয়১৪


ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াত্তপতি সূর্যঃ৷

ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ॥১৫

প্রতিপদার্থ   অস্য (এই পরমেশ্বরের) ভয়াৎ (ভয়েই) অগ্নিঃ (অগ্নি) তপতি (তাপ দেন), ভয়াৎ (ভয়ে) সূর্যঃ (সূর্য) তপতি (তাপ দেন), ভয়াৎ (ভয় হেতু) ইন্দ্রঃ চ বায়ুঃ চ (ইন্দ্র ও বায়ু এবং) পঞ্চমঃ (পঞ্চম স্থানীয়) মৃত্যুঃ (যম) ধাবতি (স্বকার্যে প্রবৃত্ত হন)॥১৫ [২/৩/৩]

সরলার্থ  তাঁহার ভয়ে অগ্নি তাপ দেন, ভয়ে সূর্য তাপ দেন, ভয়ে ইন্দ্র ও বায়ু এবং পঞ্চম মৃত্যুও স্বকার্যে প্রবৃত্ত হন


নৈব বাচা ন মনসা প্রাপ্তুং শক্যো ন চক্ষুষা৷

অস্তীতি ব্রুবতোঽন্যত্র কথং তদুপলভ্যতে॥১৬

প্রতিপদার্থ   বাচা (বাক্যের দ্বারা) প্রাপ্তুং ([তাঁহাকে] পাওয়া) ন শক্যঃ এব (অবশ্যই সম্ভবপর নহে), ন মনসা (মনের দ্বারা নহে), ন চক্ষুষা (চক্ষু [প্রভৃতি ইন্দ্রিয়ের] দ্বারাও নহে); অস্তি ইতি ব্রুবতঃ (সন্মাত্ররূপে যিনি বলেন সেই শ্রদ্ধাযুক্ত ব্যক্তির নিকট ভিন্ন) অন্যত্র (অপর নাস্তিকের নিকট) কথং (কিপ্রকারে) তৎ (উক্ত ব্রহ্ম) উপলভ্যতে (উপলব্ধ হইবেন)?১৬ [২/৩/১২]

সরলার্থ  বাক্যের দ্বারা তাঁহাকে পাওয়া যায় না, মনের দ্বারা নহে, চক্ষুর দ্বারাও নহে; যে শ্রদ্ধাবান তাঁহাকে সন্মাত্ররূপে বলেন তাঁহার নিকট ভিন্ন অপর নাস্তিকের নিকট উক্ত ব্রহ্ম কীপ্রকারে উপলব্ধ হইবেন?১৬


অঙ্গুষ্ঠমাত্রঃ পুরুষোঽন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ৷

তং স্বাচ্ছরীরাৎ প্রবৃহেন্‌মুঞ্জাদিবেষিকাং ধৈর্যেণ৷

তং বিদ্যাচ্ছুক্রমমৃতং তং বিদ্যাচ্ছুক্রমমৃতমিতি॥১৭

প্রতিপদার্থ  অঙ্গুষ্ঠ-মাত্রঃ (অঙ্গুষ্ঠপরিমাণ) পুরুষঃ (হৃদয়পুরশায়ী) অন্তঃ-আত্মা (প্রত্যগাত্মা) জনানাং (জীবসমুহের) হৃদয়ে ([অঙ্গুষ্ঠপরিমাণ] হৃদয়দেশে) সদা (সর্বদা) সন্নিবিষ্টঃ (সম্যগ্‌রূপে নিহিত আছেন); তং (তাঁহাকে) মুঞ্জাৎ (কুশাদি হইতে) ইষিকাম্ ইব ([তন্মধ্যস্থ] শিষের ন্যায়) ধৈর্যেণ (ধৈর্য সহকারে) স্বাৎ (স্বীয়) শরীরাৎ (দেহ হইতে) প্রবৃহেৎ (পৃথক করিবে); তং (শরীর হইতে নিকৃষ্ট তাঁহাকে) শুক্রম্ (শুদ্ধ) অমৃতং (নিত্য ব্রহ্মরূপে) বিদ্যাৎ (জানিবে), তং বিদ্যাৎ শুক্রম্ অমৃতম্ ইতি (দ্বির্বচন পরিসমাপ্তি-সূচক)॥১৭ [২/৩/১৭]

সরলার্থ  অঙ্গুষ্ঠপরিমাণ হৃদয়পুরশায়ী অন্তরাত্মা জীবগণের হৃদয়ে সর্বদা সন্নিবিষ্ট আছেন; মুঞ্জতৃণ হইতে ইষিকার ন্যায় তাঁহাকে ধৈর্যসহকারে স্বীয় দেহ হইতে পৃথক করিবে; তাঁহাকে শুদ্ধ ও অমৃত বলিয়া জানিবে; তাঁহাকে শুদ্ধ ও অমৃত বলিয়া জানিবে—ইতি১৭

    

    


1.22. সাধনোপদেশঃ

(মুণ্ডকোপনিষৎ হইতে সংগৃহীত)

যথোর্ণনাভিঃ সৃজতে গৃহ্ণতে চ

যথা পৃথিব্যামোষধয়ঃ সম্ভবন্তি৷

যথা সতঃ পুরুষাৎ কেশলোমানি

তথাঽক্ষরাৎ সম্ভবতীহ বিশ্বম্॥১

প্রতিপদার্থ  ঊর্ণনাভিঃ (মাকড়সা) যথা (যদ্রূপ) [কারণান্তরের অপেক্ষা না করিয়া] সৃজতে [সুতা] উৎপাদন করে) গৃহ্ণতে চ(=গৃহ্ণাতি, এবং আত্মসাৎ করে), পৃথিব্যাম্ (পৃথিবীতে) যথা (যদ্রূপ) [তদনতিরিক্ত] ওষধয়ঃ (ধান্যাদি) সম্ভবন্তি (প্রাদুর্ভূত হয়), সতঃ (সজীব) পুরুষাৎ (জীবদেহ হইতে) যথা (যদ্রূপ) [বিলক্ষণ] কেশ-লোমানি (কেশ ও লোমসমূহ) [হইয়া থাকে]—তথা (তদ্রূপ) ইহ (এই সংসারে) অক্ষরাৎ (ব্রহ্ম হইতে) বিশ্বং (সমস্ত জগৎ) সম্ভবতি (উৎপন্ন হয়)॥১ [১/১/৭]

সরলার্থ  মাকড়সা যেরূপ সুতা নিঃসারিত করে এবং আত্মসাৎ করে, পৃথিবীতে যদ্রূপ ওষধিসমুহ প্রাদুর্ভূত হয়, সজীব প্রাণীর দেহে যদ্রূপ কেশ ও লোম- সমূহ হয়, তদ্রূপ এই ব্রহ্মাণ্ডে অক্ষর ব্রহ্ম হইতে সমস্ত জগৎ উৎপন্ন হয়


ইষ্টাপূর্তং মন্যমানা বরিষ্ঠং

নান্যচ্ছ্রেয়ো বেদয়ন্তে প্রমূঢ়াঃ৷

নাকস্য পৃষ্ঠে তে সুকৃতেঽনুভূত্বে-

মং লোকং হীনতরং বা বিশন্তি॥২

প্রতিপদার্থ  প্রমূঢ়াঃ (অতি মূঢ় ব্যক্তিরা) ইষ্টা-পূর্তং (শ্রৌত যাগ ও বাপীকূপাদি দানরূপ স্মার্তকর্মকে) বরিষ্ঠং (প্রধান) মন্যমানাঃ (চিন্তা করিয়া) অন্যৎ (অপর) শ্রেয়ঃ (শ্রেয়সাধন) ন বেদয়ন্তে (জানে না); তে (তাহারা) সুকৃতে (কর্মলব্ধ) নাকস্য (স্বর্গের) পৃষ্ঠে (উপরে) অনুভূত্বা (কর্মফল উপভোগ করিয়া) ইমম্ (এই) লোকং (মর্ত্যলোক) বা (অথবা) হীনতরং (নিকৃষ্ট লোকে) বিশন্তি (প্রবেশ করে)॥২ [১/২/১০]

সরলার্থ  অতিমূঢ় ব্যক্তিগণ যাগ ও দানাদি কর্মকে প্রধান মনে করিয়া শ্রেয়ের সাধন অপর কিছু জানিতে পারে না; তাহারা কর্মলব্ধ স্বর্গপৃষ্ঠে কর্মফল ভোগ করিয়া এই লোক অথবা হীনতর লোকে প্রবেশ করে

পরীক্ষ্য লোকান্ কর্মচিতান্ ব্রাহ্মণো নির্বেদমায়ান্নাস্ত্যকৃতঃ কৃতেন৷

তদ্বিজ্ঞানার্থং স গুরুমেবাভিগচ্ছেৎ সমিৎপাণিঃ শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম্॥৩


প্রতিপদার্থ  ব্রাহ্মণঃ (ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি) কর্মচিতান্ (ধর্মাধর্মের দ্বারা নিষ্পাদিত) লোকান্ (কর্মফল-সমূহ) পরীক্ষ্য (যথার্থরূপে অবধারণ করিয়া) কৃতেন (কর্মদ্বারা) অকৃতঃ (নিত্য বস্তু) ন অস্তি (হয় না) [এইরূপ জানিয়া] নির্বেদম্ (বৈরাগ্য) আয়াৎ (লাভ করিবেন); তৎ বিজ্ঞানার্থং (নিত্যপদজ্ঞানের জন্য) সঃ (তিনি) সমিৎ-পাণিঃ (যজ্ঞকাষ্ঠহস্তে) শ্রোত্রিয়ং (বেদজ্ঞ) ব্রহ্মনিষ্ঠং (কেবল ব্রহ্মে নিষ্ঠাযুক্ত) গুরুম্ এব (আচার্যেরই নিকট) অভিগচ্ছেৎ (গমন করিবেন)॥৩ [১/২/১২]

সরলার্থ  ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি কর্মের দ্বারা নিষ্পাদিত কর্মফলসমূহ পরীক্ষা করিয়া এবং ‘কর্মদ্বারা নিত্যবস্তু লভ্য নহে’ ইহা জানিয়া বৈরাগ্য অবলম্বন করিবেন; উক্ত জ্ঞানের নিমিত্ত তিনি সমিৎপাণি হইয়া বেদজ্ঞ ও ব্রহ্মনিষ্ঠ আচার্যেরই নিকট গমন করিবেন

তস্মৈ স বিদ্বান্ উপসন্নায় সম্যক্ প্রশান্তচিত্তায় শমান্বিতায়৷

যেনাক্ষরং পুরুষং বেদ সত্যং প্রোবাচ তাং তত্ত্বতো ব্রহ্মবিদ্যাম্॥৪

প্রতিপদার্থ  সঃ (সেই) বিদ্বান্ (জ্ঞানী) সম্যক্ (যথাশাস্ত্র) উপসন্নায় (শিষ্যরূপে আগত), প্রশান্ত-চিত্তায় (দর্পাদি-দোষবর্জিত) শম-অন্বিতায় (সংযতেন্দ্রিয়) তস্মৈ (তাঁহাকে) যেন (যে বিদ্যার দ্বারা) পুরুষং (পূর্ণ ও হৃদয়পুরশায়ী) সত্যম্ (অব্যয়) অক্ষরং (অপ্রচ্যুতস্বভাবকে) বেদ (জানা হয়) তাং ব্রহ্মবিদ্যাং (সেই ব্রহ্মবিদ্যা) তত্ত্বতঃ (যথাযথরূপে) প্রোবাচ (বলিবেন)॥ [১/২/১৩]

সরলার্থ  সেই জ্ঞানী যথাশাস্ত্র শিষ্যরূপে আগত, প্রশান্তচিত্ত, সংযতেন্দ্রিয় তাহাকে যে বিদ্যার দ্বারা পূর্ণ, সত্য, অক্ষরকে জানা যায় সেই ব্রহ্মবিদ্যা যথাযথরূপে বলিবেন

    

তদেতৎ সত্যং,

যথা সুদীপ্তাৎ পাবকাদ্ বিস্ফুলিঙ্গাঃ সহস্রশঃ প্রভবন্তে সরূপাঃ৷

তথাক্ষরাদ্ বিবিধাঃ সোম্য ভাবাঃ প্রজায়ন্তে তত্র চৈবাপিযন্তি॥৫

প্রতিপদার্থ  তৎ এতৎ (পূর্বোক্ত পরাবিদ্যার বিষয়) সত্যং (পারমার্থিক সত্য); যথা (যদ্রূপ) সুদীপ্তাৎ (সম্যক প্রজ্বলিত) পাবকাৎ (অগ্নি হইতে) সরূপাঃ (অগ্নিলক্ষণ) বিস্ফুলিঙ্গাঃ (স্ফুলিঙ্গসমূহ) সহস্রশঃ (সহস্র সহস্র সংখ্যায়) প্রভবন্তে (নির্গত হয়) [হে] সোম্য (প্রিয়দর্শন শিষ্য), তথা (তদ্রূপ) বিবিধাঃ (নানাদেহধারী) ভাবাঃ (জীবসমূহ) অক্ষরাৎ (অক্ষর হইতে) প্রজায়ন্তে (জাত হয়) চ (এবং) তত্র (সেই অক্ষরে) এব (ই) অপিযন্তি (বিলীন হয়)॥৫ [২/১/১]

সরলার্থ  হে সোম্য, পরাবিদ্যার বিষয়ই পারমার্থিক সত্য৷ যদ্রূপ সম্যক প্রজ্বলিত অগ্নি হইতে অগ্নিসলক্ষণ সহস্র সহস্র অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়, তদ্রূপ অক্ষর হইতে বিবিধ জীব জাত হয় এবং সেই অক্ষরেই বিলীন হয়

    

পুরুষ এবেদং বিশ্বং কর্ম তপো ব্রহ্ম পরামৃতম্৷

এতদ্ যো বেদ নিহিতং গুহায়াং সোঽবিদ্যাগ্রন্থিং বিকিরতীহ সোম্য॥৬

প্রতিপদার্থ  পুরুষঃ এব (উক্ত পুরুষই) ইদং (এই) বিশ্বং (জগৎ), কর্ম (যজ্ঞাদি), তপঃ (জ্ঞান); এতৎ (এই সর্বস্বরূপ) পর-অমৃতং (পরম অমৃতস্বরূপ) ব্রহ্ম (ব্রহ্মকে) যঃ (যিনি) গুহায়াং (সর্বপ্রাণীর হৃদয়ে) নিহিতং (স্থিত) বেদ (জানেন) [হে] সোম্য! সঃ (তিনি) ইহ (জীবিতাবস্থায়ই) অবিদ্যা-গ্রন্থিং (অবিদ্যাবাসনাকে) বিকিরতি (বিক্ষেপ করেন)॥৬ [২/১/১০]

সরলার্থ  হে সোম্য, উক্ত পুরুষই এই বিশ্ব-কর্ম ও জ্ঞান৷ এই সর্বস্বরূপ, পরম অমৃতস্বরূপ ব্রহ্মকে যিনি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত বলিয়া জানেন, তিনি জীবিতাবস্থায়ই অবিদ্যাগ্রন্থি বিনাশ করেন


ধনুর্গৃহীত্বৌপনিষদং মহাস্ত্রং শরং হ্যুপাসানিশিতং সংদধীত৷

আযম্য তদ্ভাবগতেন চেতসা লক্ষ্যং তদেবাক্ষরং সোম্য বিদ্ধি॥৭

প্রতিপদার্থ  [হে] সোম্য, ঔপনিষদং (উপনিষদে প্রসিদ্ধ) মহা-অস্ত্রং (মহাস্ত্র) ধনুঃ (ধনু) গৃহীত্বা (গ্রহণ করিয়া) উপাসা-নিশিতং (উপাসনা বা নিরবচ্ছিন্ন অভিধ্যান দ্বারা তীক্ষ্ণীকৃত বা সংস্কৃত) শরং হি (বাণই) সংদধীত (সন্ধান করিবে); আযম্য (আকর্ষণ করিয়া [মন ও ইন্দ্রিয়কে বিষয় হইতে নিবৃত্ত করিয়া]) তৎ-ভাব-গতেন (তদ্‌গত, ব্রহ্মনিষ্ঠ) চেতসা (চিত্তে) লক্ষ্যং (বেদ্ধব্য বা জ্ঞাতব্য) তৎ (সেই) অক্ষরম্ এব (অক্ষরকেই) বিদ্ধি (বিদ্ধ করো, তাঁহাতে মন সমাহিত করো)॥৭ [২/২/৩]

সরলার্থ  হে সোম্য, উপনিষদে প্রসিদ্ধ মহাস্ত্র ধনু ধারণ করিয়া উপাসনার দ্বারা তীক্ষ্ণীকৃত বাণ সন্ধান করিবে, এবং ঐ ধনু আকর্ষণ করিয়া তদ্‌গতচিত্তে লক্ষ্য সেই অক্ষরকেই ভেদ করিবে

প্রণবো ধনুঃ শরো হ্যাত্মা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতে৷

অপ্রমত্তেন বেদ্ধব্যং শরবত্তন্ময়ো ভবেৎ॥৮

প্রতিপদার্থ  প্রণবঃ (ওঁকার) ধনুঃ (ধনু), আত্মা হি (জীবাত্মাই) শরঃ (তীর), ব্রহ্ম (ব্রহ্ম) তৎ-লক্ষ্যম্ (উক্ত শরের লক্ষ্য) উচ্যতে (কথিত হইয়া থাকেন); অপ্রমত্তেন (প্রমাদহীন হইয়া) বেদ্ধব্যং (বিদ্ধ করিতে হইবে); [ততঃপর] শরবৎ (তীরের ন্যায়) তৎ-ময়ঃ (লক্ষ্যের সহিত অভিন্ন) ভবেৎ (হইতে হইবে)॥৮ [২/২/৪]

সরলার্থ  ওঁকারই ধনু, আত্মাই শর, ব্রহ্ম তাহার লক্ষ্য; প্রমাদহীন হইয়া লক্ষ্যভেদ করিতে হইবে; তৎপর তীরের ন্যায় লক্ষ্যের সহিত তন্ময় হইতে হইবে    

যস্মিন্ দ্যৌঃ পৃথিবী চান্তরিক্ষমোতং মনঃ সহ প্রাণৈশ্চ সর্বৈঃ৷

তমেবৈকং জানথ আত্মানমন্যা বাচো বিমুঞ্চথামৃতস্যৈষ সেতুঃ॥৯

প্রতিপদার্থ  যস্মিন্ (যে অক্ষর পুরুষে) দ্যৌঃ (দ্যুলোক) পৃথিবী (পৃথিবী) অন্তরিক্ষং চ (এবং অন্তরিক্ষ) চ মনঃ (এবং অন্তঃকরণ) সর্বৈঃ (সকল) প্রাণৈঃ সহ (করণের সহিত) ওতম্ (সমর্পিত) একং তম্ এব (কেবল সেই এক) আত্মানং (আত্মাকেই) জানথ (অবগত হও), অন্যাঃ (অপর) বাচঃ (অপরাবিদ্যাবিষয়ক বাক্যসমূহ) বিমুঞ্চথ (পরিত্যাগ করো); অমৃতস্য (অমৃতরূপ-মোক্ষপ্রাপ্তির) এষঃ (ইহাই) সেতুঃ (উপায়)॥৯ [২/২/৫]

সরলার্থ  যাহাতে দ্যুলোক, পৃথিবী ও অন্তরিক্ষ এবং সকল ইন্দ্রিয়ের সহিত অন্তঃকরণ সমর্পিত, কেবল সেই আত্মাকেই অবগত হও, অপর বাক্যসমূহ ত্যাগ করো; মোক্ষপ্রাপ্তির ইহাই সেতু


অরা ইব রথনাভৌ সংহতা যত্র নাড্যঃ স এষোঽন্তশ্চরতে বহুধা জায়মানঃ৷

ওমিত্যেবং ধ্যায়থ আত্মানং স্বস্তি বঃ পারায় তমসঃ পরস্তাৎ॥১০

প্রতিপদার্থ  অরাঃ (চক্রশলাকা) রথ-নাভৌ (রথচক্রের নাভিতে) ইব (যদ্রূপ সমর্পিত তদ্রূপ) নাড্যঃ (নাড়ীসমূহ) যত্র (যে হৃদয়ে) সংহতাঃ (সম্প্রবিষ্ট) [সেখানে] সঃ (উক্ত) এষঃ (ইনি) বহুধা (নানারূপে) জায়মানঃ [ক্রোধহর্ষাদিরূপে] প্রতীত হইয়া) অন্তঃ (অন্তর্ভাগে) চরতে (=চরতি, সঞ্চরণ করেন); আত্মানম্ (উক্ত আত্মাকে) ওম্ ইতি এবং (ওঁকার অবলম্বনপূর্বক) ধ্যায়থ (চিন্তা করো); তমসঃ (অজ্ঞানান্ধকারের) পরস্তাৎ (অতীত) পারায় (পরপারে গমনের জন্য) বঃ (তোমাদের) স্বস্তি (বিঘ্ননিবৃত্তি হউক)॥১০ [২/২/৬]

সরলার্থ  রথচক্রের নাভিতে শলাকাসমূহ যেরূপ অবস্থিত থাকে, সেইরূপ নাড়ীসমূহ যে হৃদয়ে সমর্পিত, সেই হৃদয়ে উক্ত পুরুষ নানারূপে প্রতীত হইয়া অন্তর্ভাগে বিচরণ করেন; উক্ত আত্মাকে ওঁকার অবলম্বনপূর্বক ধ্যান করো; অন্ধকারের অতীত পরপারে গমনের জন্য তোমাদের স্বস্তি হউক১০

ভিদ্যতে হৃদয়গ্রন্থিশ্ছি দ্যন্তে সর্বসংশয়াঃ৷

ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন্ দৃষ্টে পরাবরে॥১১

প্রতিপদার্থ  পর-অবরে (কার্যকারণরূপে বা শ্রেষ্ঠ ও অপকৃষ্টরূপে অবস্থিত) তস্মিন্ (সেই পরমাত্মা), দৃষ্টে (দৃষ্ট হইলে) অস্য (ঐ দ্রষ্টার) হৃদয়-গ্রন্থিঃ (বুদ্ধ্যাশ্রিত কাম) ভিদ্যতে (বিনষ্ট হয়), সর্ব-সংশয়াঃ (সর্বপ্রকার সন্দেহ) ছিদ্যন্তে (ছিন্ন হয়), কর্মাণি চ (এবং কর্মফলসমূহ) ক্ষীয়ন্তে (ক্ষয়প্রাপ্ত হয়)॥১১ [২/২/৯]

সরলার্থ  পরাবর সেই পরমাত্মা দৃষ্ট হইলে সাক্ষাৎকারীর হৃদয়গ্রন্থি বিনষ্ট হয়, সর্বসংশয় ছিন্ন  হয় এবং কর্মফলসমূহ ক্ষয়প্রাপ্ত হয়১১

ব্রহ্মৈবেদমমৃতং পুরস্তাদ্ ব্রহ্ম পশ্চাদ্ ব্রহ্ম দক্ষিণতশ্চোত্তরেণ৷

অধশ্চোর্ধ্বঞ্চ প্রসৃতং ব্রহ্মৈবেদং বিশ্বমিদং বরিষ্ঠম্॥১২

প্রতিপদার্থ  ইদং পুরস্তাৎ (যাহা অগ্রে প্রতীত হইতেছে তাহা) অমৃতং (অমৃত-স্বরূপ) ব্রহ্ম এব (ব্রহ্মই), পশ্চাৎ (পশ্চাদ্ভাগে) ব্রহ্ম, দক্ষিণতঃ (দক্ষিণে) উত্তরেণ চ (এবং উত্তরে) ব্রহ্ম, অধঃ চ ঊর্ধ্বং চ (নিম্নে এবং ঊর্ধ্বে) ইদং (এই ব্রহ্ম) প্রসৃতং (ব্যাপ্ত); ইদং (এই) বরিষ্ঠং (মহৎ) বিশ্বং (জগৎ) ব্রহ্ম এব (ব্রহ্মই)॥১২ [২/২/১২]

সরলার্থ  এই যাহা সম্মুখে প্রতীত হইতেছে তাহা অমৃতস্বরূপ ব্রহ্মই, পশ্চাতে ব্রহ্ম, দক্ষিণে ব্রহ্ম, উত্তরেও ব্রহ্ম, নিম্নে এবং ঊর্ধ্বেও এই ব্রহ্ম ব্যাপ্ত; এই মহৎ বিশ্ব ব্রহ্মই১২


দ্বা সুপর্ণা সযুজা সখায়া সমানং বৃক্ষং পরিষস্বজাতে৷

তয়োরন্যঃ পিপ্পলং স্বাদ্বত্ত্যনশ্নন্নন্যোঽভিচাকশীতি॥১৩

প্রতিপদার্থ  সযুজা (=সযুজৌ, সর্বদা সংযুক্ত) সখায়া (=সখায়ৌ, [আত্মা এই] সমান নামধারী) দ্বা (=দ্বৌ, দুইটি) সুপর্ণা (=সুপর্ণৌ, পক্ষী [জীবাত্মা ও পরমাত্মা]) সমানং (একই) বৃক্ষং (বৃক্ষকে [শরীরকে]) পরিষস্বজাতে (আলিঙ্গন করিয়া আছে); তয়োঃ (উহাদের মধ্যে) অন্যঃ (একটি [জীব]) স্বাদু ([বিচিত্র] আস্বাদযুক্ত) পিপ্পলং (ফল [কর্মফল]) অত্তি (ভোগ করে); অন্যঃ (অপরটি [ঈশ্বর]) অনশ্নন্ (ভোগ না করিয়া)অভিচাকশীতি (দর্শন করে)॥১৩ [৩/১/১]

সরলার্থ  সর্বদা সমন্বিত ও সমান নামধারী দুইটি পাখি একই বৃক্ষকে আলিঙ্গন করিয়া আছে৷ উহাদের মধ্যে একটি বিভিন্ন আস্বাদযুক্ত ফল ভক্ষণ করে, অপরটি ভক্ষণ না করিয়া দর্শন করে১৩

সমানে বৃক্ষে পুরুষো নিমগ্নোঽনীশয়া শোচতি মুহ্যমানঃ৷

জুষ্টং যদা পশ্যত্যন্যমীশমস্য মহিমানমিতি বীতশোকঃ॥১৪

প্রতিপদার্থ  পুরুষঃ (ভোক্তা জীব) সমানে (একই) বৃক্ষে (বৃক্ষে [দেহে]) নিমগ্ন (আসক্ত হইয়া) অনীশয়া (দীনভাব প্রাপ্ত হওয়ায়) মুহ্যমানঃ (দুশ্চিন্তা সহকারে) শোচতি (সন্তাপ করিয়া থাকে); যদা (যে কালে) জুষ্টম্ (ধার্মিকগণের দ্বারা সেবিত) অন্যম্ ([শরীর হইতে] বিলক্ষণ) ঈশম্ (ঈশ্বরকে), [এবং] অস্য (ইঁহার) ইতি (এই প্রকার [বিশ্বব্যাপী]) মহিমানং (বিভুতিকে) পশ্যতি (দর্শন করে) [তখন] বীত-শোকঃ (শোক হইতে মুক্ত হয়)॥১৪ [৩/১/২]

সরলার্থ  জীব একই বৃক্ষে আসক্ত হইয়া দীনভাববশতঃ দুশ্চিন্তা সহকারে সন্তাপ করে; যখন (সে) বহুজনসেবিত ঈশ্বরকে এবং তাঁহার এইরূপ মহিমাকে দর্শন করে, তখন বীতশোক হয়১৪

যদা পশ্যঃ পশ্যতে রুক্মবর্ণং কর্তারমীশং পুরুষং ব্রহ্মযোনিম্৷

তদা বিদ্বান্ পুণ্যপাপে বিধূয় নিরঞ্জনঃ পরমং সাম্যমুপৈতি॥১৫

প্রতিপদার্থ  কর্তারম্ (জগৎ-নিয়ন্তা), ঈশং (পরমেশ্বর), পুরুষং (পরিপূর্ণস্বরূপ), ব্রহ্ম-যোনিং (জগৎকারণ ব্রহ্মকে) পশ্যতে (=পশ্যতি, দর্শন করে) তদা (তৎকালে) বিদ্বান্ (সেই দ্রষ্টা) পুণ্য-পাপে (পুণ্য ও পাপ) বিধূয় (সমূলে নিরাস করিয়া) নিরঞ্জনঃ (নির্লেপ হইয়া) পরমং (নিরতিশয়) সাম্যম্ (সমতা [অভেদ]) উপৈতি (প্রাপ্ত হয়)॥১৫ [৩/১/৩]

সরলার্থ  সাক্ষাৎকামী সাধক যখন হিরণ্যবর্ণ জগন্নিয়ন্তা পরমেশ্বর পরিপূর্ণ-স্বরূপ জগৎ-কারণ ব্রহ্মকে দর্শন করে, তখন সেই বিদ্বান পুণ্য ও পাপ সমূলে নাশ করিয়া নির্লেপ হয় এবং পরম সাম্য প্রাপ্ত হয়১৫

    

সত্যেন লভ্যস্তপসা হ্যেষ আত্মা

সম্যগ্‌জ্ঞানেন ব্রহ্মচর্যেণ নিত্যম্৷

অন্তঃশরীরে জ্যোতির্ময়ো হি শুভ্রো

যং পশ্যন্তি যতয়ঃ ক্ষীণদোষাঃ॥১৬

প্রতিপদার্থ  যং (যাঁহাকে) ক্ষীণ-দোষাঃ (চিত্তমলশূন্য) যতয়ঃ (যতনশীল সন্ন্যাসিগণ) পশ্যন্তি (উপলব্ধি করেন) [সেই] এষঃ (এই) জ্যোতির্ময়ঃ (হিরণ্ময়) শুভ্রঃ (শুদ্ধ) আত্মা হি (আত্মাই) অন্তঃ-শরীরে (হৃদয়াকাশে) নিত্যং (অবিরাম) সত্যেন (অসত্যত্যাগ), তপসা (ইন্দ্রিয় ও মনের একাগ্রতা) সম্যগ্‌জ্ঞানেন (যথাযথ আত্মদর্শন) [ও] ব্রহ্মচর্যেণ হি (ব্রহ্মচর্যের দ্বারাই) লভ্যঃ (প্রাপ্তব্য)॥১৬ [৩/১/৫] 

সরলার্থ  যাঁহাকে চিত্তমলশূন্য যতিগণ উপলব্ধি করেন, সেই জ্যোতির্ময় শুদ্ধ আত্মাকে অবিচল সত্য, একাগ্রতা, সম্যগ্‌জ্ঞান এবং ব্রহ্মচর্যের দ্বারাই হৃদয়াকাশে উপলব্ধি করিতে হয়১৬


সত্যমেব জয়তে নানৃতং সত্যেন পন্থা বিততো দেবযানঃ৷

যেনাক্রমন্ত্যৃষয়ো হ্যাপ্তকামা যত্র তৎ সত্যস্য পরমং নিধানম্॥১৭

প্রতিপদার্থ  সত্যম্ এব (সত্যই অর্থাৎ সত্যবাদীই) জয়তে (জয়যুক্ত হয়), ন অনৃতম্ (মিথ্যা নহে, মিথ্যাবাদী নহে); দেব-যানঃ (উত্তরায়ণনামক) পন্থাঃ (মার্গ) [এবং] যত্র (যেখানে) তৎ সত্যস্য (সেই উত্তমসাধন সত্যের সম্বন্ধী) পরমং (সর্বোত্তম) নিধানম্ (পুরুষার্থ [নিহিত]) [সেখানে] আপ্তকামাঃ (বিগতস্পৃহ) ঋষয়ঃ (তত্ত্বদর্শিগণ) যেন (যে পথে) আক্রমন্তি (=আক্রমন্তে, গমন করেন) [সেই পথও] সত্যেন হি (সত্যের দ্বারাই) বিততঃ (অবিচ্ছিন্নভাবে আস্তীর্ণ)॥১৭ [৩/১/৬]

সরলার্থ  সত্যেরই জয় হয়, মিথ্যার নহে, দেবযান মার্গ এবং—যেখানে সেই সত্যের সম্বন্ধী পরম পুরুষার্থ নিহিত আছে, সেখানে আপ্তকাম ঋষিগণ যে পথে গমন করেন—সেই মার্গও সত্যের দ্বারাই অবিচ্ছিন্নভাবে আস্তীর্ণ১৭

বৃহচ্চ তদ্দিব্যমচিন্ত্যরূপং সূক্ষ্মাচ্চ তৎ সূক্ষ্মতরং বিভাতি৷

দূরাৎ সুদূরে তদিহান্তিকে চ পশ্যৎস্বিহৈব নিহিতং গুহায়াম্॥১৮

প্রতিপদার্থ  বৃহৎ চ (মহান এবং) দিব্যং (স্বয়ংপ্রভ, ইন্দ্রিয়ের অগোচর) অচিন্ত্য-রূপং (অচিন্ত্য-স্বরপ) চ (এবং) সূক্ষাৎ (সূক্ষ্ম হইতেও) সুক্ষ্মতরং (অতিশয় সূক্ষ্ম) তৎ (উক্ত ব্রহ্ম) বিভাতি (বিবিধরূপে প্রকাশ পান); তৎ (তিনি), দূরাৎ (দূর হইতেও) সু-দূরে (অতি দূরে) চ (অথচ) অন্তিকে (সমীপে) ইহ (এই দেহেই) [প্রকাশিত হন]; ইহ পশ্যৎসু (এই জগতে চেতন জীবগণের মধ্যে) তৎ (তিনি) গুহায়াম্ এব (বুদ্ধিতেই) নিহিতম্ (স্থিত)॥১৮ [৩/১/৭]

সরলার্থ  বৃহৎ এবং দিব্য,  অচিন্ত্যস্বরূপ এবং সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর উক্ত ব্রহ্ম বিবিধরূপে প্রকাশ পান; তিনি দূর হইতেও অতি দূরে অথচ এই দেহেই অতি নিকটে—এই জগতে চেতন জীবগণের মধ্যে হৃদয়গুহাতেই তিনি নিহিত১৮

    

নায়মাত্মা বলহীনেন লভ্যো

ন চ প্রমাদাৎ তপসো বাপ্যলিঙ্গাৎ৷

এতৈরুপায়ৈর্যততে যস্তু বিদ্বাং-

স্তস্যৈষ আত্মা বিশতে ব্রহ্মধাম॥১৯

প্রতিপদার্থ  অয়ম্ (এই) আত্মা (আত্মা) বল-হীনেন ([আত্মনিষ্ঠাজনিত] বীর্যশূন্যের দ্বারা) ন লভ্যঃ (প্রাপ্তব্য নহেন); চ (এবং) প্রমাদাৎ (আত্মনিষ্ঠায় অমনোযোগ) বা (অথবা) অলিঙ্গাৎ (সন্ন্যাসরহিত) তপসঃ অপি (জ্ঞান হইতেও) ন (লভ্য নহেন); তু (কিন্তু) যঃ (যে) বিদ্বান্ (বিবেকী, আত্মবিদ) এতৈঃ (এইসকল) উপায়ৈঃ (সাধনের [বল, অপ্রমাদ, সন্ন্যাস ও জ্ঞানের] সহিত) যততে (যত্ন করেন) তস্য (তাঁহার) এষঃ (এই) আত্মা (আত্মা) ব্রহ্মধাম (সর্বাশ্রয় ব্রহ্মে) বিশতে (প্রবেশ করেন)॥১৯ [৩/২/৪]

সরলার্থ  এই আত্মা বলহীনের দ্বারা লভ্য নহেন, এবং প্রমাদের দ্বারা অথবা সন্ন্যাসরহিত জ্ঞান হইতেও লভ্য নহেন; কিন্তু যে বিবেকী এই সকল উপায়ে যত্ন করেন তাঁহার আত্মা সর্বাশ্রয় ব্রহ্মে প্রবেশ করেন৷১৯


যথা নদ্যঃ স্যন্দমানাঃ সমুদ্রেঽস্তং গচ্ছন্তি নামরূপে বিহায়৷

তথা বিদ্বান্নামরূপাদ্‌বিমুক্তঃ পরাৎপরং পুরুষমুপৈতি দিব্যম্॥২০

প্রতিপদার্থ  স্যন্দমানাঃ (প্রবহমান) নদ্যঃ (নদীসমূহ) যথা (যদ্বৎ) নাম-রূপে (নাম ও আকার) বিহায় (পরিত্যাগ করিয়া) সমুদ্রে (সাগরে) অস্তং (অবিশেষাত্মভাব) গচ্ছন্তি (প্রাপ্ত হয়), তখা (তদ্বৎ) বিদ্বান্ (ব্রহ্মবিদ্) নামরূপাৎ (নাম ও রূপ হইতে) বিমুক্তঃ (বিমুক্ত হইয়া) পরাৎ (হিরণ্যগর্ভ হইতে) পরম্ (শ্রেষ্ঠ) দিব্যং (স্বয়ং-জ্যোতিঃস্বভাব) পুরুষং (পূর্ণ, পরমাত্মাকে) উপৈতি (প্রাপ্ত হন)॥২০ [৩/২/৮]

সরলার্থ  প্রবহমান নদীসমূহ যেরূপ নাম ও রূপ ত্যাগ করিয়া সমুদ্রে লীন হয়, সেইরূপ ব্রহ্মবিদ্‌ও নাম ও রূপ হইতে বিমুক্ত হইয়া পরাৎপর দিব্য পুরুষকে প্রাপ্ত হন।২০


1.23. মার্গযাচ্ঞা

(ঈশোপনিষৎ হইতে সংগৃহীত)

হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপিহিতং মুখম্৷

তৎ ত্বং পূষন্নপাবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে॥১

প্রতিপদার্থ   হিরণ্ময়েন (সুবর্ণময়, জ্যোতির্ময়) পাত্রেণ (পাত্রের [সূর্যমণ্ডলের] দ্বারা) সত্যস্য (সত্যস্বরূপের [আদিত্যমণ্ডলস্থ পুরুষের]) মুখং (বদন [উপলব্ধি দ্বারা]) অপিহিতম্ (আচ্ছাদিত আছে); [হে] পূষন্ (জগৎপোষক সূর্যদেব), ত্বং (তুমি) সত্য-ধর্মায় (সত্যস্বরূপ তোমার উপাসনার ফলে সত্যস্বরূপ আমার) দৃষ্টয়ে (উপলব্ধির জন্য) তৎ (উক্ত আবরণ) অপাবৃণু (অপনীত কর)॥১ [১৫]

সরলার্থ  সুবর্ণময় পাত্রের দ্বারা সত্যের মুখ আচ্ছাদিত আছে; হে পূষন্, সত্যধর্মা আমার উপলব্ধির জন্য তুমি উহা অপসারিত কর

পূষন্নেকর্ষে যম সূর্য প্রাজাপত্য ব্যূহ রশ্মীন্ সমূহ তেজঃ৷

যত্তে রূপং কল্যাণতমং তত্তে পশ্যামি

যোঽসাবসৌ পুরুষঃ সোঽহমস্মি॥২

প্রতিপদার্থ   [হে] পূষন্ (জগৎপোষক), এক-ঋষে (একাকী গমনশীল বা একমাত্র দ্রষ্টা), যম (নিয়ন্তা), প্রাজাপত্য (প্রজাপতি=ঈশ্বর অথবা হিরণ্যগর্ভ, তৎপুত্র), সূর্য (রশ্মি প্রাণ এবং রসাদির অধিপতি) রশ্মীন্ (কিরণসমূহ) ব্যূহ (দূর করো), তেজঃ (জ্যোতিঃ) সমূহ (উপসংহার কর); তে (তোমার) যৎ (যে) রূপং (রূপ) কল্যাণতমং (অত্যন্ত মঙ্গলময়) তৎ (তাহা) তে (তোমার কৃপায়) পশ্যামি (দর্শন করিব); যঃ (যিনি) অসৌ (আদিত্য-মণ্ডলে পরোক্ষরূপে অবস্থিত) অসৌ পুরুষঃ (তিনিই পুরুষ [পূর্ণং বা অনেন প্রাণবুদ্ধ্যাত্মনা জগৎ সমস্তমিতি পুরুষঃ, পুরি শয়নাদ্বা]); সঃ অহম্ অস্মি (উক্ত প্রসিদ্ধ পুরুষেই আমি অহংপ্রত্যয়যুক্ত হইব)॥২ [১৬]

সরলার্থ  হে পূষন্, হে একাকী বিচরণকারি, হে নিয়ন্তা, হে প্রজাপতিপুত্র, হে সূর্য, তুমি কিরণসমূহ দূর করো, তেজ উপসংহার করো; তোমার যে রূপ কল্যাণতম, তাহা তোমার কৃপায় দর্শন করিব; যিনি আদিত্যমণ্ডলে অবস্থিত তিনিই পরিপূর্ণস্বরূপ পুরুষ; আমিও সেই

বায়ুরনিলমমৃতমথেদং ভস্মান্তং শরীরম্৷

ওম্ ক্রতো স্মর কৃতং স্মর ক্রতো স্মর কৃতং স্মর॥৩

প্রতিপদার্থ   অথ (ইদানীং) [মরণোন্মুখ আমার] বায়ুঃ (প্রাণবায়ু) অনিলং (সর্বাত্মক মহাবায়ুস্বরূপ) অমৃতম্ (সূত্রাত্মাতে) [মিলিত হউক], ইদং শরীরং (এই শরীর) [অগ্নিতে আহুত হইয়া] ভস্মান্তং (ভস্মীভূত হউক); ওম্ (হে ওঙ্কার-শব্দবাচ্য অগ্ন্যাখ্য ব্রহ্ম) ক্রতো (হে সঙ্কল্পাত্মন্) স্মর (আমাকে স্মরণ কর), কৃতং (মৎকৃত কর্ম ও জ্ঞান) স্মর (স্মরণ কর) ক্রতো স্মর কৃতং স্মর (আদরার্থে পুনর্বচন)—[“যোঽগ্নিঃ ব্রহ্মচর্যাদারভ্য পরিচরিতঃ স মনঃশ্বাসরূপেণাবস্থিতঃ সম্বোধ্যতে”৷ —উবটাচার্য]॥৩ [১৭]

সরলার্থ  ইদানীং আমার প্রাণবায়ু মহাবায়ুস্বরূপ সূত্রাত্মাতে মিলিত হউক; এই শরীর ভস্মীভূত হউক হে ওম্‌শব্দবাচ্য সঙ্কল্পস্বরূপ অগ্নি, তুমি আমকে স্মরণ করো, মৎকৃত সমস্ত স্মরণ করো হে সঙ্কল্পাত্মন্, আমাকে স্মরণ করো, মৎকৃত সমস্ত স্মরণ করো

অগ্নে নয় সুপথা রায়ে অস্মান্, বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান্৷

যুযোধ্যস্মজ্জুহুরাণমেনো, ভূয়িষ্ঠাং তে নম-উক্তিং বিধেম॥৪

প্রতিপদার্থ   অগ্নে (হে অগ্নি), অস্মান্ (আমাদিগকে) রায়ে (ধন [কর্মফল] লাভের জন্য) সুপথা (উত্তম মার্গে) নয় (লইয়া যাও), দেব (হে দেব) বিশ্বানি (সকল) বয়ুনানি (কর্ম বা প্রজ্ঞানসমূহ) বিদ্বান্ (জ্ঞানযুক্ত তুমি) অস্মৎ (আমাদিগের নিকট হইতে) জুহুরাণং (কুটিল) এনঃ (পাপ) যুযোধি (বিদূরিত করো); তে (তোমার প্রতি) [আমরা] ভূয়িষ্ঠাং (বহুতর) নম-উক্তিং (নমস্কার-বচন) বিধেম (বিধান করিতেছি)॥৪ [১৮]

সরলার্থ  হে অগ্নি, মহার্ঘ বস্তু লাভের জন্য আমাদিগকে সুপথে লইয়া যাও; হে দেব, সকল কর্ম ও বুদ্ধিবৃত্তি তোমার জ্ঞাত আছে—তুমি আমাদিগের নিকট হইতে কুটিল পাপ বিদূরিত করো; তোমার প্রতি বহু নমস্কার-বচন উচ্চারণ করিতেছি

    

    

1.24. রুদ্র-স্তুতিঃ

    (শ্বেতাশ্বতরোপনিষৎ হইতে সংগৃহীত)


য একো জালবানীশত ঈশনীভিঃ সর্বাঁল্লোকানীশত ঈশনীভিঃ৷

য একৈব উদ্ভবে সংভবে চ য এতদ্ বিদুরমৃতাস্তে ভবন্তি॥১

প্রতিপদার্থ  যঃ (যে) জালবান্ (মায়াবী) একঃ (অদ্বিতীয় হইয়াও) ঈশনীভিঃ (স্বশক্তিসহায়ে) ঈশতে (ঈশ্বররূপে প্রতীত হন), ঈশনীভিঃ (স্বীয় ঈশ্বরশক্তি, জ্ঞানশক্তি ও ক্রিয়াশক্তি সহায়ে) সর্বান্ (সমস্ত) লোকান্ (লোকসমূহকে) ঈশতে (স্বায়ত্ত করেন), যঃ (যিনি) উদ্ভবে (উৎপত্তি-কালে) চ (এবং) সংভবে (লয়দশায়) একঃ এব (স্বরূপতঃ একই)—যে (যাঁহারা) এতৎ (এই তত্ত্ব) বিদুঃ (জানেন) তে (তাঁহারা) অমৃতাঃ (অমর) ভবন্তি (হন)৷ [৩য় অধ্যায়]।

সরলার্থ  যে মায়াবী অদ্বিতীয় হইয়াও স্বশক্তিসহায়ে ঈশ্বরত্ব লাভ করেন, এবং স্বীয় শক্তিবলে সমস্ত জগৎকে শাসন করেন, যিনি উৎপত্তিকালে এবং লয়দশায় অদ্বিতীয়—যাঁহারা তাঁহার এই তত্ত্ব জানেন, তাঁহারা অমর হন


একো হি রুদ্রো ন দ্বিতীয়ায় তস্থূ-

র্য ইমাঁল্লোকানীশত ঈশনীভিঃ৷

প্রত্যগ্‌জনাস্তিষ্ঠতি সংচুকোচান্তকালে

সংসৃজ্য বিশ্বা ভুবনানি গোপাঃ॥২

প্রতিপদার্থ  যে (ব্রহ্মাদি যাঁহারা) ইমান্ (এইসকল) লোকান্ (লোককে) ঈশনীভিঃ (স্বীয় ঐশ্বর্যের দ্বারা) ঈশতে (ব্যাপ্ত করিয়া থাকেন) [তাঁহারা] দ্বিতীয়ায় (তদতিরিক্ত দ্বিতীয় কাহারও) ন তস্থূঃ (মুখাপেক্ষী হন নাই), হি (কেননা) রুদ্রঃ (রুদ্র [“সর্বং রোদয়তি সংহরতি প্রলয়াদৌ, রুজং সংসারদুঃখং দ্রাবয়তি ইতি বা রুদ্রঃ”—বিজ্ঞানভগবান]) এক (অদ্বিতীয়); [হে] জনাঃ (মনুষ্যগণ) [তিনিই] প্রত্যক্ (অন্তর্যামিরূপে) তিষ্ঠতি (অবস্থান করেন), অন্তকালে (প্রলয়কালে) সংচুকোচ (সংহার করেন) বিশ্বা (সমস্ত) ভুবনানি (ভুবনসমূহ) সংসৃজ্য (সৃজন করিয়া) গোপাঃ (পালক হইয়া থাকেন)৷ [পাঠান্তর—জনান্, সংচুকোপ, গোপ্তা]।

সরলার্থ  যাঁহারা এইসকল লোককে স্বীয় ঐশ্বর্যের দ্বারা ব্যাপ্ত করিয়া থাকেন, তাঁহারা (রুদ্রাতিরিক্ত) দ্বিতীয় কাহারও মুখাপেক্ষী হন নাই, কেননা রুদ্র অদ্বিতীয়; হে জনগণ, তিনিই অন্তর্যামিরূপে অবস্থিতি করেন, নিখিল ভুবন সৃষ্টি করিয়া পালন করেন এবং প্রলয়কালে তাহাকে সঙ্কুচিত করেন৷


    বিশ্বতশ্চক্ষুরুত বিশ্বতোমুখো বিশ্বতোবাহুরুত বিশ্বতস্পাৎ৷

সং বাহুভ্যাং ধমতি সং পতত্রৈর্দ্যাবাভূমী জনয়ন্ দেব একঃ॥৩

প্রতিপদার্থ  বিশ্বতঃ-চক্ষুঃ (সর্বত্র তাঁহার চক্ষু [যেখানে যত চক্ষু আছে, তাহা তাঁহারই]) উত (এবং) বিশ্বতঃ-মুখঃ (সর্বত্র তাঁহার মুখ [সকল চক্ষু তাঁহারই]), বিশ্বতঃ-বাহুঃ (সকল বাহু তাঁহারই) উত (এবং) বিশ্বতঃ-পাৎ (সকল চরণ তাঁহারই), দ্যাবা-ভূমী (দ্যুলোক ও ভূলোক) জনয়ন্ (সৃষ্টিকরতঃ) একঃ (অদ্বিতীয়) দেবঃ (স্বপ্রকাশ রুদ্র) বাহুভ্যাম্ (হস্তদ্বয়ের দ্বারা [মনুষ্যদিগকে]) সংধমতি (সংযুক্ত করেন) পতত্রৈঃ (পক্ষসমূহের দ্বারা [পক্ষীদিগকে]) সং [ধমতি] (সংযুক্ত করেন); [অথবা-বাহুভ্যাম্ (ধর্ম ও অধর্মের দ্বারা বা বিদ্যা ও কর্মের দ্বারা) সংধমতি (উদ্দীপিত করেন), পতত্রৈঃ (বাসনারূপ ভস্ত্রা [হাপর] সমূহের দ্বারা) সংধমতি (উদ্দীপিত করেন), দ্যাবাভূমী জনয়ন্ (দ্যুলোক ও ভূলোক উৎপন্ন করিয়া) দেবঃ একঃ (প্রকাশকরূপে একমাত্র তিনিই বিদ্যমান আছেন]॥

সরলার্থ  বিশ্বপ্রাণীর চক্ষু মুখ বাহু ও চরণ তাঁহারই চক্ষু মুখ বাহু ও চরণ৷ তিনিই মনুষ্যদিগকে বাহুসংযুক্ত করেন এবং পক্ষীদিগকে পক্ষসংযুক্ত করেন৷ তিনিই দ্যুলোক ও ভূলোক সৃষ্টি করিয়া তাহার অদ্বিতীয় প্রকাশকরূপে বিদ্যমান৷৩


যো দেবানাং প্রভবশ্চোদ্ভবশ্চ বিশ্বাধিকো রুদ্রো মহর্ষিঃ৷

হিরণ্যগর্ভং জনয়ামাস পূর্বং স নো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্তু॥৪

প্রতিপদার্থ  দেবানাং (ইন্দ্রিয়গণের বা দেবগণের) প্রভবঃ (উৎপত্তিস্থল) চ (এবং) উদ্ভবঃ (ঐশ্বর্যপ্রদ বা সংহর্তা) চ (এবং) বিশ্বাধিকঃ (সমস্ত জগতের শ্রেষ্ঠ) মহা-ঋষিঃ (মহান এবং সর্বজ্ঞ) যঃ রুদ্রঃ (যে রুদ্র) হিরণ্যগর্ভং (জ্ঞানক্রিয়াশক্ত্যাত্মক চৈতন্যাধিষ্ঠিত হিরণ্যগর্ভ-শব্দ-বাচ্য প্রথম সূক্ষ্মতম কার্যকে) পূর্বং (জগৎ-উৎপত্তির পূর্বে) জনয়ামাস (উৎপন্ন করিয়াছিলেন) সঃ (সেই রুদ্র) নঃ (আমাদিগকে) শুভয়া (শুভবস্তুবিষয়ক) বুদ্ধ্যা (বুদ্ধির দ্বারা) সংযুনক্তু (সংযুক্ত করুন) [“হিরণ্যগর্ভমিতি—যস্য ব্রহ্মাণ্ডং শরীরং, যদ্‌গর্ভো বিরাট্‌পুরুষো, ব্রহ্মাণ্ডঞ্চাপঞ্চীকৃতপঞ্চভূতারব্ধম্”—নারায়ণ]৷ [পাঠান্তর—বিশ্বাধিপঃ= বিশ্বপালক]।

সরলার্থ  দেবগণের উৎপত্তিস্থল, ঐশ্বর্যবিধাতা এবং বিশ্বাধীশ যে মহা ঋষি হিরণ্যগর্ভকে জগৎ-উৎপত্তির পূর্বে জন্ম দিয়াছিলেন, সেই রুদ্র আমাদিগকে শুভবুদ্ধিযুক্ত করুন৷


যা তে রুদ্র শিবা তনূরঘোরাঽপাপকাশিনী৷

তয়া নস্তনুবা শন্তময়া গিরিশন্তাভিচাকশীহি॥৫

প্রতিপদার্থ  [হে] রুদ্র, [হে] গিরি-শন্ত (পর্বতে অবস্থিত থাকিয়া সুখপ্রদায়ক) তে (তোমার) যা (যে) শিবা (মঙ্গলময়) অঘোরা (প্রসন্ন) অ-পাপ-কাশিনী (পাপ-বিনাশক) তনুঃ (=তনুঃ, মূর্তি) তয়া (সেই) শন্তময়া (সুখতম) তনুবা (=তন্ব, মূর্তি দ্বারা) নঃ অভিচাকশীহি (আমাদের প্রতি প্রকাশিত হও)।

সরলার্থ  হে রুদ্র, হে গিরিশন্ত, তোমার যাহা মঙ্গলময়, প্রসন্ন ও পাপবিনাশক তনু, সেই সুখতম তনুর সহিত আমাদিগের নিকট প্রকাশিত হও৷


যামিষুং গিরিশন্ত হস্তে বিভর্ষ্যস্তবে৷

শিবাং গিরিত্র তাং কুরু মা হিংসীঃ পুরুষং জগৎ॥৬

প্রতিপদার্থ  [হে] গিরিশন্ত, যাম্ (যে) ইষুম্ (বাণরূপ অস্ত্র) অস্তবে (নিক্ষেপ করিবার জন্য) হস্তে (করে) বিভর্ষি (ধারণ করো) [হে] গিরিত্র (পর্বতপালক বা স্বভক্তরক্ষক) [“গিরীন্ অস্থিপুঞ্জান্ দেহান্ ইত্যর্থঃ”—শঙ্করানন্দ] তাং (সেই অস্ত্রকে) শিবাং (মঙ্গলময়) কুরু (করো), পুরুষং (আমাদের পরিবার) [তথ] জগৎ (জগৎকে) মা হিংসীঃ (নাশ করিও না) [অথবা—জগৎ (স্থাবরজঙ্গমাদিরূপ) পুরুষং (পুরুষরূপে) মা হিংসীঃ]।

সরলার্থ  হে গিরিশন্ত, হে গিরিত্র, নিক্ষেপ করিবার জন্য যে বাণ তুমি হস্তে ধারণ কর, তাহাকে মঙ্গলময় করো; (বিরাট) পুরুষের এই জগদাকার রূপকে হিংসা করিও না৷


ততঃ পরং ব্রহ্ম পরং বৃহন্তং যথানিকায়ং সর্বভূতেষু গূঢ়ং৷

বিশ্বস্যৈকং পরিবেষ্টিতারমীশং তং জ্ঞাত্বাঽমৃতা ভবন্তি॥৭    

প্রতিপদার্থ  ততঃ (উক্ত হিরণ্যগর্ভ হইতে) পরম্ (অতিশয়) [অথবা—ততঃ পরম্=তদনন্তর, সগুণ ঈশ্বরের উপাসনাদির পরে] বৃহন্তং (বৃহৎ, অর্থাৎ দেশকালাদি পরিচ্ছেদশূন্য) পরং ব্রহ্ম (পরব্রহ্ম), যথা-নিকায়ং (বিভিন্ন শরীর অনুযায়ী) সর্বভূতেষু (সকল প্রাণীতে) গূঢ়ং (গুপ্ত), বিশ্বস্য ([চরাচর] জগতের) একং (অদ্বিতীয়) পরিবেষ্টিতারং (অন্তর্বহির্ব্যাপক), তম্ (সেই) ঈশং (সর্বনিয়ন্তাকে) জ্ঞাত্বা ([অপরোক্ষরূপে জানিয়া]) অমৃতাঃ (অমর) ভবন্তি (হন)।

সরলার্থ  তদনন্তর (সগুণ উপাসনার পর)—যে দেশকালাদি পরিচ্ছেদশূন্য পরব্রহ্ম বিভিন্ন শরীর অনুযায়ী সকল প্রাণীতে নিহিত এবং জগতের অদ্বিতীয় ব্যাপক—সেই ঈশ্বরকে জানিয়া (জ্ঞানীরা) অমর হন।


বেদাহমেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ৷

তমেব বিদিত্বাঽতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতেঽয়নায়॥৮

প্রতিপদার্থ  অহম্ (আমি) পুরুষং (পরিপূর্ণ), মহান্তং (সর্বাধিক), আদিত্য-বর্ণং (স্বয়ং-প্রকাশ), তমসঃ (অবিদ্যার) পরস্তাৎ (অতীত) এতং (ইঁহাকে) বেদ (জানিয়াছি); তম্ এব (তাঁহাকেই মাত্র) বিদিত্বা (জানিয়া) মৃত্যুম্ (অবিদ্যাকে [“আবরণশক্তিং  বিক্ষেপজননীং”—শঙ্করানন্দ]) অতি-এতি (অতিক্রম করিয়া থাকেন), অয়নায় ([সংসার-সাগরের পারে] গমনার্থ) অন্যঃ (ব্রহ্মজ্ঞানব্যতিরিক্ত) পন্থাঃ (মার্গ) ন (নাই)৷ [উত্তরনারায়ণ ১৮শ শ্লোক দ্রষ্টব্য]।

সরলার্থ  আমি পরিপূর্ণ, সর্বাধিক, স্বয়ংপ্রকাশ ও অবিদ্যার অতীত ইঁহাকে জানিয়াছি; তাঁহাকেই মাত্র জানিয়া মৃত্যুকে অতিক্রম করিয়া থাকেন; (সংসার) উত্তরণের অন্য কোনও মার্গ নাই৷ 


যস্মাৎ পরং নাপরমস্তি কিঞ্চিদ্

যস্মান্নাণীয়ো ন জ্যায়োঽস্তি কশ্চিৎ৷

বৃক্ষ ইব স্তব্ধো দিবি তিষ্ঠত্যেক-

স্তেনেদং পূর্ণং পুরুষেণ সর্বম্॥৯

প্রতিপদার্থ  যস্মাৎ (যাঁহা হইতে) পরম্ (উৎকৃষ্ট) অপরম্ (অপকৃষ্ট) কিং চিৎ (কিছুই) ন অস্তি (নাই [কেননা তিনি অদ্বিতীয়]), যস্মাৎ ন অণীয়ঃ (না ক্ষুদ্রতর) ন জ্যায়ঃ (না বৃহত্তর) কঃ চিৎ (কেহই) অস্তি (আছে) [কেননা তিনি সর্বাত্মা], বৃক্ষঃ ইব (বৃক্ষের ন্যায়) [যিনি] স্তব্ধঃ (নিশ্চলভাবে) একঃ (ভেদশূন্য হইয়া) দিবি (স্বপ্রকাশ স্বরূপে) তিষ্ঠতি (বর্তমান আছেন) তেন (সেই) পুরুষেণ (অন্তর্যামী বা পরিপূর্ণস্বরূপের দ্বারা) ইদং ([বিবিধ প্রত্যয়গম্য] এই) সর্বং (সমস্ত জগৎ) পূর্ণম্ (পরিব্যাপ্ত)।

সরলার্থ  যাঁহা হইতে উৎকৃষ্ট বা অপকৃষ্ট অপর কিছুই নাই, যাঁহা হইতে ক্ষুদ্রতর বা বৃহত্তর নাই, বৃক্ষের ন্যায় যিনি নিশ্চলভাবে ভেদশূন্য হইয়া স্বপ্রকাশ স্বরূপে বর্তমান আছেন, সেই পুরুষের দ্বারা এই সমস্ত পরিব্যাপ্ত৷


ততো যদুত্তরতরং তদরূপমনাময়ম্৷

য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্ত্যথেতরে দুঃখমেবাপিযন্তি॥১০

প্রতিপদার্থ  ততঃ (উক্ত জগৎ হইতে) যৎ (যাহা) উত্তর-তরং (অতিশয় শ্রেষ্ঠ) [“ততঃ ইদংশব্দ-বাচ্যজগতঃ, উত্তরং কারণং, ততোঽপি উত্তরম্-কার্যকারণ-বিনির্মুক্তম্”—শঙ্করাচার্য] তৎ (তাহা) অরূপম্ (রূপাদিশূন্য) অনাময়ম্ (দুঃখরহিত, দুঃখহেতু অবিদ্যাশূন্য), যে (যাঁহারা), এতৎ (ইহা) বিদুঃ (জানেন) তে (তাঁহারা) অমৃতাঃ (অমর) ভবন্তি (হন), অথ (পক্ষান্তরে) ইতরে (অপরেরা) দুঃখম্ এব (দুঃখকেই) অপিযন্তি (প্রাপ্ত হয়)।

সরলার্থ  উক্ত জগতের কারণেরও যিনি কারণ, তিনি অরূপ ও অনাময়; যাঁহারা এই তত্ত্ব জানেন, তাঁহারা অমর হন, অপরেরা দুঃখমাত্রই প্রাপ্ত হয়৷


সর্বাননশিরোগ্রীবঃ সর্বভূতগুহাশয়ঃ৷

সর্বব্যাপী স ভগবাংস্তস্মাৎ সর্বগতঃ শিবঃ॥১১

প্রতিপদার্থ  [যেহেতু] সর্ব-আনন-শিরঃ-গ্রীবঃ (সকল মুখ মস্তক এবং গ্রীবাযুক্ত) সর্ব-ভূত-গুহা-শয়ঃ (সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত) সঃ (তিনি) সর্ব-ব্যাপী ([চেতন ও অচেতন] সকলের ব্যাপক) [এবং] ভগবান্ (ষড়ৈশ্বর্যশালী)—

[ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশসঃ শ্রিয়ঃ৷

জ্ঞানবৈরাগ্যয়োশ্চৈব ষণ্ণাং ভগ ইতীঙ্গনা॥]

তস্মাৎ (সুতরাং) [তিনি] সর্বগতঃ (সর্বত্র বিদ্যমান) [এবং] শিবঃ (মঙ্গলস্বরূপ) [অথবা শিবঃ=মহাদেব, “শিবস্য ব্রহ্মানতিরেকমাহ”—নারায়ণ]।

সরলার্থ  যেহেতু সকল মুখ মস্তক ও গ্রীবা তাঁহারই এবং তিনিই সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত, সর্বব্যাপক এবং ভগবান, সুতরাং তিনি সর্বত্র বিদ্যমান ও মঙ্গলস্বরূপ৷

    

মহান্ প্রভুর্বৈ পুরুষঃ সত্ত্বস্যৈষ প্রবর্তকঃ৷

সুনির্মলামিমাং শান্তিমীশানো জ্যোতিরব্যয়ঃ॥১২


প্রতিপদার্থ  মহান্ (অনন্তস্বরূপ) পুরুষঃ (পুরুষ) প্রভুঃ বৈ (নিশ্চয়ই সমর্থ); জ্যোতিঃ (চিন্মাত্র), অব্যয়ঃ (কূটস্থ) এষঃ (ইনি) সু-নির্মলাম্ (অবিদ্যামলরহিত) ইমাং (এই প্রসিদ্ধ) শান্তিং  (সংসারোপশমের [পাঠান্তর—প্রাপ্তিং=পরমপদ প্রাপ্তির]) ঈশানঃ (বিধায়ক হইয়া) [তৎপ্রতি] সত্ত্বস্য (অন্তঃকরণের) প্রবর্তকঃ (প্রেরয়িতা)।

সরলার্থ  অনন্তস্বরূপ পুরুষ নিশ্চয়ই সামর্থ্যশালী; চিন্মাত্র, কূটস্থ ইনিই সুপ্রসিদ্ধ ও সুনির্মল শান্তির বিধানকর্তা এবং তৎপ্রতি অন্তঃকরণের প্রবর্তক৷ 


অঙ্গুষ্ঠমাত্রঃ পুরুষোঽন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্টঃ৷

হৃদা মনীষা মনসাঽভিক্লৃপ্তো য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্তি॥১৩

    

প্রতিপদার্থ  হৃদা (অনুভবাত্মক চিত্তবৃত্তির দ্বারা), মনীষা (বুদ্ধির দ্বারা), মনসা (সঙ্কল্পবিকল্পাত্মক মনের দ্বারা) অভিক্লৃপ্ত (সসীমরূপে কল্পিত বা অভিপ্রকাশিত), অঙ্গুষ্ঠমাত্রঃ (অঙ্গুষ্ঠপরিমাণ [“অভিব্যক্তিস্থানহৃদয়সুষিরপরিমাণাপে‌ক্ষয়া,”—শঙ্কর]), পুরুষঃ (শরীরান্তর্বর্তী) অন্তঃ-আত্মা (প্রত্যগাত্মা) সদা (সর্বদা) জনানাং (প্রাণিসমূহের) হৃদয়ে (হৃদয়-দেশে) সংনিবিষ্টঃ (সম্যগ্‌রূপে প্রবিষ্ট আছেন); যে (যাঁহারা) এতৎ (ইহা) বিদুঃ (জানেন) তে (তাঁহারা) অমৃতাঃ (অমর) ভবন্তি (হন)।

সরলার্থ  চিত্তবৃত্তি, বুদ্ধি ও মনের দ্বারা সসীমরূপে কল্পিত অঙ্গুষ্ঠপরিমাণ ও শরীরান্তর্বর্তী প্রত্যগাত্মা সর্বদা প্রাণিগণের হৃদয়দেশে সম্যগ্‌রূপে প্রবিষ্ট আছেন; যাঁহারা ইহা জানেন তাঁহারা অমর হন৷ 


সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ৷

স ভূমিং বিশ্বতো বৃত্বাঽত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম্॥১৪

প্রতিপদার্থ  পুরুষঃ সহস্র-শীর্ষা (অনন্তমস্তক) সহস্র-অক্ষঃ (অনন্তচক্ষু) সহস্র-পাৎ (অনন্তচরণ); সঃ (তিনি) ভূমিং (ব্রহ্মাণ্ডকে) বিশ্বতঃ (সর্বতোভাবে) বৃত্বা (ব্যাপ্ত করিয়া) দশ-অঙ্গুলম্ ([নাভি হইতে] দশাঙ্গুল পরিমিত স্থান, অথবা তন্মাত্রপঞ্চকের সমষ্টিরূপ হিরণ্যগর্ভ ও পঞ্চীকৃত পঞ্চমহাভূতের সমষ্টিরূপ বিরাট এই উভয়কে) অতি-অতিষ্ঠৎ (অতিক্রম করিয়া অবস্থিত আছেন) [পুরুষসূক্ত দ্রষ্টব্য]।

সরলার্থ  পুরুষের অনন্ত মস্তক, অনন্ত চক্ষু ও অনন্ত চরণ; তিনি ব্রহ্মাণ্ডকে সর্বতোভাবে ব্যাপ্ত করিয়া নাভির দশাঙ্গুল ঊর্ধ্বে হৃদয়ে (অথবা বিরাট ও হিরণ্যগর্ভকে অতিক্রম করিয়া) বর্তমান আছেন৷


পুরুষ এবেদং সর্বং যদ্ ভূতং যচ্চ ভব্যম্৷

উতামৃতত্বস্যেশানো যদন্নেনাতিরোহতি॥১৫

প্রতিপদার্থ  যৎ (যাহা) ভূতং (অতীত), যৎ চ (এবং যাহা) ভব্যং (ভবিষ্যৎ), যৎ অন্নেন (ভক্ষ্যবস্তু দ্বারা) অতিরোহতি (বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ যাহা বর্তমান) ইদং (এই) সর্বং (সমস্ত) পুরুষঃ এব (পুরুষই), উত (অধিকন্তু) [তিনি] অমৃতত্বস্য (মোক্ষের) ঈশানঃ (বিধায়ক), [অথবা—যৎ (যে পুরুষতত্ত্ব] অন্নেন ([অদ্যতে বাধ্যতে সম্যগ্‌জ্ঞানেনেতি অন্নম্] মায়ার দ্বারা) অতি (স্ববিপরীত কার্যরূপে) রোহতি (জাত হন) সঃ (সেই  পুরুষই) অমৃতত্বস্য ঈশানঃ৷ কিম্বা—অমৃতত্বস্য ঈশানঃ, যৎ (কেননা) অন্নেন (আহারের দ্বারা) অতিরোহতি (প্রাণীরা বর্ধিত হয়) [অর্থাৎ তিনি কার্যকারণের নিয়ন্ত]৷ [পুরু  ষসূক্ত দ্রষ্টব্য]।

সরলার্থ  (বর্তমান) এই সমস্ত, অতীত যাহা কিছু এবং ভবিষ্যৎ যাহা কিছু—সমস্তই পুরুষ; অধিকন্তু তিনি মোক্ষের বিধায়ক, কেননা (অর্থাৎ তিনি বিধায়করূপে আছেন বলিয়াই) আহারের দ্বারা জীব বর্ধিত হয়৷


সর্বতঃ পাণিপাদং তৎ সর্বতোঽক্ষিশিরোমুখম্৷

সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি॥১৬

প্রতিপদার্থ  তৎ (উক্ত ব্রহ্মের) সর্বতঃ-পাণি-পাদং (হস্ত ও পদ সর্বত্র), সর্বতঃ-অক্ষি-শিরঃ-মুখম্ (তাঁহার চক্ষু মস্তক এবং মুখ সর্বত্র) সর্বতঃ-শ্রুতিমৎ (তাঁহার কর্ণ সর্বত্র), লোকে (সংসারে) সর্বম্ (বস্তুমাত্রকেই) আবৃত্য (ব্যাপ্ত করিয়া) তিষ্ঠতি (তিনি বর্তমান আছেন)।

সরলার্থ  উক্ত ব্রহ্মের সর্বত্র কর ও চরণ, সর্বত্র চক্ষু মস্তক ও মুখ, সর্বত্র কর্ণ; তিনি সংসারের বস্তুমাত্রকেই ব্যাপ্ত করিয়া বর্তমান আছেন৷

    

সর্বেন্দ্রিয়গুণাভাসং সর্বেন্দ্রিয়বিবর্জিতম্‌৷

সর্বস্য প্রভুমীশানং সর্বস্য শরণং সুহৃৎ॥১৭

প্রতিপদার্থ  সর্ব-ইন্দ্রিয়-গুণ-আভাসং (তিনি সকল ইন্দ্রিয়ের বৃত্তিরূপে ও বিষয়ের অনুভূতিরূপে প্রকাশিত) সর্ব-ইন্দ্রিয়-বিবর্জিতং (সকল ইন্দ্রিয়বিরহিত) সর্বস্য (চরাচর জগতের) প্রভুম্ (=প্রভুঃ, স্বামী) [ও] ঈশানম্ (নিয়ন্তা) সর্বস্য (সকলের) শরণম্ (রক্ষক) [ও] সুহৃৎ (মিত্র)।

সরলার্থ  সকল ইন্দ্রিয়ের বৃত্তি ও বিষয়রূপে তিনিই প্রকাশিত; তিনি সকল ইন্দ্রিয়শূন্য; তিনি সকলের স্বামী ও নিয়ন্তা, সকলের রক্ষক ও সুহৃৎ৷


নবদ্বারে পুরে দেহী হংসো লেলায়তে বহিঃ৷

বশী সর্বস্য লোকস্য স্থাবরস্য চরস্য চ॥১৮

প্রতিপদার্থ  নব-দ্বারে (নবদ্বারযুক্ত [দুই চক্ষু, দুই কর্ণ, দুই নাসারন্ধ্র, মুখ, পায়ু ও উপস্থ]) পুরে (নগরে, শরীরে) দেহী (দেহসম্বন্ধযুক্ত হইয়া) হংসঃ (পরমাত্মা [“হন্তি অবিদ্যাত্মকম্ কার্যম্ ইতি”—শঙ্কর]) বহিঃ (বহিমুর্খরূপে বিষয়াদিতে) লেলায়তে (লীলা করেন), [সেই হংস] সর্বস্য (সমস্ত) স্থাবরস্য (স্থাবর) চরস্য চ (এবং জঙ্গম) লোকস্য (জগতের) বশী (নিয়ন্তা)।

সরলার্থ  পরমাত্মা নবদ্বারযুক্ত শরীরে বিজ্ঞানাত্মরূপে অবস্থিত হইয়া বহির্বিষয়ে লীলা করিয়া থাকেন; তিনি সমস্ত স্থাবরজঙ্গমাত্মক জগতের নিয়ন্তা৷


অপাণিপাদো জবনো গ্রহীতা পশ্যত্যচক্ষুঃ স শৃণোত্যকর্ণঃ৷

স বেত্তি বেদ্যং চ তস্যাস্তি বেত্তা

তমাহুরগ্র্যং পুরুষং মহান্তম্॥১৯

প্রতিপদার্থ  সঃ (তিনি) অ-পাণি-পাদঃ (হস্ত এবং পদশূন্য [হইয়াও]) জবনঃ (বেগবান) [ও] গ্রহীতা (গ্রাহক), অচক্ষুঃ (চক্ষুবিহীন) [হইয়াও] পশ্যতি (দর্শন করেন), অকর্ণঃ (কর্ণহীন [হইয়াও]) শৃণোতি (শ্রবণ করেন); সঃ বেদ্যং (জ্ঞাতব্য বস্তু মাত্রকে) বেত্তি (জানেন), চ (অথচ) তস্য (তাঁহার) বেত্তা (জ্ঞাতা) ন অস্তি (নাই); [জ্ঞানীরা] তম্ (তাঁহাকে) অগ্র্যং (সকলের আদি বা শ্রেষ্ঠ) পুরুষং (পরিপূর্ণ) [ও] মহান্তং (সর্বাধিক) আহুঃ (বলেন)।

সরলার্থ  তিনি করচরণহীন হইয়াও সচল ও গ্রহীতা, তিনি চক্ষুবিহীন দ্রষ্টা, কর্ণহীন শ্রোতা; তিনি জ্ঞেয়মাত্রকেই জানেন, অথচ তাঁহার জ্ঞাতা নাই; তাঁহাকেই সর্বশ্রেষ্ঠ, পরিপূর্ণ এবং সর্বাধিক বলা হয়৷


অণোরণীয়ান্ মহতো মহীয়ান্

আত্মা গুহায়াং নিহিতোঽস্য জন্তোঃ৷

তমক্রতুঃ পশ্যতি বীতশোকো ধাতুঃ প্রসাদান্মহিমানমীশম্‌॥২০

প্রতিপদার্থ  অণোঃ (অণু হইতে) অণীয়ান্ (সূক্ষ্মতর), মহতঃ (বৃহৎ হইতে) মহীয়ান্‌ (বৃহত্তর) আত্মা (আত্মা) অস্য (এই) জন্তোঃ (জীবের) গুহায়াং (হৃদয়ে) নিহিতঃ (প্রত্যগ্‌রূপে নিবিষ্ট); ধাতুঃ (বিধাতার) প্রসাদাৎ (অনুগ্রহে) অক্রতুঃ (বাসনাহীন ব্যক্তি) তম্ (সেই) মহিমানম্ (মহান) ঈশং (ঈশ্বরকে) পশ্যতি (দর্শন করেন) বীতশোকঃ (এবং শোকাতীত হন) [কঠ, ২/২০ দ্রষ্টব্য]।

সরলার্থ  অণু হইতে অণুতর ও বৃহৎ হইতে বৃহত্তর আত্মা এই জীবের হৃদয়ে নিবিষ্ট রহিয়াছেন; বিধাতার অনুগ্রহে নিষ্কাম ব্যক্তি সেই মহান ঈশ্বরকে দর্শন করিয়া শোকাতীত হন৷    


বেদাহমেতমজরং পুরাণং সর্বাত্মানং সর্বগতং বিভুত্বাৎ৷

জন্মনিরোধং প্রবদন্তি যস্য ব্রহ্মবাদিনো হি প্রবদন্তি নিত্যম্॥২১

প্রতিপদার্থ  [অজ্ঞানীরা] যস্য (যৎসম্বন্ধে) জন্ম-নিরোধং (উৎপত্তি ও লয়) প্রবদন্তি (বলিয়া থাকে) [এবং] ব্রহ্ম-বাদিনঃ (ব্রহ্মজ্ঞানীরা) নিত্যং (জন্মাদিরাহিত্য) হি (নিশ্চিতরূপে) প্রবদন্তি (বলিয়া থাকেন) [অথবা, ব্রহ্মবাদিনঃ যস্য নিত্যং (সর্বদা) জন্মনিরোধং (উৎপত্তির অভাব) হি প্রবদন্তি]; অজরং (জরা [বিকার] রহিত) পুরাণং (সর্বদা একরূপ) সর্বাত্মানং (সকলের আত্মস্বরূপ) বিভুত্বাৎ (ব্যাপক বলিয়া) সর্বগতং (সর্বত্র বিদ্যমান) এতম্ (ইঁহাকে) অহম্ (আমি) বেদ (জানিয়াছি)৷

[যচ্চাপ্নোতি যদাদত্তে যচ্চাত্তি বিষয়ানিহ৷

যচ্চাস্য সংততো ভাবস্তষ্মাদাত্মেতি কথ্যতে]।

সরলার্থ  যৎসম্বন্ধে (অজ্ঞানীরা) উৎপত্তি ও লয়ের উল্লেখ করে (এবং) ব্রহ্মজ্ঞানীরা যৎসম্বন্ধে জন্মাদিরাহিত্য নিশ্চিতরূপে বলিয়া থাকেন, সেই নির্বিকার পুরাতন সর্বাত্মা এবং বিভুরূপে সর্বত্র বিদ্যমান ইঁহাকে আমি জানিয়াছি



1.25. মহেশ্বরস্তুতিঃ

(শ্বেতাশ্বতরোপনিষৎ হইতে সংগৃহীত)

য একোঽবর্ণো বহুধাশক্তিযোগাদ্ বর্ণাননেকান্ নিহিতার্থো দধাতি৷

বি চৈতি চান্তে বিশ্বমাদৌ চ দেবঃ স নো বুদ্ধ্যা শুভয়া সংযুনক্তু॥১

প্রতিপদার্থ  একরূপ) সর্বাত্মানং (সকলের আত্মস্বরূপ) বিভুত্বাৎ (ব্যাপক বলিয়া) সর্বগতং (সর্বত্র বিদ্যমান) এতম্ (ইঁহাকে) অহম্ (আমি) বেদ (জানিয়াছি)৷

[যচ্চাপ্নোতি যদাদত্তে যচ্চাত্তি বিষয়ানিহ৷

যচ্চাস্য সংততো ভাবস্তষ্মাদাত্মেতি কথ্যতে]।

একঃ (অদ্বিতীয়) অবর্ণঃ (নামরূপশূন্য) নিহিত-অর্থঃ (অজ্ঞাত প্রয়োজন) যঃ (যিনি) বহুধা-শক্তি-যোগাৎ (বহুপ্রকার শক্তি সহায়ে) অনেকান্ (বহু) বর্ণান (নামরূপাত্মক কার্যসমূহকে) দধাতি (ধারণ করেন), চ (এবং) অন্তে (প্রলয়কালে) বি-এতি চ (নাশও করেন) আদৌ চ (এবং সৃষ্টিকালে) বিশ্বং (জগদ্‌রূপ হন), সঃ (সেই) দেবঃ (স্বপ্রকাশ দেবতা) নঃ (আমাদিগকে) শুভয়া (মঙ্গলময়) বুদ্ধ্যা (বুদ্ধির সহিত) সংযুনক্তু (যুক্ত করুন)।

সরলার্থ  অদ্বিতীয় ও নামরূপহীন যিনি অজ্ঞাতপ্রয়োজনে বহুপ্রকার শক্তি-সহায়ে নামরূপাত্মক নানা কার্যসমূহকে ধারণ করেন, এবং প্রলয়কালে নাশ করেন ও সৃষ্টিকালে জগদ্‌রূপ হন, সেই পরমেশ্বর আমাদিগকে শুভবুদ্ধি দান করুন৷


ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উত বা কুমারী৷

ত্বং জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বং জাতো ভবসি বিশ্বতোমুখঃ॥২

প্রতিপদার্থ  ত্বং (তুমি) স্ত্রী (নারী), ত্বং (তুমি) পুমান্ (পুরুষ) অসি (হও), ত্বং (তুমি) কুমারঃ (বালক) উত বা (অধিকন্তু) কুমারী (বালিকা), ত্বম্ (তুমি) জীর্ণঃ (জরাগ্রস্ত হইয়া) দণ্ডেন (দণ্ডসহায়ে) বঞ্চসি (অদৃঢ় পদে চল), ত্বং (তুমি) জাতঃ (কার্যাবস্থায় বিশ্বতঃ-মুখঃ) (নানারূপ প্রাপ্ত) ভবসি (হও)।

সরলার্থ  তুমি নারী, তুমি নর, তুমিই কুমার ও কুমারী; তুমি জরাগ্রস্ত হইয়া দণ্ডসহায়ে স্খলিতপদে চল; তুমি কার্যরূপে নানা অবস্থা প্রাপ্ত হও৷ 


মায়াং তু প্রকৃতিং বিদ্যান্মায়িনং তু মহেশ্বরম্৷

তস্যাবয়বভূতৈস্তু ব্যাপ্তং সর্বমিদং জগৎ॥৩

প্রতিপদার্থ  প্রকৃতিং (জগৎপ্রকৃতিকে) তু (অবশ্যই) মায়াং (মায়া বলিয়া) বিদ্যাৎ (জানিবে), মহেশ্বরং তু (মহেশ্বরকেও) মায়িনং (মায়ার অধীশ্বর) [জানিবে]; তস্য তু (সেই মহেশ্বরেরই) অবয়ব-ভূতৈঃ (একদেশস্বরূপ বস্তুসমূহের দ্বারা) ইদং (এই) সর্বং জগৎ (সমস্ত জগৎ) ব্যাপ্তম্ (আবৃত বা পূর্ণ)।

সরলার্থ  জগৎপ্রকৃতিকেই মায়া এবং মহেশ্বরকেই মায়াধীশ বলিয়া জানিবে; সেই মহেশ্বরেরই একদেশস্বরূপ বস্তুসমূহের দ্বারা জগৎ পরিব্যাপ্ত৷ 


যদাঽতমস্তন্ন দিবা ন রাত্রির্ন সন্ন চাসচ্ছিব এব কেবলঃ৷

তদক্ষরং তৎসবিতুর্বরেণ্যং প্রজ্ঞা চ তস্মাৎ প্রসৃতা পুরাণী॥৪

প্রতিপদার্থ      যদা (যখন) অতমঃ (অজ্ঞাননিবৃত্তি হয়) [অথবা, যদা (যখন প্রলয়াবস্থায়) তমঃ (অজ্ঞান থাকে)] তৎ (তখন) ন দিবা (দিবস থাকে না) ন রাত্রিঃ (রাত্রি থাকে না), ন সৎ (কার্য অথবা ভাবকল্পনা থাকে না), ন অসৎ (কারণ অথবা অভাবকল্পনা থাকে না), শিবঃ এব (একমাত্র শিবই) কেবলঃ (নির্বিকার [রূপে থাকেন])৷ তৎ (সেই শিবতত্ত্ব) অক্ষরং (নিত্য), তৎ (উহা) সবিতুঃ (সূর্যের [অথবা—জগৎ-প্রসবিতার]) বরেণ্যং (ভজনীয়); পুরাণী (অনাদি-সিদ্ধা) প্রজ্ঞা (আত্মবিদ্যা) তস্মাৎ (তাঁহা হইতে) প্রসৃতা (নির্গত হইয়াছে)।

সরলার্থ  যখন অজ্ঞান নিবৃত্ত হয় তখন দিবা বা রাত্রি থাকে না, কার্য বা কারণ থাকে না, একমাত্র শিবই নির্বিকাররূপে থাকেন, তিনিই নিত্য তিনি সূর্যেরও বরেণ্য, তাঁহা হইতেই অনাদিসিদ্ধা আত্মবিদ্যা নির্গত হইয়াছে৷


অজাত ইত্যেবং কশ্চিদ্ভীরুঃ প্রপদ্যতে৷

রুদ্র যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম্॥৫

প্রতিপদার্থ  অজাতঃ ইতি (যেহেতু তুমি জন্মাদিবিকাররহিত সুতরাং) কঃ চিৎ (কোনও) ভীরুঃ ([সংসারভয়ে] ভীত ব্যক্তি) এবং (এই প্রকারে) প্রপদ্যতে ([তোমার] শরণ গ্রহণ করে) —[হে] রুদ্র (রুদ্র), তে (তোমার) যৎ (যে) দক্ষিণং (আহ্লাদকর বা দক্ষিণস্থ) মুখং (মুখ) তেন (তদ্দ্বারা) মাং (আমাকে) নিত্যং (সর্বদা) পাহি (রক্ষা করো) [পাঠান্তর—প্রতিপদ্যতে]।

সরলার্থ  যেহেতু তুমি অজাত সুতরাং কোনো কোনো সংসারভয়ে ভীত ব্যক্তি নিম্নোক্ত প্রকারে তোমার শরণ গ্রহণ করে—“হে রুদ্র, তোমার যেটি উৎসাহবর্ধক মুখ তদ্দ্বারা আমাকে নিত্য রক্ষা করো৷”

    

তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমং চ দৈবতম্৷

পতিং পতীনাং পরমং পরস্তাদ্ বিদাম দেবং ভুবনেশমীড্যম্॥৬

প্রতিপদার্থ  ঈশ্বরাণাং (ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি ঈশ্বরস্থানীয়দিগের) তং (সেই) পরমং (অত্যুৎকৃষ্ট) মহেশ্বরং (পরমেশ্বরকে), চ (এবং) দেবতানাং (দেবগণের) তং (সেই) পরমং দৈবতং (পরম দেবতাকে) পতীনাং (প্রজাপতিদিগের) পরমং পতিং (অতিশ্রেষ্ঠ পতিকে), পরস্তাৎ (অবিদ্যাতীত) ঈড্যং (স্তবনীয়) দেবং (স্বয়ংজ্যোতি) ভুবন-ঈশং (জগদীশকে) বিদাম (যেন জানিতে পারি)।

সরলার্থ  সেই নিয়ন্তাদিগের পরম নিয়ন্তা, দেবগণের পরম দেবতা এবং প্রভুগণের পরম প্রভু, অবিদ্যাতীত, পূজ্য ও স্বয়ংজ্যোতি—জগদীশকে যেন আমরা জানিতে পারি৷

    

ন তস্য কার্যং করণং চ বিদ্যতে

ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে৷

পরাঽস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে

স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ॥৭

    প্রতিপদার্থ  অস্য (এই পরমাত্মার) কার্যং (কর্মরূপ ফল) চ (এবং) করণং (কর্মের সাধন) ন বিদ্যতে (নাই), তৎ-সমঃ চ (তাঁহার তুল্য) অভ্যাধিকঃ চ (অথবা তদপেক্ষা শ্রেষ্ঠ) ন দৃশ্যতে (উপলব্ধ হয় না), তস্য (উঁহার) পরা (শ্রেষ্ঠ) শক্তিঃ (মায়ারূপ শক্তি) বিবিধা এব (অনেকরূপ বলিয়াই) শ্রূয়তে (শাস্ত্র হইতে অবগত হওয়া যায়) চ (এবং) [উক্ত শক্তি] স্বাভাবিকী (সহজ সিদ্ধ) জ্ঞান-বল-ক্রিয়া (প্রকাশাত্মক, প্রযত্নাত্মক এবং ব্যাপারাত্মক)৷ [“যদ্যপি বেদান্তিনো জ্ঞানক্রিয়াশক্তিঃ দ্বে এব ব্যবহরন্তি তথাপ্যবিরোধো বলশক্তেঃ ক্রিয়াশক্তাবন্তর্ভাবাৎ৷ চকারাৎ সংস্কারশক্তিঃ সম্বন্ধশক্তিশ্চ”—শঙ্করানন্দ]।

সরলার্থ  তাঁহার কোনো ক্রিয়া বা ক্রিয়ার সাধন নাই, তাঁহার সমকক্ষ বা শ্রেষ্ঠতর কেহ অনুভূত হয় না, তাঁহার পরাশক্তি বহুরূপ বলিয়াই শাস্ত্রে শ্রুত হয়—এবং উক্ত শক্তি সহজসিদ্ধ প্রকাশ, প্রযত্ন ও ব্যাপারস্বরূপ৷


একো দেবঃ সর্বভূতেষু গূঢ়ঃ সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা৷

কর্মাধ্যক্ষঃ সর্বভূতাধিবাসঃ সাক্ষী চেতা কেবলো নির্গুণশ্চ॥৮

প্রতিপদার্থ  একঃ (অদ্বিতীয়) দেবঃ (দ্যেতনস্বভাব) সর্বভূতেষু (প্রাণিমাত্রেই) গূঢ়ঃ (অবিদ্যাদ্বারা আবৃত), সর্ব-ব্যাপী (সর্বত্র বর্তমান) সর্ব-ভূত-অন্তঃ-আত্মা (প্রাণি-মাত্রের প্রত্যগাত্মা), কর্ম-অধ্যক্ষঃ (সকল কর্মের অধিষ্ঠাতা) সর্ব-ভূত-অধিবাসঃ (সমস্ত প্রাণীর আশ্রয়), সাক্ষী (দ্রষ্টা) চেতা (চৈতন্য-সম্পাদক) কেবলঃ (নির্বিকার) চ (এবং) নির্গুণঃ (গুণসম্পর্ক-শূন্য)।

সরলার্থ  অদ্বিতীয় দেব প্রাণীমাত্রেই আবৃত রহিয়াছেন; তিনি সর্বব্যাপী, সর্বভূতের অন্তরাত্মা কর্মের অধ্যক্ষ, সর্বপ্রাণীর আশ্রয়, দ্রষ্টা, চেতয়িতা, নির্বিকার এবং নির্গুণ৷


একো বশী নিষ্ক্রিয়াণাং বহূনামেকং বীজং বহুধা যঃ করোতি৷

তমাত্মস্থং যেঽনুপশ্যন্তি ধীরাস্তেষাং সুখং শাশ্বতং নেতরেষাম্॥৯

প্রতিপদার্থ  নিষ্ক্রিয়াণাং (ক্রিয়াশূন্য) বহূনাং (অনেকের) [বস্তুমাত্রের]) যঃ (যে) একঃ (ভেদরহিত) বশী (নিয়ন্তা) একং বীজং (অবিদ্যারূপ এক জগৎ-বীজকে) বহুধা (অনেক প্রকার) করোতি (করিয়া থাকেন) তম্ (তাঁহাকে) যে ধীরাঃ (যে জিতেন্দ্রিয় ব্যক্তিগণ) আত্মস্থং (অন্তঃকরণে অবস্থিতরূপে) অনুপশ্যন্তি (সাক্ষাৎ করেন) তেষাং (তাঁহাদের) শাশ্বতং (নিত্য) সুখং (আনন্দ) ন ইতরেষাং (অপরদের নহে)।

সরলার্থ  তিনি ক্রিয়াশূন্য বহু বস্তুর অদ্বিতীয় নিয়ন্তা; তিনি একমাত্র জগৎ-বীজকে অনেক প্রকার করিয়া থাকেন; তাঁহাকে যে জিতেন্দ্রিয় ব্যক্তিগণ অন্তঃকরণে অবস্থিতরূপে সাক্ষাৎ করেন, তাঁহাদেরই নিত্য সুখ হয়, অপরদের নহে৷


নিত্যো নিত্যানাং চেতনশ্চেতনানা-

মেকো বহূনাং যো বিদধাতি কামান্৷

তৎ কারণং সাংখ্যযোগাধিগম্যং 

জ্ঞাত্বা দেবং মুচ্যতে সর্বপাশৈঃ॥১০

প্রতিপদার্থ  নিত্যানাং (নিত্যরূপে জ্ঞাত আকাশাদির মধ্যে) নিত্যঃ (পরম অবিনাশী), চেতনানাং (চেতনরূপে জ্ঞাত বুদ্ধি প্রভৃতির মধ্যে) চেতনঃ (পরমার্থচেতন) যঃ (যিনি) একঃ (এক হইয়াও) বহূনাং (বহু জীবের) কামান্ (ভোগসমূহ) বিদধাতি (বিধান করেন) তৎ (সেই) কারণং (জগতের মূল) সাংখ্য-যোগ-অধিগম্যং (জ্ঞান [সম্যক খ্যায়তে প্রকাশ্যতে-আত্মতত্ত্বং যেন] ও যোগের [নিষ্কাম কর্ম অথবা প্রাণায়ামাদি] দ্বারা সাক্ষাৎকরণীয়) দেবং (স্বপ্রকাশকে) জ্ঞাত্বা (জানিয়া) সর্বপাশৈঃ (সকল বন্ধন হইতে) মুচ্যতে (মুক্ত হয়)।

সরলার্থ  যিনি নিত্যসমূহের মধ্যে পরম নিত্য, চেতনদিগের মধ্যে পরম চেতন, যিনি এক হইয়াও অনেকের ভোগসমূহ বিধান করেন—সেই মূল কারণ এবং জ্ঞান ও যোগের দ্বারা অধিগম্য দেবকে জানিলে সকল বন্ধন হইতে মুক্তি হয়৷


যো ব্রহ্মাণং বিদধাতি পূর্বং

যো বৈ বেদাংশ্চ প্রহিণোতি তস্মৈ৷

ত্বং হ দেবমাত্মবুদ্ধিপ্রকাশং 

মুমুক্ষুর্বৈ শরণমহং প্রপদ্যে॥১১

প্রতিপদার্থ  যঃ (যিনি) ব্রহ্মাণং (হিরণ্যগর্ভকে) পূর্বং (সৃষ্টির আদিতে) বিদধাতি (সৃষ্টি করেন) চ (এবং) যঃ বৈ (যিনিই) তস্মৈ (উক্ত হিরণ্যগর্ভকে) বেদান্ (বেদসমূহ) প্রহিণোতি (প্রকৃষ্টরূপে দান করেন), আত্ম-বুদ্ধি-প্রকাশং (পরমাত্মবিষয়িণী বুদ্ধির প্রকাশক) তং (সেই) হ (প্রসিদ্ধ) দেবং (জ্যোতিঃস্বরূপকে) অহং (আমি) মুমুক্ষুঃ বৈ (মুক্তিকামী হইয়াই) শরণং (আশ্রয়) প্রপদ্যে (গ্রহণ করি)।

সরলার্থ  যিনি আদিতে হিরণ্যগর্ভকে সৃষ্টি করেন এবং তাঁহাকে বেদ প্রদান করেন, পরমাত্মবিষয়িণী বুদ্ধির প্রকাশক সেই জ্যোতিঃস্বরূপকে মুমুক্ষু আমি আশ্রয় করি৷


    নিষ্কলং নিষ্ক্রিয়ং শান্তং নিরবদ্যং নিরঞ্জনম্৷

অমৃতস্য পরং সেতুং দগ্ধেন্ধনমিবানলম্॥১২

প্রতিপদার্থ  [সেই] নিষ্কলং (নিরবয়ব, নিরংশ), নিষ্ক্রিয়ং (ক্রিয়ারহিত) শান্তং (পরিণাম-রহিত), নিরবদ্যং (দোষশূন্য), নিরঞ্জনং (নির্লেপ), অমৃতস্য (মুক্তিলাভের প্রতি) পরং (শ্রেষ্ঠ) সেতুং (উত্তরণের উপায়), দগ্ধ-ইন্ধনং (যাহার কাষ্ঠ দগ্ধ হইয়াছে [অর্থাৎ অবিদ্যানিবৃত্তি হইয়াছে]) অনলম্ ইব (এইরূপ অগ্নির সদৃশ) [তম্ অহং প্রপদ্যে—তাঁহার আমি শরণ লই]।

সরলার্থ  নিষ্কল, নিষ্ক্রিয়, শান্ত, নিরবদ্য, নিরঞ্জন, মুক্তির পরম সেতু এবং দগ্ধেন্ধন অনল সদৃশ (তাঁহার আমি শরণ লই)৷


যস্য দেবে পরা ভক্তির্যথা দেবে তথা গুরৌ৷

তস্যৈতে কথিতা হ্যর্থাঃ প্রকাশন্তে মহাত্মনঃ॥১৩

প্রতিপদার্থ  যস্য (যাঁহার) দেবে (পরমেশ্বরের প্রতি) পরা (নিরতিশয়) ভক্তিঃ (শরীর ইন্দ্রিয় মন ইত্যাদি তাঁহাতে সমর্পণ), যথা (যে প্রকার) দেবে (ভগবানের প্রতি) তথা (সেই প্রকার) গুরৌ (গুরুর প্রতি) [ভক্তি] তস্য (সেই) হি মহাত্মনঃ (মহাত্মার সকাশেই) এতে (এইসকল) কথিতাঃ (উক্ত) অর্থাঃ (সত্যসমূহ) প্রকাশন্তে (প্রকটিত হয়)।

সরলার্থ  পরমেশ্বরের প্রতি যাঁহার নিরতিশয় ভক্তি এবং পরমেশ্বরের প্রতি যেরূপ গুরুর প্রতিও তদ্রূপ ভক্তি, সেই মহানুভবের নিকটই উক্ত সত্যসমূহ প্রকটিত হয়৷ 

    


    


1.26. ব্রহ্মাত্মৈক্যানুভূতিঃ

(কৈবল্যোপনিষৎ হইতে সংগৃহীত)


তস্মৈ স হোবাচ পিতামহশ্চ শ্রদ্ধাভক্তিধ্যানযোগাদবৈহি৷

ন কর্মণা ন প্রজয়া ধনেন ত্যাগেনৈকে অমৃতত্বমানশুঃ॥১

প্রতিপদার্থ  সঃ হ পিতামহঃ (সেই প্রসিদ্ধ পিতামহ [ব্রহ্মা]) চ (ও) তস্মৈ (তাঁহাকে [অশ্বলায়নকে]) উবাচ (বলিলেন), শ্রদ্ধা-ভক্তি-ধ্যান-যোগাৎ (আস্তিক্যবুদ্ধি, ভজন [তদেকতাৎপর্যবুদ্ধি] ও ধ্যানের [বিজাতীয়প্রত্যয়শূন্য-সজাতীয়প্রত্যয়প্রবাহ] সহিত) অবৈহি (=অবেহি, অবগত হও); একে (কেহ কেহ [মহাত্মারা]) কর্মণা ন ([শ্রৌত বা স্মার্ত সকাম] কর্মের দ্বারা নহে), প্রজয়া (পুত্রাদির দ্বারা) ধনেন (বিত্তের দ্বারা) ন (নহে) [কিন্তু] ত্যাগেন (ত্যাগের দ্বারা) অমৃতত্বম্ (অমরত্ব [অবিদ্যানিবৃত্তি]) আনশুঃ (প্রাপ্ত হইয়াছিলেন)॥ ১ [২]

সরলার্থ  পিতামহ ব্রহ্মা তাঁহাকে বলিলেন—শ্রদ্ধা, ভক্তি ও ধ্যান সহায়ে অবগত হও; কেহ কেহ কর্মের দ্বারা নহে, পুত্রাদির দ্বারা নহে, বিত্তের দ্বারাও নহে, কিন্তু ত্যাগের দ্বারা অমরত্ব প্রাপ্ত হইয়াছিলেন৷১


পরেণ নাকং নিহিতং গুহায়াং বিভ্রাজতে যৎ যতয়ো বিশন্তি৷

বেদান্তবিজ্ঞানসুনিশ্চিতার্থাঃ সন্ন্যাসযোগাদ্ যতয়ঃ শুদ্ধসত্ত্বাঃ

তে ব্রহ্মলোকেষু পরান্তকালে পরামৃতাৎ পরিমুচ্যন্তি সর্বে॥২

প্রতিপদার্থ  পরেণ-নাকং (স্বর্গেরও উপরে) যৎ (যাহা) গুহায়াং (বুদ্ধিতে) নিহিতং (স্বয়ং অবস্থিত থাকিয়া) বিভ্রাজতে ([স্বয়ং-প্রকাশরূপে] দীপ্তিমান হয়) [তাহাতে সেইসকল] যতয়ঃ (সংযমিগণ) বিশন্তি (প্রবেশ করেন) [যেসকল] যতয়ঃ (সংযমিগণ) বেদান্ত-বিজ্ঞান-সুনিশ্চিত-অর্থাঃ (বেদান্ত হইতে জাত যে [‘আমিই ব্রহ্ম’ এই] বিশেষ জ্ঞান, তন্মধ্যেই যাঁহারা ব্রহ্মরূপ পরমার্থকে সুনিশ্চিতরূপে অবধারণ করিয়াছেন) [এবং] সন্ন্যাস-যোগাৎ (সন্ন্যাসের সহিত যুক্ত হইয়া) শুদ্ধ-সত্ত্বাঃ (শুদ্ধচিত্ত হইয়াছেন); [কোনও প্রতিবন্ধকবশতঃ এই শরীরে তাঁহাদের জ্ঞান উৎপন্ন না হইলে] তে (তাঁহারা) সর্বে (সকলে) পর-অন্ত-কালে (কার্য-ব্রহ্মের বিনাশকালে) ব্রহ্মলোকেষু (ব্রহ্মলোকস্থ কার্যব্রহ্মের স্থানে লভ্য) পর-অমৃতাৎ ([আপাতপ্রতীয়মান] শ্রেষ্ঠ অমরত্ব হইতে) পরি-মুচ্যন্তি (সর্বতোভাবে মুক্ত হন, ক্রমমুক্তি প্রাপ্ত হন)॥২ [৩]

সরলার্থ  যে যতিরা বেদান্ত হইতে জাত বিজ্ঞানমধ্যেই পরমার্থকে সুনিশ্চিতরূপে অবধারণ করিয়াছেন এবং সন্ন্যাস-সহায়ে শুদ্ধচিত্ত হইয়াছেন, সেই যতিরা স্বর্গেরও ঊর্ধ্ববর্তী যিনি বুদ্ধিতে প্রকাশ পান তাঁহাতে প্রবেশ করেন; মহা-প্রলয়কালে তাঁহারা ব্রহ্মলোকে প্রতীয়মান শ্রেষ্ঠ অমরত্ব হইতে সর্বতোভাবে মুক্ত হন৷২


বিবিক্তদেশে চ সুখাসনস্থঃ শুচিঃ সমগ্রীব-শিরঃ-শরীরঃ॥৩

অত্যাশ্রমস্থঃ সকলেন্দ্রিয়াণি নিরুধ্য ভক্ত্যা স্বগুরুং প্রণম্য৷

হৃৎপুণ্ডরীকং বিরজং বিশুদ্ধং বিচিন্ত্য মধ্যে বিশদং বিশোকম্॥৪

প্রতিপদার্থ  বিবিক্ত দেশে (একান্ত স্থানে) চ সুখ-আসনস্থঃ (ও অনুদ্বেগকর আসনে উপবিষ্ট হইয়া) শুচিঃ (বহিঃ ও অন্ত-শৌচযুক্ত হইয়া) সম-গ্রীব-শিরঃ-শরীরঃ (সমভাবে গ্রীবা মস্তক ও শরীর ধারণকরতঃ)—।৩ [৪]


অত্যাশ্রম-স্থঃ (চতুর্থাশ্রম গ্রহণ করিয়া) সকল-ইন্দ্রিয়াণি (সকল ইন্দ্রিয়কে) নিরুধ্য (অবরোধ করিয়া) ভক্ত্যা (ভক্তি সহকারে) স্ব-গুরুং (নিজের গুরুকে) প্রণম্য (প্রণাম করিয়া) হৃৎ-পুণ্ডরীকম্ (হৃদয়পদ্ম) মধ্যে (মধ্যে) বিরজং (রাগদ্বেষাদিশূন্য) বিশুদ্ধং (পবিত্র) বিশদং (নির্মল) বিশোকম্ (দুঃখশূন্যকে) বিচিন্ত্য (ধ্যান করিয়া)—॥৪ [৫]

সরলার্থ  একান্ত স্থানে সুখাসীন ও শুচি হইয়া, গ্রীবা মস্তক ও শরীর সমভাবে ধারণকরতঃ, সন্ন্যাস অবলম্বনপূর্বক সকল ইন্দ্রিয় নিরোধ করিয়া, ভক্তি-সহকারে নিজ গুরুকে প্রণাম করিয়া, হৃদয়পদ্মমধ্যে বিরাজ বিশুদ্ধ নির্মল ও বিশোককে ধ্যান করিয়া—৷৩-৪


অচিন্ত্যমব্যক্তমনন্তরূপং শিবং প্রশান্তমমৃতং ব্রহ্মযোনিম্৷

তথাদিমধ্যান্তবিহীনমেকং বিভুং চিদানন্দমরূপমদ্ভুতম্॥৫

প্রতিপদার্থ  অচিন্ত্যং (বাক্যমনের অতীত) অব্যক্তং (অশেষ বিশেষশূন্য) অনন্ত-রূপং (দেশ-কাল-বস্তুর পরিচ্ছেদশূন্য) শিবং (মঙ্গলরূপ) প্রশান্তং (প্রশান্ত) অমৃতং (অমৃত, আনন্দস্বরূপ) ব্রহ্ম (সর্বাধিক) যোনিং (জগৎ-কারণ) [অথবা ব্রহ্মযোনিং বেদস্রষ্টা] তথা (আরও) আদি-মধ্য-অন্ত-বিহীনং (উৎপত্তি স্থিতি ও বিনাশরহিত) একং (অদ্বিতীয়) বিভুং (ব্যাপী) চিদানন্দং (স্বয়ংপ্রকাশ ও নিরতিশয় আনন্দ) অরূপং (রূপহীন) অদ্ভুতম্ (অপূর্বকে) [ধ্যান করিয়া]—॥৫ [৬]  


অচিন্ত্য অব্যক্ত অনন্তরূপ মঙ্গলস্বরূপ প্রশান্ত অমৃত সর্বাধিক জগৎকারণ এবং উৎপত্ত্যাদিরহিত অদ্বিতীয় ব্যাপী চিদানন্দ অরূপ ও অপূর্বকে (ধ্যান করিয়া)—৷৫


উমাসহায়ং পরমেশ্বরং প্রভুং ত্রিলোচনং নীলকণ্ঠং প্রশান্তম্৷

ধ্যাত্বা মুনির্গচ্ছতি ভূতযোনিং সমস্তসাক্ষিং তমসঃ পরস্তাৎ॥৬

প্রতিপদার্থ  উমা-সহায়ং (পার্বতীর [অথবা ব্রহ্মবিদ্যার] সহিত সংযুক্ত অর্ধনারীশ্বর) প্রভুং (সামর্থ্যবান) পরম-ঈশ্বরম্ (সকলের নিয়ন্তা) ত্রি-লোচনং (ত্রি [চন্দ-সূর্য-অগ্নি]-নয়ন) প্রশান্তং (প্রসন্ন-বদনেন্দ্রিয়) নীলকণ্ঠং (নীলকণ্ঠকে [শিবকে]) ধ্যাত্বা (ধ্যান করিয়া) মুনিঃ (মননশীল ব্যক্তি) তমসঃ (আবরণ ও বিক্ষেপশক্তিরূপা অবিদ্যার) পরস্তাৎ (অতীত) ভূত-যোনিং (আকাশাদি মহাভূতের কারণ) সমস্ত-সাক্ষিং (সকলের দ্রষ্টাকে) গচ্ছতি (প্রাপ্ত হন)॥৬ [৭]


অর্ধনারীশ্বর, সমর্থপরমেশ্বর, ত্রিলোচন ও প্রশান্ত নীলকণ্ঠকে ধ্যান করিয়া মুনি অবিদ্যার অতীত ভূতবর্গের কারণ ও সকলের সাক্ষীকে প্রাপ্ত হন৷৬


স ব্রহ্মা স শিবঃ সেন্দ্রঃ সোঽক্ষরঃ পরমঃ স্বরাট্৷

স এব বিষ্ণুঃ স প্রাণঃ স কালাগ্নিঃ স চন্দ্রমাঃ॥৭

প্রতিপদার্থ  (সামর্থ্যবান) পরম-ঈশ্বরম্ (সকলের নিয়ন্তা) ত্রি-লোচনং (ত্রি [চন্দ-সূর্য-অগ্নি]-নয়ন) প্রশান্তং (প্রসন্ন-বদনেন্দ্রিয়) নীলকণ্ঠং (নীলকণ্ঠকে [শিবকে]) ধ্যাত্বা (ধ্যান করিয়া) মুনিঃ (মননশীল ব্যক্তি) তমসঃ (আবরণ ও বিক্ষেপশক্তিরূপা অবিদ্যার) পরস্তাৎ (অতীত) ভূত-যোনিং (আকাশাদি মহাভূতের কারণ) সমস্ত-সাক্ষিং (সকলের দ্রষ্টাকে) গচ্ছতি (প্রাপ্ত হন)॥৬ [৭]


তিনি ব্রহ্মা, তিনি শিব, তিনি ইন্দ্র, তিনি অক্ষর, সর্বোত্তম ও স্বরাট, তিনি বিষ্ণু, তিনি প্রাণ, তিনি কালাগ্নি, তিনিই চন্দ্রমা৷৭


সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি৷

সম্পশ্যন্ ব্রহ্ম পরমং যাতি নান্যেন হেতুনা॥৮

প্রতিপদার্থ  আত্মানং (আপনাকে, অস্মৎপ্রত্যয়-ব্যবহারযোগ্য আত্মাকে) সর্ব-ভূতস্থং (নিখিল স্থাবর-জঙ্গমে অবস্থিত) চ (এবং) সর্ব-ভূতানি (চরাচর নিখিল জগৎকে) আত্মনি (অহং-প্রত্যয়যোগ্য আনন্দাত্মাতে) সংপশ্যন্ (সম্যক [সংশয় ও বিপর্যয়শূন্য] রূপে দর্শনপূর্বক) পরমং ব্রহ্ম (সর্বোত্তম দেশ-কাল-পরিচ্ছেদশূন্য বৃহৎস্বরূপত্ব) যাতি (প্রাপ্ত হন); অন্যেন (অপর) হেতুনা (উপায়ের দ্বারা) ন (নহে)॥৮ [১০]

আপনাকে সর্বভূতে এবং সর্বভূতকে আপনাতে সম্যক দর্শন করিয়াই পরব্রহ্মকে প্রাপ্ত হন, অন্য উপায়ে নহে৷৮

    

পুরত্রয়ে ক্রীড়তি যশ্চ জীবস্ততস্তু জাতং সকলং বিচিত্রং৷

আধারমানন্দমখণ্ডবোধং যস্মিঁল্লয়ং যাতি পুরত্রয়ং চ॥৯

প্রতিপদার্থ  যঃ চ (যে পরমাত্মা) জীবঃ (প্রাণবিধারকরূপে) পুর-ত্রয়ে (তিনটি নগরে; [বিশ্ব-তৈজস-প্রাজ্ঞরূপে] স্থূল-সূক্ষ্ম-কারণাখ্য শরীরত্রয়ে) ক্রীড়তি (বিহার করেন), [যিনি তুরীয়রূপে] আধারম্ (সকলের আশ্রয়), আনন্দম্ (নিরতিশয় আনন্দ-স্বরূপ), অখণ্ড-বোধম্ (স্বপ্রকাশৈকস্বরূপ) চ (এবং) যস্মিন্ (যাঁহাতে) পুরত্রয়ং (শরীরত্রয়) লয়ং (লয়) যাতি (প্রাপ্ত হয়) ততঃ তু (তাঁহা হইতেই)৷ সকলং (নিখিল) বিচিত্রম্ (বিবিধ নামরূপাত্মক বিশ্ব) জাতম্ (উৎপন্ন হইয়াছে)॥৯ [১৪]


যিনি প্রাণের নিয়ন্তারূপে পুরত্রয়ে বিহার করেন, যিনি সকলের আশ্রয় আনন্দস্বরূপ ও অখণ্ডচৈতন্যস্বরূপ এবং যাঁহাতে পুরত্রয় লীন হয়, তাঁহা হইতেই নিখিল বিচিত্র জগৎ উৎপন্ন হইয়াছে৷৯


এতস্মাজ্জায়তে প্রাণো মনঃ সর্বেন্দ্রিয়াণি চ৷

খং বায়ুর্জ্যোতিরাপঃ পৃথিবী বিশ্বস্য ধারিণী॥১০

প্রতিপদার্থ  প্রাণঃ (ক্রিয়াশক্তি) মনঃ (অন্তঃকরণ, জ্ঞানশক্তি) চ (এবং) সর্ব-ইন্দ্রিয়াণি (সকল ইন্দ্রিয়) খং (আকাশ) বায়ুঃ (বায়ু) জ্যোতিঃ (তেজ) আপঃ (জল) বিশ্বস্য (প্রাণিমাত্রের) ধারিণী (আধারভূতা) পৃথিবী (ভূমি) এতস্মাৎ (ইঁহা হইতেই) জায়তে (জাত হয়)॥১০ [১৫]


প্রাণ মন ইন্দ্রিয়সকল আকাশ বায়ু তেজ জল ও প্রাণিমাত্রের আধারভূতা পৃথিবী তাঁহা হইতেই জাত হয়৷১০


জাগ্রৎস্বপ্নসুষুপ্ত্যাদিপ্রপঞ্চং যৎ প্রকাশতে৷

তদ্‌ব্রহ্মাহমিতি জ্ঞাত্বা সর্ববন্ধৈঃ প্রমুচ্যতে॥১১

প্রতিপদার্থ  জাগ্রৎ-স্বপ্ন-সুষুপ্তি-আদি-প্রপঞ্চম্ (জাগ্রৎ স্বপ্ন ও সুষুপ্তি প্রভৃতি অবস্থাসমূহকে) যৎ (যিনি) প্রকাশতে (প্রকাশ করেন) অহং (আমি) তৎ (সেই) ব্রহ্ম (ব্রহ্ম)—ইতি (এই প্রকারে) জ্ঞাত্বা (সাক্ষাৎ করিয়া) সর্ব-বন্ধৈঃ (সকল বন্ধন হইতে) প্রমুচ্যতে (প্রকৃষ্ট-রূপে মুক্ত হন)॥১১ [১৭]


জাগ্রৎ স্বপ্ন ও সুষুপ্তি প্রভৃতি অবস্থাসমূহকে যিনি প্রকাশ করেন, আমিই সেই ব্রহ্ম এই প্রকারে সাক্ষাৎ করিলে সকল বন্ধন হইতে মুক্তি হয়৷১১

    

ত্রিষু ধামসু যদ্ভোগ্যং ভোক্তা ভোগশ্চ যদ্ভবেৎ৷

তেভ্যো বিলক্ষণঃ সাক্ষী চিন্মাত্রোঽহং সদাশিবঃ॥১২

প্রতিপদার্থ  ত্রিষু (তিনটি) ধামসু (স্থানে, জাগরণ স্বপ্ন ও সুষুপ্তিতে) যৎ (যে) ভোগ্যং (স্থূল, সূক্ষ্ম ও আনন্দরূপ ভোগ্যবস্তু) চ (এবং) যৎ (যিনি) ভোক্তা (ভোগকারী,—বিশ্ব তৈজস ও প্রাজ্ঞ), ভোগঃ (উপভোগ) ভবেৎ (আছে) অহং (আমি) তেভ্যঃ (সেইসকল হইতে) বিলক্ষণঃ (ভিন্ন) সাক্ষী (দ্রষ্টা) চিৎ-মাত্রঃ (বিজ্ঞান মাত্র) সদাশিবঃ (শাশ্বত কল্যাণ-স্বরূপ]॥১২ [১৮]


তিনটি ধামে যে ভোগ্য, যে ভোক্তা এবং যে ভোগ আছে আমি সেই সকল হইতে ভিন্ন দ্রষ্টা, চিন্মাত্র ও সদাশিব৷১২


ময্যেব সকলং জাতং ময়ি সর্বং প্রতিষ্ঠিতম্৷

ময়ি সর্বং লয়ং যাতি তদ্‌ব্রহ্মাদ্বয়মস্ম্যহম্॥১৩

প্রতিপদার্থ  ময়ি এব (আমাতেই) সকলং (নিখিল প্রপঞ্চ) জাতম্ (উৎপন্ন হইয়াছে), ময়ি (আমাতে) সর্বং (বিশ্ব) প্রতিষ্ঠিতম্ (অবস্থিত), ময়ি (আমাতে) সর্বং (সমস্ত) লয়ং (লয়) যাতি (প্রাপ্ত হয়); তৎ (সুতরাং) অহম্ (আমি) অদ্বয়ম্ (দ্বিতীয়শূন্য [জ্ঞাতৃজ্ঞেয়-জ্ঞানাদি বিভাগশূন্য]) ব্রহ্ম অস্মি (ব্রহ্ম)॥১৩ [১৯]


আমা হইতেই নিখিল প্রপঞ্চ উৎপন্ন হইয়াছে, আমাতেই বিশ্ব প্রতিষ্ঠিত, আমাতে সমস্ত লয় হয়; সুতরাং আমিই অদ্বিতীয় ব্রহ্ম৷১৩


অণোরণীয়ানহমেব তদ্বন্মহানহং বিশ্বমহং বিচিত্রম্৷

পুরাতনোঽহং পুরুষোঽহমীশো হিরণ্ময়োঽহং শিবরূপমস্মি॥১৪

প্রতিপদার্থ  অহম্ এব (আমিই) অণোঃ (অণু হইতেও) অণীয়ান্ (সূক্ষ্মতর), তৎ-বৎ (তদ্রূপ) অহম্ (আমি) মহান্ (সর্বাধিক), অহম্ (আমি) বিচিত্রং (বিবিধনামরূপযুক্ত) বিশ্বম্ (প্রপঞ্চ), অহম্ (আমি) পুরাতনঃ (চিরন্তন), অহম্ (আমি) পুরুষঃ (পরিপূর্ণ), ঈশঃ (নিয়ন্তা), অহম্ (আমি) হিরণ্ময়ঃ (জ্যোতির্ময়, জ্ঞানময়) শিবরূপম্ অস্মি (মঙ্গল-স্বরূপ)॥১৪ [২০] 


আমিই অণু হইতেও অণুতর, তদ্রূপ আমিই মহান, আমি বিচিত্র বিশ্ব, আমি পুরাতন, আমি পরিপূর্ণ ও ঈশ্বর, আমি হিরণ্ময়, আমি মঙ্গলস্বরূপ৷১৪


অপাণিপাদোঽহমচিন্ত্যশক্তিঃ পশ্যাম্যচক্ষুঃ স শৃণোম্যকর্ণঃ৷

অহং বিজানামি বিবিক্তরূপো ন চাস্তি বেত্তা মম চিৎ সদাঽহম্॥১৫

প্রতিপদার্থ  অহম্ (আমি) অপাণি-পাদঃ (হস্তপদশূন্য), অচিন্ত্য-শক্তিঃ (দুর্জ্ঞেয় শক্তিমান [অর্থাৎ হস্তপদহীন হইয়াও চলি ও গ্রহণ করি—শ্বেতাশ্বতর উপনিষদ্‌ ৩/১৯-২০ দ্রষ্টব্য], অচক্ষুঃ (চক্ষুহীন হইয়াও) পশ্যামি (দর্শন করি), সঃ (সেই আমিই) অকর্ণঃ (কর্ণশূন্য হইয়াও) শৃণোমি (শ্রবণ করি), বিবিক্তরূপঃ ([বুদ্ধি প্রভৃতি হইতে] পৃথগ্‌রূপ হইয়াও) অহং (আমি) বিজানামি (বিবিধ বিষয় জানি), মম (আমার) বেত্তা (জ্ঞাতা) ন চ অস্তি (অবশ্যই নাই), অহং (আমি) সদা (সর্বদা) চিৎ (স্বয়ং-প্রকাশ)॥১৫ [২১]


আমি হস্তপদশূন্য হইয়াও অচিন্ত্যশক্তিমান ও চক্ষুহীন হইয়াও দর্শন করি; উক্ত আমিই কর্ণহীন হইয়াও শ্রবণ করি, বুদ্ধি প্রভৃতি হইতে ভিন্নরূপ হইয়াও জানি; আমাকে কেহ জানে না, আমি সর্বদা জ্ঞানস্বরূপ৷১৫


বেদৈরনেকৈরহমেব বেদ্যো বেদান্তকৃদ্বেদবিদেব চাহম্৷

ন পুণ্যপাপে মম নাস্তি নাশো ন জন্ম দেহেন্দ্রিয়বুদ্ধিরস্তি॥১৬

প্রতিপদার্থ  অহম্ এব (আমিই) অনেকৈঃ (বহু) বেদৈঃ (বেদের দ্বারা) বেদ্যঃ (প্রতিপাদ্য), চ (এবং) অহম্ এব (আমিই) বেদ-অন্ত-কৃৎ (উপনিষদ্‌সমূহের প্রকাশক), বেদ-বিৎ (বেদবেত্তা), মম (আমার) পুণ্য-পাপে (পুণ্য ও পাপ) ন (নাই), নাশঃ (বিনাশ) ন অস্তি (নাই), জন্ম (জন্ম)[নাই] দেহ-ইন্দ্রিয়-বুদ্ধিঃ (দেহ ও ইন্দ্রিয়ের সহিত ঐক্যবুদ্ধি) ন অস্তি (নাই)॥১৬ [২২]

আমিই বহু বেদের প্রতিপাদ্য এবং আমিই বেদান্তের প্রকাশক ও বেদবিদ; আমার পুণ্য ও পাপ নাই, বিনাশ নাই, জন্ম নাই এবং দেহ ও ইন্দ্রিয়ে আত্মবুদ্ধি নাই৷১৬


ন ভূমিরাপো ন চ বহ্নিরস্তি ন চানিলো মেঽস্তি ন চাম্বরং চ৷

এবং বিদিত্বা পরমাত্মরূপং গুহাশয়ং নিষ্কলমদ্বিতীয়ম্॥১৭

সমস্তসাক্ষিং সদসদ্বিহীনং প্রযাতি শুদ্ধং পরমাত্মরূপম্॥১৮

প্রতিপদার্থ  মে (আমার) ভূমিঃ (পৃথিবী) আপঃ (জল) ন (নাই), চ (এবং) বহ্নিঃ (অগ্নি) ন অস্তি (নাই), অনিলঃ চ ন অস্তি (বায়ুও নাই), চ (এবং) অম্বরং চ ন (আকাশও নাই) এবং (এই প্রকারে) গুহা-শয়ং (বুদ্ধিস্থ) নিষ্কলং (অংশশূন্য) অদ্বিতীয়ং (দ্বিতীয়বিহীন) সমস্ত-সাক্ষিং (সর্বদ্রষ্টা) সদ্-অসদ্-বিহীনং (ভাবাভাবশূন্য) পরম-আত্ম-রূপং (পরমাত্মার স্বরূপ) বিদিত্বা (সাক্ষাৎ করিয়া) শুদ্ধং (শুদ্ধ) পরমাত্মরূপং (পরমাত্মস্বরূপই) প্রযাতি (প্রাপ্ত হন)॥১৭-১৮ [২৩-২৪

আমার ভূমি ও জল নাই, এবং অগ্নি নাই, বায়ু নাই, আকাশও নাই; এই প্রকারে বুদ্ধিস্থ নিষ্কল অদ্বিতীয় সমস্তের সাক্ষী ও ভাবাভাবশূন্য পরমাত্মার স্বরূপ সাক্ষাৎকার করিয়া সাধক শুদ্ধ পরমাত্মার স্বরূপই প্রাপ্ত হন৷১৭-১৮

    

    

    


1.27. নারায়ণসূক্তম্

    (তৈত্তিরীয়ারণ্যক ১০/১১-১২)


সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবম্৷

বিশ্বং নারায়ণং দেবমক্ষরং পরমং প্রভুম্॥ ১


সহস্র-শীর্ষং (অনন্ত-মস্তকবিশিষ্ট) বিশ্ব-অক্ষং (অনন্ত-চক্ষুর্যুক্ত), বিশ্ব-শং-ভুবম্ (নিখিল মঙ্গলের নিদান), বিশ্বং (জগদাত্মা), নার-অয়নং (ভূতমাত্রে অবস্থিত) দেবং (সর্বদেবস্বরূপ), অক্ষরং (বিকারশূন্য) পরমং প্রভুং (পরম প্রভু) দেবং (স্বয়ংপ্রকাশকে) [ধ্যান করি]৷ [নারায়ণ শব্দের এইরূপ অর্থ দৃষ্ট হয় 

আপো নারা ইতি প্রোক্তা আপো বৈ নরসূনবঃ৷

অয়নং তস্য তাঃ প্রোক্তাস্তেন নারায়ণঃ স্মৃতঃ॥—মনু]৷ ১



অনন্তমস্তক, অনন্তচক্ষু, নিখিল মঙ্গলের নিদান, জগদাত্মা, সর্বদেবস্বরূপ, বিকারহীন, পরমপ্রভু ও স্বয়ংপ্রকাশ নারায়ণকে ধ্যান করি৷১


বিশ্বতঃ পরমং নিত্যং বিশ্বং নারায়ণং হরিম্৷

বিশ্বমেবেদং পুরুষস্তদ্বিশ্বমুপজীবতি॥২

    

বিশ্বতঃ (জড়বর্গ হইতে) পরমং (উৎকৃষ্ট) নিত্যং (শাশ্বত) বিশ্বং (সর্বাত্মক) নারায়ণং (ভূতমাত্রে অবস্থিত) হরিং (পাপ ও অজ্ঞানের নাশককে) [ধ্যান করি]; ইদং (এই) বিশ্বং [অজ্ঞানদশায় দৃষ্ট] বিশ্ব) পুরুষঃ এব (বস্তুতঃ পরমাত্মাই), তৎ (সেই) বিশ্বম্ (বিশ্বকে) উপজীবতি ([পরমাত্মা] নিজ ব্যবহারার্থ আশ্রয় করেন)॥২


জড়বর্গ হইতে উৎকৃষ্ট, নিত্য, সর্বাত্মক, পাপ ও অজ্ঞানের নাশক নারায়ণকে ধ্যান করি; এই বিশ্ব বস্তুতঃ পরমাত্মাই; সেই বিশ্বকে পরমাত্মা নিজ ব্যবহারার্থ আশ্রয় করেন৷২


পতিং বিশ্বস্যাত্মেশ্বরং শাশ্বতং শিবমচ্যুতম্৷

নারায়ণং মহাজ্ঞেয়ং বিশ্বাত্মানং পরায়ণম্॥৩

    

বিশ্বস্য (জগতের) পতিং (পালক), আত্মা-ঈশ্বরং (জীবদিগের নিয়ামক), শাশ্বতং (নিত্য বর্তমান), শিবং (পরম মঙ্গল), অচ্যুতং (বিচ্যুতিশূন্য), নারায়ণং (ভূতমাত্রে অবস্থিত), মহা-জ্ঞেয়ং (বিদ্বেষের মধ্যে শ্রেষ্ঠতম), বিশ্ব-আত্মানং (জগতের আত্মস্বরূপ), পরায়ণং (সর্বোত্তম আশ্রয়কে) [ধ্যান করি]॥৩

    জগতের পালক, জীববর্গের নিয়ন্তা, নিত্য বর্তমান, পরম মঙ্গল, বিচ্যুতিশূন্য, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞেয়, জগতের আত্মা ও সর্বোত্তম আশ্রয় নারায়ণকে ধ্যান করি৷৩

    

নারায়ণঃ পরো জ্যোতিরাত্মা নারায়ণঃ পরঃ৷

নারায়ণঃ পরং ব্রহ্ম তত্ত্বং নারায়ণঃ পরঃ৷

(নারায়ণপরো ধ্যাতা ধ্যানং নারায়ণঃ পরঃ)[6]॥৪


নারায়ণঃ (নারায়ণই) পরং ব্রহ্ম-তত্ত্বং (পরম ব্রহ্মতত্ত্ব), নারায়ণঃ (নারায়ণ) পরঃ (স্বরূপতঃ পরব্রহ্মই) নারায়ণঃ পরঃ জ্যোতিঃ (পরম জ্ঞানস্বরূপ), নারায়ণঃ পরঃ আত্মা (পরমাত্মা) ধ্যাতা নারায়ণপরঃ (ধ্যানকারী নারায়ণপরায়ণ), ধ্যানং (ধ্যান) পরঃ (সর্বোত্তম) নারায়ণঃ॥৪

নারায়ণই উত্তম ব্রহ্মতত্ত্ব; নারায়ণই স্বরূপতঃ পরব্রহ্ম; নারায়ণ পরম জ্ঞানস্বরূপ; নারায়ণ পরমাত্মা; নারায়ণেরই ধ্যান হইয়া থাকে, এবং ধ্যানও সর্বোত্তম নারায়ণ৷৪


যচ্চ কিঞ্চিজ্জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তেঽপি বা৷

অন্তর্বহিশ্চ তৎ সর্বং ব্যাপ্য নারায়ণঃ স্থিতঃ॥৫


    যৎ চ কিংচিৎ (যাহা কিছু) সর্বং জগৎ (সমগ্র জাগতিক বস্তু) দৃশ্যতে ([সমীপে] দৃষ্ট হয়) অপি বা (অথবা) শ্রূয়তে ([দূরে] শ্রুত হয়), তৎ (সেই) সর্বং (সমস্তকে) অন্তঃ (ভিতরে) বহিঃ চ (এবং বাহিরে) ব্যাপ্য (ব্যাপ্ত করিয়া) নারায়ণঃ (নারায়ণ) স্থিতঃ (বর্তমান আছেন)॥৫


যাহা কিছু জাগতিক বস্তু দৃষ্ট বা শ্রুত হয়, সেই সমস্তকে অন্তরে এবং বাহিরে ব্যাপ্ত করিয়া নারায়ণ বর্তমান আছেন৷৫


অনন্তমব্যয়ং কবিং সমুদ্রেঽন্তং বিশ্বশম্ভুবম্৷

পদ্মকোশপ্রতীকাশং হৃদয়ং চাপ্যধোমুখম্॥৬


    অনন্তং (দেশ-পরিচ্ছেদশূন্য) অব্যয়ং (বিনাশরহিত) কবিং (চিদ্রূপে সর্বজ্ঞ), সমুদ্রে অন্তম্ (সমুদ্রসদৃশ সংসারে [যিনি সকলের] লয়স্থল স্বরূপ) [যাঁহার জ্ঞান হইলে সংসার নষ্ট হয়, সেই] বিশ্ব-শং-ভূবং (সকলের সুখের কারণকে [উপাসনা করি]), [তাঁহার উপাসনার স্থান] হৃদয়ং (হৃদয়) পদ্ম-কোশ-প্রতীকাশং ([অষ্টদল] কমলের মধ্যস্থলের সদৃশ) অপিচ (কিন্তু উহা) অধঃ-মুখম্ (নিম্নমুখ)॥৬


    দেশপরিচ্ছেদশূন্য বিনাশরহিত, সর্বজ্ঞ, সংসারসাগরের অন্তস্বরূপ এবং সকল সুখের কারণকে উপাসনা করি৷ হৃদয়দেশ পদ্মের মধ্যস্থলের ন্যায়; কিন্তু উহা অধোমুখ৷৬


অধো নিষ্ট্যা বিতস্ত্যান্তু নাভ্যামুপরি তিষ্ঠতি৷

[7]হৃদয়ং তদ্বিজানীয়াদ্বিশ্বস্যায়তনং মহৎ॥ ৭



 হৃদয়ং (উক্ত হৃদয়কমল) নিষ্ট্যাঃ (গ্রীবাসংযোগের) অধঃ (নিম্নে), নাভ্যাং (নাভিদেশ হইতে) বিতস্ত্যাং তু (দ্বাদশাঙ্গুলি পরিমিত স্থান অতিক্রম করিয়া) উপরি (উপরে) তিষ্ঠতি (বিদ্যমান আছে) [ইতি] বিজানীয়াৎ (জানিবে); তৎ (উক্ত হৃদয়কে) বিশ্বস্য (সমস্ত জগতের) মহৎ আয়তনম্ (মহৎ আশ্রয়) [“মনোমূলমিদং দ্বৈতং যৎকিঞ্চিৎ সচরাচরম্”—সমস্ত বিশ্ব মনেই অধিষ্ঠিত]॥৭


গ্রীবাসংযোগের নিম্নে ও নাভিদেশ হইতে দ্বাদশ অঙ্গুলি পরিমিত স্থান ঊর্ধ্বে উক্ত হৃদয় বিদ্যমান আছে বলিয়া জানিবে; উহা বিশ্বের মহৎ আয়তন৷৭


সন্ততং শিলাভিস্তু লম্বত্যাকোশসন্নিভম্৷

অস্যান্তে সুষিরং সূক্ষ্মং তস্মিন্ সর্বং প্রতিষ্ঠিতম্॥৮

    

আকোশ-সন্নিভং (পদ্মের মুকুলসদৃশ [ঐ হৃদয়]) শিলাভিঃ (=শিরাভিঃ, নাড়ীসমূহের দ্বারা) সংততং (পরিব্যাপ্ত হইয়া) লম্বতি (লম্বিত আছে) তু [অনর্থক অব্যয়]; অস্য (তাহার) অন্তে (সমীপে) সূক্ষ্মং (সূক্ষ্ম) সুষিরং (ছিদ্র [সুষুম্নানাড়ীনাল] আছে); তস্মিন্ (ঐ ছিদ্রমধ্যে) সর্বং (এই সমস্ত জগৎ) প্রতিষ্ঠিতম্ (আশ্রিত রহিয়াছে) [মন ঐ সুষুম্নাতে প্রবিষ্ট হইলে সর্বজগদাধার ব্রহ্মকে অনুভব করে]॥৮


পদ্মমুকুলসদৃশ ঐ হৃদয় নাড়ীসমূহের দ্বারা পরিব্যাপ্ত হইয়া লম্বিত রহিয়াছে; তাহার সমীপে সূক্ষ্ম ছিদ্র আছে; ঐ ছিদ্রমধ্যে এই সমস্ত জগৎ প্রতিষ্ঠিত (অর্থাৎ সর্বজগৎকারণ ব্রহ্ম অনুভূত হন)৷৮


তস্য মধ্যে মহানগ্নির্বিশ্বার্চির্বিশ্বতোমুখঃ।

সোঽগ্রভুগ্বিভজন্তিষ্ঠন্নাহারমজরঃ কবিঃ॥

(তির্যগূর্ধ্বমধঃশায়ী রশ্ময়স্তস্য সন্ততাঃ)॥৯


তস্য (ঐ সুষুম্নানালের) মধ্যে (মধ্যে) বিশ্ব-অর্চিঃ (বহুশিখাযুক্ত [অতএব বহু নাড়ীমুখে প্রকাশিত হইয়া]) বিশ্বতঃ-মুখঃ (বহুরূপযুক্ত) মহান্ (বিশাল) অগ্নিঃ (অগ্নি আছেন); সঃ (সেই অগ্নি) অগ্রভুক্ (সম্মুখে প্রাপ্ত অন্নকে আহার করেন), আহারম্ (ভুক্ত অন্নকে) বিভজন্‌ (সর্বাবয়বে বিস্তার করিয়া) তিষ্ঠন্ (বর্তমান থাকিয়াও) অজরঃ (স্বয়ং জীর্ণ হন না)—[সুতরাং তিনি] কবিঃ (অভিজ্ঞ) তির্যক্-ঊর্ধ্বম্-অধঃ-শায়ী (সর্বত্র ব্যাপ্ত), তস্য রশ্ময়ঃ সন্ততাঃ (তাঁহার জ্যোতিঃ সর্বত্র প্রসারিত)॥৯

    

ঐ ছিদ্রমধ্যে বহুশিখাযুক্ত, বহুরূপযুক্ত বিশাল অগ্নি আছেন; সেই অগ্নি সম্মুখে প্রাপ্ত অন্ন আহার করেন; তিনি ভুক্ত অন্নকে সর্বাবয়বে প্রসারিত করিয়া অবস্থিত থাকিলেও স্বয়ং জীর্ণ হন না; সুতরাং তিনিই দেহের সর্বত্র প্রসারিত জ্ঞাতা এবং তাঁহারই চৈতন্য দেহের সর্বত্র ব্যাপ্ত৷৯

    

সন্তাপয়তি স্বং দেহমাপাদতলমস্তকম্৷

তস্য মধ্যে বহ্নিশিখা অণীয়োর্ধ্বা ব্যবস্থিতা॥১০


স্বং (স্বকীয়) দেহং (দেহকে) আ-পাদ-তল-মস্তকং (পদতল হইতে মস্তক পর্যন্ত) সংতাপয়তি (উত্তপ্ত করেন), তস্য (দেহব্যাপী উক্ত অগ্নির) মধ্যে (মধ্যে) অণীয়া (অতি সূক্ষ্ম) বহ্নি-শিখা ([একটি] অগ্নিশিখা) ঊর্ধ্বা (ব্রহ্মরন্ধ্র পর্যন্ত) ব্যবস্থিতা (বিশেষরূপে অবস্থিত আছে)॥১০


তিনি স্বীয় দেহকে আপাদমস্তক উত্তাপিত করেন৷ উক্ত অগ্নির একটি অতিসূক্ষ্ম শিক্ষা ব্রহ্মরন্ধ্র পর্যন্ত প্রসারিত আছে৷১০


নীলতয়োদমধ্যস্থা বিদ্যুল্লেখেব ভাস্বরা৷

নীবারশূকবত্তন্বী পীতা ভাস্বত্যণূপমা॥১১


[উক্ত অগ্নিশিখা] নীল-তয়োদ-মধ্যস্থা (নীল মেঘের মধ্যস্থ) বিদ্যুৎ-লেখা ইব (বিদ্যুদ্‌রেখার নায়) ভাস্বরা (উজ্জ্বল), নীবার শূকবৎ-তন্বী (নীবার বীজের শিষের ন্যায় সূক্ষ্ম) পীতা (পীতবর্ণ) ভাস্বতী (দীপ্তিযুক্ত) অণু-উপমা (অতি সূক্ষ্ম বস্তুর তুল্য)॥১১


উক্ত শিখা নীল মেঘের মধ্যস্থ বিদ্যুৎরেখার ন্যায় উজ্জ্বল, নীবার বীজের শিষের ন্যায় সূক্ষ্ম; উহা পীতবর্ণ, দীপ্তিমান ও অতিসূক্ষ্ম অণুর তুল্য৷১১



তস্যাঃ শিখায়া মধ্যে পরমাত্মা ব্যবস্থিতঃ৷

স ব্রহ্মা স শিবঃ স হরিঃ সেন্দ্রঃ সোঽক্ষরঃ পরমঃ স্বরাট্॥১২


তস্যাঃ (সেই) শিখায়াঃ (শিখার) মধ্যে (মধ্যে) পরমাত্মা (পরমাত্মা) ব্যবস্থিতঃ (বিশেষতঃ বিদ্যমান); সঃ (তিনিই) ব্রহ্মা (চতুর্মুখ), সঃ শিবঃ (মহাদেব), সঃ হরিঃ, সঃ ইন্দ্রঃ (দেবরাজ), সঃ অক্ষরঃ (অন্তর্যামী ঈশ্বর), পরমঃ (মায়ারহিত চিদ্রূপ) স্বরাট্ (স্বয়ংরাজা)॥১২


সেই শিখার মধ্যে পরমাত্মা বিশেষরূপে প্রকটিত; তিনিই ব্রহ্মা, তিনিই মহাদেব, তিনিই হরি, তিনিই দেবরাজ, তিনিই অন্তর্যামী ঈশ্বর এবং মায়াতীত স্বপ্রকাশ৷১২



[6] ১ মূলের () চিহ্নের অন্তর্ভুক্ত পঙ্‌ক্তিটি সায়নভাষ্যে ধৃত হয় নাই৷

[7] পাঠান্তর ঃ জ্বালমালাকুলং ভাতী

 


1.28. শিবপ্রণামঃ

ঋতং সত্যং পরং ব্রহ্ম পুরুষং কৃষ্ণপিঙ্গলম্৷

ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ॥



পরং ব্রহ্ম (যিনি পরব্রহ্ম তিনিই) ঋতং সত্যং ([ব্যাবহারিক সত্যাতীত] পারমার্থিক সত্যস্বরূপ), পুরুষং (পুরুষরূপী) কৃষ্ণ-পিঙ্গলং ([মহেশ্বর ভাগে] কৃষ্ণ ও [উমা ভাগে] পিঙ্গলবর্ণ; অর্ধনারীশ্বর) ঊর্ধ্বরেতং (কামশূন্য) বিরূপাক্ষং (ত্রিনেত্র); বিশ্বরূপায় বৈ (সর্বজগদাত্মককেই) নমঃ৷ [তৈত্তিরীয়ারণ্যক ১০/১২]

    

যিনি পরব্রহ্ম তিনিই পারমার্থিক সত্যস্বরূপ; তিনি পুরুষাকার কৃষ্ণবর্ণ ও পিঙ্গলবর্ণ, ঊর্ধ্বরেতা এবং ত্রিনেত্র; সেই সর্বজগদাত্মাকে নমস্কার৷


1.29. হরিহরব্রহ্মস্তোত্র

অচ্যুতোঽস্মি মহাদেব তব কারুণ্যলেশতঃ৷

বিজ্ঞানঘন এবাস্মি শিবোঽস্মি কিমতঃ পরম্॥১


[হে] মহাদেব (মহেশ্বর), তব (তোমার) কারুণ্য-লেশতঃ (করুণাকণার দ্বারা) অচ্যুতঃ (স্ব-স্বরূপে) অস্মি (অবস্থিত আছি), বিজ্ঞান-ঘনঃ এব (চৈতন্যমাত্ররূপেই) অস্মি (বিদ্যমান আছি); শিবঃ অস্মি (শিবরূপেই বিদ্যামান আছি); অতঃ পরম্ (ইহার পর) কিম্ (আর কি থাকিতে পারে)?১


হে মহাদেব, তোমার করুণাবশতঃ আমি স্বরূপ হইতে অস্খলিতরূপে বিদ্যমান আছি ও চৈতন্য-মাত্র-রূপেই বিদ্যমান আছি; ইহার পর আর কি থাকিতে পারে?১


ননিজং নিজবদ্ভাত্যন্তঃকরণজৃম্ভণাৎ৷

অন্তঃকরণনাশেন সংবিন্মাত্রস্থিতো হরিঃ॥২


অন্তঃকরণ-জৃম্ভণাৎ (অন্তঃকরণের বিক্ষেপহেতু) ননিজং (যাহা নিজের নহে তাহা) নিজবৎ (স্বকীয় বলিয়া) ভাতি (প্রকাশ পায়); অন্তঃকরণ-নাশেন (অন্তঃকরণের নাশ হইলে) সংবিৎ-মাত্র-স্থিতঃ (চিন্মাত্ররূপে অবস্থিত) হরিঃ (হরিই [প্রকাশিত হন])॥২


অন্তঃকরণের বিক্ষেপহেতু যাহা নিজের নহে, তাহাও নিজবৎ প্রকাশিত হয়; অন্তঃকরণ নষ্ট হইলে চিন্মাত্ররূপে অবস্থিত হরিই অবশিষ্ট থাকেন৷২


সংবিন্মাত্রস্থিতশ্চাহমজোঽস্মি কিমতঃপরম্৷

ব্যতিরিক্তং জড়ং সর্বং স্বপ্নবচ্চ বিনশ্যতি॥৩


অহং চ (আমিও) সংবিৎ-মাত্র-স্থিতঃ (চিন্মাত্রস্বরূপে অবস্থিত) অজঃ (জন্মরহিত ব্রহ্মরূপে) অস্মি (বিদ্যমান), অতঃপরম্ (ইহার অতিরিক্ত) কিম্ (কি থাকিতে পারে)? ব্যতিরিক্তং (তদতিরিক্ত) সর্বং (সমস্ত) জড়ং (চেতনাহীন) চ (এবং) স্বপ্নবৎ (স্বপ্নদৃষ্ট বস্তুর ন্যায়) বিনশ্যতি (বিনাশ প্রাপ্ত হয়)॥৩


আমিও চিন্মাত্ররূপে অবস্থিত জন্মরহিত ব্রহ্ম; অতঃপর আর কি থাকিতে পারে? তদতিরিক্ত সমস্ত বিষয় চেতনাবিহীন এবং স্বপ্নদৃষ্ট বস্তুর ন্যায় বিনষ্ট হয়৷৩


চিজ্জড়ানাং তু যো দ্রষ্টা সোঽচ্যুতো জ্ঞানবিগ্রহঃ৷

স এব হি মহাদেবঃ স এব হি মহাহরিঃ॥৪


তু (কিন্তু) চিৎ-জড়ানাং (জীব ও জগতের) যঃ (যিনি) দ্রষ্টা ([তুরীয়রূপে] সাক্ষী) সঃ (তিনি) জ্ঞান-বিগ্রহঃ (চিন্মাত্রস্বরূপ) অচ্যুতঃ (অপ্রচ্যুতস্বভাব ব্রহ্ম) সঃ এব হি (নিশ্চয়ই) মহাদেবঃ (শিব), সঃ এব হি মহা-হরিঃ (নারায়ণ)॥৪


কিন্তু জীব ও জগতে যিনি দ্রষ্টা তিনি চিন্মাত্রস্বরূপ ও সর্বদা একরূপ; তিনিই মহাদেব, তিনিই নারায়ণ৷৪


স এব জ্যোতিষাং জ্যোতিঃ স এব পরমেশ্বরঃ৷

স এব হি পরং ব্রহ্ম তদ্‌ব্রহ্মাহং ন সংশয়ঃ॥৫    


সঃ এব (তিনিই) জ্যোতিষাং (চন্দ্রসূর্যাদি জ্যোতিষ্মানের) জ্যোতিঃ (প্রকাশক), সঃ এব পরম-ঈশ্বরঃ (সকল প্রভুর প্রভু), সঃ এব হি পরং ব্রহ্ম (পরব্রহ্ম), অহম্ তৎ (সেই) ব্রহ্ম, ন সংশয়ঃ (ইহাতে সন্দেহ নাই)॥৫

তিনিই জ্যোতির্ময় (সূর্যাদি) সকলের জ্যোতি, তিনিই পরমেশ্বর, তিনিই পরব্রহ্ম; আমিও সেই ব্রহ্ম—ইহাতে সন্দেহ নাই৷৫


জীবঃ শিবঃ শিবো জীবঃ স জীবঃ কেবলঃ শিবঃ৷

তুষেণ বদ্ধো ব্রীহিঃ স্যাৎ তুষাভাবেন তণ্ডুলঃ॥৬

    

জীবঃ শিবঃ, শিবঃ জীবঃ, সঃ (সেই) জীবঃ কেবলঃ (অদ্বিতীয়) শিবঃ, তুষেণ (তুষের দ্বারা) বদ্ধঃ (আবৃত থাকিলেই) ব্রীহিঃ (ধান্য) স্যাৎ (হইয়া থাকে), তুষ-অভাবেন (তুষ-হইতে মুক্ত হইলে) তণ্ডুলঃ (চাউল)॥৬

জীবই শিব, শিবই জীব; সেই জীবই অদ্বিতীয় শিব; তুষের দ্বারা আবৃত থাকিলেই ধান্য, তুষ হইতে মুক্ত হইলেই তণ্ডুল৷৬



এবং বদ্ধস্তথা জীবঃ কর্মনাশে সদাশিবঃ৷

পাশবদ্ধস্তথা জীবঃ পাশমুক্তঃ সদাশিবঃ॥৭


    এবং তথা (উক্ত দৃষ্টান্তানুসারে) বদ্ধঃ (বদ্ধ হইলেই) জীবঃ (জীবত্ব প্রাপ্ত হয়), কর্ম- নাশে (কর্মক্ষয় হইলে) সদাশিবঃ (শিবত্ব প্রাপ্ত হয়); তথা (উক্ত প্রকারেই) পাশবদ্ধঃ (স্বাতিরিক্ত অস্তিত্বভ্রমরূপ রজ্জু দ্বারা বদ্ধ হইয়া) জীবঃ (জীবত্ব প্রাপ্ত হয়) পাশমুক্ত (পাশ হইতে মুক্ত হইলে) সদাশিবঃ॥৭


এই প্রকারে বদ্ধাবস্থায় যে জীব, কর্মনাশে সেই সদাশিব; তেমনি পাশবদ্ধ হইলেই জীব, পাশমুক্ত হইলেই সদাশিব৷৭

    

শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে৷

শিবস্য হৃদয়ং বিষ্ণুর্বিষ্ণোশ্চ হৃদয়ং শিবঃ॥৮


বিষ্ণু-রূপায় (বিষ্ণুরূপধারী) শিবায় (শিবকে) [এবং] শিব-রূপায় (শিবরূপধারী) বিষ্ণবে (বিষ্ণুকে) [নমস্কার]; বিষ্ণুঃ শিবস্য (শিবের) হৃদয়ং (আত্মা, স্বরূপ), চ শিবঃ বিষ্ণোঃ (বিষ্ণুর) হৃদয়ম্॥৮

বিষ্ণুরূপধারী শিবকে এবং শিবরূপধারী বিষ্ণুকে নমস্কার; বিষ্ণু শিবের হৃদয় এবং শিব বিষ্ণুর হৃদয়৷৮


যথা শিবময়ো বিষ্ণুরেবং বিষ্ণুময়ঃ শিবঃ৷ 

যথাঽন্তরং ন পশ্যামি তথা মে স্বস্তিরায়ুষি৷

যথাঽন্তরং ন ভেদাঃ স্যুঃ শিবকেশবয়োস্তথা॥৯


বিষ্ণুঃ (বিষ্ণু) যথা (যে প্রকার) শিবময়ঃ (শিবময়) এবং (সেইরূপ) শিবঃ (শিব) বিষ্ণুময়ঃ (বিষ্ণুময়); যথা (যাহাতে) অন্তরং (শিবকেশবের ভেদ) ন পশ্যামি (দর্শন না করি) তথা (তদ্রূপে) মে (আমার) আয়ুষি স্বস্তি (জীবন মঙ্গলময় হউক); যথা (যদ্রূপ) অন্তরং (অবান্তর) ভেদাঃ (ভেদসমূহ) ন সুঃ (বিনষ্ট হইবে) তথা (তদ্রূপ) শিবকেশবয়োঃ (হরি ও হরের ভেদদর্শনও নষ্ট হউক)॥৯

    

বিষ্ণু যে প্রকার শিবময়, শিবও সেইরূপ বিষ্ণুময়; আমার জীবন এরূপ মঙ্গলময় হউক যেন আমি ভেদ দর্শন না করি; অবান্তর ভেদসমূহের বিনাশের ন্যায় শিব ও কেশবের ভেদদর্শনও নষ্ট হউক৷৯

    

দেহো দেবালয়ঃ প্রোক্তঃ স জীবঃ কেবলঃ শিবঃ৷

ত্যজেদজ্ঞাননির্মাল্যং সোঽহংভাবেন পূজয়েৎ॥১০


দেহঃ (শরীর) দেব-আলয়ঃ (দেবগৃহ, মন্দির) প্রোক্তঃ (কথিত হয়); সঃ (লোক-প্রসিদ্ধ) জীবঃ (জীবাত্মাই) কেবলঃ (অদ্বিতীয়) শিবঃ (শিব); অজ্ঞান-নির্মাল্যং ([পূজারম্ভে] অজ্ঞানরূপ-নির্মাল্য) ত্যজেৎ (ত্যাগ করিবে) সঃ-অহম্-ভাবেন (আমিই সেই ব্রহ্ম এই চিন্তার দ্বারা) পূজয়েৎ (পূজা করিবে) [অর্থাৎ সোহংভাব-অবলম্বনই পূজা]॥১০


দেহকে দেবালয় বলা হয়; লোকে যাহাকে জীব বলে, তিনিই অদ্বিতীয় শিব; অজ্ঞাননির্মাল্য ত্যাগ করিবে এবং আমিই সেই ব্রহ্ম এই ভাবনা-অবলম্বনে পূজা করিবে৷১০


অভেদদর্শনং জ্ঞানং ধ্যানং নির্বিষয়ং মনঃ৷

স্নানং মনোমলত্যাগঃ শৌচমিন্দ্রিয়নিগ্রহঃ॥১১


অভেদ-দর্শনং (ব্রহ্মের সহিত ঐক্যানুভূতিই) জ্ঞানং (জ্ঞান), নির্বিষয়ং (বিষয়শূন্য) মনঃ (মনই) ধ্যানং (ধ্যান), মনঃ-মলত্যাগঃ (মনের অশুদ্ধিত্যাগই) স্নানং (স্নান), ইন্দ্রিয়-নিগ্রহঃ (ইন্দ্রিয়ের সংযমই) শৌচম্ (শৌচ)॥১১


অভেদদর্শনই জ্ঞান; মনের নির্বিষয়তাই ধ্যান; মনের অশুদ্ধিত্যাগই স্নান এবং ইন্দ্রিয়সংযমই শৌচ৷১১


ব্রহ্মামৃতং পিবেদ্ভৈক্ষমাচরেদ্দেহর‌ক্ষণে৷

বসেদেকান্তিকো ভূত্বা চৈকান্তে দ্বৈতবর্জিতে৷

ইত্যেবমাচরেদ্ধীমান্ স এবং মুক্তিমাপ্নুয়াৎ॥১২


ব্রহ্ম-অমৃতং (ব্রহ্মরূপ অমৃত) পিবেৎ (পান করিবে), দেহ-রক্ষণে (দেহমাত্ররক্ষার জন্য) ভৈক্ষম্ (ভিক্ষা) আচরেৎ (করিবে), চ (এবং) দ্বৈত-বর্জিতে (দ্বৈত-শূন্য) একান্তে (নির্জনে) এক-অন্তিকঃ (একনিষ্ঠ) ভূত্বা (হইয়া) বসেৎ (অবস্থান করিবে), ধীমান (জ্ঞানী) ইতি এবম্ (পূর্বোক্ত প্রকারে) আচরেৎ (আচরণ করিবেন)—সঃ (তিনি) এবং (এই প্রকারে) মুক্তিম্ (মুক্তি) আপ্নুয়াৎ (প্রাপ্ত হইবেন)॥১২


ব্রহ্মামৃত পান করিবে, দেহরক্ষণ জন্য ভিক্ষা করিবে এবং দ্বৈতবর্জিত একান্ত স্থানে একনিষ্ঠ হইয়া বাস করিবে; ধীমান উক্তপ্রকার আচরণ করিবেন; তিনি উক্তপ্রকারে মুক্তি পাইবেন৷ ১২


শ্রীপরমধাম্নে স্বস্তি চিরায়ুষ্যোন্নম ইতি৷

বিরিঞ্চিনারায়ণশঙ্করাত্মকং নৃসিংহদেবেশ তব প্রসাদতঃ৷

অচিন্ত্যমব্যক্তমনন্তমব্যয়ং বেদাত্মকং ব্রহ্ম নিজং বিজানতে॥১৩


শ্রী-পরম-ধাম্নে (শ্রীযুক্ত উত্তম স্থানে [ব্রহ্মলোক বৈকুণ্ঠ ও কৈলাসে] অবস্থিত [ত্রিমূর্তিকে]) ওম্ নমঃ (নমস্কার), চির-আয়ুষি (সুদীর্ঘ জীবন লাভার্থ) স্বস্তি (মঙ্গল হউক)—ইতি (এই প্রকারে) [হে] নৃসিংহদেবেশ (নৃসিংহদেবেশ, ব্রহ্মা-বিষ্ণু-শিবরূপী ত্রিমূর্তি [“চতুরাননস্য সমষ্টিজীবত্বেন নৃশব্দঃ চতুরাননবাচকঃ, সিংহশব্দেন বিষ্ণুঃ, দেবেশশব্দেন শিবঃ, বিশিষ্ট-সম্বোধনমেতৎ”—উপনিষদ্‌ব্রহ্মযোগী], তব (তোমার) প্রসাদতঃ (অনুগ্রহে) বিরিঞ্চি-নারায়ণ-শঙ্কর-আত্মকম্ (ব্রহ্মা, বিষ্ণু ও শিবস্বরূপ) অচিন্ত্যম্ (চিন্তার অগোচর) অব্যক্তম্ (দেহাদিপরিচ্ছেদ-শূন্য) অনন্তম্ (অন্তবিহীন) অব্যয়ং (পরিণামশূন্য) বেদ-আত্মকং (অজ্ঞানশূন্য) ব্রহ্ম (ব্রহ্মকে) নিজং (নিজের অনতিরিক্তস্বরূপে) বিজানতে (জানেন)॥১৩


ওঁ সুন্দর সর্বোত্তম স্থানে অবস্থিত (ত্রিমূর্তিকে) নমস্কার, সুদীর্ঘ জীবনলাভার্থ মঙ্গল হউক;—হে ত্রিমূর্তি, এই প্রকারে তোমার অনুগ্রহে ব্রহ্মা, বিষ্ণু ও শিবস্বরূপ অচিন্ত্য অব্যক্ত অনন্ত অব্যয় বেদাত্মা ব্রহ্মকে সাধক নিজ হইতে অভিন্নরূপে জ্ঞাত হন৷১৩

    

    

1.30. সূর্যপ্রার্থনা

    (সূর্যোপনিষৎ)

নমো মিত্রায় ভানবে মৃত্যোর্মা পাহি৷

ভ্রাজিষ্ণবে বিশ্বহেতবে নমঃ

সূর্যাদ্ভবন্তি ভূতানি সূর্যেণ পালিতানি তু৷

সূর্যে লয়ং প্রাপ্নুবন্তি যঃ সূর্যঃ সোঽহমেব চ॥১


মিত্রায় (মিত্ররূপী সূর্যকে) ভানবে (জ্যোতির্ময় সূর্যকে) নমঃ, [তুমি] মা (=মাং, আমাকে) মৃত্যোঃ ([দ্বৈতজ্ঞানরূপ] মৃত্যু হইতে) পাহি (রক্ষা করো); ভ্রাজিষ্ণবে (প্রকাশশীল) বিশ্ব-হেতবে (বিশ্বের কারণকে) নমঃ৷ ভূতানি (প্রাণিগণ) সূর্যাৎ (সূর্য হইতে) ভবন্তি (হইয়া থাকে), তু (এবং) সূর্যেণ (সূর্যের দ্বারা) পালিতানি (রক্ষিত), সূর্যে (সূর্যেই) লয়ং (লয়) প্রাপ্নুবন্তি (প্রাপ্ত হয়), চ (এবং) যঃ (যিনি) সূর্যঃ (সূর্য) সঃ এব (তিনিই) অহম্ (আমি)॥১

মিত্রকে নমস্কার, ভানুকে নমস্কার, আমাকে মৃত্যু হইতে রক্ষা করো; প্রকাশশীল, বিশ্বের কারণকে নমস্কার৷ জীবগণ সূর্য হইতে উৎপন্ন হইয়া থাকে, সূর্যের দ্বারা পালিত হয়, সূর্যেই লয় প্রাপ্ত হয়৷ যিনি সূর্য তিনিই আমি৷১

চক্ষুর্নো দেবঃ সবিতা চক্ষুর্ন উত পর্বতঃ৷

চক্ষুর্ধাতা দধাতু নঃ॥২


দেব (প্রকাশশীল) সবিতা (সূর্য) নঃ (আমাদিগের) চক্ষুঃ ([আলোকদাতা-] চক্ষু); উত (অপি চ) পর্বতঃ (কালস্বরূপ বলিয়াও) নঃ (আমাদিগের) [কাল-জ্ঞানরূপ-] চক্ষুঃ (চক্ষু); ধাতা (বিধাতা) নঃ (আমাদিগকে) চক্ষুঃ ([জ্ঞান-] চক্ষু) দধাতু (দান করুন)৷ [পর্বণো গণনাত্মকতয়া পর্বশব্দেন কালঃ]॥২


সবিতা তেজঃস্বরূপ বলিয়া আমাদিগের চক্ষু, এবং তিনি কালস্বরূপ বলিয়াও আমাদের চক্ষু; বিধাতা আমাদিগকে চক্ষু দান করুন৷ ২


আদিত্যায় বিদ্মহে সহস্রকিরণায় ধীমহি৷

তন্নঃ সূর্যঃ প্রচোদয়াৎ॥৩


আদিত্যায় (আদিত্যকে) বিদ্মহে (জানিতে ইচ্ছা করি), সহস্র-কিরণায় (সহস্রাংশুকে) ধীমহি (ধ্যান করি) তৎ (সেই) সূর্যঃ (সূর্য) ন (আমাদিগকে) প্রচোদয়াৎ (প্রেরণা দান করুন)॥৩


আদিত্যকে জানিতে ইচ্ছা করি, সহস্রাংশুকে ধ্যান করি; সেই সূর্য আমাদিগকে প্রেরণা দান করুন৷ ৩


সবিতা পুরস্তাৎ সবিতা পশ্চাত্তাৎ

সবিতোত্তরাত্তাৎ সবিতাঽধরাত্তাৎ৷

সবিতা নঃ সুবতু সর্বতাতিং

সবিতা নো রাসতাং দীর্ঘমায়ুঃ॥৪


সবিতা (সূর্য) পুরস্তাৎ (অগ্রে), সবিতা পশ্চাৎত্তাৎ (পশ্চাতে), সবিতা উত্তরাত্তাৎ (উত্তরদিকে), সবিতা অধরাত্তাৎ (অধোদিকে), সবিতা নঃ (আমাদিগের নিকট) সর্বতাতিং (=সর্বততিং—সর্বব্যাপকতা) সুবতু (বিস্তার করুন), সবিতা নঃ (আমাদিগকে) দীর্ঘম্  আয়ুঃ (দীর্ঘ জীবন) রাসতাম্ (দান করুন)॥৪

সূর্য অগ্রে, সূর্য পশ্চাতে, সূর্য উত্তরে, সূর্য অধোভাগে; সবিতা আমাদিগের নিকট তাঁহার সর্বব্যাপকতা বিস্তার করুন; সবিতা আমাদিগকে দীর্ঘ আয়ু দান করুন৷৪


1.31. আত্মানুসন্ধানম্

(ব্রহ্মবিন্দু ও অমৃতবিন্দু উপনিষৎ হইতে সংগৃহীত)

মনো হি দ্বিবিধং প্রোক্তং শুদ্ধং চাশুদ্ধমেব চ৷

অশুদ্ধং কামসঙ্কল্পং শুদ্ধং কামবিবর্জিতম্॥১


মনঃ (অন্তঃকরণ) হি (নিশ্চয়ই) দ্বিবিধং (দুই প্রকার) প্রোক্তং (কথিত হয়)—শুদ্ধং চ (শুদ্ধ এবং) অশুদ্ধং চ এব (অশুদ্ধ); কামসঙ্কল্পম্ (বিষয়মাত্রে যে অভিলাষ তাহাতে অবস্থিতিযুক্ত মন) অশুদ্ধং (অশুদ্ধ), কাম-বিবর্জিতং (অভিলাষমাত্ররহিত মন) শুদ্ধম্ (শুদ্ধ)॥১


অন্তঃকরণ শুদ্ধ এবং অশুদ্ধ এইরূপ দ্বিবিধ বলিয়া কথিত হয়; কামপূর্ণ মন অশুদ্ধ এবং কামবিবর্জিত মন শুদ্ধ৷১


মন এব মনুষ্যাণাং কারণং বন্ধমোক্ষয়োঃ৷

বন্ধায় বিষয়াসক্তং মুক্তং নির্বিষয়ং স্মৃতম্॥২


মনঃ এব (মনই) মনুষ্যাণাং (মানুষের) বন্ধমোক্ষয়োঃ (বন্ধন ও মুক্তির) কারণং (হেতু)—বিষয়-আসক্তং (বিষয়েতে আসক্তিযুক্ত মন) বন্ধায় (বন্ধনের হেতু), নির্বিষয়ং (অভিলাষশূন্য মন) মুক্তং (মুক্তির হেতু-রূপে) স্মৃতম্ (কল্পিত হয়)॥২


মনই মানুষের বন্ধন ও মুক্তির কারণ,—বিষয়াসক্ত মন বন্ধনের হেতু, এবং নির্বিষয় মন মুক্তির হেতুরূপে চিন্তিত হয়৷২


স্বরেণ সংধয়েদ্‌যোগমস্বরং ভাবয়েৎ পরম্৷

অস্বরেণানুভাবেন ভাবো বাঽভাব ইষ্যতে॥৩


স্বরেণ (প্রণবের বিভিন্ন বর্ণসহায়ে) যোগং (চিত্তবৃত্তিনিরোধ) সংধয়েৎ (আরম্ভ) করিবে), পরম্ (অনন্তর) অস্বরং (বর্ণাতীত প্রণব) ভাবয়েৎ (চিন্তা করিবে), অস্বরেণ (বর্ণাতীত প্রণব) অনুভাবেন (চিন্তার দ্বারা) অভাবঃ (অবিদ্যা ও তৎকার্যাদির অসত্তা) বা (অথবা) ভাবঃ (পরব্রহ্মসত্তা) ইষ্যতে (অধিগত হন)॥৩


প্রণবের বিভিন্ন বর্ণের ভাবনার দ্বারা চিত্তবৃত্তির নিরোধ আরম্ভ করিবে, অতঃপর বর্ণাতীত প্রণবের ভাবনা করিবে; বর্ণাতীত প্রণব চিন্তার দ্বারা দ্বৈতনাশ হয় কিংবা ব্রহ্মাসত্তা লাভ হয়৷৩


    তদেব নিষ্কলং ব্রহ্ম নির্বিকল্পং নিরঞ্জনং৷

তদ্‌ব্রহ্মাহমিতি জ্ঞাত্বা ব্রহ্ম সম্পদ্যতে ধ্রুবম্॥৪


তৎ এব (তিনিই) নিষ্কলং (অংশরহিত) নির্বিকল্পং (সন্দেহাতীত) নিরঞ্জনং (দোষশূন্য) ব্রহ্ম (ব্রহ্ম); অহং (আমি) তৎ (সেই) ব্রহ্ম (ব্রহ্ম) ইতি (ইহা) জ্ঞাত্বা (সাক্ষাৎ করিয়া) ধ্রুবং (নিশ্চল) ব্রহ্ম সম্পদ্যতে (হইয়া থাকেন)॥৪


তিনিই নিষ্কল, নির্বিকল্প, নিরঞ্জন ব্রহ্ম; “আমিই সেই ব্রহ্ম”—ইহা অনুভব করিলে সাধক সত্যস্বরূপ ব্রহ্মই হইয়া থাকেন৷৪


ন নিরোধো ন চোৎপত্তির্ন বদ্ধো ন চ সাধকঃ৷

ন মুমুক্ষুর্ন বৈ মুক্ত ইত্যেষা পরমার্থতা॥৫


নিরোধঃ (মন বা শরীরের বিনাশ) ন (নাই), ন চ উৎপত্তি (উৎপত্তিও নাই), বদ্ধঃ ন (আমি বদ্ধ নহি), ন চ সাধকঃ (সাধকও নহি), ন মুমুক্ষুঃ (মুক্তির ইচ্ছা নাই), ন বৈ মুক্তঃ (মুক্তও নহি)—ইতি [চেৎ] (এইরূপ [বুদ্ধি হইলেই]) এষা (ইহা) পরম-অর্থতা (যথার্থ জ্ঞান হয়)৷ [“ন মুমুক্ষা ন মুক্তিশ্চেৎ”—ব্রহ্মবিন্দু]॥৫


আমার বিনাশ নাই ও উৎপত্তি নাই; আমি বদ্ধ নহি, সাধকও নহি; আমার মুক্তির ইচ্ছা নাই এবং আমি মুক্তও নহি—এইরূপ যদি অনুভূতি হয়, তাহা হইলেই উহা পরমার্থ-জ্ঞান হইল৷৫


এক এব হি ভূতাত্মা ভূতে ভূতে ব্যবস্থিতঃ৷

একধা বহুধা চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ॥৬


হি (যেহেতু) ভূত-আত্মা (স্থাবর-জঙ্গমের আত্মা) একঃ এব (স্বগত-সজাতীয়-বিজাতীয়-ভেদশূন্য-রূপেই) ভূতে ভূতে (প্রতি জীবে) ব্যবস্থিতঃ (বিবিধরূপে অবস্থিত) [সুতরাং] একধা (একরূপে) এব (থাকিয়াও) বহুধা চ (বহু প্রকারে এবং এক ও বহু, এই উভয় প্রকারে) জল-চন্দ্রবৎ (জলে প্রতিবিম্বিত চন্দ্রের ন্যায়) দৃশ্যতে (দৃষ্ট হন)॥৬


স্থাবর-জঙ্গমের আত্মা প্রতি জীবে অবস্থিত আছেন বলিয়া জলস্থ চন্দ্রের ন্যায় ভেদশূন্য হইয়াও এক ও বহুরূপে দৃষ্ট হন৷৬


ঘটসংবৃতমাকাশং নীয়মানে ঘটে যথা৷

ঘটো নীয়েত নাকাশং তথা জীবো নভোপমঃ॥৭


ঘট-সংবৃতম্ (ঘটের দ্বারা আবৃত) আকাশং (আকাশ) যথা (যে প্রকার)—নীয়মানে ঘটে (ঘট ইতস্ততঃ নীত হইলে) ঘটঃ নীয়েত (ঘটই নীত হয়) ন আকাশং (আকাশ নহে)—তথা (সেই প্রকার) জীবঃ নভঃ-উপমঃ (আকাশসদৃশ)॥৭


জীব ঘটের দ্বারা আবৃত আকাশের সদৃশ—ঘট ইতস্ততঃ চালিত হইলেও ঘটই চালিত হয়, আকাশ নহে৷৭


শব্দমায়াবৃতো নৈব তমসা যাতি পুষ্করে৷

ভিন্নে তমসি চৈকত্বমেক এবানুপশ্যতি॥৮


শব্দ-মায়া-আবৃতঃ (শব্দরূপা [বস্তুশূন্যা] মায়াদ্বারা আবৃত [বাচারম্ভণং বিকারো নামধেয়ম্‌] ব্যক্তি) তমসা (অন্ধকার বা অজ্ঞানবশতঃ) পুষ্করে (আনন্দরূপ ব্রহ্মে বা পদ্মাদি বস্তুসমীপে) ন এব যাতি (গমন করে না), চ (এবং) তমসি ভিন্নে (অন্ধকার দূর হইলে) একঃ এব (দ্রষ্টা দৃশ্য প্রভৃতি বিভাগশূন্য হইয়া) একত্বম্ (জীবব্রহ্মের ঐক্য) অনুপশ্যতি (সাক্ষাৎ করে)॥৮


মিথ্যা মায়ার দ্বারা আবৃত ব্যক্তি অজ্ঞানবশতঃ সমীপস্থ বস্তুও প্রাপ্ত হয় না, এবং অজ্ঞান দূর হইলে সে ঐক্যকেই সাক্ষাৎ করে৷৮


দ্বে বিদ্যে বেদিতব্যে তু শব্দব্রহ্ম পরং চ যৎ৷

শব্দব্রহ্মণি নিষ্ণাতঃ পরং ব্রহ্মাধিগচ্ছতি॥৯


যৎ (যাহা) শব্দব্রহ্ম (অপরা বিদ্যা, বেদ-বেদাঙ্গাদি) পরং চ (ও পরা বিদ্যা, ব্রহ্মবিদ্যা) [নামে খ্যাত তাহারা] দ্বে (উভয়) বিদ্যে তু (বিদ্যাই) বেদিতব্যে ([মুমুক্ষুর পক্ষে] জ্ঞাতব্য), [কারণ] শব্দ-ব্রহ্মণি (বেদাদিতে) নিষ্ণাতঃ (কুশল হইলে) পরং ব্রহ্ম (পরব্রহ্ম) অধিগচ্ছতি (প্রাপ্ত হন)॥৯


যাহা অপরা বিদ্যা এবং যাহা পরা বিদ্যা তাহারা উভয়েই জ্ঞাতব্য, অপরা বিদ্যাতে কুশল হইলে পরব্রহ্মকে প্রাপ্ত হন৷৯


গ্রন্থমভ্যস্য মেধাবী জ্ঞানবিজ্ঞানতৎপরঃ৷

পলালমিব ধান্যার্থী ত্যজেদ্‌গ্রন্থমশেষতঃ॥১০


জ্ঞান-বিজ্ঞান-তৎপরঃ (শাস্ত্রীয় জ্ঞান এবং সাক্ষাৎকার বিষয়ে যত্নবান) মেধাবী (ধারণা-শক্তিমান পুরুষ) গ্রন্থম্ (গ্রন্থকে) অভ্যস্য (পাঠ ও অর্থ গ্রহণ করিয়া) ধান্য-অর্থী (তণ্ডুলকামী ব্যক্তি) পলালম্ ইব (যে প্রকার তুষ [ত্যাগ করে তদ্রূপ]) গ্রন্থম্ (গ্রন্থকে) অশেষতঃ (সর্বতোভাবে) ত্যজেৎ (ত্যাগ করিবেন)॥১০


শাস্ত্রীয় জ্ঞান ও সাক্ষাৎকার বিষয়ে যত্নবান মেধাবী পুরুষ শাস্ত্র অভ্যাস করিয়া, তণ্ডুলার্থী যে প্রকার তুষকে ত্যাগ করে সেই প্রকার শাস্ত্রকে অশেষভাবে ত্যাগ করিবেন৷১০


জ্ঞাননেত্রং সমাদায় উদ্ধরেদ্বহ্নিবৎ পরম্৷

নিষ্কলং নিশ্চলং শান্তং তদ্‌ব্রহ্মাহমিতি স্মৃতম্॥১১


জ্ঞান-নেত্রং ([আমি ব্রহ্ম এই বোধরূপ] জ্ঞান-দৃষ্টি) সমাদায় ([শাস্ত্র এবং গুরুর নিকট] গ্রহণ করিয়া) বহ্নিবৎ (বহ্নির সমান জ্যোতির্ময়) পরম্ (পরব্রহ্মকে) উদ্ধরেৎ (দেহাদি হইতে পৃথক করিবেন) অহং (আমি) নিষ্কলং (নিষ্কল) নিশ্চলং (বিক্রিয়ালেশশূন্য) শান্তং (অবিদ্যাদোষরহিত) তৎ (সেই প্রসিদ্ধ) ব্রহ্ম ইতি (এই প্রকারে) [তৎ (উক্ত জ্ঞান)] স্মৃতম্ (চিন্তিত হইয়া থাকে)॥১১ 


জ্ঞানদৃষ্টি গ্রহণ করিয়া বহ্নির ন্যায় জ্যোতির্ময় পরব্রহ্মকে অনিত্য বস্তু হইতে পৃথক করিবে৷ “আমি নিষ্কল নিশ্চল শান্ত ও সুপ্রসিদ্ধ ব্রহ্ম”—উক্ত জ্ঞান এই প্রকারে চিন্তিত হইয়া থাকে৷১১


সর্বভূতাধিবাসং যদ্ভূতেষু চ বসত্যপি৷

সর্বানুগ্রাহকত্বেন তদস্ম্যহং বাসুদেবস্তদস্ম্যহং

বাসুদেব ইতি॥১২


যৎ (যিনি) সর্বভূত-অধিবাসম্ (সকল জীবের নিবাসস্থল) অপি চ (আরও যিনি) সর্ব-অনুগ্রাহকত্বেন (সকলের অনুগ্রহ-কর্তা রূপে) সর্ব-ভূতেষু (নিখিল জীব মধ্যে) বসতি (অবস্থিতি করেন) অহং (আমি) তৎ (সেই ব্রহ্মস্বরূপ) বাসুদেবঃ (বাসুদেব [বাসুঃ= জগতের আত্মা, দেবঃ=স্বয়ংপ্রকাশ]) অস্মি (হই)॥১২


যিনি সকল জীবের আশ্রয়স্থল এবং যিনি সকলের অনুগ্রাহকরূপে নিখিল জীবের মধ্যে বাস করেন, আমি সেই ব্রহ্মস্বরূপ বাসুদেব; আমি সকল জগতের ব্রহ্মস্বরূপ আত্মা৷১২


1.32. শ্রীকৃষ্ণধ্যানম্

(গোপালপূর্বতাপনীয়োপনিষৎ)


সৎপুণ্ডরীকনয়নং মেঘাভং বৈদ্যুতাম্বরম্৷

দ্বিভুজং জ্ঞানমুদ্রাঢ়্যং বনমালিনমীশ্বরম্॥১


সৎ-পুণ্ডরীক-নয়নং (বিকশিত শ্বেতপদ্মসদৃশ যাঁহার নয়ন), মেঘ-আভং (মেঘের ন্যায় যাঁহার বর্ণ), বৈদ্যুত-অম্বরং (যাঁহার বস্ত্র বিদ্যুৎ-বর্ণ) দ্বিভুজং (যিনি দ্বিভুজ) জ্ঞান-মুদ্রা-আঢ়্যং (জ্ঞান-মুদ্রা দ্বারা অলংকৃত [তর্জনী ও অঙ্গুষ্ঠের অগ্রভাগ একত্র করিয়া হৃদয়ে ধারণ]) বন-মালিনম্ (বনমালাধারী) [সেই] ঈশ্বরম্ (ঈশ্বরকে)—॥১


বিকশিত শ্বেতপদ্মসদৃশ যাঁহার নয়ন, মেঘের ন্যায় যাঁহার বর্ণ, যাঁহার বস্ত্র বিদ্যুতের ন্যায় উজ্জ্বল, যিনি দ্বিভুজ, যিনি জ্ঞানমুদ্রার দ্বারা অলংকৃত, সেই বনমালাধারী ঈশ্বরকে—৷১


গোপগোপাঙ্গনাবীতং সুরদ্রুমতলাশ্রিতং৷

দিব্যালঙ্করণোপেতং রত্নপঙ্কজমধ্যগম্॥২


গোপ-গোপ-অঙ্গনা-বীতং (গোপ ও গোপীগণের দ্বারা পরিবেষ্টিত) সুর-দ্রুম-তল-আশ্রিতং (কল্পতরুমূলে অবস্থিত) দিব্য-অলঙ্করণ-উপেতং (কৌস্তুভাদি দিব্য অলংকারে ভূষিত) রত্ন-পঙ্কজ-মধ্যগম্ (রত্নখচিত পদ্মাসনে উপবিষ্ট)—॥২


গোপ ও গোপীগণের দ্বারা পরিবৃত, সুরদ্রুমতলে অবস্থিত, দিব্যালংকারে শোভিত, রত্নপদ্মাসনে আসীন—৷২


কালিন্দীজলকল্লোলাসঙ্গিমারুতসেবিতং৷

চিন্তয়ংশ্চেতসা কৃষ্ণং মুক্তো ভবতি সংসৃতেঃ॥৩


কালিন্দীজল-কল্লোল-সঙ্গি-মারুত-সেবিতং (যমুনা-জলের তরঙ্গের সহিত সংযুক্ত বায়ুর দ্বারা সেবিত) কৃষ্ণং (কৃষ্ণকে) চেতসা (মনের দ্বারা) চিন্তয়ন্ (ধ্যান করিয়া) সংসৃতেঃ (সংসার হইতে) মুক্তঃ (মুক্ত) ভবতি (হন)॥৩


যমুনাজলের তরঙ্গের সহিত সংযুক্ত বায়ুর দ্বারা সেবিত কৃষ্ণকে চিত্তে ধ্যান করিলে সংসার হইতে মুক্ত হন৷৩


1.33. শ্রীকৃষ্ণস্তুতিঃ

(গোপালপূর্বতাপনীয়োপনিষৎ হইতে সংগৃহীত)


কৃষির্ভূবাচকঃ শব্দো নশ্চ নির্বৃতিবাচকঃ৷

তয়োরৈক্যং পরং ব্রহ্ম কৃষ্ণ ইত্যভিধীয়তে॥১


কৃষিঃ শব্দঃ ([কৃষ্ণ এই নামের অন্তর্গত] কৃষ্ এই অংশটি) ভূর্বাচকঃ (ভূমির বা সর্বাধারত্বের বাচক) নঃ চ (এবং [ঐ নামের অন্তর্গত] ন অংশটি) নির্বৃতিবাচকঃ (আনন্দ বা ব্রহ্মের বাচক), তয়োঃ ঐক্যম্ (ঐ উভয় অংশের সম্মিলনে) পরং ব্রহ্ম কৃষ্ণঃ ইতি (পরব্রহ্মস্বরূপ কৃষ্ণ) অভিধীয়তে (উক্ত হইয়া থাকেন)॥১


কৃষি এই শব্দটি ভূমির বাচক, ন এই শব্দটি আনন্দের বাচক, তাহাদের সামান্যাধিকরণ্যে পরব্রহ্ম কৃষ্ণ উক্ত হইয়া থাকেন৷১


সচ্চিদানন্দরূপায় কৃষ্ণায়াক্লিষ্টকারিণে৷

নমো বেদান্তবেদ্যায় গুরবে বুদ্ধিসাক্ষিণে॥২


[স্বরূপলক্ষণ]—সৎ-চিৎ-আনন্দ-রূপায় (সদ্রূপ চিদ্রূপ ও আনন্দরূপ), [তটস্থলক্ষণ]—অক্লিষ্ট-কারিণে (ক্লেশরহিত কর্তা), [জ্ঞানোপায়]—বেদান্ত-বেদ্যায় (উপনিষদ্‌ হইতে জ্ঞেয়), গুরবে (বেদোপদেষ্টা) বুদ্ধি-সাক্ষিণে (বুদ্ধির সাক্ষাৎ-দ্রষ্টা) কৃষ্ণায় ([সদানন্দ] কৃষ্ণকে) নমঃ (নমস্কার)॥২


সচ্চিদানন্দ-স্বরূপ, ক্লেশবিরহিত বিধাতা, বেদান্ত-বেদ্য, গুরু ও বুদ্ধির সাক্ষী শ্রীকৃষ্ণকে নমস্কার৷ ২


নমো বিশ্বরূপায় বিশ্বস্থিত্যন্তহেতবে৷

বিশ্বেশ্বরায় বিশ্বায় গোবিন্দায় নমো নমঃ॥৩


বিশ্বরূপায় (জগদ্‌রূপে অবস্থিত) বিশ্ব-স্থিতি-অন্ত-হেতবে (জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ) নমঃ বিশ্ব ঈশ্বরায় (জগতের নিয়ন্তা) বিশ্বায় (জগদাত্মা) গোবিন্দায় (গোবিন্দকে) নমঃ নমঃ (পুনঃপুনঃ নমস্কার)॥৩


বিশ্বরূপ, বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের হেতুকে নমস্কার৷ বিশ্বেশ্বর, জগদাত্মা গোবিন্দকে পুনঃপুনঃ নমস্কার৷ ৩


নমো বিজ্ঞানরূপায় পরমানন্দরূপিণে৷

কৃষ্ণায় গোপীনাথায় গোবিন্দায় নমো নমঃ॥৪


বিজ্ঞানরূপায় (চিৎস্বরূপ) পরম-আনন্দ-রূপিণে (পরম আনন্দস্বরূপ) কৃষ্ণায় (কৃষ্ণকে) নমঃ; গোপী-নাথায় (গোপীবল্লভকে) নমঃ, গোবিন্দায় নমঃ॥৪


বিজ্ঞানস্বরূপ ও পরমানন্দস্বরূপ কৃষ্ণকে নমস্কার, গোপীনাথকে নমস্কার, গোবিন্দকে নমস্কার৷ ৪


নমঃ কমলনেত্রায় নমঃ কমলমালিনে৷

নমঃ কমলনাভায় কমলাপতয়ে নমঃ॥৫


কমল-নেত্রায় (পদ্মলোচনকে) নমঃ (নমস্কার), কমল-মালিনে (পদ্মমালাধারীকে) নমঃ, কমল-নাভায় (পদ্মনাভকে) নমঃ, কমলা-পতয়ে (লক্ষ্মীপতিকে) নমঃ॥৫


কমললোচনকে নমস্কার, কমলমালীকে নমস্কার, কমলনাভকে নমস্কার, কমলাপতিকে নমস্কার৷৫


বর্হাপীড়াভিরামায় রামায়াকুণ্ঠমেধসে৷

রমামানসহংসায় গোবিন্দায় নমো নমঃ॥৬


বর্হ-আপীড়-অভিরামায় (ময়ূরের পালকে সজ্জিত মুকুট ধারণ করিয়া আনন্দপ্রদায়ক) রামায় (এবং স্বরূপতঃই আনন্দপ্রদায়ক) অকুণ্ঠ-মেধসে (নিত্যজ্ঞানস্বরূপ), রমা-মানস-হংসায় (লক্ষ্মীর চিত্তসরোবরের হংসস্বরূপ) গোবিন্দায় (গোবিন্দকে) নমঃ নমঃ (পুনঃপুনঃ নমস্কার)॥৬


ময়ূরের পালকে সজ্জিত মুকুটের দ্বারা শোভিত ও আনন্দপ্রদ, নিত্যজ্ঞান-স্বরূপ, লক্ষ্মীর মানসহংস গোবিন্দকে পুনঃপুনঃ নমস্কার৷৬


কংসবংশবিনাশায় কেশিচাণূরঘাতিনে৷

বৃষভধ্বজবন্দ্যায় পার্থসারথয়ে নমঃ॥৭


কংস-বংশ-বিনাশায় (কংস-বংশের বিনাশকারী) কেশি-চাণূর-ঘাতিনে (কেশী ও চাণূর প্রভৃতি দৈত্যের সংহারক) বৃষভ-ধ্বজ-বন্দ্যায় (শিবের দ্বারা পূজিত) পার্থ-সারথয়ে (অর্জুনের রথের সারথিকে) নমঃ (নমস্কার)॥৭


কংসবংশের বিনাশকারী, কেশী ও চাণূরের সংহারক, শিবের পূজিত পার্থসারথিকে নমস্কার৷৭


বেণুবাদনশীলায় গোপালায়াহিমর্দিনে৷

কালিন্দীকূললোলায় লোলকুণ্ডলধারিণে॥৮

বল্লবীনয়নাম্ভোজমালিনে নৃত্যশালিনে৷

নমঃ প্রণতপালায় শ্রীকৃষ্ণায় নমো নমঃ॥৯


বেণু-বাদন-শীলায় (যিনি বংশীবাদনে পারগ) অহি-মর্দিনে (কালীয় সর্পকে দমনকারী) কালিন্দী-কূল-লোলায় (যমুনার তীরে বিচরণশীল) লোল-কুণ্ডল-ধারিণে (চঞ্চলকুণ্ডলধারী) বল্লভী-নয়ন-অম্ভোজ-মালিনে (গোপীদিগের নয়নরূপ পদ্মের মালা পরিহিত) নৃত্য-শালিনে (নৃত্যপরায়ণ) গোপালায় (গোপালকে) নমঃ (নমস্কার); প্রণতপালায় (আশ্রিতের পালক) শ্রীকৃষ্ণায় (শ্রীকৃষ্ণকে) নমঃ নমঃ॥৮-৯


বেণুবাদনশীল, অহিমর্দন, কালিন্দীকূলে ক্রীড়ারত, চঞ্চল কুণ্ডলধারী, গোপীদিগের নয়নরূপ পদ্মের মালাপরিহিত, নৃত্যপরায়ণ গোপালকে নমস্কার; আশ্রিতপালক শ্রীকৃষ্ণকে বারংবার নমস্কার৷৮-৯


নমঃ পাপপ্রণাশায় গোবর্ধনধরায় চ৷

পূতনাজীবিতান্তায় তৃণাবর্তাসুহারিণে॥১০


পাপ-প্রণাশায় (পাপবিনাশী) গোবর্ধন-ধরায় (গোবর্ধনপর্বতধারী) পূতনা জীবিত-অন্তায় (পূতনার জীবন-নাশকারী) চ (এবং) তৃণাবর্ত-অসু-হারিণে (তৃণাবর্তের প্রাণসংহারককে) নমঃ (নমস্কার)॥১০


পাপবিনাশী, গোবর্ধনধারী, পূতনার প্রাণসংহারক ও তৃণাবর্তের প্রাণনাশককে নমস্কার৷১০


নিষ্কলায় বিমোহায় শুদ্ধায়াশুদ্ধবৈরিণে৷

অদ্বিতীয়ায় মহতে শ্রীকৃষ্ণায় নমো নমঃ॥১১


নিষ্কলায় (অংশবিহীন) বিমোহায় (মনোমুগ্ধকারী) শুদ্ধায় (পবিত্রতাস্বরূপ) অশুদ্ধ-বৈরিণে (অপবিত্রতার বিনাশক) অদ্বিতীয়ায় (দ্বিতীয়রহিত) মহতে (মহান) শ্রীকৃষ্ণায় (শ্রীকৃষ্ণকে) নমঃ নমঃ॥১১


নিষ্কল, চিত্তহারী, শুদ্ধ, অশুদ্ধি-বিনাশক, অদ্বিতীয় ও মহান শ্রীকৃষ্ণকে পুনঃপুনঃ নমস্কার৷১১


প্রসীদ পরমানন্দ প্রসীদ পরমেশ্বর৷

আধিব্যাধিভুজঙ্গেন দষ্টং মামুদ্ধর প্রভো॥১২


[হে] পরম-আনন্দ (সর্বোত্তম আনন্দস্বরূপ) প্রসীদ (প্রসন্ন হও), পরম-ঈশ্বর (হে পরমেশ্বর) প্রসীদ (প্রসন্ন হও), প্রভো (হে প্রভু) আধি-ব্যাধি-ভুজঙ্গেন (মানসিক ও শারীরিক ব্যাধিরূপ সর্পের দ্বারা) দষ্টং (দংশিত) মাং (আমাকে) উদ্ধর (উদ্ধার করো)॥১২


হে পরমানন্দ, প্রসন্ন হও; হে পরমেশ্বর, প্রসন্ন হও; হে প্রভু, আধি-ব্যাধিরূপ সর্পের দ্বারা দংশিত আমাকে উদ্ধার করো৷১২


শ্রীকৃষ্ণ রুক্মিণীকান্ত গোপীজনমনোহর৷

সংসারসাগরে মগ্নং মামুদ্ধর জগদ্‌গুরো॥১৩


[হে] শ্রীকৃষ্ণ, রুক্মিণী-কান্ত, গোপীজন-মনোহর, জগৎ-গুরু (হে জগতের গুরু), সংসারসাগরে (সংসাররূপ সমুদ্রে) মগ্নং (নিমজ্জিত) মাং (আমাকে) উদ্ধর (উদ্ধার করো)॥১৩


হে শ্রীকৃষ্ণ, রুক্মিণীকান্ত, গোপীজনমনোহর, জগদ্‌গুরু, সংসার-সাগরে মগ্ন আমাকে উদ্ধার করো৷১৩


    কেশব ক্লেশহরণ নারায়ণ জনার্দন৷

গোবিন্দ পরমানন্দ মাং সমুদ্ধর মাধব॥১৪


[হে] কেশব, ক্লেশ-হরণ (দুঃখবিনাশকারী), নারায়ণ, জনার্দন, গোবিন্দ, পরম-আনন্দ, মাধব, মাং (আমাকে) সমুদ্ধর (সম্যগ্‌রূপে উদ্ধার করো)॥১৪


হে কেশব, ক্লেশহরণ, নারায়ণ, জনার্দন, গোবিন্দ, পরমানন্দ, মাধব আমাকে উদ্ধার করো৷১৪





1.34. শ্রীরামরহস্যম্

    (শ্রীরামপূর্বতাপনীয়োপনিষদ্)

চিন্ময়েঽস্মিন্ মহাবিষ্ণৌ জাতে দশরথে হরৌ৷

রঘোঃ কুলেঽখিলং রাতি রাজতে যো মহীস্থিতঃ॥১

স রাম ইতি লোকেষু বিদ্বদ্ভিঃ প্রকটীকৃতঃ৷

রাক্ষসা যেন মরণং যান্তি স্বোদ্রেকতোঽথবা॥২


দশরথে (দশরথের ঔরসে) রঘোঃ (রঘুর) কুলে (বংশে) অস্মিন্ (এই) চিন্ময়ে (জ্ঞানস্বরূপ) মহা-বিষ্ণৌ (পুরুষোত্তম) হরৌ (হরি) জাতে (জাত হইলে) [তাঁহার ‘রাম’ এই নাম হয়—পঞ্চমশ্লোক দ্রষ্টব্য]; যঃ (যিনি) মহীস্থিতঃ (পৃথিবীতে বিদ্যমান থাকিয়া) অখিলং (নিখিল বাঞ্ছিত বস্তু) রাতি (দান করেন) [এবং] রাজতে (শোভাযুক্ত হন), যেন (যাঁহার দ্বারা) রাক্ষসাঃ (রাক্ষসগণ) মরণং (মরণ) যান্তি (প্রাপ্ত হয়) সঃ (সেই হরিই) বিদ্বদ্ভিঃ (জ্ঞানিগণের দ্বারা) লোকেষু (জগতে) রামঃ ইতি (রামশব্দের বাচ্য বলিয়া) প্রকটীকৃতঃ (প্রকাশিত হইয়াছেন) [রাতি বা রাজতে শব্দের আদ্য অক্ষর ‘রা’ এবং মহীস্থিতঃ শব্দের আদ্য অক্ষর ‘ম’ মিলিয়া ‘রাম’ হয়, অথবা রাক্ষসাঃ শব্দের ‘রা’ এবং মরণং এর ‘ম’ মিলিয়া ‘রাম’ হয়] অথবা (অথবা) [উক্ত রাম শ] স্ব-উদ্রেকতঃ (নিমিত্তের অপেক্ষা না করিয়া নিজের উৎকর্ষহেতুই [প্রসিদ্ধিলাভ করিয়াছে—৩য় শ্লোক দ্রষ্টব্য]॥১-২


দশরথের ঔরসে রঘুর বংশে এই চিন্ময় মহাবিষ্ণু হরি জাত হইলে (তাঁহার রাম নাম হয়); যিনি পৃথিবীতে বিদ্যমান থাকিয়া নিখিল বস্তু দান করেন এবং শোভমান হন, যাঁহার দ্বারা রাক্ষসগণ মরণ প্রাপ্ত হয়, সেই হরিই জ্ঞানিগণের দ্বারা জগতে রাম বলিয়া প্রকটিত হইয়াছেন; অথবা স্বীয় উৎকর্ষ হেতুই (রাম নাম বিখ্যাত হইয়াছে)৷১-২


রামনাম ভুবি খ্যাতমভিরামেণ বা পুনঃ৷

রাক্ষসান্ মর্ত্যরূপেণ রাহুর্মনসিজং যথা॥৩

প্রভাহীনাংস্তথা কৃত্বা রাজ্যার্হাণাং মহীভৃতাম্৷

ধর্মমার্গং চরিত্রেণ জ্ঞানমার্গং চ নামতঃ॥৪

যথা ধ্যানেন বৈরাগ্যমৈশ্বর্যং স্বস্য পূজনাৎ৷

তথা রাত্যস্য রামাখ্যা ভুবি স্যাদথ তত্ত্বতঃ॥৫


পুনঃ বা (অথবা) অভিরামেণ (সকলের আনন্দবর্ধন-হেতু [রময়তি ইতি রামঃ]) রামনাম (রাম নাম) ভুবি (পৃথিবীতে) খ্যাতং (প্রসিদ্ধ হইয়াছে); রাহুঃ (রাহু) যথা (যে প্রকারে) মনসিজং (চন্দ্রকে) [প্রভাহীন করে] তথা [সেই প্রকারে] রাক্ষসান্ (রাক্ষসদিগকে) মর্ত্যরূপেণ (মানুষরূপে) প্রভাহীনান্ (প্রভাহীন) কৃত্বা (করিয়া) রাজ্য-অর্হাণাং (রাজত্বলাভের উপযুক্ত) মহীভৃতাং (রাজাদিগের) যথা (যাহাতে) স্বস্য (আপনার) চরিত্রেণ (চরিত্রশ্রবণ দ্বারা) ধর্ম-মার্গং (ধর্মপথ) [লাভ হইতে পারে] চ (এবং) নামতঃ (নামকীর্তন দ্বারা) জ্ঞানমার্গং (জ্ঞানপথ), ধ্যানেন (ধ্যান দ্বারা) বৈরাগ্যং (বৈরাগ্য), পূজনাৎ (পূজা দ্বারা) ঐশ্বর্যং (ঐশ্বর্য) [লাভ হইতে পারে], তথা (তত্তদ্রূপে) রাতি (ফল বিধান করেন) অথ (এই হেতুই) ভুবি (পৃথিবীতে) অস্য (ইঁহার) তত্ত্বতঃ (বস্তুতঃ) রাম-আখ্যা (রামনাম) স্যাৎ (হইয়াছে)॥৩-৫


অথবা আনন্দবর্ধন-হেতু রামনাম পৃথিবীতে খ্যাত হইয়াছে; রাহু যদ্রূপ চন্দ্রকে প্রভাহীন করে, তদ্রূপ মানুষরূপে রাক্ষসদিগকে প্রভাহীন করেন এবং সুযোগ্য রাজারা যাহাতে স্বীয় চরিত্র শ্রবণ করিয়া ধর্মপথ, নামকীর্তন করিয়া জ্ঞানপথ, ধ্যানদ্বারা বৈরাগ্য ও পূজাদ্বারা ঐশ্বর্যলাভ করিতে পারেন, তত্তদ্রূপে ফলবিধান করেন—এই কারণেও পৃথিবীতে ইঁহার নাম রাম হইয়াছে৷৩-৫


রমন্তে যোগিনোঽনন্তে নিত্যানন্দে চিদাত্মনি৷

ইতি রামপদেনাসৌ পরং ব্রহ্মাভিধীয়তে॥৬


অনন্তে (দেশকালাদি-পরিচ্ছেদ-শূন্য) নিত্য-আনন্দে (বিকারশূন্য সুখস্বরূপ) চিৎ-আত্মনি (জ্ঞানস্বরূপ মূর্তব্রহ্মে) যোগিনঃ (যোগিগণ) রমন্তে (তৃপ্তিলাভ করেন) ইতি (এই হেতু) রাম পদেন (রাম এই পদের দ্বারা) পরং ব্রহ্ম (পরব্রহ্মস্বরূপ) অসৌ (এই দশরথপুত্রই) অভিধীয়তে (নির্দিষ্ট হইয়া থাকেন)॥


অনন্ত ও নিত্যানন্দ জ্ঞানমূর্তিতে যোগিগণ তৃপ্তিলাভ করেন এই হেতুও পরব্রহ্ম এই দশরথপুত্রই রামপদের দ্বারা অভিহিত হন৷৬


চিন্ময়স্যাদ্বিতীয়স্য নিষ্কলস্যাশরীরিণঃ৷

উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণো রূপকল্পনা॥৭


উপাসকানাং (উপাসকদিগের) কার্য-অর্থং (উপাসনা-কার্যের জন্য) চিন্ময়স্য (চিন্ময় [জাড্যশূন্য]) অদ্বিতীয়স্য (দ্বিতীয়রহিত) নিষ্কলস্য (অংশশূন্য [অবিদ্যাতীত]) অশরীরিণঃ (শরীরশূন্য [অবিদ্যার কার্যশূন্য]) ব্রহ্মণঃ (ব্রহ্মের) রূপ-কল্পনা (মায়িকরূপ হইয়া থাকে [আদিপুরুষের মনের দ্বারা রূপ কল্পিত হয়])॥৭


উপাসকদিগের প্রয়োজন-নির্বাহের জন্য চিন্ময়, অদ্বিতীয়, নিষ্কল ও অশরীরী ব্রহ্মের মায়িক রূপ হয়৷ ৭


রূপস্থানাং দেবতানাং পুংস্ত্র্যঙ্গাস্ত্রাদি কল্পনা৷

দ্বি চত্বারি ষড়ষ্টাসাং দশ দ্বাদশ ষোড়শ॥৮

অষ্টাদশামী কথিতা হস্তাঃ শঙ্খাদিভির্যুতাঃ৷

সহস্রান্তাস্তথা তাসাং বর্ণবাহনকল্পনা॥৯

শক্তিসেনাকল্পনা চ ব্রহ্মণ্যেবং হি পঞ্চধা৷

কল্পিতস্য শরীরস্য তস্য সেনাদিকল্পনা॥১০


রূপস্থানাং (রূপে অবস্থিত) দেবতানাং (দেবগণের) পুং-স্ত্রী-অঙ্গ-অস্ত্র-অাদি-কল্পনা (পুরুষত্বকল্পনা, স্ত্রীত্বকল্পনা, অঙ্গকল্পনা, অস্ত্রকল্পনা প্রভৃতি হইয়া থাকে); আসাং (এই দেবতাগণের) দ্বি (দুই), চত্বারি (চারি), ষট্ (ছয়), অষ্ট (আট), দশ (দশ), দ্বাদশ (বারো), ষোড়শ (ষোলো), অষ্টাদশ (আঠারো) সহস্র-অন্তাঃ (হাজার পর্যন্ত) হস্তাঃ (হস্ত) কথিতাঃ (কথিত হয়); অমী (ঐসকল হস্ত) শঙ্খ-আদিভিঃ (শঙ্খ প্রভৃতির সহিত) যুতাঃ (সংযুক্ত), তথা (ঐপ্রকারে) তাসাং (ঐসকল দেবতাদের) বর্ণ-বাহন-কল্পনা (বর্ণ ও বাহন কল্পিত হয়) শক্তি-সেনা-কল্পনা চ (শক্তি ও সেনারও কল্পনা হয়); এবং হি (এই প্রকারেই) ব্রহ্মণি (ব্রহ্মে) পঞ্চধা (পাঁচ প্রকারের [রূপ, পুরুষত্বাদি, বর্ণ-বাহনাদি, শক্তি ও সেনা]) [কল্পনা] কল্পিতস্য শরীরস্য (শরীর কল্পিত হইলে) তস্য (তাঁহার) সেনা-আদি-কল্পনা (সেনা-প্রভৃতি কল্পিত হয়)॥৮-১০


রূপে অবস্থিত দেবগণের পুরুষত্ব, স্ত্রীত্ব, অঙ্গ, অস্ত্র, প্রভৃতি কল্পিত হয়; এই দেবগণের দুই, চারি, ছয়, অষ্ট, দশ, দ্বাদশ, ষোড়শ, অষ্টাদশ হইতে সহস্র পর্যন্ত হস্ত কথিত হয়; ঐসকল হস্ত শঙ্খ প্রভৃতির দ্বারা ভূষিত; উক্তপ্রকারে ঐসকল দেবগণের বর্ণ ও বাহন কল্পিত হয় এবং শক্তি ও সেনাও কল্পিত হয়; এই প্রকারেই ব্রহ্মে পঞ্চপ্রকারের কল্পনা হয়; শরীর কল্পিত হওয়ার পর তাঁহার সেনা প্রভৃতি কল্পিত হয়৷ ৮-১০


ব্রহ্মাদীনাং বাচকোঽয়ং মন্ত্রো অন্বর্থাদিসঙ্গকঃ৷

জপ্তব্যো মন্ত্রিণা নৈবং বিনা দেব প্রসীদতি॥১১


ব্রহ্ম-আদীনাং (ব্রহ্ম প্রভৃতির) বাচকঃ (প্রতিপাদক) অয়ং (এই) মন্ত্রঃ (মন্ত্র [রাম-নাম]) অন্বর্থ-আদি-সংজ্ঞকঃ (সর্ববাচক [সর্বথা অনুগত ব্রহ্ম, তদাদি প্রপঞ্চসমূহ, তাহার সংজ্ঞ]) মন্ত্রিণা (যিনি মন্ত্রলাভ করিয়াছেন তাঁহার দ্বারা) [ইহা], জপ্তব্যঃ (জপ করা উচিত); এবং বিনা (এইরূপ অর্থ স্মরণপূর্বক মন্ত্রজপ ভিন্ন) দেবঃ (পরমেশ্বর) ন প্রসীদতি (প্রসন্ন হন না)॥১১


ব্রহ্মাদির বাচক এই মন্ত্র সর্বানুগত ব্রহ্ম ও তাঁহার কার্যের বাচক; যিনি মন্ত্র প্রাপ্ত হইয়াছেন তাঁহার পক্ষে ইহা জপ করা উচিত, এইরূপ না করিলে পরমেশ্বর প্রসন্ন হন না৷ ১১


ক্রিয়া কর্মেতি কর্তৃণামর্থং মন্ত্রো বদত্যথ৷

মননাৎ ত্রাণনান্মন্ত্রঃ সর্ববাচ্যস্য বাচকঃ॥১২


মন্ত্রঃ (মন্ত্র) কর্তৃণাম (কর্তাদিগের) [দেবগণের] ইতি (এই প্রকার) ক্রিয়া [এবং] কর্ম [হ্লাদনাদি ক্রিয়া, রাক্ষস-সংহারাদি কর্মরূপ) অর্থং (অর্থ) বদতি (বলিয়া থাকে); অথ (এই প্রকারে) মননাৎ (বোধক বলিয়া) ত্রাণনাৎ (ত্রাণের কারণ বলিয়া) মন্ত্রঃ (মন্ত্র) সর্ব-বাচ্যস্য (সকল অভিধেয় বস্তুর) বাচকঃ (অভিধায়ক) [মননেন ত্রায়তে মন্ত্রঃ—ইতি বিগ্রহ]॥১২


মন্ত্র দেবগণের এই প্রকার ক্রিয়া ও কর্মরূপ অর্থ প্রকাশ করে; এই প্রকারে বোধক বলিয়া এবং ত্রাণের কারণ বলিয়া উহা সকল অভিধেয় বস্তুর বাচক৷১২


সোভয়স্যাস্য দেবস্য বিগ্রহো যন্ত্রকল্পনা৷

বিনা যন্ত্রেণ চেৎ পূজা দেবতা ন প্রসীদতি॥১৩


সোভয়স্য (মূর্তি ও মন্ত্ররূপী) অস্য (উক্ত) দেবস্য (দেবতার) বিগ্রহঃ (প্রতিমা) [এবং] যন্ত্র-কল্পনা (যন্ত্র কল্পিত হয়), যন্ত্রেণ বিনা (যন্ত্র ভিন্ন) চেৎ (যদি) পূজা (পূজা হয়) [তাহা হইলে] দেবতা (দেবতা) ন প্রসীদতি (প্রসন্ন হন না)॥১৩


মূর্তি ও মন্ত্ররূপী উক্ত দেবতারই বিগ্রহ এবং যন্ত্র কল্পিত হয়৷ যন্ত্র ব্যতিরেকে পূজা করিলে দেবতা প্রসন্ন হন না৷১৩






2 দ্বিতীয় ভাগ

2.1 গুরুস্তোত্রম্

গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুর্গুরুর্দেবো মহেশ্বরঃ৷

গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥১


গুরুঃ ব্রহ্মাঃ, গুরুঃ বিষ্ণুঃ, গুরুঃ দেবঃ মহেশ্বরঃ, গুরুঃ এব (নিশ্চয়ই) পরং ব্রহ্ম (পরব্রহ্ম), তস্মৈ (সেই) শ্রীগুরুবে (শ্রীগুরুকে) নমঃ (নমস্কার)॥১


গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরুই পরব্রহ্ম; সেই শ্রীগুরুকে নমস্কার৷১


অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্৷

তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥২


যেন (যাঁহার দ্বারা) অখণ্ড-মণ্ডল-আকারং (অখণ্ডরূপী, সম্পূর্ণ) চরাচরং (স্থাবর-জঙ্গমাত্মক জগৎ) ব্যাপ্তং (ব্যপ্ত রহিয়াছে) তৎপদং (তাঁহার স্বরূপ) যেন (যাঁহার দ্বারা) দর্শিতং (দর্শিত হইয়াছে), তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥২


যাঁহার দ্বারা অখণ্ডমণ্ডলাকার চরাচর জগৎ ব্যাপ্ত হইয়া আছে, তাঁহার স্বরূপ যিনি দর্শন করাইয়াছেন, সেই শ্রীগুরুকে নমস্কার৷২


অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া৷

চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৩


অজ্ঞান-তিমির-অন্ধস্য (অজ্ঞানরূপ তিমির রোগের দ্বারা অন্ধ আমার) চক্ষুঃ (চক্ষু) জ্ঞান-অঞ্জন-শলাকয়া (জ্ঞানরূপ কজ্জলিশলাকা [কাজল লাগাইবার শলা] সহায়ে) যেন (যাঁহার দ্বারা) উন্মীলিত (প্রস্ফুটিত হইয়াছে), তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৩


অজ্ঞানতিমিরান্ধ ব্যক্তির চক্ষু যিনি জ্ঞানাঞ্জনশলাকা-সহায়ে উন্মীলিত করিয়াছেন, সেই শ্রীগুরুকে নমস্কার৷৩


স্থাবরং জঙ্গমং ব্যাপ্তং যেন কৃৎস্নং চরাচরম্৷

তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৪


কৃৎস্নং (সমস্ত) স্থাবরং (স্থিতিশীল বৃক্ষাদি ও প্রাণহীন পর্বতাদি), জঙ্গমং (গতিশীল প্রাণী), চরাচরং (সচল বায়ু প্রভৃতি এবং অচল পৃথিবী প্রভৃতি) যেন (যাঁহার দ্বারা) ব্যাপ্তং (ব্যাপ্ত), তৎপদম্ ইত্যাদি॥৪


সপ্রাণ এবং অপ্রাণ, সচল ও অচল সমস্ত বস্তু যাঁহার দ্বারা ব্যাপ্ত, তৎস্বরূপ যিনি দর্শন করাইয়াছেন, সেই শ্রীগুরুকে নমস্কার৷ ৪


চিদ্‌রূপেণ পরিব্যাপ্তং ত্রৈলোক্যং সচরাচরম্৷

তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৫


সচরাচরং (চরাচরসহ) ত্রৈলোক্যং (ত্রিলোক) চিদ্রূপেণ (জ্ঞানস্বরূপ ব্রহ্মের দ্বারা) পরিব্যাপ্তং, তৎপদম্ ইত্যাদি॥৫


চরাচরসহ ত্রিলোক জ্ঞানস্বরূপের দ্বারা পরিব্যাপ্ত; তৎস্বরূপ যিনি দর্শন করাইয়াছেন, সেই শ্রীগুরুকে নমস্কার৷ ৫


সর্বশ্রুতিশিরোরত্ন-সমুদ্ভাসিতমূর্তয়ে৷

বেদাতাম্বুজ-সূর্যায় তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৬


সর্ব-শ্রুতি-শিরোরত্ন-সমুদ্ভাসিত-মূর্তয়ে (যাঁহার মূর্তি সমস্ত বেদের মস্তকমণিরূপ বেদান্তজ্ঞানের দ্বারা উজ্জ্বল) বেদান্ত-অম্বুজ-সূর্যায় (যিনি বেদান্তরূপ পদ্মের উন্মীলনকারী সূর্য), তস্মৈ শ্রীগুরবে নমঃ॥৬


যাঁহার মূর্তি বেদান্তজ্ঞানের দ্বারা সমুদ্ভাসিত, যিনি বেদান্তরূপ পদ্মের উন্মেলক সূর্যস্বরূপ, সেই শ্রীগুরুকে নমস্কার৷ ৬

    

চৈতন্যং শাশ্বতং শান্তং ব্যোমাতীতং নিরঞ্জনং৷

বিন্দুনাদকলাতীতস্তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৭


[যিনি] শাশ্বতং (সর্বদা বর্তমান) শান্তং (বিক্ষোভরহিত) ব্যোম-অতীতং (আকাশের অর্থাৎ সৃষ্ট জগতের] অতীত) নিরঞ্জনং (কলুষহীন) চৈতন্যং (চৈতন্য) [এবং যিনি] বিন্দু-নাদ-কলা-অতীতঃ (বিন্দু, নাদ ও কলার অতীত), তস্মৈ শ্রীগুরুবে নমঃ৷ [সচ্চিদানন্দবিভবাৎ সকলাৎ পরমেশ্বরাৎ৷

                            আসীচ্ছক্তিস্ততো নাদো নাদাদ্বিন্দুসমুদ্ভবঃ॥

                            ক্রিয়াশক্তিপ্রধানায়াঃ শব্দশব্দার্থকারণম্৷

                            প্রকৃতের্বিন্দুরূপিণ্যাঃ শব্দব্রহ্মাঽভবৎ পরম্॥

                            সোঽন্তরাত্মা তদা দেবো নাদাত্মা নদতে স্বয়ম্৷

                            যথাসংস্থানভেদেন স পুনঃ বর্ণতাং গতঃ॥ 

                            তারস্য পঞ্চভেদস্য পঞ্চাশদ্বর্ণগাঃ কলাঃ। 

অকার-উকার-মকার-নাদ-বিন্দ্বাত্মকস্য প্রণবস্য পঞ্চাশৎ কলাঃ]॥৭


যিনি শাশ্বত শান্ত ব্যোমাতীত ও নিরঞ্জন চৈতন্যস্বরূপ এবং যিনি বিন্দু, নাদ ও কলার অতীত সেই শ্রীগুরুকে নমস্কার৷ ৭


জ্ঞানশক্তিসমারূঢ়স্তত্ত্বমালাবিভূষিতঃ৷

ভুক্তিমুক্তিপ্রদাতা চ তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৮


জ্ঞান-শক্তি-সমারূঢ়ঃ (জ্ঞানরূপ শক্তিতে যিনি অধিষ্ঠিত) তত্ত্ব-মালা-বিভূষিতঃ (জ্ঞানরূপ মাল্যের দ্বারা যিনি শোভিত) চ (এবং) ভুক্তি-মুক্তি-প্রদাতা (ভোগ ও মোক্ষের প্রদানকারী) তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৮


জ্ঞানশক্তিসমারূঢ়, তত্ত্বমালাবিভূষিত এবং ভুক্তিমুক্তিপ্রদাতা সেই শ্রীগুরুকে নমস্কার৷ ৮


অনেকজন্মসম্প্রাপ্ত-কর্মেন্ধনবিদাহিনে৷

আত্মজ্ঞানাগ্নিদানেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৯


আত্মজ্ঞান-অগ্নি-দানেন (আত্মজ্ঞানরূপ অগ্নি দান করিয়া) অনেক-জন্ম-সম্প্রাপ্ত-কর্ম-ইন্ধন-বিদাহিনে (বহু জন্মে সঞ্চিত কর্মফলরূপ কাষ্ঠকে দহনকারী) তস্মৈ শ্রীগুরুবে নমঃ॥৯


যিনি আত্মজ্ঞানরূপ অগ্নি দান করিয়া বহু জন্মে সঞ্চিত কর্মরূপ কাষ্ঠকে দহন করেন, সেই শ্রীগুরুকে নমস্কার৷ ৯


শোষণং ভবসিন্ধোশ্চ প্রাপণং সারসম্পদঃ৷

যস্য পাদোদকং সম্যক্ তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১০


যস্য (যাঁহার) পাদোদকং (পাদোদক) ভবসিন্ধো (সংসারসাগরের) সম্যক্ (সম্পূর্ণরূপে) শোষণং (শোষক) চ (এবং) সারসম্পদঃ (সার সম্পদের) [সম্যক] প্রাপণং (প্রাপক), তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১০


যাঁহার পাদোদকপানে ভবসিন্ধু সম্যক শুষ্ক হইয়া যায় এবং সার সম্পদ সম্যগ্‌রূপে লাভ হয়, সেই শ্রীগুরুকে নমস্কার৷১০


ন গুরোরধিকং তত্ত্বং ন গুরোরধিকং তপঃ৷

তত্ত্বজ্ঞানাৎ পরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১১


গুরোঃ (গুরুর) অধিকং (অধিক) তত্ত্বং (তত্ত্ব) ন (নাই), গুরোঃ অধিকং তপঃ ন, তত্ত্বজ্ঞানাৎ ([গুরুরূপ] তত্ত্বের জ্ঞান হইতে) পরং (শ্রেষ্ঠ) ন অস্তি (নাই), তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১১


যে গুরুর অধিক তত্ত্ব নাই, যে গুরুর (সেবার) অধিক তপস্যা নাই, এবং যদ্বিষয়ক তত্ত্বজ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নাই, সেই শ্রীগুরুকে নমস্কার।১১


মন্নাথঃ শ্রীজগন্নাথো মদ্‌গুরুঃ শ্রীজগদ্‌গুরুঃ৷

মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১২


মন্নাথঃ (আমার প্রভু) শ্রীজগন্নাথঃ (জগতের প্রভু), মদ্‌গুরুঃ (আমার গুরু) শ্রীজগদ্‌গুরুঃ (জগতের গুরু), মদাত্মা (আমার আত্মা) সর্বভূতাত্মা (সমস্ত প্রাণীর আত্মা), তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১২


আমার নাথই শ্রীজগন্নাথ, আমার গুরুই শ্রীজগদ্‌গুরু, আমার আত্মাই সর্বভূতের আত্মা; সেই শ্রীগুরুকে নমস্কার।১২

    

গুরুরাদিরনাদিশ্চ গুরুঃ পরমদৈবতম্৷

গুরোঃ পরতরং নাস্তি তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১৩


গুরুঃ (গুরু) আদিঃ (মূল কারণ), চ (এবং) অনাদিঃ (কারণবিহীন) গুরুঃ পরমদৈবতম্ (পরম দেবতা), গুরোঃ (গুরু হইতে) পরতরং (শ্রেষ্ঠতর) ন অস্তি (নাই), তস্মৈ শ্রীগুরবে নমঃ॥১৩


গুরুই মূল কারণ এবং স্বয়ং কারণহীন; গুরুই পরম দেবতা; গুরুর অপেক্ষা শ্রেষ্ঠতর কেহ নাই; সেই শ্রীগুরুকে নমস্কার৷১৩


ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং 

দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যম্৷

একং নিত্যং বিমলমচলং সর্বধীসাক্ষিভূতং

ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্‌গুরুং তং নমামি॥১৪


ব্রহ্মানন্দং (ব্রহ্মানন্দস্বরূপী), পরমসুখদং (শ্রেষ্ঠ আনন্দ প্রদানকারী), কেবলং (নির্লিপ্ত), জ্ঞানমূর্তিং (জ্ঞানরূপী), দ্বন্দ্বাতীতং [সুখ-দুঃখাদি] দ্বন্দ্বের অতীত), গগন-সদৃশং (আকাশের ন্যায় [ব্যাপী]), তৎ-ত্বম্-অসি-আদি-লক্ষ্যং (“তুমি সেই” ইত্যাদি [মহাবাক্যের] লক্ষ্য), একং (অদ্বিতীয়), নিত্যং (সনাতন) বিমলং (দোষশূন্য), অচলং (গতিবিহীন), সর্ব-ধী-সাক্ষি-ভূতং (সকল বুদ্ধি-বৃত্তির সাক্ষিস্বরূপ), ভাবাতীতং (অবস্থাবিপর্যয়শূন্য), ত্রিগুণ-রহিতং (সত্ত্ব, রজঃ ও তমঃ এই তিন গুণের অতীত), তৎ (সেই) সদ্‌গুরুং (সত্যস্বরূপ গুরুকে) নমামি (আমি নমস্কার করি)॥১৪


যিনি ব্রহ্মানন্দস্বরূপ, পরম সুখদ, নির্লিপ্ত, জ্ঞানমূর্তি, দ্বন্দ্বাতীত, গগনসদৃশ, “তত্ত্বমসি” প্রভৃতি বাক্যের লক্ষ্য, এক, নিত্য, বিমল, অচল, সকল বুদ্ধির সাক্ষী, ভাবাতীত এবং ত্রিগুণরহিত, সেই সদ্‌গুরুকে আমি নমস্কার করি৷১৪




2.2 গুর্বষ্টকস্তোত্রম্

শরীরং সুরূপং সদা রোগমুক্তং, 

যশশ্চারু চিত্রং ধনং মেরুতুল্যম্৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং,

ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিম্॥১


শরীরং সুরূপং (সুন্দর) সদা রোগমুক্তং, চ (এবং) যশঃ চারু (সুন্দর), চিত্রং (বহুরূপ) মেরুতুল্যং ধনং [হইলেও], গুরোঃ (গুরুর) অঙ্ঘ্রি-পদ্মে (পাদপদ্মে) চেৎ (যদি) মনঃ (মন) ন লগ্নং (লগ্ন না হয়), ততঃ (তাহা হইলে) কিং (কি হইল?) ততঃ কিং, ততঃ কিং, ততঃ কিম্?১


শরীর সুরূপ ও সর্বদা রোগমুক্তই হউক, এবং সুযশ ও মেরুপর্বততুল্য বিচিত্র ধনই হউক, গুরুর পাদপদ্মে যদি চিত্ত না লগ্ন হয় তবে কি হইল?১


কলত্রং ধনং পুত্রপৌত্রাদি সর্বং, গৃহং বান্ধবাঃ সর্বমেতদ্ধি জাতম্৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং, ততঃ কিং ততঃ কিং...॥২


কলত্রং (স্ত্রী) ধনং (ধন) পুত্রপৌত্রাদি সর্বং (সমস্ত) গৃহং বান্ধবাঃ (বান্ধব-সমূহ), এতৎ (এই) সর্বং (সমস্ত) হি (নিশ্চয়ই) জাতং (লাভ হইয়াছে) [তথাপি] গুরোরঙ্ঘ্রি ইত্যাদি প্রথম শ্লোকের ন্যায়॥২


স্ত্রী, ধন, পুত্রপৌত্রাদি সমস্ত এবং গৃহ ও বান্ধবসমূহ—এই সমস্ত লাভ হইলেও গুরুর পাদপদ্মে ইত্যাদি৷২


ষড়ঙ্গাদিবেদো মুখে শাস্ত্রবিদ্যা, কবিত্বঞ্চ গদ্যং সুপদ্যং করোতি৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং, ততঃ কিং ততঃ কিং...॥৩


মুখে ষড়ঙ্গাদিবেদঃ (শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দঃ ও জ্যোতিষ এই ষড়ঙ্গসহ বেদ), শাস্ত্রবিদ্যা, কবিত্বং চ [বর্তমান]; গদ্যং সুপদ্যং করোতি (রচনা করে) [তথাপি] গুরোঃ ইত্যাদি॥৩


মুখে ষড়ঙ্গসহ বেদ, শাস্ত্রবিদ্যা ও কবিত্বাদি বর্তমান আছে, গদ্য এবং সুপদ্য রচনার শক্তি আছে; কিন্তু গুরুর পাদপদ্মে ইত্যাদি৷৩


বিদেশেষু মান্যঃ স্বদেশেষু ধন্যঃ, সদাচারবৃত্তেষু সক্তস্তথাপি৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং, ততঃ কিং ততঃ কিং...॥৪


বিদেশেষু (বিদেশসমূহে) মান্যঃ (সম্মানিত) স্বদেশেষু (স্বদেশে) ধন্যঃ (যশস্বী), তথাপি (আরও) সদাচারবৃত্তেষু (সদাচারযুক্ত কার্যসমূহে) সক্তঃ (সম্পূর্ণরূপে রত), [তথাপি] গুরোঃ ইত্যাদি॥৪


বিদেশে মান্য, স্বদেশে ধন্য, অধিকন্তু সদাচার ও সৎকার্যে সর্বদা নিরত থাকিতে পারে; কিন্তু ইত্যাদি৷৪


ক্ষ্মামণ্ডলেঽশেষভূপালবৃন্দৈঃ, সদা সেবিতং যস্য পাদারবিন্দম্৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং, ততঃ কিং ততঃ কিং...॥৫


ক্ষ্মা-মণ্ডলে (পৃথিবীতে) যস্য (যাঁহার) পাদারবিন্দং (পাদপদ্ম) সদা অশেষ-ভূপাল-বৃন্দৈঃ (সকল রাজাদিগের দ্বারা) সেবিতং [তাঁহার] গুরোঃ ইত্যাদি॥৫


পৃথিবীমণ্ডলে যাঁহার পাদপদ্ম সর্বদা অশেষ ভূপালবৃন্দের দ্বারা সেবিত, তাঁহারও চিত্ত যদি গুরুর পাদপদ্মে ইত্যাদি৷৫


যশশ্চেদ্ গতং দিক্ষু দানপ্রতাপা-

জ্জগদ্‌বস্তু সর্বং করে যৎপ্রসাদাৎ৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং,

ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিম্॥৬


দানপ্রতাপাৎ (দানপ্রভাবে) যশঃ (কীর্তি) দিক্ষু (বিভিন্ন দিকে) গতং (বিস্তারিত) চেৎ (হইলেও) যৎ-প্রসাদাৎ (যাঁহার অনুগ্রহে) সর্বং (সমস্ত) জগদ্‌বস্তু (জগতের বস্তু) করে (হস্তগত হয়) [সেই] গুরোঃ ইত্যাদি॥৬


দানপ্রভাবে দিকে দিকে যশ বিস্তারিত হইলেও যাঁহার অনুগ্রহে জগতের যাবতীয় বস্তু হস্তগত হয় সেই গুরুর ইত্যাদি৷৬


ন ভোগে ন যোগে ন বা বাজিমেধে,

ন কান্তাসুখে নৈব বিত্তেষু চিত্তম্৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং,

ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিম্॥৭


চিত্তং (চিত্ত) ভোগে ন (রত না হউক), যোগে ন, বাজি-মেধে (অশ্বমেধ যজ্ঞে) ন বা, কান্তাসুখে (স্ত্রীসম্ভোগে) ন, বিত্তেষু (ধনরাজিতে) এব (নিশ্চয়ই) ন, [তথাপি] গুরোঃ  ইত্যাদি॥৭


চিত্ত ভোগে লিপ্ত না হউক, যোগে যুক্ত না হউক, অশ্বমেধে রত না হউক, কান্তাসুখে আসক্ত না হউক, বিত্তেও মুগ্ধ না হউক; তথাপি গুরুর ইত্যাদি৷ ৭


অরণ্যে ন বা স্বস্য গেহে ন কার্যে,

ন দেহে মনো মে বর্ততে ত্বনর্ঘ্যে৷

গুরোরঙ্ঘ্রি-পদ্মে মনশ্চেন্ন লগ্নং,

ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ কিম্॥৮


মে (আমার) মনঃ (চিত্ত) অরণ্যে বা স্বস্য (নিজ) গেহে (গৃহে) ন (বর্তমান নহে), কার্যে ন, তু (পাদপূরণে) অনর্ঘ্যে (নিন্দিত) দেহে (শরীরে) ন বর্ততে (বিদ্যমান নহে), [তথাপি] গুরোঃ ইত্যাদি॥৮


আমার মন অরণ্যে বা নিজ গৃহে বদ্ধ না থাকুক, কার্যে আসক্ত না হউক, নিন্দিত দেহেও বর্তমান না থাকুক; তথাপি গুরুর ইত্যাদি৷ ৮


গুরোরষ্টকং যঃ পঠেৎ পুণ্যদেহী,

যতির্ভূপতির্ব্রহ্মচারী চ গেহী৷

লভেদ্বাঞ্ছিতার্থং পদং ব্রহ্মসংজ্ঞং,

গুরোরুক্তবাক্যে মনো যস্য লগ্নম্॥৯


যঃ (যে) পুণ্যদেহী (পবিত্রশরীরধারী) যতিঃ (সন্ন্যাসী), ভূপতিঃ (রাজা), ব্রহ্মচারী চ (এবং) গেহী (গৃহী) গুরোঃ (গুরুসম্বন্ধীয়) অষ্টকং (অষ্ট শ্লোক), পঠেৎ (পাঠ করেন) [এবং] গুরোঃ (গুরুর) উক্ত-বাক্যে (কথিত উপদেশে) যস্য (যাঁহার) মনঃ (চিত্ত) লগ্নং (আসক্ত) [তিনি] বাঞ্ছিতার্থং (অভীপ্সিত বিষয়) ব্রহ্ম-সংজ্ঞং (ব্রহ্মনামক) পদং (স্থান) লভেৎ (প্রাপ্ত হন)॥৯


যে পুণ্যাত্মা সন্ন্যাসী, রাজা, ব্রহ্মচারী অথবা গৃহী গুর্বষ্টক পাঠ করেন এবং গুরুর উপদেশে যাঁহার মন সর্বদা সংলগ্ন, তিনি সকলের বাঞ্ছিত বস্তু ব্রহ্ম নামক ধাম প্রাপ্ত হন৷৯








2.3 দক্ষিণামূর্তি-স্তোত্রম্

বিশ্বং দর্পণদৃশ্যমাননগরীতুল্যং নিজান্তর্গতং

পশ্যন্নাত্মনি মায়য়া বহিরিবোদ্ভূতং যথা নিদ্রয়া৷

যঃ সাক্ষীকুরুতে প্রবোধসময়ে স্বাত্মানমেবাদ্বয়ং

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥১


নিদ্রয়া (নিদ্রার দ্বারা) যথা (যেরূপ হয় তদ্রূপ) মায়য়া (মায়ার দ্বারা) বহিঃ (বহির্ভাগে) উদ্ভূতম্ ইব (নির্মিত প্রায়) নিজান্তর্গতং (আপনাতে অবস্থিত) বিশ্বং (বিশ্বকে), যঃ (যিনি) দর্পণদৃশ্যমাননগরী-তুল্যং (দর্পণে দৃশ্যমান নগরের ন্যায়) আত্মনি (আপনাতে) পশ্যন্ (দর্শনকরতঃ) প্রবোধসময়ে (বিজ্ঞানকালে) অদ্বয়ং (অদ্বিতীয়) স্বাত্মানং (আপন স্বরূপকে) এব (মাত্র) স্বাক্ষী-কুরুতে (প্রত্যক্ষ করেন) তস্মৈ (সেই) শ্রীগুরুমূর্তয়ে (শ্রীগুরুর মূর্তিধারী) শ্রীদক্ষিণামূর্তয়ে (শ্রীদক্ষিণামূর্তিকে) ইদং (এই) নমঃ (নমস্কার)॥১

স্বপ্নের প্রভাবে যদ্রূপ অন্তঃস্থ বস্তুই বহির্ভাগে স্থিত বলিয়া মনে হয়, তদ্রূপ মায়ার দ্বারা বিশ্ব বহির্ভাগে বিরচিত হইলেও যিনি উহাকে দর্পণে দৃশ্যমান (প্রতিবিম্বিত) নগরের ন্যায় আপনার মধ্যেই অবস্থিতরূপে দর্শন করেন এবং প্রবোধকালে (সমাধি-অবস্থায়) আপনার অদ্বিতীয় স্বরূপমাত্রকেই প্রত্যক্ষ করেন, সেই শ্রীগুরুরূপধারী শ্রীদক্ষিণামূর্তিকে আমার এই নমস্কার৷১


বীজস্যান্তরিবাঙ্কুরো জগদিদং প্রাঙ্‌নির্বিকল্পং পুন-

র্মায়াকল্পিতদেশকালকলনাবৈচিত্র্যচিত্রীকৃতম্৷

মায়াবীব বিজৃম্ভয়ত্যপি মহাযোগীব যঃ স্বেচ্ছয়া

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥২


প্রাক্ (সৃষ্টির পূর্বে) বীজস্য (বীজের) অন্তঃ (মধ্যে) অঙ্কুরঃ (অঙ্কুর) ইব (সদৃশ) নির্বিকল্পং (বিকল্প অর্থাৎ নামরূপাদি-বিরহিত), পুনঃ (পুনর্বার সৃষ্টিকালে) মায়াকল্পিত-দেশকাল-কলনা-বৈচিত্র্য-চিত্রীকৃতম্‌ (মায়াদ্বারা কল্পিত দেশ ও কালের প্রভাবে সৃষ্ট বৈচিত্র্যের দ্বারা বহুরূপে প্রতিভাত) ইদং (এই) জগৎ (জগৎকে) যঃ (যিনি) মায়াবী ইব (যাদুকরের ন্যায়) অপি (ও) মহাযোগী ইব (মহাযোগীর ন্যায়) স্বেচ্ছয়া (স্বীয় ইচ্ছা দ্বারা) বিজৃম্ভয়তি (বিস্তারিত করেন) তস্মৈ ইত্যাদি॥২


যে জগৎ (সৃষ্টির) পূর্বে বীজমধ্যস্থ অঙ্কুরসদৃশ অব্যাকৃত থাকে, অথচ পুনরায় মায়াদ্বারা কল্পিত দেশ ও কালের অপূর্ব প্রভাবের দ্বারা বিচিত্র হয়, সেই জগৎকে যিনি মায়াবীর ন্যায় এবং মহাযোগীর ন্যায় স্বেচ্ছায় (বাহিরে) বিস্তার করেন, সেই শ্রীগুরুর ইত্যাদি৷২


যস্যৈব স্ফুরণং সদাত্মকমসৎকল্পার্থকং ভাসতে

সাক্ষাৎ তত্ত্বমসীতি বেদবচসা যো বোধয়ত্যাশ্রিতান্৷

যৎসাক্ষাৎকরণাদ্ভবেন্ন পুনরাবৃত্তির্ভবাম্ভোনিধৌ

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৩


যস্য (যাঁহার) স্ফুরণং (বহিঃপ্রকাশ) সদাত্মকম্ এব (সদ্বস্তু-বিষয়ক হইলেও) অসৎকল্প-অর্থকং (মিথ্যাসদৃশ বিষয়ক-রূপে) ভাসতে (প্রতিভাত হয়), যঃ (যিনি) আশ্রিতান্ (আশ্রিতদিগকে) তত্ত্বমসি (তুমিই সেই) ইতি (এই) বেদবচসা (বেদবাক্যের দ্বারা) সাক্ষাৎ (অপরোক্ষভাবে) বোধয়তি (বুঝাইয়া দেন), যৎ-সাক্ষাৎ-করণাৎ (যাঁহার সাক্ষাৎকরণের ফলে) ভব-অম্ভোনিধৌ (সংসাররূপ সাগরে) পুনরাবৃত্তিঃ (পুনরায় আগমন) ন ভবেৎ (হইবে না), তস্মৈ ইত্যাদি॥৩


যাঁহার বহিঃপ্রকাশ সত্যবস্তুকে অবলম্বন করিয়াই হয়, অথচ তৎপ্রকাশ্য বস্তু মিথ্যাসদৃশরূপে প্রতিভাত হয়, যিনি আশ্রিতদিগকে তত্ত্বমসি এই বেদবাক্যের দ্বারা সাক্ষাদ্‌ভাবে জ্ঞান দান করেন, যাঁহার সাক্ষাৎকারের ফলে সংসারসাগরে পুনরাগমন হইবে না, সেই ইত্যাদি৷৩


নানাচ্ছিদ্রঘটোদরস্থিতমহাদীপপ্রভাভাস্বরং

জ্ঞানং যস্য তু চক্ষুরাদিকরণদ্বারা বহিঃ স্পন্দতে৷

জানামীতি তমেব ভান্তমনুভাত্যেতৎ সমস্তং জগৎ

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৪


তু (কিন্তু [মূর্তিধারী হইলে]) নানাঃ-ছিদ্র-ঘট-উদর-স্থিত-মহা-দীপ-প্রভা-ভাস্বরং (বহু-ছিদ্রযুক্ত ঘটের মধ্যে অবস্থিত উজ্জ্বল দীপের প্রভার ন্যায় প্রকাশমান) যস্য (যাঁহার) জ্ঞানং (জ্ঞান) চক্ষুরাদিকরণদ্বারা (চক্ষুঃপ্রভৃতি ইন্দ্রিয়পথে) বহিঃ (বহির্দেশে) জানামি ইতি (আমি জানিতেছি এইরূপে) স্পন্দতে (স্পন্দিত হয়), তম্ এব ভান্তম্ (তিনি প্রকাশমান বলিয়াই) অনু (তদনুযায়ী) এতৎ (এই) সমস্তং (সমস্ত) জগৎ (জগৎ) ভাতি (প্রকাশ পায়), তস্মৈ ইত্যাদি॥৪


তথাপি বহুছিদ্রযুক্ত ঘটের মধ্যে স্থাপিত উজ্জ্বল দীপের আলোক যদ্রূপ স্ফুরিত হয়, তদ্রূপ যাঁহার জ্ঞান চক্ষুরাদি ইন্দ্রিয়ের পথে “আমি জানিতেছি” ইত্যাদি প্রকারে বহির্দেশে স্পন্দিত হয়, তিনি প্রকাশমান বলিয়াই তৎপশ্চাৎ এই সমস্ত জগৎ প্রকাশিত হয়, সেই ইত্যাদি৷৪


দেহং প্রাণমপীন্দ্রিয়াণ্যপি চলাং বুদ্ধিং চ শূন্যং বিদুঃ

স্ত্রীবালান্ধজড়োপমাস্ত্বহমিতি ভ্রান্ত্যা ভৃশং বাদিনঃ৷

মায়াশক্তিবিলাসকল্পিতমহাব্যামোহসংহারিণে

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৫


দেহং (দেহ) প্রাণম্ (প্রাণ) অপি (এমনকি) ইন্দ্রিয়াণি (ইন্দ্রিয়সমূহ) চ (এবং) অপি (এমনকি) চলাং (সচল) বুদ্ধিং (বুদ্ধিকে) [কেহ কেহ] শূন্যং (শূন্য বলিয়া) বিদুঃ (জানে), তু (কিন্তু) স্ত্রী-বাল-অন্ধ-জড়-উপমাঃ (স্ত্রীলোক, বালক, অন্ধ এবং জড়ের তুল্য লোকগণ) ভ্রান্ত্যা (ভ্রমবশতঃ) ভৃশং (পুনঃপুনঃ) অহম্ (আমি) ইতি (এইরূপ) বাদিনঃ (বলিয়া থাকে)৷ মায়া-শক্তি-বিলাস-কল্পিত-মহাব্যামোহ-সংহারিণে (মায়ার শক্তির ক্রীড়াদ্বারা বিরচিত [এইরূপ] মহামোহ-বিনাশকারী) তস্মৈ ইত্যাদি॥৫


দেহ, প্রাণ ও ইন্দ্রিয়সমূহকে, এমনকি চঞ্চল বুদ্ধিকেও (কেহ কেহ) শূন্য বলিয়া জানে; কিন্তু স্ত্রী, বালক, অন্ধ এবং জড়তুল্য লোকগণ ভ্রমবশতঃ ঐসকলকে পুনঃপুনঃ “আমি” বলিয়া নির্দেশ করে৷ মায়াশক্তির ক্রীড়াদ্বারা বিরচিত মহামোহের বিনাশকারী সেই ইত্যাদি৷৫


রাহুগ্রস্তদিবাকরেন্দুসদৃশো মায়াসমাচ্ছাদনাৎ

সন্মাত্রঃ করণোপসংহরণতো যোঽভূৎ সুষুপ্তঃ পুমান্৷

প্রাগস্বাপ্সমিতি প্রবোধসময়ে যঃ প্রত্যভিজ্ঞায়তে

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৬


যঃ (যে) পুমান্ (পুরুষ) মায়াসমাচ্ছাদনাৎ (মায়ার সম্যক আচ্ছাদনহেতু) রাহুগ্রস্ত দিবাকর-ইন্দু-সদৃশঃ (রাহুদ্বারা গ্রস্ত সূর্য এবং চন্দ্রের ন্যায়) সুষুপ্তঃ (গভীর নিদ্রায় অভিভূত), করণ-উপসংহরণতঃ (ইন্দ্রিয়সমূহ উপসংহৃত হওয়ায়) সন্মাত্রঃ (সৎ-মাত্র) অভূৎ (হইয়াছিলেন), যঃ (যিনি) প্রবোধসময়ে (জাগরণকালে) প্রাক্ (পূর্বে) অস্বাপ্‌সম্ (আমি ঘুমাইয়াছিলাম) ইতি (এবম্প্রকারে) প্রত্যভিজ্ঞায়তে (পূর্ববর্তী অনুভূতির স্মৃতিরূপে জ্ঞাত হন) তস্মৈ ইত্যাদি৷ [এইরূপ অনুভূতির দ্বারা প্রমাণ হয় যে জাগ্রৎ, স্বপ্ন ও সুষুপ্তি এই তিন অবস্থায়ই সচ্চিদানন্দ আত্মা নির্বিকাররূপে অবস্থিত]॥৬


রাহুগ্রস্ত সূর্য এবং চন্দ্রের ন্যায় যিনি মায়ার সমাচ্ছাদনবশে জীবরূপে সুষুপ্ত হইয়া ইন্দ্রিয়সমূহের উপসংহারবশতঃ সন্মাত্ররূপে অবস্থিত থাকেন এবং যিনি জাগরণকালে “আমিই পূর্বে ঘুমাইয়াছিলাম”—এইরূপে পূর্বানুভূত বিষয়ের স্মরণ করেন, সেই ইত্যাদি৷৬

বাল্যাদিষ্বপি জাগ্রদাদিষু তথা সর্বাস্ববস্থাস্বপি

ব্যাবৃত্তাস্বনুবর্তমানমহমিত্যন্তঃস্ফুরন্তং সদা৷

স্বাত্মানং প্রকটীকরোতি ভজতাং যো মুদ্রয়া ভদ্রয়া

তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৭


বাল্যাদিষু (বাল্য, যৌবন, বার্ধক্য প্রভৃতি) অপি (ও) জাগ্রদাদিষু (জাগরণ, স্বপ্ন নিদ্রা), তথা (সেইরূপ) সর্বাসু (সকল) অবস্থাসু অপি (অবস্থাসমূহেরই) ব্যাবৃত্তাসু (নিবৃত্তি হইলে) অনুবর্তমানম্ (অনুগতরূপে সর্বদা বর্তমান) অহম্ (আমি) ইতি (এইরূপে) সদা (সর্বদা) অন্তঃ (অন্তঃকরণে) স্ফুরন্তং (প্রকাশমান) স্বাত্মানং (নিজ স্বরূপকে) যঃ (যিনি) ভদ্রয়া (মঙ্গলময়) মুদ্রয়া (মুদ্রার সাহায্যে) ভজতাং (ভজনকারীদের সমীপে) প্রকটী-করোতি (প্রকাশিত করেন), তস্মৈ ইত্যাদি৷ [পূর্বশ্লোক দ্রষ্টব্য]॥৭


বাল্যাদি ও জাগ্রদাদি, তথা সমস্ত অবস্থাই পরিবর্তিত হইলেও যে আত্মা সর্বানুগতরূপে বর্তমান থাকেন ও “আমি আমি” এইরূপে সর্বদা অন্তঃকরণে স্ফুরিত হন, সেই স্বাত্মাকে যিনি ভজনকারীদের সমীপে শুভমুদ্রা সহকারে প্রকটিত করেন, সেই ইত্যাদি৷৭


বিশ্বং পশ্যতি কার্যকারণতয়া স্বস্বামিসম্বন্ধতঃ৷

শিষ্যাচার্যতয়া তথৈব পিতৃপুত্রাদ্যাত্মনা ভেদতঃ৷

স্বপ্নে জাগ্রতি বা য এষ পুরুষো মায়াপরিভ্রামিত-

স্তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৮


এষঃ (এই সম্মুখস্থ) যঃ (যিনি, যে গুরু), মায়া-পরিভ্রামিতঃ (মায়াদ্বারা চালিত) পুরুষঃ (পুরুষরূপে) স্বপ্নে (স্বপ্নাবস্থায়) বা (অথবা) জাগ্রতি (জাগ্রদবস্থায়) বিশ্বং (বিশ্বকে) কার্যকারণতয়া (কার্য ও কারণরূপে), স্ব-স্বামি-সম্বন্ধতঃ (সম্পত্তি ও তৎপ্রভুর সম্বন্ধরূপে), শিষ্যাচার্যতয়া (শিষ্য ও আচার্যরূপে), তথৈব (সেই প্রকারেই) পিতৃ-পুত্রাদি-আত্মনা (পিতা ও পুত্রাদিরূপে) ভেদতঃ (পৃথক পৃথক ভাবে) পশ্যতি (দর্শন করেন), তস্মৈ ইত্যাদি॥৮


যিনি মায়াদ্বারা চালিত পুরুষরূপে স্বপ্ন অথবা জাগ্রদবস্থায় বিশ্বকে কার্য ও কারণরূপে, প্রভু ও তৎসম্পত্তিরূপে, শিষ্য ও আচার্যরূপে, অধিকন্তু পিতা ও পুত্রাদিরূপে পৃথক পৃথক ভাবে দর্শন করেন, সেই ইত্যাদি৷৮


ভূরম্ভাংস্যনলোঽনিলোঽম্বরমহর্নাথো হিমাংশুঃ পুমান্

ইত্যাভাতি চরাচরাত্মকমিদং যস্যৈব মূর্ত্যষ্টকম্৷

নান্যৎ কিঞ্চন বিদ্যতে বিমৃশতাং যস্মাৎ পরস্মাদ্বিভো-

স্তস্মৈ শ্রীগুরুমূর্তয়ে নম ইদং শ্রীদক্ষিণামূর্তয়ে॥৯


যস্য (যাঁহার) এব (ই) ইদং (এই) চরাচরাত্মকং (স্থাবর ও জঙ্গমরূপী) মূর্ত্যষ্টকং (অষ্টমূর্তি), ভূঃ (পৃথিবী), অম্ভাংসি (জলসমূহ), অনলঃ (অগ্নি,) অনিলঃ (বায়ু), অম্বরম্ (আকাশ), অহর্নাথঃ (দিননাথ সূর্য), হিমাংশুঃ (চন্দ্র), পুমান্ (পুরুষ অর্থাৎ যজমান) ইতি (এইরূপ) আভাতি (প্রকাশ পায়), বিমৃশতাং (চিন্তাকারীদের, বিবেকীদের নিকট) যস্মাৎ (যে) পরস্মাৎ (শ্রেষ্ঠ) বিভোঃ (বিভু হইতে) অন্যৎ (ভিন্ন) কিঞ্চন (কিছুই) ন বিদ্যতে (বর্তমান থাকে না), তস্মৈ ইত্যাদি॥৯


প্রত্যক্ষদৃষ্ট পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, সূর্য, চন্দ্র ও পুরুষ যাঁহার চরাচরাত্মক অষ্টমূর্তিরূপে প্রকাশ পায়, বিবেকবানদিগের নিকট যে শ্রেষ্ঠ বিভু ভিন্ন অপর কাহারও অস্তিত্ব নাই, সেই ইত্যাদি৷৯




সর্বাত্মত্বমিতি স্ফুটীকৃতমিদং যস্মাদমুষ্মিংস্তবে

তেনাস্য শ্রবণাৎ তথার্থমননাদ্ধ্যানাচ্চ সঙ্কীর্তনাৎ৷

সর্বাত্মত্বমহাবিভূতিসহিতং স্যাদীশ্বরত্বং স্বতঃ

সিধ্যেৎ তৎ পুনরষ্টধাপরিণতং চৈশ্বর্যমব্যাহতম্॥১০


যস্মাৎ (যেহেতু) অমুষ্মিন্ (উপরোক্ত) স্তবে (স্তবে) ইদং (এই বস্তুটি) সর্বাত্মত্বম্ (সর্বস্বরূপত্ব) ইতি (এইরূপে) স্ফুটীকৃতম্ (প্রকাশ করা হইয়াছে), তেন (সুতরাং) অস্য (ইঁহার) শ্রবণাৎ (শ্রবণ দ্বারা) তথা (তদ্রূপ) অর্থমননাৎ (অর্থ-চিন্তার দ্বারা) ধ্যানাৎ (ধ্যানের দ্বারা) চ (এবং) সঙ্কীর্তনাৎ (সঙ্কীর্তনের দ্বারা) সর্ব-আত্মত্ব-মহা-বিভূতি-সহিতম্ (সর্বস্বরূপত্ব-রূপ যে মহাবিভূতি তাহার সহিত) ঈশ্বরত্বং (ঈশ্বরত্ব) স্যাৎ (হইবে) পুনঃ চ (এবং) তৎ (সেই প্রসিদ্ধ) অষ্টধাপরিণতম্ (অষ্ট-রূপে পরিণত) অব্যাহতম্ (বাধাশূন্য) ঐশ্বর্যং (অণিমাদি ঐশ্বর্য) স্বতঃ (আপনা হইতেই) সিধ্যেৎ (সিদ্ধ হইবে)৷

[অণিমা মহিমা চৈব লঘিমা প্রাপ্তিরেব চ৷

প্রাকাম্যঞ্চ তথেশিত্বং বশিত্বঞ্চ তথাঽপরম্ 

তথা কামাবসায়িত্বং গুণানেতানথৈশ্বরান্৷

প্রাপ্নোত্যষ্টৌ নরব্যাঘ্র পরনির্বাণসূচকান্॥  মার্কণ্ডেয় পুরাণ]॥১০


যেহেতু উপরোক্ত স্তবে এই সর্বাত্মরূপ বস্তুটিকে প্রকাশ করা হইয়াছে, সুতরাং এই স্তবের শ্রবণ, অর্থচিন্তা, ধ্যান এবং সঙ্কীর্তনের দ্বারা সর্বাত্মত্বরূপ মহাবিভূতির সহিত ঈশ্বরত্ব লাভ হইবে এবং প্রসিদ্ধ অণিমাদি অষ্টধাপরিণত ঐশ্বর্য স্বতঃই সিদ্ধ হইবে৷১০


বটবিটপিসমীপে ভূমিভাগে নিষণ্ণং

সকলমুনিজনানাং জ্ঞানদাতারমারাৎ৷

ত্রিভুবনগুরুমীশং দক্ষিণামূর্তিদেবং

জননমরণদুঃখচ্ছেদদ‌ক্ষং নমামি॥১১


বট-বিটপি-সমীপে (বট-বৃক্ষের নিকটে) ভূমিভাগে (ভূমিখণ্ডে) নিষণ্ণং (আসীন), সকল-মুনি-জনানাম্ (সকল মুনিগণের) আরাৎ (অপরোক্ষভাবে) জ্ঞানদাতারং (জ্ঞান-দানকারী), ত্রিভুবন-গুরুম্ (ত্রিলোকের গুরু) ঈশং (ঈশ্বর) জনন-মরণ-দুঃখ-ছেদ-দক্ষং (জন্ম ও মৃত্যুরূপ দুঃখের ছেদনে সমর্থ) দক্ষিণামূর্তিদেবং (দক্ষিণামূর্তিরূপী দেবতাকে) নমামি (নমস্কার করি)॥১১


যিনি বটবৃক্ষের সমীপে ভূমিভাগে উপবিষ্ট, যিনি সকল মুনিদিগকে অপরোক্ষভাবে জ্ঞান দান করেন, যিনি ত্রিভুবনের গুরু, যিনি ঈশ্বর এবং জন্ম ও মৃত্যুরূপ দুঃখের ছেদনকারী, সেই দক্ষিণামূর্তিদেবকে নমস্কার করি৷১১


চিত্রং বটতরোর্মূলে বৃদ্ধাঃ শিষ্যা গুরুর্যুবা৷

গুরোস্তু মৌনং ব্যাখ্যানং শিষ্যাস্তু ছিন্নসংশয়াঃ॥১২


[ইহ] চিত্রং (আশ্চর্য) [হে] বটতরোঃ (বটবৃক্ষের) মূলে (নিম্নে) শিষ্যাঃ (শিষ্যগণ) বৃদ্ধাঃ (বৃদ্ধ), গুরুঃ (গুরু) যুবা (যুবক); গুরোঃ (গুরুর) তু (কিন্তু) মৌনং (মৌনই) ব্যাখ্যানং (তত্ত্বোপদেশ), তু (কিন্তু) শিষ্যাঃ (শিষ্যগণ) ছিন্ন-সংশয়াঃ (সংশয়বিহীন)—[মৌনের দ্বারাই সংশয় দূর হয়]॥১২


ইহা বড় আশ্চর্য যে, বটবৃক্ষের মূলে শিষ্যগণ বৃদ্ধ এবং গুরু যুবা৷ গুরুর মৌনই কিন্তু ব্যাখ্যান, শিষ্যগণের সংশয় তাহাতেই দূরীভূত৷ ১২


ওঁ নমঃ প্রণবার্থায় শুদ্ধজ্ঞানৈকমূর্তয়ে৷

নির্মলায় প্রশান্তায় দক্ষিণামূর্তয়ে নমঃ॥১৩


ওঁ প্রণবার্থায় (যিনি প্রণবের বাচ্য) শুদ্ধজ্ঞান-এক-মূর্তয়ে (শুদ্ধজ্ঞানমাত্রই যাঁহার রূপ, তাঁহাকে) নমঃ (নমস্কার), নির্মলায় (নির্মল) প্রশান্তায় (প্রশান্ত) দক্ষিণামূর্তয়ে (দক্ষিণামূর্তিকে) নমঃ (নমস্কার)॥১৩


ওঁ যিনি প্রণবের বাচ্য এবং শুদ্ধজ্ঞানমাত্র-স্বরূপ তাঁহাকে নমস্কার৷ যিনি নির্মল ও প্রশান্ত সেই দক্ষিণামূর্তিকে নমস্কার৷ ১৩


নিধয়ে সর্ববিদ্যানাং ভিষজে ভবরোগিণাম্৷

গুরবে সর্বলোকানাং দক্ষিণামূর্তয়ে নমঃ॥১৪


সর্ববিদ্যানাং (সকল বিদ্যার) নিধয়ে (আকর), ভবরোগিণাং (সংসার-রোগে আক্রান্ত ব্যক্তিদিগের) ভিষজে (চিকিৎসক), সর্বলোকানাং (সকল লোকের) গুরবে (গুরু) দক্ষিণামূর্তয়ে (দক্ষিণামূর্তিকে) নমঃ (নমস্কার)॥১৪

সকল বিদ্যার আকর, ভবরোগিগণের চিকিৎসক, সকল লোকের গুরু দক্ষিণামূর্তিকে নমস্কার৷ ১৪


মৌনব্যাখ্যাপ্রকটিতপরব্রহ্মতত্ত্বং যুবানং

বর্ষিষ্ঠান্তেবসদৃষিগণৈরাবৃতং ব্রহ্মনিষ্ঠৈঃ৷

আচার্যেন্দ্রং করকলিতচিন্মুদ্রমানন্দরূপং

স্বাত্মারামং মুদিতবদনং দক্ষিণামূর্তিমীড়ে॥১৫


মৌন-ব্যাখ্যা-প্রকটিত-পরব্রহ্মতত্ত্বং (যিনি মৌনরূপ ব্যাখ্যাদ্বারা পরব্রহ্মের তত্ত্ব প্রকাশিত করেন, সেই) যুবানং (যুবককে), ব্রহ্মনিষ্ঠৈঃ (ব্রহ্মনিষ্ঠ) বর্ষিষ্ঠ-অন্তেবসৎ-ঋষিগণৈঃ (বৃদ্ধ ঋষিরূপ শিষ্যবর্গের দ্বারা) আবৃতম্ (পরিবেষ্টিত) আচার্যেন্দ্রং (আচার্য শ্রেষ্ঠকে), কর-কলিত-চিৎ-মুদ্রম্ (হস্তে যাঁহার জ্ঞানমুদ্রা রচিত হইয়াছে), আনন্দরূপং (যিনি আনন্দস্বরূপ) স্বাত্মারামং (যিনি আপনাতেই আনন্দ উপভোগ করেন), মুদিত-বদনং (যাঁহার বদন মুদিত অর্থাৎ মৌন), দক্ষিণামূর্তিম্ ঈড়ে (স্তুতি করি)॥১৫


যে যুবক মৌনরূপ ব্যাখ্যাদ্বারা পরব্রহ্মের তত্ত্ব প্রকাশ করেন, যে আচার্যবর ব্রহ্মনিষ্ঠ বৃদ্ধ ঋষিকল্প শিষ্যগণের দ্বারা পরিবেষ্টিত, যাঁহার হস্তে জ্ঞানমুদ্রা, যিনি আনন্দস্বরূপ, স্বাত্মারাম এবং মৌন, সেই দক্ষিণামূর্তিকে স্তুতি করি৷১৫









2.4 গণেশধ্যানম্, গণেশপ্রার্থনা, গণেশপ্রণামঃ

    ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং

প্রস্যন্দন্মদগন্ধলুব্ধমধুপব্যালোলগণ্ডস্থলম্৷

দন্তাঘাতবিদারিতারিরুধিরৈঃ সিন্দূরশোভাকরং

বন্দে শৈলসুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্॥


খর্বং (খর্বাকৃতি), স্থূল-তনুং (স্থূলশরীর), লম্ব-উদরং (স্থূল উদরবিশিষ্ট) গজেন্দ্রবদনং (হস্তিমুখ) সুন্দরং (সুন্দর), প্রস্যন্দৎ-মদ-গন্ধ-লুব্ধ-মধুপ-ব্যালোল- গণ্ডস্থলং ([বদন হইতে] ক্ষরিত মদ-গন্ধে লুব্ধ ভ্রমরগণের দ্বারা যাঁহার গণ্ডস্থল চঞ্চল হইয়াছে), দন্ত-আঘাত-বিদারিত-অরি-রুধিরৈঃ (দন্তের আঘাতে বিদীর্ণ শত্রু-রুধিরসমূহের দ্বারা) সিন্দূর-শোভাকরং (সিন্দূরের ন্যায় শোভাধারণকারী) শৈলসুতা-সুতং (পার্বতীর পুত্র), সিদ্ধিপ্রদং (সিদ্ধিদাতা), কামদং (কামনাপরিপূরক) গণপতিং (গণেশকে) বন্দে (আমি বন্দনা করি)৷


যিনি খর্বাকৃতি, স্থূলশরীর, লম্বোদর, গজেন্দ্রবদন অথচ সুন্দর; বদনহইতে নিঃসৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমরসমূহের দ্বারা যাঁহার গণ্ডস্থল ব্যাকুলিত; যিনি দন্তাঘাতে শত্রুর দেহ বিদারিত করিয়া তাহার রক্তের দ্বারা নিজ দেহে সিন্দূরের শোভা ধারণ করিয়াছেন; সেই পার্বতীপুত্র সিদ্ধিদাতা ও কামদাতা গণপতিকে বন্দনা করি৷


দেবেন্দ্রমৌলিমন্দারমকরন্দকণারুণাঃ৷

বিঘ্নং হরন্তু হেরম্বচরণাম্বুজরেণবঃ॥ 


দেব-ইন্দ্র-মৌলি-মন্দার-মকরন্দ-কণা-অরুণাঃ (দেবরাজ ইন্দ্র পদে প্রণত হইলে তাঁহার মস্তকস্থিত মন্দারপুষ্পের পরাগসমূহের দ্বারা রক্তিম) হেরম্ব-চরণ-অম্বুজ-রেণবঃ (হেরম্বের পাদপদ্মের রেণুসমূহ) বিঘ্নং (বিঘ্ন) হরন্তু (নাশ করুক)৷


দেবরাজ ইন্দ্রের মস্তকে বিরাজিত মন্দারপুষ্পের পরাগসমূহের দ্বারা রক্তিম হেরম্বের পাদপদ্মের রেণুসমূহ আমার বিঘ্ন হরণ করুক৷


একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্৷

বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্॥


একদন্তং (একদন্তযুক্ত), মহা-কায়ং (বিশাল-শরীরধারী), লম্ব-উদরং (বিশাল-উদর-বিশিষ্ট), গজ-আননং (হস্তিমুখবিশিষ্ট), বিঘ্ন-নাশ-করং (বিপদবিনাশক), দেবং (স্বপ্রকাশ)  হেরম্বম্ (গণেশকে) অহং (আমি) প্রণমামি (প্রণাম করি)৷


যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি৷


2.5 গণেশপ্রাতঃস্মরণস্তোত্রম্

প্রাতঃ স্মরামি গণনাথমনাথবন্ধুং

সিন্দূরপূরপরিশোভিতগণ্ডযুগ্মম্৷

উদ্দণ্ডবিঘ্নপরিখণ্ডনচণ্ডদণ্ড-

মাখণ্ডলাদিসুরনায়কবৃন্দবন্দ্যম্॥১


অনাথ-বন্ধুং (অনাথের বন্ধু), সিন্দূর-পূর-পরিশোভিত-গণ্ড-যুগ্মং (সিন্দূরপ্রবাহের দ্বারা যাঁহার গণ্ডযুগল শোভিত), উদ্দণ্ড-বিঘ্ন-পরিখণ্ডন-চণ্ড-দণ্ডম্ (প্রবল বিঘ্নের বিনাশকারী প্রচণ্ড দণ্ডস্বরূপ) আখণ্ডল-আদি-সুর-নায়ক-বৃন্দ-বন্দ্যং (ইন্দ্র প্রমুখ দেবনায়কগণের পূজিত), গণনাথং (গণেশকে) প্রাতঃ (প্রাতঃকালে) স্মরামি (স্মরণ করি)॥১


যিনি অনাথবন্ধু, যাঁহার গণ্ডদ্বয় সিন্দূরস্রোতে পরিশোভিত, যিনি প্রবল বিঘ্নের বিনাশক প্রচণ্ড দণ্ডস্বরূপ, যিনি ইন্দ্র প্রমুখ দেবনায়কগণের দ্বারা পূজিত, সেই গণেশকে আমি প্রাতঃকালে স্মরণ করি৷১


প্রাতর্নমামি চতুরাননবন্দ্যমান-

মিচ্ছানুকূলমখিলঞ্চ বরং দদানম্৷

তং তুন্দিলং দ্বিরসনাধিপযজ্ঞসূত্রং

পুত্রং বিলাসচতুরং শিবয়োঃ শিবায়॥২


চতুঃ-আনন-বন্দ্যমানং (ব্রহ্মার দ্বারা পূজিত) চ (এবং) ইচ্ছানুকূলং (ইচ্ছানুযায়ী) অখিলং (সমস্ত) বরং (বর) দদানং (দানকারী) তুন্দিলং (স্থূলোদর) দ্বি-রসনা-অধিপ- যজ্ঞ-সূত্রং (সর্পাধিরাজরূপ যজ্ঞোপবীতবিশিষ্ট) বিলাস-চতুরং (লীলানিপুণ) শিবয়োঃ (শিব এবং দুর্গার) তং (সেই) পুত্রং (পুত্রকে) শিবায় (মঙ্গলের জন্য) প্রাতঃ নমামি (প্রণাম করি)॥২


যিনি ব্রহ্মার দ্বারা পূজিত এবং ইচ্ছানুযায়ী অখিল বর দান করেন, যিনি স্থূলোদর, বাসুকিনাগ যাঁহার যজ্ঞোপবীত, যিনি বিলাস-নিপুণ, আমি শিবদুর্গার সেই পুত্রকে মঙ্গলের নিমিত্ত প্রাতঃকালে প্রণাম করি৷২


প্রাতর্ভজাম্যভয়দং খলু ভক্তশোক-

দাবানলং গণবিভুং বরকুঞ্জরাস্যম্৷

অজ্ঞানকাননবিনাশনহব্যবাহ-

মুৎসাহবর্ধনমহং সুতমীশ্বরস্য॥৩


অভয়দং (অভয়দানকারী), খলু (নিশ্চয়ার্থে) ভক্ত-শোক-দাব-অনলং (ভক্তের শোক-দহনকারী দাবাগ্নিস্বরূপ), গণ-বিভুং (গণপতি) বর-কুঞ্জর-আস্যম্ (শ্রেষ্ঠ গজের আননযুক্ত), অজ্ঞান-কানন-বিনাশন-হব্য-বাহম্ (অজ্ঞানরূপ অরণ্যের দহনকারী অগ্নি-সদৃশ), উৎসাহবর্ধনম্ (উৎসাহবর্ধক) ঈশ্বরস্য (মহেশ্বরের) সুতম্ (পুত্রকে) অহং (আমি) প্রাতঃ ভজামি (ভজনা করি)॥৩


যিনি অভয়দাতা, যিনি ভক্তগণের শোকদহনকারী দাবাগ্নিস্বরূপ, যিনি গণসমূহের পতি, যিনি উত্তম-গজাননবিশিষ্ট, যিনি অজ্ঞানরূপ বনের বিনাশক অগ্নিস্বরূপ এবং উৎসাহবর্ধক, সেই মহেশ্বর-পুত্রকে আমি প্রাতঃকালে ভজনা করি৷৩

    

শ্লোকত্রয়মিদং পুণ্যং সদা সাম্রাজ্যদায়কং৷

প্রাতরুত্থায় সততং প্রপঠেৎ প্রযতঃ পুমান্॥৪


ইদং (এই) পুণ্যং (পবিত্র) শ্লোকত্রয়ং (শ্লোকত্রয়) সদা (সর্বদা) সাম্রাজ্য-দায়কং (সাম্রাজ্যদায়ক), পুমান্ (পুরুষ) প্রাতঃ (প্রাতঃকালে) উত্থায় (গাত্রোত্থান করিয়া) সততং (সর্বদা) প্রযতঃ (ভক্তিযুক্ত হইয়া) প্রপঠেৎ (পাঠ করিবে)॥৪


এই পুণ্য শ্লোকত্রয় সর্বদা সাম্রাজ্যদায়ক; পুরুষ ইহা প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া সর্বদা ভক্তি সহকারে পাঠ করিবে৷৪


2.6 গণেশাষ্টকম্

যতোঽনন্তশক্তেরনন্তাশ্চ জীবা

যতো নির্গুণাদপ্রমেয়া গুণাস্তে৷

যতো ভাতি সর্বং ত্রিধা ভেদভিন্নং

সদা তং গণেশং নমামো ভজামঃ॥১


যতঃ অনন্তশক্তেঃ (যে অসীম শক্তিমান হইতে) অনন্তাঃ (অসংখ্য) জীবাঃ (জীবসমূহ) চ (এবং) যতঃ নির্গুণাৎ (যে নির্গুণ [পরমাত্মা] হইতে) তে (সেই সমস্ত) অপ্রমেয়াঃ (অতুলনীয়) গুণাঃ (গুণসমূহ) যতঃ (যাঁহার দ্বারা) ত্রিধা ভেদভিন্নং (তিনপ্রকার [সত্ত্ব, রজঃ, তমঃ] ভেদে ভিন্ন) সর্বং (সমস্ত জগৎ) ভাতি (প্রকাশ পায়), সদা (সর্বদা) তং গণেশং (সেই গণেশকে) নমামঃ (আমরা নমস্কার করি), ভজামঃ (আমরা ভজনা করি)॥১


যে অসীম শক্তিমান হইতে অসংখ্য জীবসমূহ উৎপন্ন হইয়াছে এবং যে নির্গুণ হইতে অতুলনীয় গুণরাজি উৎপন্ন হইয়াছে, যাঁহার দ্বারা গুণত্রয়ে বিভক্ত জগৎ প্রকাশ পায়, আমরা সেই গণেশকে সর্বদা নমস্কার করি এবং সর্বদা ভজনা করি৷১


    

যতশ্চাবিরাসীজ্জগৎসর্বমেতৎ

তথাব্জাসনো বিশ্বগো বিশ্বগোপ্তা৷

তথেন্দ্রাদয়ো দেবসঙ্ঘা মনুষ্যাঃ

সদা তং গণেশং নমামো ভজামঃ॥২


চ (এবং) যতঃ (যাঁহা হইতে) এতৎ (এই) সর্বং (সমস্ত) জগৎ (জগৎ) আবিঃ (প্রকাশ) আসীৎ (হইয়াছিল), তথা (এবং) অব্জাসনঃ (পদ্মাসন ব্রহ্মা), বিশ্বগোপ্তা (বিশ্বপালক) বিশ্বগঃ (বিশ্বব্যাপী বিষ্ণু), তথা (আরও) ইন্দ্রাদয়ঃ (ইন্দ্র প্রমুখ) দেবসঙ্ঘাঃ (বিভিন্নশ্রেণির দেবসমূহ) মনুষ্যাঃ (মনুষ্যগণ) [উৎপন্ন হইয়াছে] সদা তম্ ইত্যাদি॥২


যাঁহা হইতে এই সমস্ত জগৎ আবির্ভূত হইয়াছে; এবং ব্রহ্মা, বিশ্বপালক বিষ্ণু, ইন্দ্রাদি দেবসমূহ এবং মনুষ্যগণ উৎপন্ন হইয়াছে; আমরা ইত্যাদি৷২


    

যতো বহ্নিভানূ ভবো ভূর্জলং চ

যতঃ সাগরাশ্চন্দ্রমা ব্যোম বায়ুঃ৷

যতঃ স্থাবরা জঙ্গমা বৃক্ষসঙ্ঘাঃ

সদা তং গণেশং নমামো ভজামঃ॥৩


যতঃ (যাঁহা হইতে) বহ্নি-ভানূ (অগ্নি ও সূর্য), ভবঃ (শিব) ভূঃ (ক্ষিতি) চ (এবং) জলং (জল), যতঃ সাগরাঃ (সাগরসমূহ) চন্দ্রমাঃ (চন্দ্র), ব্যোম (আকাশ), বায়ুঃ (বায়ু), যতঃ স্থাবরাঃ (অচল পর্বতাদি), জঙ্গমাঃ (সচল প্রাণিসমূহ), বৃক্ষসঙ্ঘাঃ (বিভিন্ন শ্রেণির বৃক্ষসমূহ) সদা তম্ ইত্যাদি॥৩


যাঁহা হইতে অগ্নি, সূর্য, শিব, ক্ষিতি ও জল; যাঁহা হইতে সাগরসমূহ, চন্দ্র, আকাশ ও বায়ু; যাঁহা হইতে স্থাবর ও জঙ্গম এবং বৃক্ষসমূহ উৎপন্ন হইয়াছে; আমরা ইত্যাদি৷৩


যতো দানবাঃ কিন্নরা যক্ষসঙ্ঘা

যতশ্চারণা বারণাঃ শ্বাপদাশ্চ৷

যতঃ পক্ষিকীটা যতো বীরুধশ্চ

সদা তং গণেশং নমামো ভজামঃ॥৪


যতঃ দানবাঃ (দৈত্যসমূহ) কিন্নরাঃ যক্ষসঙ্ঘাঃ (কিন্নর এবং যক্ষসমূহ) চ, যতঃ চারণাঃ (স্বর্গের চারণগণ), বারণাঃ (হস্তিগণ) চ (এবং) শ্বাপদাঃ (হিংস্র জন্তুগণ), যতঃ পক্ষিকীটাঃ (পক্ষিসমূহ, কীটসমূহ), চ (এবং) যতঃ বীরুধঃ (লতাসমূহ) সদা তম্ ইত্যাদি॥৪


যাঁহা হইতে দানবগণ, কিন্নরগণ এবং যক্ষগণ; যাঁহা হইতে চারণগণ, হস্তিগণ এবং হিংস্র জন্তুগণ; যাঁহা হইতে পক্ষিসমূহ, কীটসমূহ এবং লতাসমূহ উৎপন্ন হয়; আমরা ইত্যাদি৷৪


যতো বুদ্ধিরজ্ঞাননাশো মুমুক্ষো-

র্যতঃ সম্পদো ভক্তসন্তোষিকাঃ স্যুঃ৷

যতো বিঘ্ননাশো যতঃ কার্যসিদ্ধিঃ

সদা তং গণেশং নমামো ভজামঃ॥৫


তঃ মুমুক্ষোঃ (মুক্তিকামী ব্যক্তির) বুদ্ধিঃ অজ্ঞাননাশঃ (অবিদ্যার বিনাশ), যতঃ ভক্তসন্তোষিকাঃ (ভক্তের সন্তুষ্টিবিধায়ক) সম্পদঃ (সম্পদসমূহ) স্যুঃ (হইয়া থাকে), যতঃ বিঘ্ননাশঃ, যতঃ কার্যসিদ্ধিঃ, সদা তম্ ইত্যাদি॥৫


যাঁহা হইতে মুমুক্ষুর জ্ঞান উৎপন্ন হয় এবং অজ্ঞান নাশ হয়, যাঁহা হইতে ভক্তের সন্তুষ্টিবিধায়ক সম্পদসমূহ লাভ হয়, যাঁহা হইতে বিঘ্ন নাশ হয়, যাঁহা হইতে কার্যসিদ্ধি হয়, আমরা ইত্যাদি৷৫


যতঃ পুত্রঃ সম্পদ্যতো বাঞ্ছিতার্থো

যতোঽভক্তবিঘ্নাস্তথাঽনেকরূপাঃ৷

যতশ্চার্থধর্মৌ যতঃ কামমোক্ষৌ

সদা তং গণেশং নমামো ভজামঃ॥৬


যতঃ পুত্রঃ সম্পদ্ (পুত্র ও সম্পদ), যতঃ বাঞ্ছিতার্থঃ (বাঞ্ছিত বস্তু), তথা (এবং) যতঃ অনেকরূপাঃ (বহু প্রকারের), অভক্তবিঘ্নাঃ (অভক্তদিগের বিপদসমূহ), যতঃ চ অর্থধর্মৌ (অর্থ ও ধর্ম) যতঃ কামমোক্ষৌ (কাম ও মুক্তি), সদা তম্ ইত্যাদি॥৬


যাঁহা হইতে পুত্র ও সম্পদ হয়, যাঁহা হইতে বাঞ্ছিত বস্তু লাভ হয়, যাঁহা হইতে অভক্তদিগের বহু প্রকারের বিপদ হয়, যাঁহা হইতে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ উৎপন্ন হয়, আমরা ইত্যাদি৷৬


যতোঽনন্তশক্তিঃ স শেষো বভূব

ধরাধারণেঽনেকরূপেণ শক্তঃ৷

যতোঽনেকধা স্বর্গলোকা হি নানা

সদা তং গণেশং নমামো ভজামঃ॥৭


যতঃ অনন্তশক্তিঃ (অনন্ত-শক্তিশালী) সঃ (সেই) শেষঃ (অনন্ত নাগ) অনেকরূপেণ (বহু প্রকারে) ধরাধারণে (পৃথিবীধারণে) শক্তঃ (সমর্থ) বভূব (হইয়াছিলেন), যতঃ হি (নিশ্চয়ই) নানা স্বর্গলোকাঃ অনেকধা (বহু প্রকারে) [হইয়াছে] সদা তম্ ইত্যাদি॥৭


যাঁহার দ্বারা অনন্তশক্তিশালী শেষদেব বহুপ্রকারে পৃথিবীধারণে সমর্থ হইয়াছেন এবং যাঁহা হইতে স্বর্গাদি নানা লোক বহু প্রকারে উৎপন্ন হইয়াছে, আমরা সেই ইত্যাদি৷৭


যতো বেদবাচো বিকুণ্ঠা মনোভিঃ

সদা নেতি নেতীতি যত্তা গৃণন্তি৷

পরব্রহ্মরূপং চিদানন্দভূতং

সদা তং গণেশং নমামো ভজামঃ॥৮


যতঃ মনোভিঃ (মনসকলের সহিত) বিকুণ্ঠাঃ (কুণ্ঠিত হইয়া) বেদবাচঃ (বেদবাক্য-সমূহ) সদা (সর্বদা) নেতি নেতি (ইহা নহে ইহা নহে, অর্থাৎ জগৎ নহে) ইতি (এই প্রকারে) যত্তাঃ (অতিকষ্ট সহকারে) গৃণন্তি (বলিয়া থাকেন), চিদানন্দভূতং (জ্ঞান ও আনন্দরূপ), পরব্রহ্মরূপং (পরব্রহ্মরূপ) সদা তম্ ইত্যাদি॥৮


যদ্বিষয়ে মনের সহিত বেদবাক্যসমূহ কুণ্ঠিত হয় এবং যাঁহাকে সর্বদা “ইহা নহে ইহা নহে” এই প্রকারে অতি কষ্টে নির্দেশ করে, আমরা পরব্রহ্মস্বরূপ ও চিদানন্দস্বরূপ সেই গণেশকে, ইত্যাদি৷৮


শ্রীগণেশ উবাচ

পুনরূচে গণাধীশঃ স্তোত্রমেতৎ পঠেৎ তু যঃ৷

ত্রিসন্ধ্যং ত্রিদিনং তস্য সর্বকার্যং ভবিষ্যতি॥৯


শ্রীগণেশঃ উবাচ (বলিলেন)—গণাধীশঃ (গণেশ) পুনঃ (পুনর্বার) ঊচে (বলিলেন), যঃ (যে) এতৎ (এই) স্তোত্রং (স্তোত্র) ত্রিসন্ধ্যং (ত্রিসন্ধ্যা) ত্রিদিনং (তিন দিন) তু পঠেৎ (পাঠ করিবে) তস্য (তাহার) সর্বকার্যং (সকল কর্ম) ভবিষ্যতি (পূর্ণ হইবে)॥৯


গণেশ পুনর্বার বলিলেন—যে এই স্তোত্র ত্রিসন্ধ্যা কিংবা তিন দিবস পাঠ করিবে, তাহার সর্বকার্য সিদ্ধ হইবে৷৯


যো জপেদষ্টদিবসং শ্লোকাষ্টকমিদং শুভং৷

অষ্টবারং চতুর্থ্যাং তু সোঽষ্টসিদ্ধীরবাপ্নুয়াৎ॥১০


তু (অধিকন্তু) যঃ (যে) ইদং (এই) শুভং (মঙ্গলময়) শ্লোকাষ্টকং (আটটি শ্লোক) অষ্টদিবসং (আট দিন), চতুর্থ্যাম (চতুর্থী তিথিতে) অষ্টবারং (আট বার) জপেৎ (জপ করিবে) সঃ (সে) অষ্টসিদ্ধীঃ (অণিমাদি অষ্টসিদ্ধি) অবাপ্নুয়াৎ (পাইবে)৷ [অষ্টসিদ্ধি— দক্ষিণামূর্তিস্তোত্র, ১০ম শ্লোক দ্রষ্টব্য]॥১০


কিন্তু যে অষ্ট দিবস কিংবা চতুর্থীতে অষ্ট বার এই শুভ শ্লোকাষ্টক জপ করিবে সে অষ্টসিদ্ধি প্রাপ্ত হইবে৷১০


যঃ পঠেন্মাসমাত্রং তু দশবারং দিনে দিনে৷

স মোচয়েদ্বন্ধগতং রাজবধ্যং ন সংশয়ঃ॥১১


তু (কিন্তু) যঃ (যে) মাসমাত্রং (একমাস) দিনে দিনে (প্রতিদিন) দশবারং (দশ বার) পঠেৎ (পাঠ করিবে) সঃ (সে) বন্ধগতং (আবদ্ধ) রাজবধ্যং (রাজার বিধি-অনুযায়ী বধার্হকে) মোচয়েৎ (মুক্ত করিবে) ন সংশয়ঃ (ইহা নিঃসংশয়)॥১১


যে প্রতিদিন দশ বার করিয়া এক মাসকাল পাঠ করিবে সে কারারুদ্ধ এবং রাজদণ্ডে বধার্হ ব্যক্তিকে নিঃসন্দেহে মুক্ত করিবে৷১১


বিদ্যাকামো লভেদ্ বিদ্যাং পুত্রার্থী পুত্রমাপ্নুয়াৎ৷

বাঞ্ছিতান্ লভতে সর্বানেকবিংশতিবারতঃ॥১২

যো জপেৎ পরয়া ভক্ত্যা গজাননপরো নরঃ৷

এবমুক্ত্বা ততো দেবশ্চান্তর্ধানং গতঃ প্রভুঃ॥১৩


গজাননপরঃ (গণেশের প্রতি ভক্তিযুক্ত) যঃ (যে) নরঃ (নর) পরয়া (শ্রেষ্ঠা) ভক্ত্যা (ভক্তি সহকারে) জপেৎ (জপ করিবে) [সে] বিদ্যাকামঃ (বিদ্যাকামী হইলে) বিদ্যাং (বিদ্যা) লভেৎ (লাভ করিবে), পুত্রার্থী (পুত্রকাম হইলে) পুত্রম্ (পুত্র) আপ্নুয়াৎ (লাভ করিবে), একবিংশতিবারতঃ (একবিংশতি বার জপের ফলে) সর্বান্ (সমস্ত) বাঞ্ছিতান্ (ঈপ্সিত বিষয়সমূহ) লভতে (লাভ করে), এবম্ (এই প্রকার) উক্ত্বা (বলিয়া) ততঃ (তাহার পর) দেবঃ (স্বপ্রকাশ) প্রভুঃ (সকলের স্বামী) অন্তর্ধানং গতঃ (অন্তর্হিত হইলেন)॥১২-১৩


গণেশের প্রতি ভক্তিযুক্ত যে মনুষ্য পরা ভক্তির সহিত জপ করিবে সে বিদ্যাকামী হইলে বিদ্যালাভ করিবে, পুত্রার্থী হইলে পুত্র প্রাপ্ত হইবে এবং এক বিংশতি বার জপ করিলে সমস্ত বাঞ্ছিত বস্তু লাভ করিবে৷ এই প্রকার বলিয়া অতঃপর স্বপ্রকাশ প্রভু অন্তর্হিত হইলেন৷ ১২-১৩






2.7 শিবধ্যানম্, শিবপ্রণামঃ

    ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং

রত্নাকল্পোজ্জ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম্৷

পদ্মাসীনং সমন্তাৎ স্তুতমমরগণৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং

   বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম্॥


রজত-গিরি-নিভং (রজতপর্বতসদৃশ), চারু-চন্দ্র-অবতংসং (সুন্দর চন্দ্র যাঁহার ভূষণ), রত্ন-আকল্প-উজ্জ্বল-অঙ্গং (রত্নালঙ্কারের দ্বারা যাঁহার অঙ্গ উজ্জ্বল), পরশু-মৃগ-বর-অভীতি-হস্তং (যাঁহার হস্তে কুঠার, মৃগ, বর ও অভয়), প্রসন্নং (আনন্দময়) পদ্ম-আসীনম্ (পদ্মাসনে উপবিষ্ট), অমরগণৈঃ (দেবগণের দ্বারা) সমন্তাৎ (চতুর্দিকে) স্তুতং (স্তুত), ব্যাঘ্র-কৃত্তিং (ব্যাঘ্রচর্ম) বসানং (পরিহিত), বিশ্ব-আদ্যং (বিশ্বের আদি), বিশ্ব-বীজং (বিশ্বের কারণ), নিখিল-ভয়-হরং (অশেষ-ভয়-নাশক), পঞ্চ-বক্ত্রং (পঞ্চবদন), ত্রিনেত্রং (ত্রিনয়ন), মহা-ঈশং (মহেশ্বরকে) নিত্যং (সর্বদা) ধ্যায়েৎ (ধ্যান করিবে)৷


যিনি রজতগিরিসদৃশ, যিনি সুন্দর চন্দ্রকে ভূষণরূপে ধারণ করিয়াছেন, যাঁহার দেহ রত্নালঙ্কারের দ্বারা উজ্জ্বল, যিনি চারি হস্তে কুঠার, মৃগ, বর ও অভয় ধারণ করেন, যিনি প্রসন্ন ও পদ্মাসীন, যাঁহাকে দেবগণ চতুর্দিক হইতে স্তব করিয়া থাকেন, যিনি ব্যাঘ্রচর্ম-পরিহিত, বিশ্বের আদি, বিশ্বের বীজ, নিখিল ভয়ের হরণকারী, পঞ্চবদন ও ত্রিনেত্র, সেই মহেশকে নিত্য ধ্যান করিবে৷


নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে৷

নিবেদয়ামি চাত্মানং গতিস্ত্বং পরমেশ্বর॥

শিবায় (মঙ্গলবিধায়ক), শান্তায় (শান্ত), কারণ-ত্রয়-হেতবে ([সৃষ্টি, স্থিতি ও লয়ের] কারণত্রয়ের, বা সত্ত্ব, রজঃ ও তমের যিনি কারণ, তাঁহাকে) নমঃ (নমস্কার) চ (এবং) [তাঁহার নিকট] আত্মানং (আপনাকে) নিবেদয়ামি (নিবেদন করি), [হে] পরমেশ্বর ত্বং (তুমি) [আমার] গতিঃ (গতি)৷

শিব, শান্ত ও কারণত্রয়ের হেতুরূপীকে নমস্কার এবং তাঁহার নিকট আমি নিজেকে নিবেদন করিতেছি৷ হে পরমেশ্বর, তুমিই (আমার) গতি৷


2.8 শিবপ্রাতঃস্মরণস্তোত্রম্

    প্রাতঃ স্মরামি ভবভীতিহরং সুরেশং

গঙ্গাধরং বৃষভবাহনমম্বিকেশং৷

খট্বাঙ্গশূলবরদাভয়হস্তমীশং

সংসাররোগহরমৌষধমদ্বিতীয়ম্॥১


প্রাতঃ (প্রাতঃকালে) ভব-ভীতি-হরং (সংসারভয়নাশক), সুর-ঈশং (দেবতাদিগের ঈশ্বর), গঙ্গা-ধরং (মস্তকে গঙ্গাধারী), বৃষভ-বাহনম্ (বৃষভ যাঁহার বাহন), অম্বিকা-ঈশং (পার্বতীপতি), খট্বাঙ্গ-শূল-বরদ-অভয়-হস্তম্ (যাঁহার বরপ্রদ ও অভয় হস্ত খট্বাঙ্গ বা নরকপালযুক্ত দণ্ডে ও শূলে ভূষিত), ঈশং (ঈশ্বর), সংসার-রোগ-হরম্ (সংসাররূপ রোগের নাশক) অদ্বিতীয়ম্ (দ্বিতীয়শূন্য) ঔষধং (ঔষধস্বরূপকে) স্মরামি (স্মরণ করি)॥১


যিনি ভবভীতিহর সুরেশ্বর গঙ্গাধর বৃষভবাহন ও পার্বতীপতি, যাঁহার হস্তে খট্বাঙ্গ, শূল, বর ও অভয়, সেই ঈশ্বর এবং সংসাররূপ রোগের বিনাশক অদ্বিতীয় ঔষধস্বরূপকে প্রাতঃকালে স্মরণ করি৷ ১


প্রাতর্নমামি গিরিশং গিরিজার্ধদেহং

সর্গস্থিতিপ্রলয়কারণমাদিদেবম্৷

বিশ্বেশ্বরং বিজিতবিশ্বমনোভিরামং

সংসাররোগহরমৌষধমদ্বিতীয়ম্॥২


প্রাতঃ গিরিশং (গিরিতে শয়নকারী), গিরিজা-অর্ধ-দেহং (পার্বতী যাঁহার অর্ধাঙ্গিনী), সর্গ-স্থিতি-প্রলয়-কারণম্ (সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কারণ), আদিদেবং (সকল দেবতার পূর্বে বিদ্যমান) বিশ্ব-ঈশ্বরং (জগৎ-নিয়ন্তা), বিজিত-বিশ্ব-মনঃ-অভিরামং (যিনি বিশ্বের মন জয় করিয়াছেন এবং যিনি সুন্দর), সংসাররোগহরম্ অদ্বিতীয়ম্ ঔষধং নমামি (নমস্কার করি)॥২


যিনি গিরিশ ও গিরিজাপতি, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, আদিদেব, বিশ্বেশ্বর, বিশ্বের মনোহারী ও সুন্দর এবং সংসাররোগের নাশক অদ্বিতীয় ঔষধস্বরূপ, তাঁহাকে প্রাতঃকালে নমস্কার করি৷ ২


প্রাতর্ভজামি শিবমেকমনন্তমাদ্যং

বেদান্তবেদ্যমনঘং পুরুষং মহান্তম্৷

নামাদিভেদরহিতং ষড়্‌ভাবশূন্যং

সংসাররোগহরমৌষধমদ্বিতীয়ম্॥৩


প্রাতঃ শিবম্ (মঙ্গলপ্রদ), একম্ (অদ্বিতীয়), অনন্তম্ (অন্তশূন্য), আদ্যং (আদি), বেদান্ত-বেদ্যম্ (বেদান্তে জ্ঞেয়), অনঘং (নিষ্পাপ), মহান্তং পুরুষং (মহাপুরুষ) নাম-আদি-ভেদ-রহিতং (নাম প্রভৃতি ভেদশূন্য), ষট্-ভাব-শূন্যং (ছয় প্রকার বিকার—[জন্ম, স্থিতি, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, বিনাশ] রহিত) সংসার-রোগহরমদ্বিতীয়ম্ ঔষধং ভজামি (ভজনা করি)॥৩


যিনি শিব, এক, অনন্ত, আদি, বেদান্তবেদ্য, অনঘ, মহাপুরুষ, নামাদি-ভেদশূন্য, ছয় প্রকার বিকাররহিত এবং সংসাররোগের বিনাশক অদ্বিতীয় ঔষধস্বরূপ, তাঁহাকে প্রাতঃকালে ভজনা করি৷৩



প্রাতঃ সমুত্থায় শিবং বিচিন্ত্য শ্লোকত্রয়ং যেঽনুদিনং পঠন্তি৷

তে দুঃখজাতং বহুজন্মসঞ্চিতং হিত্বা পদং যান্তি তদেব শম্ভোঃ॥৪


যে (যাহারা) অনুদিনং (প্রতিদিন) প্রাতঃ (প্রাতঃকালে) সমুত্থায় (গাত্রোত্থান করিয়া) শিবং (শিবকে) বিচিন্ত্য (চিন্তা করিয়া) শ্লোকত্রয়ং (তিনটি শ্লোক) পঠন্তি (পাঠ করে) তে (তাহারা) বহু-জন্ম-সঞ্চিতং (বহুজন্মে অর্জিত) দুঃখ-জাতং (দুঃখসমূহ) হিত্বা (ত্যাগ করিয়া) শম্ভোঃ (শিবের) তৎ (সেই) পদম্ (স্থানে) এব (অবশ্যই) যান্তি (গমন করে)॥৪


যাহারা প্রতিদিন প্রাতঃকালে শয্যা ত্যাগ করিয়া এবং শিবকে চিন্তা করিয়া শ্লোকত্রয় পাঠ করে, তাহারা বহুজন্মার্জিত দুঃখসমূহ হইতে মুক্ত হইয়া শিবলোকে অবশ্যই গমন করেন৷৪



2.9 শিবনামাবল্যষ্টকম্

হে চন্দ্রচূড় মদনান্তক শূলপাণে

স্থাণো গিরীশ গিরিজেশ মহেশ শম্ভো৷

ভূতেশ ভীতভয়সূদন মামনাথং

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥১


হে চন্দ্রচূড় (চন্দ্র যাঁহার মস্তকের চূড়া), মদন-অন্তক (মদন-বিনাশী), শূল-পাণে (যাঁহার হস্তে শূল), স্থাণো (অচল), গিরীশ (পর্বতে শয়ন- [অর্থাৎ বাস-] কারী), গিরিজা-ঈশ (পার্বতীর পতি), মহা-ঈশ (পরমেশ্বর), শম্-ভো (সুখোৎপাদক), ভূত-ঈশ (জীবগণের প্রভু), ভীত-ভয়-সূদন (ভীত ব্যক্তির ভয়নাশক), জগৎ-ঈশ (জগতের ঈশ্বর), অনাথং (নিরাশ্রয়) মাং (আমাকে) সংসার-দুঃখ-গহনাৎ (সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে) রক্ষ (রক্ষা করো)॥১


হে চন্দ্রচূড়, হে মদনান্তক, হে শূলপাণি, হে স্থাণু (অচল), হে গিরীশ, হে গিরিজেশ, হে মহেশ, হে শম্ভু, হে ভূতেশ, হে ভীতভয়সূদন, হে জগদীশ, সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে অনাথ আমাকে রক্ষা করো৷১


হে পার্বতী-হৃদয়বল্লভ চন্দ্রমৌলে

ভূতাধিপ প্রমথনাথ গিরীশজাপ৷

হে বামদেব ভব রুদ্র পিনাকপাণে

সংসার-দুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥২


হে পার্বতী-হৃদয়-বল্লভ (গৌরীর হৃদয়ের প্রভু), চন্দ্র-মৌলে (যাঁহার মস্তকে চন্দ্র), ভূত-অধিপ (জীবের পতি), প্রমথ নাথ (প্রেতাদির প্রভু), গিরি-ঈশ-জা-প (হিমালয়ের কন্যার পতি), হে বামদেব (প্রিয় দেবতা), ভব (কারণ), রুদ্র (ভয়ঙ্কর), পিনাকপাণে (হস্তে পিনাকধারী), সংসার ইত্যাদি॥২


হে পার্বতীহৃদয়বল্লভ, হে চন্দ্রমৌলি, হে ভূতাধিপ, হে প্রমথনাথ, হে গিরিশজাপ, হে বামদেব, হে ভব, হে রুদ্র, হে পিনাকপাণি, হে জগদীশ, সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে আমাকে রক্ষা করো৷২


হে নীলকণ্ঠ বৃষভধ্বজ পঞ্চবক্ত্র

লোকেশ শেষবলয় প্রমথেশ শর্ব৷

হে ধূর্জটে পশুপতে গিরিজাপতে মাং

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥৩


হে নীলকণ্ঠ ([বিষপানে] যাঁহার কণ্ঠ নীল), বৃষভ-ধ্বজ (যাঁহার ধ্বজায় বৃষভ অঙ্কিত), পঞ্চ বক্ত্র (পঞ্চবদন), লোক-ঈশ (ত্রিলোকের পতি), শেষ-বলয় (শেষনাগ যাঁহার হস্তের বলয়), প্রমথ-ঈশ (ভূতের পতি), শর্ব (যিনি শরের দ্বারা হত্যা করেন), হে ধূর্-জটে (যাঁহার বোঝার ন্যায় জটা), পশু-পতে (পশুর [পাশবদ্ধ জীবের] পতি), গিরিজা-পতে মাং সংসার ইত্যাদি॥৩


হে নীলকণ্ঠ, হে বৃষধ্বজ, হে পঞ্চবক্ত্র, হে লোকেশ, হে শেষবলয় (অনন্তনাগকে বলয়রূপে ধারণকারী), হে প্রমথেশ, হে শর্ব, হে ধূর্জটি, হে পশুপতি, হে গিরিজাপতি, হে জগদীশ, আমাকে সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে রক্ষা করো৷৩


হে বিশ্বনাথ শিব শঙ্কর দেবদেব

গঙ্গাধর প্রমথনায়ক নন্দিকেশ৷

বাণেশ্বরান্ধকরিপো হর লোকনাথ

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥৪


হে বিশ্ব-নাথ (জগতের প্রভু), শিব (মঙ্গলময়), শম্-কর (সুখবিধায়ক), দেব-দেব (দেবগণের দেব), গঙ্গাধর, প্রমথ-নায়ক, নন্দিক-ঈশ (নন্দির প্রভু), বাণেশ্বর (বলিপুত্র বাণের প্রভু), অন্ধক-রিপো (অন্ধকাসুরের শত্রু), হর (পাপবিনাশকারী), লোক-নাথ, সংসার ইত্যাদি॥৪


হে বিশ্বনাথ, হে শিব, হে শঙ্কর, হে দেবদেব, হে গঙ্গাধর, হে প্রমথনায়ক, হে নন্দিকেশ, হে বাণেশ্বর, হে অন্ধকরিপু (অন্ধকাসুরের শত্রু), হে হর, হে লোকনাথ, হে জগদীশ, সংসার-দুঃখরূপ গভীর অরণ্য হইতে আমাকে রক্ষা করো৷৪


বারাণসীপুরপতে মণিকর্ণিকেশ

বীরেশ দক্ষমখকাল বিভো গণেশ৷

সর্বজ্ঞ সর্বহৃদয়ৈকনিবাস নাথ

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥৫



[হে] বারাণসী-পুর-পতে (কাশীনগরের অধীশ্বর), মণিকর্ণিকা-ঈশ (মণিকর্ণিকার ঈশ্বর), বীর-ঈশ, দক্ষ-মখ-কাল (দক্ষযজ্ঞ-বিনাশক), বিভো (ব্যাপী), গণ-ঈশ (গণদিগের প্রভু), সর্বজ্ঞ, সর্ব-হৃদয়-এক-নিবাস (সকলের হৃদয়ে নিবাসী অদ্বিতীয়), নাথ (প্রভু), সংসার ইত্যাদি॥৫


হে বারাণসীপুরপতি, হে মণিকর্ণিকেশ, হে বীরেশ, হে দক্ষমখকাল (দক্ষযজ্ঞনাশক), হে বিভু, হে গণেশ, হে সর্বজ্ঞ, হে সর্বহৃদয়ৈকনিবাস (সকলের অন্তর্যামী), হে নাথ, হে জগদীশ, সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে আমাকে রক্ষা করো৷৫


শ্রীমন্মহেশ্বর কৃপাময় হে দয়ালো

হে ব্যোমকেশ শিতিকণ্ঠ গণাধিনাথ৷

ভস্মাঙ্গরাগ নৃকপালকলাপমাল

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥৬


হে শ্রী-মৎ-মহা-ঈশ্বর (যিনি শ্রীযুক্ত এবং মহা-ঈশ্বর), কৃপাময়, দয়ালো (দয়ালু), হে ব্যোম-কেশ (আকাশ যাঁহার কেশ), শিতিকণ্ঠ (নীলকণ্ঠ), গণ-অধিনাথ (গণদিগের অধীশ্বর), ভস্ম-অঙ্গ-রাগ (ভস্ম যাঁহার অঙ্গের সজ্জা), নৃ-কপাল-কলাপ-মাল (নরকপালসমূহ যাঁহার মালা), সংসার ইত্যাদি॥৬


হে শ্রীমান মহেশ্বর, হে কৃপাময়, হে দয়ালু, হে ব্যোমকেশ, হে শিতিকণ্ঠ, হে গণাধিনাথ, হে ভস্মাঙ্গরাগ, হে নৃকপাল-কলাপমাল (নরকপালসমূহকে মালারূপে ধারণকারী), হে জগদীশ, সংসার-দুঃখরূপ গভীর অরণ্য হইতে আমাকে রক্ষা করো৷৬



কৈলাসশৈলবিনিবাস বৃষাকপে হে

মৃত্যুঞ্জয় ত্রিনয়ন ত্রিজগন্নিবাস৷

নারায়ণপ্রিয় মদাপহ শক্তিনাথ

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥৭


কৈলাস-শৈল-বিনিবাস (যিনি কৈলাসপর্বতে বাস করেন), বৃষাকপে (ধর্মের রক্ষক), হে মৃত্যুং-জয় (মৃত্যুকে যিনি জয় করেন), ত্রি-নয়ন, ত্রিজগৎ-নিবাস (ত্রিজগতের যিনি অন্তর্যামী), নারায়ণ-প্রিয় (নারায়ণের প্রিয়), মদ-অপহ (গর্ব-বিনাশক), শক্তি-নাথ (শক্তির পতি) সংসার ইত্যাদি॥৭


হে কৈলাসশৈলনিবাস, হে বৃষাকপি, হে মৃত্যুঞ্জয়, হে ত্রিনয়ন, হে ত্রিজগন্নিবাস, হে নারায়ণপ্রিয়, হে মদাপহ, হে শক্তিনাথ, হে জগদীশ, সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে আমাকে রক্ষা করো৷৭



বিশ্বেশ বিশ্বভবনাশিত বিশ্বরূপ

বিশ্বাত্মক ত্রিভুবনৈকগুণাধিবাস৷

হে বিশ্ববন্দ্য করুণাময় দীনবন্ধো

সংসারদুঃখগহনাজ্জগদীশ রক্ষ॥৮


বিশ্ব-ঈশ (বিশ্বের ঈশ্বর), বিশ্ব-ভব-নাশিত (বিশ্বের জন্ম ও নাশের কারণ) বিশ্ব-রূপ, বিশ্ব-আত্মক (জগৎ যাঁহার শরীর), ত্রিভুবন-এক-গুণ-অধিবাস (ত্রিভুবনের গুণসমূহের যিনি আশ্রয়), হে বিশ্ব-বন্দ্য (জগৎপূজ্য), করুণাময়, দীন-বন্ধো (দীনের বন্ধু), সংসার ইত্যাদি॥৮


হে বিশ্বেশ, হে বিশ্বের জনক ও নাশক, হে বিশ্বরূপ, হে বিশ্বাত্মক, হে ত্রিভুবনের গুণের একমাত্র আশ্রয়, হে বিশ্ববন্দ্য, হে করুণাময়, হে দীনবন্ধু, হে জগদীশ, সংসারদুঃখরূপ গভীর অরণ্য হইতে আমাকে রক্ষা করো৷৮


2.10 শিবপঞ্চাক্ষরস্তোত্রম্

নাগেন্দ্রহারায় ত্রিলোচনায়, ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায়৷

নিত্যায় শুদ্ধায় দিগম্বরায়, তস্মৈ ন-কারায় নমঃ শিবায়॥১


নাগ-ইন্দ্র-হারায় (সর্পরাজ যাঁহার মালা), ত্রি-লোচনায় (ত্রিনয়ন), ভস্ম-অঙ্গ-রাগায় (ভস্ম যাঁহার অঙ্গের প্রসাধন), মহেশ্বরায় (মহেশ্বর), নিত্যায় (নিত্য), শুদ্ধায় (শুদ্ধ), দিক্-অম্বরায় (দিকসমূহ যাঁহার বসন, বস্ত্রশূন্য), তস্মৈ (সেই) ন-কারায় (ন এই অক্ষররূপী) শিবায় (শিবকে) নমঃ (নমস্কার)॥১


সর্পরাজ যাঁহার গলার মালা, যিনি ত্রিলোচন, ভস্ম যাঁহার প্রসাধন, যিনি মহেশ্বর, নিত্য, শুদ্ধ ও দিগম্বর, সেই ন-কাররূপী শিবকে নমস্কার৷১


মন্দাকিনীসলিলচন্দনচর্চিতায়, নন্দীশ্বরপ্রমথনাথমহেশ্বরায়৷

মন্দারপুষ্পবহুপুষ্পসুপূজিতায়, তস্মৈ ম-কারায় নমঃ শিবায়॥২


নন্দির প্রভু, প্রমথগণের প্রভু এবং মহেশ্বর), মন্দার-পুষ্প-বহু-পষ্প-সু-পূজিতায় (মন্দারপুষ্পাদি বহু পুষ্পের দ্বারা উত্তমরূপে পূজিত), তস্মৈ (সেই) ম-কারায় (ম এই অক্ষররূপী) শিবায় নমঃ৷

[পাঠান্তর—মন্দাকিনীপুষ্করবীজমালা-বিভূষিতায় প্রমথেশ্বরায়৷

               ত্রিলোকনাথায় দিগম্বরায়, তস্মৈ ম-কারায় নমঃ শিবায়॥]২


যাঁহার শরীর মন্দাকিনীর জল ও চন্দন দ্বারা লিপ্ত, যিনি নন্দির প্রভু, প্রমথদিগের ঈশ্বর ও মহেশ্বর এবং যিনি মন্দারপুষ্পাদি বহু পুষ্পদ্বারা সুপূজিত হন, সেই ম-কাররূপী শিবকে নমস্কার৷২


    শিবায় গৌরীবদনাব্জবাল-সূর্যায় দক্ষাধ্বরনাশকায়৷

শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায়, তস্মৈ শি-কারায় নমঃ শিবায়॥৩


শিবায় (মঙ্গলবিধায়ী), গৌরী-বদন-অব্জ-বাল-সূর্যায় (যিনি গৌরীর মুখপদ্মের প্রতি তরুণ সূর্যসদৃশ), দক্ষ-অধ্বর-নাশকায় (যিনি দক্ষযজ্ঞবিনাশক), শ্রী-নীল কণ্ঠায় (শ্রীযুক্ত এবং নীলকণ্ঠ), বৃষ-ধ্বজায় (বৃষচিহ্নিত ধ্বজাধারী) তস্মৈ শি-কারায় (শি এই অক্ষররূপী) শিবায় নমঃ॥৩


হে শিব, গৌরীর বদনকমলের তরুণ সূর্যস্বরূপ, যিন দক্ষযজ্ঞ নাশ করিয়াছিলেন, যিনি শ্রীমান নীলকণ্ঠ এবং বৃষভচিহ্নধারী, সেই শি-কাররূপী শিবকে নমস্কার৷৩

    

বশিষ্ঠকুম্ভোদ্ভবগৌতমার্য-মুনীন্দ্রদেবার্চিতশেখরায়৷

চন্দ্রার্কবৈশ্বানরলোচনায়, তস্মৈ ব-কারায় নমঃ শিবায়॥৪


বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতম আর্য-মুনি-ইন্দ্র-দেব-অর্চিত-শেখরায় (বশিষ্ঠ, অগস্ত্য, গৌতম প্রভৃতি আর্যবংশীয় [অথবা শ্রেষ্ঠ] মুনীন্দ্র এবং দেবগণের দ্বারা পূজিতদিগের মধ্যে যিনি শ্রেষ্ঠ), চন্দ্র-অর্ক-বৈশ্বানর-লোচনায় (চন্দ্র, সূর্য এবং অগ্নি যাঁহার ত্রিনয়ন), তস্মৈ ব-কারায় (ব এই অক্ষররূপী) শিবায় নমঃ॥৪


যাঁহারা বশিষ্ঠ, অগস্ত্য ও গৌতম প্রভৃতি আর্যবংশীয় মুনীন্দ্রদিগের দ্বারা ও দেবতাদিগের দ্বারা পূজিত হন, তাঁহাদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ এবং চন্দ্র, সূর্য ও অগ্নি যাঁহার তিনটি চক্ষু, সেই ব-কাররূপী শিবকে নমস্কার৷৪


যজ্ঞস্বরূপায় জটাধরায়, পিনাকহস্তায় সনাতনায়৷

দিব্যায় দেবায় দিগম্বরায়, তস্মৈ য়-কারায় নমঃ শিবায়॥৫


যজ্ঞ-স্বরূপায় (যিনি যজ্ঞের স্বরূপ), জটা-ধরায় (যিনি জটাধারী), পিনাক-হস্তায় (যাঁহার হস্তে পিনাক [ধনু]), সনাতনায় (নিত্য), দিব্যায় (অতি মনোহর), দেবায় (যিনি স্বপ্রকাশ), দিক্-অম্বরায় (উলঙ্গ), তস্মৈ য়-কারায় (য় এই অক্ষররূপী) শিবায় নমঃ॥৫


যিনি যজ্ঞরূপী, জটাধারী, পিনাকধারী, নিত্যস্বরূপ, দিব্য দেব এবং দিগম্বর সেই য়-কাররূপী শিবকে নমস্কার৷৫


পঞ্চাক্ষরমিদং পুণ্যং যঃ পঠেৎ শিবসন্নিধৌ৷

শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে॥৬


যঃ (যে) ইদং (এই) পঞ্চ অক্ষরং (পঞ্চ-অক্ষরবিশিষ্ট) পুণ্যং (পবিত্র) [স্তব] শিব-সন্নিধৌ (শিবের সমীপে) পঠেৎ (পাঠ করে) [সে] শিব-লোকম্ (শিবলোক) অবাপ্নোতি (প্রাপ্ত হয়), শিবেন সহ (শিবের সহিত) মোদতে (আনন্দ ভোগ করে)॥৬


যে এই পঞ্চাক্ষর পবিত্র স্তব শিবের সমীপে পাঠ করে, সে শিবলোক প্রাপ্ত হয় এবং শিবের সহিত আনন্দ ভোগ করে৷৬



2.11 শিবাষ্টকস্তোত্রম্

প্রভুমীশমনীশমশেষগুণং, গুণহীনমহীশগরাভরণম্‌৷

রণনির্জিতদুর্জয়দৈত্যপুরং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥১


প্রভুম্, ঈশম্ (যিনি সকলের ঈশ্বর), অনীশম্ (যাঁহার আর কেহ ঈশ্বর নাই), অশেষ-গুণং (অশেষ গুণশালী), গুণহীনম্, অহি-ঈশ-গর-আভরণম্‌ (সর্পরাজের গরল যাঁহার [কণ্ঠের] ভূষণ), রণ-নির্জিত-দুর্জয়-দৈত্য-পুরং (যিনি যুদ্ধে দুর্জয় দৈত্যপুরী জয় করিয়াছেন), [সেই] শিবকল্পতরুং (মঙ্গলের কল্পবৃক্ষস্বরূপ) শিবং (শিবকে) প্রণমামি (প্রণাম করি)॥১


যাঁহার বাম অঙ্গে পার্বতী বিরাজিতা, যাঁহার অঙ্গকান্তিতে কোটি শরচ্চন্দ্রের আভা নিন্দিত হয়, যাঁহার পাদদ্বয় ব্রহ্মা ও বিষ্ণুর মস্তকে ধৃত হয়, সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷২


    গিরিরাজসুতান্বিতবামতনুং, তনুনিন্দিতরাজিতকোটিবিধুম্৷

বিধিবিষ্ণুশিরোধৃতপাদযুগং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥২


গিরি-রাজ-সুতা-অন্বিত-বাম-তনুং (যাঁহার বাম অঙ্গে পার্বতী বিরাজিতা), তনু-নিন্দিত-রাজিত-কোটি-বিধুং (যাঁহার শরীরের দ্বারা কোটি উজ্জ্বল চন্দ্র নিন্দিত হয়), বিধি-বিষ্ণুঃ-শিরঃ-ধৃত-পাদ-যুগং (যাঁহার পাদদ্বয় ব্রহ্মা ও বিষ্ণুর মস্তকদ্বারা ধৃত হয়), প্রণমামি ইত্যাদি॥২


যাঁহার বাম অঙ্গে পার্বতী বিরাজিতা, যাঁহার অঙ্গকান্তিতে কোটি শরচ্চন্দ্রের আভা নিন্দিত হয়, যাঁহার পাদদ্বয় ব্রহ্মা ও বিষ্ণুর মস্তকে ধৃত হয়, সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷২



শশলাঞ্ছিতরঞ্জিতসন্মুকুটং, কটিলম্বিতসুন্দরকৃত্তিপটম্৷

সুরশৈবলিনীকৃতপূতজটং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥৩


শশ-লাঞ্ছিত-রঞ্জিত-সৎ-মুকুটং (চন্দ্রের দ্বারা যাঁহার সুন্দর মুকুট শোভিত), কটি-লম্বিত-সুন্দর-কৃত্তি-পটং (যাঁহার কটিতে সুন্দর চর্মবসন বিলম্বিত), সুর-শৈবলিনীকৃত-পুত-জটং (দেব-নদীর [অর্থাৎ গঙ্গার] দ্বারা যিনি পবিত্র জটাযুক্ত হইয়াছেন), প্রণমামি ইত্যাদি॥৩


শশধরের দ্বারা যাঁহার সুন্দর মুকুট রঞ্জিত, যাঁহার কটিতটে সুন্দরমকর-ধ্বজ-মত্ত-মতঙ্গ-হরং (যিনি কামদেবরূপ মত্ত হস্তীর বিনাশক), করি-চর্মবসন লম্বিত এবং সুরধুনী যাঁহার জটাজূট পবিত্র করিয়াছেন, সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷৩



নয়নত্রয়ভূষিতচারুমুখং মুখপদ্মপরাজিতকোটিবিধুম্৷

বিধুখণ্ডবিমণ্ডিতভালতটং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥৪


নয়ন-ত্রয়-ভূষিত-চারু-মুখং (যাঁহার মুখ ত্রিনয়নের দ্বারা শোভিত), মুখ-পদ্ম-পরাজিত-কোটি-বিধুং (যাঁহার মুখপদ্মের দ্বারা কোটি চন্দ্র পরাজিত হয়), বিধু-খণ্ড-বিমণ্ডিত-ভাল-তটং (যাঁহার কপালতট চন্দ্রকলার দ্বারা শোভিত), প্রণমামি ইত্যাদি॥৪


যাঁহার সুন্দর মুখ নয়নত্রয়ের দ্বারা ভূষিত, যাঁহার মুখপদ্মের দ্বারা কোটি চন্দ্র বিনিন্দিত এবং যাঁহার কপালতট চন্দ্রকলাদ্বারা অলঙ্কৃত, সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷৪


বৃষরাজনিকেতনমাদিগুরুং, গরলাশনমাজিবিষাণধরম্৷

প্রমথাধিপসেবকরঞ্জনকং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥৫


বৃষ-রাজ-নিকেতনম্ (ধর্মরাজের আশ্রয়), আদি-গুরুং (আদি গুরু), গরল-অশনম্ (বিষ-ভক্ষক), আজি-বিষাণ-ধরং (যিনি যুদ্ধে [গজরাজকে নিহত করিয়া তাহার] গজদন্ত ধারণ করিয়াছিলেন), প্রমথ-অধিপ-সেবক-রঞ্জনকং (যিনি প্রমথদিগের প্রভু এবং ভক্তগণের রঞ্জক), প্রণমামি ইত্যাদি॥৫


যিনি ধর্মরাজের আশ্রয়, যিনি আদিগুরু, যিনি গরল পান করিয়াছিলেন এবং যুদ্ধে গজরাজের দন্ত ধারণ করিয়াছিলেন, যিনি প্রমথদিগের প্রভু এবং সেবকদিগের রঞ্জক, সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷৫


মকরধ্বজমত্তমতঙ্গহরং, করিচর্মগনাগবিবোধকরম্৷

বরমার্গণশূলবিষাণধরং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥৬


মকর-ধ্বজ-মত্ত-মতঙ্গ-হরং (যিনি কামদেবরূপ মত্ত হস্তীর বিনাশক), করি-চর্মগ-নাগ-বিবোধ-করং (যিনি [ভক্তিতে মুগ্ধ হইয়া] গজাসুরের চর্ম পরিধান করেন এবং গজরাজকে জ্ঞান দান করেন), বর-মার্গণ-শূল-বিষাণ-ধরং (যিনি হস্তে বর, বাণ, শূল ও বিষাণ ধারণ করেন), প্রণমামি ইত্যাদি॥৬


যিনি কামরূপ মত্ত হস্তীর নাশক যিনি করিচর্ম পরিধান করেন এবং গজরাজকে জ্ঞান প্রদান করেন; যিনি বর, বাণ, শূল ও বিষাণ ধারণ করেন; সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷৬


জগদুদ্ভবপালননাশকরং, ত্রিদিবেশশিরোমণিঘৃষ্টপদম্৷

প্রিয়মানবসাধুজনৈকগতিং, প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥৭


জগৎ-উদ্ভব-পালন-নাশ-করং (যিনি জগতের সৃষ্টি, পালন ও নাশ করেন), ত্রিদিব-ঈশ-শিরঃ-মণি-ঘৃষ্ট-পদং ([প্রণত] স্বর্গের রাজার মস্তকস্থিত মণিদ্বারা যাঁহার চরণ ঘর্ষিত হয়), প্রিয়-মানব-সাধু-জন-এক-গতিং (ভক্ত মানব ও সাধু ব্যক্তির একমাত্র শরণ), প্রণমামি ইত্যাদি॥৭


যিনি জগতের সৃষ্টি, পালন ও নাশ করেন, যাঁহার পাদপদ্ম (প্রণত) দেবরাজের শিরোমণির দ্বারা ঘর্ষিত হয়, যিনি প্রিয় ব্যক্তির ও সাধুজনের একমাত্র গতি, সেই মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে প্রণাম করি৷৭


অনাথং সুদীনং বিভো বিশ্বনাথ পুনর্জন্মদুঃখাৎ পরিত্রাহি শম্ভো৷

ভজতোঽখিলদুঃখসমূহহরং প্রণমামি শিবং শিবকল্পতরুম্॥৮


[হে] বিভো (ব্যাপী), বিশ্বনাথ (জগতের প্রভু), শম্ভো (শিব), অনাথং (প্রভুহীন, নিরাশ্রয়) সুদীনং (অতি দীন) [আমাকে] পুনঃ-জন্ম-দুঃখাৎ (পুনর্জন্মরূপ দুঃখ হইতে) পরিত্রাহি (পরিত্রাণ করো), ভজতঃ (ভজনকারীর) অখিল-দুঃখ-সমূহ-হরং (অখিল দুঃখসমূহের নাশকারী) প্রণমামি ইত্যাদি॥৮


হে বিভু, হে বিশ্বনাথ, হে শম্ভু, এই অনাথ এবং অতি দীনকে পুনর্জন্মরূপ দুঃখ হইতে পরিত্রাণ করো৷ ভজনকারীর অখিল দুঃখের নাশকারী এবং মঙ্গলের কল্পবৃক্ষরূপী শিবকে আমি প্রণাম করি৷৮





2.12 বেদসারশিবস্তোত্রম্

পশূনাং পতিং পাপনাশং পরেশং

গজেন্দ্রস্য কৃত্তিং বসানং বরেণ্যম্৷

জটাজূটমধ্যে স্ফুরদ্‌গাঙ্গ্যবারিং

মহাদেবমেকং স্মরামি স্মরারিম্॥১


পশূনাং (জীবগণের) পতিং (প্রভুকে) পাপনাশং (পাপবিনাশী) পর-ঈশং (পরমেশ্বরকে) গজ-ইন্দ্রস্য (করীরাজের) কৃত্তিং (চর্ম) বসানং (পরিধানকারী), বরেণ্যং (শ্রেষ্ঠকে), জটা-জূট-মধ্যে ([যাঁহার] জটাসমূহের মধ্যে) স্ফুরৎ-গাঙ্গ্যবারিং (গঙ্গাজল স্ফুরিত হয়) [সেই] একং (অদ্বিতীয়) স্মর-অরিং (কামদেবকে ভস্মকারী) মহা-দেবং (মহাদেবকে) স্মরামি (স্মরণ করি)॥১


যিনি পশু-(জীব-) গণের পতি ও পাপনাশকারী পরমেশ্বর, যিনি বরেণ্য ও গজচর্ম পরিধান করিয়া থাকেন, যাঁহার জটাসমূহমধ্যে গঙ্গাবারি তরঙ্গায়িত, সেই অদ্বিতীয় মদনভস্মকারী মহাদেবকে স্মরণ করি৷১


মহেশং সুরেশং সুরারাতিনাশং

বিভুং বিশ্বনাথং বিভূত্যঙ্গভূষম্৷

বিরূপাক্ষমিন্দ্বর্কবহ্নিত্রিনেত্রং

সদানন্দমীড়ে প্রভুং পঞ্চবক্ত্রম্॥২


মহা-ঈশং (মহেশ্বর), সুর-ঈশং (দেবগণের নিয়ন্তা), সুর-অরাতি-নাশং (দেবশত্রু-বিনাশকারী), বিভুং (ব্যাপী), বিশ্বনাথং (জগৎপতি), বিভূতি-অঙ্গ-ভূষং (ভস্ম যাঁহার অঙ্গের ভূষণ), বিরূপ-অক্ষম্ (যাঁহার চক্ষু বিরূপ), ইন্দু-অর্ক-বহ্নি-ত্রি-নেত্রম্ (চন্দ্র, সূর্য এবং অগ্নি যাঁহার ত্রিনয়ন), সদা-আনন্দং (সর্বদা আনন্দময়) পঞ্চ-বক্ত্রং (পঞ্চমুখ) প্রভুম্ (প্রভুকে) ঈড়ে (স্তুতি করি)॥২


যিনি মহেশ্বর, দেবগণের ঈশ্বর এবং দেবগণের শত্রুনাশক, যিনি বিভু, বিশ্বনাথ এবং ভস্ম যাঁহার অঙ্গের ভূষণ, যিনি বিরূপাক্ষ এবং চন্দ্র, সূর্য ও অগ্নি যাঁহার ত্রিনেত্র, সেই পঞ্চমুখ সদানন্দ প্রভুকে স্তুতি করি৷২


গিরীশং গণেশং গলে নীলবর্ণং

গবেন্দ্রাধিরূঢ়ং গুণাতীতরূপম্৷

ভবং ভাস্বরং ভস্মনা ভূষিতাঙ্গং

ভবানীকলত্রং ভজে পঞ্চবক্ত্রম্॥৩


গিরি-ঈশং (পর্বতের পতি), গণ-ঈশং (গণদিগের প্রভু), গলে নীলবর্ণং (যাঁহার গলে নীল বর্ণ), গো-ইন্দ্র-অধিরূঢ়ং (বৃষভরাজে আরূঢ়), গুণ-অতীত-রূপং (যাঁহার স্বরূপ ত্রিগুণের অতীত), ভবং (কারণ), ভাস্বরং  (জ্যোতির্ময়), ভস্মনা (ভস্মর দ্বারা) ভূষিত-অঙ্গং (যাঁহার অঙ্গ ভূষিত), ভবানী-কলত্রং (ভবানী যাঁহার পত্নী), পঞ্চবক্ত্রং (পঞ্চাননকে) ভজে (ভজনা করি)॥৩


যিনি গিরীশ ও প্রমথগণের পতি, যাঁহার কণ্ঠ নীলবর্ণ, যিনি বৃষভরাজে আরূঢ় ও গুণাতীত, যিনি ভব ভাস্বর ভস্মভূষিতাঙ্গ এবং ভবানীপতি, সেই পঞ্চবদনকে ভজনা করি৷৩


শিবাকান্ত শম্ভো শশাঙ্কার্ধমৌলে

মহেশান শূলিন্ জটাজূটধারিন্৷

তমেকো জগদ্ব্যাপকো বিশ্বরূপঃ

প্রসীদ প্রসীদ প্রভো পূর্ণরূপ॥৪


[হে] শিবা-কান্ত (গৌরীশ), শম্ভো (শম্ভু), শশাঙ্ক-অর্ধমৌলে (যাঁহার মস্তকে অর্ধচন্দ্র), মহা-ঈশান (মহেশ্বর), শূলিন্ (শূলধারী) জটাজূট-ধারিন্ (জটাসমূহ-ধারণকারী), ত্বম্ (তুমি) একঃ (একমাত্র) জগৎ-ব্যাপকঃ (জগদ্ব্যাপী), বিশ্বরূপঃ (বিশ্বরূপ), [হে] প্রভো, পূর্ণরূপ, প্রসীদ (প্রসন্ন হও), প্রসীদ (প্রসন্ন হও)॥৪


হে উমাপতি, হে শম্ভু, হে অর্ধচন্দ্রমৌলি, হে মহেশ্বর, হে শূলি, হে জটাজুটধারি, তুমিই একমাত্র জগদ্ব্যাপী এবং বিশ্বরূপ; হে পূর্ণস্বরূপ, হে প্রভু, তুমি প্রসন্ন হও৷৪


রাত্মানমেকং জগদ্বীজমাদ্যং

নিরীহং নিরাকারমোঙ্কারবেদ্যম্৷

যতো জায়তে পাল্যতে যেন বিশ্বং

তমীশং ভজে লীয়তে যত্র বিশ্বম্॥৫


পরাত্মানম্ (পরমাত্মা), একং (অদ্বিতীয়), জগৎ-বীজম্ (জগতের কারণ), আদ্যং (সর্বাগ্রে বিদ্যমান), নিঃ-ঈহং (ক্রিয়াশূন্য), নিঃ-আকারম্ (আকারশূন্য), ওঙ্কার-বেদ্যং (প্রণবের দ্বারা জ্ঞেয়), বিশ্বং (জগৎ) যতঃ (যাঁহা হইতে) জায়তে (জাত হয়), যেন (যাঁহার দ্বারা) পাল্যতে (পালিত হয়), বিশ্বং (জগৎ) যত্র (যাঁহাতে) লীয়তে (লীন হয়), তম্ (সেই) ঈশং (ঈশ্বরকে) ভজে (ভজনা করি॥৫


যিনি পরমাত্মা, অদ্বিতীয়, জগদ্বীজ, আদ্য, নিরীহ, নিরাকার এবং ওঙ্কার-বেদ্য; যাঁহা হইতে জগৎ জাত হয়; যাঁহার দ্বারা পালিত হয় এবং যাঁহাতে লীন হয়; সেই ঈশ্বরকে ভজনা করি৷৫


ন ভূমির্ন চাপো ন বহ্নির্ন বায়ু-

র্ন চাকাশমাস্তে ন তন্দ্রা ন নিদ্রা৷

ন গ্রীষ্মো ন শীতং ন দেশো ন বেশো

ন যস্যাস্তি মূর্তিস্ত্রিমূর্তিং তমীড়ে॥৬


[যাঁহাতে] ভূমিঃ (ক্ষিতি) ন (নাই), চ (এবং) আপঃ (জল) ন, বহ্নিঃ (অগ্নি) ন, বায়ুঃ (বায়ু) ন, চ আকাশং (আকাশ) ন আস্তে (নাই), যস্য (যাঁহার) তন্দ্রা (ক্লান্তি) ন [অস্তি] (নাই), নিদ্রা ন, গ্রীষ্ম (উত্তাপ) ন, শীতং (অনুত্তাপ) ন, দেশঃ (স্থান) ন, বেশঃ (আবাস) ন, মূর্তিঃ (আকার) ন অস্তি (নাই), তং (সেই) ত্রিমূর্তিম্ (ব্রহ্মা, বিষ্ণু শিব এই ত্রিমূর্তিধারীকে) ঈড়ে (পূজা করি)॥৬


যিনি ভূমি নহেন, জল নহেন, অগ্নি নহেন, বায়ু নহেন এবং আকাশ নহেন; যাঁহার তন্দ্রা নাই, নিদ্রা নাই, গ্রীষ্ম নাই, শীত নাই, দেশ নাই, গৃহ নাই এবং যাঁহার কোনও মূর্তি নাই; সেই ত্রিমূর্তিধারীকে পূজা করি৷৬


অজং শাশ্বতং কারণং কারণানাং

শিবং কেবলং ভাসকং ভাসকানাম্৷

তুরীয়ং তমঃপারমাদ্যন্তহীনং

প্রপদ্যে পরং পাবনং দ্বৈতহীনম্॥৭


অজং (জন্মরহিত), শাশ্বতং (সনাতন), কারণানাং কারণং (কারণসমূহের কারণ), শিবং (মঙ্গলময়), কেবলং (স্ব-স্বরূপে বর্তমান), ভাসকানাং (চন্দ্র-সূর্যাদি জ্যোতিষ্কের) ভাসকঃ (প্রভাসম্পাদক), তুরীয়ং (অবস্থাত্রয়ের [জাগ্রৎ-স্বপ্ন-সুষুপ্তির] অতীত), তমঃ-পারম্ (অজ্ঞানাতীত), আদি-অন্ত-হীনং (আরম্ভ এবং শেষশূন্য), দ্বৈত-হীনং (অদ্বিতীয়), পরং (সর্বশ্রেষ্ঠ), পাবনং (পবিত্রতা-সম্পাদককে) প্রপদ্যে (শরণ গ্রহণ করি)॥৭


যিনি জন্মরহিত, শাশ্বত ও কারণসমূহের কারণ; যিনি শিব (মঙ্গল-স্বরূপ), স্ব-স্বরূপে বর্তমান, সমস্ত জ্যোতির জ্যোতি; যিনি তুরীয় (জাগ্রৎ, স্বপ্ন ও নিদ্রার অতীত); যিনি অন্ধকারের অতীত এবং আদি ও অন্তবিহীন, আমি সেই দ্বৈতবিহীন পরম পাবনের শরণ লই৷৭


নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে

নমস্তে নমস্তে চিদানন্দমূর্তে৷

নমস্তে নমস্তে তপোযোগগম্য

নমস্তে নমস্তে শ্রুতিজ্ঞানগম্য॥৮


[হে] বিভো (ব্যাপী) বিশ্বমূর্তে (বিশ্বরূপ) তে (তোমায়) নমঃ (নমস্কার), তে নমঃ; [হে] চিৎ-আনন্দমূর্তে (জ্ঞান এবং আনন্দরূপী) তে নমঃ, তে নমঃ; [হে] তপঃ-যোগ-গম্য (তপস্যা এবং যোগের দ্বারা উপলব্ধব্য) তে নমঃ, তে নমঃ; [হে] শ্রুতি-জ্ঞান-গম্য (বেদজ্ঞানের দ্বারা জ্ঞেয়) তে নমঃ, তে নমঃ॥৮


হে বিশ্বরূপধারী বিভু, তোমাকে বারংবার নমস্কার; চিদানন্দরূপী তোমাকে বারংবার নমস্কার; তপস্যা ও যোগের অধিগম্য তোমাকে বারংবার নমস্কার; বেদজ্ঞানের দ্বারা জ্ঞেয় তোমাকে বারংবার নমস্কার৷৮


    প্রভো শূলপাণে বিভো বিশ্বনাথ

মহাদেব শম্ভো মহেশ ত্রিনেত্র৷

শিবাকান্ত শান্ত স্মরারে পুরারে

ত্বদন্যো বরেণ্যো ন মান্যো ন গণ্যঃ॥৯



[হে] প্রভো (প্রভু), শূলপাণে (শূলধারী), বিভো (ব্যাপী), বিশ্ব-নাথ (জগৎ-নিয়ন্তা), মহা-দেব (শ্রেষ্ঠ দেবতা), শম্ভো (সুখবিধায়ী), মহা-ঈশ (মহেশ্বর), ত্রিনেত্র (ত্রিনয়ন), শিবা-কান্ত (উমাপতি), শান্ত (ক্রিয়ারহিত) স্মরারে (মদনভস্মকারী), পুরারে (ত্রিপুরনাশক), ত্বৎ-অন্য (তোমা ভিন্ন অপর কেহ) বরেণ্যঃ (প্রার্থনীয়) ন (নাই), মান্যঃ (সম্মানার্হ) গণ্যঃ (পূজনীয়) ন (নাই)॥৯


হে প্রভু, হে শূলপাণি, হে বিভু, হে বিশ্বনাথ, হে মহাদেব, হে শম্ভু, হে মহেশ, হে ত্রিনেত্র, হে শিবাকান্ত, হে শান্ত, হে মদনারি, হে ত্রিপুরারি, তোমা অপেক্ষা আর কেহ বরেণ্য, মান্য বা গণ্য নাই৷৯


শম্ভো মহেশ করুণাময় শূলপাণে

গৌরীপতে পশুপতে পশুপাশনাশিন্৷

কাশীপতে করুণয়া জগদেতদেক-

স্ত্বং হংসি পাসি বিদধাসি মহেশ্বরোঽসি॥১০


[হে] শম্ভো, মহেশ, করুণাময়, শূলপাণে, গৌরীপতে (উমাপতি), পশুপতে (জীবের ঈশ্বর), পশু-পাশ-নাশিন্ (জীবের সংসারবন্ধন-বিনাশকারী), কাশী-পতে (কাশীপুরীর অধীশ্বর), একঃ ত্বং (একা তুমি) করুণয়া (কৃপাবশে) এতৎ (এই) জগৎ (বিশ্ব) হংসি (বিনাশ কর) পাসি (পালন কর) বিদধাসি (সৃজন কর), [সুতরাং] মহা-ঈশ্বরঃ অসি (তুমিই মহা জগৎ-নিয়ন্তা)॥১০


হে শম্ভু, হে মহেশ, হে করুণাময়, হে শূলপাণি, হে গৌরীপতি, হে পশুপতি, হে জীববন্ধননাশি, হে কাশীপতি, একমাত্র তুমিই করুণাবশতঃ এই জগতের ধ্বংস, পালন ও সৃজন করিতেছ৷ তুমিই মহেশ্বর৷১০


ত্বত্তো জগদ্ভবতি দেব ভব স্মরারে

ত্বয্যেব তিষ্ঠতি জগন্মৃড় বিশ্বনাথ৷

ত্বয্যেব গচ্ছতি লয়ং জগদেতদীশ

লিঙ্গাত্মকে হর চরাচরবিশ্বরূপিন্॥১১

[হে] দেব (স্বপ্রকাশ), ভব (কারণস্বরূপী), স্মরারে (মদনারি), ত্বত্তঃ (তোমা হইতে) জগৎ (বিশ্ব) ভবতি (উৎপন্ন হয়), [হে] মৃড় (কৃপাময়), বিশ্বনাথ (জগৎপ্রভু) ত্বয়ি এব (তোমাতেই) জগৎ তিষ্ঠতি (অবস্থিত থাকে), [হে] ঈশ (ঈশ্বর), হর (বিনাশকারী), চর-অচর-বিশ্ব-রূপিন্‌ (স্থাবর ও জঙ্গমাত্মক জগদ্‌রূপী), এতৎ (এই) জগৎ (বিশ্ব) লিঙ্গাত্মকে (লিঙ্গরূপী) ত্বয়ি এব (তোমাতেই) লয়ং গচ্ছতি (লয়প্রাপ্ত হয়)॥১১

হে দেব, হে ভব, হে স্মরারি, তোমা হইতেই জগৎ হইয়া থাকে; হে মৃড় (আনন্দময়), হে বিশ্বনাথ, তোমাতেই জগৎ অবস্থান করে; হে ঈশ, হে হর, হে চরাচর-বিশ্বরূপী,—লিঙ্গরূপী তোমাতেই এই জগৎ লয়প্রাপ্ত হয়৷১১




2.13 চন্দ্রশেখরাষ্টকম্

    চন্দ্রশেখর চন্দ্রশেখর চন্দ্রশেখর পাহি মাং

চন্দ্রশেখর চন্দ্রশেখর চন্দ্রশেখর রক্ষ মাম্॥১


[হে] চন্দ্রশেখর (শিব, যাঁহার মস্তকে চন্দ্র), চন্দ্রশেখর, চন্দ্রশেখর মাং (আমাকে) পাহি (পালন করো) চন্দ্রশেখর, চন্দ্রশেখর, চন্দ্রশেখর মাং রক্ষ (আমাকে রক্ষা করো)॥১


হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, আমায় পালন করো হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, হে চন্দ্রশেখর, আমায় রক্ষা করো৷১



রত্নসানুশরাসনং রজতাদ্রিশৃঙ্গনিকেতনং

শিঞ্জিনীকৃতপন্নগেশ্বরমচ্যুতাননসায়কম্*৷

ক্ষিপ্রদগ্ধপুরত্রয়ং ত্রিদিবালয়ৈরভিবন্দিতং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥২


রত্ন-সানু-শর-আসনং (মেরুপর্বত যাঁহার ধনু), রজত-অদ্রি-শৃঙ্গ-নিকেতনং (কৈলাসশৃঙ্গে যাঁহার বাস), শিঞ্জিনী-কৃত-পন্নগ-ঈশ্বরম্ (সর্পরাজ যাঁহার ধনুর গুণ), অচ্যুত-আনন-সায়কং (বিষ্ণুর বদন যাঁহার বাণ), ক্ষিপ্র-দগ্ধ-পুর-ত্রয়ং (যিনি নিমেষমাত্রে ত্রিপুর দগ্ধ করিয়াছিলেন), ত্রিদিব-আলয়ৈঃ (স্বর্গনিবাসিগণের দ্বারা) অভিবন্দিতং (নমস্কৃত), চন্দ্রশেখরম্ (চন্দ্রশেখরকে) আশ্রয়ে (আশ্রয় করি), যমঃ (মৃত্যু) বৈ (আবার) মম (আমার) কিং (কি) করিষ্যতি (করিবে)?[*পাঠান্তর—অম্বুজাসননায়কম্=ব্রহ্মা যাঁহার সারথি৷ মহাভারতে ত্রিপুরসংহার দ্রষ্টব্য।]২


মেরু পর্বত যাঁহার ধনু, কৈলাস পর্বতের শৃঙ্গে যাঁহার বাস, সর্পরাজ যাঁহার ধনুর গুণ, বিষ্ণুর বদন যাঁহার বাণ, যিনি নিমেষমাত্রে ত্রিপুর দগ্ধ করিয়াছিলেন, দেবতাদিগের দ্বারা যিনি বন্দিত, সেই চন্দ্রশেখরকে আমি আশ্রয় করি; যম আবার আমার কি করিবে?২


পঞ্চপাদপপুষ্পগন্ধপদাম্বুজদ্বয়শোভিতং

ভাললোচনজাতপাবকদগ্ধমন্মথবিগ্রহম্৷

ভস্মদিগ্ধকলেবরং ভবনাশনং ভবমব্যয়ং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৩


পঞ্চ-পাদপ-পুষ্প-গন্ধ-পদ-অম্বুজ-দ্বয়-শোভিতং (স্বর্গের পঞ্চ বৃক্ষের [মন্দার, পারিজাত, সন্তান, কল্পবৃক্ষ ও হরিচন্দন] পুষ্পের গন্ধে যাঁহার পাদপদ্মযুগল শোভিত), ভাল-লোচন-জাত-পাবক-দগ্ধ-মন্মথ-বিগ্রহং (কপালস্থ নয়নে জাত অগ্নি দ্বারা যিনি কামদেবের শরীর দগ্ধ করিয়াছিলেন), ভস্ম-দিগ্ধ-কলেবরং (যাঁহার শরীর ভস্মের দ্বারা আচ্ছাদিত), ভবনাশনং (পুনর্জন্মের নাশক), ভবম্ (জগৎকারণ), অব্যয়ং (বিনাশশূন্য), চন্দ্রশেখরম্ ইত্যাদি॥৩


পঞ্চ বৃক্ষের পুষ্পগন্ধে যাঁহার পাদপদ্মদ্বয় শোভিত, কপালস্থ নয়ন হইতে জাত অগ্নিদ্বারা যিনি কামদেবের শরীর দগ্ধ করিয়াছেন, যাঁহার শরীর ভস্মাবৃত, যিনি পুনর্জন্মের নাশক, সেই বিনাশবিহীন ভব ও চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৩


মত্তবারণমুখ্যচর্মকৃতোত্তরীয়মনোহরং

পঙ্কজাসনপদ্মলোচনপূজিতাঙ্ঘ্রি-সরোরুহম্৷

দেবসিন্ধুতরঙ্গসীকরসিক্তশুভ্রজটাধরং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৪


মত্ত-বারণ-মুখ্য-চর্ম-কৃত-উত্তরীয়-মনোহরং (যিনি শ্রেষ্ঠ মদমত্ত হস্তীর চর্ম দ্বারা মনোহর উত্তরীয় প্রস্তুত করিয়াছেন), পঙ্কজ-আসন-পদ্ম-লোচন-পূজিত-অঙ্ঘ্রি-সরঃ-রুহং (যাঁহার পাদপদ্ম ব্রহ্মা এবং বিষ্ণুর দ্বারা পূজিত হয়), দেব-সিন্ধু-তরঙ্গ-সীকর-সিক্ত-শুভ্র-জটা-ধরং (যিনি মন্দাকিনীর তরঙ্গ হইতে উত্থিত জলবিন্দুর দ্বারা আর্দ্র শুভ্র জটা ধারণ করেন), চন্দ্রশেখরম্ ইত্যাদি৷ [মহেশ নামক রাজা নারদের শাপে গজাসুর হন ও মহাদেবকর্তৃক নিহত হন৷ শিবাষ্টকস্তোত্র দ্রষ্টব্য]॥৪


যিনি শ্রেষ্ঠ মদমত্ত হস্তীর চর্মের মনোহর উত্তরীয় প্রস্তুত করিয়াছেন, যাঁহার পাদপদ্ম ব্রহ্মা ও বিষ্ণুর দ্বারা পূজিত হয়, যিনি মন্দাকিনীর তরঙ্গোত্থিত জলকণার দ্বারা সিক্ত শুভ্র জটা ধারণ করেন, আমি সেই চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৪ 


যক্ষরাজসখং ভগাক্ষহরং ভুজঙ্গবিভূষণং

শৈলরাজসুতাপরিষ্কৃতচারুবামকলেবরম্৷

ক্ষ্বেড়নীলগলং পরশ্বধধারিণং মৃগধারিণং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৫


যক্ষ-রাজ-সখং (কুবেরের সখা), ভগ-অক্ষ-হরং (যিনি ভগের চক্ষু নাশ করিয়াছিলেন),ভুজঙ্গ-বিভূষণং (যিনি সর্পের দ্বারা ভূষিত), শৈল-রাজ-সুতা-পরিষ্কৃত-চারু-বাম-কলেবরং (যাঁহার সুন্দর বাম শরীর পার্বতীর দ্বারা অলংকৃত), ক্ষ্বেড়-নীল-গলং (যিনি বিষপানে নীলকণ্ঠ), পরশ্বধ-ধারিণং (যিনি হস্তে কুঠার ধারণ করেন), মৃগধারিণং (যিনি মৃগ ধারণ করেন), চন্দ্রশেখরম্ ইত্যাদি৷ [দক্ষযজ্ঞনাশকালে শিবের জটা হইতে উৎপন্ন বীরভদ্র ভগদেবের চক্ষু উৎপাটিত করেন, কেননা তিনি চক্ষু দ্বারা দক্ষকে তাঁহার অভ্রদ্রাচরণে অনুমোদন করিয়াছিলেন]॥৫


যিনি যক্ষরাজ কুবেরের সখা, যিনি ভগের চক্ষু নষ্ট করিয়াছিলেন, যিনি সর্পের দ্বারা ভূষিত, পার্বতী যাঁহার মনোহর বাম অঙ্গ অলংকৃত করিয়াছেন, যিনি বিষপানে নীলকণ্ঠ, যিনি হস্তে পরশু ধারণ করেন, যিনি মৃগ ধারণ করেন, আমি সেই চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৫


কুণ্ডলীকৃতকুণ্ডলেশ্বরকুণ্ডলং বৃষবাহনং

নারদাদিমুনীশ্বরস্তুতবৈভবং ভুবনেশ্বরম্৷

অন্ধকান্ধকমাশ্রিতামরপাদপং শমনান্তকং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৬

কুণ্ডলী-কৃত-কুণ্ডলেশ্বর-কুণ্ডলং (কুণ্ডলীকৃত সর্পরাজ যাঁহার কর্ণের কুণ্ডল), বৃষ-বাহনং (বৃষ যাঁহার বাহন) নারদ-আদি-মুনি-ঈশ্বর-স্তুত-বৈভবং (নারদাদি শ্রেষ্ঠ মুনির দ্বারা যাঁহার ঐশ্বর্য প্রশংসিত), ভুবন-ঈশ্বরং (যিনি জগতের ঈশ্বর), অন্ধক-অন্ধকং (কশ্যপপুত্র অন্ধকাসুরকে যিনি অন্ধ [নাশ] করিয়াছিলেন), আশ্রিত-অমর-পাদপং (যিনি আশ্রিতগণের কল্পতরুস্বরূপ), শমনান্তকং (মৃত্যুর যিনি মৃত্যু), চন্দ্রশেখরম্ ইত্যাদি॥৬

কুণ্ডলীকৃত সর্পরাজ যাঁহার কুণ্ডল, যিনি বৃষভবাহন, নারদাদি শ্রেষ্ঠ মুনিদ্বারা যাঁহার ঐশ্বর্য প্রশংসিত, যিনি ভুবনেশ্বর, যিনি অন্ধকাসুরকে বধ করিয়াছিলেন, যিনি আশ্রিতগণের কল্পতরু, যিনি মৃত্যুনাশকারী, আমি সেই চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৬


ভেষজং ভবরোগিণামখিলাপদামপহারিণং

দক্ষযজ্ঞবিনাশনং ত্রিগুণাত্মকং ত্রিবিলোচনম্৷

ভুক্তিমুক্তিফলপ্রদং সকলাঘসঙ্ঘনিবর্হণং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৭


ভব-রোগিণাং (সংসাররোগগ্রস্তদিগের) ভেষজম্ (ঔষধ), অখিল-আপদাম্ (সমস্ত বিপদের) অপহারিণং (নাশক), দক্ষ-যজ্ঞ-বিনাশনং, ত্রিগুণ-আত্মকং (সত্ত্ব, রজঃ ও তমঃ আত্মক), ত্রি-বিলোচনং (ত্রিনয়ন), ভুক্তি-মুক্তি-ফল-প্রদং (ভোগ ও মোক্ষরূপ ফল দানকারী), সকল-অঘ-সঙ্ঘ-নিবর্হণং (সকল পাপসমূহের নাশক), চন্দ্রশেখরম্ ইত্যাদি॥৭


যিনি ভবরোগীদিগের ঔষধস্বরূপ, যিনি অখিল বিপদ বিনাশ করেন, যিনি দক্ষযজ্ঞ বিনাশ করিয়াছিলেন, যিনি ত্রিগুণাত্মক ও ত্রিলোচন, যিনি ভোগ ও মুক্তিরূপ ফল দান করেন, যিনি সকল পাপরাশি নাশ করেন, আমি সেই চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৭



ভক্তবৎসলমর্চিতং নিধিমক্ষয়ং হরিদম্বরং

সর্বভূতপতিং পরাৎপরমপ্রমেয়মনুত্তমম্৷

সোমবারিদভূহুতাশনসোমপানিলখাকৃতিং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৮


ভক্তবৎসলম্ (ভক্তবৎসল), অর্চিতম্ (পূজিত), অক্ষয়ং (ক্ষয়শূন্য) নিধিং (ঐশ্বর্য), হরিৎ-অম্বরং (দিগম্বর) সর্ব-ভূত-পতিং (সকল প্রাণীর ঈশ্বর), পরাৎ-পরম্ (সর্বশ্রেষ্ঠ), অপ্রমেয়ম্ (তুলনারহিত), অনুত্তমং (যাঁহার অপেক্ষা শ্রেষ্ঠতর নাই), সোম-বারিদ-ভূ-হুতাশন-সোমপ-অনিল-খ-আকৃতিং (যিনি চন্দ্র, মেঘ, পৃথিবী, অগ্নি, যজমান, বায়ু ও আকাশরূপী), চন্দ্রশেখরম্ ইত্যাদি॥৮


যিনি ভক্তবৎসল, যিনি (সর্বজন-) পূজিত, যিনি অক্ষয় ঐশ্বর্যস্বরূপ যিনি দিগম্বর, সর্বভূতপতি, পরাৎপর, অপ্রমেয় ও অনুত্তম; যিনি চন্দ্র, মেঘ,পৃথিবী অগ্নি, যজমান, বায়ু ও আকাশরূপী; আমি সেই চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৮



বিশ্বসৃষ্টিবিধায়িনং পুনরেব পালনতৎপরং

সংহরন্তমপি প্রপঞ্চমশেষলোকনিবাসিনম্৷

ক্রীড়য়ন্তমহর্নিশং গণনাথযূথসমন্বিতং

চন্দ্রশেখরমাশ্রয়ে মম কিং করিষ্যতি বৈ যমঃ॥৯


বিশ্ব-সৃষ্টি-বিধায়িনং (যিনি বিশ্বের সৃষ্টিবিধান করেন), পুনঃ (পুনর্বার) এব (নিশ্চয়ই) পালন-তৎপরং (পালনে তৎপর), অপি (আরও) প্রপঞ্চকং (জগৎকে) সংহরন্তম্ (সংহারকারী), অশেষ-লোক-নিবাসিনম্‌ (যিনি সমস্ত জগতের অন্তর্যামী), অহঃ-নিশং (দিবারাত্র) ক্রীড়য়ন্তং (ক্রীড়াকারী), গণ-নাথ-যূথ-সমন্বিতং (প্রেতপতিদিগের দ্বারা যিনি বেষ্টিত), চন্দ্রশেখরম্ ইত্যাদি॥৯


যিনি বিশ্বসৃষ্টির বিধান করেন এবং পুনরায় পালনে তৎপর হন, যিনি প্রপঞ্চের বিনাশ করেন, যিনি অশেষলোকের অন্তর্যামী ও অহর্নিশ ক্রীড়ামগ্ন, যিনি প্রমথনাথ-সমূহে বেষ্টিত, আমি সেই চন্দ্রশেখরকে আশ্রয় করিলাম; যম আমার কি করিবে?৯



মৃত্যুভীতমৃকণ্ডুসূনুকৃতস্তবং শিবসন্নিধৌ

যত্র কুত্র চ যঃ পঠেন্ন হি তস্য মৃত্যুভয়ং ভবেৎ৷

পূর্ণমায়ুররোগিতামখিলার্থসম্পদমাদরং

চন্দ্রশেখর এব তস্য দদাতি মুক্তিমযত্নতঃ॥১০


যঃ (যে) মৃত্যু-ভীত-মৃকণ্ডু-সূনু-কৃত-স্তবং (মৃত্যুভীত মার্কণ্ডেয়ের কৃত স্তব) শিব-সন্নিধৌ (শিবের সমীপে) চ (এবং) যত্র কুত্র (যেখানে সেখানে) পঠেৎ (পাঠ করিবে) তস্য (তাহার) মৃত্যু-ভয়ং (মরণভয়) ন হি ভবেৎ (নিশ্চয়ই হইবে না), চন্দ্রশেখরঃ এব (চন্দ্রশেখরই) তস্য (তাহার) পূর্ণম্ আয়ুঃ (পূর্ণ আয়ু) আরোগিতাম্ (রোগশূন্যতা) অখিল-অর্থ-সম্পদম্ (সমস্ত কাম্য বস্তু ও সম্পদ), আদরম্ (সম্মান), অযত্নতঃ (অনায়াসে) মুক্তিং (মুক্তি), দদাতি (দান করেন)॥১০


মৃত্যুভীত মার্কণ্ডেয়-বিরচিত এই স্তব যে শিবের সন্নিধানে কিংবা যেকোনো স্থানে পাঠ করিবে তাহার মৃত্যু ভয় হইবে না৷ চন্দ্রশেখরই তাহাকে (সাদরে) পূর্ণ আয়ু, স্বাস্থ্য, অখিল কাম্যবস্তু, সম্পদ ও সম্মান দিবেন এবং অনায়াসেই মুক্তি দিবেন৷১০


2.14 বিশ্বনাথাষ্টকম্

গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপং

গৌরীনিরন্তরবিভূষিতবামভাগম্৷

নারায়ণপ্রিয়মনঙ্গমদাপহারং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥১


গঙ্গা-তরঙ্গ-রমণীয়-জটা-কলাপং (যাঁহার জটাসমূহ গঙ্গার তরঙ্গের দ্বারা সুন্দর হইয়াছে), গৌরী-নিরন্তর-বিভূষিত-বাম-ভাগং (যাঁহার বাম ভাগ সর্বদা গৌরী দ্বারা শোভিত), নারায়ণ-প্রিয়ম্ (যিনি নারায়ণের প্রিয়), অনঙ্গ-মদ-অপহারং (কামদেবের গর্ব নাশকারী), বারাণসী-পুর-পতিং (কাশীপুরের অধীশ্বর), বিশ্বনাথং (বিশ্বনাথকে) ভজ (ভজনা করো)॥১


গঙ্গার তরঙ্গে যাঁহার জটাসমূহ সুন্দর হইয়াছে, গৌরী দ্বারা যাঁহার বামভাগ নিরন্তর শোভিত, যিনি নারায়ণের প্রিয় এবং কামদেবের গর্বনাশকারী, সেই বারাণসীপুরের পতি বিশ্বনাথকে ভজনা করো৷১


বাচামগোচরমনেকগুণস্বরূপং

বাগীশবিষ্ণুসুরসেবিতপাদপীঠম্৷

বামেন বিগ্রহবরেণ কলত্রবন্তং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥২


বাচাম্ (বাক্যসমূহের) অগোচরম্ (অতীত), অনেক-গুণ-স্বরূপং (অশেষ গুণের আকর), বাক্-ঈশ-বিষ্ণু-সুর-সেবিত-পাদ-পীঠং (যাঁহার পাদরক্ষার আসন ব্রহ্মা, বিষ্ণু ও দেবগণের দ্বারা সেবিত হয়), বামেন (সম্পূর্ণ বিপরীত, অথবা বামভাগে), বিগ্রহবরেণ (সুন্দর বিগ্রহের দ্বারা) কলত্র-বন্তং (যিনি পত্নীবান), বারাণসী ইত্যাদি॥২


যিনি বাক্যসমূহের অগোচর ও অনেক গুণের আকর; যাঁহার পাদপীঠ

ব্রহ্মা, বিষ্ণু ও দেবতাদিগের দ্বারা সেবিত; যাঁহার বামাঙ্গে সুরূপা পত্নী আছেন, সেই বারাণসীপুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷২


ভূতাধিপং ভুজগভূষণভূষিতাঙ্গং

ব্যাঘ্রাজিনাম্বরধরং জটিলম্ ত্রিনেত্রম্৷

পাশাঙ্কুশাভয়বরপ্রদশূলপাণিং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥৩


ভূত-অধিপং (ভূতদিগের অধিপতি), ভুজগ-ভূষণ-ভূষিত-অঙ্গং (যাঁহার শরীর সর্পভূষণে ভূষিত), ব্যাঘ্র-অজিন-অম্বর-ধরং (যিনি ব্যাঘ্রচর্মের বস্ত্রপরিধান করেন), জটিলং (যিনি জটাযুক্ত), ত্রিনেত্রং (ত্রিনয়ন), পাশ-অঙ্কুশ-অভয়-বর-প্রদ-শূল-পাণিং (যিনি পাশ ও অঙ্কুশ ধারণ করেন, যিনি অভয় ও বর দান করেন এবং যাঁহার হস্তে শূল), বারাণসী ইত্যাদি॥৩


যিনি ভূতগণের অধিপতি, যাঁহার অঙ্গ সর্পভূষণে ভূষিত, যিনি ব্র্যাঘ্রচর্ম পরিধান করেন, যিনি জটাযুক্ত ও ত্রিনেত্র, যিনি হস্তে পাশ, অঙ্কুশ, অভয়-বর এবং শূল ধারণ করেন, সেই বারাণসীপুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷৩


শীতাংশুশোভিতকিরীটবিরাজমানং

ভালেক্ষণানলবিশোষিতপঞ্চবাণম্৷

নাগাধিপারচিতভাসুরকর্ণপূরং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥৪


শীত-অংশু-শোভিত-কিরীট-বিরাজমানং (যিনি চন্দ্রের দ্বারা মণ্ডিত কিরীটে শোভিত), ভাল-ঈক্ষণ-অনল-বিশোষিত-পঞ্চ-বাণং (যাঁহার কপালে অবস্থিত চক্ষুর অগ্নি দ্বারা পঞ্চশর [মদন] ভস্ম হইয়াছিলেন), নাগ-অধিপ-আরচিত-ভাসুর-কর্ণ-পূরং (সর্পরাজ যাঁহার উজ্জ্বল কর্ণকুণ্ডল রচনা করিয়াছেন), বারাণসী ইত্যাদি॥৪


যিনি চন্দ্রকলামণ্ডিত কিরীটে শোভিত, যাঁহার ললাটস্থ নয়নের অগ্নিতে মদন ভস্ম হইয়াছিলেন, সর্পরাজ দ্বারা যাঁহার উজ্জ্বল কর্ণকুণ্ডল বিরচিত, সেই বারাণসীপুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷৪


পঞ্চাননং দুরিতমত্তমতঙ্গজানাং

নাগান্তকং দনুজপুঙ্গবপন্নগানাম্৷

দাবানলং মরণশোকজরাঽটবীনাং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥৫


দুরিত-মত্ত-মতঙ্গজানাং (যিনি পাপরূপ মত্ত হস্তীদিগের) পঞ্চাননং (সিংহ), দনুজ-পুঙ্গব-পন্নগানাং (যিনি দৈত্যশ্রেষ্ঠরূপ সর্পদিগের) নাগ-অন্তকং (গরুড়), মরণ-শোক-জরা-অটবীনাং (মৃত্যু, শোক ও জরারূপ অরণ্যের যিনি) দাবানলং (দাবানল), বারাণসী ইত্যাদি॥৫


যিনি পাপরূপ মত্তহস্তিসমূহের প্রতি সিংহস্বরূপ, দৈত্যপুঙ্গবরূপ সর্পগণের গরুড়স্বরূপ এবং মরণ শোক ও জরারূপ অরণ্যের দাবানল-স্বরূপ, সেই বারাণসীপুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷৫


তেজোময়ং সগুণনির্গুণমদ্বিতীয়-

মানন্দকন্দমপরাজিতমপ্রমেয়ম্৷

নাদাত্মকং সকলনিষ্কলমাত্মরূপং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥৬


তেজঃ-ময়ং (জ্যোতির্ময়), সগুণ-নির্গুণম্ (সগুণ ও নির্গুণ), অদ্বিতীয়ম্ (দ্বিতীয়শূন্য), আনন্দ-কন্দম্ (আনন্দঘন), অপরাজিতম্ (অজেয়), অপ্রমেয়ং (তুলনারহিত), নাদাত্মকং (নাদব্রহ্মরূপী [গুরুস্তোত্র, ৭ শ্লোক]), সকল-নিষ্কলম্ (সবিকার ও নির্বিকার), আত্মরূপং (জীবের আত্মা স্বরূপ), বারাণসী ইত্যাদি৷

[জ্ঞানাত্মকং পরং ব্রহ্ম স্বসংবেদ্যং হৃদি স্থিতং৷

সত্যং বুদ্ধেঃ পরং নিত্যং নির্মলং নিষ্কলং স্মৃতম্॥

তচ্ছক্তিভূতঃ সর্বেশো ভিন্নো ব্রহ্মাদিমূর্তিভিঃ৷

কর্তা ভোক্তা চ সংহর্তা সকলঃ স জগন্ময়ঃ॥] ৬


যিনি তেজোময়, সগুণ, নির্গুণ, অদ্বিতীয়, আনন্দঘন, অপরাজিত, অপ্রমেয়, নাদাত্মক, সকল ও নিষ্কল এবং আত্মস্বরূপ, সেই বারাণসীপুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷৬



আশাং বিহায় পরিহৃত্য পরস্য নিন্দাং

পাপে রতিঞ্চ সুনিবার্য মনঃ সমাধৌ৷

আদায় হৃৎকমলমধ্যগতং পরেশং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥৭


আশাং (কামনা) বিহায় (ত্যাগ করিয়া) পরস্য (পরের) নিন্দাং (নিন্দা) পরিহৃত্য (ত্যাগ করিয়া) চ (এবং) পাপে রতিং (আসক্তি) সুনিবার্য (বর্জন করিয়া), মনঃ (মনকে) সমাধৌ (সমাধিতে) আদায় (স্থির করিয়া), হৃৎ-কমল-মধ্য-গতং (হৃদয়পদ্মে অবস্থিত) পরেশং (পরমেশ্বর), বারাণসী ইত্যাদি॥৭


কামনা পরিত্যাগ করিয়া, পরের নিন্দা পরিহার করিয়া, পাপে রতি বর্জন করিয়া এবং মনকে সমাধিস্থ করিয়া হৃৎকমলমধ্যে বিরাজিত পরমেশ্বর বারাণসীপুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷৭



রাগাদিদোষরহিতং স্বজনানুরাগং

বৈরাগ্যশান্তিনিলয়ং গিরিজাসহায়ম্৷

মাধুর্যধৈর্যসুভগং গরলাভিরামং

বারাণসীপুরপতিং ভজ বিশ্বনাথম্॥৮


রাগ-আদি-দোষ-রহিতং (আসক্তি প্রভৃতি দোষশূন্য), স্ব-জন-অনুরাগং (নিজ জনের প্রতি আসক্তিযুক্ত), বৈরাগ্য-শান্তি-নিলয়ং (বৈরাগ্য এবং শান্তির আকর), গিরিজা-সহায়ং (পার্বতীর সহিত বর্তমান), মাধুর্য-ধৈর্য-সুভগং (মাধুর্য এবং ধৈর্যমণ্ডিত), গরল-অভিরামং (গরলের দ্বারা সুশোভিত), বারাণসী ইত্যাদি॥৮


যিনি কামনা প্রভৃতি দোষশূন্য অথচ স্বজনের (ভক্তজনের) প্রতি অনুরাগযুক্ত, যিনি বৈরাগ্য ও শান্তির নিলয়, যিনি পার্বতীর সহচর, যিনি মাধুর্য ও ধৈর্য দ্বারা বিমণ্ডিত এবং গরলের দ্বারা সুশোভিত, সেই বারাণসী-পুরপতি বিশ্বনাথকে ভজনা করো৷ ৮


বারাণসীপুরপতেঃ স্তবনং শিবস্য

ব্যাখ্যাতমষ্টকমিদং পঠতে মনুষ্যঃ৷

বিদ্যাং শ্রিয়ং বিপুলসৌখ্যমনন্তকীর্তিং

সংপ্রাপ্য দেহবিলয়ে লভতে চ মোক্ষম্॥৯


বারাণসী-পুর-পতেঃ (বারাণসী নগরের পতি) শিবস্য (শিবের) ব্যাখ্যাতম্ (বিশেষরূপে আখ্যাত) ইদম্ (এই) অষ্টকং স্তবনং (অষ্টশ্লোকাত্মক স্তব) [যে] মনুষ্যঃ (মানুষ) পঠতে (পাঠ করে) [সে] বিদ্যাং (বিদ্যা) শ্রিয়ং (শ্রী) বিপুল-সৌখ্যং (অনন্ত সুখ) অনন্ত-কীর্তিং (অপার যশ) সংপ্রাপ্য (প্রাপ্ত হইয়া) চ (পাদপূরণে) দেহ-বিলয়ে (দেহান্তে) মোক্ষং (মুক্তি) লভতে (প্রাপ্ত হয়)॥৯


বারাণসীপুরপতি শিবের যথাব্যাখ্যাত অষ্টশ্লোকাত্মক স্তব যে মনুষ্য পাঠ করিবে, সে (এই জগতে) বিদ্যা, শ্রী, বিপুল সৌখ্য ও অনন্ত কীর্তি লাভ করিয়া দেহত্যাগের পর মোক্ষলাভ করিবে৷ ৯


বিশ্বনাথাষ্টকং পুণ্যং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ৷

শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে॥১০


যঃ (যে) পুণ্যং (পবিত্র) বিশ্বনাথাষ্টকং (বিশ্বনাথের উদ্দেশে লিখিত শ্লোকাষ্টক) শিবসন্নিধৌ (শিবের সমীপে) পঠেৎ (পাঠ করিবে) [সে] শিবলোকম্ (শিবলোক) অবাপ্নোতি (প্রাপ্ত হইবে) শিবেন সহ (শিবের সহিত) মোদতে (আনন্দ করিবে)॥১০

 

যে শিবের সমীপে এই পবিত্র বিশ্বনাথাষ্টক পাঠ করিবে, সে শিবলোক প্রাপ্ত হইবে এবং শিবের সহিত আনন্দ করিবে৷১০




2.15 দারিদ্র্যদহনস্তোত্রম্‌

বিশ্বেশ্বরায় নরকার্ণবতারণায়

কর্ণামৃতায় শশিশেখরভূষণায়৷

কর্পূরকুন্দধবলায় জটাধরায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥১


বিশ্বেশ্বরায় (বিশ্বেশ্বর), নরক-অর্ণব-তারণায় (নরকরূপ সাগর হইতে যিনি ত্রাণ করেন), কর্ণ-অমৃতায় (যাঁহার নাম কর্ণের অমৃতস্বরূপ), শশি-শেখর-ভূষণায় (চন্দ্র যাঁহার শিরোভূষণ), কর্পূর-কুন্দ-ধবলায় (যিনি কর্পূর ও কুন্দের ন্যায় ধবল), জটা-ধরায় (জটাধারী), দারিদ্র্য-দুঃখ-দহনায় (দরিদ্রতারূপ দুঃখের অগ্নিস্বরূপ) শিবায় (শিবকে) নমঃ (নমস্কার)॥১


যিনি বিশ্বেশ্বর, নরকরূপ সাগর হইতে ত্রাণকারী ও কর্ণের অমৃতস্বরূপ, যিনি মস্তকে চন্দ্রকে ধারণ করেন, যাঁহার কান্তি কর্পূরের ও কুন্দের ন্যায় শুভ্র, এবং যিনি জটাধর, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷১


গৌরীপ্রিয়ায় রজনীশকলাধরায়

কালান্তকায় ভুজগাধিপকঙ্কণায়৷

গঙ্গাধরায় গজরাজবিমর্দনায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥২


গৌরী-প্রিয়ায় (গৌরীর প্রিয়), রজনী-ঈশ-কলা-ধরায় (যিনি চন্দ্রের কলা ধারণ করেন), কাল-অন্তকায় (মৃত্যুর মৃত্যু), ভুজগ-অধিপ-কঙ্কণায় (সর্পরাজ যাঁহার কঙ্কণ), গঙ্গা-ধরায় (যাঁহার মস্তকে গঙ্গা), গজ-রাজ-বিমর্দনায় (হস্তিরাজকে যিনি নাশ করিয়াছিলেন), দারিদ্র্য ইত্যাদি॥২


যিনি গৌরীর প্রিয়, চন্দ্রকলাধারী ও কালের কাল, যাঁহার হস্তে অনন্তনাগ কঙ্কণরূপে বিরাজিত, যিনি গঙ্গাধর এবং গজরাজের বিমর্দক, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷২


    

    ভক্তিপ্রিয়ায় ভবরোগভয়াপহায়

উগ্রায় দুর্গভবসাগরতারণায়৷

জ্যোতির্ময়ায় পুনরুদ্ভববারণায়*

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৩


ভক্তি-প্রিয়ায় (যিনি ভক্তিতে প্রীত), ভব-রোগ-ভয়-অপহায় (সংসাররূপ রোগের ভয় যিনি নাশ করেন), উগ্রায় (যিনি উগ্র), দুর্গ-ভব-সাগর-তারণায় (দুর্গম ভবসাগর যিনি পার করেন),  জ্যোতিঃ-ময়ায় (দীপ্তিশালী), পুনঃ-উদ্ভব-বারণায় (পুনর্জন্মের নাশক), দারিদ্র্য ইত্যাদি৷ [* পাঠান্তর-গুণনামসুনৃত্যকায়=গুণোচিত “নটরাজ” নামানুসারে যিনি উত্তম নৃত্য করেন।]৩


যিনি ভক্তিপ্রিয়, ভবরোগরূপ ভয়ের নাশক, উগ্র, দুর্গম ভবসাগরের তারক, জ্যোতির্ময় ও পুনর্জন্মের নিবারক, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷৩



চর্মাম্বরায় শবভস্মবিলেপনায়

ভালেক্ষণায় ফণিকুণ্ডলমণ্ডিতায়৷

মঞ্জীরপাদযুগলায় জটাধরায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৪

চর্ম-অম্বরায় (চর্মপরিহিত), শব-ভস্ম-বিলেপনায় (যিনি অঙ্গে শবভস্ম লেপন করেন), ভাল-ঈক্ষণায় (যাঁহার কপালে নয়ন, যিনি জ্ঞানচক্ষু), ফণি-কুণ্ডল-মণ্ডিতায় (যিনি সর্পকুণ্ডলে সজ্জিত); জটাধরায়, মঞ্জীর-পাদ-যুগলায় (যাঁহার পদদ্বয়ে নূপুর) দারিদ্র্য ইত্যাদি॥৪

যিনি চর্মাম্বর, যিনি শবভস্ম লেপন করেন, যাঁহার ললাটে নয়ন (জ্ঞানচক্ষু), যিনি ফণিকুণ্ডলভূষিত, যাঁহার পাদযুগলে নূপুর এবং যিনি জটাধর, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷৪

    

পঞ্চাননায় ফণিরাজবিভূষণায়

হেমাংশুকায় ভুবনত্রয়মণ্ডনায়৷

আনন্দভূমিবরদায় তমোহরায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৫



পঞ্চ-আননায় (পঞ্চবদন) ফণিরাজ-বিভূষণায় (নাগরাজের দ্বারা শোভিত), হেম-অংশুকায় (যাঁহার উত্তরীয় স্বর্ণময়, অথবা যিনি হিরণ্যজ্যোতি), ভুবন-ত্রয়-মণ্ডনায় (ত্রিভুবনের শোভাবর্ধক), আনন্দ-ভূমি-বরদায় (যিনি আনন্দের নিলয় এবং বরদাতা), তমঃ-হরায় (অজ্ঞাননাশক), দারিদ্র্য ইত্যাদি॥৫


যিনি পঞ্চানন ও সর্পরাজবিভূষিত, যাঁহার স্বর্ণময় উত্তরীয়, যিনি ভুবনত্রয়ের শোভাবর্ধক, যিনি আনন্দের আশ্রয়, বরদ এবং তমোনাশক, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷৫



ভানুপ্রিয়ায় দুরিতার্ণবতারণায়

কালান্তকায় কমলাসনপূজিতায়৷

নেত্রত্রয়ায় শুভলক্ষণলক্ষিতায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৬


ভানু-প্রিয়ায় (সূর্যের প্রিয়) দুরিত-অর্ণব-তারণায় (পাপসাগর হইতে ত্রাণকারী), কাল-অন্তকায় (কালের কাল), কমলাসন-পূজিতায় (ব্রহ্মার পূজিত), নেত্র-ত্রয়ায় (ত্রিনয়ন), শুভ-লক্ষণ-লক্ষিতায় (মঙ্গলময় চিহ্ন দ্বারা লক্ষিত), দারিদ্র্য ইত্যাদি৷

[শুভলক্ষণলক্ষিত—যা যা প্রকৃতিরুদারা যো যোঽপ্যানন্দসুন্দরো ভাবঃ৷

যদপি চ কিঞ্চিদ্ রমণীয়ং বস্তু শিবস্তত্তদাকারঃ॥]৬


যিনি ভানুপ্রিয়, পাপসমুদ্রের কাণ্ডারি, কালের কাল, ব্রহ্মার পূজ্য, ত্রিনয়ন ও শুভলক্ষণলক্ষিত, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷৬



রামপ্রিয়ায় রঘুনাথবরপ্রদায় 

নাগপ্রিয়ায় নাগরাজনিকেতনায়*৷

পুণ্যায় পুণ্যচরিতায়† সুরার্চিতায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৭


রাম-প্রিয়ায় (রামের প্রিয়), রঘুনাথ-বর-প্রদায় (রামচন্দ্রের বরদাতা), নাগ-প্রিয়ায় (নাগদিগের প্রিয়), নাগরাজ-নিকেতনায় (কৈলাস যাঁহার আলয়), পুণ্যায় (পবিত্র), পুণ্যচরিতায় (যাঁহার চরিত্র পুণ্য), সুর-অর্চিতায় (দেবগণের দ্বারা পূজিত), দারিদ্র্য ইত্যাদি [* পাঠান্তর—নরকার্ণবতারণায়, † পুণ্যেষু পুণ্য-ভরিতায়]॥৭

যিনি রামপ্রিয়, রামচন্দ্রের বরদাতা, নাগপ্রিয়, কৈলাসে যাঁহার আবাস, যিনি পুণ্যস্বরূপ, পুণ্যচরিত এবং দেবগণের দ্বারা পূজিত, সেই দারিদ্রদুঃখ-দহনকারী শিবকে নমস্কার৷ ৭


মুক্তীশ্বরায় ফলদায় গণেশ্বরায়

গীতপ্রিয়ায় বৃষভেশ্বরবাহনায়৷

মাতঙ্গচর্মবসনায় মহেশ্বরায়

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৮


মুক্তি-ঈশ্বরায় (মুক্তির ঈশ্বর), ফলদায় (ফলদাতা), গণ ঈশ্বরায় (প্রেতাদির প্রভু), গীতিপ্রিয়ায় (সঙ্গীতপ্রিয়), বৃষভ-ঈশ্বর-বাহনায় (বৃষভরাজ যাঁহার বাহন), মাতঙ্গ-চর্ম-বসনায় (হস্তীর চর্ম যাঁহার বস্ত্র), মহা-ঈশ্বরায়, দারিদ্র্য ইত্যাদি॥৮

যিনি মুক্তির ঈশ্বর, ফলদাতা, গণসমূহের ঈশ্বর ও সঙ্গীতপ্রিয়, বৃষভরাজ যাঁহার বাহন, হস্তিচর্ম যাঁহার বসন, যিনি মহেশ্বর, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷ ৮

    


গৌরীবিলাসভুবনায় মহোদয়ায়

পঞ্চাননায় শরণাগতরক্ষকায়৷

শর্বায় সর্বজগতামধিপায় তস্মৈ

দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়॥৯


গৌরী-বিলাস-ভুবনায় (যিনি গৌরীর বিলাসভূমি), মহা-উদয়ায় (মহা ফলদাতা), পঞ্চ-আননায় (পঞ্চবদন), শরণ-আগত-রক্ষকায় (আশ্রিত জনের রক্ষক), শর্বায় (প্রলয়কর্তা), সর্বজগতাম্ (সকল জগতের) অধিপায় (প্রভু), তস্মৈ (সেই) দারিদ্র্য ইত্যাদি৷ [এই শ্লোক বোম্বের পুস্তকে নাই]॥৯


যিনি গৌরীর বিলাসভূমি, মহাফলদাতা (মুক্তিদাতা), পঞ্চানন, শরণাগতের রক্ষক, প্রলয়কর্তা এবং সমস্ত জগতের অধিপতি, সেই দারিদ্রদুঃখদহনকারী শিবকে নমস্কার৷৯


বসিষ্ঠেন কৃতং স্তোত্রং সর্বরোগনিবারণম্৷

সর্বসম্পৎকরং পুণ্যং পুত্রপৌত্রাদিবর্ধনম্৷

ত্রিসন্ধ্যং যঃ পঠেন্নিত্যং স হি স্বর্গমবাপ্নুয়াৎ॥১০


যঃ (যে) ত্রিসন্ধ্যং (প্রাতঃ, মধ্যাহ্ন ও সায়াহ্নে) নিত্যং (প্রত্যহ) বসিষ্ঠেন (বসিষ্ঠের দ্বারা) কৃতং (রচিত) সর্ব-রোগ-নিবারণং (সকল রোগের নিবারক) সর্ব-সম্পৎ-করং (সমস্ত-ঐশ্বর্য-বিধায়ক) পুণ্যং (পবিত্র) পুত্র-পৌত্র-আদি-বর্ধনং (পুত্র পৌত্র প্রভৃতির বর্ধক) স্তোত্রং (স্তব) পঠেৎ (পাঠ করিবে) সঃ (সে) হি (নিশ্চয়ই) স্বর্গম্ (স্বর্গ) অবাপ্নুয়াৎ (প্রাপ্ত হইবে)॥১০


বসিষ্ঠের রচিত এই স্তোত্র সমস্ত রোগ নিবারণ করে ও সমস্ত সম্পদ দান করে; ইহা পবিত্র এবং পুত্রপৌত্রাদিবর্ধক৷ যে ইহা নিত্য ত্রিসন্ধ্যা পাঠ করিবে, সে স্বর্গ প্রাপ্ত হইবে৷১০




2.16 শিবমহিম্নঃ স্তোত্রম্


মহিম্নঃ পারং তে পরমবিদুষো যদ্যসদৃশী

স্তুতির্ব্রহ্মাদীনামপি তদবসন্নাস্ত্বয়ি গিরঃ৷

অথাবাচ্যঃ সর্বঃ স্বমতিপরিণামাবধি গৃণন্

মমাপ্যেষ স্তোত্রে হর নিরপবাদঃ পরিকরঃ॥১


[হে] হর (শিব), তে (তোমার) মহিম্নঃ (মহিমার) পরং পারম্ (ইয়ত্তা) অবিদুষঃ (যাহারা জানে না তাহাদের) স্তুতিং (স্তব) যদি (যদি) অসদৃশী (অযোগ্য হয়), তৎ (তবে) ব্রহ্ম-আদীনাম্ অপি (ব্রহ্মাদি দেবতারও) গিরঃ (বাক্যসমূহ) ত্বয়ি (তোমার বিষয়ে) অবসন্নাঃ (বিফলশ্রম, কুণ্ঠিত হইয়াছে); অথ (পক্ষান্তরে) স্ব-মতি পরিণাম-অবধি (নিজ বুদ্ধির ক্ষমতা অনুযায়ী) গৃণন্ (স্তব করিয়া) সর্বঃ (সকলেই) [যদি] অবাচ্যঃ (অনিন্দনীয় হয়), [তাহা হইলে] স্তোত্রে ([তোমার] স্তববিষয়ে) মম অপি (আমারও) এবং (এই) পরিকরঃ (উদ্যোগ) নিরপবাদঃ (অনিন্দনীয়)॥১


হে হর, তোমার মহিমার স্বরূপ যাহারা জানে না তাহাদের স্তব যদি তোমার অযোগ্য হয়, তবে তোমার বিষয়ে ব্রহ্মাদির স্তবসমূহও বিফল হইয়াছে; পক্ষান্তরে নিজ বুদ্ধির সামর্থ্য অনুযায়ী স্তব করিয়া যদি সকলেই অনিন্দনীয় হয়, তবে তোমার স্তবের জন্য আমার এই উদ্যোগও নিন্দনীয় নহে৷১


    

অতীতঃ পন্থানং তব চ মহিমা বাঙ্মনসয়ো-

রতদ্ব্যাবৃত্ত্যা যং চকিতমভিধত্তে শ্রুতিরপি৷

স কস্য স্তোতব্যঃ কতিবিধগুণঃ কস্য বিষয়ঃ

পদে ত্বর্বাচীনে পততি ন মনঃ কস্য ন বচঃ॥২


চ (বস্তুতঃ) তব (তোমার) মহিমা (মহিমা) বাক্-মনসয়োঃ (বাক্য ও মনের) পন্থানম্ (গম্যবিষয়কে) অতীতঃ (অতিক্রম করিয়াছে); যং (যে মহিমাকে) শ্রুতিঃ অপি (বেদান্তও) চকিতম্ (সভয়ে) অ-তদ্-ব্যাবৃত্ত্যা (তদ্ভিন্ন [ব্রহ্মভিন্ন] বস্তু নিষেধপূর্বক [নেতি নেতি রূপে]) অভিধত্তে (বলিয়া থাকে), সঃ (সেই মহিমা) কস্য (কাহার) স্তোতব্যঃ (স্তুতির বিষয়), কতি-বিধ-গুণঃ (কত প্রকার গুণবিশিষ্ট), কস্য (কাহার) বিষয়ঃ (জ্ঞানগম্য)? তু (কিন্তু) অর্বাচীনে (পরবর্তী [পঞ্চবদনাদি সাকার]) পদে (অবস্থার প্রতি) কস্য (কাহার) ন (না) মনঃ (মন) পততি (ধাবিত হয়), [কাহার] বচঃ (বাক্য) ন (না) পততি?২


বস্তুতঃ তোমার মহিমা বাক্য ও মনের গম্য সমস্ত বিষয়ের অতীত; বেদও যে মহিমা সম্বন্ধে শঙ্কিতভাবে তদ্ভিন্ন বস্তুর নিষেধ-মুখে (নেতি নেতি দ্বারা) নির্দেশ করে, সেই মহিমা কাহার দ্বারা স্তুত হইবে, কে-ই বা তাহার গুণের সীমা করিবে, কাহারই বা উহা জ্ঞানের বিষয় হইবে? কিন্তু তোমার নিম্নতর অবস্থায় (সাকার রূপের) প্রতি কাহার না মন, কাহার না বাক্য ধাবিত হয়?২


মধুস্ফীতা বাচঃ পরমমমৃতং নির্মিতবত-

স্তব ব্রহ্মন্ কিং বাগপি সুরগুরোর্বিস্ময়পদম্‌৷

মম ত্বেতাং বাণীং গুণকথনপুণ্যেন ভবতঃ

পুনামীত্যর্থেঽস্মিন্ পুরমথন বুদ্ধির্ব্যবসিতা॥৩


[হে] ব্রহ্মন্ মধু-স্ফীতাঃ (মাধুর্যের দ্বারা পূর্ণ) পরমম্ (নিরতিশয়) অমৃতং (অমৃত-স্বরূপ) বাচঃ [বেদ] বাক্‌সমূহ) নির্মিতবতঃ (নির্মাণকারী) তব (তোমার নিকট) সুর-গুরোঃ অপি (দেবগুরু বৃহস্পতিরও) বাক্ (বাণী) কিং বিস্ময়পদম্ (বিস্ময়ের বিষয় কি)? তু (পরন্তু) [হে] পুর-মথন (ত্রিপুরনাশক), ভবতঃ (আপনার) গুণ-কথন পুণ্যেন (গুণ-বর্ণনরূপ পুণ্যের দ্বারা) মম (আমার) এতাং (এই) বাণীং (বাক্যকে) পুনামি (পবিত্র করিব) ইতি (এই মনে করিয়া) অস্মিন্ (এই) অর্থে (বিষয়ে [স্তুতিতে]) [আমার] বুদ্ধিঃ (বুদ্ধি) ব্যবসিতা (প্রবৃত্ত হইয়াছে)॥৩

 

হে ব্রহ্মন্, মাধুর্যপূর্ণ পরম অমৃতস্বরূপ (বেদ) বাক্যের রচয়িতা তোমার নিকট দেবগুরুর বাণীও কি বিস্ময়কর হইতে পারে? পরন্তু, হে পুরমথন, তোমার গুণবর্ণনরূপ পুণ্যের দ্বারা নিজের এই বাক্যকে পবিত্র করিব মনে করিয়াই এই স্তবে আমার বুদ্ধি প্রবৃত্ত হইয়াছে৷৩


তবৈশ্বর্যং যত্তজ্জগদুদয়রক্ষাপ্রলয়কৃৎ

ত্রয়ীবস্তু ব্যস্তং তিসৃষু গুণভিন্নাসু তনুষু৷

অভব্যানামস্মিন্ বরদ রমণীয়ামরমণীং

বিহন্তুং ব্যাক্রোশীং বিদধত ইহৈকে জড়ধিয়ঃ॥৪


[হে] বরদ (বরদাতা), গুণভিন্নাসু (সত্ত্বাদি ত্রিগুণের দ্বারা পৃথকীকৃত) তিসৃষু (তিনটি [ব্রহ্মা, বিষ্ণু, শি]) তনুষু (শরীরে) ব্যস্তং (ব্যাপ্ত) তব (তোমার) যৎ (যে) জগৎ-উদয়-রক্ষা-প্রলয়-কৃৎ (জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কারী) ত্রয়ী-বস্তু (বেদের সার) [প্রতিপাদ্য] ঐশ্বর্যং (ঈশ্বরভাব), তৎ (তাহা) বিহন্তুম্ (নিরাস করিবার জন্য) ইহ (এই সংসারে) একে (কোনো কোনো) জড়-ধিয়ঃ (মূঢ়গণ) অস্মিন্ (এই ঐশ্বর্যবিষয়ে) অভব্যানাং (অসাধুদিগের নিকট) রমণীয়াং (মনোহারী) [কিন্তু বস্তুতঃ] অরমণীং (অমনোহর) [নিম্নোক্ত প্রকার] ব্যাক্রোশী (কুতর্ক) বিদধতে (উত্থাপন করে)॥৪


হে বরদ, গুণের দ্বারা ত্রিধাবিভক্ত ব্রহ্মা-বিষ্ণু-শিব দেহে ব্যাপ্ত এবং জগতের সৃষ্টি রক্ষা ও প্রলয়ে নিযুক্ত তোমার যে বেদপ্রতিপাদ্য ঈশ্বরভাব, তাহা নিরাস করিবার জন্য এই সংসারে কোনো কোনো মূঢ় ব্যক্তি উক্ত ঐশ্বর্যবিষয়ে অসাধুদিগের চিত্তহারী কিন্তু বস্তুতঃ অমনোহর নিম্নোক্ত কুতর্কের উত্থাপন করে৷৪


কিমীহঃ কিংকায়ঃ স খলু কিমুপায়স্ত্রিভুবনং

কিমাধারো ধাতা সৃজতি কিমুপাদান ইতি চ৷

অতর্ক্যৈশ্বর্যে ত্বয্যনবসরদুঃস্থো হতধিয়ঃ

কুতর্কোঽয়ং কাংশ্চিন্মুখরয়তি মোহায় জগতঃ॥৫


সঃ (সেই) ধাতা (বিধাতা) খলু (তাহা হইলে) কিম্-ঈহঃ (কীরূপ চেষ্টাযুক্ত হইয়া), কিংকায়ঃ (কীরূপ শরীর ধারণ করিয়া), কিম্-উপায়ঃ (কীরূপ সহকারী কারণযুক্ত হইয়া) কিম্-আধারঃ (কোন্ আধার অবলম্বন করিয়া), কিম্-উপাদানঃ (কোন্ উপাদান গ্রহণ করিয়া) ত্রিভুবনং (ত্রিলোককে) সৃজতি (সৃষ্টি করেন)? হতধিয়ঃ


সেই বিধাতা তাহা হইলে কীরূপ চেষ্টা সহকারে, কোন্ শরীর অবলম্বনে, কি উপায়ে, কোন্ আধারে, কি উপাদানে ত্রিলোকের সৃষ্টি করেন?—মূঢ়

ব্যক্তির এবম্প্রকার কুতর্কও তর্কাতীত ঐশ্বর্যশালী তোমাতে অবকাশ পায় না; কিন্তু উক্ত তর্ক জগতের মোহের জন্য কাহাকে কাহাকেও (অথবা কোনো কোনও মূঢ় ব্যক্তিকে) বাচাল করিয়া থাকে৷ ৫


    অজন্মানো লোকাঃ কিমবয়ববন্তোঽপি জগতা-

মধিষ্ঠাতারং কিং ভববিধিরনাদৃত্য ভবতি৷

অনীশো বা কুর্যাদ্ভুবনজননে কঃ পরিকরো

যতো মন্দাস্ত্বাং প্রত্যমরবর সংশেরত ইমে॥৬


অবয়ববন্তঃ অপি (সাবয়ব হইলেও) লোকাঃ (পৃথিব্যাদি) অজন্মানঃ (উৎপত্তি-রহিত) কিম্ (কি)? [যেসকল বস্তুর বিভিন্ন অংশ আছে, তাহাদের অবশ্যই জন্মও আছে]৷ জগতাং (চতুর্দশ ভুবনের) ভববিধিঃ (জন্মবিধান) অধিষ্ঠাতারম্ অনাদৃত্য (কর্তার অপেক্ষা না করিয়াই) ভবতি (হয়) কিম্ (কি)? অনীশঃ বা (স্বাধীনতাশূন্য জীবাদি কেহ যদি) কুর্যাৎ (জগৎ সৃষ্টি করে) [এইরূপ কল্পনা করা হয়, তাহা হইলে] ভুবন-জননে (জগতের সৃষ্টিবিষয়ে) কঃ পরিকরঃ (আরম্ভ [প্রথম চেষ্টা] কিপ্রকারে [সিদ্ধ] হইতে পারে)? [হে] অমরবর (সুরশ্রেষ্ঠ), যতঃ (যেহেতু) ইমে (ইহারা) মন্দাঃ (মূর্খ) [সুতরাং] ত্বাং প্রতি (তোমার বিষয়ে) সংশেরতে (সন্দেহ করিয়া থাকে)॥৬


সাবয়ব হইয়াও পৃথিব্যাদি লোক কি উৎপত্তিশূন্য হইতে পারে? জগতের উৎপত্তি কি জগৎকর্তার অপেক্ষা না করিয়াই হইতে পারে? আর সেই কর্তা যদি স্বাধীন না হন, তবে জগতের আরম্ভ কিপ্রকারে হইবে? (সুতরাং তোমারই কর্তৃত্ব স্বীকার্য হইলেও) হে সুরশ্রেষ্ঠ, যাহারা মন্দমতি তাহারা তোমার বিষয়ে সংশয়যুক্ত হয়৷ ৬


    ত্রয়ী সাংখ্যং যোগঃ পশুপতিমতং বৈষ্ণবমিতি

প্রভিন্নে প্রস্থানে পরমিদমদঃ পথ্যমিতি চ৷

রুচীনাং বৈচিত্র্যাদৃজুকুটিলনানাপথজুষাং

নৃণামেকো গম্যস্ত্বমসি পয়সামর্ণব ইব॥৭


ত্রয়ী (বেদ), সাংখ্যং (সাংখ্যশাস্ত্র), যোগঃ (যোগশাস্ত্র) পশুপতি-মতং (শৈবশাস্ত্র), বৈষ্ণবম্ (বৈষ্ণবশাস্ত্র) ইতি (এইরূপে) প্রভিন্নে (বিভক্ত) প্রস্থানে (শাস্ত্রবিষয়ে)—“ইদম্ (ইহা) পরম্ (শ্রেষ্ঠ), অদঃ (উহা) পথ্যম্ (হিতকর)” ইতি চ (এবম্প্রকার) রুচীনাং (রুচিসমূহের) বৈচিত্র্যাৎ (বিচিত্রতা আছে বলিয়া), ঋজু-কুটিল-নানা-পথ-জুষাং (সহজ এবং বক্র বিবিধ পথ অনুসরণ করিলেও), পয়সাম্ (জলরাশির, নদীর পক্ষে) অর্ণবঃ (সমুদ্র) ইব (সদৃশ) ত্বং (তুমি) নৃণাম্ (মনুষ্যদিগের) একঃ (একমাত্র) গম্যঃ (গন্তব্য) অসি (হও)॥৭


বেদত্রয়, সাংখ্য, যোগ, পশুপতিমত এবং বৈষ্ণব প্রভৃতি বিভিন্ন শাস্ত্র-বিষয়ে “ইহাই শ্রেষ্ঠ এবং উহাই শুভকর” এইরূপ বুদ্ধি আছে বলিয়াই লোকে নিজ নিজ রুচির বৈচিত্রহেতু সরল ও বক্র নানা পথ অবলম্বন করে; তথাপি নদীসমূহের যেমন 


মহোক্ষঃ খট্বাঙ্গং পরশুরজিনং ভস্ম ফণিনঃ

কপালঞ্চেতীয়ত্তব বরদ তন্ত্রোপকরণম্৷

সুরাস্তাং তামৃদ্ধিং দধতি তু ভবদ্‌ভ্রূপ্রণিহিতাং

ন হি স্বাত্মারামং বিষয়মৃগতৃষ্ণা ভ্রময়তি॥৮


[হে] বরদ (বাঞ্ছিত-পরিপূরক), মহা-উক্ষঃ (মহাবৃষভ), খট্বাঙ্গং (নরকপালযুক্ত ও খাটের পায়ের আকারের অস্ত্রবিশেষ), পরশুঃ (কুঠার) অজিনং (চর্ম), ভস্ম,ফণিনঃ (সর্পসমূহ) চ (এবং) কপালম্ (খর্পর) ইতি-ইয়ৎ (এই সকল মাত্র) তব (তোমার) তন্ত্র-উপকরণং (কুটুম্বপালনের সহায়); তু (তথাপি) সুরাঃ (দেবগণ)  

হে বরদাতা, তোমার কর্মের সহায় তো মাত্র মহাবৃষভ, খট্বাঙ্গ, কুঠার, চর্ম, ভস্ম, সর্পসমূহ এবং নরকপাল৷ কিন্তু তোমার কটাক্ষে দেবতারা নিজ  


ভবৎ-ভ্রূ-প্রণিহিতাং (আপনার কটাক্ষে সমর্পিত) তাং তাম্ (সেই সেই অসাধারণ) ঋদ্ধিং (সমৃদ্ধি) দধতি (ধারণ করেন); [কিন্তু তুমি নিজে নিস্পৃহ] হি (কেননা) বিষয়-মৃগ-তৃষ্ণা (ভোগ্যবিষয়রূপ মরীচিকা) স্ব-আত্মা-রামং (নিজ আত্মার আনন্দে তৃপ্ত পুরুষকে) ন ভ্রময়তি (মুগ্ধকরে না)॥৮

নিজ সমৃদ্ধি লাভ করেন৷ (তুমি নিস্পৃহ) কেননা, যিনি নিজ আত্মায় মগ্ন, তাঁহাকে বিষয়রূপ মৃগতৃষ্ণা ভ্রান্ত করে না৷৮


ধ্রুবং কশ্চিৎ সর্বং সকলমপরস্ত্বধ্রুবমিদং

পরো ধ্রৌব্যাধ্রৌব্যে জগতি গদতি ব্যস্তবিষয়ে৷

সমস্তেঽপ্যেতস্মিন্ পুরমথন তৈর্বিস্মিত ইব

স্তুবন্ জিহ্রেমি ত্বাং ন খলু ননু ধৃষ্টা মুখরতা॥৯


কশ্চিৎ (কেহ) সর্বং (সমস্ত জগৎকে) ধ্রুবং (নিত্য) গদতি (বলিয়া থাকে) অপরঃ তু (কিন্তু অপর কেহ) ইদং (এই) সকলম্ (সকলকে) অধ্রুবং (অনিত্য) [বলে], পরঃ (অন্য কেহ) জগতি (এই জগতে) ব্যস্ত-বিষয়ে (পৃথক পৃথক বিষয় সম্বন্ধে) ধ্রৌব্য-অধ্রৌব্যে (নিত্যত্ব এবং অনিত্যত্ব) গদতি (বলিয়া থাকে) [অর্থাৎ জগৎ কিয়দংশে নিত্য, কিয়দংশে অনিত্য]; [হে] পুরমথন (ত্রিপুরারি), এতস্মিন্ (এই) সমস্তে অপি (সমস্ত বাক্যেই) তৈঃ (তাহাদের দ্বারা) বিস্মিতঃ ইব (চমৎকৃতপ্রায় হইলেও), ত্বাং (তোমাকে) স্তুবন্ (স্তবকরতঃ) ন জিহ্রেমি (লজ্জিত হই না); ননু (অহো) মুখরতা (বাচালতা) খলু (নিশ্চয়ই) ধৃষ্টা (নির্লজ্জ)৷ [পণ্ডিতেরা সিদ্ধান্তে অসমর্থ হইলেও বাচালতা-হেতু নির্লজ্জ ও মূর্খ আমি স্তব করিতেছি]॥৯


কেহ বলেন এই সমস্ত জগৎ সত্য; কেহ বলেন এই সমস্তই মিথ্যা; অপর কেহ কেহ জগতের বিষয়সমূহকে পৃথক করিয়া কোনোটিকে সত্য এবং কোনোটিকে মিথ্যা বলেন৷ হে পুরমথন, আমি তাহাদের এই সমস্ত বাক্যে চমৎকৃত হইলেও তোমার স্তুতি করিয়া লজ্জিত হইতেছি না; কারণ বাচাল ব্যক্তি সর্বদাই ধৃষ্ট হয়৷৯


তবৈশ্বর্যং যত্নাদ্ যদুপরি বিরিঞ্চো হরিরধঃ

পরিচ্ছেত্তুং যাতাবনলমনলস্কন্ধবপুষঃ৷

ততো ভক্তিশ্রদ্ধাবরগুরু গৃণদ্ভ্যাং গিরিশ যৎ 

স্বয়ং তস্থে তাভ্যাং তব কিমনুবৃত্তির্ন ফলতি॥১০


[হে] গিরিশ (শিব) যৎ (যেহেতু) অনল-স্কন্ধ-বপুষঃ (তেজপুঞ্জময় শরীর) তব (তোমার) ঐশ্বর্যং (অগ্নিস্তম্ভরূপে অবস্থিত ঐশ্বর্যকে) যত্নাৎ (যত্ন সহকারে) পরিচ্ছেত্তুম্ (পরিমাপ করিতে) উপরি (ঊর্ধ্বদিকে) বিরিঞ্চঃ (ব্রহ্মা), অধঃ (অধোদিকে) হরিঃ (বিষ্ণু) অনলং (অসমর্থভাবে) যাতৌ (গমন করিয়াছিলেন); ততঃ (তদনন্তর) ভক্তি-শ্রদ্ধা-বর-গুরু (ভক্তি ও শ্রদ্ধার আতিশয্যের সহিত বিশেষভাবে) গৃণদ্ভ্যাং তাভ্যাং (স্তবকারী দুই জনের সকাশে) যৎ (যেহেতু) স্বয়ং তস্থে (আপনাকে প্রকাশ করিয়াছিল), [সুতরাং] তব (তোমার) অনুবৃত্তিঃ (সেবা) কিং ন ফলতি (ফলবতী হয় না কি)?১০


হে গিরিশ, (অনন্তজ্যোতির্লিঙ্গরূপ) তেজঃপুঞ্জ-মূর্তি তোমার ঐশ্বর্যকে সযত্নে পরিমাপ করিতে ব্রহ্মা ও বিষ্ণু ঊর্ধ্ব ও অধোদিকে গমন করিয়া যদিও অসমর্থ হইয়াছিলেন, তথাপি তাঁহারা বিশেষ ভক্তি ও শ্রদ্ধা সহকারে তোমার স্তুতি করিতে থাকিলে (উক্ত ঐশ্বর্য) তাঁহাদের নিকট স্বয়ং প্রকটিত হইয়াছিল; সুতরাং তোমার সেবা ফলবতী না হইবে কেন?১০

    

অযত্নাদাপাদ্য ত্রিভুবনমবৈরব্যতিকরং

দশাস্যো যদ্বাহূনভৃত রণকণ্ডূপরবশান্৷

শিরঃপদ্মশ্রেণীরচিতচরণাম্ভোরুহবলেঃ

স্থিরায়াস্ত্বদ্ভক্তেস্ত্রিপুরহর বিস্ফুর্জিতমিদম্॥১১


[হে] ত্রিপুরহর (ত্রিপুর-বিনাশী), দশ-আস্যঃ (রাবণ) অযত্নাৎ (অনায়াসে) ত্রিভুবনম্ (স্বর্গ, মর্ত, পাতালকে) অ-বৈর-ব্যতিকরম্ (শত্রুসম্পর্কশূন্য) আপাদ্য (করিয়া) যৎ (যে) রণ-কণ্ডূ-পরবশান্ (যুদ্ধের জন্য অতৃপ্তস্পৃহাযুক্ত [প্রতিপক্ষশূন্য])বাহূন্ (বাহুসকল) অভৃত ধারণ করিয়াছিল—ইদং (ইহা) শিরঃ-পদ্ম-শ্রেণী-রচিত-চরণ-অম্ভোরুহ-বলেঃ (নিজ মস্তকরূপ পদ্মের পঙ্‌ক্তি দ্বারা তোমার চরণপদ্মে যাহাতে উপহার বিরচিত হইয়াছিল সেই) স্থিরায়াঃ (নিশ্চলা) ত্বদ্-ভক্তেঃ (তোমার প্রতি ভক্তিরই) বিস্ফুর্জিতম্ (প্রভাব)॥১১


হে ত্রিপুরহর, রাবণ যে অনায়াসে ত্রিভুবনকে শত্রুসম্পর্কবিহীন করিয়া অতৃপ্তরণস্পৃহা-বিশিষ্ট বিংশতি বাহু ধারণ করিয়াছিল, তাহা সেই অচলা ভক্তির প্রভাবেই হইয়াছিল, যে ভক্তিবশতঃ সে নিজ মস্তকরূপ পদ্মসমূহের দ্বারা তোমার পাদপদ্মে অঞ্জলি সজ্জিত করিয়া দিয়াছিল৷১১


অমুষ্য ত্বৎসেবাসমধিগতসারং ভুজবনং

বলাৎ কৈলাসেঽপি ত্বদধিবসতৌ বিক্রময়তঃ৷

অলভ্যা পাতালেঽপ্যলসচলিতাঙ্গুষ্ঠশিরসি

প্রতিষ্ঠা ত্বয্যাসীদ্ ধ্রুবমুপচিতো মুহ্যতি খলঃ॥১২


ত্বৎ-অধিবসতৌ (তোমার বাসস্থান) কৈলাসে (কৈলাসে) অপি (ও) ত্বৎ-সেবা-সমধিগত-সারং (তোমার সেবার দ্বারা যাহারা সম্যগ্‌রূপে বল প্রাপ্ত হইয়াছিল সেইরূপ) ভুজবনং (বাহুসমূহকে), বলাৎ (বলপূর্বক) বিক্রময়তঃ (আস্ফালনকারী) অমুষ্য (উক্ত রাবণের) [যখন] ত্বয়ি (তুমি) অলস-চলিত-অঙ্গুষ্ঠ-শিরসি (মৃদুভাবে পদাঙ্গুষ্ঠের অগ্রভাগ চালিত করিলে) [তখন]—পাতালে অপি (পাতালেও) প্রতিষ্ঠা (স্থিতি) অলভ্যা আসীৎ (দুর্লভ হইয়াছিল)৷ ধ্রুবম্ (নিশ্চয়ই) উপচিতঃ (সমৃদ্ধ) খলঃ (কৃতঘ্ন) মুহ্যতি (কৃতোপকার বিস্মৃত হয়)॥১২


তোমারই সেবার ফলে বাহুবল লাভ করিয়া সেই বাহুসমূহের দ্বারা রাবণ যখন তোমার বাসস্থান কৈলাসে বিক্রম প্রকাশ করিতে উদ্যত হইল, তখন তুমি হেলায় নিজ পদাঙ্গুষ্ঠের অগ্রভাগ দ্বারা ঈষৎ চাপ প্রদান করিয়াছিলে; তখন পাতালেও তাহার অবস্থান দুর্ঘট হইয়াছিল৷ খল ব্যক্তি সমৃদ্ধ হইলেই কৃতোপকার বিস্মৃত হয়৷১২


যদৃদ্ধিং সুত্রাম্‌ণো বরদ পরমোচ্চৈরপি সতী-

মধশ্চক্রে বাণঃ পরিজনবিধেয়ত্রিভুবনঃ৷

ন তচ্চিত্রং তস্মিন্ বরিবসিতরি ত্বচ্চরণয়ো-

র্ন কস্যা উন্নত্যৈ ভবতি শিরসস্ত্বয্যবনতিঃ॥১৩


[হে] বরদ, পরিজন-বিধেয়-ত্রিভুবনঃ (স্বর্গ, মর্ত ও পাতাল যাহার নিকট দাসের ন্যায় আজ্ঞাবহ সেই) বাণঃ (বলির পুত্র অসুররাজ বাণ), পরম-উচ্চৈঃ (অতি মহদ্‌রূপে) সতীম্ অপি (বর্তমান থাকিলেও) সুত্রাম্ণঃ (ইন্দ্রের) ঋদ্ধিং (সমৃদ্ধিকে) যৎ (যে) অধঃ-চক্রে (পরাভূত করিয়াছিল), তৎ (তাহা) ত্বৎ-চরণয়োঃ (তোমার চরণদ্বয়ের) বরিবসিতরি (সেবক) তস্মিন্ (তাহাতে, বাণে) ন চিত্রং (আশ্চর্যজনক নহে); ত্বয়ি (তোমার উদ্দেশে) শিরসঃ (মস্তকের) অবনতিঃ (প্রণাম) কস্যৈ (কোন্) উন্নত্যৈ (উন্নতির কারণ) ন ভবতি (না হয়)?১৩


হে বরদাতা, (বলির পুত্র) বাণ যে ত্রিভুবনকে নিজ ভৃত্যের ন্যায় আজ্ঞাধীন করিয়া ইন্দ্রের অতি মহতী সমৃদ্ধিকেও পরাস্ত করিয়াছিল, তাহা তোমার পদযুগলের সেবকের পক্ষে আশ্চর্য নহে৷ তোমার প্রতি মস্তক অবনত করিলে কোন্ উন্নতি না হয়? ১৩


অকাণ্ডব্রহ্মাণ্ডক্ষয়চকিতদেবাসুরকৃপা-

বিধেয়স্যাসীদ্ যস্ত্রিনয়ন বিষং সংহৃতবতঃ৷

স কল্মাষঃ কণ্ঠে তব ন কুরুতে ন শ্রিয়মহো

বিকারোঽপি শ্লাঘ্যো ভুবনভয়ভঙ্গব্যসনিনঃ॥১৪


[হে] ত্রিনয়ন (ত্রিলোচন), অকাণ্ড-ব্রহ্মাণ্ড-ক্ষয়-চকিত-দেব-অসুর-কৃপা-বিধেয়স্য ([সমুদ্রমন্থনে উত্থিত কালকূটের প্রভাবে] অসময়ে ব্রহ্মাণ্ডের নাশের সম্ভাবনায় ভীত দেব ও অসুরগণের প্রতি করুণার অধীন হইয়া) বিষং (বিষকে) সংহৃতবতঃ (উপসংহারকারী) তব (তোমার) কণ্ঠে (কণ্ঠে) যঃ (যে) কল্মাষঃ(কালিমা) আসীৎ (হইয়াছিল) সঃ (সেই কালিমা) শ্রিয়ং (শোভা) ন কুরুতে (করে না এইরূপ) ন (নহে); অহো, ভুবন-ভয়-ভঙ্গ-ব্যসনিনঃ (জগতের ভয়বিনাশে সচেষ্ট ব্যক্তির) বিকারঃ (বিকৃত ভাব) অপি (ও) শ্লাঘ্যঃ (প্রশংসনীয়)॥১৪


হে ত্রিনয়ন, (সমুদ্রমন্থনে বিষ উত্থিত হইলে) অসময়ে ব্রহ্মাণ্ড ধ্বংস হইবার ভয়ে চকিত দেবাসুরগণের প্রতি কৃপাবশতঃ তুমি বিষ সংহার করিয়াছিলে (পান করিয়াছিলে); তজ্জন্য তোমার কণ্ঠে যে কালিমা হইয়াছিল তাহাতে কি তোমার অপূর্ব শোভা হয় নাই? আহা! ত্রিভুবনের ভয়বিনাশকারীর (অঙ্গ-) বিকারও প্রশংসনীয়৷১৪


অসিদ্ধার্থানৈব ক্বচিদপি সদেবাসুরনরে

নিবর্তন্তে নিত্যং জগতি জয়িনো যস্য বিশিখাঃ৷

স পশ্যন্নীশ ত্বামিতরসুরসাধারণমভূৎ

স্মর স্মর্তব্যাত্মা ন হি বশিষু পথ্যঃ পরিভবঃ॥১৫


[হে] ঈশ (ঈশ্বর), যস্য (যাঁহার) নিত্যং (সর্বদা) জয়িনঃ (জয়শালী) বিশিখাঃ (বাণসমূহ) সদেব-অসুর-নরে (দেব, অসুর ও মনুষ্যের সহিত বর্তমান) জগতি (স্বর্গ, মর্ত ও পাতালে) ক্বচিদ্ অপি (কুত্রাপি) অসিদ্ধ-অর্থাঃ (অকৃতকার্য হইয়া) ন এব নিবর্তন্তে (অবশ্যই নিবৃত্ত হয় না), সঃ (সেই) স্মরঃ (কামদেব) ত্বাম্ (তোমাকে) ইতর-সুর-সাধারণং (অন্য সাধারণ দেবগণের ন্যায়) পশ্যন্ (মনে করিয়া) স্মর্তব্য-আত্মা (স্মরণমাত্রের বিষয়ীভূত শরীর যাহার, অর্থাৎ স্থূলদেহ ভস্মীভূত হওয়ায় মনোময়) অভূৎ (হইয়াছিলেন), হি (কেননা) বশিষু (জিতেন্দ্রিয় ব্যক্তিদিগের প্রতি) পরিভবঃ (অবজ্ঞা) ন পথ্যঃ (হিতকর নহে)॥১৫


হে ঈশ, যাঁহার নিত্য জয়শালী বাণসমূহ দেব, অসুর ও নরগণের বাসভূমি ত্রিলোকে নিক্ষিপ্ত হইলে কখনও ব্যর্থ হইয়া ফিরে না, সেই কামদেব তোমাকে অপর দেবতার ন্যায় মনে করিয়া (কামমুগ্ধ করিতে চেষ্টা করিয়া পূর্বদেহ নাশ হেতু) মনোময় দেহ প্রাপ্ত হন; কেননা জিতেন্দ্রিয় পুরুষের প্রতি অসম্মান কখনও হিতকর নহে৷১৫

    

মহী পাদাঘাতাদ্ ব্রজতি সহসা সংশয়পদং

পদং বিষ্ণোর্ভ্রাম্যদ্ভুজপরিঘরুগ্নগ্রহগণম্৷

মুহুর্দ্যৌর্দৌস্থ্যং যাত্যনিভৃতজটাতাড়িততটা

জগদ্রক্ষায়ৈ ত্বং নটসি ননু বামৈব বিভুতা॥১৬


ত্বং (তুমি) জগৎ-রক্ষায়ৈ (জগদ্‌রক্ষার জন্য) নটসি (নৃত্য কর), [সেই সময়ে] মহী (পৃথিবী) পাদ-আঘাতাৎ (পদের আঘাতে) সহসা (তৎক্ষণাৎ) সংশয়-পদং ([থাকিবে কি না এইরূপ] সংশয়াবস্থা) ব্রজতি (প্রাপ্ত হয়), ভ্রাম্যদ্-ভুজ-পরিঘ-রুগ্ন -গ্রহ-গণং (ইতস্ততঃ সঞ্চালিত বাহুরূপ দণ্ডের দ্বারা পীড়িত সূর্যাদি গ্রহসমূহ যাহাতে অবস্থিত সেইরূপ) বিষ্ণোঃ পদং (ভুবর্লোক) [সংশয়াবস্থা প্রাপ্ত হয়], অনিভৃত-জটা-তাড়িত-তটা (ইতস্ততঃ ভ্রামিত জটার দ্বারা যাহার প্রান্তভাগ আহত হইতেছে সেইরূপ হইয়া) দ্যৌঃ (স্বর্লোক) মুহুঃ (তৎক্ষণেই) দৌস্থ্যং (দুরবস্থা) যাতি (প্রাপ্ত হয়)৷ ননু (অহো) [তোমার] বিভুতা (পরম বিপুলতা) বামা এব (প্রতিকূল বলিয়াই প্রতিভাত হয়)॥১৬


তুমি জগদ্‌রক্ষার জন্য নৃত্য করিয়া থাক, কিন্তু তোমার পদাঘাতে মনে হয় বুঝি বা পৃথিবী (ভূলোক) তৎক্ষণাৎ ধ্বংস প্রাপ্ত হইবে, তোমার ভুজদণ্ডের মুহুর্মুহু আস্ফালনে পীড়িত গ্রহাদিখচিত অন্তরিক্ষ (ভূবর্লোক) সংশয়াবস্থা প্রাপ্ত হয় এবং তোমার চঞ্চল জটাজূটের দ্বারা স্বর্গের প্রান্তভাগ তাড়িত হওয়ায় উহাও দুরবস্থা প্রাপ্ত হয়৷ তোমার অতিবিপুলতাই বুঝি বা প্রতিকূল৷ ১৬



বিয়দ্ব্যাপী তারাগণগুণিতফেনোদ্‌গমরুচিঃ

প্রবাহো বারাং যঃ পৃষতলঘুদৃষ্টঃ শিরসি তে৷

জগদ্‌দ্বীপাকারং জলধিবলয়ং তেন কৃতমি-

ত্যনেনৈবোন্নেয়ং ধৃতমহিম দিব্যং তব বপুঃ॥১৭


বিয়দ্-ব্যাপী (আকাশব্যাপক) [এবং] তারাগণ-গুণিত-ফেন-উদ্‌গম-রুচিঃ (তারাগণের দ্বারা যাহার ফেনোদ্‌গমের শোভা বর্ধিত হইয়াছে এইরূপ) যঃ (যে)বারাং (জলসমূহের) প্রবাহ (ধারা) তে (তোমার) শিরসি (মস্তকে) পৃষত-লঘু-দৃষ্টঃ (বিন্দু অপেক্ষাও ক্ষুদ্র বলিয়া প্রতিভাত হয়), তেন (তাহার দ্বারা) জগৎ (পৃথিবীমণ্ডল) জলধিবলয়ং (সাগরবেষ্টিত) দ্বীপাকারং (সপ্তদ্বীপরূপে পরিণত) কৃতম্ (হইয়াছে); ইতি অনেন এব (এই ঘটনা হইতেই) উন্নেয়ং (অনুমান করা উচিত যে) তব (তোমার) দিব্যং (অলৌকিক) বপুঃ (শরীর) ধৃত-মহিম ([কীরূপ] মহিমা ধারণ করিতেছে)॥১৭


আকাশব্যাপী যে জলপ্রবাহের (আকাশগঙ্গার) ফেনোদ্‌গম-শোভা (তন্মধ্যস্থ) তারাগণের দ্বারা বর্ধিত হইয়া থাকে, সেই জলপ্রবাহ তোমার মস্তকে বিন্দু অপেক্ষাও ক্ষুদ্র বলিয়া প্রতিভাত হয়৷ (অথচ) সেই বিন্দু দ্বারাই জগৎ জলধিবেষ্টিত ও সপ্তদ্বীপাকার হইয়াছে৷ ইহা হইতেই অনুমান করা উচিত যে, তোমার দিব্য বপু কীরূপ মহিমা ধারণ করে৷১৭


রথঃ ক্ষৌণী যন্তা শতধৃতরগেন্দ্রো ধনুরথো

রথাঙ্গে চন্দ্রার্কৌ রথচরণপাণিঃ শর ইতি৷

দিধক্ষোস্তে কোঽয়ং ত্রিপুরতৃণমাড়ম্বরবিধি

র্বিধেয়ৈঃ ক্রীড়ন্ত্যো ন খলু পরতন্ত্রাঃ প্রভুধিয়ঃ॥১৮


ত্রিপুর-তৃণং (ত্রিপুররূপ তৃণকে) দিধক্ষোঃ (দগ্ধ করিতে ইচ্ছুক) তে (তোমার) ক্ষৌণী (পৃথিবী) রথঃ (রথ), শতধৃতিঃ (ব্রহ্মা) যন্তা (সারথি), অগ-ইন্দ্রঃ (পর্বতরাজ সুমেরু) ধনুঃ (ধনু), অথো (আরও) চন্দ্র-অর্কৌ (চন্দ্র ও সূর্য) রথ-অঙ্গে (রথের চক্রদ্বয়) রথচরণ-পাণিঃ (সুদর্শনধারী বিষ্ণু) শরঃ (বাণ) [হইয়াছিলেন]; ইতি (এবম্প্রকার) অয়ম্ (উক্ত) আড়ম্বর-বিধিঃ (পরিপাটির সমাবেশ) কঃ (কোন্ উদ্দেশ্যে)? র্বিধেয়ৈঃ (আজ্ঞাধীন দ্রব্যের দ্বারা) ক্রীড়ন্ত্যঃ (ক্রীড়াকারী) প্রভুধিয়ঃ (ঈশ্বরের সঙ্কল্পসমূহ) ন খলু পরতন্ত্রাঃ (অবশ্যই পরাধীন নহে [অতএব ত্রিপুরনাশের জন্য অন্য কাহারও সাহায্য নিষ্প্রয়োজন])॥১৮


ত্রিপুররূপ একটি তৃণকে দগ্ধ করিতে তোমার এ কি আড়ম্বর বিধান যে, তখন তোমার রথ হইয়াছিল পৃথিবী, সারথি হইয়াছিলেন ব্রহ্মা, সুমেরু পর্বত হইয়াছিল ধনু, চন্দ্র ও সূর্য হইয়াছিল দুই রথচক্র এবং চক্রপাণি বিষ্ণু হইয়াছিলেন শর! ঈশ্বরের সঙ্কল্প কখনও পরবস্তু-সাপেক্ষ নহে; অতএব (মনে হয় যে নিজের) আজ্ঞাধীন দ্রব্যের দ্বারা তিনি ক্রীড়ামাত্র করেন৷ ১৮


হরিস্তে সাহস্রং কমলবলিমাধায় পদয়ো-

র্যদেকোনে তস্মিন্ নিজমুদহরন্নেত্রকমলম্‌৷

গতো ভক্ত্যুদ্রেকঃ পরিণতিমসৌ চক্রবপুষা

ত্রয়াণাং রক্ষায়ৈ ত্রিপুরহর জাগর্তি জগতাম্॥১৯


[হে] ত্রিপুর-হর (ত্রিপুরবিনাশী), হরিঃ (বিষ্ণু) তে (তোমার) পদয়োঃ (চরণযুগলে) সাহস্রং (সহস্রসংখ্যক) কমল-বলিম্ (পদ্মের উপহার) আধায় (সজ্জিত করিয়া) তস্মিন্ (সেই উপহারে) এক-ঊনে (একটি কম হইলে) যৎ (যেহেতু) নিজং (স্বকীয়) নেত্রকমলম্ (নয়নপদ্ম) উদহরৎ (উৎপাটিত করিয়াছিলেন) [সুতরাং] অসৌ (উক্ত) ভক্তি-উদ্রেকঃ (ভক্তির আতিশয্য) চক্রবপুষা (সুদর্শনচক্ররূপে) পরিণতিং (অবস্থান্তর) গতঃ (প্রাপ্ত হইয়া) ত্রয়াণাং জগতাং (ত্রিজগতের) রক্ষায়ৈ (রক্ষার জন্য) জাগর্তি (সতর্ক রহিয়াছে)॥১৯


হে ত্রিপুরহর, বিষ্ণু তোমার পদযুগলে সহস্র কমল উপহার দিতে গিয়া একটি কম হইয়াছে দেখিয়া যে নিজের নেত্রকমল উৎপাটন করিয়াছিলেন, সেই ভক্তির আতিশয্যই (বিষ্ণুর সুদর্শন) চক্ররূপে পরিণত হইয়াছে এবং সর্বদা ত্রিভুবনরক্ষায় নিযুক্ত রহিয়াছে৷ ১৯


ক্রতৌ সুপ্তে জাগ্রত্ত্বমসি ফলযোগে ক্রতুমতাং

ক্ব কর্ম প্রধ্বস্তং ফলতি পুরুষারাধনমৃতে৷

অতস্ত্বাং সংপ্রেক্ষ্য ক্রতুষু ফলদানপ্রতিভুবং

শ্রুতৌ শ্রদ্ধাং বদ্ধা দৃঢ়পরিকরঃ কর্মসু জনঃ॥২০


ক্রতৌ সুপ্তে (যজ্ঞ [অদৃষ্ট উৎপাদনপূর্বক স্বয়ং] শেষ হইলে) ক্রতুমতাং (যজ্ঞকারি-গণের) ফলযোগে (সেই সেই ফলপ্রাপ্তির জন্য) ত্বং (তুমিই) জাগ্রৎ (প্রবুদ্ধ) অসি (থাক); পুরুষ-আরাধনম্ (ঈশ্বরের আরাধনা) ঋতে (বিনা) প্রধ্বস্তং (ধংসপ্রাপ্ত) কর্ম (যজ্ঞাদি কর্ম) ক্ব (কোথায়) ফলতি (ফলবান হয়)? [অর্থাৎ কোথাও নহে৷] অতঃ (সুতরাং) জনঃ (লোক) ত্বাং (তোমাকে) ক্রতুষু (যাগাদিতে) ফল-দান-প্রতিভুবং (ফলদানের প্রতিভুস্বরূপ) সম্প্রেক্ষ্য (জানিয়া) শ্রুতৌ (বেদবাক্যে) শ্রদ্ধাং বদ্ধা (শ্রদ্ধাযুক্ত হইয়া) কর্মসু (কর্মসমূহে) দৃঢ়পরিকরঃ (বদ্ধপরিকর হয়)৷ [একদল মীমাংসক ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন না৷ কিন্তু ঈশ্বর না থাকিলে অদৃষ্ট=যজ্ঞলব্ধ ফল) কোথায় থাকিবে এবং তদনুযায়ী কর্মফলের বিধান কে করিবে?]২০


যজ্ঞ নিদ্রিত (শেষ) হইলেও যজ্ঞকারিগণকে ফলপ্রদান জন্য তুমিই জাগ্রত থাক৷ ঈশ্বরের আরাধনা না করিলে যজ্ঞের ধ্বংসের পর ফল কোথা হইতে আসিবে? অতএব যজ্ঞের ফলদান-বিষয়ে তোমাকেই প্রতিভূ (জামিন) জানিয়া লোকে শ্রুতিতে শ্রদ্ধাযুক্ত হয় এবং কর্মসমূহে দৃঢ়চেষ্ট হয়৷২০


ক্রিয়াদক্ষো দক্ষঃ ক্রতুপতিরধীশস্তনুভৃতা-

মৃষীণামার্ত্বিজ্যং শরণদ সদস্যাঃ সুরগণাঃ৷

ক্রতুভ্রংশস্ত্বত্তঃ ক্রতুফলবিধানব্যবসিনো

ধ্রুবং কর্তুঃ শ্রদ্ধাবিধুরমভিচারায় হি মখাঃ॥২১


[হে] শরণদ (শরণদাতা), [যে যাগে] তনুভৃতাম্ (জনগণের) অধীশঃ (অধিপতি) ক্রিয়াদক্ষঃ (যজ্ঞাদিতে নিপুণ) দক্ষঃ (প্রজাপতি দক্ষ) ক্রতুগতিঃ (যজ্ঞকর্তা), ঋষীণাম্ (ঋষিগণের) আর্ত্বিজ্যং (যাজনকর্ম) [অর্থাৎ ঋষিগণ যাজক], সুরগণাঃ (দেবগণ) সদস্যাঃ (বিধিদ্রষ্টা) [ছিলেন তথাপি] ক্রতু-ফল-বিধান-ব্যবসিনঃ (যজ্ঞফলবিধানে সমুৎসুক) তত্ত্বঃ (তোমা হইতেই) ক্রতু-ভ্রংশঃ (যজ্ঞনাশ হইল); হি (কেননা) শ্রদ্ধা-বিধুরং (পরমেশ্বরে বিশ্বাসরহিত) মখাঃ (যজ্ঞসমূহ) কর্তুঃ (যজমানের) ধ্রুবম্ (অবশ্যই) অভিচারায় (অভিচাররূপে কল্পিত [হিংসার্থই] হইয়া থাকে)॥২১


হে শরণদ, যে যজ্ঞে জনগণের অধিপতি ও যজ্ঞকার্যে নিপুণ প্রজাপতি দক্ষ যজমান, ঋষিগণ যাজক এবং দেবগণ সদস্য—সেই যজ্ঞও যজ্ঞফলদানে সমুৎসুক তোমার দ্বারাই ধ্বংস হইয়াছিল; কেননা ইহা নিশ্চিত যে শ্রদ্ধাবিরহিত যজ্ঞসমূহ যজ্ঞকর্তার নাশেরই কারণ হইয়া থাকে৷২১


প্রজানাথং নাথ প্রসভমভিকং স্বাং দুহিতরং

গতং রোহিদ্ভূতাং রিরময়িষুমৃষ্যস্য বপুষা৷

ধনুষ্পাণের্যাতং দিবমপি সপত্রাকৃতমমুং

ত্রসন্তং তেঽদ্যাপি ত্যজতি ন মৃগব্যাধরভসঃ॥২২


[হে] নাথ (প্রভু), অভিকং (কামুক) [ও] স্বাং (স্বকীয়) দুহিতরং রিরময়িষুং (কন্যার সহিত অবৈধ মিলনে ইচ্ছুক) [প্রজাপতিকে], রোহিৎ-ভূতাম্ (মৃগীর রূপধারিণী [তাহাতে]) ঋষ্যস্য (হরিণের) বপুষা (শরীর ধারণপূর্বক) প্রসভং (বলপূর্বক) গতং (মিলিত [প্রজাপতিকে]) [এবং পরে] সপত্রাকৃতং (শরবিদ্ধ হইয়া ব্যথিত) [ও] ত্রসন্তং (ভীত [হইয়া]) দিবং (আকাশে) যাতম্ অপি (গমন করিলেও) অমুং (উক্ত) প্রজানাথং (প্রজাপতিকে) ধনুষ্পাণেঃ (পিনাকধারী) মৃগ-ব্যাধ-রভসঃ তে (মৃগব্যাধরূপী তোমার প্রতাপ) অদ্যাপি (আজও) ন ত্যজতি (ত্যাগ করে না)৷ [প্রজাপতি ঐরূপ দুষ্কর্মে প্রবৃত্ত হইলে, তাঁহার কন্যা ভয়ে মৃগীর রূপ ধারণ করেন৷ তখন প্রজাপতি মৃগরূপ ধারণ করিয়া তৎপশ্চাতে ধাবিত হইলে রুদ্র ধনু গ্রহণ করিয়া তাহাকে তাড়না করেন এবং প্রজাপতি ভয়ে আকাশে পলায়ন করেন৷ রুদ্র সেখানেও মৃগব্যাধরূপে তাঁহাকে তাড়না করেন৷ আকাশের লুব্ধক নক্ষত্রই উক্ত রুদ্র, মৃগশিরা নক্ষত্র প্রজাপতি, রোহিণী নক্ষত্র তৎকন্যা এবং পুনর্বসু নক্ষত্রই রুদ্রের পিনাক]॥২২


হে নাথ, প্রজাপতি কামবশতঃ স্বীয় কন্যার প্রেমার্থী হইয়া, (ভীতা ও আত্মগোপনের জন্য) মৃগরূপধারিণী তাহার সহিত মৃগরূপ ধারণ করিয়া বলপূর্বক মিলিত হইলে, তোমার বাণে ব্যথিত হইয়া তিনি আকাশে পলায়ন করিয়াছিলেন; কিন্তু সেখানেও ধনুষ্পাণি মৃগব্যাধরূপী তোমার প্রতাপ অদ্যাপি তাঁহাকে ত্যাগ করে নাই৷২২


স্বলাবণ্যাশংসাধৃতধনুষমহ্নায় তৃণবৎ

পুরঃ প্লুষ্টং দৃষ্টা পুরমথন পুষ্পায়ুধমপি৷

যদি স্ত্রৈণং দেবী যমনিরত দেহার্ধঘটনা-

দবৈতি ত্বামদ্ধা বত বরদ মুগ্ধা যুবতয়ঃ॥২৩


[হে] পুর-মথন (ত্রিপুরনাশক), [হে] যম-নিরত (জিতেন্দ্রিয়) স্ব-লাবণ্য-আশংসা- ধৃত-ধনুষং (স্বীয় [পার্বতীর] সৌন্দর্যে ভরসা করিয়া [সৌন্দর্য দ্বারা মুগ্ধ করিব এই প্রত্যাশায়] ধনুধারী) পুষ্প-আয়ুধং (কামদেবকে) পুরঃ (নিজ সমক্ষে) [তোমার দ্বারা] তৃণবৎ (তৃণের ন্যায়) অহ্নায় (অবিলম্বে) প্লুষ্টং (দগ্ধ) দৃষ্টা অপি (দেখিয়াও), দেবী (পার্বতী) দেহ-অর্ধ-ঘটনাৎ (তোমার শরীরে অর্ধাংশে অবস্থিতি হেতু) যদি (যদি) ত্বাং (তোমাকে) স্ত্রৈণম্ (স্ত্রীবশ) অবৈতি (বিবেচনা করেন) [তবে] [হে] বরদ (বরদাতা), বত (অহো), অদ্ধা (বস্তুতঃই) যুবতরঃ (তরুণীগণ) মুগ্ধাঃ (তত্ত্বজ্ঞানশূন্য)॥২৩


হে পুরমথন, হে জিতেন্দ্রিয়, পার্বতীর সৌন্দর্যে ভরসা করিয়া (ঐ সৌন্দর্যে মহাদেবকে মুগ্ধ করিব মনে করিয়া) যখন কামদেব ধনু ধারণ করেন, তখন দেবী পার্বতী নিজ সমক্ষেই তাহাকে তৎক্ষণাৎ তৃণবৎ দগ্ধ হইতে দেখিয়াও যদি তোমার দেহার্ধধারিণী হওয়ার গর্বে তোমাকে স্ত্রৈণ মনে করিয়া থাকেন, তবে হে বরদ, অহো যুবতীরা বস্তুতই বড় নির্বোধ৷২৩



শ্মশানেষ্বাক্রীড়া স্মরহর পিশাচাঃ সহচরা-

শ্চিতাভস্মালেপঃ স্রগপি নৃকরোটীপরিকরঃ৷

অমঙ্গল্যং শীলং তব ভবতু নামৈবমখিলং

তথাপি স্মর্তণাং বরদ পরমং মঙ্গলমসি॥২৪


[হে] স্মরহর (কামনাশক) শ্মশানেষু (শবদাহস্থলে) আক্রীড়া ([তোমার] ক্রীড়াদি) [হয়], পিশাচাঃ (পিশাচগণ) সহচরাঃ (অনুচর), চিতা-ভস্ম-আলেপঃ (অঙ্গে চিতাভস্মের অনুলেপ), অপি (আরও), নৃ-করোটী-পরিকরঃ (মনুষ্যশিরোস্থিসমূহ) স্রক্ (মালা); তব (তোমার) অখিলং (সমস্ত) শীলং (আচরণ) এবং (এইপ্রকার) অমঙ্গল্যং (অকল্যাণকর) ভবতু নাম (হউক না কেন), তথাপি (তাহা হইলেও) [েহ] বরদ (বরদাতা), [তুমি] স্মর্তণাং (স্মরণকারিগণের) পরমং (সাতিশয়) মঙ্গলং (কল্যাণকর) অসি হও॥২৪


হে স্মরহর, শ্মশানে তোমার ক্রীড়া, পিশাচগণ তোমার সহচর, চিতাভস্ম তোমার অনুলেপ, আর নৃকপালসমূহ তোমার মালা—তোমার আচরণসমূহ এইরূপই অপবিত্র৷ তথাপি হে বরদ, তুমি তোমার স্মরণকারীর প্রতি পরমমঙ্গলস্বরূপ৷২৪


মনঃ প্রত্যক্‌চিত্তে সবিধমবধায়াত্তমরুতঃ

প্রহৃষ্যদ্রোমাণঃ প্রমদসলিলোৎসঙ্গিতদৃশঃ৷

যদালোক্যাহ্লাদং হ্রদ ইব নিমজ্যামৃতময়ে

দধত্যন্তস্তত্ত্বং কিমপি যমিনস্তৎ কিল ভবান্॥২৫


যমিনঃ (যমাদি আচরণশীল যোগিগণ) সবিধম্ (শাস্ত্রানুসারে) আত্ত-মরুতঃ (প্রাণবায়ু সংযত করিয়া), প্রত্যক্-চিত্তে (প্রত্যগাত্মাতে) মনঃ (অন্তঃকরণকে) অবধায় (সমাহিত করিয়া), প্রহৃষ্যৎ-রোমাণঃ (পুলকিত-বপু) প্রমদ-সলিল-উৎসঙ্গিত- দৃশ (আনন্দাশ্রু-পরিপূর্ণনেত্র-হইয়া), কিম্ অপি (কোনও অনির্বাচ্য) যৎ (যে) অন্তঃ-তত্ত্বম্ (আত্মতত্ত্বকে) আলোক্য (সাক্ষাৎ করিয়া) অমৃত-ময়ে (সুধাময়) হ্রদে (সরোবরে) নিমজ্য ইব (যেন নিমগ্ন হইয়া) আহ্লাদং (পরমানন্দ) দধতি (ধারণ করেন), তৎ (তাহা) কিল (নিশ্চয়ই) ভবান্ (আপনি)॥২৫


যমাদিযুক্ত যোগিগণ শাস্ত্রানুযায়ী প্রাণায়াম-সহায়ে প্রত্যগাত্মাতে মনকে সমাহিত করিয়া পুলকিত শরীরে ও আনন্দাশ্রুপূর্ণনেত্রে যে অন্তর্নিহিত অনির্বচনীয় তত্ত্ব দর্শনপূর্বক অমৃতময় হ্রদে নিমজ্জিত ব্যক্তির ন্যায় আহ্লাদ পাইয়া থাকেন, তাহা অবশ্য তুমিই৷২৫



ত্বমর্কস্ত্বং সোমস্ত্বমসি পবনস্ত্বং হুতবহ-

স্ত্বমাপস্ত্বং ব্যোম ত্বমু ধরণিরাত্মা ত্বমিতি চ৷

পরিচ্ছিন্নামেবং ত্বয়ি পরিণতা বিভ্রতু গিরং

ন বিদ্মস্তত্তত্ত্বং বয়মিহ তু যৎ ত্বং ন ভবসি॥২৬


ত্বম্ (তুমি) অর্কঃ (সূর্য), ত্বং (তুমি) সোমঃ (চন্দ্র), ত্বং পবনঃ (বায়ু), ত্বং হুতবহঃ (অগ্নি), ত্বম্ আপঃ (জল), ত্বং ব্যোম (আকাশ), উ (আরও) ত্বং ধরণিঃ (পৃথিবী), ত্বম্ আত্মা (জীবাত্মা) ইতি চ (ইত্যাদি অষ্টমূর্তি) অসি (হও)—এবং (এইপ্রকারে) পরিণতাঃ (বিজ্ঞ ব্যক্তিগণ) ত্বয়ি (তোমার সম্বন্ধে) পরিচ্ছিন্নাং (পরিমিত, সসীম) গিরং (বাক্য) বিভ্রতু (ধারণ করিলেও) বয়ং (আমরা) তু (কিন্তু) ইহ (এই জগতে) তৎ তত্ত্বং (তাদৃশ বস্তু) ন বিদ্মঃ (জানি না) যৎ (যাহা) ত্বং (তুমি) ন ভবসি (নহ)॥২৬


“তুমিই সূর্য, তুমি চন্দ্র, তুমি পবন, তুমি অগ্নি, তুমি জল, তুমি আকাশ, তুমিই পৃথিবী এবং তুমিই আত্মা”—পরিপক্ববুদ্ধি ব্যক্তিগণ তোমার সম্বন্ধে এইরূপ সসীম বাক্য প্রয়োগ করিতে থাকুন আমরা কিন্তু এ জগতে এমন কোনও তত্ত্ব জানি না, যাহা তুমি নহ৷২৬


ত্রয়ীং তিস্রো বৃত্তীস্ত্রিভুবনমথো ত্রীনপি সুরা-

নকারাদ্যৈর্বর্ণৈস্ত্রিভিরভিদধত্তীর্ণবিকৃতি৷

তুরীয়ং তে ধাম ধ্বনিভিরবরুন্ধানমণুভিঃ

সমস্তং ব্যস্তং ত্বাং শরণদ গৃণাত্যোমিতি পদম্॥২৭


[হে] শরণদ, ত্রয়ীং (ঋক্, যজুঃ ও সাম এই বেদত্রয়), তিস্রঃ বৃত্তীঃ (জাগ্রৎ, স্বপ্ন, সুষুপ্তি অথবা বিরাট, হিরণ্যগর্ভ ও ঈশ্বর এই অবস্থাত্রয়), ত্রিভুবনম্ (পৃথিবী, অন্তরীক্ষ ও স্বর্গ এই তিন লোক), অথো অপি (আরও) ত্রীন্ সুরান্ (ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে) অকার-আদ্যৈঃ (অকারাদি) ত্রিভিঃ বর্ণৈঃ (তিনটি বর্ণের দ্বারা; অকার, উকার ও মকারের দ্বারা) অভিদধৎ (প্রতিপাদনকরতঃ), [পুনরায়] অণুভিঃ (সূক্ষ্মাকার)ধ্বনিভিঃ (নাদরূপ ধ্বনি দ্বারা) তে (তোমার) তীর্ণ-বিকৃতি (নির্বিকার) তুরীয়ং (চতুর্থ) ধাম (স্বরূপ) অবরুদ্ধানম্ (প্রতিপাদনকরতঃ) ওম্ ইতি পদং (ওম্ এই পদটি) ব্যস্তং [অবয়বশক্তি দ্বারা] পৃথক পৃথগ্‌রূপে) [এবং] সমস্ত [সমুদয়শক্তি দ্বারা] অভিন্নরূপে) ত্বাং (তোমাকে) গৃণাতি (স্তুতি করিয়া থাকে)॥২৭


হে শরণদ, ওম্ এই পদটি অকারাদি তিন বর্ণের দ্বারা, তিন বেদ, তিন অবস্থা, ত্রিভুবন ও তিন দেবতাকে প্রতিপাদন করিয়া এবং সূক্ষ্মধ্বনি দ্বারা তোমার বিকারাতীত তুরীয় অবস্থাকে প্রতিপাদন করিয়া, এক ও বহুরূপে বর্তমান তোমারই স্তুতি করিয়া থাকে৷২৭


ভবঃ শর্বো রুদ্রঃ পশুপতিরথোগ্রঃ সহমহাং-

স্তথা ভীমেশানাবিতি যদভিধানাষ্টকমিদম্৷

অমুষ্মিন্ প্রত্যেকং প্রবিচরতি দেব শ্রুতিরপি 

প্রিয়ায়াস্মৈ ধাম্নে প্রণিহিতনমস্যোঽপি ভবতে॥২৮


[হে দেব], ভবঃ, শর্বঃ, রুদ্রঃ, পশুপতিঃ অথ (ও) উগ্রঃ, সহ-মহান্ (মহাদেব) তথা (তদ্রূপ) ভীম ও ঈশানৌ (ভীম ও ঈশান) ইতি যৎ (এতাবৎ যে) ইদম্ (এই) অভিধান-অষ্টকম্ (আটটি নাম)—অমুষ্মিন্ প্রত্যেকং (উহার প্রত্যেকটিতে) শ্রুতিঃ অপি (বেদও) প্রবিচরতি (সম্পূর্ণরূপে বিচরণ করে, প্রবৃত্ত হয়) অস্মৈ (উক্ত) প্রিয়ায় (প্রিয়, আনন্দ-স্বরূপ) ধাম্নে (চিদ্রূপ বা সকলের আশ্রয়) ভবতে (তোমায়) প্রণিহিত-নমস্যঃ অস্মি (আমি প্রকৃষ্টরূপে বাক্য, মন ও কায়ের দ্বারা নমস্কার করিতেছি)৷ [ভব=জগদুপাদান, শর্ব=প্রলয়কর্তা, রুদ্র=দুঃখবিনাশক বা সংহারক, পশুপতি=জীবমাত্রের পতি, উগ্র= বিশ্বাধিক, মহাদেব=সর্বশ্রেষ্ঠ দেবতা, ভীম=অন্তর্যামিরূপে নিয়ন্তা, ঈশান=নিগ্রহ ও অনুগ্রহে সমর্থ]॥২৮


হে দেব, “ভব, শর্ব, রুদ্র, পশুপতি, উগ্র, মহাদেব, ভীম এবং ঈশান” এই যে তোমার আটটি নাম ইহাদের প্রত্যেকটির অর্থপ্রকাশের জন্য বেদও সম্পূর্ণরূপে সচেষ্ট৷ আমি কায়মনোবাক্যে সেই আনন্দস্বরূপ ও অখণ্ড চৈতন্যস্বরূপ তোমাকে নমস্কার করি৷২৮


নমো নেদিষ্ঠায় প্রিয়দব দবিষ্ঠায় চ নমো

নমঃ ক্ষোদিষ্ঠায় স্মরহর মহিষ্ঠায় চ নমঃ৷

নমো বর্ষিষ্ঠায় ত্রিনয়ন যবিষ্ঠায় চ নমো

নমঃ সর্বস্মৈ তে তদিদমতিসর্বায় চ নমঃ॥২


[হে] প্রিয়দব (বনবিহারী বা সাংসারিক সুখবিনাশক), নেদিষ্ঠায় (অতি নিকটবর্তী) চ (অথচ) দবিষ্ঠায় (অতি দূরবর্তী) [তোমাকে] নমঃ নমঃ (পুনঃপুনঃ নমস্কার), [হে] স্মরহর (কামবিনাশক), ক্ষোদিষ্ঠায় (অতি ক্ষুদ্র) চ (অথচ) মহিষ্ঠায় (বিরাটরূপীকে) নমঃ নমঃ, [হে] ত্রিনয়ন, বর্ষিষ্ঠায় (অতিবৃদ্ধ, অনাদি) চ যবিষ্ঠায় (অতি যুবক, জরাদি-রহিত) নমঃ নমঃ, সর্বস্মৈ (পরোক্ষাপরোপক্ষ সর্বস্বরূপ) চ (অথচ) অতি-সর্বায় (অবাঙ্মনসোগোচর) তে (তোমাতে) তৎ ইদং (উক্ত প্রকারে এই) নমঃ  নমঃ, [পাঠান্তর-তদিদমিতি সর্বায়]॥২৯


হে প্রিয়দব, (ভক্তের পক্ষে) নিকটতম তোমাকে নমস্কার, (অভক্তের পক্ষে) দূরতম তোমাকে নমস্কার৷ হে স্মরহর, (নির্গুণরূপে) সূক্ষ্মতম তোমাকে নমস্কার, (সগুণরূপে) স্থূলতম তোমাকে নমস্কার৷ হে ত্রিনয়ন, বৃদ্ধতম তোমাকে নমস্কার, তরুণতম তোমাকে নমস্কার৷ পরোক্ষ ও অপরোক্ষ সর্বরূপে বর্তমান, আবার সর্বাতীতরূপে বর্তমান তোমাকে পুনঃপুনঃ নমস্কার৷ ২৯


বহুলরজসে বিশ্বোৎপত্তৌ ভবায় নমো নমঃ

প্রবলতমসে তৎসংহারে হরায় নমো নমঃ৷

জনসুখকৃতে সত্ত্বোদ্রিক্তৌ মৃড়ায় নমো নমঃ

প্রমহসি পদে নিস্ত্রৈগুণ্যে শিবায় নমো নমঃ॥৩০


বিশ্ব-উৎপত্তৌ (জগৎসৃষ্টির জন্য) বহুল-রজসে (রজোগুণের উদ্রেকযুক্ত) ভবায় (ব্রহ্মা-রূপী [তোমায়]) নমঃ নমঃ (পুনঃপুনঃ নমস্কার), তৎ-সংহারে (বিশ্বের সংহারের জন্য) প্রবল-তমসে (তমোগুণের আধিক্যযুক্ত) হরায় (রুদ্রমূর্তি [তোমায়]) নমঃ নমঃ, সত্ত্ব-উদ্রিক্তৌ (সত্ত্বগুণের আধিক্যবশতঃ) জন-সুখ-কৃতে (লোকের সুখবিধানের, পালনের জন্য) মৃড়ায় (বিষ্ণুমূর্তি [তোমায়]) নমঃ নমঃ, নিস্ত্রৈগুণ্যে (ত্রিগুণাতীত) প্রমহসি (সর্বোত্তম জ্যোতিঃস্বরূপ) পদে (পরমপদ, মুক্তিপ্রাপ্তির কারণ) শিবায় (মঙ্গলস্বরূপকে) নমঃ নমঃ॥৩০


বিশ্বসৃষ্টির জন্য রজোগুণের উৎকর্ষযুক্ত ব্রহ্মারূপী তোমাকে নমস্কার বিশ্বসংহারের জন্য তমোগুণের উদ্রেকযুক্ত হররূপী তোমাকে নমস্কার, লোকপালনার্থ সত্ত্বোৎকর্ষযুক্ত বিষ্ণুরূপী তোমাকে নমস্কার ও ত্রিগুণাতীত জ্যোতির্ময় পদপ্রদাতা শিবরূপী তোমাকে নমস্কার৷৩০


কৃশপরিণতি চেতঃ ক্লেশবশ্যং ক্ব চেদং

ক্ব চ তব গুণসীমোল্লঙ্ঘিনী শশ্বদৃদ্ধিঃ৷

ইতি চকিতমমন্দীকৃত্য মাং ভক্তিরাধাদ্

বরদ চরণয়োস্তে বাক্যপুষ্পোপহারম্॥৩১


[হে] বরদ (সর্বাভীষ্টপ্রদ), কৃশপরিণতি (অল্পবিষয়গ্রাহী) ক্লেশ-বশ্যং (অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ ও অভিনিবেশ এই পঞ্চ ক্লেশে ক্লিষ্ট) ইদং (এই [আমার]) চেতঃ ক্ব চ (অন্তঃকরণই বা কোথায়), চ (আর) গুণ-সীমা-উল্লঙ্ঘিনী (অসীমগুণশালিনী) তব (তোমার) শশ্বৎ (নিত্যা) ঋদ্ধিঃ ক্ব চ (বিভূতিই বা কোথায়)?—ইতি (এইরূপ চিন্তায়) চকিতং (ভীত) মাম্ (আমাকে) অমন্দীকৃত্য (নিঃশঙ্ক করিয়া) ভক্তিঃ (তোমার প্রতি প্রেমই) তে (তোমার) চরণয়োঃ (পদযুগলে) বাক্য-পুষ্প-উপহারম্ (স্তুতিরূপ পুষ্পাঞ্জলি) আধাৎ (সমর্পণ করিল)॥৩১


হে বরদ, ক্লেশসমূহের দ্বারা ক্লিষ্ট আমার এই সসীম বুদ্ধিই বা কোথায়, আর তোমার অসীমগুণময়ী নিত্যা বিভূতিই বা কোথায়?—এই ভাবনায় ভীত আমাকে একমাত্র ভক্তিই নির্ভীক করিয়া তোমার পদযুগলে স্তুতিরূপ পুষ্পোপহার অর্পণ করাইল৷৩১


অসিতগিরিসমং স্যাৎ কজ্জলং সিন্ধুপাত্রে

সুরতরুবরশাখা লেখনী পত্রমুর্বী৷

লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালং

তদপি তব গুণানামীশ পারং ন যাতি॥৩২[8]



যদি সিন্ধু-পাত্রে (সাগররূপ মস্যাধারে) অসিত-গিরি-সমং (নীল পর্বতের তুল্য) কজ্জলং (কালি) স্যাৎ (থাকে) [কজ্জলং-সিন্ধুপাত্রং—এই পাঠে অর্থ এই—সাগর যাহার দোয়াত এইরূপ নীলপর্বতসদৃশ মসি], সুর-তরু-বর-শাখা (পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা), [যদি] লেখনী (কলম) [হয়], উর্বী (পৃথিবী) [যদি] পত্রং (পাতা) [হয়], সারদা (সরস্বতী) [যদি এই সকল] গৃহীত্বা (গ্রহণ করিয়া) সর্বকালং (চিরকাল ব্যাপিয়া) লিখতি (লিখেন), তৎ অপি (তথাপি) [হে] ঈশ (ঈশ্বর), তব (তোমার) গুণানাং (গুণসমূহের) পারং (সীমা) ন যাতি (প্রাপ্ত হন না)॥৩২


নীল পর্বত যদি কালি হয়, সাগর যদি মসিপাত্র হয়, পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লিখিবার পত্র হয়, আর এই সমস্ত বস্তু লইয়া সরস্বতী যদি চিরকাল ধরিয়া লিখিতে থাকেন—তথাপি হে ঈশ্বর, তোমার গুণসমূহের ইয়ত্তা হইতে পারে না৷ ৩২



অসুরসুরমুনীন্দ্রৈরর্চিতস্যেন্দুমৌলে-

র্গ্রথিতগুণমহিম্নো নির্গুণস্যেশ্বরস্য৷

সকলগুণবরিষ্ঠঃ পুষ্পদন্তাভিধানো

রুচিরমলঘুবৃত্তৈঃ স্তোত্রমেতচ্চকার॥৩৩


সকল-গুণ-বরিষ্ঠঃ (সর্বগুণে শ্রেষ্ঠ) পুষ্পদন্ত-অভিধানঃ (পুষ্পদন্ত-নামক ব্যক্তি [গন্ধর্ব]) অসুর-সুর-মুনীন্দ্রৈঃ (দেব, দৈত্য ও মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিগণের দ্বারা) অর্চিতস্য (পূজিত) ইন্দু-মৌলেঃ (চন্দ্রশেখরের) গ্রথিত-গুণ-মহিম্ন (বেদাদিতে যাঁহার গুণমহিমা বর্ণিত হইয়াছে সেই) নির্গুণস্য (গুণাতীত) ঈশ্বরস্য (ঈশ্বরের) এতৎ (এই) রুচিরং (হৃদয়গ্রাহী) স্তোত্রং (স্তব) অলঘু-বৃত্তৈঃ (দীর্ঘ ছন্দে) চকার (রচনা করিয়াছেন)॥৩৩


যে চন্দ্রশেখর সুর, অসুর ও মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিদের দ্বারা পূজিত, যাঁহার গুণমহিমা বেদাদিতে কীর্তিত হইয়াছে এবং যিনি স্বরূপতঃ নির্গুণ ঈশ্বর—তাঁহারই এই হৃদয়গ্রাহী স্তোত্র পুষ্পদন্ত নামক গন্ধর্ব দীর্ঘচ্ছন্দে রচনা করিয়াছেন৷৩৩


অহরহরনবদ্যং  ধূর্জটেঃ স্তোত্রমেতৎ

পঠতি পরমভক্ত্যা শুদ্ধচিত্তঃ পুমান্ যঃ৷

স ভবতি শিবলোকে রুদ্রতুল্যস্তথাঽত্র

প্রচুরতরধনায়ুঃপুত্রবান্‌ কীর্তিমাংশ্চ॥৩৪


যঃ (যে) পুমান্ (ব্যক্তি) শুদ্ধ-চিত্তঃ (নির্মলচিত্ত হইয়া) ধূর্জটেঃ (মহাদেবের) অনবদ্যং (পবিত্র) এতৎ (এই) স্তোত্রং (স্তব) অহঃ-অহঃ (প্রতিদিন) পরম-ভক্ত্যা (পরম ভক্তি সহকারে) পঠতি (পাঠ করে), সঃ (সেই ব্যক্তি) শিবলোকে (শিবলোক) রুদ্রতুল্যঃ (শিবতুল্য) ভবতি (হয়) [সারূপ্যমুক্তি প্রাপ্ত হয়] তথা (তদ্রূপ) অত্র (ইহলোকে) প্রচুরতর-ধন-আয়ু (প্রচুর সম্পত্তি, আয়ু ও পুত্র লাভ করে) চ (এবং) কীর্তিমান্ (যশস্বী হয়)॥৩৪


যে ব্যক্তি শুদ্ধচিত্তে মহাদেবের এই পবিত্র স্তব প্রতিদিন পরম ভক্তি সহকারে পাঠ করে, সে শিবলোকে রুদ্রতুল্য হয় এবং ইহলোকে প্রচুর ধন, আয়ু ও পুত্র লাভ করে এবং যশস্বী হয়৷৩৪


মহেশান্নাপরো দেবো মহিম্নো নাপরা স্তুতিঃ৷

অঘোরান্নাপরো মন্ত্রো নাস্তি তত্ত্বং গুরোঃ পরম্॥৩৫


মহেশাৎ অপরঃ (শিব ভিন্ন) দেবঃ (দেবতা) ন (নাই), মহিম্ন অপরা (মহিম্নঃস্তব ভিন্ন) স্তুতিঃ (স্তব) ন (নাই), অঘোরাৎ অপরঃ (অঘোরমন্ত্র ভিন্ন) মন্ত্রঃ (মন্ত্র) ন (নাই); গুরোঃ (মন্ত্রদাতা হইতে) পরং (শ্রেষ্ঠ) তত্ত্বং (যথার্থ বস্তু) ন অস্তি (নাই)॥৩৫


শিব হইতে শ্রেষ্ঠ দেবতা, মহিম্নঃস্তব হইতে শ্রেষ্ঠ স্তব, অঘোর মন্ত্র হইতে শ্রেষ্ঠ মন্ত্র এবং গুরু হইতে শ্রেষ্ঠ তত্ত্ব নাই৷৩৫


দীক্ষা দানং তপস্তীর্থং জ্ঞানং যাগাদিকাঃ ক্রিয়াঃ৷

মহিম্নঃ স্তবপাঠস্য কলাং নার্হন্তি ষোড়শীম্॥৩৬


দীক্ষা (মন্ত্রগ্রহণ), দানং (দান), তপঃ (তপস্যা), তীর্থং (তীর্থসেবা), জ্ঞানং (শাস্ত্রজ্ঞান), যাগ-আদিকাঃ (যজ্ঞ প্রভৃতি) ক্রিয়াঃ (কর্মসমূহ) মহিম্নঃ-স্তব-পাঠস্য (মহিম্নঃ-স্তোত্র-পাঠের) ষোড়শীং কলাং (ষোড়শাংশের একাংশেরও) ন অর্হন্তি (সমকক্ষ নহে)॥৩৬


মন্ত্রগ্রহণ, দান, তপস্যা, তীর্থসেবা, শাস্ত্রজ্ঞান ও যাগাদি কর্ম মহিম্নঃস্তব পাঠের ষোড়শাংশের একাংশেরও তুল্য নহে৷৩৬



কুসুমদশননামা সর্বগন্ধর্বরাজঃ

শিশুশশধরমৌলের্দেবদেবস্য দাসঃ৷

স খলু নিজমহিম্নো ভ্রষ্ট এবাস্য রোষাৎ

স্তবনমিদমকার্ষীদ্দিব্যদিব্যং মহিম্নঃ॥৩


শিশু-শশধর-মৌলেঃ (কপালে চন্দ্রকলাধারণকারী) দেব-দেবস্য (মহাদেবের) দাসঃ (সেবক) কুসুম-দশন-নামা (পুষ্পদন্ত নামক) সঃ (প্রসিদ্ধ) সর্ব-গন্ধর্ব-রাজঃ (সকল গন্ধর্বের রাজা) অস্য (উক্ত মহাদেবের) রোষাৎ এব (ক্রোধহেতুই) খলু (নিশ্চয়ই) নিজ-মহিম্নঃ  (নিজ মহিমা হইতে) ভ্রষ্টঃ (চ্যুত হইয়া) দিব্য-দিব্যং (অতি মনোহর) ইদং (এই) মহিম্নঃ ([শিব] মহিমার) স্তবনং (স্তুতি) অকার্ষীৎ (রচনা করিয়াছিলেন)॥৩৭


মস্তকে চন্দ্রকলাধারী মহাদেবের দাস, পুষ্পদন্তনামক প্রসিদ্ধ গন্ধর্বরাজ মহাদেবের রোষে নিজ মহিমা হইতে বিভ্রষ্ট হইয়া অতি মনোহর এই মহিম্নঃ স্তুতি রচনা করিয়াছিলেন৷৩৭


    

সুরবরমুনিপূজ্যং স্বর্গমোক্ষৈকহেতুং

পঠতি যদি মনুষ্যঃ প্রাঞ্জলির্নান্যচেতাঃ৷

ব্রজতি শিবসমীপং কিন্নরৈঃ স্তূয়মানঃ

স্তবনমিদমমোঘং পুষ্পদন্তপ্রণীতম্॥৩৮


মনুষ্যঃ (লোক) যদি (যদি) সুর-বর-মুনি-পূজ্যং (শ্রেষ্ঠ দেবগণ ও মুনিগণের পূজ্য) স্বর্গ-মোক্ষ-এক-হেতুম্ (স্বর্গ ও মুক্তির মুখ্য কারণ) ইদং (এই) পুষ্প-দন্ত-প্রণীতম্ (পুষ্প-দন্তের রচিত) অমোঘং (অবশ্য ফলপ্রদ) স্তবনং (স্তুতি) প্রাঞ্জলিঃ (কৃতাঞ্জলি) [এবং] ন-অন্য-চেতাঃ (একাগ্রচিত্ত হইয়া) পঠতি (পাঠ করে) [তবে] কিন্নরৈঃ (কিন্নরগণের দ্বারা) স্তূয়মানঃ (স্তুত হইয়া) শিব-সমীপং (শিবের সকাশে) ব্রজতি (গমন করে)॥৩৮


শ্রেষ্ঠ দেব ও মুনিগণের পূজিত এবং স্বর্গ ও মুক্তির মুখ্য কারণ এই পুষ্পদন্ত-বিরচিত অমোঘ স্তব, যে বদ্ধাঞ্জলি ও একাগ্রচিত্ত হইয়া পাঠ করে, সে কিন্নরগণের দ্বারা স্তুত হইয়া শিবসমীপে গমন করে৷৩৮


আসমাপ্তমিদং স্তোত্রং পুণ্যং গন্ধর্বভাষিতং৷

অনৌপম্যং মনোহারি শিবমীশ্বরবর্ণনম্॥৩৯


আসমাপ্তম্ (প্রথম হইতে শেষ পর্যন্ত) ইদং (এই) গন্ধর্ব-ভাষিতং (গন্ধর্বের দ্বারা উক্ত) স্তোত্রং (স্তব) পুণ্যং (পবিত্র), অনৌপম্যং (তুলনাহীন), মনোহারি (মনোরম), শিবং (মঙ্গলময়) [এবং] ঈশ্বর-বর্ণনম্ (ঈশ্বরের বর্ণনায় পূর্ণ)॥৩৯


গন্ধর্বের উচ্চারিত এই স্তবটি আদ্যন্ত পবিত্র, উপমাবিহীন, মনোরম, মঙ্গলপ্রদ এবং ঈশ্বরের বর্ণনায় পূর্ণ৷৩৯


শ্রীপুষ্পদন্তমুখপঙ্কজনির্গতেন

স্তোত্রেণ কিল্বিষহরেণ হরপ্রিয়েণ৷

কণ্ঠস্থিতেন পঠিতেন গৃহস্থিতেন

সুপ্রীণিতো ভবতি ভূতপতির্মহেশঃ॥৪০


শ্রী-পুষ্পদন্ত-মুখ-পঙ্কজ-নির্গতেন (শ্রীপুষ্পদন্তের মুখপদ্ম হইতে উচ্চারিত) কিল্বিষ-হরেণ (পাপবিনাশক) হরপ্রিয়েণ (মহাদেবের প্রিয়) স্তোত্রেণ (স্তব) কণ্ঠস্থিতেন (কণ্ঠস্থ করিলে), পঠিতেন (পাঠ করিলে), গৃহ-স্থিতেন ([লিখিত ভাবে] গৃহে রাখিলে), ভূত-পতিঃ (ভূতপতি) মহেশঃ (মহাদেব) সুপ্রীণিতঃ (অত্যন্ত পরিতৃপ্ত) ভবতি (হন)॥৪০


শ্রীপুষ্পদন্তের মুখপদ্ম হইতে নিঃসৃত, পাপবিনাশক, মহাদেবের প্রিয় এই স্তোত্র কণ্ঠস্থ করিলে, পাঠ করিলে কিংবা গৃহে রক্ষা করিলে, ভূতপতি মহাদেব অত্যন্ত পরিতৃপ্ত হন৷৪০


ইত্যেষা বাঙ্‌ময়ী পূজা শ্রীমচ্ছঙ্করপাদয়োঃ৷

অর্পিতা তেন দেবেশঃ প্রীয়তাং মে সদাশিবঃ॥৪১


ইতি এষা (প্রাগুক্ত এই) বাক্‌-ময়ী (বাক্যময়ী [স্তবরূপা]) পূজা (আরাধনা) শ্রীমৎ-শঙ্কর-পাদয়োঃ (শ্রীমহাদেবের পাদযুগলে) অর্পিতা (অর্পিত হইল), তেন (তাহাতে) দেবেশঃ (দেবশ্রেষ্ঠ) সদা-শিবঃ (সদাশিব) মে (আমার প্রতি) প্রীয়তাম্ (প্রীত হউন)॥৪১


উপরি উক্ত এই স্তবরূপ আরাধনা শ্রীমহাদেবের পাদযুগলে অর্পিত হইল৷ ইহাতে দেবেশ সদাশিব আমার প্রতি প্রীত হউন৷৪১



[8]                ১ ৩২ হইতে ৪১ পর্যন্ত সকল শ্লোকের ব্যাখ্যাসকল টীকাকার করেন নাই৷ পূর্বোক্ত শ্লোকসকল অনেক পুস্তকেই দৃষ্ট হয় না৷ বিভিন্ন পুস্তকে ইহাদের ক্রমেরও ব্যতিক্রম আছে৷













2.17 শিবাপরাধক্ষমাপনস্তোত্রম্

আদৌ কর্মপ্রসঙ্গাৎ কলয়তি কলুষং মাতৃকুক্ষৌ স্থিতং মাং

বিণ্মূত্রামেধ্যমধ্যে ক্বথয়তি নিতরাং জাঠরো জাতবেদাঃ৷

যদ্‌ যদ্ বৈ তত্র দুঃখং ব্যথয়তি সততং শক্যতে কেন বক্তুং

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥১


আদৌ (প্রথমে, জন্মারম্ভে) কর্মপ্রসঙ্গাৎ (পূর্বজন্মার্জিত কর্মফলে আসক্তিবশতঃ) মাতৃকুক্ষৌ (মাতৃগর্ভে) স্থিতং (অবস্থিত) মাং (আমাকে) কলুষং (পাপ) কলয়তি (ব্যথিত করে), জাঠরঃ (মাতৃগর্ভের) জাতবেদাঃ (অগ্নি) বিট্-মূত্র-অমেধ্য-মধ্যে (বিষ্ঠা এবং মূত্ররূপ অপবিত্র বস্তু মধ্যে) [আমাকে] নিতরাং (অত্যন্ত) ক্বথয়তি (সিদ্ধ করে), যৎ যৎ বৈ (যে যে) দুঃখং (দুঃখ) তত্র (সে স্থলে) সততং (সর্বদা) ব্যথয়তি (ব্যথা দিয়া থাকে) [তাহা] কেন (কাহার দ্বারা) বক্তুং (বলা) শক্যতে (সম্ভব হয়)? [হে] শিব, শিব, শিব, ভোঃ (হে) শ্রীমহাদেব, শম্ভো, মে (আমার) অপরাধঃ (অপরাধ) ক্ষন্তব্যঃ (ক্ষমা করো)॥১


প্রথমে (পূর্বজন্মার্জিত) কর্মফলে আসক্তিহেতু মাতৃগর্ভে স্থিত আমাকে পাপ ব্যথিত করিয়াছে; (মাতার) বিষ্ঠা ও মূত্ররূপ অপবিত্র বস্তুমধ্যে গর্ভের অগ্নি আমাকে অত্যন্ত সিদ্ধ করিয়াছে৷ সেখানে যে যে দুঃখ নিয়ত ব্যথা দিয়া থাকে, তাহা কে বর্ণনা করিতে পারে? সুতরাং, হে শিব, হে শিব, হে শিব, হে শ্রীমহাদেব, হে শম্ভু, আমার অপরাধ ক্ষমা করো৷১


    

বাল্যে দুঃখাতিরেকো মললুলিতবপুঃ স্তন্যপানে পিপাসা

নো শক্তশ্চেন্দ্রিয়েভ্যো ভবগুণজনিতাঃ শত্রবো মাং তুদন্তি৷

নানারোগোত্থদুঃখাদ্রুদনপরবশঃ শঙ্করং ন স্মরামি

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥২


বাল্যে (বাল্যকালে) দুঃখ-অতিরেকঃ (দুঃখের আতিশয্য), মল-লুলিত-বপুঃ (শরীর মলের দ্বারা লিপ্ত), স্তন্যপানে (স্তন পান করিবার জন্য) পিপাসা চ (অথচ) ইন্দ্রিয়েভ্যঃ (ইন্দ্রিয়গুলির উপর) ন শক্তঃ (ক্ষমতাশালী ছিলাম না), ভব-গুণ-জনিতাঃ (সংসারের [তমঃ] গুণে জাত) শত্রবঃ (শত্রুগণ [মশকাদি]) মাং (আমাকে) তুদন্তি (যন্ত্রণা দান করে), নানা-রোগ-উত্থ-দুঃখাৎ (বিবিধ রোগ হইতে উৎপন্ন দুঃখহেতু) রুদন-পরবশঃ (ক্রন্দনের অধীন হইয়া) শঙ্করং (শিবকে) ন স্মরামি (স্মরণ করি না), ক্ষন্তব্যঃ ইত্যাদি॥২


বাল্যে আমার দুঃখের আতিশয্য হইয়াছিল; তখন শরীর মলে লিপ্ত হইত এবং স্তন্যপানে পিপাসা হইত; অথচ ইন্দ্রিয়গুলির উপর কোনও ক্ষমতা ছিল না; সুতরাং কর্মফলে জাত (মশকাদি) শত্রুগণ আমাকে যন্ত্রণা দিত৷ নানারোগ হইতে জাত দুঃখে রোদনপরবশ হইয়া আমি শঙ্করকে স্মরণ করি নাই৷ সুতরাং, হে শিব ইত্যাদি৷২



প্রৌঢ়োঽহং যৌবনস্থো বিষয়বিষধরৈঃ পঞ্চভির্মর্মসন্ধৌ

দষ্টো নষ্টোবিবেকঃ সুতধনযুবতীস্বাদসৌখ্যে নিষণ্ণঃ৷

শৈবীচিন্তাবিহীনং মম হৃদয়মহো মানগর্বাধিরূঢ়ং

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৩


প্রৌঢ়ঃ (প্রৌঢ়াবস্থায়), যৌবনস্থঃ (যৌবনে), অহং (আমি) পঞ্চভিঃ (পাঁচটি) বিষয়-বিষ-ধরৈঃ (ভোগ্যবিষয়রূপ সর্পের দ্বারা) মর্ম-সন্ধৌ (দেহস্থ ১০৭টি মর্মগ্রন্থিতে দষ্টঃ (দংশিত হইয়া) [এবং] নষ্টো-বিবেকঃ (বিবেকহীন হইয়া) সুত-ধন-যুবতী-স্বাদ-সৌখ্যে (পুত্র, সম্পত্তি ও যুবতীর সম্ভোগসুখে) নিষণ্ণঃ (সম্পূর্ণ রত ছিলাম); অহো (হায়), মম (আমার) হৃদয়ং (হৃদয়) শৈবী-চিন্তা-বিহীনং (শিবচিন্তাশূন্য), মান-গর্ব-অধিরূঢ়ং (মান ও অহঙ্কারে আরূঢ় ছিল), ক্ষন্তব্যঃ ইত্যাদি॥৩


আমি যখন প্রৌঢ় এবং যুবা ছিলাম তখন বিষয়রূপ পাঁচটি সর্প (শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ) আমার মর্মগ্রন্থিতে দংশন করিয়াছিল এবং তাহাতে আমার বিবেক নষ্ট হইয়াছিল৷ আমি তখন পুত্র, ধন এবং যুবতীর সম্ভোগ-সুখে সম্পূর্ণ রত ছিলাম৷ হায়, আমার হৃদয় তখন শিববিষয়ক ভাবনাশূন্য হইয়া অভিমান এবং গর্বে পূর্ণ ছিল৷ সুতরাং, হে শিব ইত্যাদি৷৩



বার্ধক্যে চেন্দ্রিয়াণাং বিগতগতিমতিশ্চাধিদৈবাদিতাপৈঃ

পাপৈ রোগৈর্বিয়োগৈস্ত্বনবসিতবপুঃ প্রোঢ়িহীনঞ্চ দীনম্৷

মিথ্যামোহাভিলাষৈর্ভ্রমতি মম মনো ধূর্জটের্ধ্যানশূন্যং

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৪


চ (এবং) বার্ধক্যে (বৃদ্ধাবস্থায়) ইন্দ্রিয়াণাং (কর্মেন্দ্রিয় ও জ্ঞানেন্দ্রিয়সমূহের) বিগত-গতি-মতিঃ (কর্মশক্তি ও জ্ঞানশক্তিবিহীন হইয়াছি) চ (এবং) আধি-দৈব-আদি-তাপৈঃ (শারীরিক, প্রাকৃতিক ও দৈব তাপসমূহের দ্বারা) পাপৈঃ (পাপসমূহের দ্বারা), রোগৈঃ (রোগসমূহের দ্বারা), বিয়োগৈঃ (আত্মীয় প্রভৃতি বিয়োগের দ্বারা) তু (কিন্তু) অনবসিত-বপুঃ (শরীর শেষ না হইয়া) প্রৌঢ়ি-হীনং (বীর্যশূন্য) চ (এবং) দীনং (দুর্দশাগ্রস্ত) [হইয়াছে]; ধূর্জটেঃ (শিবের) ধ্যানশূন্যং (চিন্তাশূন্য) মম (আমার) মনঃ (মন) মিথ্যা-মোহ-অভিলাষৈঃ (মিথ্যা, মোহ ও কামনা দ্বারা) ভ্রমতি (চলিতেছে), ক্ষন্তব্যঃ ইত্যাদি॥৪


বার্ধক্যে আমার ইন্দ্রিয়সকলের গতি ও মতি নষ্ট হইয়াছে, আধি-দৈবাদি পাপ, তাপ, রোগ ও (আত্মীয়-) বিয়োগে দেহ একেবারে শেষ না হইলেও বীর্যহীন ও দীন হইয়াছে৷ এখনও আমার মন ধূর্জটির ধ্যান না করিয়া মিথ্যা, মোহ ও কামনার পশ্চাতে ভ্রমণ করিতেছে৷ সুতরাং হে শিব, ইত্যাদি৷ ৪


নো শক্যং স্মার্তকর্ম প্রতিপদগহনপ্রত্যবায়াকুলাখ্যং

শ্রৌতে বার্তা কথং মে দ্বিজকুলবিহিতে ব্রহ্মমার্গে স্মরারে৷

জ্ঞাতো ধর্মো বিচারৈঃ শ্রবণমননয়োঃ কিং নিদিধ্যাসিতব্যং

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৫


প্রতিপদ-গহন-প্রত্যবায়-আকুল-আখ্যং (প্রতিপদে দুর্বোধ ও যথাবিধি না করিলে অনিষ্টকর বলিয়া পরিচিত) স্মার্ত-কর্ম (স্মৃতিতে বিহিত কর্ম) মে (আমার) নো শক্যং (সাধ্যায়ত্ত নহে); [হে] স্মরারে (মদনভষ্মকারী), দ্বিজ-কুল-বিহিতে (ব্রাহ্মণদিগের জন্য বিহিত) ব্রহ্মমার্গে (ব্রহ্মলাভের উপায়স্বরূপ) শ্রৌতে (বেদবিহিত কর্মবিষয়ে) বার্তা (কথা) কথম্ (কিপ্রকারে হইতে পারে)? শ্রবণ-মননয়োঃ (বেদান্তোক্ত মহাবাক্য শ্রবণ ও তদ্বিষয়ে চিন্তনের) ধর্মঃ (স্বরূপ, রীতি) বিচারৈঃ (বিচারের দ্বারা) [ন]  জ্ঞাতঃ (জ্ঞাত হয় নাই), কিং (কি বিষয়ে) নিদিধ্যাসিতব্যং (চিত্ত স্থির করিতে হইবে)? ক্ষন্তব্যঃ ইত্যাদি॥৫


প্রতিপদে অবোধ্য এবং প্রত্যবায়সঙ্কুল বলিয়া খ্যাত স্মার্তকর্মই আমার ক্ষমতার অতীত; অতএব হে স্মরারি, ব্রহ্মলাভের উপায়স্বরূপ ব্রাহ্মণদিগের জন্য বিহিত শ্রৌত কর্মের আর কথা কি? বিচারপূর্বক যখন শ্রবণ ও মননের স্বরূপ জ্ঞাত হই নাই, তখন নিদিধ্যাসনই বা কি বিষয়ে করিব? সুতরাং, হে শিব, ইত্যাদি৷৫


স্নাত্বা প্রত্যূষকালে স্নপনবিধিবিধৌ নাহৃতং গাঙ্গতোয়ং

পূজার্থং বা কদাচিদ্বহুতরগহনাৎ খণ্ডবিল্বীদলানি৷

নানীতা পদ্মমালা সরসি বিকসিতা গন্ধধূপৈস্ত্বদর্থং

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৬


প্রত্যূষকালে (ঊষাকালে) স্নাত্বা (স্নান করিয়া) স্নপন-বিধি-বিধৌ (তোমায় স্নান করাইবার বিহিতকালে) গাঙ্গতোয়ং (গঙ্গাজল) ন আহৃতং (আনীত হয় নাই), বা (অথবা) পূজার্থং (পূজার জন্য) কদাচিৎ (কখনও) বহুতর-গহনাৎ (অতি দুর্গম বন হইতে) খণ্ড-বিল্বী-দলানি (খণ্ডিত বিল্বপত্রসমূহ) [আহৃত হয় নাহ], ত্বদর্থং (তোমার জন্য) গন্ধ-ধূপৈঃ (গন্ধ এবং ধূপের সহিত) সরসি (সরোবরে) বিকসিতা (প্রস্ফুটিত) পদ্মমালা (পদ্মসমূহ বা পদ্মের মালা) ন আনীতা (আনীত হয় নাই), ক্ষন্তব্যঃ ইত্যাদি৷৬


প্রত্যূষকালে স্নান করিয়া, তোমায় স্নান করাইবার জন্য যথাসময়ে গঙ্গাজল আহরণ করি নাই, কিংবা কখনও গহন বন হইতে তোমার পূজার জন্য খণ্ডিত বিল্বদলসমূহ চয়ন করি নাই এবং তোমার জন্য গন্ধ ও ধূপের সহিত সরোবরে বিকসিত পদ্মসমূহ (কখনও) আনয়ন করি নাই৷ সুতরাং, হে শিব, ইত্যাদি৷৬


দুগ্ধৈর্মধ্বাজ্যযুক্তৈর্দধিসিতসহিতৈঃ স্নাপিতং নৈব লিঙ্গং

নো লিপ্তং চন্দনাদ্যৈঃ কনকবিরচিতৈঃ পূজিতং ন প্রসূনৈঃ৷

ধূপৈঃ কর্পূরদীপৈর্বিবিধরসযুতৈর্নৈব ভক্ষ্যোপহারৈঃ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৭


মধু-আজ্য-যুক্তৈঃ (মধু ও ঘৃত সংযুক্ত) দধি-সিত-সহিতৈঃ (দধি ও শর্করা সহিত) দুগ্ধৈঃ (দুগ্ধসমূহ দ্বারা) লিঙ্গং (শিবলিঙ্গ) ন এব স্নাপিতং (অবশ্যই স্নাপিত হন নাই), চন্দনাদ্যৈঃ (চন্দন প্রভৃতি দ্বারা) ন লিপ্তং (লিপ্ত করা হয় নাই), কনকবিরচিতৈঃ (সুবর্ণনির্মিত) প্রসূনৈঃ (পুষ্পসমূহের দ্বারা) ন পূজিতং (পূজিত হন নাই), ধূপৈঃ (ধূপসমূহের দ্বারা) কর্পূর-দীপৈঃ (কর্পূর দ্বারা প্রজ্বলিত দীপসমূহের দ্বারা), বিবিধ-রস-যুতৈঃ (বিভিন্ন রসযুক্ত) ভক্ষ্য-উপহারৈঃ (নৈবেদ্য দ্বারা) ন এব (নিশ্চয়ই [পূজিত] হন নাই), ক্ষন্তব্যঃ ইত্যাদি॥৭


আমি শিবলিঙ্গকে (কখনও) দুগ্ধ, মধু, ঘৃত, দধি ও শর্করা (পঞ্চামৃত) দ্বারা স্নান করাই নাই; উহাকে কখনও চন্দনের দ্বারা লিপ্ত করি নাই; স্বর্ণনির্মিত পুষ্পের দ্বারা, কিংবা ধূপ, কর্পূরদীপ অথবা বিবিধ রসযুক্ত নৈবেদ্য দ্বারা পূজাও করি নাই৷ সুতরাং, হে শিব, ইত্যাদি৷৭


ধ্যাত্বা চিত্তে স্মরারিং প্রচুরতরধনং নৈব দত্তং দ্বিজেভ্যো

হব্যং তে লক্ষসংখ্যৈর্হুতবহবদনে নার্পিতং বীজমন্ত্রৈঃ৷

নো তপ্তং গাঙ্গতীরে ব্রতজপনিয়মৈ রুদ্রজাপ্যৈর্ন বেদৈঃ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৮


চিত্তে (হৃদয়ে) স্মরারিং (মদনভস্মকারীকে) ধ্যাত্বা (ধ্যান করিয়া) প্রচুরতর-ধনং (বহুপরিমাণে ধন) দ্বিজেভ্যঃ (ব্রাহ্মণদিগকে) ন এব দত্তং (অবশ্যই প্রদত্ত হয় নাই), বীজমন্ত্রৈঃ (বীজমন্ত্রের সহিত) তে (তোমার উদ্দেশে) হুত-বহ-বদনে (হুত-বহনকারী অগ্নির মুখে) লক্ষ-সংখ্যৈঃ (লক্ষ সংখ্যায়) হব্যং (ঘৃতাদি) ন অর্পিতং (অর্পিত হয় নাই); গাঙ্গতীরে (গঙ্গার তীরে) ব্রত-জপনিয়মৈঃ (ব্রত, জপ ও নিয়মাদি-সহকারে) রুদ্রজাপ্যৈঃ (রুদ্রসূক্ত-জপের সহিত) নো তপ্তং (তপস্যা করা হয় নাই), ন বেদৈঃ (বেদপাঠপূর্বক করা হয় নাই), ক্ষন্তব্যঃ ইত্যাদি॥৮


চিত্তে স্মরারির (মহাদেবের) ধ্যান করিয়া কখনও ব্রাহ্মণগণকে প্রচুর ধন দান করি নাই; বীজমন্ত্রে যজ্ঞাগ্নিমুখে (কখনও) তোমার উদ্দেশে লক্ষ আহুতি দিই নাই অথবা গঙ্গাতীরে (কখনও) ব্রত, জপ ও নিয়মাদি-সহকারে কিংবা রুদ্রসূক্ত-জপ ও বেদপাঠ-সহকারে তপস্যাও করি নাই৷ সুতরাং, হে শিব, ইত্যাদি৷৮


স্থিত্বা স্থানে সরোজে প্রণবময়মরুৎকুম্ভিতে সূক্ষ্মমার্গে

শান্তে স্বান্তে প্রলীনে প্রকটিতবিভবে জ্যোতিরূপে পরাখ্যে৷

লিঙ্গজ্ঞে ব্রহ্মবাক্যে সকলতনুগতং শঙ্করং ন স্মরামি

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥৯


সরোজে (পদ্ম) স্থানে (আসনে) স্থিত্বা (উপবিষ্ট হইয়া), সূক্ষ্মমার্গে (সুষুম্না পথ) প্রণব-ময়-মরুৎ-কুম্ভিতে (ওঁকার উচ্চারণযুক্ত প্রাণবায়ু দ্বারা পরিপূর্ণ হইলে), স্ব-অন্তে (স্ব অর্থাৎ আত্মা, অন্ত বা সীমা যাহার এইরূপ অন্তঃকরণ) শান্তে (শান্ত হইলে), প্রকটিত বিভবে (আপন মহিমা প্রকাশিত হইয়াছে যাহার দ্বারা এইরূপ) ব্রহ্মবাক্যে (প্রণব) জ্যোতিরূপে (জ্যোতিঃস্বরূপ) পরাখ্যে (পরব্রহ্মরূপে কথিত) লিঙ্গজ্ঞে (সাক্ষি-চৈতন্যে) প্রলীনে (লীন হইলে), সকল-তনু-গতং (প্রত্যেক শরীরে অন্তর্যামিরূপে অবস্থিত) শঙ্করং (শিবকে) ন স্মরামি (স্মরণ করি না), ক্ষন্তব্যঃ ইত্যাদি॥৯


পদ্মাসনে উপবেশনপূর্বক প্রণব উচ্চারণ করিতে করিতে প্রথমে প্রাণবায়ুকে সুষুম্নাপথে নিরুদ্ধ করিয়া, তৎপর অন্তঃকরণকে শান্ত করিয়া এবং তৎপশ্চাৎ যে প্রণব স্বীয় মহিমা প্রকাশ করিয়াছে তাহাকে জ্যোতির্ময় পরব্রহ্মরূপী সাক্ষিচৈতন্যে প্রলীন করিয়া, প্রত্যেক শরীরে অন্তর্যামিরূপে অবস্থিত শঙ্করকে সমাধিস্থ হইয়া স্মরণ করি নাই৷ সুতরাং ইত্যাদি৷৯



নগ্নো নিঃসঙ্গশুদ্ধস্ত্রিগুণবিরহিতো ধ্বস্তমোহান্ধকারো

নাসাগ্রে ন্যস্তদৃষ্টির্বিদিতভবগুণো নৈব দৃষ্টঃ কদাচিৎ৷

উন্মন্যাবস্থয়া ত্বাং বিগতকলিমলং শঙ্করং ন স্মরামি

ক্ষন্তব্যো মেঽপরাধঃ শিব শিব শিব ভোঃ শ্রীমহাদেব শম্ভো॥১০


নগ্নঃ (দিগম্বর), নিঃসঙ্গ-শুদ্ধঃ (সঙ্গরহিত ও শুদ্ধ) ত্রিগুণ-বিরহিতঃ (সত্ত্ব, রজঃ ও তমো-রহিত), ধ্বস্ত-মোহ-অন্ধকারঃ (মোহরূপ অন্ধকার হইতে বিমুক্ত) নাসাগ্রে (নাসিকার অগ্রভাগে) ন্যস্ত-দৃষ্টিঃ (স্থিরদৃষ্টি [যোগস্থ]), বিদিত-ভব-গুণঃ (সংসারে স্বরূপ সম্বন্ধে জ্ঞানবান) [তুমি] কদাচিৎ (কখনও) ন এব দৃষ্টঃ (অবশ্যই দৃষ্ট হও নাই);  উন্মন্যা-অবস্থয়া (অতি ব্যাকুলতা সহকারে) বিগত-কলি-মলং (কলি-কলুষ-শূন্য) শঙ্করং (মঙ্গলময়) ত্বাং (তোমাকে) ন স্মরামি (স্মরণ করি না), ক্ষন্তব্যঃ ইত্যাদি৷

[উন্মন্যবস্থাধিগমায় বিদ্বন্নুপায়মেকং তব নির্দিশামঃ৷

পশ্যন্নুদাসীনদৃশা প্রপঞ্চং সঙ্কল্পমুন্মূলয় সাবধানঃ॥] (যোগতারাবলী, ১৯)


দিগম্বর, সঙ্গরহিত, শুদ্ধ, ত্রিগুণরহিত, মোহান্ধকারবিমুক্ত, নাসাগ্রে ন্যস্তদৃষ্টি এবং সংসারের স্বরূপসম্বন্ধে জ্ঞানবান তোমাকে কখনও দেখি নাই, কিংবা তন্ময়চিত্তে কলিকলুষশূন্য মঙ্গলময় তোমাকে স্মরণ করি নাই৷ সুতরাং, হে শিব, ইত্যাদি ইত্যাদি৷১০


চন্দ্রোদ্ভাসিতশেখরে স্মরহরে গঙ্গাধরে শঙ্করে

সর্পৈর্ভূষিতকণ্ঠকর্ণযুগলে নেত্রোত্থবৈশ্বানরে৷

দন্তিত্বক্‌কৃতসুন্দরাম্বরধরে ত্রৈলোক্যসারে হরে

মোক্ষার্থং কুরু চিত্তবৃত্তিমচলামন্যৈস্তু কিং কর্মভিঃ॥১১


চন্দ্র-উদ্ভাসিত-শেখরে (যাঁহার মস্তক চন্দ্রের দ্বারা উজ্জ্বল), স্মর-হরে (মদন-ভস্মকারী), গঙ্গা-ধরে (মস্তকে গঙ্গাধারণকারী), শং-করে (মঙ্গলবিধায়ী), সর্পৈঃ (সর্পসমূহের দ্বারা) ভূষিত-কণ্ঠ-কর্ণ-যুগলে (যাঁহার কণ্ঠ এবং কর্ণদ্বয় সজ্জিত হইয়াছে), নেত্র-উত্থ-বৈশ্বানরে (যাঁহার নয়ন হইতে অগ্নি উত্থিত হয়), দন্তি-ত্বক্-কৃত-সুন্দর-অম্বর-ধরে (যিনি হস্তীর চর্মে নির্মিত সুন্দর উত্তরীয় ধারণ করেন), [সেই] ত্রৈলোক্যসারে (ত্রিলোকের সার) হরে (শিবে) মোক্ষ-অর্থং (মুক্তিলাভের জন্য) চিত্তবৃত্তিম্ (চিত্তের বৃত্তিসমূহ) অচলাং (স্থির) কুরু (করো), তু (পরন্তু) অন্যৈঃ (অপর) কর্মভিঃ (কর্মসমূহের দ্বারা) কিম্ (কি প্রয়োজন)?১১


যাঁহার মস্তক চন্দ্রের দ্বারা উদ্ভাসিত, যিনি মদনকে ভস্ম করিয়াছেন, যিনি (মস্তকে) গঙ্গা ধারণ করেন, যিনি মঙ্গলবিধায়ী, যাঁহার কণ্ঠ ও কর্ণযুগল সর্পের দ্বারা ভূষিত, যাঁহার নয়ন হইতে অগ্নি উত্থিত হয়, যিনি গজচর্মের সুন্দর আবরণ ধারণ করিয়াছেন, মুক্তিলাভের জন্য ত্রৈলোক্যের সার সেই শিবে চিত্তবৃত্তি স্থির করো৷ অন্য কর্মের কি প্রয়োজন?১১


কিং বাঽনেন ধনেন বাজিকরিভিঃ প্রাপ্তেন রাজ্যেন কিং

কিং বা পুত্রকলত্রমিত্রপশুভির্দেহেন গেহেন কিম্৷

জ্ঞাত্বৈতৎ ক্ষণভঙ্গুরং সপদি রে ত্যাজ্যং মনো দূরতঃ

স্বাত্মার্থং গুরুবাক্যতো ভজ ভজ শ্রীপার্বতীবল্লভম্॥১২


অনেন (এই) ধনেন (ধনের দ্বারা), বাজি-করিভিঃ (অশ্ব ও হস্তিসমূহের দ্বারা) কিম্ (কি হইবে)? প্রাপ্তেন (প্রাপ্ত) রাজ্যেন (রাজ্যের দ্বারা) বা (বা) কিম্ (কি হইবে)? পুত্র-কলত্র-মিত্র-পশুভিঃ (পুত্র, স্ত্রী, মিত্র এবং পশুসমূহের দ্বারা) বা (বা) কিম্? দেহেন (দেহের দ্বারা), গেহেন (গৃহের দ্বারা) কিম্? রে মনঃ (রে মন) ক্ষণ-ভঙ্গুরং (ক্ষণমাত্রে বিনাশী) জ্ঞাত্বা (জানিয়া) এতৎ (ইহা) সপদি (আশু) দূরতঃ (দূরে) ত্যাজ্যং (ত্যাগ করা উচিত)৷ স্ব-আত্ম-অর্থং (নিজ আত্মার জন্য) গুরু-বাক্যতঃ (গুরুর বাক্য অনুসারে) শ্রীপার্বতীবল্লভং (পার্বতী-পতিকে) ভজ ভজ (পুনঃপুনঃ ভজনা করো)॥১২


এই ধন, অশ্ব, হস্তী অথবা প্রাপ্ত রাজ্যেই বা কি হইবে? পুত্র, স্ত্রী, মিত্র ও পশু দ্বারা কি হইবে? দেহ এবং গৃহেই বা কি হইবে? রে মন, ইহা ক্ষণভঙ্গুর জানিয়া শীঘ্র দূরে ত্যাগ করা উচিত৷ আত্মলাভের জন্য গুরুবাক্যানুসারে পার্বতীবল্লভের পুনঃপুনঃ ভজনা করো৷১২


আয়ুর্নশ্যতি পশ্যতাং প্রতিদিনং যাতি ক্ষয়ং যৌবনং

প্রত্যায়ান্তি গতাঃ পুনর্ন দিবসাঃ কালো জগদ্ভক্ষকঃ৷

লক্ষ্মীস্তোয়তরঙ্গভঙ্গচপলা বিদ্যুচ্চলং জীবিতং

তস্মান্মাং শরণাগতং শরণদ ত্বং রক্ষ রক্ষাধুনা॥১৩


পশ্যতাম্ (দেখিতে দেখিতে দর্শনকারীদের) আয়ুঃ (জীবন) প্রতিদিনং (প্রতিদিন) নশ্যতি (নাশ হয়), যৌবনং (যৌবন) ক্ষয়ং যাতি (ক্ষয়প্রাপ্ত হয়), গতাঃ (অতীত) দিবসাঃ (দিনসমূহ) পুনঃ (পুনর্বার) ন প্রতি-আয়ান্তি (প্রত্যাগমন করে না), কালঃ (সময়) জগৎ-ভক্ষকঃ (জগৎকে সংহার করে), লক্ষ্মীঃ (সৌভাগ্য) তোয়-তরঙ্গ-ভঙ্গ-চপলা (জলের তরঙ্গভঙ্গের ন্যায় চঞ্চলা), জীবিতং (জীবন) বিদ্যুৎ-চলং (বিদ্যুতের ন্যায় অস্থির), তস্মাৎ (সুতরাং) [হে] শরণদ (আশ্রয়দানকারী) ত্বং (তুমি) শরণাগতং (আশ্রয়প্রার্থী) মাং (আমাকে) অধুনা (এক্ষণে) রক্ষ রক্ষ (রক্ষা করো, রক্ষা করো)॥১৩


দেখিতে দেখিতে প্রতিদিন আয়ুনাশ হয়; ও যৌবনক্ষয় হয়; গত দিবস ফিরিয়া আসে না; কাল জগতের ভক্ষক; লক্ষ্মী জলের তরঙ্গভঙ্গের ন্যায় চপলা; জীবন বিদ্যুতের ন্যায় চঞ্চল; অতএব হে শরণদ, তুমি এক্ষণে শরণাপন্ন আমাকে রক্ষা করো, রক্ষা করো৷১৩


শান্তং পদ্মাসনস্থং শশধরমুকুটং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং

শূলং বজ্রঞ্চ খড়্গং পরশুমপি বরং দক্ষিণাঙ্গে বহন্তম্৷

নাগং পাশঞ্চ ঘণ্টাং ডমরুকসহিতং চাঙ্কুশং বামভাগে

নানালঙ্কারদীপ্তং স্ফটিকমণিনিভং পার্বতীশং ভজামি॥১৪


শান্তং (শান্ত), পদ্ম-আসন-স্থং (পদ্মাসনে আসীন), শশধর-মুকুটং (চন্দ্রমৌলি), পঞ্চ-বক্ত্রং (পঞ্চানন), ত্রিনেত্রং (ত্রিনয়নকে); দক্ষিণাঙ্গে (দক্ষিণভাগে) শূলং, বজ্রং চ (এবং) খড়্গং, পরশুম্ (কুঠার) অপি (আরও) বরং চ (বর); বামভাগে নাগং (সর্প), পাশং, ঘণ্টাং, ডমরুক-সহিতং (ডমরুর সহিত) অঙ্কুশং বহন্তং (ধারণকারীকে); নানা-অলঙ্কার-দীপ্তং (বিবিধ অলঙ্কারে উজ্জ্বল), স্ফটিক-মণি-নিভং (স্ফটিকমণির ন্যায় শুভ্র ও নির্মল) পার্বতী-ঈশং (পার্বতী-পতিকে) ভজামি (আমি ভজনা করি)॥১৪


যিনি শান্ত, পদ্মাসনে আসীন, চন্দ্রমুকুটধারী, পঞ্চানন ও ত্রিনয়ন; যিনি দক্ষিণহস্তসমূহে শূল, বজ্র, খড়্গ, কুঠার ও বর ধারণ করেন এবং বামহস্তসমূহে নাগ, পাশ, ঘণ্টা ও ডমরুসহিত অঙ্কুশ ধারণ করেন; সেই নানালঙ্কারে শোভিত ও স্ফটিকমণিসদৃশ, পার্বতীপতিকে ভজনা করি৷১৪


বন্দে দেবমুমাপতিং সুরগুরুং বন্দে জগৎকারণং

বন্দে পন্নগভূষণং মৃগধরং বন্দে পশূনাং পতিম্৷

বন্দে সূর্যশশাঙ্কবহ্নিনয়নং বন্দে মুকুন্দপ্রিয়ং

বন্দে ভক্তজনাশ্রয়ঞ্চ বরদং বন্দে শিবং শঙ্করম্॥১৫


দেবং (স্বপ্রকাশ) উমা-পতিং (পার্বতীপতি) সুরগুরুং (দেবগুরুকে) বন্দে (বন্দনা করি), জগৎ-কারণং (জগৎকারণকে) বন্দে, পন্নগ-ভূষণং (সর্পভূষণধারী) মৃগধরং (হস্তে মৃগধারণকারীকে) বন্দে, পশূনাং (পশু [জীব] দিগের) পতিং (প্রভুকে) বন্দে, সূর্য-শশাঙ্ক-বহ্নি-নয়নং (সূর্য, চন্দ্র ও অগ্নিরূপ ত্রিনয়নধারীকে) বন্দে, মুকুন্দ-প্রিয়ং (বিষ্ণুর প্রিয়) বন্দে, ভক্ত-জন-আশ্রয়ং (ভক্তজনের আশ্রয়) চ বরদং (বরদানকারীকে) বন্দে, শিবং (মঙ্গলময়) শঙ্করং (শঙ্করকে) বন্দে॥১৫


স্বপ্রকাশ উমাপতি সুরগুরুকে বন্দনা করি; জগৎকারণকে বন্দনা করি; সর্পভূষণ ও মৃগধরকে বন্দনা করি; পশুপতিকে বন্দনা করি; চন্দ্র, সূর্য ও বহ্নিরূপ ত্রিনয়নধারীকে বন্দনা করি; মুকুন্দপ্রিয়কে বন্দনা করি; ভক্তজনের আশ্রয় ও বরদাতাকে বন্দনা করি; মঙ্গলময় শঙ্করকে বন্দনা করি৷১৫


গাত্রং ভস্মসিতং সিতঞ্চ হসিতং হস্তে কপালং সিতং

খট্বাঙ্গঞ্চ সিতং সিতশ্চ বৃষভঃ কর্ণে সিতে কুণ্ডলে৷

গঙ্গাফেনসিতা জটা পশুপতেশ্চন্দ্রঃ সিতো মূর্ধনি

সোঽয়ং সর্বসিতো দদাতু বিভবং পাপক্ষয়ং সর্বদা॥১৬


পশুপতেঃ (পশুপতির) গাত্রং (শরীর) ভস্ম-সিতং (ভস্মের দ্বারা শুভ্র), চ (এবং) হসিতং (হাস্য) সিতং (শুভ্র), হস্তে কপালং (খর্পর) সিতং, চ খট্বাঙ্গং (খট্বাপদাকার নরকপালযুক্ত দণ্ড) সিতং, চ বৃষভঃ সিতঃ, কর্ণে কুণ্ডলে (কুণ্ডলদ্বয়) সিতে (শুভ্র), জটা গঙ্গা-ফেন-সিতা (গঙ্গার ফেনের দ্বারা শুভ্র), মূর্ধনি (মস্তকে) চন্দ্রঃ সিতঃ, সঃ (সেই) অয়ং (এই) সর্বসিতঃ (সর্বশুভ্র) পাপক্ষয়ং (পাপনাশরূপ) বিভবং (ঐশ্বর্য) সর্বদা দদাতু (প্রদান করুন)॥১৬


যে পশুপতির গাত্র ভস্ম দ্বারা শুভ্র, যাঁহার হাস্য শুভ্র, যাঁহার হস্তের নরকপাল শুভ্র ও খট্বাঙ্গ শুভ্র, যাঁহার বৃষভ শুভ্র এবং কর্ণকুণ্ডলদ্বয় শুভ্র, যাঁহার জটা গঙ্গার ফেনসমূহ দ্বারা শুভ্র এবং যাঁহার মস্তকের চন্দ্র শুভ্র
—এইরূপে যিনি সর্বশুভ্র, তিনি আমায় সর্বদা পাপক্ষয়রূপ বিভব প্রদান করুন৷১৬


করচরণকৃতং বাক্কায়জং কর্মজং বা

শ্রবণনয়নজং বা মানসং বাঽপরাধম্৷

বিহিতমবিহিতং বা সর্বমেতৎ ক্ষমস্ব

জয় জয় করুণাব্ধে শ্রীমহাদেব শম্ভো॥১৭


কর-চরণ-কৃতং (হস্ত ও পদের দ্বারা কৃত) বাক্-কায়-জং (বাক্য ও শরীর হইতে জাত) বা কর্মজং (কর্ম হইতে জাত), বা শ্রবণ-নয়ন-জং (কর্ণ ও চক্ষু হইতে জাত) বা মানসং (মনের দ্বারা কৃত), বা বিহিতং (যাহা কৃত হইয়াছে, অর্থাৎ সঞ্চিত), অবিহিতম্ (যাহা কৃত হয় নাই, অর্থাৎ আগামী) এতৎ (এই) সর্বম্ (সমস্ত) অপরাধং ক্ষমস্ব (তুমি ক্ষমা করো)৷ [হে] করুণা-অব্ধে (করুণাসাগর), শ্রীমহাদেব, শম্ভো (শম্ভু) জয় জয় (তোমার জয় হউক, জয় হউক)॥১৭


আমার এই জন্মে হস্তপদের দ্বারা কৃত অপরাধ, বা বাক্যজ, শরীরজ, কর্মজ, শ্রবণজ, নয়নজ কিংবা মানস অপরাধ, অথবা সঞ্চিত এবং আগামী অপরাধ—এই সব ক্ষমা করো৷ হে করুণাসাগর, শ্রীমহাদেব, শম্ভু, তোমার জয় হউক, জয় হউক৷১৭









2.18 শিবমানসপূজনস্তোত্রম্

রত্নৈঃ কল্পিতমাসনং হিমজলৈঃ স্নানঞ্চ দিব্যাম্বরং

নানারত্নবিভূষিতং মৃগমদামোদাঙ্কিতং চন্দনম্৷

জাতীচম্পকবিল্বপত্ররচিতং পুষ্পঞ্চ ধূপং তথা

দীপং দেব দয়ানিধে পশুপতে হৃৎকল্পিতং গৃহ্যতাম্॥১


[হে] দেব (স্বপ্রকাশ) দয়ানিধে (করুণাসাগর), পশুপতে (শিব), হৃৎ-কল্পিতম্ (আমার হৃদয়ে কল্পিত, মানস) রত্নৈঃ (রত্নসমূহের দ্বারা) কল্পিতম্ (নির্মিত) আসনং (আসন), হিমজলৈঃ (শীতল জলের দ্বারা) স্নানং (স্নান), চ (এবং) নানা-রত্ন-বিভূষিতং (বিবিধ রত্নে খচিত) দিব্য-অম্বরং (অপূর্ব বসন), মৃগ-মদ-আমোদ-অঙ্কিতং (মৃগনাভির গন্ধ দ্বারা সুবাসিত) চন্দনং (চন্দন), জাতী-চম্পক-বিল্বপত্র-রচিতং (জাতী, চম্পক ও বিল্বপত্রের দ্বারা সজ্জিত) পুষ্পং (পুষ্পাঞ্জলি) চ (এবং) ধূপং তথা (আরও) দীপং গৃহ্যতাম্ (গ্রহণ করো)॥১


হে দেব, হে দয়ানিধি, হে পশুপতি, আমার হৃদয়ে তোমার জন্য রত্নময় আসন, শীতল স্নানজল, নানারত্নখচিত দিব্য বস্ত্র, মৃগনাভির গন্ধে সুবাসিত চন্দন, জাতী, চম্পক ও বিল্বপত্রে রচিত অঞ্জলি এবং ধূপ ও দীপ কল্পিত হইয়াছে উহা গ্রহণ করো৷১

    

সৌবর্ণে মণিখণ্ডরত্নরচিতে পাত্রে ঘৃতং পায়সং

ভক্ষ্যং পঞ্চবিধং পয়োদধিযুতং রম্ভাফলং পানকম্৷

শাকানামযুতং জলং রুচিকরং কর্পূরখণ্ডোজ্জ্বলং

তাম্বূলং মনসা ময়া বিরচিতং ভক্ত্যা প্রভো স্বীকুরু॥২


মণিখণ্ড-রত্ন-রচিতে (মণিখণ্ড ও রত্নে খচিত) সৌবর্ণে (স্বর্ণময়) পাত্রে ঘৃতং, পায়সং (পায়স) পঞ্চবিধং (পঞ্চপ্রকার) ভক্ষ্যং (ভক্ষ্যদ্রব্য), পয়ঃ-দধি-যুতং (দুগ্ধ ও দধি সহিত) রম্ভাফলং (কলা), পানকং (পানীয় সরবৎ), শাকানাং (ব্যঞ্জনসমূহের) অযুতং (শত সহস্র), রুচিকরং (তৃপ্তিপ্রদ) জলং, কর্পূর-খণ্ড-উজ্জ্বলং (কর্পূরখণ্ডের দ্বারা উজ্জ্বল) তাম্বূলং (পান) ময়া (আমার দ্বারা) ভক্ত্যা (ভক্তি সহকারে) মনসা (মনে মনে) বিরচিতং (রচিত হইয়াছে)৷ [হে] প্রভো, স্বীকুরু (গ্রহণ করো)॥২


মণিখণ্ডে ও রত্নখচিত সুবর্ণপাত্রে ঘৃত, পায়স, পঞ্চবিধ ভক্ষ্য, দুগ্ধ ও দধিযুক্ত কলা, পানীয়, বহুপ্রকারের ব্যঞ্জন, তৃপ্তিপ্রদ জল এবং কর্পূরখণ্ডে শোভিত তাম্বূল আমি মনে মনে ভক্তিপূর্বক রচনা করিয়াছি; হে প্রভু,
গ্রহণ করো৷২


ছত্রং চামরয়োর্যুগং ব্যজনকং চাদর্শকং নির্মলং

বীণাভেরিমৃদঙ্গকাহলকলাগীতঞ্চ নৃত্যং তথা৷

সাষ্টাঙ্গং প্রণতিঃ স্তুতির্বহুবিধা হ্যেতৎ সমস্তং ময়া

সংকল্পেন সমর্পিতং তব বিভো পূজাং গৃহাণ প্রভো॥৩


ছত্রং (ছত্র) চামরয়োঃ যুগং (দুইটি চামর), ব্যজনকং (ক্ষুদ্র পাখা) চ নির্মলং (বিমল) আদর্শকং (আয়না) বীণা-ভেরি-মৃদঙ্গ-কাহল-কলা-গীতং (বীণা, ভেরি, মৃদঙ্গ ও ঢক্কা হইতে উত্থিত ললিত সঙ্গীত) চ নৃত্যং তথা (আরও) সাষ্টাঙ্গং প্রণতিঃ (সাষ্টাঙ্গ প্রণাম), বহুবিধা (বহুপ্রকার) স্তুতিঃ (স্তব) [হে] বিভো, এতৎ (এই) সমস্তং (সকল) হি (নিশ্চয়ই) ময়া (আমার দ্বারা) সংকল্পেন (কল্পনা সহকারে) তবা (তোমার প্রতি) সমর্পিতং (অর্পিত হইয়াছে), [হে] প্রভো, পূজাং (পূজা) গৃহাণ (গ্রহণ করো)॥৩


ছত্র, চামরযুগল, ক্ষুদ্র ব্যজন ও নির্মল আদর্শ, বীণা, ভেরি, মৃদঙ্গ ও ঢক্কা হইতে উত্থিত ললিত গীত, নৃত্য, সাষ্টাঙ্গ প্রণাম এবং বহুবিধ স্তুতি—হে বিভু, এই সমস্তই আমি মনে মনে তোমায় সমর্পণ করিতেছি; হে প্রভু, তুমি আমার এই পূজা গ্রহণ করো৷৩


আত্মা ত্বং গিরিজা মতিঃ সহচরাঃ প্রাণাঃ শরীরং গৃহং

পূজা তে বিষয়োপভোগরচনা নিদ্রা সমাধিস্থিতিঃ৷

সঞ্চারঃ পদয়োঃ প্রদক্ষিণবিধিঃ স্তোত্রাণি সর্বা গিরো

যদ্‌ যৎ কর্ম করোমি তত্তদখিলং শম্ভো তবারাধনম্॥৪


[হে] শম্ভো (শিব) ত্বম্ (তুমি) আত্মা (আমার আত্মা), গিরিজা (পার্বতী) মতিঃ (বুদ্ধি) প্রাণাঃ (ইন্দ্রিয়সমূহ) সহচরাঃ (তোমার অনুচর ভূত প্রেতাদি) শরীরং (এই দেহ) গৃহং (তোমার মন্দির), বিষয়-উপভোগ রচনা (আমার সমস্ত বিষয়-উপভোগের আয়োজন) তে (তোমার) পূজা, নিদ্রা (আমার নিদ্রা) সমাধিস্থিতিঃ (সমাধিতে অবস্থান), পদয়োঃ (পদদ্বয়ের) সঞ্চারঃ (চলন) প্রদক্ষিণবিধিঃ (তোমার যথাবিধি প্রদক্ষিণ), সর্বাঃ (আমার সকল) গিরঃ (বাক্যসমূহ) স্তোত্রাণি (তোমার স্তোত্র), যৎ যৎ (যে যে) কর্ম (কর্ম) করোমি (আমি করি) তৎ তৎ অখিলং (সেই সমস্তই) তব (তোমার) আরাধনম্ (পূজা)॥৪


হে শম্ভু, তুমিই আমার আত্মা, পার্বতীই আমার বুদ্ধি, আমার ইন্দ্রিয়সমূহ  তোমার ভৃত্য, শরীর তোমার মন্দির, তোমার পূজারই জন্য আমার বিষয়ভোগচেষ্টা, তোমাতে সমাহিত হওয়াই আমার নিদ্রা, আমার পাদ-সঞ্চালনের অর্থ তোমায় বিধিপূর্বক প্রদক্ষিণ করা, আমার বাক্যসমূহ তোমার স্তব,—আমি যাহাই করি তাহা তোমারই আরাধনার জন্য৷৪


ইত্থং মানসপূজনং শশিভৃতঃ কুর্বন্ ত্রিসন্ধ্যং নরঃ

কিংবা শ্লোকচতুষ্টয়ং প্রতিদিনং পূজাবসানে পঠন্৷

প্রাপ্নোতীহ সমস্তপার্থিবসুখং চান্তে পদং শূলিনো

ব্যাসস্তেন মহাবসানসময়ে কৈলাসলোকং গতঃ॥৫


নরঃ (মনুষ্য) ত্রিসন্ধ্যং (প্রাতঃ, মধ্যাহ্ন ও সায়াহ্নে) ইত্থং (এই প্রকারে) শশিভৃতঃ (চন্দ্রকলাধারী শিবের) মানস-পূজনং (মানস পূজা) কুর্বন্ (করিয়া) কিংবা (অথবা) শ্লোকচতুষ্টয়ং (উপরোক্ত চারিটি শ্লোক) প্রতিদিনং (প্রত্যহ) পূজাবসানে (পূজার শেষে) পঠন্ (পাঠ করিয়া), ইহ (এই জন্মে বা এই জগতে) সমস্ত-পার্থিব-সুখং (সকল সাংসারিক আনন্দ) চ (এবং) অন্তে (জীবনান্তে) শূলিনঃ (শূলধারী শিবের) পদং (পদ) প্রাপ্নোতি (প্রাপ্ত হয়)৷ ব্যাসঃ (ব্যাসদেব) মহা-অবসান-সময়ে (মৃত্যুকাল আগত হইলে) তেন (উহার দ্বারাই, অর্থাৎ মানস পূজার দ্বারাই) কৈলাসলোকং (শিবলোক) গতঃ (প্রাপ্ত হইয়াছিলেন)॥৫


মানুষ ত্রিসন্ধ্যা এই প্রকারে শম্ভুর মানস পূজা করিয়া কিংবা প্রতিদিন পূজান্তে শ্লোকচতুষ্টয় পাঠ করিয়া, এই জীবনে সমস্ত পার্থিব সুখ প্রাপ্ত হয় এবং মরণান্তে শিবপদ প্রাপ্ত হয়৷ মৃত্যুকাল আগত হইলে উহার দ্বারাই ব্যাসদেব কৈলাস প্রাপ্ত হইয়াছিলেন৷৫




2.19 হরগৌর্যষ্টকম্

কস্তূরিকাচন্দনলেপনায়ৈ, শ্মশানভস্মাঙ্গবিলেপনায়৷

সৎকুণ্ডলায়ৈ ফণিকুণ্ডলায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥১


কস্তূরিকা-চন্দন-লেপনায়ৈ ([যিনি, যে গৌরী] মৃগনাভিসংযুক্ত চন্দন লেপন করিয়াছেন), শ্মশান-ভস্ম-অঙ্গ-বিলেপনায় ([যিনি, যে হর]  শ্মশান-ভস্মকে অঙ্গলেপ করিয়াছেন) সৎকুণ্ডলায়ৈ (মনোহরকুণ্ডলধারিণী), ফণি-কুণ্ডলায় (সর্পকুণ্ডলধারী) [সেই] শিবায়ৈ (শিবানীকে) নমঃ (নমস্কার) চ (এবং) শিবায় নমঃ (শিবকে নমস্কার)॥১


যিনি (গৌরীরূপ অর্ধাঙ্গে) মৃগনাভিসহ চন্দন লেপন করিয়াছেন এবং (হররূপ অর্ধাঙ্গে) শ্মশানভস্মরূপ অঙ্গলেপ মাখিয়াছেন, যিনি অর্ধাঙ্গে মনোহর কুণ্ডলধারিণী এবং অর্ধাঙ্গে সর্পকুণ্ডলধারী, সেই শিবাকে নমস্কার এবং সেই শিবকে নমস্কার৷১


মন্দারমালাপরিশোভিতায়ৈ, কপালমালাপরিশোভিতায়৷

দিব্যাম্বরায়ৈ চ দিগম্বরায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥২


মন্দার-মালা-পরিশোভিতায়ৈ (যিনি মন্দার পুষ্পের মালায় পরিশোভিতা), কপাল-মালা-পরিশোভিতায় (যিনি কপাল-মালা দ্বারা শোভিত), দিব্য-অম্বরায়ৈ (দিব্যবস্ত্র-পরিহিতা) চ দিক্-অম্বরায় (উলঙ্গ) শিবায়ৈ নমঃ, শিবায় চ নমঃ॥২


যিনি অর্ধাঙ্গে মন্দারমালায় পরিশোভিতা এবং অপরার্ধে কপালমালায় পরিশোভিত, যাঁহার অর্ধাঙ্গে দিব্য বস্ত্র এবং অপরার্ধ উলঙ্গ, সেই শিবাকে ইত্যাদি৷২


চলৎক্বণৎকঙ্কণনূপুরায়ৈ, বিভ্রৎফণাভাসুরনূপুরায়৷

হেমাঙ্গদায়ৈ চ ফণাঙ্গদায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥৩


চলৎ-ক্বণৎ-কঙ্কণ-নূপুরায়ৈ (চঞ্চল ও শব্দায়মান সুবর্ণনূপুর-পরিহিতা), বিভ্রৎ-ফণা-ভাসুর-নূপুরায় (ফণাধারীর উজ্জ্বল নূপুর পরিহিত), হেম-অঙ্গদায়ৈ (সুবর্ণের অঙ্গদ [বাজু] পরিহিতা) চ ফণা-অঙ্গদায় (ফণার অঙ্গদ [বাজু] পরিহিত), শিবায়ৈ ইত্যাদি॥৩


যাঁহার অর্ধাঙ্গের চরণে চঞ্চল স্বর্ণনূপুর বাজিতেছে এবং অপরার্ধে সর্পের উজ্জ্বল নূপুর রহিয়াছে, যাঁহার অর্ধাঙ্গের বাহুতে স্বর্ণের অঙ্গদ এবং অপরার্ধে ফণার অঙ্গদ, সেই ইত্যাদি৷৩

    

বিলোলনীলোৎপললোচনায়ৈ, বিকাসিপঙ্কেরুহলোচনায়৷

ত্রিলোচনায়ৈ চ বিষমেক্ষণায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥৪


বিলোল-নীল-উৎপল-লোচনায়ৈ (চঞ্চল ও নীলপদ্মসদৃশ নয়নবিশিষ্টা), বিকাসি-পঙ্কেরুহ-লোচনায় (স্ফুটনোন্মুখ পদ্মের ন্যায় চক্ষুবিশিষ্ট), ত্রিলোচনায়ৈ (ত্রিনয়না) চ (এবং) বিষমেক্ষণায় (ত্রিনয়ন) শিবায়ৈ ইত্যাদি॥৪


যাঁহার অর্ধাঙ্গে চঞ্চল নীলপদ্মের ন্যায় লোচন এবং অপরার্ধে স্ফোটনোন্মুখ পদ্মের ন্যায় লোচন, যিনি ত্রিনয়না এবং ত্রিনয়ন, সেই ইত্যাদি৷৪


প্রপন্নপৃষ্ঠে সুখদাশ্রয়ায়ৈ, ত্রৈলোক্যসংহারকতাণ্ডবায়৷

কৃতস্মরায়ৈ বিকৃতস্মরায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥৫


প্রপন্ন-পৃষ্ঠে (আশ্রিত [বাহনের] পৃষ্ঠে) সুখদ-আশ্রয়ায়ৈ (সুখে সমাসীনা) ত্রৈলোক্য-সংহারক তাণ্ডবায় (ত্রিলোকবিধ্বংসী তাণ্ডব নৃত্যপরায়ণ), কৃতস্মরায়ৈ (কামদেবের রচয়িত্রী), বিকৃতস্মরায় (মদনবিনাশক) শিবায়ৈ ইত্যাদি॥৫


যিনি অর্ধাঙ্গে স্বাশ্রিত বাহনের পৃষ্ঠে সুখে সমাসীনা এবং অপরার্ধে ত্রিলোকের সংহারকারী তাণ্ডব নৃত্যে বিভোর, যিনি অর্ধাঙ্গে কামদেবের রচনা করেন এবং অপরার্ধে তাঁহার বিনাশ করেন, সেই ইত্যাদি৷৫


চাম্পেয়গৌরার্ধশরীরকায়ৈ, কর্পূরগৌরার্ধশরীরকায়৷

ধম্মিল্লবত্যৈ চ জটাধরায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥৬


চাম্পেয়-গৌর-অর্ধ-শরীরকায়ৈ (যাঁহার অর্ধ শরীর চম্পকের ন্যায় হেমকান্তি), কর্পূর-গৌর-অর্ধ-শরীরকায় (অপরার্ধ কর্পূরের ন্যায় শুভ্র), ধম্মিল্লবত্যৈ (কবরী-ধারিণী) চ (এবং) জটাধরায় (জটাধারী) শিবায়ৈ ইত্যাদি॥৬


যাঁহার অর্ধ শরীর চম্পকের ন্যায় স্বর্ণাভ এবং অর্ধ শরীর কর্পূরের ন্যায় শুভ্র, যিনি কবরীধারিণী অথচ জটাধর, সেই ইত্যাদি৷৬


অম্ভোধরশ্যামলকুন্তলায়ৈ, বিভূতিভূষাঙ্গজটাধরায়৷

জগজ্জনন্যৈ জগদেকপিত্রে, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥৭


অম্ভোধর-শ্যামল-কুন্তলায়ৈ (মেঘের ন্যায় কৃষ্ণবর্ণ কেশবিশিষ্টা), বিভূতি-ভূষাঙ্গ-জটাধরায় (অঙ্গে বিভূতি ভূষিত এবং জটাধর) জগৎ-জনন্যৈ (জগতের মাতা) জগৎ-এক-পিত্রে (জগতের একমাত্র পিতা) শিবায়ৈ ইত্যাদি॥৭


যাঁহার অর্ধাঙ্গের কুন্তল মেঘের ন্যায় শ্যামল, অথচ যিনি বিভূতিভূষিত অপরার্ধে জটা ধারণ করেন, যিনি জগজ্জননী অথচ জগতের একমাত্র পিতা, সেই ইত্যাদি৷৭


সদা শিবানাং পরিভূষণায়ৈ, সদাঽশিবানাং পরিভূষণায়৷

শিবান্বিতায়ৈ চ শিবান্বিতায়, নমঃ শিবায়ৈ চ নমঃ শিবায়॥৮


সদা (সর্বদা) শিবানাং (মঙ্গলময় বস্তুসমূহের) পরিভূষণায়ৈ (ভূষণস্বরূপা), সদা অশিবানাং (অমঙ্গল বস্তুসমূহের) পরিভূষণায় (শোভাবর্ধক) [যিনি একাংেশ শুভ ও অপরাংশে অশুভ দ্রব্যে ভূষিত], শিব-অন্বিতায়ৈ (শিবের সহিত মিলিতা), চ (এবং), শিবা-অন্বিতায় (শিবানীর সহিত মিলিত) শিবায়ৈ ইত্যাদি॥৮


যিনি সর্বদা অর্ধাঙ্গস্থ মঙ্গলময় বস্তুসমূহেরও শোভাবর্ধনকারিণী, প্রত্যুত যিনি সর্বদা অপরার্ধে স্থিত অমঙ্গল বস্তুসমূহেরও শোভাবর্ধক, যিনি শিবের সহিত সংযুক্তা এবং যিনি শিবার সহিত সংযুক্ত, সেই শিবাকে নমস্কার এবং সেই শিবকে নমস্কার৷৮





2.20 শিবপ্রদোষস্তোত্রাষ্টকম্

সত্যং ব্রবীমি পরলোকহিতং ব্রবীমি

সারং ব্রবীম্যুপনিষদ্ধৃদয়ং ব্রবীমি৷

সংসারমুল্বণমসারমবাপ্য জন্তোঃ

সারোঽয়মীশ্বরপদাম্বুরুহস্য সেবা॥১


সত্যং ব্রবীমি (সত্য বলিতেছি) পর-লোক-হিতং (পরলোকের হিতকর বাক্য) ব্রবীমি, সারং (সার) ব্রবীমি, উপনিষদ্‌-হৃদয়ং (উপনিষদের মর্মকথা) ব্রবীমি, উল্বণম্ (প্রবল) অসারং (সারহীন) সংসারম্ (সংসার) অবাপ্য (প্রাপ্ত হইয়া) জন্তোঃ (জীবের) অয়ং (ইহাই) সারঃ (সারবস্তু) [যে] ঈশ্বর-পদ-অম্বুরুহস্য (ভগবানের পাদপদ্মের) সেবা॥১


সত্য বলিতেছি, পরলোকের হিতকর বাক্য বলিতেছি, সার কথা বলিতেছি, উপনিষদের এই মর্মকথা বলিতেছি যে, অসার ও দুর্নিবার এই সংসার প্রাপ্ত হইয়া জীবের পক্ষে ঈশ্বরের পাদপদ্মের সেবাই একমাত্র সার৷১


যে নার্চয়ন্তি গিরিশং সময়ে প্রদোষে

যে নার্চিতং শিবমপি প্রণমন্তি চান্যে৷

যে তৎকথাং শ্রুতিপূটৈর্ন পিবন্তি মূঢ়-

স্তে জন্মজন্মসু ভবন্তি নরা দরিদ্রাঃ॥২


যে (যাহারা) প্রদোষে সময়ে (সন্ধ্যারসময়ে) গিরিশং (শিবকে) ন অর্চয়ন্তি (পূজা করে না), চ (এবং) অর্চিতম্ অপি (পূজিত হইলেও) শিবম্ (শিবকে) অন্যে (অপর) যে (যাহারা) ন প্রণমন্তি (প্রণাম করে না), যে (যেসকল) মূঢ়াঃ (মোহগ্রস্ত ব্যক্তি) তৎকথাং (তাঁহার কথা) শ্রুতিপুটৈঃ (কর্ণবিবরের দ্বারা) ন পিবন্তি (পান করে না), তে (সেই সকল) নরাঃ (মনুষ্যেরা) জন্ম-জন্মসু (জন্মে জন্মে) দরিদ্রাঃ (ঐশ্বর্যশূন্য) ভবন্তি (হয়)॥২


যাহারা প্রদোষে শিবের অর্চনা করে না, অপর যাহারা শিবকে পূজিত হইতে দেখিয়াও তাঁহাকে প্রণাম করে না, কিংবা যাহারা শিবকথা কর্ণবিবরের দ্বারা পান করে না, তাহারা মূঢ় এবং জন্মে জন্মে দরিদ্র মানব হইয়া জন্মগ্রহণ করে৷২


যে বৈ প্রদোষসময়ে পরমেশ্বরস্য

কুর্বন্ত্যনন্যমনসোঽঙ্ঘ্রি-সরোজপূজাম্৷

নিত্যং প্রবৃদ্ধধনধান্যকলত্রপুত্র-

সৌভাগ্যসম্পদধিকাস্ত ইহৈব লোকে॥৩


যে (যাহারা) বৈ (নিশ্চয়ার্থে) প্রদোষ-সময়ে অনন্য-মনসঃ (একান্তমনে) নিত্যং (প্রত্যহ) পরম-ঈশ্বরস্য (ভগবানের) অঙ্ঘ্রি-সরোজ-পূজাং (পাদপদ্মের পূজা) কুর্বন্তি (করে) তে (তাহারা)  ইহ (এই) লোকে (সংসারে) এব (ই) প্রবৃদ্ধ-ধন-ধান্য-কলত্র- পুত্র-সৌভাগ্য-সম্পদ্-অধিকাঃ (বহু ধন, ধান্য, স্ত্রী, পুত্র, সৌভাগ্য ও সম্পদের প্রাচুর্যযুক্ত) [হইয়া থাকে]॥৩


যাহারা প্রদোষসময়ে অনন্যমনে প্রত্যহ পরমেশ্বরের পাদপদ্ম অর্চনা করিয়া থাকে, ইহলোকেই তাহাদের প্রচুর ধন, ধান্য, স্ত্রী, পুত্র ও সৌভাগ্যের বৃদ্ধি হইয়া থাকে৷৩

    

কৈলাসশৈলভবনে ত্রিজগজ্জনিত্রীং

গৌরীং নিবেশ্য কনকাচিতরত্নপীঠে৷

নৃত্যং বিধাতুমভিবাঞ্ছতি শূলপাণৌ

দেবাঃ প্রদোষসময়ে নু ভজন্তি সর্বে॥৪


প্রদোষ-সময়ে কৈলাস-শৈলভবনে (কৈলাসপর্বতে স্থিত আলয়ে) ত্রি-জগৎ-জনিত্রীং (ত্রিজগতের জননী) গৌরীং (গৌরীকে) কনক-আচিত-রত্ন-পীঠে (স্বর্ণময় রত্নাসনে) নিবেশ্য (স্থাপন করিয়া) শূলপাণৌ (শিব) নৃত্যং বিধাতুম্ (নৃত্য করিতে) অভিবাঞ্ছতি (ইচ্ছা করিলে) সর্বে দেবাঃ (সকল দেবতারা) নু (নিশ্চয়ই) [তাঁহাকে] ভজন্তি (ভজনা করেন)॥৪


প্রদোষসময়ে কৈলাসশৈলস্থিত ভবনে ত্রিজগজ্জননী গৌরীকে রত্নখচিত স্বর্ণময় আসনে বসাইয়া, শূলপাণি নৃত্য করিতে বাঞ্ছা করিলে, দেবতারা সকলে তাঁহার ভজনা করিয়া থাকেন৷৪


বাগ্‌দেবী ধৃতবল্লকী শতমখো বেণুং দধৎ পদ্মজ-

স্তালোন্নিদ্রকরো রমা ভগবতী গেয়প্রয়োগান্বিতা৷

বিষ্ণুঃ সান্দ্রমৃদঙ্গবাদনপটুর্দেবাঃ সমন্তাৎ স্থিতাঃ

সেবন্তে তমনু প্রদোষসময়ে দেবং মৃড়ানীপতিম্॥৫


প্রদোষ-সময়ে (সেই সন্ধ্যাকালে) তম্ অনু (তাঁহার পশ্চাতে) বাক্-দেবী (সরস্বতী) ধৃত-বল্লকী (বল্লকী [বাদ্যযন্ত্র-বিশেষ] ধারণ করিয়া), শতমখঃ (ইন্দ্র) বেণুং (বেণু) দধৎ (ধারণ করিয়া), পদ্মজঃ (ব্রহ্মা) তাল-উন্নিদ্র-করঃ (তালদানের জন্য কর বিস্তৃত করিয়া), ভগবতী (ঐশ্বর্যময়ী) রমা (লক্ষ্মী) গেয়-প্রয়োগ-অন্বিতা (গান আরম্ভ করিয়া) বিষ্ণুঃ (বিষ্ণু) সান্দ্র-মৃদঙ্গ-বাদন-পটুঃ (ঘন ঘন মৃদঙ্গবাদনে তৎপর হইয়া), দেবাঃ (দেবগণ) সমন্তাৎ (চতুর্দিকে) স্থিতাঃ (অবস্থিত থাকিয়া), দেবং (স্বপ্রকাশ) মৃড়ানী-পতিং (মৃড়ানীর [কৃপাময়ী পার্বতীর] পতিকে) সেবন্তে (সেবা করেন)॥৫


সেই সন্ধ্যাকালে তাঁহার নৃত্যের অনুযায়ী সরস্বতী বল্লকী ধারণ করিয়া, ইন্দ্র বেণু গ্রহণ করিয়া, ব্রহ্মা তালের জন্য হস্ত বিস্তারিত করিয়া, ভগবতী লক্ষ্মী গান আরম্ভ করিয়া, বিষ্ণু ঘন ঘন মৃদঙ্গ বাদন করিয়া এবং দেবগণ চতুর্দিকে অবস্থিত থাকিয়া মহাদেবের সেবা করেন৷ ৫


গন্ধর্বযক্ষপতগোরগসিদ্ধসাধ্য-

বিদ্যাধরামরবরাপ্সরসাং গণাশ্চ৷

যেঽন্যে ত্রিলোকনিলয়াঃ সহভূতবর্গাঃ

প্রাপ্তে প্রদোষসময়ে হরপার্শ্বসংস্থাঃ॥৬


চ (এবং) গন্ধর্ব-যক্ষ-পতগ-উরগ-সিদ্ধ-সাধ্য-বিদ্যাধর-অমরবর-অপ্সরসাং (গন্ধর্ব, যক্ষ, পতঙ্গ, সর্প, সিদ্ধ, সাধ্য, বিদ্যাধর, অমরশ্রেষ্ঠ এবং অপ্সরাদিগের) গণাঃ (সমূহ) অন্যে (অপর) যে (যাহারা) ত্রি-লোক-নিলয়াঃ (ত্রিলোকনিবাসী) প্রদোষ-সময়ে (সন্ধ্যাকাল) প্রাপ্তে (উপস্থিত হইলে) সহ-ভূত-বর্গাঃ (ভূতগণের সহিত) হর-পার্শ্ব-সংস্থাঃ (শিবের পার্শ্বে অবস্থিত হয় [তদ্ভাবে ভাবিত হয়])॥৬


সেই সন্ধ্যা উপস্থিত হইলে গন্ধর্ব, যক্ষ, পতঙ্গ, সর্প, সিদ্ধ, সাধ্য, বিদ্যাধর, অমরশ্রেষ্ঠগণ, অপ্সরাগণ এবং অপর যেসকল ত্রিলোকবাসী আছেন, তাঁহারা সকলেই ভূতবর্গের সহিত মহাদেবের পার্শ্বে উপস্থিত হন (ও তাঁহার সেবা করেন)৷ ৬


অতঃ প্রদোষে শিব এক এব

পূজ্যোঽথ নান্যে হরিপদ্মজাদ্যাঃ৷

তস্মিন্ মহেশে বিধিনেজ্যমানে

সর্বে প্রসীদন্তি সুরাধিনাথাঃ॥৭


অতঃ (সুতরাং) প্রদোষে (সন্ধ্যাকালে) একঃ (একমাত্র) শিবঃ (শিব) এব (ই) পূজ্যঃ (পূজনীয়), অথ (পক্ষান্তরে) অন্যে (অপর) হরি-পদ্মজ-আদ্যাঃ (হরি, ব্রহ্মা প্রভৃতি) ন (পূজ্য নহেন)৷ বিধিনা (বিধিপূর্বক) তস্মিন্ (সেই) মহেশে (শিব) ইজ্যমানে (পূজিত হইলে) সর্বে (সকল) সুর-অধিনাথাঃ (দেবনায়কগণ) প্রসীদন্তি (প্রসন্ন হন)॥৭


অতএব সায়ংকালে একমাত্র শিবই পূজ্য, হরি অথবা ব্রহ্মা প্রভৃতি দেবতাগণ নহেন৷ সেই মহেশ যথাবিধি পূজিত হইলে সব দেবনায়কগণ তুষ্ট হইয়া থাকেন৷৭


এষ তে তনয়ঃ পূর্বজন্মনি ব্রাহ্মণোত্তমঃ

প্রতিগ্রহৈর্বয়ো নিন্যে ন দানাদ্যৈঃ সুকর্মভিঃ৷

অতো দারিদ্র্যমাপন্নঃ পুত্রস্তে দ্বিজভামিনি

তদ্দোষপরিহারার্থং শরণং যাতু শঙ্করম্॥৮


[হে] দ্বিজ-ভামিনি (ব্রাহ্মণজায়া), তে (তোমার) এষঃ (এই) তনয়ঃ (পুত্র) পূর্বজন্মনি (পূর্বজন্মে) ব্রাহ্মণ-উত্তমঃ (শ্রেষ্ঠ ব্রাহ্মণ) [হইয়াও] প্রতিগ্রহৈঃ (প্রতিগ্রহ অবলম্বনে)[কিন্তু] দানাদ্যৈঃ সুকর্মভিঃ (দানাদি সুকর্ম-অবলম্বনে) ন (নহে)—বয়ঃ নিন্যে (জীবন কাটাইয়াছিল); অতঃ (সুতরাং) তে পুত্রঃ দারিদ্র্যম্ আপন্নঃ (দরিদ্রতা প্রাপ্ত হইয়াছে)৷ তদ্দোষ-পরিহারার্থং (সেই দোষপরিহারের জন্য) শঙ্করং শরণং যাতু (শিবের শরণ লউক)॥৮


হে ব্রাহ্মণজায়া, তোমার এই পুত্র পূর্বজন্মে ব্রাহ্মণশ্রেষ্ঠ হইয়াও প্রতিগ্রহ অবলম্বনে জীবন কাটাইয়াছিল; কিন্তু দানাদি সুকর্মের দ্বারা জীবন কাটায় নাই৷ সুতরাং তোমার পুত্র (এই জীবনে) দরিদ্র হইয়াছে৷ সেই দোষ পরিহারের জন্য সে শঙ্করের শরণ গ্রহণ করুক৷৮

2.21 শ্রীবিষ্ণুধ্যানম্, বিষ্ণুপ্রণামঃ

ওঁ ধ্যেয়ঃ সদা সবিতৃমণ্ডলমধ্যবর্তী

নারায়ণঃ সরসিজাসনসন্নিবিষ্টঃ৷

কেয়ূরবান্ মকরকুণ্ডলবান্ কিরীটী

হারী হিরণ্ময়বপুর্ধৃতশঙ্খচক্রঃ॥


সবিতৃ-মণ্ডল-মধ্যবর্তী (সূর্যমণ্ডলের মধ্যে অবস্থিত), সরসিজ-আসন-সন্নিবিষ্টঃ (পদ্মাসনে উপবিষ্ট), কেয়ূরবান্ (কেয়ূর-[অঙ্গদ, বাজু-] ভূষিত), মকরকুণ্ডলবান্ (মকরাকৃতি কর্ণভূষণে অলঙ্কৃত), কিরীটী ([ত্রিকোণ পত্রাকৃতি] শিরোভূষণে ভূষিত), হারী (হারযুক্ত), হিরণ্ময়-বপুঃ (জ্যোতির্ময় ও স্বর্ণবর্ণদেহশালী), ধৃত-শঙ্খ-চক্রঃ (শঙ্খ ও চক্রধারী) নারায়ণঃ সদা ধ্যেয়ঃ৷


সূর্যগোলকমধ্যবর্তী ও পদ্মাসনে উপবিষ্ট, কেয়ূর মকরাকৃতি কুণ্ডল কিরীট ও হারে ভূষিত, জ্যোতির্ময়দেহবান ও শঙ্খচক্রধারী নারায়ণকে সর্বদা ধ্যান করা উচিত৷


নমো ব্রহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ৷

জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ॥


ব্রহ্মণ্য-দেবায় (স্বয়ং-প্রকাশ বিষ্ণুকে) নমঃ (নমস্কার) গো-ব্রাহ্মণ-হিতায় (গরু [=পশু] অথবা পৃথিবীর ও ব্রাহ্মণের [=মনুষ্যের] অনুগ্রহকারী), জগৎ-হিতায় চ (এবং সমস্ত বিশ্বের হিতকারী), গোবিন্দায় (বেদজ্ঞ বা বেদপ্রতিপাদ্য) কৃষ্ণায় (কৃষ্ণকে) নমঃ নমঃ (পুনঃপুনঃ নমস্কার)৷


ব্রহ্মণ্যদেবকে নমস্কার; গো ও ব্রাহ্মণের হিতকারী এবং জগতের মঙ্গলবিধায়ক গোবিন্দ কৃষ্ণকে পুনঃপুনঃ নমস্কার৷


[ব্রহ্মণ্যো দেবকীপুত্রো, ব্রহ্মণ্যো মধুসূদনঃ৷

ব্রহ্মণ্যঃ পুণ্ডরীকাক্ষো, ব্রহ্মণ্যো বিষ্ণুরচ্যুতঃ

গোভিরেব যতো বেদ্যো গোবিন্দঃ সমুদাহৃতঃ৷

গাং বেদলক্ষণাং বাণীং গোভূম্যাদিকং বা বেত্তীতি॥]



2.22 ভগবৎ-প্রণামঃ

যং ব্রহ্মা বরুণেন্দ্ররুদ্রমরুতঃ স্তুন্বন্তি দিব্যৈঃ স্তবৈ-

র্বেদৈঃ সাঙ্গপদক্রমোপনিষদৈর্গায়ন্তি যং সামগাঃ৷

ধ্যানাবস্থিততদ্‌গতেন মনসা পশ্যন্তি যং যোগিনো

যস্যান্তং ন বিদুঃ সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ॥


ব্রহ্মা (প্রজাপতি), বরুণ-ইন্দ্র-রুদ্র-মরুতঃ (বরুণ, ইন্দ্র, রুদ্র ও বায়ু) যং (যাঁহাকে) দিব্যৈঃ (অলৌকিক) স্তবৈঃ (স্তবসমূহের দ্বারা) স্তুন্বন্তি (স্তুতি করিয়া থাকেন), সামগাঃ (সামবেদীরা) যং (যাঁহার সম্বন্ধে) স-অঙ্গ-পদ-ক্রম-উপনিষদৈঃ (বেদাঙ্গ, পদ, ক্রম ও উপনিষদের সহিত) বেদৈঃ (বেদসমূহের দ্বারা) গায়ন্তি (স্তুতি করিয়া থাকেন), যোগিনঃ (যোগিগণ) যং (যাঁহাকে) ধ্যান-অবস্থিত-তদ্‌গতেন (ধ্যানাবস্থায় তদ্‌গত) মনসা (চিত্তের দ্বারা) পশ্যন্তি (দর্শন করেন), সুর-অসুর-গণাঃ (দেব ও অসুরগণ) যস্য (যাঁহার) অন্তং (ইয়ত্তা, সীমা) ন বিদুঃ (জানিতে পারেন নাই), তস্মৈ (সেই) দেবায় (স্বপ্রকাশ ভগবানকে) নমঃ৷ [শ্রীমদ্ভাগবত, ১২/১৩]


ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, রুদ্র ও বায়ু যাঁহাকে অলৌকিক স্তবরাজি দ্বারা স্তুতি করিয়া থাকেন; সামবেদীরা যাঁহার সম্বন্ধে বেদাঙ্গ, পদ, ক্রম ও উপনিষদ্‌সহ বেদসমূহের দ্বারা গান করিয়া থাকেন; যোগিগণ যাঁহাকে ধ্যানাবস্থায় তদ্‌গত চিত্তে দর্শন করেন, দেবাসুরগণ যাঁহার অন্ত জানেন না, সেই দেবকে নমস্কার৷


2.23 মহাপুরুষবন্দনা

ধ্যেয়ং সদা পরিভবঘ্নমভীষ্টদোহং

তীর্থাস্পদং শিববিরিঞ্চিনুতং শরণ্যম্৷

ভৃত্যার্তিহং প্রণতপাল ভবাব্ধিপোতং

বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম্॥১


প্রণত-পাল (হে শরণাগতের পালক), মহাপুরুষ (হে মহাপুরুষ), সদা (সর্বদা) ধ্যেয়ং (ধ্যানযোগ্য), পরিভব-ঘ্নম্ (ইন্দ্রিয় ও কুটুম্বাদির অধীনতা ও তিরস্কারনাশক), অভীষ্ট-দোহং (মনোরথপূরক), তীর্থ-আস্পদং (তীর্থমাত্রের আশ্রয়, পরম-পাবন), শিব-বিরিঞ্চিনুতং (শিব ও ব্রহ্মা কর্তৃক স্তুত), শরণ্যং (আশ্রয়যোগ্য), ভৃত্য-আর্তি-হং (ভক্তজনের দুঃখনাশক), ভব-অব্ধি-পোতং (ভবসমুদ্রের তরণীস্বরূপ), তে (তোমার) চরণ-অরবিন্দং (চরণকমলকে) বন্দে (বন্দনা করি)॥১


হে শরণাগত-পালক, হে মহাপুরুষ, তোমার চরণ সদা ধ্যানযোগ্য, ইন্দ্রিয় ও কুটুম্বাদি-কৃত লাঞ্ছনাদির নাশক, মনোরথপূরক, তীর্থাস্পদ, শিব ও ব্রহ্মা কর্তৃক স্তুত, আশ্রয়প্রদ, ভক্তজনের দুঃখহারী এবং ভবসমুদ্রের তরণীস্বরূপ সেই চরণকমলকে বন্দনা করি৷ ১


ত্যক্ত্বা সুদুস্ত্যজসুরেপ্সিতরাজ্যলক্ষ্মীং

ধর্মিষ্ঠ আর্যবচসা যদগাদরণ্যম্৷

মায়ামৃগং দয়িতয়েপ্সিতমন্বধাবদ্

বন্দে মহাপুরুষ তে চরণারবিন্দম্॥২


[হে] ধর্মিষ্ঠ, [হে] মহাপুরুষ, সু-দুস্ত্যজ-সুর-ঈপ্সিত-রাজ্য-লক্ষ্মীং (অপরের দ্বারা দুস্ত্যজনীয় এবং দেবগণের বাঞ্ছিত রাজ্যৈশ্বর্য) ত্যক্ত্বা (ত্যাগ করিয়া) আর্য-বচসা (পিতার বাক্যানুসারে) যৎ (=যঃ, যিনি) অরণ্যম্ (বনে) অগাৎ (গমন করিয়াছিলেন) [এবং] দয়িতয়া (প্রিয়তমা সীতার দ্বারা) ঈপ্সিতং (অভিলষিত) মায়ামৃগং (মায়ামৃগের) অনু (পশ্চাতে) অধাবৎ (ধাবমান হইয়াছিলেন); [সেই] তে (তোমার) চরণারবিন্দং বন্দে [শ্রীমদ্ভাগবত, ১১/৫]॥২


হে ধর্মিষ্ঠ, হে মহাপুরুষ, তুমি অতি দুস্ত্যজনীয় এবং দেবগণের বাঞ্ছিত রাজ্যৈশ্বর্য ত্যাগ করিয়া পিতার বাক্যানুসারে বনে গমন করিয়াছিলে এবং প্রিয়তমা সীতার অভিলষিত মায়ামৃগের অনুসরণ করিয়াছিলে; তোমার  চরণকমলকে বন্দনা করি৷২


2.24 বিষ্ণুপ্রাতঃস্মরণস্তোত্রম্

প্রাতঃ স্মরামি ভবভীতিমহার্তিশান্ত্যৈ

নারায়ণং গরুড়বাহনমব্জনাভম্৷

গ্রাহাভিভূতবরবারণমুক্তিহেতুং

চক্রায়ুধং তরুণবারিজপত্রনেত্রম্॥১


ভব-ভীতি-মহার্তি-শান্ত্যৈ (জন্মভয়রূপ মহাক্লেশ-শান্তির জন্য) গরুড়-বাহনম্ (গরুড়ে আরোহিত), অব্জ-নাভম্ (যাঁহার নাভিতে পদ্ম আছে), গ্রাহ-অভিভূত-বর-বারণ- মুক্তিহেতুং (কুম্ভীর দ্বারা অভিভূত গজরাজের মুক্তির কারণ [মহাভারত ও ভাগবতে গজেন্দ্রমোক্ষণ দ্রষ্টব্য]), চক্র-আয়ুধং (চক্ররূপ অস্ত্রধারী), তরুণ-বারিজ-পত্র-নেত্রং (নূতন পদ্মপত্রের ন্যায় নয়নযুক্ত) নারায়ণং (নারায়ণকে) প্রাতঃ স্মরামি (প্রাতঃকালে স্মরণ করি)॥১


গরুড়বাহন, পদ্মনাভ, কুম্ভীরাক্রান্ত গজরাজের মুক্তিদাতা, চক্রধারী, নবীন পদ্মপলাশসদৃশ নয়নবান নারায়ণকে জন্মভয়রূপ মহাক্লেশ-শান্তির জন্য প্রাতঃকালে স্মরণ করি৷১



প্রাতর্নমামি মনসা বচসা চ মূর্ধ্না

পাদারবিন্দযুগলং পরমস্য পুংসঃ৷

নারায়ণস্য নরকার্ণবতারণস্য

পারায়ণপ্রবণবিপ্রপরায়ণস্য॥২


পরমস্য পুংসঃ (পরম পুরুষ), নরক-অর্ণব-তারণস্য (নরকরূপ সমুদ্র হইতে উদ্ধারকারী), পারায়ণ-প্রবণ-বিপ্র-পরায়ণস্য ([সংসারের] পারে গমনেচ্ছু ব্রাহ্মণগণের শ্রেষ্ঠ অবলম্বন) নারায়ণস্য (নারায়ণের) পাদ-অরবিন্দ-যুগলং (চরণকমলদ্বয়কে) মনসা (মনের দ্বারা), বচসা (বাক্যের দ্বারা) চ মূর্ধ্না (ও মস্তকের দ্বারা) প্রাতঃ নমামি (নমস্কার করি)॥২


যিনি পরম পুরুষ, নরক-সমুদ্র হইতে ত্রাণকারী ও সংসার-উত্তরণেচ্ছু ব্রাহ্মণগণের শ্রেষ্ঠ অবলম্বন, সেই নারায়ণের চরণপদ্মযুগলকে প্রাতঃকালে কায়মনোবাক্যে নমস্কার করি৷২


প্রাতর্ভজামি ভজতামভয়ঙ্করং তং

প্রাক্‌সর্বজন্মকৃতপাপভয়াপহত্যৈ।

যো গ্রাহবক্ত্র-পতিতাঙ্ঘ্রি-গজেন্দ্রঘোর-

শোকপ্রণাশনকরো ধৃতশঙ্খচক্রঃ॥৩


যঃ (যিনি) ধৃত-শঙ্খ-চক্র (শঙ্খ ও চক্র ধারণ করিয়া) গ্রাহ-বক্ত্র-পতিত-অঙ্ঘ্রি- গজেন্দ্র-ঘোর-শোক-প্রণাশন-করঃ (কুম্ভীরের মুখে চরণ পতিত হওয়ায় যখন গজরাজের গভীর শোক হইয়াছিল তখন তাহা নাশ করিয়াছিলেন) তং (সেই) ভজতাম্ অভয়ং-করং (ভজনকারীদের অভয়দাতাকে) প্রাক্-সর্ব-জন্ম-কৃত-পাপ- ভয়-অপহত্যৈ (পূর্ব পূর্ব সকল জন্মে কৃত পাপ হইতে উৎপন্ন ভয়নাশের জন্য) প্রাতঃ ভজামি (ভজনা করি)॥৩


নিজ চরণ কুম্ভীরের মুখে পতিত হইলে গজরাজ যখন ঘোর শোকে মগ্ন হইলেন, তখন যিনি শঙ্খচক্র ধারণ করিয়া তাঁহার শোক নাশ করিয়াছিলেন, সেই ভজনকারীর অভয়দাতাকে, পূর্বজন্মসমূহে সঞ্চিত পাপের ভয় হইতে পরিত্রাণের জন্য আমি প্রাতঃকালে ভজনা করি৷ ৩


শ্লোকত্রয়মিদং পুণ্যং প্রাতঃ প্রাতঃ পঠেন্নরঃ৷

লোকত্রয়গুরুস্তস্মৈ দদ্যাদাত্মপদং হরিঃ॥৪


নরঃ (মানুষ) প্রাতঃ প্রাতঃ (প্রতিদিন প্রাতঃকালে) ইদং (এই) পুণ্যং (পবিত্র) শ্লোকত্রয়ং (তিনটি শ্লোক) পঠেৎ (পাঠ করিবে),  লোক-ত্রয়-গুরুঃ (ত্রিভুবনের গুরু) হরিঃ তস্মৈ (তাহাকে) আত্মপদং (বিষ্ণুলোক) দদ্যাৎ (দান করিবেন)॥৪


যে মানুষ প্রতিদিন প্রাতে এই পবিত্র শ্লোকত্রয় পাঠ করে, হরি তাহাকে বিষ্ণুলোক দান করেন৷৪





2.25 বিষ্ণুষট্‌পদী

    অবিনয়মপনয় বিষ্ণো দময় মনঃ শময় বিষয়মৃগতৃষ্ণাম্৷

ভূতদয়াং বিস্তারয় তারয় সংসারসাগরতঃ॥১


বিষ্ণো (হে বিষ্ণু), [আমার] অবিনয়ম্ (ঔদ্ধত্য) অপনয় (দূর করো), মনঃ (অন্তঃকরণকে) দময় (সংযত করো), বিষয়-মৃগতৃষ্ণাং (বিষয়বাসনারূপ মরীচিকা) শময় (শান্ত করো) ভূত-দয়াং (জীবের প্রতি দয়া) বিস্তারয় (বিস্তার করো), সংসার-সাগরতঃ (সংসারসাগর হইতে) তারয় (উদ্ধার করো)॥১ 


হে বিষ্ণু, আমার ঔদ্ধত্য দূর কর, অন্তঃকরণ সংযত কর, বিষয়-মৃগতৃষ্ণা শান্ত কর, জীবের প্রতি দয়া বিস্তার কর এবং আমায় সংসার-সাগর হইতে ত্রাণ কর৷১


দিব্যধুনীমকরন্দে পরিমলপরিভোগসচ্চিদানন্দে৷

শ্রীপতিপদারবিন্দে ভবভয়খেদচ্ছিদে বন্দে॥২


দিব্য-ধুনী-মকরন্দে (সুরধুনী যাঁহার মধু অর্থাৎ যাঁহা হইতে প্রবাহিত), পরিমল-পরিভোগ-সচ্চিদানন্দে (যাঁহার সুরভি-সম্ভোগে [স্বরূপ-ধ্যানে] সত্য, জ্ঞান ও আনন্দ লাভ হয়) [সেই] ভব-ভয়-খেদ-ছিদে (জন্মমৃত্যুর ভয় ও দুঃখ-ছেদনের নিমিত্ত) শ্রীপতি-পদ-অরবিন্দে (লক্ষ্মীপতির চরণপদ্মদ্বয়কে) বন্দে (বন্দনা করি)॥২


সুরধুনী যে চরণপদ্মের মধুস্বরূপ, সত্য, জ্ঞান, আনন্দ যাঁহার সুরভি-গন্ধ-স্বরূপ, সেই সংসারভয় ও দুঃখছেদনকারী লক্ষ্মীপতির চরণপদ্মদ্বয়কে বন্দনা করি৷২


সত্যপি ভেদাপগমে নাথ তবাহং ন মামকীনস্ত্বম্৷

সামুদ্রো হি তরঙ্গঃ ক্বচন সমুদ্রো ন তারঙ্গঃ॥৩


[হে] নাথ, ভেদ-অপগমে সতি অপি (দ্বৈতবুদ্ধিনাশ হইলেও), অহং (আমি) তব (তোমার), ত্বং (তুমি) ন মামকীনঃ (আমার নহ); হি (কেননা) সামুদ্রঃ তরঙ্গঃ (তরঙ্গ সমুদ্রেরই হইয়া থাকে), ক্বচন (কোথাও) সমুদ্রঃ (সমুদ্র) ন তারঙ্গঃ (তরঙ্গের হয় না)॥৩


হে নাথ, দ্বৈতবুদ্ধি অপগত হইলেও আমি তোমারই, তুমি আমার নহ; কেননা সমুদ্রেরই তরঙ্গ হয়, কুত্রাপি তরঙ্গ হইতে সমুদ্র হয় না৷৩


উদ্ধৃতনগ নগভিদনুজ দনুজকুলামিত্র মিত্রশশিদৃষ্টে৷

দৃষ্টে ভবতি প্রভবতি ন ভবতি কিং ভবতিরস্কারঃ॥৪


[হে] উদ্ধৃত-নগ (গোবর্ধনধারী), নগ-ভিদ্-অনুজ (হে ইন্দ্রের অনুজ, উপেন্দ্র), দনুজ-কুল-অমিত্র (হে অসুরকুলবিনাশী), মিত্র-শশি-দৃষ্টে (চন্দ্রার্কনয়ন), প্রভবতি (সর্বলোক-প্রভু), ভবতি (আপনি) দৃষ্টে (দৃষ্ট হইলে) কিং (কি) ভব-তিরস্কারঃ (সংসারনাশ) ন ভবতি (হয় না)? [বামনাবতারে বিষ্ণু অদিতির গর্ভে ইন্দ্রের পর উপেন্দ্ররূপে জন্মগ্রহণ করেন]॥৪


হে গোবর্ধনধারী, হে উপেন্দ্র, হে দৈত্যকুলারি, হে চন্দ্র-সূর্যনয়ন, হে সর্বলোকপ্রভু, আপনার সন্দর্শনে কি সংসারনাশ না হইতে পারে?৪


মৎস্যাদিভিরবতারৈরবতারবতাঽবতা সদা বসুধাম্৷

পরমেশ্বর পরিপাল্যো ভবতা ভবতাপভীতোঽহম্॥৫


পরমেশ্বর (হে পরমেশ্বর), মৎস্যাদিভিঃ (মৎস্যাদি) অবতারৈঃ (অবতাররূপে) অবতারবতা (অবতীর্ণ হইয়া) বসুধাং (পৃথিবীকে) সদা (সর্বদা) অবতা (রক্ষাকারী) ভবতা (আপনার দ্বারা) ভব-তাপ-ভীতঃ (সংসারতাপে ত্রস্ত) অহং (আমিও) পরিপাল্যঃ (রক্ষণীয়)॥৫


হে পরমেশ্বর, মৎস্যাদি অবতাররূপে অবতরণ করিয়া আপনি পৃথিবীকে সর্বদা রক্ষা করেন, আপনি সংসারতাপে ত্রস্ত আমাকে পালন করুন৷৫


দামোদর গুণমন্দির সুন্দরবদনারবিন্দ গোবিন্দ৷

ভবজলধিমথনমন্দর পরমং দরমপনয় ত্বং মে॥৬


[হে] দামোদর, গোবিন্দ, গুণ-মন্দির (নিখিল গুণের আলয়), সুন্দর-বদন-অরবিন্দ (সুন্দর পদ্মবদন), ভব-জলধি-মথন-মন্দর (সংসার-সাগরের মথনদণ্ড মন্দার-পর্বতস্বরূপ) ত্বং (তুমি) মে (আমার) পরমং দরম্ (পরম ভয়) অপনয় (দূর করো)॥৬


হে দামোদর, হে গোবিন্দ, হে নিখিলগুণাশ্রয়, হে সুন্দর-মুখপদ্মধারী, হে ভবসাগরের মথনদণ্ড মন্দারপর্বতস্বরূপ, তুমি আমার পরম ভয় দূর কর৷৬


নারায়ণ করুণাময় শরণং করবাণি তাবকৌ চরণৌ৷

ইতি ষট্‌পদী মদীয়ে বদনসরোজে সদা বসতু॥৭


[হে] নারায়ণ, করুণাময়, তাবকৌ (তোমার) চরণৌ (চরণদ্বয়) শরণং (আশ্রয়) করবাণি (করিলাম)৷ ইতি (এই) ষট্‌পদী (ষট্‌শ্লোকাত্মক স্তোত্র বা স্তোত্রভ্রমর) মদীয়ে (আমার) বদন-সরোজে (মুখকমলে) সদা (সর্বদা) বসতু (অবস্থান করুক)॥৭


হে নারায়ণ, করুণাময়, তোমার চরণযুগল আশ্রয় করিলাম৷ এই ষট্‌পদী স্তোত্র (বা এই স্তোত্রভ্রমর) আমার মুখকমলে সর্বদা অবস্থান করুক৷৭





2.26 দশাবতারস্তোত্রম্

    প্রলয়পয়োধিজলে ধৃতবানসি বেদং,

বিহিতবহিত্রচরিত্রমখেদম্৷

কেশব ধৃতমীনশরীর,—জয় জগদীশ হরে॥১


[তুমি] বিহিত-বহিত্র-চরিত্রং (স্বীয় চরিত্র যাহাতে [ভবসাগরের] তরণীরূপে উপদিষ্ট হইয়াছে এইরূপ) বেদং (বেদকে) প্রলয়-পয়োধি-জলে (প্রলয়ার্ণবের জলরাশি মধ্যে) অখেদং (অনায়াসে) ধৃতবান্ অসি (ধারণ করিয়া আছ), কেশব (হে কেশব), ধৃত-মীনশরীর (হে মৎস্যশরীরধারী), জগৎ-ঈশ (হে জগদীশ্বর), হরে (হে হরি), জয় (তুমি জয়যুক্ত হও)॥১


যে বেদে তোমার চরিত্র ভবসাগরের তরণীরূপে উপদিষ্ট হইয়াছে, সেই বেদকে তুমি প্রলয়ের জলরাশি মধ্যে অনায়াসে ধারণ করিয়াছিলে; হে কেশব, হে মৎস্যরূপী, হে জগদীশ্বর, হে হরি, তোমার জয় হউক৷১


ক্ষিতিরতিবিপুলতরে তব তিষ্ঠতি পৃষ্ঠে, 

ধরণিধরণকিণচক্রগরিষ্ঠে৷

কেশব ধৃতকচ্ছপরূপ,—জয় জগদীশ হরে॥২


ধরণি-ধরণ-কিণ-চক্র-গরিষ্ঠে (পৃথিবীধারণ জন্য যে পৃষ্ঠে অতি শক্ত ও গোলাকার কড়া পড়িয়াছিল) তব (তোমার) [সেই] অতি-বিপুল-তরে (অতি বিশাল) পৃষ্ঠে (পৃষ্ঠে) ক্ষিতিঃ (পৃথিবী) তিষ্ঠতি (অবস্থান করে); কেশব, ধৃত-কচ্ছপরূপ (কচ্ছপরূপধারী),—॥২


পৃথিবী-ধারণবশতঃ তোমার সুবিশাল পৃষ্ঠে দৃঢ় চক্রাকার যে চিহ্ন হইয়াছে, তাহাতে পৃথিবী অবস্থান করে; হে কেশব, হে কচ্ছপরূপী ইত্যাদি৷২


বসতি দশনশিখরে ধরণী তব লগ্না,

শশিনি কলঙ্ককলেব নিমগ্না৷

কেশব ধৃতশূকররূপ,—জয় জগদীশ হরে॥৩


শশিনি (চন্দ্রে) নিমগ্না (আত্মসাৎপ্রাপ্ত) কলঙ্ক-কলা ইব (কলঙ্করেখার ন্যায়) তব (তোমার) দশন-শিখরে (দন্তাগ্রে) ধরণী (পৃথিবী) লগ্না (সংলগ্ন হইয়া) বসতি (অবস্থান করে); কেশব, ধৃত-শূকর-রূপ (বরাহরূপধারী)—॥৩


চন্দ্রে কলঙ্করেখা যেরূপ (তাহার সৌন্দর্যবর্ধকরূপে) অবস্থিত, তোমার দন্তাগ্রে সংলগ্ন হইয়া পৃথিবীও সেইরূপ অবস্থিতি করে, হে কেশব, হে বরাহরূপী ইত্যাদি৷৩


তব করকমলবরে নখমদ্ভুতশৃঙ্গং,

দলিতহিরণ্যকশিপুতনুভৃঙ্গম্।

কেশব ধৃতনরহরিরূপ,—জয় জগদীশ হরে॥৪


তব (তোমার) কর-কমল-বরে (হস্তরূপ শ্রেষ্ঠ পদ্মে) দলিত-হিরণ্যকশিপু-তনু-ভৃঙ্গম্ (হিরণ্যকশিপুর দেহরূপ ভ্রমরকে বিদারণকারী) অদ্ভুত-শৃঙ্গং (অপূর্ব অগ্রভাগবিশিষ্ট) নখম্ (নখ) [রহিয়াছে];—[কমলের কেশর কোমল, কিন্তু তোমার করকমলের কেশরস্থানীয় নখে হিরণ্যকশিপুরূপ ভ্রমর বিদ্ধ হয়]; কেশব, ধৃত-নর-হরি-রূপ (হে নৃসিংহরূপধারী),—॥৪


তোমার শ্রেষ্ঠ করকমলের সুতীক্ষ্ণ নখে হিরণ্যকশিপুর তনুরূপ ভ্রমর বিদলিত হয়; হে কেশব, হে নৃসিংহরূপধারী ইত্যাদি৷৪


ছলয়সি বিক্রমণে বলিমদ্ভুতবামন,

পদনখনীরজনিতজনপাবন৷

কেশব ধৃতবামনরূপ,—জয় জগদীশ হরে॥৫  


অদ্ভুত-বামন (হে অপূর্ব বামন), পদ-নখ-নীর-জনিত-জন-পাবন (তুমি পদনখের জল [পাদোদকরূপ গঙ্গাবারি] দ্বারা ত্রিলোক পবিত্র কর), [তুমি] বিক্রমণে (পদক্ষেপ দ্বারা) [ত্রিলোক আবৃত করিয়া] বলিং (বলিরাজকে) ছলয়সি (বঞ্চনা কর); কেশব, ধৃত-বামন-রূপ (হে বামনরূপধারী)—॥৫


হে অপূর্ব বামন, তোমার পদনখজলে ত্রিলোক পবিত্র হয়; তুমি পদক্ষেপ দ্বারা বলিকে ছলনা কর; হে কেশব, হে বামনরূপধারী ইত্যাদি৷৫


ক্ষত্রিয়রুধিরময়ে জগদপগতপাপং,—

স্নপয়সি পয়সি শমিতভবতাপম্৷

কেশব ধৃতভৃগুপতিরূপ,—জয় জগদীশ হরে॥৬


[তুমি] ক্ষত্রিয়-রুধিরময়ে (ক্ষত্রিয়ের রক্তে রঞ্জিত) পয়সি (জলে) অপগত-পাপং (পাপক্ষালন হইয়াছে এইরূপ) শমিত-ভব-তাপং ([এবং] সংসারের জ্বালা শান্ত হইয়াছে এইরূপ) জগৎ (জগৎকে) স্নপয়সি (স্নান করাও) [অর্থাৎ স্নান করাইয়া পাপ ও জ্বালা দূর কর]; কেশব, ধৃত-ভৃগু-পতি-রূপ (হে পরশুরামরূপধারী)—॥৬


তুমি ক্ষত্রিয়ের রুধিররূপ জলে জগৎকে স্নান করাইয়া তাহার পাপ ক্ষালন কর এবং সংসারের তাপ শান্ত কর; হে কেশব, হে পরশুরামরূপী ইত্যাদি৷৬


বিতরসি দিক্ষু রণে দিক্‌পতিকমনীয়ং,

দশমুখমৌলিবলিং রমণীয়ম্।

কেশব ধৃতরঘুপতিরূপ,—জয় জগদীশ হরে॥৭


[তুমি] রণে (যুদ্ধে) দিক্-পতি-কমনীয়ং (দশদিকপালের বাঞ্ছনীয়) রমণীয়ং (সুন্দর) দশমুখ-মৌলি-বলিং (রাবণের মস্তকরূপ উপহার) দিক্ষু (দশদিকে) বিতরসি (নিক্ষেপ কর); কেশব, ধৃত-রঘুপতি-রূপ (হে রামরূপধারী)—॥৭


তুমি যুদ্ধে দশদিকপালের বাঞ্ছনীয় রাবণের মস্তকরূপ রমণীয় বলি দশদিকে বিতরণ কর; হে কেশব, হে রামরূপধারী ইত্যাদি৷৭


বহসি বপুষি বিশদে বসনং জলদাভং,

হলহতিভীতিমিলিতযমুনাভম্৷

কেশব ধৃতহলধররূপ,—জয় জগদীশ হরে॥৮


[তুমি] বিশদে (বিশাল) বপুষি (দেহে) হল-হতি-ভীতি-মিলিত-যমুনা-আভং (লাঙ্গলের আঘাতে সন্ত্রস্তা যমুনার আভা যাহাতে মিলিত হইয়াছে এইরূপ) জলদ-আভং (মেঘবর্ণ, নীল) বসনং (বস্ত্র) বহসি (ধারণ কর); কেশব, ধৃত-হলধররূপ (বলরামরূপধারী)—॥৮


তুমি তোমার বিশাল দেহে লাঙ্গলের আঘাতে সন্ত্রস্তা যমুনার আভায় রঞ্জিত, নীলবর্ণ বস্ত্র ধারণ কর; হে কেশব, হে বলরামরূপী ইত্যাদি৷৮


নিন্দসি যজ্ঞবিধেরহহ শ্রুতিজাতং,

সদয়হৃদয় দর্শিতপশুঘাতম্৷

কেশব ধৃতবুদ্ধশরীর,—জয় জগদীশ হরে॥৯


সদয়-হৃদয় (হে কৃপাময়), অহহ (অহো)! [তুমি] যজ্ঞ-বিধেঃ (যজ্ঞবিধির প্রতিপাদক) দর্শিত-পশু-ঘাতং (পশুহিংসাবিধায়ক) শ্রুতিজাতং (বেদবাক্য-সমূহকে) নিন্দসি (নিন্দা কর); কেশব, ধৃত-বুদ্ধশরীর (হে বুদ্ধরূপধারী) —৷ [অথবা—সদয়-হৃদয়-দর্শিত-পশু-ঘাতং (হৃদয়ে করুণাবশতঃ তোমার দ্বারা যাহা পশু-হিংসামূলকরূপে প্রতিপাদিত হইয়াছে সেই) শ্রুতি-জাতং (বেদবাক্যসমূহকে) নিন্দসি (তুমি নিন্দা কর)]—॥৯


হে কৃপাময়, অহো! যজ্ঞপ্রতিপাদক যেসকল বেদবাক্যে পশুহিংসা বিহিত হইয়াছে, তাহা তুমি নিন্দা কর; হে কেশব, হে বুদ্ধরূপধারী ইত্যাদি৷৯


ম্লেচ্ছনিবহনিধনে কলয়সি করবালং,

ধূমকেতুমিব কিমপি করালম্৷

কেশব ধৃতকল্কিশরীর,—জয় জগদীশ হরে॥১০


[তুমি] ম্লেচ্ছ-নিবহ-নিধনে (অসৎ-পথে বর্তমান ব্যক্তিদিগের বিনাশকালে) ধূমকেতুম্ ইব (ধূমকেতুসদৃশ) কিম্ অপি (কী, অতিশয়) করালং (ভয়ঙ্কর) করবালং (খড়্গ) কলয়সি (ধারণ কর), কেশব, ধৃত-কল্কি-শরীর (কল্কিরূপধারী)—॥১০


তুমি ম্লেচ্ছসমূহের নিধনকালে ধূমকেতুসদৃশ অতি ভয়ঙ্কর খড়্গ ধারণ কর; হে কেশব, হে কল্কিরূপধারী ইত্যাদি৷১০


শ্রীজয়দেবকবেরিদমুদিতমুদারং,

শৃণু সুখদং শুভদং ভবসারম্৷

কেশব ধৃতদশবিধরূপ,—জয় জগদীশ হরে॥১১


[তুমি] শ্রীজয়দেব-কবেঃ (শ্রীজয়দেব কবির) ইদম্ (এই) উদারং (উৎকৃষ্ট), সুখদং (সুখপ্রদায়ক), শুভদং (মঙ্গলবিধায়ক) ভব-সারম্ (জগতের সার) উদিতং (স্তব) শৃণু (শ্রবণ কর); কেশব, ধৃত-দশ-বিধ-রূপ (হে দশপ্রকাররূপধারী)—॥১১

তুমি শ্রীজয়দেব কবির রচিত এই উদার, সুখদ, শুভদ ও ভবসার স্তব শ্রবণ কর; হে কেশব, হে দশরূপধারী ইত্যাদি৷১১


বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলমুদ্বিভ্রতে

দৈত্যং দারয়তে বলিং ছলয়তে ক্ষত্রক্ষয়ং কুর্বতে৷

পৌলস্ত্যং জয়তে হলং কলয়তে কারুণ্যমাতন্বতে

ম্লেচ্ছান্ মূর্ছয়তে দশাকৃতিকৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ॥১২


বেদান্ (বেদসমূহকে) উদ্ধরতে (উদ্ধারকারী), জগন্তি (লোকসমূহকে) বহতে (পৃষ্ঠে বহনকারী), ভূ-গোলম্ (পৃথিবীমণ্ডলকে) উদ্বিভ্রতে ([দন্ত দ্বারা] ঊর্ধ্বে উত্তোলনকারী), দৈত্যং (হিরণ্যকশিপুকে) দারয়তে (বিদারণকারী), বলিং (বলিকে) ছলয়তে (ছলনাকারী), ক্ষত্রক্ষয়ং কুর্বতে (ক্ষত্রিয়ের বিনাশকারী), পৌলস্ত্যং (রাবণকে) জয়তে (জয়কারী), হলং (লাঙ্গল) কলয়তে (চালনকারী), কারুণ্যম্ (দয়া) আতন্বতে (বিস্তারকারী), ম্লেচ্ছান্ (ম্লেচ্ছদিগকে) মূর্ছয়তে (অচেতনকারী) দশ-আকৃতি-কৃতে (দশরূপধারণকারী) কৃষ্ণায় (শ্রীকৃষ্ণ), তুভ্যং (তোমাকে) নমঃ (নমস্কার)॥১২


বেদসমূহকে উদ্ধারকারী (মীন), লোকসমূহকে বহনকারী (কূর্ম), পৃথিবীকে উত্তোলনকারী (বরাহ), দৈত্যকে বিদারণকারী (নৃসিংহ), বলিকে ছলনাকারী (বামন), ক্ষত্রিয়ের বিনাশকারী (পরশুরাম), রাবণকে জয়কারী (রাম), হলধারণকারী (বলরাম), দয়াবিস্তারকারী (বুদ্ধ), ম্লেচ্ছের মোহ-বিধায়ক (কল্কি)—এই দশরূপধারী শ্রীকৃষ্ণ, তোমাকে নমস্কার৷১২










2.27 শ্রীরামচন্দ্রপ্রণামঃ

আপদামপহর্তারং দাতারং সর্বসম্পদাম্৷

লোকাভিরামং শ্রীরামং ভূয়ো ভূয়ো নমাম্যহম্॥ 


আপদাম্ (বিপৎসমূহের) অপহর্তারং (অপহরণকারী), সর্বসম্পদাং (সকল ঐশ্বর্যের) দাতারং (দানকারী) লোক-অভিরামং (লোকরঞ্জক) শ্রীরামম্ (শ্রীরামচন্দ্রকে) অহং (আমি) ভূয়ঃ ভূয়ঃ (পুনঃপুনঃ) নমামি (নমস্কার করি)৷ 


সকল বিপদহারী, সর্বৈশ্বর্যদাতা, লোকরঞ্জক শ্রীরামচন্দ্রকে পুনঃপুনঃ নমস্কার করি৷ 


রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে৷

রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ॥


বেধসে (জ্ঞানী) রঘুনাথায় (রঘুবংশের অধিপতি), নাথায় (জগন্নাথ), সীতায়াঃ (সীতার) পতয়ে (পতি) রামায়, রামভদ্রায়, রামচন্দ্রায় (রামচন্দ্রকে) নমঃ (নমস্কার)৷ 


সর্বজ্ঞ, জগন্নাথ, সীতাপতি, রঘুনাথ, রামভদ্র, রামচন্দ্র রামকে নমস্কার করি৷


নান্যা স্পৃহা রঘুপতে হৃদয়েঽস্মদীয়ে

সত্যং বদামি চ ভবানখিলান্তরাত্মা৷

ভক্তিং প্রযচ্ছ রঘুপুঙ্গব নির্ভরাং মে

   কামাদিদোষরহিতং কুরু মানসঞ্চ 


রঘুপতে (হে রঘুনাথ), ভবান্ (আপনি) অখিল-অন্তরাত্মা (সকলের অন্তরাত্মা-স্বরূপ), চ সত্যং বদামি (আমি সত্য বলিতেছি), অস্মদীয়ে (আমাদের) হৃদয়ে (অন্তঃকরণে) অন্যা (অপর) স্পৃহা (বাসনা) ন (নাই)৷ রঘুপুঙ্গব (হে রঘুশ্রেষ্ঠ), মে (আমাকে) নির্ভরাং (ঐকান্তিক) ভক্তিং (ভক্তি) প্রযচ্ছ (প্রদান করুন), চ (এবং) মানসং (মনোবৃত্তিকে) কাম-আদি-দোষ-রহিতং (বাসনা প্রভৃতি দোষশূন্য) কুরু (করুন)৷


হে রঘুনাথ, আপনি সকলের অন্তরাত্মা-স্বরূপ; সত্য বলিতেছি, আমাদের হৃদয়ে অন্য কোনো বাসনা নাই৷ হে রঘুশ্রেষ্ঠ, আমাকে ঐকান্তিক ভক্তিপ্রদান করুন এবং আমাদের মন কামাদিদোষশূন্য করুন৷



2.28 শ্রীরামচন্দ্রাষ্টকম্

ভজে বিশেষসুন্দরং সমস্তপাপখণ্ডনম্৷

স্বভক্তচিত্তরঞ্জনং সদৈব রামমদ্বয়ম্॥১


বিশেষ-সুন্দরং, সমস্ত-পাপ-খণ্ডনং ([সঞ্চিত] সমস্ত পাপের নাশক), স্ব-ভক্ত-চিত্তরঞ্জনম্ (স্বভক্তের হৃদয়ে আনন্দপ্রদায়ক) অদ্বয়ং (অদ্বিতীয়) রামং (রামচন্দ্রকে) সদা এব (সর্বদাই) ভজে (ভজনা করি)॥১


বিশেষ সুন্দর, সমস্ত পাপের নাশক, স্বীয় ভক্তের চিত্তরঞ্জক, অদ্বিতীয় রামচন্দ্রকেই সদা ভজনা করি৷ ১



জটাকলাপশোভিতং সমস্তপাপনাশকম্৷

স্বভক্তভীতিভঞ্জনং ভজে হ রামমদ্বয়ম্॥২


জটা-কলাপ-শোভিতং (জটাসমূহের দ্বারা শোভান্বিত), সমস্ত-পাপ-নাশকং ([ক্রিয়মাণ] সমস্ত পাপের বিনাশক [পাঠান্তর, সমস্ত তাপ-নাশকম্‌]), স্ব-ভক্ত-ভীতি-ভঞ্জনং (নিজ ভক্তের ভয়বিনাশী), অদ্বয়ং রামং হ ভজে॥২


জটাজূটশোভিত, সমস্ত পাপনাশক, স্বভক্তের ভয়বিনাশক, অদ্বিতীয় ইত্যাদি৷২


নিজস্বরূপবোধকং কৃপাকরং ভবাপহম্৷

সমং শিবং নিরঞ্জনং ভজে হ রামমদ্বয়ম্॥৩


নিজ-স্বরূপ-বোধকং (নিজ স্বরূপ সম্বন্ধে জ্ঞানপ্রদানকারী), কৃপা-আকরং (কৃপার খনি), ভব-অপহং (সংসারবন্ধননাশক), সমং (সর্বত্র একরূপ), শিবং (মঙ্গলময়), নিরঞ্জনম্ (কলঙ্কশূন্য) অদ্বয়ং রামং হ ভজে॥৩


নিজস্বরূপ সম্বন্ধে জ্ঞান প্রদানকারী, কৃপার আকর, সংসারনাশক, সর্বত্র সমরূপ, মঙ্গলময়, নিরঞ্জন, অদ্বিতীয় ইত্যাদি৷৩


সদা প্রপঞ্চকল্পিতং হ্যনামরূপবাস্তবম্৷

নিরাকৃতিং নিরাময়ং ভজে হ রামমদ্বয়ম্॥৪


প্রপঞ্চ-কল্পিতং (মায়াসহায়ে বিভিন্নরূপে প্রকাশিত), হি অনাম-রূপ-বাস্তবং (কিন্তু বস্তুতঃ নাম ও রূপশূন্য), নিঃ-আকৃতিং (শরীরহীন) নিঃ-আময়ম্ (আধিব্যাধি-হীন), অদ্বয়ং রামং সদা হ ভজে॥৪


মায়া দ্বারা বিভিন্নরূপে কল্পিত, কিন্তু বস্তুতঃ নাম ও রূপশূন্য, দেহহীন, রোগাদিহীন, অদ্বিতীয় ইত্যাদি৷৪


প্রপঞ্চহীননির্মলং বিকল্পহং নিরাময়ম্

চিদেকরূপসন্ততং ভজে হ রামমদ্বয়ম্॥৫


প্রপঞ্চ-হীন-নির্মলং (মায়াতীত এবং নির্মল), বিকল্পহং (ভেদবুদ্ধি বা সংশয়বিনাশী), নিরাময়ং (নীরোগ, বিকারশূন্য) চিৎ-এক-রূপ-সন্ততম্‌ (সর্বদা একমাত্র চিন্ময়রূপে বিরাজিত) অদ্বয়ং রামং হ ভজে॥৫


মায়াতীত, নির্মল, ভেদবুদ্ধিবিনাশক, নির্বিকার, সর্বদা অদ্বিতীয় চিন্ময়-স্বরূপ, অদ্বিতীয় ইত্যাদি৷ ৫


ভবাব্ধিপোতরূপকং হ্যশেষদেহকল্পিতম্৷

গুণাকরং কৃপাকরং ভজে হ রামমদ্বয়ম্॥৬


ভব-অব্ধি-পোত-রূপকং (ভবসাগরের নৌকাস্বরূপ) হি অশেষ-দেহ-কল্পিতং (যিনি নিখিল দেহে উপস্থিত হইয়াছেন) [সেই] গুণ-আকরং, কৃপা-আকরং,—॥৬


যিনি ভবসাগরের তরণী, যিনি বহু দেহে উপহিত হইয়া আছেন, সেই গুণাকর, কৃপানিধি, অদ্বিতীয় ইত্যাদি৷ ৬


মহর্ষিবাক্যবোধকৈর্বিরাজমানবাক্‌পদৈঃ৷

সরোজজন্মসেবিতং ভজে হ রামমদ্বয়ম্॥৭


মহর্ষি-বাক্য-বোধকৈঃ (যাহা বাল্মীকির বাক্যের তাৎপর্যপ্রকাশক) [এবং] বিরাজমান-বাক্-পদৈঃ (যাহাতে সরস্বতী বিরাজমানা এইরূপ শব্দসমূহের বা স্তবের দ্বারা) সরোজ-জন্মঃ-সেবিতং (পদ্মোদ্ভব ব্রহ্মার পূজিত)—॥৭


যাহা বাল্মীকির বাক্যের অর্থপ্রকাশক এবং যাহাতে বাগ্‌দেবী বিরাজমানা, এইরূপ শব্দসমূহের দ্বারা ব্রহ্মার পূজিত অদ্বিতীয় ইত্যাদি৷ ৭


শিবপ্রদং সুখপ্রদং ভবচ্ছিদং ভ্রমাপহম্৷

বিরাজমানদৈশিকং ভজে হ রামমদ্বয়ম্॥৮


শিব-প্রদং (মঙ্গলপ্রদ), সুখ-প্রদং (আনন্দপ্রদ), ভব-ছিদং (সংসার-বন্ধন-বিনাশক), ভ্রম-অপহং (মোহনাশক), বিরাজমান-দৈশিকং (সাক্ষাৎ গুরু)—॥ ৮


মঙ্গলপ্রদ, সুখপ্রদ, জন্মমৃত্যুবিনাশী, মোহনাশকারী, সাক্ষাৎ গুরু, অদ্বিতীয় ইত্যাদি৷ ৮


রামাষ্টকং পঠতি যঃ সুকরং সুপুণ্যং

ব্যাসেন ভাষিতমিদং শৃণুতে মনুষ্যঃ৷

বিদ্যাং শ্রিয়ং বিপুলসৌখ্যমনন্তকীর্তিং

সংপ্রাপ্য দেহবিলয়ে লভতে চ মোক্ষম্॥৯


ব্যাসেন (ব্যাসের দ্বারা) ভাষিতং (উক্ত) ইদং (এই) সুকরং (শুভকারী) সুপুণ্যং (অতি পবিত্র) রাম-অষ্টকং (রামচন্দ্রের বিষয় অষ্টশ্লোকাত্মক স্তোত্র) যঃ (যে) মনুষ্যঃ (মানুষ) পঠতি (পাঠ করে) [অথবা] শৃণুতে (শ্রবণ করে) [সে] বিদ্যাং (বিদ্যা), শ্রিয়ং (ঐশ্বর্য) বিপুল-সৌখ্যম্ (অশেষ আনন্দ), অনন্ত-কীর্তিং (অশেষ যশ) সংপ্রাপ্য ([ইহলোকে] প্রাপ্ত হইয়া) দেহ-বিলয়ে (শরীরত্যাগের পর) মোক্ষং চ (মুক্তিও) লভতে (লাভ করে)॥৯


ব্যাসের দ্বারা উক্ত এই শুভকারী অতি পবিত্র রামাষ্টক যে মনুষ্য পাঠ করে অথবা শ্রবণ করে, সে বিদ্যা, ঐশ্বর্য, অশেষ আনন্দ এবং অনন্ত যশ প্রাপ্ত হইয়া দেহান্তে মুক্তিও লাভ করে৷ ৯









2.29 শিক্ষাষ্টকম্

চেতোদর্পণমার্জনং ভবমহাদাবাগ্নিনির্বাপণং

শ্রেয়ঃকৈরবচন্দ্রিকাবিতরণং বিদ্যাবধূজীবনম্৷

আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং

সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসঙ্কীর্তনম্॥১


[যাহা] চেতঃ-দর্পণ-মার্জনং (চিত্তরূপ দর্পণ বিশুদ্ধ করে), ভব-মহাদাবাগ্নি-নির্বাপণং (সংসাররূপ মহাদাবাগ্নিকে নির্বাপিত করে), শ্রেয়ঃ-কৈরব-চন্দ্রিকা-বিতরণং (মুক্তিরূপ শ্বেতপদ্মের উপর জ্যোৎস্না বর্ষণ করে), বিদ্যা-বধূ-জীবনং (পরাবিদ্যারূপ বধূর জীবনস্বরূপ) আনন্দ-অম্বুধি-বর্ধনং (আনন্দসাগরের বৃদ্ধিসম্পাদক), প্রতিপদং (প্রতিপদে) পূর্ণ-অমৃত-আস্বাদনং (পূর্ণামৃত আস্বাদনস্বরূপ), সর্ব-আত্ম-স্নপনং ([রসের দ্বারা] সকল আত্মার অবগাহনস্নান সম্পাদক) [সেই] শ্রীকৃষ্ণসঙ্কীর্তনং (শ্রীকৃষ্ণের নামাদি সঙ্কীর্তন) পরং বিজয়তে (বিশেষ জয়যুক্ত হয়)॥১


যাহা চিত্তদর্পণকে নির্মল করে সংসাররূপ মহাদাবাগ্নিকে নির্বাপিত করে ও মুক্তিরূপ শ্বেতপদ্মের উপর জ্যোৎস্না বর্ষণ করে, যা পরাবিদ্যারূপ বধূর জীবনস্বরূপ, আনন্দসাগরের স্ফীতি সম্পাদক, প্রতি পদে পূর্ণামৃত-আস্বাদক এবং সকল আত্মার অবগাহনস্নান সম্পাদক, সেই শ্রীকৃষ্ণসঙ্কীর্তন বিশেষ জয়যুক্ত হয়৷১



নাম্নামকারি বহুধা নিজসর্বশক্তি-

স্তত্রার্পিতা নিয়মিতঃ স্মরণে ন কালঃ৷

এতাদৃশী তব কৃপা ভগবন্ মমাপি

দুর্দৈবমীদৃশমিহাজনি নানুরাগঃ॥২


নাম্নাং (তোমার নামাবলীসম্বন্ধিনী) নিজ-সর্ব-শক্তিঃ (নিজের সকল শক্তি) বহুধা (অনেক প্রকারে) তত্র (নামসমূহে) অর্পিতা অকারি (তোমা দ্বারা স্থাপিত হইয়াছে) [পাঠান্তর—বহুতা; নাম্নাং (নামাবলীর) বহুতা অকারি (অনেকত্ব সাধিত হইয়াছে), তত্র নিজসর্বশক্তিঃ অর্পিতা]; স্মরণে (স্মরণ-বিষয়ে) কালঃ (কোনও সময়) ন নিয়মিতঃ (বিহিত হয় নাই) [অর্থাৎ সকল সময়েই স্মরণ করা যাইতে পারে]; ভগবন্ (হে ভগবান), তব (তোমার) এতাদৃশী (এমনই) কৃপা (করুণা), মম অপি (আমারও) ঈদৃশং (এরূপ) দুঃ-দৈবম্ (দুরদৃষ্ট) [যে] ইহ (এই জন্মে) অনুরাগঃ (প্রেম) ন অজনি (জন্মিল না)॥২


তোমার নামাবলী বহুপ্রকারে প্রকাশিত হইয়াছে, তাহাতে তোমার সকল শক্তি অর্পিত হইয়াছে, নামস্মরণ-বিষয়ে কোনও সময়ের বিধিও নাই; হে ভগবান, তোমার এমনই করুণা, কিন্তু আমার এমনই দুর্দৈব যে এই জন্মে অনুরাগ জন্মিল না৷২



তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা৷

অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ॥৩


তৃণাৎ অপি (তৃণ হইতেও) সুনীচেন (অবনত হইয়া), তরোঃ অপি (বৃক্ষ হইতেও) সহিষ্ণুনা (সহনশীল হইয়া), অমানিনা (নিজ অভিমান ত্যাগ করিয়া), মানদেন (অপরকে সম্মান প্রদান করিয়া) সদা (সর্বদা) হরিঃ কীর্তনীয়ঃ (শ্রীহরির কীর্তন করা উচিত)॥৩


তৃণ হইতেও অবনত এবং বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া, নিজ অভিমান ত্যাগ করিয়া এবং অপরকে সম্মান প্রদর্শন করিয়া সর্বদা শ্রীহরির কীর্তন করা উচিত৷৩



ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে৷

মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ্ভক্তিরহৈতুকী ত্বয়ি॥৪

    

জগদীশ (হে জগদীশ), [আমি] ধনং (ধন) ন (নহে) জনং ন (জন নহে), সুন্দরীং (সুন্দরী স্ত্রী) বা কবিতাং (কবিত্বশক্তি, সর্বজ্ঞত্ব) ন কাময়ে (কামনা করি না), ঈশ্বরে ত্বয়ি (ঈশ্বর তোমাতে) জন্মনি জন্মনি (প্রতিজন্মে) মম (আমার) অহৈতুকী (নিষ্কাম ও স্বাভাবিক) ভক্তিঃ ভবতাৎ (যেন হয়)॥৪


হে জগদীশ, আমি ধন, জন, সুন্দরী স্ত্রী বা সর্বজ্ঞত্ব কামনা করি না; হে ভগবান, তোমাতে যেন জন্মে জন্মে আমার অহৈতুকী ভক্তি হয়৷৪


অয়ি নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ৷

কৃপয়া তব পাদপঙ্কজস্থিতধূলিসদৃশং বিচিন্তয়॥৫


অয়ি (হে) নন্দ-তনুজ (নন্দসুত), বিষমে (দুষ্পার) ভব-অম্বুধৌ (সংসার-সাগরে) পতিতং (পতিত) কিঙ্করং (দাস) মাং (আমাকে) কৃপয়া (কৃপাপূর্বক) তব (তোমার) পাদ-পঙ্কজ-স্থিত-ধূলি-সদৃশং (চরণপদ্মে স্থিত ধূলির তুল্য) বিচিন্তয় (মনে করো)॥৫


হে নন্দসুত, দুষ্পার ভবসিন্ধুতে পতিত দাস আমাকে কৃপাপূর্বক তোমার চরণকমলের ধূলির সমান মনে করো৷৫


নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ্‌গদরুদ্ধয়া গিরা৷

পুলকৈর্নিচিতং বপুঃ কদা তব নামগ্রহণে ভবিষ্যতি॥৬


কদা (কখন) তব (তোমার) নাম-গ্রহণে [আমার] নয়নং (চক্ষু) গলৎ-অশ্রু-ধারয়া (পতনশীল চক্ষুঃজলের ধারায়), বদনং (মুখ) গদ্-গদ-রুদ্ধয়া (বাষ্পরুদ্ধ) গিরা (বাক্যের দ্বারা), বপুঃ (শরীর) পুলকৈঃ (রোমাঞ্চের দ্বারা) নিচিতং (পূর্ণ) ভবিষ্যতি (হইবে)?৬


তোমার নাম গ্রহণে কখন আমার নয়ন গলদশ্রুধারায়, বদন বাষ্পরুদ্ধ বাক্যে এবং শরীর রোমাঞ্চে পূর্ণ হইবে?৬


    

যুগায়িতং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়িতং৷

শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দবিরহেণ মে॥৭


গোবিন্দ-বিরহেণ (গোবিন্দের বিরহে) মে (আমার সকাশে) নিমেষেণ (চক্ষুর পলকে) যুগায়িতং (যুগের সৃজন হয়), চক্ষুষা (নয়নের অশ্রু দ্বারা) প্রাবৃষায়িতং (বর্ষার সৃষ্টি হয়), সর্বং জগৎ (নিখিল বিশ্ব) শূন্যায়িতম্ (শূন্য হইয়া যায়)॥৭ 


গোবিন্দের বিরহে আমার সকাশে নিমেষ যুগযুগান্তরের ন্যায় মনে হয়, নয়নে বর্ষাধারার ন্যায় অশ্রুর সমাগম হয় এবং নিখিল বিশ্ব শূন্যে মিলাইয়া যায়৷৭


আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টু মাম্

অদর্শনান্মর্মহতাং করোতু বা৷

যথা তথা বা বিদধাতু লম্পটো

মৎপ্রাণনাথস্তু স এব নাপরঃ॥৮


লম্পটঃ (স্বেচ্ছাচারী, লীলাময়) পাদ-রতাং (পদানুরক্ত) মাম্ (আমাকে) আশ্লিষ্য (আলিঙ্গনপূর্বক) পিনষ্টু বা (পেষিতই করুন), অদর্শনাৎ (দর্শন প্রদান না করিয়া) মর্ম-হতাং বা (মর্ম-পীড়িতই) করোতু (করুন), বা (কিংবা) যথা তথা (যদৃচ্ছাক্রমে) বিদধাতু (ব্যবহার করুন), তু (তথাপি) মৎ-প্রাণ-নাথঃ (আমার প্রাণের প্রভু) সঃ এব (তিনিই), ন অপরঃ (অপর কেহ নহে)॥৮


সেই রসরাজ পদানুক্ত আমাকে আলিঙ্গনপূর্বক পেষিতই করুন, অথবা দর্শন না দিয়া মর্মে বিদ্ধই করুন, কিংবা আমায় যথেচ্ছ ব্যবহার করুন, তথাপি তিনিই আমার প্রাণনাথ, অপর কেহ নহে৷৮


2.30 অর্জুনোক্ত-শ্রীকৃষ্ণস্তোত্রম্

স্থানে হৃষীকেশ তব প্রকীর্ত্যা, জগৎ প্রহৃষ্যত্যনুরজ্যতে চ৷

রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি, সর্বে নমস্যন্তি চ সিদ্ধসঙ্ঘাঃ॥১


[হে] হৃষীকেশ (শ্রীকৃষ্ণ), তব (তোমার) প্রকীর্ত্যা (মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করিয়া) [যে] জগৎ প্রহৃষ্যতি (অতি আনন্দিত হয়) চ (এবং) অনুরজ্যতে (তোমার প্রতি অনুরাগযুক্ত হয়) [তাহা] স্থানে (সমুচিতই বটে), চ (এবং) রক্ষাংসি (রাক্ষসগণ) ভীতানি (ভীত হইয়া) [যে] দিশঃ (দিকে দিকে) দ্রবন্তি (পলায়ন করে), সর্বে সিদ্ধ-সঙ্ঘাঃ (সিদ্ধদিগের সঙ্ঘসমূহ) [যে] নমস্যন্তি (তোমায় নমস্কার করে) [তাহাও সমীচীন]॥১


হে হৃষীকেশ, তোমার মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করিয়া যে জগৎ অতি আনন্দিত হয় এবং তোমার প্রতি অনুরাগযুক্ত হয়, ইহা সমুচিতই বটে; তদ্রূপ রাক্ষসগণ যে ভয়ে দিকে দিকে পলায়ন করে এবং সিদ্ধদিগের সঙ্ঘসমূহ যে তোমায় নমস্কার করেন, তাহাও সমীচীন বটে৷১


কস্মাচ্চ তে ন নমেরন্ মহাত্মন্, গরীয়সে ব্রহ্মণোঽপ্যাদিকর্ত্রে৷

অনন্ত দেবেশ জগন্নিবাস, ত্বমক্ষরং সদসৎ পরং যৎ॥২


হে মহাত্মন্, ব্রহ্মণঃ অপি গরীয়সে (ব্রহ্মা হইতেও শ্রেষ্ঠ) [এবং ব্রহ্মারও] আদিকর্ত্রে (আদি কারণ) [তোমাকে] তে (তাঁহারা) কস্মাৎ চ (কেনই বা) ন নমেরন্ (নমস্কার না করিবেন)? [হে] অনন্ত, দেব-ঈশ, জগৎ-নিবাস, ত্বং (তুমি) সৎ-অসৎ (কার্য ও কারণরূপ উপাধিযুক্ত), [কিন্তু বস্তুতঃ] যৎ (যাহা) পরম (তদতীত) অক্ষরম্ (নির্বিকার) [তুমি তাহাই]॥২


হে মহাত্মা, তুমি ব্রহ্মা অপেক্ষাও শ্রেষ্ঠ, কেননা, তুমি তাঁহারও আদি কারণ; সুতরাং তাঁহারা তোমাকে কেনই বা নমস্কার না করিবেন? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি কার্য এবং কারণরূপ উপাধি ধারণ করিয়াছ, কিন্তু বস্তুতঃ তুমি তদতীত অক্ষর৷২


ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণ-স্ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম্৷

বেত্তাসি বেদ্যঞ্চ পরঞ্চ ধাম, ত্বয়া ততং বিশ্বমনন্তরূপ॥৩


[হে] অনন্ত-রূপ, ত্বম্ (তুমি) আদি-দেবঃ, পুরাণঃ (শাশ্বত) পুরুষঃ (পূর্ণাত্মা, অন্তর্যামী), ত্বম্ (তুমি) অস্য (এই) বিশ্বস্য (জগতের) পরং (শ্রেষ্ঠ) নিধানং (লয়স্থান), বেত্তা অসি (তুমিই জ্ঞাতা), বেদ্যং চ (এবং জ্ঞেয়) চ (এবং) পরং (সর্বোত্তম) ধাম (আশ্রয়, বিষ্ণুলোক) ত্বয়া (তোমার দ্বারা) বিশ্বং (জগৎ) ততম্ (ব্যাপ্ত)॥৩


হে অনন্তরূপ, তুমি আদিদেব ও পুরাণ পুরুষ; তুমিই এই জগতের পরম লয়স্থান; তুমি জ্ঞাতা, তুমি জ্ঞেয়, তুমি পরম বিষ্ণুলোক এবং তোমার দ্বারা সমস্ত বিশ্ব ব্যাপ্ত৷৩



বায়ুর্যমোঽগ্নির্বরুণঃ শশাঙ্কঃ, প্রজাপতিস্ত্বং প্রপিতামহশ্চ৷

নমো নমস্তেঽস্তু সহস্রকৃত্বঃ, পুনশ্চ ভূয়োঽপি নমো নমস্তে॥৪


ত্বং (তুমি) বায়ুঃ, যমঃ, অগ্নিঃ, বরুণঃ, শশাঙ্কঃ, প্রজাপতিঃ (কশ্যপাদি) চ প্রপিতামহঃ (পিতামহ ব্রহ্মারও জনক), তে (তোমায়) সহস্রকৃত্বঃ (সহস্রবার) নমঃ (নমস্কার) অস্তু (হউক), পুনঃ চ নমঃ (এবং পুনশ্চ সহস্রবার নমস্কার), ভূয়ঃ অপি (আবারও) তে নমঃ নমঃ॥৪


তুমিই বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র এবং প্রজাপতি; তুমিই পিতামহ ব্রহ্মারও জনক৷ তোমায় সহস্রবার নমস্কার, পুনরায় তোমায় সহস্রবার নমস্কার, আবারও পুনঃপুনঃ নমস্কার৷৪


নমঃ পুরস্তাদথ পৃষ্ঠতস্তে, নমোঽস্তু তে সর্বত এব সর্ব৷

অনন্তবীর্যামিতবিক্রমস্ত্বং, সর্বং সমাপ্নোষি ততোঽসি সর্ব॥৫


[হে] সর্ব (সর্বস্বরূপ), তে (তোমায়) পুরস্তাৎ (সম্মুখে) নমঃ (নমস্কার) অথ (আবার) পৃষ্ঠতঃ (পশ্চাতদ্দিকে [নমস্কার]), তে সর্বতঃ এব (সর্বদিকেই) নমঃ অস্তু (নমস্কার), ত্বম্ (তুমি) অনন্ত-বীর্য-অমিত-বিক্রমঃ (অসীম শক্তিশালী ও অনুপম পরাক্রমশালী), সর্বং (সমস্ত) সমাপ্নোষি (ব্যাপ্ত করিয়াছ) ততঃ (সুতরাং) সর্বঃ অসি (তুমি সর্বস্বরূপ)॥৫


হে সর্ব, তোমার সম্মুখে নমস্কার, আবার তোমার পশ্চাতে নমস্কার, তোমার সর্বদিকে নমস্কার৷ তোমার বীর্য অনন্ত এবং তোমার বিক্রম অনুপম, তুমি সমস্ত ব্যাপ্ত করিয়া আছ, অতএব তুমি সর্বস্বরূপ৷৫


সখেতি মত্বা প্রসভং যদুক্তং, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি৷

অজানতা মহিমানং তবেদং, ময়া প্রমাদাৎ প্রণয়েন বাপি॥৬


যচ্চাবহাসার্থমসৎকৃতোঽসি, বিহারশয্যাসনভোজনেষু৷

একোঽথবাপ্যচ্যুত তৎসমক্ষং, তৎ ক্ষাময়ে ত্বামহমপ্রমেয়ম্॥৭


সখা ইতি (সখা এইরূপ) মত্বা (মনে করিয়া [বিপরীত-বুদ্ধিবশতঃ]) [কখনও], প্রসভং (স্পর্ধাপূর্বক, অশ্রদ্ধস্বরে) হে কৃষ্ণ, হে যাদব, হে সখা ইতি (এইরূপ) যৎ (যাহা যাহা) ময়া (মৎকর্তৃক) উক্তং (বলা হইয়াছে), বা (অথবা) তব [তোমার] ইদং (এই) মহিমানম্ (মহিমা) অজানতা (না জানিয়া) প্রমাদাৎ (প্রমাদবশতঃ), প্রণয়েন (কিংবা প্রণয়বশতঃ) অপি (ও) [যাহা বলা হইয়াছে]—॥৬


চ (এবং) অবহাস-অর্থং (পরিহাসচ্ছলে) বিহার-শয্যা-আসন-ভোজনেষু (বিহার, শয়ন, উপবেশন অথবা ভোজনকালে) [তুমি] একঃ [সন্‌] (অনুপস্থিত থাকিয়া) অথবা তৎ-সমক্ষম্ অপি (সাক্ষাতে থাকিয়াই) যৎ (যে) অসৎ-কৃতঃ (অবজ্ঞার পাত্র) অসি (হইয়াছ), [হে] অচ্যুত, অপ্রমেয়ং (অনুপম) ত্বাং (তোমার নিকট) তৎ (তজ্জন্য) অহং (আমি) ক্ষাময়ে (ক্ষমা প্রার্থনা করি)॥৭


আমি তোমায় সখা মনে করিয়া কখনও যে শ্রদ্ধাহীনভাবে “হে কৃষ্ণ, হে যাদব, হে সখা” ইত্যাদি বলিয়াছি, অথবা তোমার এই মহিমা না জানিয়া প্রমাদবশতঃ কিংবা প্রণয়বশতঃ যাহা যাহা বলিয়াছি এবং পরিহাসচ্ছলে ক্রীড়া, ভ্রমণ, উপবেশন অথবা ভোজনকালে, সাক্ষাতে কিংবা অসাক্ষাতে তোমায় যে অবজ্ঞা করিয়াছি, হে অচ্যুত, অপ্রমেয় তোমার নিকট আমি তজ্জন্য ক্ষমা প্রার্থনা করি৷৬-৭


পিতাসি লোকস্য চরাচরস্য, ত্বমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান্৷

ন ত্বৎসমোঽস্ত্যভ্যধিকঃ কুতোঽন্যো, লোকত্রয়েঽপ্যপ্রতিম-প্রভাবঃ॥৮


ত্বম্ (তুমি) অস্য (এই) চর-অচরস্য (স্থাবরজঙ্গম) লোকস্য (প্রাণিজাতের) পিতা অসি (জনক); [তুমি] গুরুঃ (শ্রেষ্ঠ), গরীয়ান্ (শ্রেষ্ঠতর), চ (এবং) পূজ্যঃ (সকলের পূজ্য); ত্বৎ-সমঃ (তোমার সমকক্ষ) অন্যঃ (অপর কেহ) ন অস্তি (নাই), অভ্যধিকঃ (অধিক) কুতঃ (কীরূপে হইবে)? লোক-ত্রয়ে অপি (ত্রিভুবনেও) [তুমি] অপ্রতিম-প্রভাবঃ (অনুপম-প্রভাবশালী)॥৮


তুমি এই স্থাবর ও জঙ্গম প্রাণিসমূহের জনক; শুধু তাহাই নহে, তুমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠতর, সুতরাং সকলের পূজ্য৷ তোমার সমকক্ষই কেহ নাই, অধিক আর কীরূপে থাকিবে? এই ত্রিলোকে তোমার প্রভাব অতুলনীয়৷৮


তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং, প্রসাদয়ে ত্বামহমীশমীড্যম্৷

পিতেব পুত্রস্য সখেব সখ্যুঃ, প্রিয় প্রিয়ায়ার্হসি দেব সোঢ়ুম্॥৯


তস্মাৎ (সুতরাং) কায়ং (শরীর) প্রণিধায় (প্রকৃষ্টরূপে অবনত করিয়া) প্রণম্য (প্রণাম করিয়া) ঈড্যম্ (পূজ্য) ঈশং (ঈশ্বর) ত্বাম্ (তোমাকে) অহং (আমি) প্রসাদয়ে (প্রসন্ন করিতেছি); [হে] দেব, পিতা পুত্রস্য ইব (যেরূপ পুত্রের), সখা সখ্যুঃ ইব (যেরূপ সখার), প্রিয়ঃ প্রিয়ায়াঃ (প্রেমিক যেরূপ প্রেমিকার) [অপরাধ ক্ষমা করে, তদ্রূপ] সোঢ়ুম্ (সহ্য করা) অর্হসি (তোমার উচিত) [সন্ধি আর্ষ]॥৯


সুতরাং প্রকৃষ্টরূপে বিনম্রদেহে প্রণাম করিয়া পূজ্য এবং ঈশ্বররূপী তোমাকে আমি প্রসন্ন করিতে চাই৷ হে দেব, পিতা যেরূপ পুত্রের, সখা যেরূপ সখার অথবা প্রেমিক যেরূপ প্রিয়ার অপরাধ ক্ষমা করে, তুমিও আমার অপরাধ সেইরূপ ক্ষমা করো৷৯


অদৃষ্টপূর্বং হৃষিতোঽস্মি দৃষ্ট্বা ভয়েন চ প্রব্যথিতং মনো মে৷

তদেব মে দর্শয় দেব রূপং, প্রসীদ দেবেশ জগন্নিবাস॥১০


অদৃষ্ট-পূর্বং (পূর্বে অদৃষ্ট) [বিশ্বরূপ] দৃষ্ট্বা (দর্শন করিয়া) [আমি] হৃষিতঃ (আহ্লাদিত) অস্মি (হইয়াছি), চ (অথচ) ভয়েন (ভয়ে) মে (আমার) মনঃ (মন) প্রব্যথিতং (কম্পিত হইতেছে); [সুতরাং] [হে] দেব, মে (আমাকে) তৎ (সেই) রূপম্ এব (রূপই) দর্শয় (দর্শন করাও) [যাহা আমার উপযুক্ত]; [হে] দেবেশ [হে] জগৎ-নিবাস, প্রসীদ (প্রসন্ন হও)॥১০


পুর্বে যে বিশ্বরূপ অদৃষ্ট ছিল তাহা দর্শনে আমি আনন্দিত হইয়াছি, অথচ ভয়ে আমার হৃদয় কম্পিত হইতেছে৷ সুতরাং হে দেব, আমার পক্ষে দর্শনযোগ্য যে রূপ তাহাই দর্শন করাও৷ হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও৷১০


কিরীটিনং গদিনং চক্রহস্তমিচ্ছামি ত্বাং দ্রষ্টুমহং তথৈব৷

তেনৈব রূপেণ চতুর্ভুজেন, সহস্রবাহো ভব বিশ্বমূর্তে॥১১


অহং (আমি) তাং (তোমাকে) তথা এব (পূর্বেরই ন্যায়) কিরীটিনং (কিরীটধারী), গদিনং (গদাধারী), চক্র-হস্তং (হস্তে চক্রযুক্তরূপে) দ্রষ্টুম্ (দেখিতে) ইচ্ছামি (ইচ্ছা করি); বিশ্বমূর্তে (হে বিশ্বরূপ), সহস্র-বাহো (হে সহস্রভুজশালী), তেন (সেই) চতুঃ-ভুজেন (চতুর্হস্ত) রূপেণ এব (রূপেই) ভব (অবস্থিত হও)॥১১


আমি তোমাকে পূর্বেরই ন্যায় কিরীটযুক্ত, গদাধারী ও চক্রধারিরূপে দেখিতে চাই৷ অতএব হে বিশ্বমূর্তি, তোমার বর্তমান সহস্র বাহু পরিত্যাগ করিয়া সেই চতুর্ভুজরূপই ধারণ করো৷১১









2.31 শ্রীকৃষ্ণকর্ণামৃতস্তোত্রম্‌

হে দেব হে দয়িত হে জগদেকবন্ধো

হে কৃষ্ণ হে চপল হে করুণৈকসিন্ধো৷

হে নাথ হে রমণ হে নয়নাভিরাম

হা হা কদা নু ভবিতাসি পদং দৃশোর্মে॥১


হে দেব (স্বপ্রকাশস্বরূপ), হে দয়িত (ভর্তা) হে জগৎ-এক-বন্ধো (বিশ্বের একমাত্র সখা), হে কৃষ্ণ, হে চপল, হে করুণা-এক-সিন্ধো (একমাত্র কৃপানিধি), হে নাথ, হে রমণ, হে নয়ন-অভিরাম (নয়নরঞ্জন) হা হা (হায় হায়) [তুমি] কদা নু (কোন্‌ সময়ে যে) মে (আমার) দৃশোঃ (লোচনদ্বয়ের) পদং (গোচর) ভবিতাসি (হইবে)?১


হে দেব, হে দয়িত, হে বিশ্বের একমাত্র বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে অদ্বিতীয় কৃপানিধি, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হায় হায়, তুমি কখন যে আমার নয়নদ্বয়ের গোচর হইবে? ১


অংসালম্বিতবামকুন্তলভরংমন্দোন্নতভ্রূলতং

কিঞ্চিৎকুঞ্চিতকোমলাধরপুটংসাচিপ্রসারেক্ষণম্

আলোলাঙ্গুলিপল্লবৈর্মুরলিকামাপূরয়ন্তং মুদা

মূলে কল্পতরোস্ত্রিভঙ্গললিতং জানে জগন্মোহনম্॥২


[যাঁহার] অংস-আলম্বিত-বাম-কুন্তল-ভরং (স্কন্ধে কুঞ্চিত কেশজাল বিলম্বিত রহিয়াছে), মন্দ-উন্নত-ভ্রূ-লতং (ভ্রূলতা ঈষৎ উন্নত), কিঞ্চিৎ-কুঞ্চিত-কোমল-অধর-পুটং (সুকোমল অধরোষ্ঠ কিঞ্চিৎ কুঞ্চিত); [যিনি] সাচি-প্রসার-ঈক্ষণম্ (বক্র কটাক্ষ করিতেছেন) আলোল-অঙ্গুলি-পল্লবৈঃ (চঞ্চল অঙ্গুলিপল্লবের দ্বারা ধারণকরতঃ) মুদা (আনন্দ সহকারে) মুরলিকাম্ (বংশীকে) আপূরয়ন্তং (বাদন করিতেছেন), কল্পতরোঃ (কল্পতরুর) মূলে (মূলে) ত্রি-ভঙ্গ-ললিতং (সুন্দর ত্রিভঙ্গরূপে বিদ্যমান আছেন) [তাঁহাকেই] জগৎ-মোহনং (জগন্মোহন বলিয়া) জানে (আমি জানি)॥২


যাঁহার স্কন্ধে কুঞ্চিত কেশজাল বিলম্বিত, ভ্রূলতা ঈষৎ উন্নত ও সুকোমল অধরোষ্ঠ (মৃদুহাস্যে) কিঞ্চিৎ কুঞ্চিত; যিনি বক্র কটাক্ষে দর্শন করেন, চঞ্চল অঙ্গুলি পল্লবের দ্বারা ধৃত মুরলিকাকে আনন্দ সহকারে বাদন করেন ও কল্পতরু-মূলে সুন্দর ত্রিভঙ্গরূপে বিরাজ করেন, তাঁহাকেই আমি জগন্মোহন বলিয়া জানি৷২



হে গোপালক হে কৃপাজলনিধে হে সিন্ধুকন্যাপতে

হে কংসান্তক হে গজেন্দ্রকরুণাপারীণ হে মাধব৷

হে রামানুজ হে জগত্রয়গুরো হে পুণ্ডরীকাক্ষ মাং

হে গোপীজননাথ পালয় পরং জানামি ন ত্বাং বিনা॥৩


হে গোপালক, হে কৃপা-জল-নিধে (কৃপাসিন্ধু), হে সিন্ধু-কন্যাপতে (লক্ষ্মীপতি), হে কংস-অন্তক (কংসবিনাশী), হে গজেন্দ্র-করুণা-পারীণ (গ্রাহ-গ্রস্ত গজরাজের প্রতি অকাতরে করুণাবিধায়ক), হে মাধব, হে রাম-অনুজ (বলরামের কনিষ্ঠ ভ্রাতা), হে জগৎ-ত্রয়-গুরো (ত্রিজগতের গুরু), হে পুণ্ডরীক-অক্ষ (পদ্মলোচন), হে গোপী-জন-নাথ (গোপীগণের প্রভু), মাং (আমাকে) পালয় (পালন করো); ত্বাং বিনা পরং (তোমা ব্যতীত অপর কাহাকেও) ন জানামি (জানি না)॥৩


হে গোপালক, হে কৃপাসিন্ধু, হে লক্ষ্মীপতি, হে কংসারি, হে গজরাজের প্রতি অপার করুণশালী, হে মাধব, হে রামানুজ, হে ত্রিজগদ্‌গুরু, হে পুণ্ডরীকাক্ষ, হে গোপীবল্লভ, তুমি আমাকে পালন করো, আমি তোমা ভিন্ন অপর কাহাকেও জানি না৷৩


কস্তূরীতিলকং ললাটফলকে বক্ষঃস্থলে কৌস্তুভং

নাসাগ্রে নবমৌক্তিকং করতলে বেণুং করে কঙ্কণম্৷

সর্বাঙ্গে হরিচন্দনঞ্চ কলয়ন্ কণ্ঠে চ মুক্তাবলিং

গোপস্ত্রীপরিবেষ্টিতো বিজয়তে গোপালচূড়ামণিঃ॥৪


ললাট-ফলকে (ললাটোপরি) কস্তূরী-তিলকং (কস্তুরিকার তিলক) বক্ষঃস্থলে কৌস্তুভং (কৌস্তুভমণি), নাসা-অগ্রে-নব-মৌক্তিকং (উজ্জ্বল মুক্তা), করতলে বেণুং (বংশী), করে কঙ্কণং (কঙ্কণ), সর্ব-অঙ্গে হরিচন্দনং চ (হরিচন্দন), কণ্ঠে মুক্তাবলিং (মুক্তামালা) চ কলয়ন্ (ধারণ করিয়া) গোপ-স্ত্রী-পরিবেষ্টিতঃ (গোপীগণের দ্বারা পরিবৃত) গোপাল চূড়ামণিঃ (গোপশ্রেষ্ঠ) বিজয়তে (জয়যুক্ত হন)॥৪


যিনি ললাটোপরি কস্তুরিকার তিলক, বক্ষস্থলে কৌস্তুভমণি, নাসাগ্রে উজ্জ্বল মুক্তা, করতলে বেণু, করে কঙ্কণ, সর্বাঙ্গে হরি-চন্দন ও কণ্ঠে মুক্তাবলী ধারণপূর্বক গোপীগণের দ্বারা পরিবৃত রহিয়াছেন, সেই গোপশ্রেষ্ঠের জয় হউক৷৪


লোকানুন্মদয়ন্ শ্রুতিং মুখরয়ন্ ক্ষৌণীরুহান্ হর্ষয়ন্

শৈলান্ বিদ্রবয়ন্ মৃগান্ বিবশয়ন্ গোবৃন্দমানন্দয়ন্৷

গোপান্ সম্ভ্রময়ন্ মুনীন্ মুকুলয়ন্ সপ্তস্বরান্ জৃম্ভয়ন্

ওঙ্কারার্থমুদীরয়ন্ বিজয়তে বংশীনিনাদঃ শিশোঃ॥৫


লোকান্ (ত্রিলোককে) উন্মদয়ন্ (উন্মর্ত্ত করিয়া), শ্রুতিং (বেদকে) মুখরয়ন্ (মুখরিত, প্রকটিত করিয়া), ক্ষৌণী-রুহান্ (তরুরাজিকে) হর্ষয়ন্ (হর্ষিত করিয়া), শৈলান্ (প্রস্তরসমূহকে) বিদ্রবয়ন্ (বিগলিত করিয়া), মৃগান্ (পশুদিগকে) বিবশয়ন্ (বিবশ করিয়া), গোবৃন্দং (গোসমূহকে) আনন্দয়ন্ (আনন্দিত করিয়া), গোপান্ (গোপদিগকে) সম্ভ্রময়ন্ (ত্বরান্বিত করিয়া), মুনীন্ (মুনিদিগকে) মুকুলয়ন্ (পুলকিত করিয়া) সপ্তস্বরান্ (সপ্ত স্বর) জৃম্ভয়ন্ (মূর্ছিত করিয়া) ওঙ্কার-অর্থং (প্রণবার্থ) উদীরয়ন্ (প্রকটিত করিয়া) শিশোঃ (গোপশিশুর) বংশী-নিনাদঃ (বংশীধ্বনি) বিজয়তে (জয়যুক্ত হয়)॥৫


ত্রিভুবনকে উন্মত্ত করিয়া, বেদকে মুখরিত করিয়া, তরুরাজিকে হর্ষান্বিত করিয়া, প্রস্তরসমূহকে বিগলিত করিয়া, পশুদিগকে বিবশ করিয়া, গোবৃন্দকে উৎফুল্ল করিয়া, গোপগণকে ত্বরান্বিত করিয়া, মুনিদিগকে পুলকিত করিয়া, সপ্তস্বর মূর্ছিত করিয়া এবং প্রণবার্থ প্রকটিত করিয়া গোপশিশুর বংশীধ্বনি জয়যুক্ত হয়৷৫


সন্ধ্যাবন্দন ভদ্রমস্তু ভবতে ভো স্নান তুভ্যং নমো

ভো দেবাঃ পিতরশ্চ তর্পণবিধৌ নাহং ক্ষমঃ ক্ষম্যতাম্৷

যত্র ক্বাপি নিষদ্য যাদবকুলোত্তংসস্য কংসদ্বিষঃ 

স্মারং স্মারমঘং হরামি তদলং মন্যে কিমন্যেন মে॥৬


সন্ধ্যা-বন্দন (হে সন্ধ্যাবন্দন) ভবতে (তোমার) ভদ্রম্ অস্তু (মঙ্গল হউক); ভো স্নান (হে স্নান), তুভ্যং (তোমায়) নমঃ (নমস্কার); ভো (হে) দেবাঃ (দেবগণ) পিতরঃ চ (এবং পিতৃগণ) অহং (আমি) তর্পণ-বিধৌ (তর্পণ করিতে) ন ক্ষমঃ (অক্ষম), ক্ষম্যতাং (আমায় ক্ষমা করো) যত্র ক্ব অপি (যেখানে সেখানে) নিষদ্য (অবস্থান করিয়া) যাদব-কুল-উত্তং-সস্য (যাদবকুলের ভূষণ [মুকুটমালা]) কংসদ্বিষঃ (কংসারিকে) স্মারং স্মারম্ (পুনঃপুনঃ স্মরণ করিয়া) অঘং (পাপ) হরামি (ক্ষয় করিব), তৎ (তাহাই) অলং (যথেষ্ট) মন্যে (মনে করি), মে (আমার) অন্যেন কিং (অপর [সন্ধ্যাবন্দনাদির] কীসের প্রয়োজন)?৬


হে সন্ধ্যাবন্দন, তোমার মঙ্গল হউক; হে স্নান, তোমায় নমস্কার; হে দেবগণ এবং পিতৃগণ, আমি তর্পণ করিতে অক্ষম, আমায় ক্ষমা করো; যেখানে সেখানে অবস্থিত হইয়া যদুকুলভূষণ কংসারিকে স্মরণ করিতে করিতে পাপ ক্ষয় করিব, ইহাই আমি যথেষ্ট মনে করি; আমার আর কীসের প্রয়োজন?৬



2.32 শ্রীজগন্নাথস্তোত্রম্

কদাচিৎ কালিন্দীতটবিপিনসঙ্গীতকরবো

মুদাভীরীনারীবদনকমলাস্বাদমধুপঃ৷

রমাশম্ভুব্রহ্মাসুরপতিগণেশার্চিতপদো

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥১


[যিনি] কদাচিৎ (এক সময়ে) মুদা (সানন্দে) কালিন্দী-তট-বিপিন-সঙ্গীতক-রবঃ (যমুনাপুলিনস্থ অরণ্যরাজিকে সঙ্গীত দ্বারা মুখরিত করেন), আভীরী-নারী-বদন-কমল-আস্বাদ-মধুপঃ (গোপনারীর মুখপদ্ম-আস্বাদক ভ্রমরস্বরূপ), রমা-শম্ভু-ব্রহ্মা-সুরপতি-গণেশ-অর্চিত-পদঃ (যাঁহার চরণ লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশের দ্বারা পূজিত) [সেই] স্বামী (প্রভু) জগৎ-নাথঃ (জগন্নাথ) মে (আমার) নয়ন-পথগামী (দৃষ্টির গোচর) ভবতু (হউন)॥১


যিনি কখনও লীলাচ্ছলে সানন্দে যমুনাপুলিনস্থ অরণ্যরাজিকে সঙ্গীত দ্বারা মুখরিত করেন, যিনি গোপনারীর মুখপদ্মের মধু আস্বাদনকারী ভ্রমর, যাঁহার চরণ লক্ষ্মী শিব ব্রহ্মা ইন্দ্র ও গণেশের দ্বারা পূজিত, সেই প্রভু জগন্নাথ আমার দৃষ্টিগোচর হউন৷১


ভুজে সব্যে বেণুং শিরসি শিখিপুচ্ছং কটিতটে

দুকূলং নেত্রান্তে সহচরকটাক্ষং বিলসয়ন্৷

সদা শ্রীমদ্‌বৃন্দাবনবসতিলীলাপরিচয়ো

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥২


[যিনি] সব্যে (বাম) ভুজে (হস্তে) বেণুং (বংশী), শিরসি (মস্তকে) শিখি-পুচ্ছং (ময়ূরপুচ্ছ), কটিতটে (কটিতে) দুকূলং (দুকূল [পীতাম্বর]) নেত্র-অন্তে (নয়নপ্রান্তে) সহচর-কটাক্ষং (স্বাভাবিক অথবা সহচরবৃন্দের প্রতি কটাক্ষ) বিলসয়ন্ (শোভিত করিয়া) সদা (সর্বদা) শ্রীমৎ-বৃন্দাবন-বসতি-লীলা-পরিচয়ঃ (শ্রীবৃন্দাবনে বসতিরূপ লীলাদ্বারা আত্মপরিচয় প্রদান করেন) [সেই]—॥২


যিনি বাম হস্তে বংশী, মস্তকে ময়ূরপুচ্ছ, কটিতে পীতাম্বর, নয়নপ্রান্তে স্বাভাবিক কটাক্ষ ধারণ করিয়া শ্রীবৃন্দাবনে নিত্য অবস্থানরূপ লীলাদ্বারা আত্মপরিচয় প্রদান করেন, সেই ইত্যাদি৷২


মহাম্ভোধেস্তীরে কনকরুচিরে নীলশিখরে

বসন্ প্রাসাদান্তঃ সহজবলভদ্রেণ বলিনা৷

সুভদ্রামধ্যস্থঃ সকলসুরসেবাবসরদো

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৩


[যিনি] মহা-অম্ভোধেঃ (মহাসাগরের) তীরে (কূলে) কনক-রুচিরে (সুবর্ণাভ) নীল-শিখরে (নীলাদ্রিশিখরে) প্রাসাদ-অন্তঃ (প্রাসাদমধ্যে) সুভদ্রা-মধ্যস্থঃ (সুভদ্রাকে মধ্যে স্থাপনপূর্বক) বলিনা সহজ-বলভদ্রেণ (সহোদর বীর বলরামের সহিত) বসন্ (বাস করিয়া) সকল-সুর-সেবা-অবসরদঃ (দেবগণকে সেবার অবসর দিয়াছেন)—॥৩


যিনি মহাসাগরের তীরে, সুবর্ণাভ নীলাচলশিখরে, প্রাসাদমধ্যে সুভদ্রাকে মধ্যভাগে স্থাপনপূর্বক সহোদর বীর বলভদ্রের সহিত বাস করিয়া সকল দেবতাকে সেবার অবসর দান করেন, সেই—৷৩


কৃপাপারাবারঃ সজলজলদশ্রেণিরুচিরো

রমাবাণীরামঃ স্ফুরদমলপঙ্কেরুহমুখঃ৷

সুরেন্দ্রৈরারাধ্যঃ শ্রুতিগণশিখাগীতচরিতো

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৪


[যিনি] কৃপা-পারাবারঃ (দয়াসিন্ধু), সজল-জলদ-শ্রেণি-রুচিরঃ (সজল মেঘমালার ন্যায় যাঁহার শ্যামল কান্তি), রমা-বাণী-রামঃ (যিনি লক্ষ্মী ও সরস্বতীর আনন্দনিধান), স্ফুরৎ-অমল-পঙ্কেরুহ-মুখঃ (যাঁহার বদন বিকশিত অমল পদ্মের ন্যায়), সুরেন্দ্রৈঃ আরাধ্যঃ (যিনি দেবনায়কগণকর্তৃক আরাধিত), শ্রুতিগণ-শিখা- গীত-চরিতঃ (যাঁহার চরিত্র উপনিষদ্‌সমূহে কীর্তিত হইয়াছে), [সেই]—॥৪


যিনি দয়াসিন্ধু, যাঁহার কান্তি জলপূর্ণ মেঘমালার ন্যায় শ্যামল, যিনি লক্ষ্মী ও সরস্বতীর আনন্দনিধান, যাঁহার বদন বিকশিত অমল কমলসদৃশ, যিনি দেবনায়কগণকর্তৃক আরাধিত, যাঁহার লীলা উপনিষদ্‌সমূহে কীর্তিত, সেই—৷৪


রথারূঢ়ো গচ্ছন্ পথি মিলিতভূদেবপটলৈঃ

স্তুতিপ্রাদুর্ভাবং প্রতিপদমুপাকর্ণ্য সদয়ঃ৷

দয়াসিন্ধুর্বন্ধুঃ সকলজগতাং সিন্ধুসুতয়া

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৫


[যে] দয়া-সিন্ধুঃ (কৃপাসিন্ধু) [এবং] সকল-জগতাং (নিখিল জগতের) বন্ধুঃ (সুহৃদ) সিন্ধু-সুতয়া (লক্ষ্মীর সহিত) রথ-আরূঢ়ঃ (রথে আরোহণপূর্বক) পথি (পথে) গচ্ছন্ (গমনকালে) প্রতি-পদং (প্রতিপদে) মিলিত-ভূদেব-পটলৈঃ (সম্মিলিত ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত) স্তুতি-প্রাদুর্ভাবং (স্তবকীর্তন) উপাকর্ণ্য (শ্রবণ করিয়া) সদয়ঃ (করুণাযুক্ত হন), [সেই]—॥৫


যে কৃপানিধি ও নিখিল জগতের বন্ধু, লক্ষ্মীর সহিত রথে আরোহণপূর্বক পথে গমনকালে প্রতিপদে সম্মিলিত ব্রাহ্মণগণকৃত স্তবকীর্তন শ্রবণ করিয়া করুণাযুক্ত হন, সেই—৷৫



পরব্রহ্মাপীড়ঃ কুবলয়দলোৎফুল্লনয়নো

নিবাসী নীলাদ্রৌ নিহিতচরণোঽনন্তশিরসি৷

রসানন্দো রাধাসরসবপুরালিঙ্গনসুখো

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৬


পরব্রহ্ম-আপীড়ঃ (যিনি পরব্রহ্মার [হিরণ্য-গর্ভের] শিরোভূষণস্বরূপ), কুবলয়-দল-উৎফুল্ল-নয়নঃ (পদ্মপলাশের ন্যায় যাঁহার নয়ন বিকশিত), নীল-অদ্রৌ-নিবাসী (যিনি নীলাদ্রিতে বাস করেন), অনন্ত-শিরসি-নিহিত-চরণঃ (যিনি অনন্তনাগের মস্তকে চরণ স্থাপন করেন), রস-আনন্দঃ (যিনি প্রেমরসে বিভোর), রাধা-সরস-বপুঃ-আলিঙ্গন-সুখঃ (শ্রীরাধার প্রেমময় দেহ আলিঙ্গনে যিনি আনন্দিত) [সেই]—॥৬


যিনি প্রজাপতির শিরোভূষণস্বরূপ, যাঁহার নয়ন পদ্মপলাশের ন্যায় বিকশিত, যিনি নীলাদ্রিতে বাস করেন, যিনি অনন্তনাগের মস্তকে চরণ স্থাপন করেন, যিনি প্রেমরসে বিভোর, যিনি শ্রীরাধার প্রেমময় দেহ আলিঙ্গনে আনন্দিত, সেই—৷৬


ন বৈ যাচে রাজ্যং ন চ কনকমাণিক্যবিভবং 

ন যাচেঽহং রম্যাং সকলজনকাম্যাং বরবধূম্৷

সদা কালে কালে প্রমথপতিনা গীতচরিতো

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৭


অহং (আমি) রাজ্যং (রাজ্য) ন বৈ যাচে (অবশ্য চাহি না) কনক-মাণিক্য-বিভবং চ (স্বর্ণ ও মাণিক্যাদি ঐশ্বর্যও) ন (চাহি না), সকল-জন-কাম্যাং (সর্বজনের স্পৃহণীয়) রম্যাং (সুন্দরী) বর-বধূং (উত্তম ভার্যাও) ন যাচে (চাহি না) সদা (সর্বদা) প্রমথ-পতিনা (মহাদেবের দ্বারা) গীত-চরিতঃ (যাঁহার লীলা কীর্তিত হয়), কালে কালে (সর্বসময়ে)[সেই]—॥৭


আমি রাজ্য চাহি না, স্বর্ণ ও মাণিক্যাদি ঐশ্বর্যও চাহি না, সর্বজনের স্পৃহণীয় সুন্দরী উত্তম বধূও চাহি না; মহাদেবের দ্বারা যাঁহার লীলা সর্বদা কীর্তিত হয়, সর্বসময়ে সেই—৷৭



হর ত্বং সংসারং দ্রুততরমসারং সুরপতে

হর ত্বং পাপানাং বিততিমপারাং যাদবপতে৷

অহো দীনানাথং* নিহিতমচলং নিশ্চিতপদং

জগন্নাথঃ স্বামী নয়নপথগামী ভবতু মে॥৮


সুরপতে (হে সুরনাথ), ত্বং (তুমি) দ্রুততরম্ (অতি সত্বর) [আমার] অসারং (নিঃসার) সংসারং (সংসার) হর (নাশ করো), যাদব-পতে (হে যদুপতি), ত্বং (তুমি) পাপানাং (পাপরাশির) অপরাং (অতুলনীয়) বিততিং (বিস্তারকে, সাগরকে) হর (নাশ করো); অহো (আহা), দীন-আ-নাথং (দীনজনের বিশেষ আকাঙ্ক্ষণীয়), অচলং (নিত্য), নিশ্চিত-পদং (অবিবাদাস্পদ, সুনিশ্চিত মোক্ষধাম) নিহিতম্ (স্থাপিত হইয়াছে)৷ [* পাঠান্তর—দীনেঽনাথে]॥৮


হে সুরনাথ, তুমি অতি সত্বর (আমার নিকট হইতে) নিঃসার সংসার দূর করো; হে যদুপতি, তুমি এই অকূল পাপসাগর নাশ করো৷ আহা, দীনজনের আকাঙ্ক্ষণীয় কি শাশ্বত নিশ্চিত মোক্ষধামই না এখানে স্থাপিত হইয়াছে! প্রভু জগন্নাথ—৷৮


জগন্নাথাষ্টকং পুণ্যং যঃ পঠেৎ প্রযতঃ শুচিঃ৷

সর্বপাপবিশুদ্ধাত্মা বিষ্ণুলোকং স গচ্ছতি॥৯


যঃ প্রযতঃ (সংযত) শুচিঃ (শুদ্ধ) [হইয়া] পুণ্যং জগন্নাথ-অষ্টকং পঠেৎ, সঃ (সে) সর্ব-পাপ-বিশুদ্ধ-আত্মা (সকল পাপ হইতে যাহার চিত্ত নির্মল হইয়াছে এইরূপ হইয়া) বিষ্ণু-লোকং (বিষ্ণুলোকে) গচ্ছতি (গমন করে)॥৯


যে সংযত ও শুদ্ধ হইয়া পবিত্র জগনাথাষ্টক পাঠ করে, তাহার চিত্ত সর্ব পাপ হইতে মুক্ত হয় ও সে বিষ্ণুলোকে গমন করে৷৯






2.33 মুকুন্দমালাস্তোত্রম্

বন্দে মুকুন্দমরবিন্দদলায়তাক্ষং

কুন্দেন্দুশঙ্খদশনং শিশুগোপবেশম্৷

ইন্দ্রাদিদেবগণবন্দিতপাদপীঠং

বৃন্দাবনালয়মহং বসুদেবসূনুম্॥১


অরবিন্দ-দল-আয়ত-অক্ষং (পদ্মপলাশের [পাপড়ির] ন্যায় বিস্তৃত চক্ষুযুক্ত), কুন্দ-ইন্দু-শঙ্খ-দশনং (কুন্দপুষ্প, চন্দ্র এবং শঙ্খের ন্যায় শুভ্রদন্তবিশিষ্ট), শিশু-গোপ-বেশম্ (গোপাল-বালকবেশে ভূষিত), ইন্দ্র-আদি-দেবগণ-বন্দিত-পাদ-পীঠং (যাঁহার পাদাসন ইন্দ্র প্রভৃতি দেবগণের দ্বারা পূজিত হয়), বৃন্দাবন-আলয়ং (বৃন্দাবনবাসী), বসুদেব-সূনুং (বসুদেবের পুত্র), মুকুন্দম্ [মুক্তিদাতা] মুকুন্দকে) অহং (আমি) বন্দে (বন্দনা করি)॥১


যাঁহার নয়ন পদ্মপলাশের ন্যায় বিস্তৃত, যাঁহার দন্ত কুন্দ-পুষ্প, চন্দ্র এবং শঙ্খের ন্যায় ধবল, যিনি গোপালবালকের বেশধারী, যাঁহার পাদপীঠ ইন্দ্রাদি দেবগণের দ্বারা বন্দিত, সেই বৃন্দাবনবিহারী বসুদেবপুত্র মুকুন্দকে আমি বন্দনা করি৷১



শ্রীবল্লভেতি বরদেতি দয়াপরেতি

ভক্তপ্রিয়েতি ভবলুণ্ঠনকোবিদেতি৷

নাথেতি নাগশয়নেতি জগন্নিবাসে-

ত্যালাপিনং প্রতিদিনং কুরু মাং মুকুন্দ॥২


[হে] মুকুন্দ, মাং (আমাকে) প্রতিদিনং (প্রত্যহ) শ্রীবল্লভ-ইতি (শ্রীবল্লভ [লক্ষ্মীপতি] এই নামে), বরদ-ইতি (বরদাতা বলিয়া), দয়াপর-ইতি (দয়ালু), ভক্ত-প্রিয়-ইতি (ভক্ত-বৎসল), ভব-লুণ্ঠন-কোবিদ-ইতি (সংসারনাশবিষয়ে পণ্ডিত), নাথ-ইতি (প্রভু), নাগ-শয়ন-ইতি (শেষশায়ী), জগৎ-নিবাস-ইতি (জগতের আশ্রয়) আলাপিনং (উচ্চারণকারী) কুরু (করো)॥২


হে মুকুন্দ, আমায় এইরূপ করো, যেন আমি প্রতিদিন ‘শ্রীবল্লভ, বরদ

দয়াপর, ভক্তপ্রিয়, সংসারনাশে সুপণ্ডিত, নাথ, শেষশায়ী, জগন্নিবাস’ ইত্যাদি নাম উচ্চারণ করিতে পারি৷ ২



জয়তু জয়তু দেবো দেবকীনন্দনোঽয়ং

জয়তু জয়তু কৃষ্ণো বৃষ্ণিবংশপ্রদীপঃ৷

জয়তু জয়তু মেঘশ্যামলঃ কোমলাঙ্গো

জয়তু জয়তু পৃথ্বীভারনাশো মুকুন্দঃ॥৩


অয়ং (এই) দেবকী-নন্দনঃ (দেবকীর আনন্দবর্ধক বা পুত্র) দেবঃ জয়তু (জয়যুক্ত হউন), জয়তু; বৃষ্ণি-বংশ-প্রদীপঃ (বৃষ্ণিবংশের প্রদীপস্বরূপ) কৃষ্ণঃ জয়তু জয়তু; মেঘ-শ্যামলঃ (মেঘের ন্যায় শ্যামল) কোমল-অঙ্গঃ (কোমলশরীরধারী) জয়তু, জয়তু; পৃথ্বী-ভার-নাশঃ (ভূভারহারী), মুকুন্দঃ (মুকুন্দ) জয়তু, জয়তু॥৩


এই দেবকীপুত্র দেবের জয় হউক, বৃষ্ণিবংশপ্রদীপ শ্রীকৃষ্ণের জয় হউক, মেঘের ন্যায় শ্যামবর্ণ এবং কোমলশরীরধারীর জয় হউক, ভূভারহারী মুকুন্দের জয় হউক৷৩



মুকুন্দ মূর্ধ্না প্রণিপত্য যাচে, ভবন্তমেকান্তমিয়ন্তমর্থম্৷

অবিস্মৃতিস্ত্বচ্চরণারবিন্দে, ভবে ভবে মেঽস্তু তব প্রসাদাৎ॥৪


[হে] মুকুন্দ, মুর্ধ্না (মস্তকদ্বারা) প্রণিপত্য (প্রণাম করিয়া) ভবন্তম্ (আপনার সকাশে) ইয়ন্তম্ (এইমাত্র) অর্থম্ (বিষয়) একান্তং (একান্তভাবে) যাচে (আমি প্রার্থনা করি), ভবে ভবে (জন্মে জন্মে) তব (তোমার) প্রসাদাৎ (অনুগ্রহে) তৎ-চরণ-অরবিন্দে (তোমার পাদপদ্মে) মে (আমার) অবিস্মৃতিঃ (স্মরণ অব্যাহত) অস্তু (হউক)॥৪


হে মুকন্দ, আমি মস্তক দ্বারা প্রণাম করিয়া তোমার নিকট এইমাত্র একান্তভাবে প্রার্থনা করি, যেন জন্মে জন্মে তোমার অনুগ্রহে কখনও তোমার পাদপদ্ম বিস্মৃত না হই৷৪



শ্রীগোবিন্দপদাম্ভোজমধু ধত্তেঽদ্ভুতং গুণম্৷

যৎ পায়িনো ন মুহ্যন্তি মুহ্যন্তি যদপায়িনঃ॥৫



শ্রীগোবিন্দ-পদ-অম্ভোজ-মধু (শ্রীগোবিন্দের পাদপদ্মের মধু, প্রেমমদিরা) অদ্ভুতং (অপূর্ব) গুণং (গুণ) ধত্তে (ধারণ করে), যৎ (যাহা বা যেহেতু) পায়িনঃ (যাহারা পান করে তাহারা) ন মুহ্যন্তি ([সংসারে] মুগ্ধ হয় না), [কিন্তু] যৎ (যেহেতু) অপায়িনঃ (যাহারা পান করে না তাহারা) মুহ্যন্তি ([সংসারে] মুগ্ধ হয়)॥৫ 


শ্রীগোবিন্দের পাদপদ্মের প্রেমমদিরা অপূর্ব গুণ ধারণ করে কেননা যাহারা উহা পান করে তাহারা ভ্রান্ত হয় না, কিন্তু যাহারা পান করে না তাহারাই ভ্রান্ত হয়৷৫


নাহং বন্দে তব চরণয়োর্দ্বন্দ্বমদ্বন্দ্বহেতোঃ

কুম্ভীপাকং গুরুমপি হরে নারকং নাপনেতুম্৷

রম্যারামামৃদুতনুলতানন্দনে নাপি রন্তুং

ভাবে ভাবে হৃদয়ভবনে ভাবয়েয়ং ভবন্তম্॥৬


[হে] হরে, অহম্ (আমি) অদ্বন্দ্ব-হেতোঃ [সুখ-দুঃখ, শীতোষ্ণ প্রভৃতি] দ্বন্দ্বময় সংসারের নিবৃত্তির জন্য) তব (তোমার) চরণয়োঃ দ্বন্দ্ব (চরণ-যুগল) ন বন্দে (বন্দনা করি না), গুরুং (ভয়ানক) কুম্ভীপাকং (কুম্ভীপাক নামক) নারকম্ (নরকদুঃখ) অপনেতুম্ অপি (দূর করিবার জন্যও) ন (নহে [বন্দনা করি না]), রম্যা-রামা-মৃদু-তনু-লতা-নন্দনে (সুন্দরী রমণীর কোমলশরীররূপ লতাকুঞ্জে) রন্তুম্ অপি (আনন্দ করিবার জন্যও) ন, ভাবে ভাবে (জন্মে জন্মে বা প্রতিচিন্তায়) হৃদয়-ভবনে (হৃদয়রূপ মন্দিরে) ভবন্তং (আপনাকে) ভাবয়েয়ম্ (যেন ভাবনা করি)॥৬


হে হরি, আমি সুখদুঃখাদি দ্বন্দ্বের নিবৃত্তির জন্য তোমার চরণযুগল বন্দনা করি না, ভয়ানক কুম্ভীপাক নামক নরক দূর করিবার জন্যও নহে, সুন্দরী রমণীর শরীররূপ লতাকুঞ্জে আনন্দ করিবার জন্যও নহে; কিন্তু জন্মে জন্মে যেন হৃদয়-মন্দিরে তোমার ভাবনা করিতে পারি৷৬


নাস্থা ধর্মে ন বসুনিচয়ে নৈব কামোপভোগে

যদ্ভাব্যং তদ্ভবতু* ভগবন্ পূর্বকর্মানুরূপম্৷

এতৎ প্রার্থ্যং মম বহুমতং জন্মজন্মান্তরেঽপি

ত্বৎপাদাম্ভোরুহযুগগতা নিশ্চলা ভক্তিরস্তু॥৭


[আমার] ধর্মে [আনুষ্ঠানিক ধর্মে] ন আস্থা (বিশ্বাস নাই), বসু-নিচয়ে ন (অর্থ-সমূহেও নাই), ন এব কাম-উপভোগে (কাম-উপভোগে অবশ্যই নাই); [হে] ভগবন্, পূর্ব-কর্ম-অনুরূপং (পূর্ব কর্মফলের অনুযায়ী) যৎ (যাহা) ভাব্যং (ভবিতব্য) তৎ (তাহা) ভবতু (হউক); এতৎ (ইহা) মম (আমার) বহুমতং (অতি আদরের) প্রার্থ্যং (প্রার্থনীয় বিষয় [যে]) জন্ম-জন্ম-অন্তরে অপি (জন্ম-জন্মান্তরেও) ত্বৎ-পাদ-অম্ভোরুহ-যুগ-গতা (তোমার পাদপদ্মযুগলে সংযুক্তা) নিশ্চলা (একনিষ্ঠা) ভক্তিঃ (ভক্তি) অস্তু (হউক)৷ [* পাঠান্তর—যদ্ভব্যং ভবতু]॥৭


ধর্মানুষ্ঠানমাত্রে আমার আস্থা নাই, অর্থসঞ্চয়ে নাই, কাম-উপভোগেও নাই; হে ভগবন, পূর্বকর্মফলানুযায়ী যাহা হইবার তাহাই হউক; ইহাই আমার একান্ত প্রার্থনীয় বিষয় যে, জন্ম-জন্মান্তরেও তোমার পাদপদ্মযুগলে আমার একনিষ্ঠা ভক্তি হউক৷৭


দিবি বা ভুবি বা মমাস্তু বাসো, নরকে বা নরকান্তক প্রকামম্৷

অবধীরিতশারদারবিন্দৌ, চরণৌ তে মরণেঽপি চিন্তয়ামি॥৮


[হে] নরক-অন্তক (নরকনাশকারী), দিবি বা ভুবি বা (স্বর্গে অথবা পৃথিবীতে), নরকে বা (এমনকি নরকেও) মম (আমার) বাসঃ (বাস) অস্তু (হউক), অবধীরিত-শারদ-অরবিন্দৌ (শরৎকালীন পদ্ম লাঞ্ছিত হইয়াছে যাহার দ্বারা এইরূপ) তে (তোমার) চরণৌ (পদযুগল) মরণে অপি (মরণকালেও) প্রকামং (যথাশক্তি [সাধ মিটাইয়া]) চিন্তয়ামি (চিন্তা করিব)॥৮


হে নরকবিনাশী, স্বর্গে অথবা পৃথিবীতে এমনকি নরকেই আমার বাস হউক না কেন, আমি শারদপদ্মবিনিন্দিত তোমার পদযুগল মরণকালেও সাধ মিটাইয়া চিন্তা করিব৷৮


সরসিজনয়নে সশঙ্খচক্রে, মুরভিদি মা বিরমেহ চিত্ত রন্তুম্৷

সুখতরমপরং ন জাতু জানে, হরিচরণস্মরণামৃতেন তুল্যম্॥৯


[হে] চিত্ত, ইহ (এই সংসারে) সরসিজ-নয়নে (পদ্মচক্ষু) সশঙ্খচক্রে (শঙ্খচক্রধারী) মুর-ভিদি (মুরারিতে) রন্তুং (প্রীতিলাভে) মা বিরম (ক্ষান্ত হইও না), হরি-চরণ-স্মরণ-অমৃতেন তুল্যং (হরিপদস্মরণরূপ অমৃতের সদৃশ) সুখতরং (অধিক সুখদায়ক) অপরং (অন্য কিছু) ন জাতু জানে (মোটেই জানি না)॥৯


হে আমার চিত্ত, এই সংসারে পদ্মলোচন শঙ্খচক্রধারী মুরারিতে প্রীতিলাভে বিরত হইও না; আমি শ্রীহরির চরণস্মরণরূপ অমৃতের সদৃশ বা তদপেক্ষা সুখতর আর কিছুই জানি না৷৯


মাভৈর্মন্দমনো বিচিন্ত্য বহুধা যামীশ্চিরং যাতনা

নৈবামী প্রভবন্তি পাপরিপবঃ স্বামী ননু শ্রীধরঃ৷

আলস্যং ব্যপনীয় ভক্তিসুলভং ধ্যায়স্ব নারায়ণং

লোকস্য ব্যসনাপনোদনকরো দাসস্য কিং ন ক্ষমঃ॥১০


[রে] মন্দ-মনঃ (মূঢ় মন) যামীঃ (গম্যমান, ভোগ্যমান) যাতনাঃ (দুঃখসমূহ) বহুধা (বহু প্রকারে) চিরং (দীর্ঘকাল) বিচিন্ত্য (চিন্তা করিয়া) মা ভৈঃ (ভয় করিও না); অমী (সেই সকল) পাপ-রিপবঃ (পাপরূপ শত্রুসকল) ন এব প্রভবন্তি (নিশ্চয়ই প্রভাবশালী হইবে না), শ্রীধরঃ (বিষ্ণু) ননু স্বামী (প্রভু নহেন কি)? আলস্যং (আলস্যকে) ব্যপনীয় (দূর করিয়া) ভক্তিসুলভং (ভক্তির দ্বারা সুলভ) নারায়ণং (নারায়ণকে) ধ্যায়স্ব (ধ্যান করো); লোকস্য (সমস্ত লোকের) ব্যসন-অপনোদন-করঃ (যিনি বিপদ্‌বিনাশক তিনি) দাসস্য (দাসের বিষয়ে) কিং ন ক্ষমঃ (সমর্থ নহেন কি)?১০


রে মূঢ় মন, তুমি যে যাতনাসমূহ ভোগ করিতেছ তাহা বহু প্রকারে দীর্ঘকাল চিন্তা করিয়া ভীত হইও না; এইসকল পাপরূপ শত্রু নিশ্চয়ই প্রভাবশালী হইবে না, কেননা লক্ষ্মীপতি কি আমার প্রভু নহেন? আলস্য দূর করিয়া ভক্তিসুলভ নারায়ণের ধ্যান করো; যিনি সকল লোকের বিপদ বিনাশ করেন তিনি শুধু দাসের পক্ষেই কি অসমর্থ?১০


ভবজলধিগতানাং দ্বন্দ্ববাতাহতানাং

সুতদুহিতৃকলত্রত্রাণভারার্দিতানাম্৷

বিষমবিষয়তোয়ে মজ্জতামপ্লবানাং

ভবতু শরণমেকো বিষ্ণুপোতো নরাণাম্॥১১


ভব-জলধি-গতানাং (সংসারসাগরে পতিত) দ্বন্দ্ব-বাত-আহতানাং (সুখদুঃখাদি দ্বন্দ্বরূপ বায়ুর দ্বারা ক্লিষ্ট), সুত-দুহিতৃ-কলত্র-ত্রাণ-ভার-অর্দিতানাং (পুত্র-কন্যা-স্ত্রীর রক্ষারূপ ভারে পীড়িত), বিষম-বিষয়-তোয়ে (ভয়ঙ্কর বিষয়রূপ জলে) মজ্জতাম্ (নিমগ্ন হইতে উদ্যত), অপ্লবানাং (ভেলাবিহীন) নরাণাম্ (মনুষ্যদিগের) একঃ (একমাত্র) বিষ্ণু-পোতঃ (বিষ্ণুরূপ তরণী) শরণং (আশ্রয়) ভবতু (হউন)॥১১


সংসারসাগরে পতিত, সুখদুঃখাদি দ্বন্দ্বে ক্লিষ্ট, পুত্র কন্যা ও স্ত্রীর পালন-ভারে পীড়িত, ভয়ঙ্কর বিষয়রূপ জলে মজ্জমান, ভেলাবিহীন মনুষ্যদিগের পক্ষে বিষ্ণুরূপ তরণীই একমাত্র আশ্রয় হউন৷১১


রজসি নিপতিতানাং মোহজালাবৃতানাং 

জননমরণদোলাদুর্গসংসর্গগাণাম্৷

শরণমশরণানামেক এবাতুরাণাং

কুশলপথনিযুক্তশ্চক্রপাণির্নরাণাম্॥১২


রজসি ([অজ্ঞান] অন্ধকারে) নিপতিতানাং (পতিত), মোহ-জাল-আবৃতানাং (মোহরূপ জালের দ্বারা আবৃত), জনন-মরণ-দোলা-দুর্গ-সংসর্গগাণাম্ (জন্মমৃত্যুরূপ যে জীবনদোলা, সেই দোলারূপ দুঃখের সহিত সংশ্লিষ্ট), অশরণানাম্ (আশ্রয়বিহীন), আতুরাণাং (কাতর) নরাণাং (মনুষ্যদিগের) কুশল-পথ-নিযুক্তঃ (মঙ্গলপ্রদানে নিযুক্ত) চক্রপাণিঃ (বিষ্ণু) একঃ এব (একমাত্র) শরণম্ (আশ্রয়)॥১২


অন্ধকারে নিপতিত, মোহজালে আবৃত, জন্মমৃত্যুদোলারূপ দুঃখে আন্দোলিত, আশ্রয়হীন, কাতর মনুষ্যদিগের কুশলবিধানে নিযুক্ত চক্রপাণিই একমাত্র শরণ৷১২



অপরাধসহস্রসঙ্কুলে, পতিতং ভীমভবার্ণবোদরে৷

অগতিং শরণাগতং হরে, কৃপয়া কেবলমাত্মসাৎ কুরু॥১৩


[হে] হরে, অপরাধ-সহস্র-সঙ্কুলে (সহস্র অপরাধ [রূপ জলজন্তু] পূর্ণ) ভীম-ভব-অর্ণব-উদরে (ভয়ঙ্কর সংসারসাগর মধ্যে) পতিতম্ (পতিত) অগতিং (গতিহীন) শরণ-আগতং (আশ্রয়প্রার্থীকে) কেবলং (কেবলমাত্র) কৃপয়া (করুণা সহকারে) আত্মসাৎ কুরু (আপনার করিয়া লও)॥১৩


হে হরি, সহস্র অপরাধে পূর্ণ ভয়ানক সংসারসাগরে পতিত গতিহীন শরণাগতকে কেবল কৃপা দ্বারা আপনার করিয়া লও৷১৩



মা মে স্ত্রীত্বং মা চ মে স্যাৎ কুভাবো, 

মা মূর্খত্বং মা কুদেশেষু জন্ম৷

মিথ্যাদৃষ্টির্মা চ মে স্যাৎ কদাচিৎ,

জাতৌ জাতৌ বিষ্ণুভক্তো ভবেয়ম্॥১৪


কদাচিৎ (কখনও) মে (আমার) স্ত্রীত্বং (স্ত্রীরূপে জন্ম বা স্ত্রীলোকের অবস্থা) মা স্যাৎ (যেন না হয়), চ (এবং) মে কুভাবঃ (কুৎসিৎ বুদ্ধি বা জন্ম) মা [স্যাৎ], মূর্খত্বং (মুর্খত্ব) মা, কুদেশেষু (কুৎসিৎ দেশে) জন্ম মা, চ মে মিথ্যাদৃষ্টিঃ (অসৎ বিশ্বাস) মা স্যাৎ, জাতৌ জাতৌ (জন্মে জন্মে) বিষ্ণু-ভক্তঃ (বিষ্ণুর ভক্ত) ভবেয়ম্ (যেন হই)॥১৪


কখনও যেন আমার স্ত্রীজনোচিত দুর্বলতাদি না হয়, কুভাব না হয়, মূর্খতা না হয়, কুদেশে জন্ম না হয় কিংবা অসৎ বিশ্বাস না হয়; আমি যেন জন্মে জন্মে বিষ্ণুভক্ত হই৷১৪



কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা, বুদ্ধ্যাত্মনা বানুসৃতঃ* স্বভাবাৎ৷

করোমি যদ্‌যৎ সকলং পরস্মৈ, নারায়ণায়ৈব সমর্পয়ামি॥১৫


কায়েন (শরীরের দ্বারা) বাচা (বাক্যের দ্বারা) মনসা (মনের দ্বারা) ইন্দ্রিয়ৈঃ বা (অথবা ইন্দ্রিয়ের দ্বারা) বুদ্ধ্যা (বুদ্ধির দ্বারা) বা (অথবা) আত্মনা (আত্মার [অহঙ্কারের] দ্বারা) অনুসৃতঃ (পশ্চাৎ পশ্চাৎ অনুসৃত হইয়া [অর্থাৎ উহাদের সহায়ে]) স্বভাবাৎ (নিজ প্রকৃতিবশে) যৎ যৎ (যাহা যাহা) করোমি (করি) সকলং (তাহা সমস্ত) পরস্মৈ (সর্বশ্রেষ্ঠ) নারায়ণায় এব (নারায়ণকেই) সমর্পয়ামি (সমর্পণ করি)৷ [* পাঠান্তর—বা প্রকৃতে]॥১৫


শরীর, বাক্য, মন কিংবা ইন্দ্রিয়সমূহের সহায়তায় ও বুদ্ধি অথবা অহঙ্কারের সাহায্যে স্বভাববশে আমি যাহা যাহা করি, তৎসমস্ত পরব্রহ্ম নারায়ণকেই সমর্পণ করি৷১৫


    

যৎ কৃতং যৎ করিষ্যামি তৎ সর্বং ন ময়া কৃতম্৷

ত্বয়া কৃতন্তু ফলভুক্ ত্বমেব মধুসূদন॥১৬


[হে] মধুসূদন, যৎ (যাহা) কৃতং (করা হইয়াছে), যৎ করিষ্যামি (করিব) তৎ (তাহা) সর্বং (সমস্ত) ময়া (আমার দ্বারা) ন কৃতং (করা হয় নাই), তু (কিন্তু) ত্বয়া কৃতং (তোমাদ্বারা করা হইয়াছে), ফলভুক্ (ফলভোগকারী) ত্বমেব (তুমিই)॥১৬


হে মধুসূদন, আমি যাহা করিয়াছি বা যাহা করিব তাহা কিছুই আমার কৃত নহে, কিন্তু তোমার দ্বারা কৃত; ফলভোগকারীও তুমিই৷১৬


ভবজলধিমগাধং দুস্তরং নিস্তরেয়ং

কথমহমিতি চেতো মাস্ম গাঃ কাতরত্বম্৷

সরসিজদৃশি দেবে তাবকী ভক্তিরেকা

নরকভিদি নিষণ্ণা তারয়িষ্যত্যবশ্যম্॥১৭


[হে] চেতঃ (আমার চিত্ত), অগাধং (অতি গভীর) দুস্তরং (দুরতিক্রমণীয়) ভব-জলধিম্ (সংসারসাগরকে) অহং (আমি) কথং (কিপ্রকারে) নিস্তরেয়ম্ (পার হইব) ইতি (ইহা ভাবিয়া) কাতরত্বং (কাতরতা) মা-স্ম গাঃ (প্রাপ্ত হইও না); সরসিজ-দৃশি (পদ্মলোচন) নরক-ভিদি (নরকবিনাশী) দেবে (দেবতার প্রতি) তাবকী (তোমার) একা (একনিষ্ঠা) ভক্তিঃ (ভক্তি) নিষণ্ণা (নিবদ্ধ হইয়া) অবশ্যং (নিশ্চয়ই) [তোমায়] তারয়িষ্যতি (ত্রাণ করিবে)॥১৭


হে চিত্ত, ‘আমি কিপ্রকারে অগাধ দুস্তর ভবজলধি পার হইব’, ইহা ভাবিয়া তুমি কাতর হইও না; পদ্মলোচন, নরকবিনাশী দেবতাতে তোমার একনিষ্ঠা ও সুস্থিরা ভক্তি অবশ্যই তোমাকে ত্রাণ করিবে৷১৭


তৃষ্ণাতোয়ে মদনপবনোদ্ধূতমোহোর্মিমালে

দারাবর্তে তনয়সহজগ্রাহসঙ্ঘাকুলে চ৷

সংসারাখ্যে মহতি জলধৌ মজ্জতাং নস্ত্রিধামন্

পাদাম্ভোজে বরদ ভবতো ভক্তিভাবং প্রদেহি॥১৮


[হে] ত্রি-ধামন্ (ত্রিলোকব্যাপী) বরদ (বরদাতা), তৃষ্ণাতোয়ে (বিষয়বাসনারূপ জলে পূর্ণ), মদন-পবন-উদ্ধূত-মোহ-ঊর্মি-মালে (কামরূপ পবনের তাড়নায় উত্থিত মোহরূপ তরঙ্গসমূহে বিক্ষুব্ধ), দারা-আবর্তে (পত্নীরূপ ঘূর্ণিযুক্ত) চ (এবং) তনয়-সহজ-গ্রাহ-সঙ্ঘ-আকুলে (পুত্র ও ভ্রাতাদিরূপ হিংস্রজলজন্তুপূর্ণ), সংসার-আখ্যে (সংসারনামক) মহতি (বিশাল) জলধৌ (সমুদ্রে) মজ্জতাং (নিমজ্জমান) নঃ (আমাদিগকে) ভবতঃ (আপনার) পাদ-অম্ভোজে (পাদপদ্মে) ভক্তিভাবং (ভক্তিপ্রেম) প্রদেহি (দাও)॥১৮


হে ত্রিলোকব্যাপী, হে বরদ, বিষয়তৃষ্ণারূপ জলে পূর্ণ, কামবায়ুর তাড়নায় উত্থিত মোহতরঙ্গে বিক্ষুব্ধ, পত্নীরূপ ঘূর্ণিবিশিষ্ট এবং পুত্র ও ভ্রাতারূপ হিংস্র জলজন্তুতে পূর্ণ সংসারনামক বিশাল সমুদ্রে মজ্জমান আমাদিগকে তোমার পাদপদ্মে ভক্তিপ্রেম দাও৷১৮



পৃথ্বী রেণুরণুঃ পয়াংসি কণিকাঃ ফল্গুঃ স্ফুলিঙ্গো লঘু-

স্তেজো নিঃশ্বসনং মরুত্তনুতরং রন্ধ্রং সুসূক্ষ্মং নভঃ৷

ক্ষুদ্রা রুদ্রপিতামহপ্রভৃতয়ঃ কীটাঃ সমস্তাঃ সুরা

দৃষ্টা যত্র স তারকো বিজয়তে শ্রীপাদধূলীকণঃ॥১৯


যত্র (যাহাতে) পৃথ্বী (পৃথিবী) অণুঃ (ক্ষুদ্র) রেণুঃ (ধূলিকণাসদৃশ), পয়াংসি (জলসমষ্টি) কণিকাঃ (জলবিন্দুসদৃশ), তেজঃ (অগ্নি) ফল্গুঃ (তুচ্ছ) লঘুঃ (ক্ষুদ্র) স্ফুলিঙ্গঃ (অগ্নিকণা-সদৃশ), মরুৎ (বায়ু) তনুতরং (অতি মৃদু) নিঃশ্বসনং (নিঃশ্বাসসদৃশ), নভঃ (আকাশ) সুসূক্ষ্মং (অতি ক্ষুদ্র) রন্ধ্রং (ছিদ্রসদৃশ), রুদ্র-পিতামহ-প্রভৃতয়ঃ (রুদ্র এবং ব্রহ্মা প্রভৃতি) সমস্তাঃ (সকল) সুরাঃ (দেবগণ) ক্ষুদ্রাঃ (ক্ষীণ) কীটাঃ (কীটসমূহ [সদৃশ]) দৃষ্টাঃ (প্রতিভাত হন) সঃ (সেই) তারকঃ (উদ্ধারক) শ্রীপাদ-ধূলী-কণঃ (শ্রীচরণের ধূলিকণা) বিজয়তে (জয়যুক্ত হয়)॥১৯


যে পদরেণুতে পৃথিবী ক্ষুদ্র ধূলিকণাসদৃশ, জলরাশি জলবিন্দুসদৃশ, অগ্নি তুচ্ছ ক্ষুদ্র স্ফুলিঙ্গ-সদৃশ, বায়ু অতি মৃদু নিঃশ্বাসতুল্য, আকাশ অতি সূক্ষ্ম ছিদ্রপ্রায় এবং রুদ্র ও ব্রহ্মা প্রভৃতি দেবগণ ক্ষীণকীটসদৃশ দৃষ্ট হন, সেই সর্বপরিশোধক শ্রীচরণের ধূলিকণার জয় হউক৷১৯


আম্নায়াভ্যসনান্যরণ্যরুদিতং কৃচ্ছ্রব্রতান্যন্বহং

মেদচ্ছেদপদানি পূর্তবিধয়ঃ সর্বং হুতং ভস্মনি৷

তীর্থানামবগাহনানি চ গজস্নানং বিনা যৎপদ-

দ্বন্দ্বাম্ভোরুহসংস্মৃতিং বিজয়তে দেবঃ স নারায়ণঃ॥২০


যৎ-পদ-দ্বন্দ্ব-অম্ভোরুহ-সংস্মৃতিং (যাঁহার যুগল পাদপদ্মের স্মরণ) বিনা (ব্যতিরেকে) আম্নায়-অভ্যসনানি (বেদ-অধ্যয়ন) অরণ্য-রুদিতম্ (অরণ্যে রোদনতুল্য), অন্বহং (প্রতিদিন আচরিত) কৃচ্ছ-ব্রতানি (কষ্টসাধ্য ব্রতসমূহ) মেদ-ছেদ-পদানি (মাংসকর্তনতুল্য, শরীরশোষণ মাত্র), সর্বং (সমস্ত) পূর্ত-বিধয়ঃ ([কূপাদি প্রতিষ্ঠারূপ] পূর্তকার্যসমূহ) ভস্মনি (ভস্মে) হুতং (আহুতিসদৃশ), চ (এবং) তীর্থানাম্ (তীর্থসমূহে) অবগাহনানি (স্নান) গজস্নানং (হস্তীর স্নানতুল্য [উহাতে ময়লা নষ্ট না হইয়া বর্ধিত হয়]), সঃ (সেই) দেবঃ নারায়ণঃ বিজয়তে॥২০


যাঁহার যুগল পাদপদ্মের স্মরণ ব্যতিরেকে বেদাধ্যয়ন অরণ্যে রোদন মাত্র, কষ্টসাধ্য প্রাত্যহিক ব্রতসমূহ শরীরশোষণতুল্য, কূপখননাদি সমস্ত কার্য ভস্মে আহুতিদানের তুল্য এবং তীর্থসমূহে অবগাহন গজস্নানসদৃশ, সেই নারায়ণদেবের জয় হউক৷২০



আনন্দ গোবিন্দ মুকুন্দ রাম, নারায়ণানন্ত নিরাময়েতি৷

বক্তুং সমর্থোঽপি ন বক্তি কশ্চিদহো

জনানাং ব্যসনানি মোক্ষে॥২১


আনন্দ, গোবিন্দ, মুকুন্দ, রাম, নারায়ণ, অনন্ত, নিরাময় ইতি (ইত্যাদি নাম) বক্তুং (উচ্চারণ করিতে) সমর্থঃ অপি (সক্ষম হইলেও) কশ্চিৎ (কেহ কেহ) ন বক্তি (উচ্চারণ করে না); জনানাং (মনুষ্যদিগের) মোক্ষে (মুক্তিলাভে) অহো ব্যসনানি (কি দুর্ভাগ্য, কত প্রত্যবায়)॥২১


‘আনন্দ, গোবিন্দ, মুকুন্দ, রাম, নারায়ণ, অনন্ত, নিরাময়’ ইত্যাদি নাম উচ্চারণ করিতে সমর্থ হইয়াও কেহ কেহ উচ্চারণ করে না;—হায়! মনুষ্যদিগের মুক্তিলাভে কি বিষম অন্তরায়!২১



ক্ষীরসাগরতরঙ্গশীকরাসারতারকিতচারুমূর্তয়ে৷

ভোগিভোগশয়নীয়শায়িনে, মাধবায় মধুবিদ্বিষে নমঃ॥২২


ক্ষীর-সাগর-তরঙ্গ-শীকর-আসার-তারকিত-চারু-মূর্তয়ে (ক্ষীরসমুদ্রের তরঙ্গ হইতে উত্থিত জলকণারাশির বর্ষণে যাঁহার সুন্দর অঙ্গ তারকাখচিত বলিয়া প্রতিভাত হয়) ভোগি-ভোগ-শয়নীয়-শায়িনে (যিনি অনন্তের কুণ্ডলরূপ শয্যায় শায়িত আছেন) [সেই] মা-ধবায় (লক্ষ্মীপতি) মধুবিদ্বিষে (মধুসূদনকে) নমঃ (নমস্কার)॥২২


ক্ষীর-সমুদ্রের তরঙ্গ হইতে উত্থিত জলকণাসমূহ যাঁহার অঙ্গে তারকার ন্যায় প্রতিভাত হয়, যিনি অনন্তনাগের কুণ্ডল-শয্যায় শায়িত, সেই লক্ষীপতি মধুসূদনকে নমস্কার৷২২





2.34 পাণ্ডবগীতা (সংক্ষিপ্তা)

নান্যদ্বদামি ন শৃণোমি ন চিন্তয়ামি

নান্যৎ স্মরামি ন ভজামি ন চাশ্রয়ামি৷

ভক্ত্যা ত্বদীয়চরণাম্বুজমন্তরেণ

শ্রীশ্রীনিবাস পুরুষোত্তম দেহি দাস্যম্॥১


ভক্ত্যা (ভক্তিপূর্বক) ত্বদীয়-চরণ-অম্বুজম্‌ অন্তরেণ (তোমার পাদপদ্ম ব্যতীত) অন্যৎ (অন্য কিছু) ন বদামি (বলি না), ন শৃণোমি (শুনি না), ন চিন্তয়ামি (চিন্তা করি না) অন্যৎ ন স্মরামি (অন্য কিছু স্মরণ করি না), ন ভজামি (ভজন করি না), ন চ আশ্রয়ামি (আশ্রয়ও করি না); [হে] শ্রী-শ্রীনিবাস (শ্রীমান এবং লক্ষ্মীপতি) পুরুষোত্তম, দাস্যং (দাস্যভক্তি) দেহি (দাও)॥১


ভক্তিপূর্বক তোমার পাদপদ্ম (আশ্রয়) ভিন্ন আমি অন্য কিছু বলি না, অন্য কিছু জানি না, অন্য কিছু শুনি না, অন্য কিছু চিন্তা করি না, অন্য কিছুস্মরণ করি না, অন্য কিছু ভজন করি না এবং অন্য কিছু আশ্রয় করি না; হে শ্রীমান শ্রীনিবাস, হে পুরুষোত্তম, আমায় তোমার প্রতি দাস্যভক্তি দাও৷১


ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব৷

ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেবদেব॥২


[হে]  দেব-দেব (দেবগণেরও দেবতা), ত্বম্ এব (তুমিই) মম (আমার) মাতা, চ তম্ এব পিতা, ত্বম্ এব বন্ধুঃ (বিচ্ছেদসহনে অক্ষম), চ ত্বম্ এব সখা (সমপ্রাণ), ত্বম এব বিদ্যা, ত্বম্ এব দ্রবিণং (ঐশ্বর্য), ত্বম্ এব সর্বম্ (সর্বস্ব)৷

                            [অত্যাগসহনো বন্ধুঃ সদৈবানুমতঃ সুহৃৎ৷

                             একক্রিয়ং ভবেন্মিত্রং সমপ্রাণঃ সখা মতঃ॥] ২


হে দেবদেব, তুমিই আমার মাতা, তুমিই পিতা, তুমিই বন্ধু, তুমিই সখা, তুমিই বিদ্যা, তুমিই ঐশ্বর্য, তুমিই আমার সর্বস্ব৷২


তত্রৈব গঙ্গা যমুনা চ বেণী, গোদাবরী তত্র সরস্বতী চ৷

সর্বাণি তীর্থানি বসন্তি তত্র, যত্রাচ্যুতোদারকথাপ্রসঙ্গঃ॥৩


তত্র এব (সেখানেই) গঙ্গা, যমুনা, চ (ও) বেণী (ত্রিবেণী) তত্র গোদাবরী চ সরস্বতী, সর্বাণি (সকল) তীর্থানি (তীর্থ) তত্র বসন্তি (অবস্থান করে) যত্র (যেখানে) অচ্যুত-উদার-কথা-প্রসঙ্গঃ (অচ্যুতসম্বন্ধীয় উচ্চ তত্ত্বের আলোচনা হয়)॥৩


যেখানে অচ্যুতসম্বন্ধীয় উদার তত্ত্বের আলোচনা হয়, সেখানেই গঙ্গা, যমুনা ও ত্রিবেণী; সেখানেই গোদাবরী ও সরস্বতী,—সকল তীর্থ সেখানেই অবস্থান করে৷৩


নিত্যোৎসবো ভবেত্তেষাং নিত্যশ্রীর্নিত্যমঙ্গলম্‌৷

যেষাং হৃদিস্থো ভগবান্ মঙ্গলায়তনং হরিঃ॥৪


মঙ্গল-আয়তনং (মঙ্গলের আলয়স্বরূপ) ভগবান্ হরিঃ (হরি) যেষাং (যাঁহাদের) হৃদিস্থঃ (হৃদয়ে অধিষ্ঠিত) তেষাং (তাঁহাদের) নিত্য-উৎসবঃ ভবেৎ (হইয়া থাকে), নিত্য-শ্রীঃ নিত্যমঙ্গলম্ [হইয়া থাকে]৷

[উৎপত্তিং প্রলয়ঞ্চৈব ভূতানামাগতিং গতিং৷

বেত্তি বিদ্যামবিদ্যাঞ্চ স বাচ্যো ভগবানিতি॥]৪


মঙ্গলালয় ভগবান হরি যাঁহাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাঁহাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হইয়া থাকে৷৪



কৃষ্ণ ত্বদীয়পদপঙ্কজপিঞ্জরান্তে

অদ্যৈব মে বিশতু মানসরাজহংসঃ৷

প্রাণপ্রয়াণসময়ে কফবাতপিত্তৈঃ

কণ্ঠাবরোধনবিধৌ স্মরণং কুতস্তে॥৫


[হে] কৃষ্ণ, ত্বদীয়-পদ-পঙ্কজ-পিঞ্জর-অন্তে (তোমার চরণকমলরূপ পিঞ্জর মধ্যে) অদ্য এব (আজই) মে (আমার) মানস-রাজহংসঃ (চিত্তবিহারী আত্মা) বিশতু (প্রবেশ করুক); কফ-বাত-পিত্তৈঃ (কফ, বায়ু ও পিত্তের প্রাবল্যে) কণ্ঠ-অবরোধন-বিধৌ (যখন কণ্ঠরোধাদি অবস্থা প্রকাশিত হয়, সেই) প্রাণ-প্রয়াণ-সময়ে (প্রাণত্যাগকালে) কুতঃ (কোথা হইতে) তে স্মরণম্ (তোমার স্মরণ হইবে)?

[উচ্ছ্বাসে চৈব নিঃশ্বাসে হংস ইত্যক্ষরদ্বয়ম্৷

তস্মাৎ প্রাণস্তু হংসাখ্য আত্মাকারেণ সংস্থিতঃ॥]৫


হে কৃষ্ণ, তোমার চরণকমলরূপ পিঞ্জরমধ্যে আজই আমার চিত্তসরোবর-বিহারী আত্মা (বা মনোরূপ রাজহংস) প্রবেশ করুক; প্রাণবিয়োগ-কালে কফ, পিত্ত ও বায়ুর প্রাবল্যে যখন কণ্ঠরোধাদি অবস্থা প্রকাশ পায়, তখন কিপ্রকারে তোমার স্মরণ হইতে পারে? ৫


হরের্নামৈব নামৈব নামৈব মম জীবনম্৷

কলৌ নাস্ত্যেব নাস্ত্যেব নাস্ত্যেব গতিরন্যথা॥৬


হরেঃ (হরির) নাম এব (নামই) নাম এব, নাম এব মম (আমার) জীবনম্ (প্রাণঃ); কলৌ (কলিকালে) অন্যথা (অন্যপ্রকারে) গতিঃ (মুক্তি) ন অস্তি এব (মোটেই নাই), নাস্তি এব, নাস্তি এব॥৬


হরিনাম, হরিনাম, হরিনামই আমার জীবন; কলিতে অন্য কোনও গতি নাই৷ ৬


যন্ত্রস্য গুণদোষৌ হি ক্ষম্যতাং মধুসূদন৷

অহং যন্ত্রং ভবান্ যন্ত্রী মম দোষো ন বিদ্যতে॥৭


[হে] মধুসূদন, যন্ত্রস্য (যন্ত্রের) গুণ-দোষৌ (গুণ ও দোষ) হি ক্ষম্যতাম্ (অবশ্যই ক্ষমা করো); অহং (আমি) যন্ত্রং (যন্ত্র), ভগবান্ (আপনি) যন্ত্রী (যন্ত্রের প্রভু), মম (আমার) দোষঃ (দোষ) ন বিদ্যতে (নাই)॥৭


হে মধুসূদন, যন্ত্রের দোষগুণ ক্ষমা করো; আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমার দোষ নাই৷৭


আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরং৷

সর্বদেবনমস্কারঃ কেশবং প্রতি গচ্ছতি॥৮


আকাশাৎ (আকাশ হইতে) পতিতং (পতিত) তোয়ং (জল) যথা (যে প্রকার) সাগরং গচ্ছতি (সাগরে গমন করে) [সেইপ্রকার] সর্ব-দেব-নমস্কারঃ (সকল দেবতার উদ্দেশে নমস্কারই) কেশবং প্রতি (কেশবের অভিমুখে) গচ্ছতি (গমন করে)॥৮


আকাশ হইতে পতিত জল যেরূপ সাগরে যায়, সেইরূপ সকল দেবতার উদ্দেশে নমস্কারই কেশবের অভিমুখে গমন করে৷৮




2.35 সূর্যপ্রণামঃ

ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং৷

ধ্বান্তারিং সর্বপাপঘ্নং প্রণতোঽস্মি দিবাকরম্॥


জবা-কুসুম-সঙ্কাশং (জবাপুষ্পের তুল্য বর্ণযুক্ত) কাশ্যপেয়ং (কশ্যপের তনয়) মহাদ্যুিতং (অতি তেজস্বী) ধ্বান্ত-অরিং (তমোনাশক) সর্ব-পাপঘ্নং (অখিল-পাপ-বিনাশী) দিবাকরং (সূর্যদেবকে) প্রণতঃ অস্মি (প্রণাম করি)৷


জবাকুসুমের তুল্য রক্তবর্ণ, কশ্যপের পুত্র, অতি তেজস্বী, তমো-নাশক, সর্বপাপহারী সূর্যদেবকে প্রণাম করি৷


2.36 গায়ত্রী-আবাহনম্

ওঁ আয়াহি বরদে দেবি ত্র্যক্ষরে ব্রহ্মবাদিনি৷

গায়ত্রি চ্ছন্দসাং মাতর্ব্রহ্মযোনি নমোঽস্তু তে॥


[হে] বরদে (বরদায়িনি) দেব, ত্রি-অক্ষরে (গায়ত্রী এই অক্ষরত্রয়-প্রতিপাদ্যা) ব্রহ্ম-বাদিনি (ব্রহ্মপ্রকাশিনি), ছন্দসাং (ছন্দঃসমূহের) মাতঃ (জননি), ব্রহ্ম-যোনি (বেদোদ্ভবা) গায়ত্রি, আয়াহি (তুমি আগমন করো); তে (তোমাকে) নমঃ অস্তু (প্রণাম করি)৷


হে বরদে দেবী, হে অক্ষরত্রয়প্রতিপাদ্যা, হে ব্রহ্মপ্রকাশিনি, হে ছন্দঃ-সমূহের জননি, হে বেদোদ্ভবা, হে গায়ত্রি, তুমি আবির্ভূতা হও, তোমায় নমস্কার৷ [গায়ত্রীমন্ত্র ৪৫ পৃঃ ৩য় শ্লোক দ্রঃ]৷


2.37 শ্রীকালীধ্যানম্ [9]

    

ওঁ মেঘাঙ্গীং বিগতাম্বরাং শবশিবারূঢ়াং ত্রিনেত্রাং পরাং

কর্ণালম্বিনৃমুণ্ডযুগ্মভয়দাং মুক্তস্রজাং ভীষণাং৷

বামাধোর্ধ্বকরাম্বুজে নরশিরঃ খড়্‌গঞ্চ সব্যেতরে

দানাভীতি বিমুক্তকেশনিচয়াং বন্দে সদা কালিকাম্॥


মেঘ-অঙ্গীং (মেঘবর্ণা), বিগত-অম্বরাং (দিগম্বরা), শব-শিব-আরূঢ়াং (শবরূপে শয়ান শিবের উপর অধিষ্ঠাতা), ত্রিনেত্রাং (ত্রিনয়না) পরাং (আদ্যাশক্তি), কর্ণ-আলম্বি-নৃমুণ্ড-যুগ্ম-ভয়দাং (উভয় কর্ণে বিলম্বিত নরমুণ্ডদ্বয় পরিধানপূর্বক ভয়বিস্তারিণী), মুণ্ড-স্রজাং (মুণ্ডমালিনী), ভীষণাং (ভয়ঙ্করী) বাম-অধঃ-ঊর্ধ্ব-কর-অম্বুজে [সন্ধি আর্ষ] নিম্ন ও ঊর্ধ্ব বাম করকমলদ্বয়ে) [ক্রমে] নর-শিরঃ-খড়্গংচ (নৃমুণ্ড ও খড়্গধারিণী) সব্য-ইতরে (দক্ষিণস্থ [অধঃ ও ঊর্ধ্ব] হস্তদ্বয়ে) দান-অভীতি (বর ও অভয়ধারিণী), বিমুক্ত-কেশ-নিচয়াং (মুক্তকেশী) কালিকাং (কালিকাকে) সদা (সর্বদা) বন্দে (বন্দনা করি)৷

মেঘবর্ণা, দিগম্বরা, শবরূপী শিবোপরি আরূঢ়া, ত্রিনয়না, আদ্যাশক্তি, কর্ণে নরমুণ্ডদ্বয় ধারণপূর্বক ভয়প্রদায়িনী, মুণ্ডমালিনী, ভয়ঙ্করী, বামহস্তদ্বয়ে নিম্নে ও উচ্চে যথাক্রমে নৃমুণ্ড ও খড়্গধারিণী, দক্ষিণ হস্তদ্বয়ে বর ও অভয়-ধারিণী, মুক্তকেশী কালিকাকে[10] সর্বদা বন্দনা করি


 [9]          ১ প্রণামমন্ত্রের জন্য ইন্দ্রাদিকৃতদেবীস্তুতি ৮ম শ্লোক দ্রষ্টব্য৷

[10] ৩       কালীং কালহরাং দেবীং ক্রীঁকারবীজরূপিণীম্৷

             কামরূপাং কলাতীতাং কালিকাং দক্ষিণাং ভজে॥   —কালীহৃদয়



2.38 অপরাধভঞ্জনস্তোত্রম্

প্রাগ্‌দেহস্থো যদাসং তব চরণযুগং নাশ্রিতো নার্চিতোঽহং

তেনাহং দুঃখবর্গৈর্জঠরজননজৈর্বাধ্যমানো গরিষ্ঠৈঃ৷

স্মৃত্বা জন্মান্তরং মে পুনরিহ ভবিতা ক্বাশ্রয়ো নেতি জানে[11]

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে[12] কামরূপে করালে॥১


অহং (আমি) যদ (যখন) প্রাক্-দেহস্থ (পূর্বজন্মে দেহে অবস্থিত) আসং (ছিলাম) [তখন] তব (তোমার) চরণযুগং (পদযুগল) ন আশ্রিতঃ (আশ্রয় করি নাই), ন অর্চিতঃ (পূজা করি নাই); তেন (সুতরাং) অহং জন্ম-অন্তরং (পূর্বজন্ম) স্মৃত্বা (স্মরণ করিয়া) [এবং] জঠর-জনন-জৈঃ (মাতৃগর্ভে প্রবেশ হেতু) গরিষ্ঠৈঃ (প্রবল) দুঃখ-বর্গৈঃ (দুঃখসমূহ দ্বারা) বাধ্যমানঃ (পীড়িত হইতেছি), ইহ (এই জন্মে, এই জগতে) পুনঃ (পুনর্বার) মে (আমার) ক্ব (কোথায়) আশ্রয়ঃ (আশ্রয় [জন্ম]) ভবিতা (হইবে) ইতি (ইহা) ন জানে (জানি না); [হে] প্রকটিত-রদনে (বিকাশিত-দশনা) কামরূপে (ইচ্ছানুসারে রূপধারিণী) করালে (করালা, ভীষণা), মে অপরাধঃ ক্ষন্তব্যঃ (ক্ষমা করিতে হইবে)॥১


পূর্বজন্মে আমি যখন শরীর গ্রহণ করিয়াছিলাম, তখন তোমার পদযুগল আশ্রয় করি নাই, তোমার পূজা করি নাই; সুতরাং (এই জন্মে মাতৃগর্ভে অবস্থানকালে) পূর্বজন্মের স্মৃতি দ্বারা এবং মাতৃগর্ভে প্রবেশহেতু প্রবল দুঃখসমূহের দ্বারা পীড়িত হইতেছি৷ এই জন্মে আমার আবার কোথায় আশ্রয় হইবে, তাহা জানি না৷ হে বিকাশিতদশনে, হে অভীষ্টরূপধারিণি, হে করালিনি, আমার অপরাধ ক্ষমা করিতে হইবে৷১


বাল্যে বালাভিলাষৈর্জড়িতজড়মতির্বাললীলাপ্রসক্তো

ন ত্বাং জানামি মাতঃ কলিকলুষহরাং ভোগমোক্ষৈকদাত্রীম্৷

নাচারো নাপি পূজা ন চ যজনকথা ন স্মৃতির্নৈব সেবা

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥২


বাল্যে (বাল্যাবস্থায়) বাল-ভিলাষৈঃ (বালকোচিত বাসনাদি দ্বারা) জড়িত-জড়-মতিঃ (জড়িত হওয়ায় জড়বুদ্ধি হইয়াছি) [ও] বাল-লীলা-প্রসক্তঃ (বাল্য-ক্রীড়াদিতে মত্ত আছি); [সুতরাং] মাতঃ (মা), কলি-কলুষ-হরাং (কলিকালোচিত পাপের বিনাশিনী)[এবং] ভোগ-মোক্ষ-এক-দাত্রীং (ভোগ ও মুক্তির বিধায়িনী অদ্বিতীয়া) ত্বাং (তোমাকে) ন জানামি (জানি না); [আমার] ন আচারঃ, ন পূজা অপি (ও), চ (এবং) ন যজন-কথা (যজ্ঞের প্রসঙ্গমাত্রও নাই), ন স্মৃতিঃ ([তোমার বিষয়ে] স্মরণ মনন) ন এব সেবা; ক্ষন্তব্য ইত্যাদি॥২


বাল্যাবস্থায় আমি বালকোচিত বাসনায় আকৃষ্ট হইয়া বুদ্ধি হারাইয়াছিলাম এবং বাল্যক্রীড়াদিতে মত্ত ছিলাম; সুতরাং হে মাতঃ, কলিকলুষনাশিনী এবং ভুক্তিমুক্তিপ্রদায়িনী অদ্বিতীয়া তোমায় জানি নাই৷ আমি সদাচার বা পূজাদি কিংবা যজ্ঞের প্রসঙ্গমাত্রও করি নাই; তোমার স্মরণ-মননও করি নাই;—৷২


প্রাপ্তোঽহং যৌবনঞ্চেদ্ বিষধরসদৃশৈরিন্দ্রিয়ৈর্দষ্টগাত্রো

নষ্টপ্রজ্ঞঃ পরস্ত্রীপরধনহরণে সর্বদা সাভিলাষঃ৷

ত্বৎপাদাম্ভোজযুগ্মং ক্ষণমপি মনসা ন স্মৃতোঽহং কদাপি

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৩


চেৎ (যদিও) অহং যৌবনং প্রাপ্তঃ (প্রাপ্ত হইলাম) [তথাপি] বিষধর-সদৃশৈঃ (সর্পতুল্য) ইন্দ্রিয়ৈঃ (ইন্দ্রিয়সমূহের দ্বারা) দষ্ট-গাত্রঃ (শরীর দংশিত হওয়ায়) নষ্ট-প্রজ্ঞঃ (বুদ্ধিভ্রষ্ট হইয়াছি) [এবং] পরস্ত্রী-পরধন-হরণে (পরস্ত্রী এবং পরধন-অপহরণে) সর্বদা সাভিলাষঃ (লোলুপ) ত্বৎ-পাদ-অম্ভোজ-যুগ্মং (তোমার চরণকমলদ্বয়) কদা অপি (কখনও) অহং মনসা (মনে মনে) ক্ষণম্‌-অপি (এক মুহূর্তও) ন স্মৃতঃ (স্মরণ করি নাই); ক্ষন্তব্য ইত্যাদি॥৩


যদিও যৌবনে উপস্থিত হইলাম, তথাপি সর্পতুল্য ইন্দ্রিয়গণ আমার শরীরকে দংশন করিল এবং আমি বুদ্ধিভ্রষ্ট হইয়া পরস্ত্রী ও পরধন-অপহরণে সর্বদা লোলুপ হইলাম; তোমার চরণকমলদ্বয় মনে মনে কখনও মুহূর্তমাত্রও স্মরণ করি নাই;—৷৩


প্রৌঢ়ে প্রৌঢ়াভিলাষৈঃ সুতদুহিতৃকলত্রার্থমন্নাদিচেষ্টঃ

ক্ব প্রাপ্নোমি ক্ব যামীত্যনিশমনুদিনং চিন্তয়া জীর্ণদেহঃ৷

নো তে ধ্যানং ন চাস্থা ন চ ভজনবিধির্নামসংকীর্তনং বা

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৪


প্রৌঢ়ে (প্রৌঢ়াবস্থায়) প্রৌঢ়-অভিলাষৈঃ (প্রৌঢ়োচিত কামনাদি দ্বারা) সূত-দুহিতৃ-কলত্র-অর্থম্ (পুত্র, কন্যা ও স্ত্রীর জন্য) অন্ন-আদি-চেষ্টঃ (অন্নপ্রভৃতির জন্য সচেষ্ট ছিলাম) [এবং] ক্ব (কোথায়) প্রাপ্নোমি (পাই), ক্ব যামি (যাই) ইতি (এই প্রকার) চিন্তয়া (চিন্তা দ্বারা) অনিশম্ (প্রতিরাত্রে) অনুদিনং (প্রতিদিনে) জীর্ণদেহঃ (ক্ষীণদেহ হইয়াছি); তে (তোমার) ধ্যানং নো (ধ্যান [করি] নাই) আস্থা চ (শ্রদ্ধাও) ন, ভজন-বিধিঃ চ (উপাসনানুষ্ঠানও) বা নাম-সংকীর্তনং (কিংবা নাম-সঙ্কীর্তন) ন; ক্ষন্তব্য ইত্যাদি॥৪


প্রৌঢ়াবস্থায়[13] প্রৌঢ়োচিত বাসনাবশে পুত্র, কন্যা ও স্ত্রীর জন্য অন্নাদির চেষ্টায় রত ছিলাম; “কোথায় পাই, কোথায় যাই”—দিবারাত্র এইরূপ চিন্তা দ্বারা শরীর ক্ষয় হইয়াছে—তোমার ধ্যান উপাসনানুষ্ঠান বা নাম সঙ্কীর্তন করি নাই, তোমার প্রতি শ্রদ্ধাও ছিল না;—৷৪


বৃদ্ধত্বে বুদ্ধিহীনঃ কৃশবিবশতনুঃ শ্বাসকাসাতিসারৈঃ

কর্ণঘ্রাণাক্ষিহীনঃ প্রগলিতদশনঃ ক্ষুৎপিপাসাভিভূতঃ৷

পশ্চাত্তাপেন দগ্ধো মরণমনুদিনং ধ্যেয়মাত্রং ন চান্যৎ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৫


বৃদ্ধত্বে (বৃদ্ধাবস্থায়) বুদ্ধি-হীনঃ (বুদ্ধি বিভ্রান্ত হইয়াছে), শ্বাস-কাস-অতিসারৈঃ (শ্বাস, কাস ও অতিসার রোগে) কৃশ-বিবশ-তনুঃ (শরীর শীর্ণ ও অবসন্ন হইয়াছে), কর্ণ-ঘ্রাণ-অক্ষি-হীনঃ (কর্ণ, নাসিকা ও চক্ষুরিন্দ্রিয় নষ্ট হইয়াছে), প্রগলিত-দশনঃ (দন্ত পতিত হইয়াছে), ক্ষুৎ-পিপাসা-অভিভূত (আমি ক্ষুধা ও তৃষ্ণার দ্বারা পরিচালিত হইতেছি), পশ্চাৎ-তাপেন (অনুতাপের দ্বারা) দগ্ধঃ (দগ্ধ হইতেছি); [এখন] অনুদিনং (প্রতিদিন) মরণং (মৃত্যুই) ধ্যেয়মাত্রম্ (একমাত্র চিন্তার বিষয়) অন্যৎ চ ন (অপর কিছুই নহে); ক্ষন্তব্য ইত্যাদি॥৫


বৃদ্ধাবস্থায় বুদ্ধি বিভ্রান্ত হইয়াছে; শ্বাস, কাস ও অতিসারে শরীর শীর্ণ ও অবসন্ন হইয়াছে; কর্ণ, নাসিকা ও চক্ষু নষ্ট হইয়াছে এবং দন্ত পড়িয়াছে৷ (বর্তমানে) আমি ক্ষুধা ও পিপাসা দ্বারা পরিচালিত হইতেছি, অনুতাপে দগ্ধ হইতেছি এবং প্রতিদিন মরণ ভিন্ন অন্য কোনও চিন্তা নাই;—৷৫


কৃত্বা স্নানং দিনাদৌ ক্বচিদপি সলিলং নাহৃতং নৈব পুষ্পং

নো নৈবেদ্যাদিচেষ্টা ক্বচিদপি চ কৃতা নৈব ভাবো ন ভক্তিঃ৷

ন ন্যাসো নৈব পূজা ন চ গুণকথনং নাপি চর্চাকৃতা তে

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৬


ক্বচিৎ অপি (কখনও) দিনাদৌ (প্রভাতে) স্নানং (স্নান) কৃত্বা (করিয়া) [পূজার্থ] সলিলং (জল) ন আহৃতং (আনীত হয় নাই), পুষ্পং ন এব (পুষ্পও [আনীত] হয় নাই); চ (এবং) নৈবেদ্য-আদি-চেষ্টা (নৈবেদ্যাদির চেষ্টা) ক্বচিৎ অপি নো কৃতা (করা হয় নাই); [আমার] ভাবঃ (অনুরাগ) ন এব (নাই), ন ভক্তিঃ (ভক্তি নাই); তো (তোমার) ন্যাসঃ ([পূজার অঙ্গীভূত ঋষ্যাদি-] ন্যাস) ন এব (করি না); পূজা ন, চ গুণকথনং (গুণ-কীর্তন) ন, চর্চা (আলোচনা) অপি (ও) ন কৃতা (করা হয় নাই), ক্ষন্তব্য ইত্যাদি॥৬


কখনও প্রভাতে স্নান করিয়া পূজার্থ জল আনি নাই, পুষ্প চয়ন করি নাই কিংবা নৈবেদ্য সাজাই নাই৷ আমার অনুরাগ নাই, ভক্তি নাই ও ন্যাসাদিচেষ্টা নাই৷ আমি তোমার পূজা, গুণকীর্তন বা তোমার সম্বন্ধে সদালাপ করি নাই;—৷৬


জানামি ত্বাং ন চাহং ভবভয়শমনীং সর্বসিদ্ধিপ্রদাত্রীং

নিত্যানন্দোদয়েশাং নিগমফলময়ীং নিত্যলীলাদয়াঢ্যাং৷

মিথ্যাকার্যানুরাগাদনুদিনমভিতঃ পীড়িতো দুঃখসঙ্ঘৈঃ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৭


চ (অধিকন্তু) ভব-ভয়-শমনীং (সংসারভীতি-বিনাশিনী), সর্ব-সিদ্ধি-প্রদাত্রীং (সকল সিদ্ধি-প্রদায়িনী), নিত্য-আনন্দ-উদয়-ঈশাং (নিত্য আনন্দোদয়-বিধায়িনী), নিগম-ফলময়ীং (শাস্ত্রার্থস্বরূপিণী), নিত্য-লীলা-দয়া-আঢ্যাং (নিত্যলীলা ও নিত্যকরুণাবিমণ্ডিতা) ত্বাম্ (তোমাকে) অহং (আমি) ন জানামি (জানি না); মিথ্যা-কার্য-অনুরাগাৎ (বৃথা কার্যে আসক্তিবশতঃ) অনুদিনং (সর্বদা) দুঃখ-সঙ্ঘৈঃ (দুঃখসমূহের দ্বারা) অভিতঃ (সর্বদিকে) পীড়িতঃ (ব্যথিত হইতেছি); ক্ষন্তব্য ইত্যাদি॥৭ 



অধিকন্তু সংসারভয়বিনাশিনী, সর্বসিদ্ধি-প্রদায়িনী, নিত্যানন্দ-বিধায়িনী, শাস্ত্রার্থস্বরূপিণী, নিত্যলীলাময়ী ও দয়াময়ী তোমাকে আমি জানি না; বৃথা কার্যে আসক্তিহেতু সর্বদা সর্বদিকে দুঃখসমূহে পীড়িত হইতেছি—৷৭


কালাভ্রশ্যামলাঙ্গী বিগলিতচিকুরা খড়্‌গমুণ্ডাভিরামা

ত্রাসত্রাণেষ্টদাত্রী কুণপকুলশিরোমালিনী দীর্ঘনেত্রা৷

সংসারস্যৈকসারা মনসি ন চ কদা ভাবিতা ভাবনাভিঃ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৮


কালাভ্র-শ্যামল-অঙ্গী (সজল মেঘের সদৃশ কৃষ্ণবর্ণা) বিগলিত-চিকুরা (আলুলায়িত-কুন্তলা), খড়্গ-মুণ্ড-অভিরামা (খড়্গ ও মুণ্ড হস্তে ধারণ করিয়া সুসজ্জিতা), ত্রাস-ত্রাণ-ইষ্ট-দাত্রী (অভয় ও বরপ্রদাত্রী), কুণপ-কুল-শিরঃ-মালিনী (শবসমূহের মস্তকমালাধারিণী), দীর্ঘ-নেত্রা (দীর্ঘনয়না) সংসারস্য (সংসারের) এক-সারা (এক মাত্র সারস্বরূপিণী) [তুমি] মনসি ([আমার] মনে) কদা চ (কখনও) ভাবনাভিঃ (ধ্যান, ধারণাদি দ্বারা) ন ভাবিতা (ভাবিত হও না); ক্ষন্তব্য ইত্যাদি॥৮


সজল মেঘের ন্যায় কৃষ্ণবর্ণা, আলুলায়িতকুন্তলা, (বামহস্তদ্বয়ে) খড়্গ ও মুণ্ডে সুশোভিতা, (দক্ষিণে) বরাভয়করা, শবমুণ্ডমালিনী, দীর্ঘনয়না, সংসারের সারভূতা তোমাকে কখনও অন্তঃকরণে ধ্যান-ধারণাদি সহায়ে চিন্তা করি না—৷৮


ব্রহ্মা বিষ্ণুস্তথেশঃ পরিণমতি সদা ত্বৎপদাম্ভোজযুগ্মং

ভাগ্যাভাবান্ন চাহং ভবজননি ভবৎপাদপদ্মং ভজামি৷

নিত্যং লোভপ্রমোহৈঃ কৃতবিবশমতিঃ কামুকস্ত্বাং প্রযাচে

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥৯


ব্রহ্মা, বিষ্ণু, তথা (অপিচ), ঈশঃ (মহাদেব) সদা ত্বৎ-পদাম্ভোজ-যুগ্মং (তোমার চরণ-কমলদ্বয়কে) পরিণমতি (চারিদিক হইতে প্রণাম করেন); চ (অথচ) [হে] ভব-জননি (জগজ্জননি), অহং ভাগ্য-অভাবাৎ (দুরদৃষ্টবশতঃ) ভবৎপাদপদ্মং (আপনার চরণকমল) ন ভজামি (ভজনা করি না); লোভ-প্রমোহৈঃ (লোভ ও মোহে) নিত্যং (সর্বদা) কৃত-বিবশমতিঃ (অস্বতন্ত্রবুদ্ধি) [এবং] কামুকঃ (কামে মত্ত [আমি]) ত্বাং প্রযাচে (তোমার নিকট প্রার্থনা করি)—ক্ষন্তব্য ইত্যাদি॥৯


ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সর্বদা তোমার পাদপদ্মদ্বয়কে প্রণাম অথচ হে জগজ্জননি, দুরদৃষ্টবশতঃ আমি তোমার সেই চরণকমল ভজনা করি না৷ আমি কামুক এবং সর্বদা লোভ ও মোহে আকৃষ্ট হইয়া স্বাধীনতা হারাইয়াছি; সুতরাং তোমার নিকট এই প্রার্থনা;—৷৯


রাগদ্বেষপ্রমত্তঃ কলুষযুততনুঃ কামভোগপ্রলুব্ধঃ

কার্যাকার্যাবিচারী কুলমতিরহিতঃ কৌলসঙ্গৈর্বিহীনঃ৷

ক্ব ধ্যানং তে ক্ব চার্চা ক্ব চ মনুজপনং নৈব কিঞ্চিৎ কৃতোঽহং

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥১০


[আমি] রাগ-দ্বেষ-প্রমত্তঃ (অনুরাগ ও বিরাগবশতঃ বিবেকহীন), কলুষ-যুত-তনুঃ (পাপযুক্ত দেহবান), কাম-ভোগ-প্রলুব্ধঃ (বিষয়সম্ভোগে আসক্ত), কার্য-অকার্য-অবিচারী (কর্তব্য-অকর্তব্য-বিচারবিহীন), কুলমতি-রহিতঃ (কুলাচারশূন্য), কৌল-সঙ্গৈঃ বিহীনঃ (কৌলদিগের সঙ্গলাভে বঞ্চিত [যিনি তন্ত্রোক্ত দিব্য, বীর ও পশু—এই ভাবত্রয়ান্তর্গত দিব্য-ভাবরত, তিনি কৌল]); তে (তোমার) ধ্যানং ক্ব (কোথায়), অর্চা চ (পূজাই বা) ক্ব, মনুজপনং চ (মন্ত্রজপই বা) ক্ব; অহং কিং চিৎ এব (কিছুই মাত্র) ন কৃতঃ (করি নাই) ক্ষন্তব্য ইত্যাদি॥১০


আমি রাগদ্বেষহেতু বিবেকহীন, আমার শরীর পাপময়, আমি কামভোগে আসক্ত, কর্তব্যাকর্তব্য-বিচারহীন, কুলাচারশূন্য[14] এবং কৌলসঙ্গবর্জিত[15] আমার নিকট কোথায় তোমার ধ্যান, কোথায় পূজা, আর কোথায়ই বা মন্ত্রজপ? আমি কিছুই করি নাই;—৷১০



রোগী দুঃখী দরিদ্রঃ পরবশকৃপণঃ পাংশুলঃ পাপচেতাঃ

নিদ্রালস্যপ্রসক্তঃ স্বজঠরভরণে সর্বদা ব্যাকুলাত্মা৷

কিং তে পূজাবিধানং ক্ব চ মনুজপনং ক্বানুরাগঃ ক্ব চাস্থা।

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥১১


আমি] রোগী, দুঃখী, দরিদ্রঃ, পরবশ-কৃপণঃ (পরাধীন ও অধম), পাংশুলঃ (নীচাশয়), পাপচেতাঃ (পাপিষ্ঠ), নিদ্রা-আলস্য-প্রসক্তঃ, স্ব-জঠর-ভরণে (নিজের উদরপূরণে) সর্বদা ব্যাকুলাত্মা (ব্যাকুলচিত্ত); তে পূজাবিধানং কিং (কীরূপ)? চ (আর) ক্ব (কোথায়) মনুজপনং (মন্ত্রজপ)? ক্ব অনুরাগ? ক্ব চ আস্থা (বিশ্বাস)? ক্ষন্তব্য ইত্যাদি॥১১


আমি রোগী, দুঃখী, দরিদ্র, পরাধীন, অধম, নীচাশয়, পাপিষ্ঠ, নিদ্রা ও আলস্যে রত এবং নিজ উদরপূরণে সতত সচেষ্ট৷ তোমার পূজাবিধান কীরূপ জানি না—মন্ত্রজপ, ভক্তি ও বিশ্বাসের তো কথাই নাই;—৷১১


মিথ্যাব্যামোহ-রোগৈঃ পরিবৃতমনসঃ ক্লেশসংঘাবৃতস্য

ক্ষুৎতৃড়নিদ্রান্বিতস্য স্মরণবিরহিণঃ পাপকৃত্যপ্রবৃত্তেঃ৷

দারিদ্র্যস্য ক্ব ধর্মঃ ক্ব চ ভজনবিধিঃ ক্ব স্থিতিঃ সাধুসঙ্গে

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥১২


মিথ্যা-ব্যামোহ-রোগৈঃ (মিথ্যা অনুরাগমোহ-রূপ রোগে) পরিবৃত মনসঃ (যাহার মন আচ্ছন্ন), ক্লেশসঙ্ঘ-আবৃতস্য (যে ক্লেশসমূহে আবৃত), ক্ষুৎ-তৃট্-নিদ্রা-অন্বিতস্য(যে ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রার অধীন), স্মরণ-বিরহিণঃ (যাহার তত্ত্বস্মৃতি নাই), পাপকৃত্য-প্রবৃত্তেঃ (পাপকর্মে যাহার অনুরাগ) দারিদ্র্যস্য (যে দারিদ্র্যগ্রস্ত) [তাহার] ক্ব ধর্মঃ, ক্ব চ ভজন-বিধি, ক্ব সাধুসঙ্গে (সাধুদের সঙ্গে) স্থিতিঃ (বাস)? ক্ষন্তব্য ইত্যাদি॥১২


আমি মিথ্যা মোহরূপ রোগে পীড়িত এবং তজ্জন্য আমার মন অজ্ঞানাচ্ছন্ন; আমি পঞ্চক্লেশে[16] বেষ্টিত এবং ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রার অধীন; আমি তত্ত্বকথা বিস্মৃত হইয়াছি এবং পাপকর্মে অনুরক্ত আছি, অধিকন্তু আমি দরিদ্র; সুতরাং এইরূপ আমার ধর্ম কোথায়, ভজন কোথায়, আর সাধুসঙ্গে বাসই বা কোথায়?—৷১২

    

মাতস্তাতস্য দেহাজ্জননিজঠরগস্তাবদালব্ধদেহঃ

স্ত্বং কর্ত্রী কারয়িত্রী করণগুণময়ী কর্মহেতুস্বরূপা৷

ত্বং বুদ্ধিশ্চিত্তসংস্থা জগদিদমখিলং ত্বামৃতে নাস্তি মাতঃ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥১৩


মাতঃ (হে মা), [আমি] তাতস্য (পিতার) দেহাৎ (শরীর হইতে) জননি-জঠরগঃ (মাতার গর্ভে গমন করিয়াছিলাম)—তাবৎ (এক্ষণে) আলব্ধদেহঃ (শরীর লাভ করিয়াছি); [কিন্তু সর্বাবস্থায়] ত্বং (তুমিই) কর্ত্রী (ঈশ্বরী, স্বয়ং-কর্ত্রী) কারয়িত্রী (অপরকে স্বকার্যে প্রেরয়িত্রী অন্তর্যামিনী), করণগুণময়ী (ইন্দ্রিয় ও তাহাদের বিষয়স্বরূপিণী), কর্ম-হেতু-স্বরূপা (কর্মের হেতু অদৃষ্ট ও প্রবৃত্তি প্রভৃতি স্বরূপা), ত্বাং চিত্ত-সংস্থা (অন্তঃকরণে অবস্থিত) বুদ্ধিঃ মাতঃ, অখিলম্ ইদং (এই) জগৎ ত্বাম্ ঋতে (তোমা ভিন্ন) ন অস্তি (নাই); ক্ষন্তব্য ইত্যাদি॥১৩


হে মা, আমি পিতৃদেহ হইতে মাতৃগর্ভে গমন করিয়া এক্ষণে শরীর লাভ করিয়াছি; কিন্তু সর্বাবস্থায় তুমিই কর্মফলদাত্রী, অন্তর্যামিনী, ইন্দ্রিয়বর্গ ও তত্তদ্‌বিষয়রূপিণী, অদৃষ্টস্বরূপা এবং অন্তঃকরণে নিহিত বুদ্ধিস্বরূপিণী; হে মা, বস্তুতঃ তোমা ভিন্ন অখিল জগতে কিছুই নাই,—৷১৩



ত্বং ভূমিস্ত্বং জলৌঘস্ত্বমসি হুতবহো গন্ধবাহস্ত্বমেব 

ত্বঞ্চাকাশো মনশ্চ প্রকৃতিরপি মহৎপূর্বিকাহংকৃতিশ্চ৷

আত্মাপ্যেবাসি মাতঃ পরমিহ ভবতী ত্বৎপরং নৈব কিঞ্চিৎ

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥১৪


ত্বং ভূমিঃ, ত্বং জল-ওঘঃ (জলসমূহ), ত্বং হুতবহঃ (অগ্নি), ত্বম্ এব (ই) গন্ধবাহঃ (বায়ু), আকাশঃ চ (ও) ত্বম্ অসি (হও) মনঃ চ, প্রকৃতিঃ (জগতের মূল উপাদান) অপি (ও) মহৎ-পূর্বিকা (মহৎ যাহার পূর্বে, অর্থাৎ মহৎ-তত্ত্বের পরে সৃষ্ট) অহংকৃতিঃ চ (অহঙ্কারও) আত্মা-অপি-এব (তুমি আত্মাও বটে) অসি; মাতঃ (হে মা), ভবতী (আপনি) ইহ (এই জগতে) পরম্ (পরমতত্ত্ব); ত্বৎ-পরং (তোমার অপেক্ষা শ্রেষ্ঠ) কিং চিৎ ন এব (কিছুই নাই); ক্ষন্তব্য ইত্যাদি॥১৪


হে মা, তুমিই ক্ষিতি, জল, অগ্নি, বায়ু ও আকাশ; তুমিই মন, অহঙ্কার, মহত্তত্ত্ব ও প্রকৃতি; তুমিই আত্মা এবং তুমিই পরম তত্ত্ব;[1]  তোমার অপেক্ষা শ্রেষ্ঠ কিছুই নাই—৷১৪



ত্বং কালী ত্বঞ্চ তারা ত্বমসি গিরিসুতা সুন্দরী ভৈরবী ত্বং 

ত্বং দুর্গা ছিন্নমস্তা ত্বমসি চ ভুবনা ত্বঞ্চ লক্ষ্মীঃ শিবা ত্বম্৷

মাতঙ্গী ত্বঞ্চ ধূমা ত্বমসি চ বগলা মঙ্গলা হিঙ্গুলাখ্যা

ক্ষন্তব্যো মেঽপরাধঃ প্রকটিতরদনে কামরূপে করালে॥১৫

তুমি কালী, তারা, পার্বতী, ষোড়শী, ভৈরবী, দুর্গা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, লক্ষ্মী, শিবানী, মাতঙ্গী, ধূমাবতী, বগলা[1], মঙ্গলা ও হিঙ্গুলা—৷১৫


    স্তোত্রেণানেন দেবীং পরিণমতি জনো যঃ সদা ভক্তিযুক্তো

দুষ্কীর্তিং দুর্গসঙ্ঘং পরিতরতি সমুদ্বিগ্নতা নাশমেতি৷

নাধির্ব্যাধিঃ কদাচিদ্ যদি ভবতি পুনঃ সর্বদা সাপরাধঃ

সর্বং তৎ কামরূপা ত্রিভুবনজননী ক্ষাময়েৎ পুত্রবুদ্ধ্যা॥১৬


ভক্তিযুক্তঃ (ভক্তি-পরায়ণ) যঃ জনঃ (যে ব্যক্তি) অনেন স্তোত্রেণ (এই স্তবের দ্বারা) সদা দেবীং (দেবীকে) পরিণমতি (প্রণাম করে) [সে] দুষ্কীর্তিং (কুযশ) [ও] দুর্গ-সঙ্ঘং (সঙ্কটসমূহ) পরিতরতি (অতিক্রম করে), [তাহার] সমুদ্বিগ্নতা (উৎকণ্ঠা) নাশম্ এতি (বিনাশ প্রাপ্ত হয়), কদাচিৎ (কখনও) আধিঃ (মানসিক পীড়া) [বা] ব্যাধিঃ (শারীরিক পীড়া) ন (হয় না); পুনঃ (প্রত্যুত) যদি [সে] সর্বদা সাপরাধঃ ভবতি (অপরাধি হয়) তৎ সর্বং (সেই সমস্তই) পুত্রবুদ্ধ্যা (সন্তানবোধে) কামরূপা ত্রিভুবনজননী ক্ষাময়েৎ (ক্ষমা করিবেন)॥১৬


ভক্তিপরায়ণ যে ব্যক্তি এই স্তবের দ্বারা দেবীকে সর্বদা প্রণাম করে, সে কুযশ ও সঙ্কটরাশি অতিক্রম করে; তাহার উৎকণ্ঠা বিনষ্ট হয়; কখনও আধিব্যাধি হয় না; এমনকি যদি সে সর্বদা অপরাধও করে, কামরূপা ত্রিভুবনজননী সন্তানবোধে তাহার সেই সমস্তই ক্ষমা করেন৷ ১৬


জেতা বক্তা কবীশো ভবতি ধনপতির্দানশীলো দয়াত্মা

নিষ্পাপো নিষ্কলঙ্কঃ কুলমতিকুশলঃ সত্যবাগ্‌ধার্মিকশ্চ৷

নিত্যানন্দো গুণাঢ্যঃ পশুগুণরহিতঃ সৎপথাচারশীলঃ

সংসারাব্ধিং সুখেন প্রতরতি গিরিজাপাদপদ্মাবলম্বাৎ॥১৭


[সেই স্তবপাঠক] জেতা (বিজয়ী), বক্তা (বাগ্মী) কবি-ঈশঃ (কবিসম্রাট), ধনপতিঃ দানশীলঃ দয়াত্মা (দয়ালু), নিষ্পাপঃ, নিষ্কলঙ্কঃ, কুল-মতি-কুশলঃ (কুলাচার-পারগ) সত্য-বাক্ (সত্যবাদী) চ ধার্মিকঃ, নিত্যানন্দঃ, গুণ-আঢ্যঃ (বিশেষগুণালংকৃত), পশুগুণ-রহিতঃ (পশুভাবশূন্য) সৎ-পথ-আচার-শীলঃ (সন্মার্গে ও সদাচারে অবস্থিত) ভবতি (হয়) [এবং] গিরিজা-পাদ-পদ্ম-আলম্বাৎ (পার্বতীর চরণকমল আশ্রয় করিয়া) সুখেন (অনায়াসে) সংসার-অব্ধিং (সংসারসাগর) প্রতরতি (অতিক্রম করে)৷ [কুল ও কৌল—২৯৪ পৃঃ দ্রঃ]॥১৭


এই স্তবপাঠের ফলে লোক জেতা, বক্তা, কবিশ্রেষ্ঠ, ধনপতি, দানশীল দয়ালু, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, কুলাচারকুশল[19], সত্যবাদী, ধার্মিক, নিত্যানন্দময়, সর্বগুণালংকৃত, পশুভাবশূন্য, সৎপথাবলম্বী ও সদাচারী পার্বতীর পাদপদ্ম আশ্রয়পূর্বক অনায়াসে সংসারসাগর অতিক্রম করে৷১৭


[11]                ১ পাঠান্তর (২য় ও ৩য় পঙ্‌ক্তি)—তেনাদ্যেঽকীর্তিবর্গৈর্জঠরজদহনৈর্বাধ্যমানো বলিষ্ঠৈঃ৷

                                                 স্থিত্বা জন্মান্তরে নো পুনরিহ ভবিতা ক্বাশ্রয়ঃ কাপি সেবা৷

[12]                ২ পাঠান্তর—প্রকটিতবদনে৷

[13]                ১ বাল্যাদি অবস্থা সম্বন্ধে মতভেদ আছে৷ একটি মত এই—

                 আষোড়শী ভবেদ্বালা তরুণী ত্রিংশতা মতা৷

                 পঞ্চপঞ্চাশতী প্রৌঢ়া ভবেদ্বৃদ্ধা ততঃ পরম্॥ 

                আষোড়শী ভবেদ্বালা তরুণী ত্রিংশতা মতা৷

                 পঞ্চপঞ্চাশতী প্রৌঢ়া ভবেদ্বৃদ্ধা ততঃ পরম্॥

 

[14]             ১ কুল—আচারো বিনয়ো বিদ্যা প্রতিষ্ঠা তীর্থদর্শনম্৷
                        নিষ্ঠা বৃত্তিস্তপো দানং নবধা কুললক্ষণম্॥

 

[15]         ২ কৌল— দিব্যভাবরতঃ কৌলঃ সর্বত্র সমদর্শনঃ৷ (কুলার্ণব)

                 পশুবক্ত্রল্লব্ধমন্ত্রঃ পশুরেব ন সংশয়ঃ৷
                 বীরাল্লব্ধমনুর্বীরঃ কৌলাচ্চ ব্রহ্মবিদ্ভবেৎ (মহানীল)

[16]                ১ অবিদ্যা-অস্মিতা-রাগ-দ্বেষ-অভিনিবেশাঃ পঞ্চক্লেশাঃ৷

[17]                ১ সাংখ্যোক্ত চতুর্বিংশতিতত্ত্ব তুমি এবং পুরুষও তুমি ঃ—

                 মহাভূতান্যহঙ্কারো বুদ্ধিরব্যক্তমেব চ৷ 
                 ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয়গোচরাঃ॥

[18]                ২ দশ মহাবিদ্যা—কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী৷ 
                                    ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা 
                                     বগলা সিদ্ধবিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা৷
                                   এতা দশ মহাবিদ্যাঃ সিদ্ধবিদ্যাঃ প্রকীর্তিতাঃ॥

[19]                ১  অন্তঃ শাক্তা বহিঃ শৈবাঃ সভায়াং বৈষ্ণবা মতাঃ৷
                        নানারূপধরাঃ কৌলা, বিচরন্তি মহীতলে॥

2.39 দক্ষিণকালিকাস্তোত্রম্

কর্পূরমধ্যমান্ত্যস্বরপররহিতং সেন্দুবামাক্ষিযুক্তং

বীজং তে মাতরেতৎ ত্রিপুরহরবধূ ত্রিঃকৃতং যে জপন্তি৷

তেষাং গদ্যানি পদ্যানি চ মুখকুহরাদুল্লসন্ত্যেব বাচঃ

স্বচ্ছন্দং ধ্বান্তধারাধররুচিরুচিরে সর্বসিদ্ধিং গতানাম্॥১


[হে] ত্রিপুর-হরবধূ (ত্রিপুরাসুরবিনাশী বা স্থূল সূক্ষ্ম ও কারণ এই শরীরত্রয় হইতে বিদেহ-কৈবল্যদাতা মহাদেবের শক্তি) ধ্বান্ত-ধারাধর-রুচি-রুচিরে (নীল জলধরের কান্তির ন্যায় মনোজ্ঞ) মাতঃ (মা), কর্পূর-মধ্যম-অন্ত্য-স্বর-পররহিতম্ (কর্পূর শব্দের মধ্যম দুইটি ও অন্ত্য স্বরটি [অর্থাৎ অ, ঊ, অ] বর্জিত এবং প্‌ ও র‌্ বর্জিত [অর্থাৎ অবশিষ্ট ক্‌ ও র্‌ সংযুক্ত]) [এবং] সেন্দু-বামাক্ষি-যুক্তং [নাদ-] বিন্দু সহ ‘ঈ’-যুক্ত) [অর্থাৎ ক্রীঁ] তে (তোমার) এতৎ (এই) বীজং (বীজমন্ত্র, অর্থাৎ তোমার মন্ত্রাত্মক শরীরের কারণভূত ক্রীঁ  বীজ) যে (যাহারা) ত্রিঃকৃতম্ (তিন বার [ক্রীঁ  ক্রীঁ  ক্রীঁ  রূপে]) জপন্তি (জপ করে), সর্বসিদ্ধিং গতানাং (সর্বসিদ্ধিপ্রাপ্ত) তেষাং (তাহাদের) মুখকুহরাৎ (মুখবিবর হইতে) গদ্যানি চ পদ্যানি (গদ্যময় ও পদ্যময়) বাচঃ (বাক্যসমূহ) স্বচ্ছন্দম্ এব (স্বভাবতঃই) উল্লসন্তি (উচ্ছ্বসিত হয়)॥১


হে ত্রিপুরহরবধূ, হে নবীননীরদবরণা মা, কর্পূর শব্দের মধ্যম ও অন্ত্য স্বর (অ,ঊ,অ) এবং প্ ও র্ বাদ দিয়া যে ক্ ও রেফ থাকে, তাহার সহিত ইন্দু (৺) ও ঈ-কারযুক্ত হইয়া তোমার যে ক্রীঁ বীজটি হয়, তাহাকে যাহারা তিন বার জপ করে, সেই সর্বসিদ্ধি-প্রাপ্ত সিদ্ধগণের মুখবিবর হইতে স্বতঃই গদ্যপদ্যময় বাক্যসমূহ উচ্ছ্বসিত হয়৷১



ঈশানঃ সেন্দুবামশ্রবণপরিগতো বীজমন্যন্মহেশি

দ্বন্দ্বং তে মন্দচেতা যদি জপতি জনো বারমেকং কদাচিৎ৷

জিত্বা বাচামধীশং ধনদমপি চিরং মোহয়ন্নম্বুজাক্ষী-

বৃন্দং চন্দ্রার্ধচূড়ে প্রভবতি স মহাঘোরবালাবতংসে॥২


[হে] মহেশি (ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রের যিনি ঈশ্বর সেই মহেশ্বরের শক্তি) [হে] চন্দ্রার্ধচূড়ে (চন্দ্রকলামণ্ডিত মস্তকে), [হে] মহাঘোর-বাল-অবতংসে (অতি ভয়াবহ শবশিশুকৃত কর্ণালঙ্কারভূষিতে) [পাঠান্তর—বাণাবতংসে, শবাবতংসে] মন্দচেতাঃ জনঃ (মূঢ়মতি কেহ) যদি (যদি) কদাচিৎ (কখনও) একং বারং (একবারও) তে (তোমার) সেন্দু-বাম-শ্রবণ-পরিগতঃ (নাদবিন্দু ও ‘ঊ’-কারসংযুক্ত) ঈশানঃ (‘হ’-কাররূপ) অন্যৎ (অপর) বীজং দ্বন্দ্বং (বীজদ্বয়)—[অর্থাৎ “হূঁ হূঁ”] জপতি (জপ করে) [তবে] সঃ (সে) বাচাম্ অধীশং (বৃহস্পতিকে [অর্থাৎ পাণ্ডিত্য]) ধনদম্ অপি (কুবেরকেও [অর্থাৎ কাঞ্চন]) জিত্বা (জয় করিয়া) অম্বুজাক্ষী-বৃন্দং ([সিদ্ধিরূপ] সুন্দরীগণকে) মোহয়ন্ (মুগ্ধ করিয়া) চিরং (দীর্ঘকাল) প্রভবতি (প্রভাবশীল হয়)॥২


হে মহেশ্বরি, হে শশিকলাবিমণ্ডিত-মস্তকে, হে অতি ভীষণ-শবশিশুকৃত কর্ণালঙ্কার-বিভূষিতে, মূঢ়মতি কেহ যদি কখনো একবারও তোমার চন্দ্রবিন্দু ও ঊ-কার-সমন্বিত হ-কাররূপ বীজমন্ত্রদ্বয় (হূঁ হূঁ) জপ করে তবে সে দীর্ঘকাল বৃহস্পতি ও কুবেরকে জয় করিতে এবং কামিনীগণকে মুগ্ধ করিতে সমর্থ হয়৷২



ঈশো বৈশ্বানরস্থঃ শশধরবিলসদ্-বামনেত্রেণ যুক্তো

বীজন্তে দ্বন্দ্বমন্যদ্বিগলিত-চিকুরে কালিকে যে জপন্তি৷

দ্বেষ্টারং ঘ্নন্তি তে চ ত্রিভুবনমপি তে বশ্যভাবং নয়ন্তি

সৃক্কদ্বন্দ্বাস্রধারাদ্বয়ধরবদনে দক্ষিণে কালিকেতি॥৩


[হে] বিগলিত-চিকুরে (মুক্তকেশি, উপাধি-রহিতে নির্বিকারে), [হে] কালিকে (ভুক্তি ও মুক্তিফল-বিধায়িনী, অনাদ্যনন্তে, শুদ্ধব্রহ্মরূপিণী), [হে] সৃক্ক-দ্বন্দ্ব-অস্রধারা-দ্বয়-ধর-বদনে (ওষ্ঠপ্রান্তদ্বয়ে বিগলিত রুধিরধারাদ্বয় দ্বারা শোভিতাননে [রজোগুণ-নিবৃত্তি-হেতু শুদ্ধসত্ত্বরূপে বিরাজিতে]), [হে] দক্ষিণে (কৃপাময়ি) বৈশ্বানরস্থঃ [তেজোময়] ‘র’-কারযুক্ত) শশধর-বিলসৎ (চন্দ্রকলাশোভিত) বামনেত্রেণ যুক্তঃ (‘ঈ’-কার-বিশিষ্ট) ঈশঃ (‘হ’-কার) তে (তোমার) অন্যৎ (অপর) দ্বন্দ্বং বীজং (‘হ্রীঁ  হ্রীঁ’—বীজদ্বয় [শিবশক্ত্যাত্মক বীজ]) [এবং] কালিকা ইতি (কালিকা এই নাম) [পাঠান্তর—দক্ষিণে ত্র্যক্ষরেতি] যে (যাহারা) জপন্তি (জপ করে) তে (তাহারা) দ্বেষ্টারং ([কামক্রোধাদি] শত্রুকে) ঘ্নন্তি (বিনাশ করে), চ (এবং) ত্রিভুবনম্ অপি (ত্রিলোককেও, অথবা স্থূল, সূক্ষ্ম ও কারণ শরীরকে) তে (তাহারা) বশ্যভাবং নয়ন্তি (বশীভূত বা জয় করে)॥৩


হে মুক্তকেশি, হে কালিকে, তোমার ওষ্ঠপ্রান্ত হইতে রুধির-ধারাদ্বয় বিগলিত হইতেছে; হে দক্ষিণে, র-কারযুক্ত চন্দ্রকলা (৺)-শোভিত ঈ-কার-বিশিষ্ট হ-কাররূপ তোমার অপর (হ্ + র্ + ঈ +  ঁ = হ্রীঁ) বীজদ্বয় এবং কালিকা এই নাম যাহারা জপ করে, তাহারা শত্রু বিনাশ করে এবং তাহারা ত্রিলোকও জয় করে৷৩



ঊর্ধ্বে বামে কৃপাণং করকমলতলে ছিন্নমুণ্ডং তথাধঃ

সব্যে চাভীর্বরঞ্চ ত্রিজগদঘহরে দক্ষিণে কালিকে চ৷

জপ্তৈ¦তন্নাম যে বা তব মনুবিভবং ভাবয়ন্ত্যেতদম্ব

তেষামষ্টৌ করস্থাঃ প্রকটিতরদনে সিদ্ধয়স্ত্র্যম্বকস্য॥৪


[হে] ত্রিজগৎ-অঘ-হরে (ত্রিলোকের পাপনাশিনি), [হে] প্রকটিত-রদনে (বিকসিত-দশনে) অম্ব (মা), যে বা (যাহারাই) তব (তোমার) মনুবিভবং (পূর্বোক্ত কালীবীজত্রয় [ক্রীঁ  ক্রীঁ  ক্রীঁ—চিদ্‌ঘনমূর্তি], কূর্চদ্বয় [হূঁ হূঁ], মায়াদ্বয় [হ্রীঁ  হ্রীঁ]) [পাঠান্তর—বিমল-তনুম্‌] চ (এবং) [হে] দক্ষিণে কালিকে এতৎ নাম (এই নাম) জপ্ত¦া (জপ করিয়া)—বামে ঊর্ধ্বে করকমল-তলে (বামভাগস্থ ঊর্ধ্ব হস্তকমলে) কৃপাণং (কৃপাণ) তথা (আর) অধঃ (নিম্ন হস্তে) ছিন্নমুণ্ডং (ছিন্নমুণ্ড), চ (ও) সব্যে (দক্ষিণভাগস্থ) [ঊর্ধ্ব করে] অভীঃ (অভয়) চ (এবং) [নিম্ন করে] বরম্ (বর)—এতৎ (এইরূপ) ভাবয়ন্তি (ধ্যান করে) তেষাং (তাহাদের পক্ষে) ত্র্যম্বকস্য (ত্রিনয়ন [ত্রিকালজ্ঞ] শিবের) অষ্টৌ সিদ্ধয়ঃ (অষ্টসিদ্ধি) করস্থাঃ (করায়ত্ত হইয়া থাকে)॥৪


হে ত্রিলোকের পাপনাশিনি, হে বিকশিতদশনে মা, যাহারা তোমার পূর্বোক্ত মন্ত্র এবং ‘দক্ষিণে কালিকে’, এই নাম জপ করিতে করিতে তোমার বামোর্ধ্ব করকমলে কৃপাণ, বামনিম্ন করে ছিন্নমুণ্ড, দক্ষিণোর্ধ্ব করে অভয় ও নিম্ন করে বরমুদ্রা ধ্যান করে, তাহাদের নিকট ত্রিলোকের অষ্টসিদ্ধি করায়ত্ত হয়৷৪


বর্গাদ্যং বহ্নিসংস্থং বিধুরতিললিতং তৎত্রয়ং কূর্চযুগ্মং

লজ্জাদ্বন্দ্বঞ্চ পশ্চাৎ স্মিতমুখি তদধষ্ঠদ্বয়ং যোজয়িত্বা৷

মাতর্যে যে জপন্তি স্মরহরমহিলে ভাবয়ন্তঃ স্বরূপং

তে লক্ষ্মীলাস্যলীলাকমলদলদৃশঃ কামরূপা ভবন্তি॥৫


[হে] স্মিতমুখি (সহাস্যবদনে) স্মরহর-মহিলে (মদনান্তক শিবের [মোহিনী] শক্তি) মাতঃ (জননি), যে যে (যাহারা) [তোমার] স্বরূপং (স্বরূপ) ভাবয়ন্তঃ (অনুধ্যানপূর্বক) বহ্নিসংস্থং (র-কারবিশিষ্ট) [পাঠান্তর—বহ্নিযুক্তম্‌] বিধু-রতি-ললিতং (চন্দ্রবিন্দু ও ঈ-কার-শোভিত) [পাঠান্তর—বিধুরতিবলিতং] বর্গ-আদ্যং (ক-কার) তৎ ত্রয়ম্ (সেই তিনটিকে অর্থাৎ ক্রীঁ ক্রীঁ ক্রীঁ এই বীজত্রয়কে) পশ্চাৎ (তাহার পরে) কূর্চযুগ্মম্ (হূঁ হূঁ এই বীজদ্বয়কে) চ (ও) লজ্জা-দ্বন্দ্বং (হ্রীঁ হ্রীঁ এই বীজদ্বয়কে) তৎ-অধঃ (তৎপশ্চাতে) ঠ-দ্বয়ং (স্বাহা মন্ত্র) যোজয়িত্বা (যোগ করিয়া) জপন্তি (জপ করে) তে (তাহারা) লক্ষ্মী-লাস্য-লীলা-কমল-দল-দৃশঃ (লক্ষ্মীর নৃত্য ও ক্রীড়া যে কমলে হয় সেইরূপ কমলের পত্রসদৃশ চক্ষু যাহাদের) [এবং] কামরূপাঃ (স্বচ্ছন্দ দেহধারী) ভবন্তি (হয়)॥৫


হে সহাস্যবদনে মদনান্তকমোহিনি মাতঃ, যাহারা তোমার স্বরূপ চিন্তা করিতে করিতে র-কার-বিশিষ্ট এবং চন্দ্রবিন্দু ও ঈ-কার-শোভিত ক-কাররূপবীজত্রয় (ক্রীঁ ক্রীঁ ক্রীঁ) এবং তৎপরবর্তী কূর্চদ্বয় (হূঁ হূঁ) ও লজ্জাদ্বয়ের (হ্রীঁ হ্রীঁ) সহিত স্বাহা মন্ত্র যোগ করিয়া জপ করে, তাহারা লক্ষ্মীর লীলা-কমলে পত্রসদৃশ নেত্রসম্পন্ন হয় এবং ইচ্ছানুযায়ী দেহধারণে সমর্থ হয়৷৫


প্রত্যেকং বা দ্বয়ং বা ত্রয়মপি চ পরং বীজমত্যন্তগুহ্যং

তন্নাম্না যোজয়িত্বা সকলমপি সদা ভাবয়ন্তো জপন্তি৷

তেষাং নেত্রারবিন্দে বিহরতি কমলা বক্ত্রশুভ্রাংশুবিম্বে

বাগ্‌দেবী দেবি মুণ্ডস্রগতিশয়লসৎকণ্ঠি পীনস্তনাঢ্যে॥৬


[হে] মুণ্ডস্রক্-অতিশয়-লসৎ-কণ্ঠি (মুণ্ডমালা দ্বারা সুশোভিত কণ্ঠশালিনি, মুণ্ডমালা-বিভূষিতে [পঞ্চাশৎ বর্ণমালা সুশোভিতে শব্দব্রহ্মরূপিণি]), পীন-স্তন-আঢ্যে [অমৃতপরিপূর্ণ] পীবর-স্তনৈশ্বর্য-শোভিতে) দেবি (স্বপ্রকাশস্বরূপিণি), [যাহারা] সদা ভাবয়ন্তঃ (তোমার রূপ সর্বদা অভিধ্যান পূর্বক) তৎ-নাম্না (তোমার দক্ষিণা কালিকা নামের সহিত) অত্যন্ত গুহ্যং (অতিগোপনীয়) প্রত্যেকং বা (হয় প্রত্যেকটি বীজ) দ্বয়ং বা (অথবা দুটি বীজ) ত্রয়ম্ অপি চ (অথবা তিনটি বীজ) যোজয়িত্বা (যোগ করিয়া), সকলম্ অপি (এবং [দ্বাবিংশতি অক্ষরবিশিষ্ট বিদ্যারাজ্ঞী মন্ত্র অর্থাৎ ক্রীঁ ক্রীঁ ক্রীঁ হূঁ হূঁ হ্রীঁ হ্রীঁ দক্ষিণে কালিকে ক্রীঁ ক্রীঁ ক্রীঁ হূঁ হূঁ হ্রীঁ হ্রীঁ স্বাহা এই] সমগ্র মন্ত্র) জপন্তি (জপ করে) তেষাং (তাহাদের) নেত্র-অরবিন্দে (নয়নকমলে) কমলা (লক্ষ্মী) [ও] বক্ত্র-শুভ্রাংশু-বিম্বে (মুখচন্দ্রমণ্ডলে) বাগ্‌দেবী (সরস্বতী) বিহরতি (বিহার করেন)॥৬


হে মুণ্ডমালা-সুশোভিতে, পীনপয়োধর-শোভিতে দেবি, যাহারা সর্বদা তোমার ধ্যাননিরত হইয়া তোমার (দক্ষিণা কালিকা) নামের সহিত অতি গোপনীয় একটি, দুইটি অথবা তিনটি বীজ সংযোজিত করিয়া কিংবা তোমার মন্ত্রটি সমগ্ররূপেই জপ করে, তাহাদের নয়নকমলে লক্ষ্মী ও চন্দ্রবদনমণ্ডলে সরস্বতী বিরাজ করেন৷৬


গতাসূনাং বাহুপ্রকরকৃতকাঞ্চীপরিলস-

ন্নিতম্বাং দিগ্বস্ত্রাং ত্রিভুবনবিধাত্রীং ত্রিনয়নাম্৷

শ্মশানস্থে তল্পে শবহৃদি মহাকালসুরত-

প্রযুক্তাং ত্বাং ধ্যায়ন্ জননি জড়চেতা অপি কবিঃ॥৭


[হে] জননি (মাতঃ, চরাচরের জন্মপ্রদাত্রি) গত-অসূনাং (মৃতগণের) বাহু-প্রকর-কৃত-কাঞ্চী-পরিলসৎ-নিতম্বাং (হস্তসমূহের দ্বারা রচিত কটিভূষণে শোভিত নিতম্বশালিনী [কল্পাবসানে মৃতজীবগণ তাঁহাদের কর্মরাশিসহ বিরাটরূপিণী মহামায়ার অবিদ্যাময় অংশে অবস্থান করে এবং কল্পাবসানে তাঁহারই উদর হইতে বহির্গত হয়]) দিক্-বস্ত্রাং (দিগম্বরী, নিরাবরণা [মায়াতীতা, নির্গুণা]) ত্রিভুবন-বিধাত্রীং (ত্রিলোকের ভোগমোক্ষ-বিধানকারিণী অথবা কল্পাবসানে কর্মানুরূপ জন্মবিধানকারিণী) ত্রিনয়নাং (চন্দ্র-সূর্য-অগ্নি এই নেত্রত্রয়-যুক্তা [ত্রিকালজ্ঞা]) শ্মশানস্থে (শ্মশানে স্থিত [মহাপ্রলয়ে সর্বভূত যেখানে শবরূপে লীন হয়, সেই শ্মশানস্থানীয় মহাপ্রলয়কালে]) শব-হৃদি-তল্পে (শবরূপী শিবের হৃদয়শয্যায়, আদ্যা-প্রকৃতি-উপহিত নিষ্ক্রিয় ব্রহ্মরূপ চৈতন্যাধ্যারে) মহাকাল-সুরত-প্রযুক্তাং (নিষ্ক্রিয়ত্ব হেতু পরম-শিবের সহিত অখণ্ড আনন্দ-সম্ভোগে নিমগ্না) ত্বাং (চিচ্ছক্তিরূপিণী তোমাকে) ধ্যায়ন্ (ধ্যান করিয়া) জড়চেতাঃ অপি (মন্দবুদ্ধিও) কবিঃ (ক্রান্তদর্শী অর্থাৎ জ্ঞানী) [হয়]॥৭


হে মাতঃ, মৃত জীবের হস্তসমূহের দ্বারা বিরচিত কাঞ্চী-পরিশোভিত, নিতম্বশালিনী, নিরাবরণা, ত্রিভুবনবিধাত্রী, ত্রিনয়না ও মহাপ্রলয়কালে শ্মশানে (অর্থাৎ শবরূপী শিবের হৃদয়শয্যায়, নিষ্ক্রিয় ব্রহ্মরূপ স্বীয় আধারে) অবস্থানপূর্বক পরম শিবের সহিত অভিন্নতা-বশতঃ পরমানন্দ-সম্ভোগে নিমগ্না সচ্চিদানন্দশক্তিরূপিণী তোমাকে ধ্যান করিলে মূঢ় ব্যক্তিও জ্ঞানী হইয়া থাকে৷৭


শিবাভির্ঘোরাভিঃ শবনিবহমুণ্ডাস্থিনিকরৈঃ

পরং সঙ্কীর্ণায়াং প্রকটিতচিতায়াং হরবধূম্৷

প্রবিষ্টাং সন্তুষ্টামুপরিসুরতেনাতিযুবতীং

সদা ত্বাং ধ্যায়ন্তি ক্বচিদপি ন তেষাং পরিভবঃ॥৮


ঘোরাভিঃ শিবাভিঃ (ভীষণ শিবাসমূহের দ্বারা [অপঞ্চীকৃত সূক্ষ্ম ভূততন্মাত্রের দ্বারা]) শবনিবহমুণ্ডাস্থিনিকরৈঃ (মৃতগণের কপাল-সমূহের দ্বারা [পূর্ব পূর্ব সৃষ্টির সংস্কারসমূহের দ্বারা]) পরং সঙ্কীর্ণায়াং (অতিশয় সঙ্কুল) প্রকটিত-চিতায়াং (প্রজ্জ্বলিত শ্মশানবহ্নি-মধ্যে [উজ্জ্বল বহ্নি-ইন্দু-অর্কাখ্য কালাগ্নিমধ্যে]) প্রবিষ্টাং (প্রবিষ্টা) উপরি-সুরতেন সন্তুষ্টাং (মহাকালের সহিত বিপরীত রতিতে অানন্দিতা [মহাপ্রলয়ে চরাচর জগৎ কালাগ্নিদ্বারা ভস্মীভূত হইলে মহাশক্তি মহাকালের সহিত অভিন্নরূপে অবস্থিতিজনিত আনন্দে নিমগ্না]) অতিযুবতীং (বাল-বার্ধক্যাদি পরিণামরহিতা) হরবধূং (হরমোহিনী) ত্বাং (তোমাকে) [যাহারা] সদা ধ্যায়ন্তি (সর্বদা ধ্যান করে) তেষাং (তাহাদের) ক্বচিৎ-অপি (কোথাও) ন পরিভবঃ (পরাজয় হয় না [ কৈবল্য-লাভহেতু অভয়প্রাপ্তি হয়])॥৮


ভীষণ শিবাসমূহের দ্বারা পরিপূর্ণ ও শবকঙ্কাল-সমাকুল[20] প্রজ্বলিত শ্মশানবহ্নি মধ্যে প্রবেশপূর্বক সদাশিবের সহিত মিলিত হওয়ায় আনন্দনিমগ্না নিত্যযুবতী মহাকালমোহিনী তোমাকে যাহারা ধ্যান করে, তাহারা কোথাও পরাজিত হয় না৷৮

    

বদামস্তে কিম্বা জননি বয়মুচ্চৈর্জড়ধিয়ঃ

ন ধাতা নাপীশো হরিরপি ন তে বেত্তি পরমম্৷

তথাপি ত্বদ্ভক্তির্মুখরয়তি চাস্মাকমমিতে

তদেতৎ ক্ষন্তব্যং ন খলু পশুরোষঃ সমুচিতঃ॥৯


[হে] জননি (ব্রহ্মাণ্ডপ্রসবিনি মাতঃ) [হে] অমিতে (গুণাদিকৃত পরিচ্ছেদশূন্যে, অপরিমিতে [পাঠান্তর—অসিতে]), ধাতা ন (না [সৃষ্টিকর্তা] ব্রহ্মা) ন ঈশঃ অপি (না [সংহারকর্তা] রুদ্রও), ন হরিঃ অপি (না [পালনকর্তা] বিষ্ণুও) তে (তোমার) পরমং (যথার্থ তত্ত্ব) বেত্তি (জানেন)—[কেননা তাঁহারা সকলেই তোমার পরবর্তী ও তোমা হইতে উৎপন্ন]; উচ্চৈঃ জড়ধিয়ঃ (অতি মূঢ়মতি) বয়ং (আমরা) তে (তোমার সম্বন্ধে) কিং বা বদামঃ (কি আবার বলিব, কি স্তব করিব)? তথা অপি (তাহা হইলেও) ত্বৎ-ভক্তিঃ (তোমার প্রতি ভক্তি) [আমাদিগকে] মুখরয়তি (স্তবকথনে প্ররোচিত করিতেছে); তৎ (সুতরাং) অস্মাকম্ (আমাদের) এতৎ চ (এই অযোগ্য প্রয়াস) ক্ষন্তব্যং (ক্ষমা করো), [কারণ] পশু-রোষঃ (মায়াপাশে বদ্ধ অজ্ঞ জীবের প্রতি কোপ) ন খলু সমুচিতঃ (কখনও উচিত নহে)॥৯


হে মাতঃ, হে অমিতে, ব্রহ্মা রুদ্র ও বিষ্ণু তোমার যথার্থ তত্ত্ব জানে না; অতি মূঢ়মতি আমরা আবার তোমার কি স্তব করিব? তথাপি তোমার প্রতি ভক্তিই আমাদিগকে এই স্তবের দ্বারা মুখরিত করিতেছে; সুতরাং আমাদের এই ধৃষ্টতা ক্ষমা করো, কারণ মায়াবদ্ধ জীবের প্রতি কখনও কোপ করা সমুচিত নহে৷৯



সমন্তাদাপীনস্তনজঘনধৃগ্‌যৌবনবতী-

রতাসক্তো নক্তং যদি জপতি ভক্তস্তব মনুম্৷

বিবাসাস্ত্বাং ধ্যায়ন্ গলিতচিকুরস্তস্য বশগাঃ

সমস্তাঃ সিদ্ধ্যৌঘা ভুবি চিরতরং জীবতি কবিঃ॥১০


যদি ভক্তঃ ([তোমার] ভক্ত) নক্তং (নিশাকালে জাগিয়া [জগৎ-সুলভ অজ্ঞানে] মোহিত না হইয়া) বিবাসাঃ (বিবস্ত্র [দেহত্রয়রূপ উপাধি হইতে মুক্ত হইয়া]) গলিতচিকুরঃ (মুক্তকেশ বা চপলতাশূন্য হইয়া, চিত্তবৃত্তিনিরোধ-পূর্বক) সমন্তাৎ (সম্যকপ্রকারে) আপীন-স্তন-জঘন-ধৃক্‌-যৌবনবতী-রত-আসক্তঃ (পীনপয়োধরা ও জঘনশালিনী যুবতীকে অর্থাৎ পালন ও সৃষ্টিকার্যবিধায়িনী কুণ্ডলিনীশক্তিকে জীবাত্মাসহ সহস্রারস্থিত শিবের সহিত সম্মিলিত করিয়া সেই মিলন-আনন্দে নিমগ্ন হইয়া) ত্বাং ধ্যায়ন্ (তোমাকে [সর্বব্যাপিনীরূপে] ধ্যান করিতে করিতে) তব (তোমার) মনুং (মন্ত্র) জপতি (জপ করে) [তবে] সমস্তাঃ (সকল) সিদ্ধি-ওঘাঃ (সিদ্ধিসমূহ) তস্য (তাহার) বশগাঃ (অধীন হয়)[এবং সে] চিরতরং (চিরকাল) কবিঃ (জ্ঞানী, জীবন্মুক্ত) [হইয়া] ভুবি (পৃথিবীতে) জীবতি (জীবন ধারণ করে)॥১০


যদি কোনও ভক্ত (সমাধিরূপ) নিশাকালে মায়াবরণশূন্য ও যোগনিমগ্ন হইয়া সর্বজীবপালিকা ও সর্বজীবজননী মূলাধারাস্থা কুণ্ডলিনীশক্তির সহিত স্বীয় জীবাত্মাকে পরমাত্মায় সম্যকপ্রকারে বিলয়পূর্বক সাযুজ্যরসাস্বাদে মগ্ন হইয়া তোমাকে ধ্যান করিতে করিতে তোমার মন্ত্র জপ করে, তবে নিখিলসিদ্ধি তাহার করায়ত্ত হয় এবং সে জীবন্মুক্ত হইয়া দীর্ঘকাল পৃথিবীতে বিচরণ করে৷১০



সমাঃ সুস্থীভূতো জপতি বিপরীতাং যদি সদা 

বিচিন্ত্য ত্বাং ধ্যায়ন্ অতিশয়মহাকালসুরতাম্৷

তদা তস্য ক্ষৌণীতলবিহরমাণস্য বিদুষঃ

করাম্ভোজে বশ্যা হরবধু মহাসিদ্ধিনিবহাঃ॥১১


[হে] হরবধু (শিবের শক্তি), সুস্থীভূতঃ (নিশ্চলচিত্ত হইয়া) [পাঠান্তর-স্বস্থীভূত] যদি (যদি) [কেহ] অতিশয়-মহাকাল-সুরতাং (মহাকালের সহিত অত্যন্ত রতিসুখে নিমগ্না অর্থাৎ শুদ্ধ-চৈতন্যে অভিন্নরূপে অবস্থিতা) [অথচ] বিপরীতাং (বিপরীতভাবে অবস্থিতা অর্থাৎ সৃষ্ট্যুন্মুখী) ত্বাং (তোমাকে) সদা (নিরন্তর) বিচিন্ত্য ধ্যায়ন্ (চিন্তা সহকারে ধ্যান করিতে করিতে) সমাঃ (সম্বৎসর কাল) জপতি (তোমার মন্ত্র জপ করে) তদা (তাহা হইলে) মহাসিদ্ধি-নিবহাঃ (মহাসিদ্ধিসমূহ) ক্ষৌণীতল-বিহরমাণস্য (পৃথিবীতলে বিচরণকারী) তস্য বিদুষঃ (সেই বিদ্বানের) কর-অম্ভোজে (করকমলে) বশ্যাঃ (আয়ত্ত হয়)॥১১


হে হরবধূ, কেহ যদি নিশ্চলচিত্ত হইয়া মহাকালের সহিত অত্যন্ত অভিন্না অথচ সৃষ্ট্যুন্মুখী তোমাকে নিরন্তর ধ্যান করিতে করিতে সম্বৎসরকাল তোমার মন্ত্র জপ করে, তাহা হইলে মহাসিদ্ধিসমূহ সেই অবনীমণ্ডলবিহারী বিদ্বানের করকমলের অধীন হয়॥১১


প্রসূতে সংসারং জননি ভবতী পালয়তি চ

সমস্তং ক্ষিত্যাদি প্রলয়সময়ে সংহরতি চ৷

অতস্ত্বং ধাতাঽসি ত্রিভুবনপতিঃ শ্রীপতিরহো

মহেশোঽপি প্রায়ঃ সকলমপি কিং স্তৌমি ভবতীম্॥১২


[হে] জননি (মাতঃ), ভবতী (আপনি) [পাঠান্তর—জগতীম্] সংসারং (জগৎপ্রপঞ্চ) প্রসূতে (উৎপাদন করেন) পালয়তি (পালন করেন) চ (এবং) প্রলয়সময়ে (প্রলয়কালে) ক্ষিতি-আদি সমস্তং (পৃথিবী প্রভৃতি সমস্তই) সংহরতি চ (সংহারও করেন); অতঃ (সুতরাং), অহো (আহা), ত্বং (তুমি) ধাতা (ব্রহ্মা [সৃষ্টিশক্তি]), ত্রিভুবনপতিঃ শ্রীপতিঃ অসি (ত্রিলোকেশ্বর বিষ্ণুও [পালনকারিণী নারায়ণী শক্তি] বট [তুমি]), মহেশঃ অপি (এমনকি [তুমি] রুদ্রও [সংহারশক্তি])—প্রায়ঃ সকলম্ অপি ([তুমিই] এই সমস্ত হইয়াছ); ভবতীং (আপনাকে) কিং স্তৌমি (কী স্তব করিব)? [পাঠান্তর—অতস্ত্বাং ধাতাঽপি এবং স্তৌমি স্থলে স্তৌতি=ত্রিভুবনপতি বিষ্ণু ও মহেশ সম্যকপ্রকারে তোমার স্তব করিতে পারেন কি]?১২


হে মাতঃ, তুমি জগৎপ্রপঞ্চ উৎপাদন কর ও পালন কর এবং প্রলয়কালে পৃথিব্যাদি সমস্তই সংহার কর; সুতরাং, অহো, তুমিই ব্রহ্মা, তুমিই ত্রিভুবন-পতি বিষ্ণু এবং তুমিই রুদ্র; তুমিই এই সমস্ত হইয়াছ৷ তোমাকে আমি কী স্তব করিব?১২



অনেকে সেবন্তে ভবদধিকগীর্বাণনিবহান্

বিমূঢ়াস্তে মাতঃ কিমপি ন হি জানন্তি পরমম্৷

সমারাধ্যামাদ্যাং হরিহরবিরিঞ্চ্যাদিবিবুধৈঃ

প্রপন্নোঽস্মি স্বৈরং রতিরসমহানন্দরসিকাম্॥১৩


অনেকে (অনেক লোক) ভবৎ-অধিক-গীর্বাণ-নিবহান্ (তোমা অপেক্ষা অধিক ঐশ্বর্যশালী [মনে করিয়া তোমা ব্যতীত] অপর দেবগণকে) সেবন্তে (পূজাদি করে); [হে] মাতঃ (মা), তে বিমূঢ়াঃ (সেই অতি মূর্খেরা) পরমং (পরম তত্ত্ব) কিম্ অপি (কিছুই) ন হি জানন্তি (মোটেই জানে না)৷ হরি-হর-বিরিঞ্চি-আদি-বিবুধৈঃ (ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র প্রভৃতি দেবগণকর্তৃক) [পাঠান্তর—হরিহরবিরিঞ্চাদিভিরপি] সমারাধ্যাম্ (সমুপাসিতা) আদ্যাং (সর্বাগ্রণী) রতি-রস-মহানন্দ-রসিকাং (মহাদেব পরব্রহ্ম, তাঁহার সহিত মিলনহেতু ব্রহ্মানন্দরস-উপভোগে নিমগ্না) স্বৈরং (স্বতঃপ্রণোদিত হইয়া, সাগ্রহে) প্রপন্নঃ অস্মি (শরণ লইতেছি)॥১৩


বহু লোক তোমায় ত্যাগ করিয়া অপর দেবগণকে সেবা করিয়া থাকে; হে মাতঃ, সেইসব অতি মূর্খেরা পরমতত্ত্ব কিছুমাত্র অবগত নহে৷ আমি সাগ্রহে ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র প্রমুখ দেবগণ কর্তৃক সমুপাসিতা, আদ্যা ও স্থায়ী ব্রহ্মানন্দরস-উপভোগে নিপুণা তোমার শরণাগত হইলাম৷১৩


ধরিত্রী কীলালং শুচিরপি সমীরোঽপি গগনং

ত্বমেকা কল্যাণী গিরিশরমণী কালি সকলম্৷

স্তুতিঃ কা তে মাতর্নিজকরুণয়া মামগতিকং

প্রসন্না ত্বং ভূয়া ভবমনু ন ভূয়ান্মম জনুঃ॥১৪


[হে] কালি (কালভয়বারিণি), [তুমি] ধরিত্রী (ক্ষিতি) কীলালং (জল), শুচিঃ অপি (অগ্নিও [তুমি]), সমীরঃ অপি (বায়ুও [তুমি]) গগনং (আকাশও [তুমি]), [তুমি] কল্যাণী (জীবমঙ্গল-বিধায়িনী) গিরিশ-রমণী [জ্ঞানরূপ কৈলাসশিখরে শয়ান] শিবের শক্তি [কূটস্থ ব্রহ্মের হ্লাদিনী শক্তি]), ত্বম্-একা সকলং (তুমি অদ্বিতীয় হইয়াও সর্বস্বরূপিণী); হে মাতঃ,  তে (তোমার) স্তুতিঃ (স্তব) কা (কি, কীরূপে হইতে পারে)? ত্বং (তুমি) নিজ-করুণয়া (আপন কৃপায়) [পাঠান্তর—তব করুণয়া] অগতিকং মাং (গতিহীন আমার প্রতি) প্রসন্না ভূয়াঃ (প্রসন্না হও)—[যেন] ভবম্ অনু (এই জন্মের পর) মম (আমার) জনুঃ (পুনর্জন্ম) ন ভূয়াৎ (না হয়)॥১৪


হে কালি, তুমি ক্ষিতি, অপ্‌, তেজ, মরুৎ ও ব্যোম; তুমি কল্যাণ-বিধায়িনী গিরিশরমণী; তুমি অদ্বিতীয়া হইয়াও সর্বরূপে বিরাজিতা; হে মাতঃ, তোমার আবার কী স্তব হইবে? তুমি শুধু নিজকৃপায় নিরাশ্রয় আমার প্রতি প্রসন্না হও—যেন এই জন্মান্তে আমার আর পুনর্জন্ম না হয়৷১৪


শ্মশানস্থঃ স্বস্থো গলিতচিকুরো দিক্‌পটধরঃ

সহস্রং ত্বর্কাণাং নিজগলিতবীর্যেন কুসুমম্৷

জপংস্ত্বৎ-প্রত্যেকং মনুমপি তব ধ্যাননিরতো

মহাকালি স্বৈরং স ভবতি ধরিত্রীপরিবৃঢ়ঃ॥১৫


[হে] মহাকালি (পরব্রহ্মস্বরূপিণি), তু (পরন্তু) [যে সাধক] গলিতচিকুরঃ (মুক্ত-কেশ বা বিগতচাঞ্চল্য) [ও] দিক্-পট-ধরঃ (দিগম্বর বা সর্বোপাধিবর্জিত হইয়া) শ্মশানস্থঃ (শ্মশানে যেরূপ স্থূলবস্তুর লয় হয়, সেইরূপ সর্ববস্তুর লয়স্থল ব্রহ্মে মনোনিবিষ্ট করিয়া) স্বস্থঃ (আত্মস্থ হইয়া) [পাঠান্তর—সুস্থ] তব (তোমার) ধ্যাননিরতঃ (ধ্যাননিষ্ঠ হইয়া) ত্বৎপ্রত্যেকং মনুম্ অপি জপন্ (এবং তোমার প্রত্যেক মন্ত্র জপ করিতে করিতে [পাঠান্তর—ত্বৎ স্থলে তৎ] নিজ-গলিত-বীর্যেণ (আপনার সহস্রার হইতে ক্ষরিত অমৃতে সিক্ত করিয়া) অর্কাণাং সহস্রং কুসুমং (হাজার আকন্দ ফুল) [তোমাকে অর্পণ করে] [আকন্দ অপরাপর ফুলেরও উপলক্ষণ; কারণ অর্ক বা আদিত্য চিত্তের স্থান; অতএব অর্ক-শব্দে চিত্তবৃত্তিরূপ কুসুম অর্থাৎ দয়া, ক্ষমা ইত্যাদি বুঝিতে হইবে]—সঃ (সে) স্বৈরং (অনায়াসে) ধরিত্রী-পরিবৃঢ়ঃ (পৃথিবীর সম্রাট) ভবতি (হয়)॥১৫


হে মহাকালি, যে সাধক কিন্তু চিত্তবৃত্তি নিরোধ ও উপাধি বর্জনপূর্বক ব্রহ্মপরায়ণ ও আত্মস্থ হইয়া তোমার ধ্যান ও প্রত্যেকটি মন্ত্র জপ করিতে করিতে সহস্রার-ক্ষরিত অমৃতরসে আসিক্ত ও আদিত্যখ্যাচিত্ত হইতে সম্ভূত ভাবপুষ্প-সমূহকে তোমায় অর্পণ করে, সে অনায়াসে সম্রাট হইয়া থাকে৷১৫


গৃহে সম্মার্জন্যাঃ পরিগলিতবীর্যং হি চিকুরং

সমূলং মধ্যাহ্নে বিতরতি চিতায়াং কুজদিনে৷

সমুচ্চার্য প্রেম্‌ণা মনুমপি সকৃৎ কালি সততং

গজারূঢ়ো যাতি ক্ষিতিপরিবৃঢ়ঃ সৎকবিবরঃ॥১৬


[হে] কালি (কালনিরোধজন্যা পরিনির্বাণকলা), [যিনি] কুজদিনে (মঙ্গলবারে [মঙ্গল ক্ষণে]) মধ্যাহ্নে (মধ্যদিবসে বা রাত্রে [প্রখর জ্ঞানালোকে]) [তোমার] মনুম্ অপি (মন্ত্র) প্রেম্‌ণা (ভক্তি সহকারে) সমুচ্চার্য (সম্যক্‌ উচ্চারণপূর্বক) গৃহে (শরীরে) চিতায়াং (চিদগ্নিতে) সম্মার্জন্যাঃ (সম্মার্জনী [যাঁহা দ্বারা শোধিত হয়, অর্থাৎ সদ্বুদ্ধি; তাহা] হইতে) পরিগলিত-বীর্যং (ত্যক্তরেতঃ অর্থাৎ ক্ষরিত আনন্দামৃতকে) [এবং] সমূলং চিকুরং (মূলের সহিত কেশ অর্থাৎ সহেতুক অবিদ্যা-কামসহ কেশবৎ চিত্তবৃত্তিসমূহকে) সকৃৎ (একবারও) বিতরতি (অর্পণ করেন [অর্থাৎ নির্বীজ সমাধি লাভ করেন]) [সঃ] হি ([তিনি] অবশ্যই) সততং (সর্বদা) সৎ-কবি-বরঃ (শ্রেষ্ঠ জ্ঞান]) [ও] ক্ষিতিপরিবৃঢ়ঃ (পৃথিবীপতি) [হইয়া] গজারূঢ়ঃ যাতি (গজারোহণে পরিভ্রমণ করেন)॥১৬


হে কালি, যিনি মঙ্গল ক্ষণে মধ্যাহ্নসদৃশ প্রখর জ্ঞানালোকে তোমার মন্ত্র ভক্তিসহকারে উচ্চারণপূর্বক শরীরান্তর্বর্তী চিদগ্নিতে সদ্বুদ্ধিপ্রসূত আনন্দামৃত এবং সহেতুক চিত্তবৃত্তিসমূহ অর্পণ করেন, তিনি অবশ্যই শ্রেষ্ঠ জ্ঞানী ও পৃথিবী-পতি হইয়া সর্বদা গজারোহণে পরিভ্রমণ করেন৷১৬



স্বপুষ্পৈরাকীর্ণং কুসুমধনুষো মন্দিরমহো

পুরো ধ্যায়ন্ ধ্যায়ন্ যদি জপতি ভক্তস্তব মনুম্৷

গন্ধর্বশ্রেণীপতিরপি কবিত্বামৃতনদী-

নদীনঃ পর্যন্তে পরমপদলীনঃ প্রভবতি॥১৭


[হে] মাতঃ, ভক্তঃ যদি স্বপুষ্পৈঃ আকীর্ণং (নিজ রজঃ অর্থাৎ রক্তবর্ণ স্বীয় তেজোদ্বারা ব্যাপ্ত) কুসুম-ধনুষঃ মন্দিরং (কামদেবের মন্দির অর্থাৎ মূলাধারস্থ ত্রিকোণমণ্ডল) পুরঃ (নিজাগ্রে) ধ্যায়ন্ ধ্যায়ন্ (ধ্যান করিতে করিতে) তব (তোমার) মনুং (মন্ত্র) জপতি (জপ করে) [তবে] অহো, [সে] গন্ধর্বশ্রেণী-পতিঃ (গন্ধর্বরাজ চিত্ররথ-সদৃশ গায়ক) অপি (ও) কবিত্বামৃত-নদী-নদীনঃ (কবিতারসরূপ নদীর আধার সমুদ্রস্বরূপ) [হইয়া] পর্যন্তে (দেহান্তে) পরমপদলীনঃ (পরমপদে লীন হইয়া) প্রভবতি (নির্বাণ প্রাপ্ত হয়) [অর্থাৎ সে বিদেহমুক্তির অধিকারী হয়]॥১৭


হে মাতঃ, কোনও ভক্ত যদি (মূলাধার পদ্মে) রক্তজ্যোতিতে উদ্ভাসিত ত্রিকোণমণ্ডল নিজাগ্রে ধ্যান করিতে করিতে তোমার মন্ত্র জপ করে তবে, অহো, সে গন্ধর্বগণের অধীশ্বর ও কবিতামৃতনদীর আধার হইয়া দেহাবসানে পরমপদ প্রাপ্ত হইয়া নির্বাণ লাভ করে৷১৭


ত্রিপঞ্চারে পীঠে শবশিবহৃদি স্মেরবদনাং 

মহাকালেনোচ্চৈর্মদনরসলাবণ্যনিরতাম্৷

সমাসক্তো নক্তং স্বয়মপি রতানন্দনিরতো

জনো যো ধ্যায়েৎ ত্বাময়ি জননি স স্যাৎ স্মরহরঃ॥১৮


অয়ি জননি (হে মাতঃ) যঃ জনঃ (যে ব্যক্তি) নক্তং (নিশাকালে), স্বয়ম্ অপি (নিজেও) সমাসক্তঃ (সম্যক্ একাগ্রচিত্ত) [ও] রতানন্দ-নিরতঃ (রমণানন্দ-নিরত, অর্থাৎ জীবাত্মা ও পরমাত্মার যে রমণ বা মিলন, তজ্জনিত আনন্দে নিরত হইয়া) ত্রি-পঞ্চ-অরে পীঠে (পঞ্চদশ কোণযুক্ত কালীযন্ত্রে) শব-শিব-হৃদি (নির্গুণ ব্রহ্ম-হৃদয়োপরি) মহাকালেন (সগুণ-ব্রহ্মের সহিত) উচ্চৈঃ-মদনরস-লাবণ্য-নিরতাম্ ([বিপরীতভাবে মিলনজনিত] অত্যন্ত স্থায়ী আনন্দ ও বিলাসাদিতে রত) স্মেরবদনাং (হাস্যবদনা, আনন্দময়ী) ত্বাম্ (তোমাকে) ধ্যায়েৎ (ধ্যান করে) সঃ (তিনি) স্মরহরঃ স্যাৎ (মদনান্তক শিবসদৃশ হন)॥১৮


হে কালি, যিনি নিশাকালে স্বয়ং একাগ্রচিত্তে ও জীবাত্মার পরমাত্মায় লয়জনিত আনন্দে বিভোর হইয়া (হৃদয়) পঞ্চদশ-কোণযুক্ত কালীযন্ত্রে[21] শবরূপ নির্গুণ ব্রহ্মোপরি, সগুণাখ্য মহাকালের সহিত বিপরীতভাবে মিলনজনিত স্থায়ী আনন্দ ও বিলাসাদিতে নিরতা হাস্যবদনা আনন্দময়ী, তোমাকে ধ্যান করেন, তিনি মদনান্তক শিব-সদৃশ হন৷১৮


সলোমাস্থি স্বৈরং পললমপি মার্জারমসিতে

পরঞ্চৌষ্ট্রং মৈষং নরমহিষয়োশ্ছাগমপি বা৷

বলিং তে পূজায়াময়ি বিতরতাং মর্ত্যবসতাং

সতাং সিদ্ধিঃ সর্বা প্রতিপদমপূর্বা প্রভবতি॥১৯

অয়ি অসিতে [অতি দূর বলিয়া] হে শ্যামে, নিত্যমুক্তস্বরূপিণি), তে (তোমার) পূজায়াং (পূজাতে) ছাগম্ [পললম] (ছাগের মাংস), অপি বা নর-মহিষয়োঃ (কিংবা নর ও মহিষের) মৈষং (মেষের) চ (ও) ঔষ্ট্রম্ (উষ্ট্রের) অপি (অথবা) মার্জারম্ বিড়ালের)[ছাগ নর মহিষ মেষ উষ্ট্র মার্জার—কাম, লোভ, ক্রোধ, মোহ, মদ ও মাৎসর্যকে বুঝাইতেছে] সলোম-অস্থি পললম্ (অস্থি ও লোমসহ মাংস [সহেতুক স্থূল, সূক্ষ্ম ও অতি সূক্ষ্ম কুবৃত্তিসমূহরূপ]) পরম্ বলিম্ (উৎকৃষ্ট বলি) স্বৈরং (সাগ্রহে) বিতরতাং (প্রদানকারী) মর্ত্যবসতাং সতাং (ধরাধামবাসী সাধুগণের) প্রতিপদম্ (পদে পদে) সর্বা (সর্বপ্রকার) অপূর্বা সিদ্ধিঃ (সর্বোত্তম সিদ্ধি) প্রভবতি (হইয়া থাকে)॥১৯

হে কালিকে, মর্তবাসী যে সাধুগণ সাগ্রহে লোম ও অস্থিসহ মার্জার উষ্ট্র মেষ নর মহিষ ও ছাগের মাংসরূপ উত্তম বলি (অর্থাৎ ষড়রিপুকে[22]) তোমায় প্রদান করেন, তাঁহারা প্রতিপদে সর্বোত্তম সিদ্ধির অধিকারী হন৷১৯


বলী লক্ষং মন্ত্রং প্রজপতি হবিষ্যাশনরতো

দিবা মাতর্যুষ্মচ্চরণযুগলধ্যাননিপুণঃ৷

পরং নক্তং নগ্নো নিধুবনবিনোদেন চ মনুং 

জপেল্লক্ষং স স্যাৎ স্মরহরসমানঃ ক্ষিতিতলে॥২০


[হে] মাতঃ, বলী (জিতেন্দ্রিয় ব্যক্তি) দিবা (দিবাভাগে ব্যুত্থিতাবস্থায়) হবিষ্য-অশন-রতঃ (হবিষ্য ভক্ষণপূর্বক, সদাচারযুক্ত হইয়া) যুষ্মৎ-চরণ-যুগল-ধ্যান-নিপুণঃ (তোমার পাদদ্বয়-ধ্যানে মগ্ন হইয়া) লক্ষং মন্ত্রং (লক্ষ মন্ত্র) প্রজপতি (জপ করেন); পরং (পরন্তু) নক্তং (নিশাকালে) চ (ও) নগ্নঃ (সর্ববন্ধনমুক্ত হইয়া)  নিধুবন-বিনোদেন (কুণ্ডলিনীশক্তিসহ পরমাত্মার মিলনসম্ভূত আনন্দ উপভোগ করিতে করিতে) লক্ষং মনুং (লক্ষ মন্ত্র) জপেৎ (জপ করিবেন) সঃ (তিনি) ক্ষিতিতলে (পৃথিবীমধ্যে) স্মরহর-সমানঃ (শিবসদৃশ) স্যাৎ (হইবেন)॥২০


হে মাতঃ, যে জিতেন্দ্রিয় ব্যক্তি দিবাভাগে হবিষ্যাশী হইয়া তোমার পাদদ্বয় ধ্যান করিতে করিতে লক্ষ মন্ত্র জপ করেন এবং পুনরায় নিশাকালে সর্ববন্ধনমুক্ত হইয়া ও কুলকুণ্ডলিনীর সহিত পরমাত্মার মিলনসম্ভূত আনন্দ উপভোগ করিতে করিতে[23] লক্ষ মন্ত্র জপ করেন, তিনি ধরাধামে শিবসদৃশ হইয়া থাকেন৷২০


ইদং স্তোত্রং মাতস্তব মনুসমুদ্ধারণজনুঃ

স্বরূপাখ্যং পাদাম্বুজযুগলপূজাবিধিযুতম্৷

নিশার্ধং বা পূজাসময়মধি বা যস্তু পঠতি

প্রলাপস্তস্যাপি প্রসরতি কবিত্বামৃতরসঃ॥২১


[হে] মাতঃ, মনু-সমুদ্ধারণ-জনুঃ (যাহাতে মন্ত্রোদ্ধারের উৎপত্তি আছে) পাদ-অম্বুজ-যুগল-পূজা-বিধি-যুতং (পাদপদ্মদ্বয়ের পূজাবিধি যাহাতে আছে) স্বরূপ-আখ্যং (স্বরূপবর্ণন-সম্বলিত) তব (তোমার) ইদং (এই) স্তোত্রং (স্তব) যঃ তু
(যে-কেহ) নিশার্ধং বা পূজাসময়ং বা (হয় মহানিশায় অথবা পূজাকালে) অধি-পঠতি (উচ্চৈঃস্বরে পাঠ করে) [পাঠান্তর—পূজাসময়মথর্বা যস্তু] তস্য (তাঁহার) প্রলাপঃ অপি (অর্থহীন বাক্যও) কবিত্বামৃতরসঃ (কাব্যসুধাস্বাদ-যুক্ত হইয়া) প্রসরতি (নিঃসৃত হয়)॥২১


হে মাতঃ, মন্ত্রোদ্ধারের উৎপত্তিসম্বলিত, তোমার পাদপদ্মযুগলের পূজাবিধি ও তোমার স্বরূপবর্ণনযুক্ত এই স্তোত্র যে-কেহ মহানিশায় অথবা পূজাকালে উচ্চৈঃস্বরে পাঠ করে, তাহার প্রলাপসমূহও কাব্যামৃতাস্বাদে পূর্ণ হইয়া নিঃসৃত হয়৷২১


কুরঙ্গাক্ষীবৃন্দং তমনুসরতি প্রেমতরলং

বশস্তস্য ক্ষৌণীপতিরপি কুবেরপ্রতিনিধিঃ৷

রিপুঃ কারাগারং কলয়তি চ তং কেলিকলয়া

চিরং জীবন্মুক্তঃ স ভবতি চ ভক্তঃ প্রতিজনুঃ॥২২


প্রেমতরলং (অনুরাগচঞ্চল) কুরঙ্গাক্ষীবৃন্দং (মৃগনয়না স্ত্রীসমূহ) তম্ অনুসরতি (তাঁহার পশ্চাদ্ধাবন করে) ক্ষৌণীপতিঃ (ক্ষিতিপতি) তস্য (তাঁহার) বশঃ (অধীন হন)[তিনি রাজৈশ্বর্যমণ্ডিত হন]; অপি কুবের প্রতিনিধিঃ (কুবের-সদৃশ ধনবানও হন); চ (ও) রিপুঃ (শত্রু) তং (তাঁহাকে) কারাগারং কলয়তি (কারাগারসদৃশ ভয় করে); সঃ (তিনি) প্রতি-জনুঃ (প্রতি-জন্মে) ভক্তঃ (তোমার ভক্ত) [হইয়া থাকেন], চ (এবং) চিরং (দীর্ঘকাল) কেলিকলয়া (আনন্দসম্ভোগে) জীবন্ (জীবন যাপন করিয়া) মুক্তঃ (মুক্ত) ভবতি (হন)॥২২


মৃগনয়না স্ত্রীসমূহ অনুরাগে চঞ্চল হইয়া তাঁহার অনুগমন করে, ক্ষিতিপতি তাঁহার অধীন হন, এবং তিনি কুবেরসদৃশ ধনবান হন৷ শত্রুগণ তাঁহাকে কারাগারসদৃশ ভয় করে৷ তিনি প্রতিজন্মে তোমার ভক্ত হন এবং দীর্ঘকাল আনন্দসম্ভোগে জীবন যাপন করিয়া পরিশেষে মুক্ত হইয়া থাকেন৷২২



[20]                ১               ত্বৎকণ্ঠে নৃকরোটীয়ং ধূর্জটে বা বিভাসতে৷

                                    সর্বেষামন্তদগ্ধানাং সা স্ফুটং বীজমালিকা॥              —কাশীখণ্ড, ৭৩/১৩৭

[21]                ১ কালীতন্ত্রোক্ত কালীযন্ত্র৷ মধ্যে পরমনির্বাণকলারূপা ব্রহ্মবীজ ক্রীঁ৷ উহার বাহিরে অতি বিশুদ্ধা প্রতিবিম্বচৈতন্যাত্মিকা, অর্থাৎ ‘অহং ব্রহ্মাঽস্মি’ ইত্যাকারা বৃত্তি মাত্র নির্বাণকলা মায়াবীজ হ্রীঁরূপ বৈন্দবচক্র৷ উহার পর বহিঃ-ষট্‌কোণ ও অন্তঃ ত্রি-ত্রিকোণ=পঞ্চদশ অর বা কোণ৷ প্রতি কোণে কালী, কপালিনী, কুল্যা, কুরুকুল্যা প্রভৃতি অন্তরঙ্গা পঞ্চদশ শক্তি—ইঁহারা পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ প্রাণের জ্ঞাপিকা৷ উহার বাহিরে বিক্ষেপাবরণাত্মক অনাদি দুরত্যয় অজ্ঞানে উপহিত তটস্থলক্ষণ হূঁ বীজাখ্য বৃত্ত৷ উহার বাহিরে অষ্টদল পদ্ম-পত্রে ব্রাহ্মী, নারায়ণী, মাহেশ্বরী প্রমুখ অষ্টনায়িকা—ইঁহারা ক্ষিতি অপ্ প্রভৃতি গীতোক্ত অষ্ট অপরা প্রকৃতির (গীতা ৭/৪) জ্ঞাপিকা৷ উহার বাহিরে ভূপুরসমূহ অর্থাৎ পঞ্চীকৃত ব্রহ্মাণ্ডসকল৷

[22]                ১ কামক্রোধছাগবাহৌ বলিং দত্বা প্রপূজয়েৎ—অন্নদাকল্প

[23]                ১                পরশক্ত্যাত্মমিথুনসংযোগানন্দনির্ভরঃ৷

                                  য আস্তে মৈথুনং তৎ স্যাৎ, অপরে স্ত্রীনিষেবকাঃ॥ —কুলার্ণবতন্ত্র



2.40 ইন্দ্রাদিকৃতদেবীস্তুতি (সংক্ষিপ্তা) [24]

দেবি প্রপন্নার্তিহরে প্রসীদ প্রসীদ মাতর্জগতোঽখিলস্য৷

প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং ত্বমীশ্বরী দেবি চরাচরস্য॥১


[হে] দেবি, [হে] প্রপন্ন-আর্তি-হরে (শরণাগতের দুঃখহারিণি), প্রসীদ (তুমি প্রসন্না হও); [হে] অখিলস্য (সমস্ত) জগতঃ (জগতের) মাতঃ (জননি) প্রসীদ; [হে] দেবি, [হে] বিশ্ব-ঈশ্বরি প্রসীদ, বিশ্বং (জগৎকে) পাহি (পালন করো)—ত্বং (তুমি) চর-অচরস্য (স্থাবরজঙ্গমাত্মক জগতের) ঈশ্বরী (অধীশ্বরী)॥১


হে দেবি, হে শরণাগতের দুঃখবিনাশিনি, তুমি প্রসন্না হও; হে অখিল বিশ্বের জননি, তুমি প্রসন্না হও; হে দেবী, হে বিশ্বেশ্বরি, প্রসন্না হইয়া জগৎ পালন করো, কেননা তুমিই চরাচর জগতের ঈশ্বরী৷১


আধারভূতা জগতস্ত্বমেকা মহীস্বরূপেণ যতঃ স্থিতাঽসি৷

অপাং স্বরূপস্থিতয়া ত্বয়ৈতদাপ্যায্যতে কৃৎস্নমলঙ্ঘ্যবীর্যে॥২


ত্বম্ (তুমি) জগতঃ (জগতের) আধার-ভূতা (আশ্রয়রূপা),—যতঃ (কেননা) একা (অদ্বিতীয়া তুমিই) মহী-স্বরূপেণ (পৃথিবীরূপে) স্থিতা (অবস্থিত) অসি (আছ); [হে] অলঙ্ঘ্য-বীর্যে (অনতিক্রমণীয় শক্তি), অপাং (জলরাশি) স্বরূপ-স্থিতয়া (স্বরূপে অবস্থানপূর্বক) ত্বয়া (তোমার দ্বারা) এতৎ (এই) কৃৎস্নম্ (সমস্ত জগৎ) আপ্যায্যতে (সংবর্ধিত হয়, তৃপ্ত হয়)॥২


তুমিই জগতের আধারস্বরূপা, কেননা একা তুমি পৃথিবীরূপে অবস্থিত আছ; হে অলঙ্ঘ্যবীর্যে, তুমিই জলরাশিরূপে অবস্থানপূর্বক এই সমস্ত সংবর্ধিত কর৷২


ত্বং বৈষ্ণবীশক্তিরনন্তবীর্যা বিশ্বস্য বীজং পরমাঽসি মায়া৷

সম্মোহিতং দেবি সমস্তমেতৎ ত্বং বৈ প্রসন্না ভুবি মুক্তিহেতুঃ॥৩


ত্বং (তুমি) বিশ্বস্য (জগতের) বীজম্ (মূল কারণ) [সৃজনীশক্তি], অনন্ত-বীর্যা (অনন্ত-শক্তিশালিনী) বৈষ্ণবী-শক্তিঃ (বিষ্ণুশক্তিরূপিণী) পরমা মায়া অসি (হও)—[পালনীশক্তি] [হে] দেবি, [তোমার দ্বারা] এতৎ সমস্তং (এই সমস্তই) সম্মোহিতং (বিমোহিত হইয়াছে)—[মোহিনীশক্তি]; ত্বং বৈ (তুমিই) প্রসন্না (প্রসন্না হইলে) ভুবি (সংসারে) মুক্তি-হেতুঃ (মুক্তির কারণ হও)—[বিদ্যাশক্তি]॥৩


তুমিই বিশ্বের মূল কারণ; অনন্তশক্তিময়ী পরমা বৈষ্ণবীশক্তিরূপিণী মায়াও তুমি; হে দেবী, তোমাকর্তৃক এই সমস্তই সম্মোহিত; তুমিই প্রসন্না হইয়া সংসারে মুক্তির কারণ হও৷৩


বিদ্যাঃ সমস্তাস্তব দেবি ভেদাঃ স্ত্রিয়ঃ সমস্তাঃ সকলা জগৎসু৷

তয়ৈকয়া পূরিতমম্বয়ৈতৎ কা তে স্তুতিঃ স্তব্যপরাঽপরোক্তিঃ॥৪


[হে] দেবি, জগৎসু (নিখিল জগতে) সমস্তাঃ (সকল) বিদ্যাঃ (প্রবৃত্তি-নিবৃত্তিবোধক বিদ্যা, অথবা বেদ-মীমাংসা-পুরাণাদি অষ্টাদশ বিদ্যা), সকলাঃ (পাতিব্রত্য-সৌন্দর্য-তারুণ্যাদি চতুঃষষ্টি কলাযুক্ত) সমস্তাঃ (সকল) স্ত্রিয়ঃ (নারীই) তব (তোমার) ভেদাঃ (বিভিন্ন রূপ); অম্বয়া (জননীরূপিণী) একয়া (একমাত্র) ত্বয়া (তোমাকর্তৃক) এতৎ (এই বিশ্ব) পূরিতম্ (পরিব্যাপ্ত) স্তব্য-পরা-অপরা-উক্তিঃ (স্তত্যবিষয়ে যে প্রশংসাপর ও স্বরূপবোধকে বাক্য প্রয়োগ করা হয় তাহাও তুমি) [সুতরাং] কা তে স্তুতিঃ (তোমার স্তুতি কিপ্রকারে হইবে?) [পার্থক্য জ্ঞান ব্যতীত স্তব অসম্ভব৷ বিশেষতঃ কোন্ বাক্যের দ্বারা নিখিলগুণময়ী তোমার গুণাবলীকে অধিক-বাড়াইয়া প্রশংসা করিব]॥৪


হে দেবী, নিখিল জগতে সমস্ত বিদ্যা ও পাতিব্রত্যাদি চতুঃষষ্টি-কলামণ্ডিতা সকল নারী তোমারই বিবিধ রূপ; মাতৃরূপিণী একমাত্র তোমাকর্তৃক এই বিশ্ব পরিপূর্ণ; স্তুতিতে প্রযোজ্য গৌণ ও মুখ্য বাক্যাবলীও তুমিই; সুতরাং তোমার স্তুতি কিপ্রকারে হইবে?৪


সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তিপ্রদায়িনী৷

ত্বং স্তুতা স্তুতয়ে কা বা ভবন্তু পরমোক্তয়ঃ॥৫


ত্বং (তুমিই) যদা (যখন) সর্বভূতা (সর্বস্বরূপিণী), স্বর্গ-মুক্তি-প্রদায়িনী (স্বর্গ ও মুক্তি-প্রদায়িনী) দেবী (চৈতন্যস্বরূপিণী) [বলিয়া] স্তুতা (স্তুত হইলে) [তখন] স্তুতয়ে (তোমার স্তুতিবিষয়ে) কাঃ বা (অপর আর কি) পরম-উক্তয়ঃ (অধিক উক্তি, উৎকর্ষবাদ) ভবন্তু (হইতে পারে)? [আরোপিতগুণবর্ণনং স্তুতিরিতি স্তুতিশব্দার্থানুপপত্তেঃ]॥৫


তোমাকেই যখন সর্বরূপিণী এবং স্বর্গ ও মুক্তি-প্রদায়িনী দেবী-রূপে স্তব করা হইল, তখন তোমার স্তুতির উপযুক্ত আর কি অধিক বাক্য থাকিতে পারে?৫


সর্বস্য বুদ্ধিরূপেণ জনস্য হৃদি সংস্থিতে৷

স্বর্গাপবর্গদে দেবি নারায়ণি নমোঽস্তু তে॥৬


[হে] বুদ্ধি-রূপেণ (বুদ্ধিরূপে [বুদ্ধি=নিশ্চয়াত্মক জ্ঞান]) সর্বস্য জনস্য (সকল মানবের) হৃদি (হৃদয়ে) সংস্থিতে (অবস্থিতা), [হে] স্বর্গ-অপবর্গদে (ভোগ ও মোক্ষপ্রদায়িনী), [হে] দেবি, নারায়ণি [নারস্য জীবসমূহস্য অয়নী জননী ইব আশ্রয়ভূতা] জীবসমূহের বা তত্ত্বসমূহের আশ্রয়ভূতা বা প্রেরয়িত্রী, অথবা নারায়ণশক্তি)

                            [নরাৎ জাতানি তত্ত্বানি নারাণীতি বিদুর্বুধাঃ 

                             তস্য তান্যয়নং পূর্বং তেন নারায়ণঃ স্মৃতঃ॥

অয়তে আশ্রয়তি, প্রেরয়তীতি] তে (তোমায়) নমঃ অস্তু (আমার নমস্কার)॥৬


তুমি বুদ্ধিরূপে সকলের হৃদয়ে অবস্থিতা; তুমি ভোগ ও মুক্তি-প্রদায়িনী; হে দেবি, হে নারায়ণি, তোমায় নমস্কার৷৬


কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি৷

বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোঽস্তু তে॥৭


[হে] কলা-কাষ্ঠাদি-রূপেণ (অষ্টাদশ নিমেষাত্মক কাষ্ঠ ও ত্রিংশৎ কাষ্ঠাত্মক কলা প্রভৃতি রূপে) পরিণাম-প্রদায়িনি (রূপান্তরসাধনকারিণি), [হে] বিশ্বস্য (জগতের) উপরতৌ (বিনাশে) শক্তে (নিপুণা) নারায়ণি, তে নমঃ অস্তু॥৭


তুমি কলা ও কাষ্ঠাদি রূপে পরিণামের কারণ হইয়া থাক; তুমি জগতের বিনাশসাধনে নিপুণা; হে নারায়ণি, তোমায় নমস্কার৷৭


সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে৷

শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোঽস্তু তে॥৮


[হে] সর্ব-মঙ্গল-মঙ্গল্যে (সকল মঙ্গলহেতুর [ব্রহ্মাদির] মঙ্গলজননী শক্তি, মঙ্গলের মঙ্গলস্বরূপা), [হে] শিবে (কল্যাণি), [হে] সর্ব-অর্থ-সাধিকে (সর্বসিদ্ধি-দায়িনি), [হে] শরণ্যে (আশ্রয়দায়িনি), [হে] ত্রি-অম্বকে (ত্রিনয়না, কিংবা ত্রিলোকের আশ্রয়), [হে] গৌরি (গৌরি, গৌরবর্ণা) নারায়ণি, তে নমঃ অস্তু৷ [পাঠান্তর—সর্ব-মঙ্গলমাঙ্গল্যে] [এই শ্লোকটি দেবীর প্রণামমন্ত্ররূপে ব্যবহৃত হয়]॥৮


তুমি সকল মঙ্গলবিধাতার মঙ্গলবিধায়িত্রী (বা মঙ্গলের মঙ্গল-স্বরূপিণী) তুমি কল্যাণী, তুমি সর্বসিদ্ধি-বিধায়িনী, তুমি আশ্রয়দায়িনী, তুমি ত্রিনয়না, তুমি গৌরী; হে নারায়ণি, তোমায় নমস্কার৷৮


সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি৷

গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোঽস্তু তে॥৯


[হে] সৃষ্টি-স্থিতি-বিনাশানাং (সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের) শক্তিভূতে (শক্তি-স্বরূপিণী), [হে] সনাতনি (নিত্যা), গুণ-আশ্রয়ে (গুণের আধার) গুণময়ে (গুণ-স্বরূপা, অথবা অগুণ-ময়ে—গুণদ্বারা অবিকৃতা) নারায়ণি, তে নমঃ অস্তু॥৯


তুমি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের শক্তিস্বরূপা; তুমি নিত্যা, তুমি ত্রিগুণের আধার, তুমি গুণস্বরূপা; হে নারায়ণি, তোমায় নমস্কার৷৯


শরণাগতদীনার্তপরিত্রাণপরায়ণে৷

সর্বস্যার্তিহরে দেবি নারায়ণি নমোঽস্তু তে॥১০


[হে] শরণ-আগত-দীন-আর্ত-পরিত্রাণ-পরায়ণে (শরণাপন্ন, দরিদ্র ও রোগগ্রস্ত ব্যক্তিদিগের রক্ষায় তৎপরা), সর্বস্য-আর্তি-হরে (সকলের দুঃখবিনাশিনি) দেবি নারায়ণি তে নমঃ অস্তু॥১০


তুমি শরণাপন্ন, দরিদ্র ও রোগগ্রস্তের রক্ষায় তৎপর; তুমি সকলের দুঃখবিনাশিনী; হে দেবি নারায়ণি, তোমায় নমস্কার৷১০


[24] ১ শ্রীশ্রীচণ্ডী দ্রষ্টব্য


2.41 শক্রাদিকৃতদেবীস্তোত্রম্ [25]

    শক্রাদয়ঃ সুরগণা নিহতেঽতিবীর্যে

তস্মিন্ দুরাত্মনি সুরারিবলে চ দেব্যা৷

তাং তুষ্টুবুঃ প্রণতিনম্রশিরোধরাংসা

বাগ্‌ভিঃ প্রহর্ষপুলকোদ্‌গমচারুদেহাঃ॥১

 

দেব্যা (দেবীকর্তৃক) তস্মিন্ (সেই) অতি-বীর্যে (অতি-বলশালী) দুঃ-আত্মনি (দুর্বৃত্ত [মহিষাসুর]) চ সুর-অরি-বলে (এবং অসুরসেনা) নিহতে (নিহত হইলে) শক্র-আদয়ঃ (ইন্দ্র প্রভৃতি) সুর-গণাঃ (দেবগণ) প্রণতি-নম্র-শিরঃ-ধর-অংসাঃ (প্রণামার্থ গ্রীবা ও স্কন্ধ অবনত করিয়া) [এবং] প্রহর্ষ-পুলক-উদ্‌গম-চারু-দেহাঃ (আনন্দহেতু পুলকসঞ্চার হওয়ায় সুন্দর দেহযুক্ত হইয়া) বাগ্‌ভিঃ (বাক্যোচ্চারণকরতঃ) তাং (তাঁহাকে) তুষ্টুবুঃ (স্তব করিলেন)॥১


সেই অতি বলশালী দুর্বৃত্ত (মহিষাসুর) এবং অসুরসেনা দেবীকর্তৃক নিহত হইলে, ইন্দ্র প্রভৃতি দেবগণ প্রণতিভরে গ্রীবা ও স্কন্ধ নম্র করিয়া এবং হর্ষপুলকে সুদর্শনদেহ হইয়া বাক্যোচ্চারণ সহকারে নিম্নোক্তরূপে তাঁহাকে স্তব করিলেন৷১


দেব্যা যয়া ততমিদং জগদাত্মশক্ত্যা

নিঃশেষদেবগণশক্তিসমূহমূর্ত্যা৷

তামম্বিকামখিলদেবমহর্ষিপূজ্যাং

ভক্ত্যা নতাঃ স্ম বিদধাতু শুভানি সা নঃ॥২


নিঃশেষ-দেবগণ-শক্তি-সমূহ-মূর্ত্যা (নিখিল দেবতার শক্তিসমষ্টিস্বরূপ [অথবা দেবগণের শক্তির উদ্বোধক] মূর্তি গ্রহণকরতঃ) যয়া দেব্যা (যে দেবীকর্তৃক) আত্ম-শক্ত্যা (নিজ শক্তিপ্রভাবে) ইদং জগৎ (এই জগৎ) ততম্ (ব্যাপ্ত রহিয়াছে) অখিল-দেব-মহর্ষি-পূজ্যাং (নিখিল দেবতা ও মহর্ষিগণের পূজিতা) তাম্ অম্বিকাং (সেই অম্বিকাকে) ভক্ত্যা (ভক্তি-সহকারে) নতাঃ স্ম (আমরা প্রণাম করিতেছি); সা (তিনি) নঃ (আমাদের) শুভানি (মঙ্গলসমূহ) বিদধাতু (বিধান করুন)॥২


নিখিল দেবতার শক্তিসমষ্টিরূপ মূর্তিধারিণী যে দেবী নিজ শক্তিপ্রভাবে এই জগতে ব্যাপ্ত রহিয়াছেন; এবং যিনি অশেষ দেবতা ও মহর্ষিগণের পূজিতা, সেই অম্বিকাকে ভক্তি সহকারে আমরা প্রণাম করিতেছি; তিনি আমাদের মঙ্গল বিধান করুন৷২


যস্যাঃ প্রভাবমতুলং ভগবাননন্তো

ব্রহ্মা হরশ্চ ন হি বক্তুমলং বলঞ্চ৷

সা চণ্ডিকাঽখিলজগৎপরিপালনায়

নাশায় চাশুভভয়স্য মতিং করোতু॥৩


যস্যাঃ (যাঁহার) অতুলং (অনুপম) প্রভাবং (মহত্ত্ব) বলং চ (এবং শক্তি) বক্তুং (বর্ণনা করিতে) ভগবান্ অনন্তঃ (ভগবান বিষ্ণু) ব্রহ্মা (চতুরানন)  হরঃ চ (এবং শিব) ন হি অলম্ (অবশ্যই সমর্থ নহেন), সা চণ্ডিকা (সেই চণ্ডিকা) অখিল-জগৎ-পরিপালনায় (নিখিল বিশ্ব প্রতিপালনের জন্য) অশুভ-ভয়স্য চ (এবং অমঙ্গল হইতে জাত ভয়সমূহের) নাশায় (নাশের জন্য) মতিং (অভিলাষ) করোতু (করুন)॥৩


যাঁহার অনুপম মহত্ত্ব এবং শক্তির বিষয় বর্ণনা করিতে ভগবান বিষ্ণু ব্রহ্মা এবং শিবও অসমর্থ, সেই চণ্ডিকা নিখিল বিশ্ব প্রতিপালনের জন্য এবং অমঙ্গলোত্থ ভয়নাশের জন্য অভিলাষ করুন৷ ৩


যা শ্রীঃ স্বয়ং সুকৃতিনাং ভবনেষ্বলক্ষ্মীঃ

পাপাত্মনাং কৃতধিয়াং হৃদয়েষু বুদ্ধিঃ৷

শ্রদ্ধা সতাং কুলজনপ্রভবস্য লজ্জা

তাং ত্বাং নতাঃ স্ম পরিপালয় দেবি বিশ্বম্॥৪


যা (যিনি) স্বয়ং (নিজেই) সু-কৃতিনাং (পুণ্যবানদিগের) ভবনেষু (আলয়ে) শ্রীঃ (সৌভাগ্যস্বরূপা), পাপ-আত্মনাম্ (দুর্বৃত্তগণের [গৃহে]) অলক্ষ্মীঃ (দুর্ভাগ্য-স্বরূপা), কৃত-ধিয়াং (নির্মলচিত্ত ব্যক্তিগণের) হৃদয়েষু (হৃদয়সমূহে) বুদ্ধিঃ (সুপ্রবৃত্তিস্বরূপা), সতাং (সদ্ব্যক্তিদিগের) শ্রদ্ধা (আস্তিক্যবুদ্ধিস্বরূপিণী), কুল-জন-প্রভবস্য (সদ্বংশীয়দিগের) লজ্জা (লজ্জা, কুকার্যে কুণ্ঠাস্বরূপা), তাং (সেই) ত্বাং (তোমাকে) নতাঃ স্ম (প্রণাম করিতেছি); দেবি (হে দেবি,) বিশ্বং (জগৎকে) পরিপালয় (প্রতিপালন করো)॥৪


যিনি নিজেই পুণ্যবানদিগের আলয়ে সৌভাগ্যস্বরূপিণী, দুর্বৃত্তগণের গৃহে অলক্ষ্মীরূপিণী, নির্মলচিত্ত ব্যক্তিদিগের হৃদয়ে সুপ্রবৃত্তিরূপা, সাধুদিগের আস্তিক্যবুদ্ধি এবং সদ্বংশীয়দিগের লজ্জাস্বরূপিণী, সেই তোমাকে প্রণাম করিতেছি; হে দেবি, জগৎ পরিপালন করো৷৪


কিং বর্ণয়াম তব রূপমচিন্ত্যমেতৎ

কিঞ্চাতিবীর্যমসুরক্ষয়কারি ভূরি৷

কিঞ্চাহবেষু চরিতানি তবাতি যানি

সর্বেষু দেব্যসুরদেবগণাদিকেষু॥৫


দেবি, তব (তোমার) এতৎ (এই) অচিন্ত্যং (চিন্তার অতীত) রূপং (রূপ) কিং (কিপ্রকারে) বর্ণায়াম (বর্ণনা করি)? অসুর-ক্ষয়-কারি (অসুরবিনাশী) ভূরি (প্রভূত) অতিবীর্যম্ চ (অনন্যসাধারণ শক্তিই বা) কিং (কীরূপে বর্ণনা করি)? চ (এবং) আহবেষু (যুদ্ধসমূহে) সর্বেষু (সকল) অসুর-দেব-গণ-আদিকেষু (অসুর ও দেবগণের সৈন্যাদির মধ্যে) তব (তোমার) যানি (যেসকল) অতি-চরিতানি (অলৌকিক কৌশল) [সেই সকল] কিং (কীরূপে বর্ণনা করি)?৫


হে দেবি, তোমার এই অচিন্ত্য রূপ কিপ্রকারে বর্ণনা করি, তোমার অসুরবিনাশী প্রভৃত অনুপম শক্তি কীরূপে বর্ণনা করি এবং যুদ্ধসমূহে অসুর ও সুরসৈন্যমধ্যে তোমার অলৌকিক কৌশলসমূহই বা কীরূপে বর্ণনা করি?৫


হেতুঃ সমস্তজগতাং ত্রিগুণাঽপি দোষৈ-

র্ন জ্ঞায়সে হরিহরাদিভিরপ্যপারা৷

সর্বাশ্রয়াখিলমিদং জগদংশভূত-

মব্যাকৃতা হি পরমা প্রকৃতিস্ত্বমাদ্যা॥৬


[তুুুুুমি] সমস্ত-জগতাং (নিখিল বিশ্বের) হেতুঃ (মূলকারণ) ত্রিগুণা অপি (সত্ত্ব-রজস্তমোগুণময়ী হইয়াও) দোষৈঃ (দোষসমূহ অথবা দোষবান ব্যক্তিগণের দ্বারা) ন জ্ঞায়সে (বিষয়ীকৃত হও না), [তুমি] হরি-হর-আদিভিঃ অপি (বিষ্ণু শিব প্রমুখর দ্বারাও) অপারা (অজ্ঞেয়া), হি (কেননা) সর্ব-আশ্রয়া ([তুমি] সকলের আশ্রয়); ইদং (এই) অখিলং জগৎ (নিখিল বিশ্ব) অংশ-ভূতং (তোমারই অংশমাত্র), ত্বম্ (তুমি স্বয়ং) অব্যাকৃতা (নাম ও রূপের দ্বারা অনভিব্যক্তা) পরমা (মূলা) আদ্যা (নিত্যা) প্রকৃতিঃ (প্রকৃতি)॥৬


নিখিল বিশ্বের মূল কারণ এবং সত্ত্ব রজঃ ও তমঃ-গুণময়ী হইয়াও দুষ্ট-লোকের দ্বারা তুমি জ্ঞাত (বা দোষ দ্বারা তুমি দুষ্ট) হও না; তুমি বিষ্ণু শিব প্রমুখেরও অজ্ঞেয়া, কেননা তুমি সকলেরই আশ্রয়; এই নিখিল বিশ্ব তোমারই অংশমাত্র; তুমি স্বয়ং নাম ও রূপের দ্বারা অনভিব্যক্তা মূলা শাশ্বতী প্রকৃতি৷৬


যস্যাঃ সমস্তসুরতা সমুদীরণেন

তৃপ্তিং প্রয়াতি সকলেষু মখেষু দেবি৷

স্বাহাঽসি বৈ পিতৃগণস্য চ তৃপ্তিহেতু-

রুচ্চার্যসে ত্বমত এব জনৈঃ স্বধা চ॥৭


দেবি (হে দেবি), যস্যাঃ (যাহার) সমুদীরণেন (উচ্চারণের দ্বারা) সকলেষু (সমস্ত) মখেষু (যজ্ঞে) সমস্ত-সুরতা (দেববৃন্দ) তৃপ্তিং (সন্তোষ) প্রয়াতি (প্রাপ্ত হন) ত্বং বৈ অসি (তুমিই সেই প্রসিদ্ধ) স্বাহা (দেবযজ্ঞে উচ্চার্য হবির্দান-মন্ত্র স্বাহাস্বরূপা); পিতৃ-গণস্য (পিতৃলোকবাসিগণের) তৃপ্তিহেতুঃ (তৃপ্তির কারণ) স্বধা চ (পিতৃযজ্ঞে উচ্চার্য হবির্দানমন্ত্র স্বধাও তুমি); চ (এবং) অতঃ এব (এই জন্যই) জনৈঃ (লোকের দ্বারা) উচ্চার্যসে (তুমি উচ্চারিত হও)॥৭


হে দেবি, যাহার উচ্চারণে সমস্ত যজ্ঞে দেববৃন্দ সন্তোষ প্রাপ্ত হন, তুমিই সেই প্রসিদ্ধ ‘স্বাহা’ মন্ত্র; পিতৃলোকবাসিগণের তৃপ্তির কারণ ‘স্বধা’ মন্ত্রও তুমিই; এই হেতুই তুমি লোকের দ্বারা উচ্চারিত হও৷৭


যা মুক্তিহেতুরবিচিন্ত্যমহাব্রতা চ

অভাস্যসে সুনিয়তেন্দ্রিয়তত্ত্বসারৈঃ৷

মোক্ষার্থিভির্মুনিভিরস্তসমস্তদোষৈ-

র্বিদ্যাঽসি সা ভগবতী পরমা হি দেবি॥৮


দেবি, যা (যে) বিদ্যা ([“সর্বৈকভাবনাবুদ্ধিঃ সা বিদ্যেত্যভিধীয়তে”] বিদ্যা) মুক্তি-হেতুঃ (মুক্তির কারণ) চ (এবং) অবিচিন্ত্য-মহা-ব্রতা (অহিংসা-সত্য-অস্তেয়-ব্রহ্মচর্য-অপরিগ্রহরূপ দুরনুষ্ঠেয় ব্রত যে বিদ্যার সহকারী) সা (সেই) ভগবতী (ভগবৎ-প্রাপ্তির সাধনরূপ, ভগবদ্-বিষয়ক) পরমা (উৎকৃষ্ট) [বিদ্যা] হি (যেহেতু) [ত্বম্] অসি (তুমিই)[সুতরাং তুমি] সু-নিয়ত-ইন্দ্রিয়-তত্ত্ব-সারৈঃ (সংযতেন্দ্রিয় এবং ব্রহ্মজ্ঞানতৎপর) অস্ত-সমস্ত-দোষৈঃ (সকল দোষ হইতে মুক্ত) মোক্ষ-অর্থিভিঃ (মুক্তি-কামী) মুনিভিঃ (মুনিগণের দ্বারা) অভ্যস্যসে (নিদিধ্যাসনের বিষয় হইয়া থাকে)॥৮


হে দেবি, যে বিদ্যা মুক্তির কারণ এবং দুষ্কর মহাব্রতসমূহ যে বিদ্যার সাধন, সেই ভগবৎপ্রাপ্তির সাধন উৎকৃষ্ট ব্রহ্মবিদ্যাও তুমি;ই অতএব সংযতেন্দ্রিয়, ব্রহ্মনিষ্ঠ, অশেষদোষশূন্য, মুমুক্ষু মুনিবৃন্দের দ্বারা তুমিই নিদিধ্যাসনের বিষয় হইয়া থাক৷৮


শব্দাত্মিকা সুবিমলর্গ্‌যজুষাং নিধান-

মুদ্‌গীতরম্যপদপাঠবতাঞ্চ সাম্নাম্৷

দেবী ত্রয়ী ভগবতী ভবভাবনায়

বার্তা চ সর্বজগতাং পরমার্তিহন্ত্রী॥৯


[তুমি] শব্দাত্মিকা (শব্দময়ী), [সুতরাং] সুবিমল-ঋক্-যজুষাং (নির্মল [জ্ঞানকারণী-ভূত] ঋঙ্‌মন্ত্র ও যজুর্মন্ত্রসমূহের) চ উদ‌্গীত-রম্য-পদ-পাঠবতাং সাম্নাং (এবং উদাত্ত, স্বরিত ও অনুদাত্ত স্বরযুক্ত পদাবলীর মনোহর পাঠসম্বলিত সামসমূহের) নিধানম্ (আশ্রয়); [তুমি] দেবী (সকলার্থপ্রকাশক) ভগবতী (সর্বোত্তম) ত্রয়ী (ঋক্ যজুঃ ও সামসমূহ), ভব-ভাবনায় (জগৎ-পালনের জন্য) বার্তা (জীবিকা-স্বরূপিণী) চ (এবং) সর্ব-জগতাং (নিখিল প্রাণীর) পরমা (সর্বপ্রধানা) আর্তি-হন্ত্রী (দারিদ্র্যাদি-দুঃখনাশিনী) [কৃষি-বাণিজ্য-গোরক্ষাঃ কুসীদং চেতি বৃত্তয়ঃ]॥৯


তুমি শব্দময়ী, সুতরাং তুমিই সুনির্মল ঋক্ ও যজুঃসমূহের এবং উদাত্তাদি স্বরসংযুক্ত পদাবলীর মনোহর পাঠসম্বলিত সামসমূহের আশ্রয়; সকলার্থ-প্রকাশক সর্বোত্তম বেদও তুমি; জগৎপালনার্থ জীবিকা এবং নিখিলপ্রাণীর সর্বপ্রধানা দুঃখহারিণীও তুমিই৷৯


মেধাঽসি দেবি বিদিতাখিলশাস্ত্রসারা

দুর্গাঽসি দুর্গভবসাগরনৌরসঙ্গা৷

শ্রীঃ কৈটভারিহৃদয়ৈককৃতাধিবাসা

গৌরী ত্বমেব শশিমৌলিকৃতপ্রতিষ্ঠা॥১০


দেবি (হে দেবি), ত্বম্ এব (তুমিই) বিদিত-অখিল-শাস্ত্র-সারা (সকল গ্রন্থের ফলস্বরূপ ব্রহ্ম যদ্দ্বারা জ্ঞাত আছেন সেই) মেধা অসি (সূক্ষ্মগ্রাহিণী বুদ্ধি, সরস্বতী); দুর্গ-ভব-সাগর-নৌঃ (দুষ্পার সংসার-সাগরের নৌকাস্বরূপিণী) অসঙ্গা (অদ্বিতীয়া) দুর্গা অসি (অগম্যস্বরূপা, দুর্গাদেবী); কৈটভ-অরি-হৃদয়-এক-কৃত-অধিবাসা (বিষ্ণুর হৃদয়ে অচঞ্চলরূপে অধিষ্ঠাতা) শ্রীঃ (লক্ষ্মী); শশি-মৌলি-কৃত-প্রতিষ্ঠা (মহাদেবকে আশ্রয় করিয়া অবস্থিতা) গৌরী (উমা)॥১০


হে দেবি, তুমিই অখিলশাস্ত্রের মর্মগ্রাহিণী সরস্বতী; তুমিই দুষ্পার সংসার-সাগরের তরণীস্বরূপা অদ্বিতীয়া দুর্গাদেবী; তুমিই বিষ্ণুর হৃদয়ে অচঞ্চলরূপে অবস্থিতা লক্ষ্মী; তুমিই মহাদেবকে আশ্রয় করিয়া অবস্থিতা গৌরী৷ ১০


ঈষৎসহাসমমলং পরিপূর্ণচন্দ্র-

বিম্বানুকারি কনকোত্তমকান্তিকান্তম্৷

অত্যদ্ভুতং প্রহৃতমাপ্তরুষা তথাপি

বক্ত্রং বিলোক্য সহসা মহিষাসুরেণ॥১১


ঈষৎ-সহাসম্ (স্বল্পহাস্যযুক্ত), অমলং (মালিন্য-রহিত) পরিপূর্ণ-চন্দ্র-বিম্ব-অনুকারী (পূর্ণচন্দ্রের মণ্ডলসদৃশ), কনক-উত্তম-কান্তি-কান্তম্ (উৎকৃষ্ট সুবর্ণের ন্যায় কমনীয়) বক্ত্রম্ (বদন) বিলোক্য (দর্শন করিয়া) তথা অপি (তথাপি) [যে] আপ্তরুষা (ক্রোধযুক্ত) মহিষ-অসুরেণ (মহিষাসুরের দ্বারা) সহসা (তৎকালেই) প্রহৃতম্ (প্রহার করা হইয়াছিল) [তাহা] অতি-অদ্ভুতম্ (অতি আশ্চর্যজনক)॥১১


তোমার অমল, স্বল্পহাস্যযুক্ত, পূর্ণচন্দ্রের আকৃতিসদৃশ ও উজ্জল সুবর্ণ-প্রভার ন্যায় কমনীয় বদন অবলোকন করিয়াও যে ক্রোধাবিষ্ট মহিষাসুর তৎকালেই প্রহার করিয়াছিল তাহা অতি আশ্চর্য৷১১


দৃষ্‌ট্বা তু দেবি কুপিতং ভ্রুকুটীকরাল-

মুদ্যচ্ছশাঙ্কসদৃশচ্ছবি যন্ন সদ্যঃ৷

প্রাণান্মুমোচ মহিষস্তদতীব চিত্রং

কৈর্জীব্যতে হি কুপিতান্তকদর্শনেন॥১২

দেবি, [তোমার] ভ্রুকুটী-করালম্ (ললাটের ত্রিবলীর দ্বারা ভীষণতাপ্রাপ্ত) উদ্যৎ-শশাঙ্ক-সদৃশ-ছবি (উদীয়মান পূর্ণচন্দ্রের ন্যায় তেজোময়) কুপিতং (ক্রুদ্ধ) [মুখ] দৃষ্‌ট্বা তু (দর্শন করিয়াও) মহিষঃ (মহিষাসুর) যৎ (যে) সদ্যঃ (তৎক্ষণাৎ) প্রাণান্ (প্রাণ) ন মুমোচ (ত্যাগ করে নাই) তৎ (তাহা) অতীব (অতিশয়) চিত্রং (বিচিত্র), হি (কেননা) কুপিত-অন্তক-দর্শনেন (ক্রুদ্ধ যমরাজকে দর্শন করিয়া) কৈঃ (কাহাদের পক্ষে) জীব্যতে (জীবন ধারণ সম্ভব)?১২

হে দেবি, তোমার ভৃকুটীকরাল, উদীয়মান পূর্ণচন্দ্রসদৃশ তেজোময় ক্রুদ্ধ বদন দর্শন করিয়াও যে মহিষাসুর সদ্য প্রাণত্যাগ করে নাই, তাহা অতীব বিচিত্র—কেননা, ক্রুদ্ধ যমরাজকে দর্শন করিয়া কাহার পক্ষে প্রাণধারণ সম্ভব?১২


দেবি প্রসীদ পরমা ভবতী ভবায়

সদ্যো বিনাশয়সি কোপবতী কুলানি৷

বিজ্ঞাতমেতদধুনৈব যদস্তমেতন্নীতং

বলং সুবিপুলং মহিষাসুরস্য॥১৩


দেবি (হে দ্যোতনশীলা), পরমা (=পরা মা, সানুগ্রহবুদ্ধি) ভবতী (তুমি) ভবায় (মঙ্গলবিধানার্থ) প্রসীদ (প্রসন্না হও), কোপবতী (ক্রোধযুক্তা হইলে) [তুমি] সদ্যঃ (অবিলম্বে) কুলানি (প্রাণিসমূহ বা অরিকুল) বিনাশয়সি (নাশ কর); এতৎ (ইহা) অধুনা এব (এই মাত্রই) বিজ্ঞাতম্ (আমাদের বিদিত হইয়াছে)—যৎ (কেননা) মহিষাসুরস্য (মহিষাসুরের) এতৎ (এই) সুবিপুলং (বিরাট) বলং (সৈন্যসমূহ) অস্তং নীতং (বিনষ্ট হইয়াছে)॥১৩


হে দেবি, কৃপাময়ী তুমি মঙ্গলবিধানার্থ প্রসন্না হও৷ ক্রোধযুক্তা হইলে তুমি অবিলম্বে প্রাণিসমূহ ধ্বংস করিবে৷ ইহা এই মাত্রই আমাদের বিদিত হইয়াছে, কেননা মহিষাসুরের এই সুবিপুল বাহিনী বিনষ্ট হইয়াছে৷১৩


তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং

তেষাং যশাংসি ন চ সীদতি ধর্মবর্গঃ৷

ধন্যাস্ত এব নিভৃতাত্মজভৃত্যদারা

যেষাং সদাভ্যুদয়দা ভবতী প্রসন্না॥১৪


যেষাং (যাহাদের প্রতি) সদা (সর্বদা) অভ্যুদয়দা (বাঞ্ছিতপ্রদাত্রী) ভবতী (তুমি) প্রসন্না (সানুগ্রহা হও) তে (তাহারা) জন-পদেষু (সর্ব-দেশে) সম্মতাঃ (পূজিত হয়), তেষাং (তাহাদেরই) ধনানি (রত্নাদি হয়); তেষাং (তাহাদেরই) যশাংসি (যশোরাশি হয়) চ (এবং) ধর্মবর্গঃ (ধর্ম-অর্থ-কাম-মোক্ষ) ন সীদতি (নষ্ট হয় না); তে এব (তাহারাই) ধন্যাঃ (শ্লাঘ্য) [এবং তাহারাই] নিভৃত-আত্মজ-ভৃত্য-দারাঃ (পুত্র ভৃত্য ও স্ত্রী প্রভৃতির পরিপোষণে সমর্থ)॥১৪


সদা বাঞ্ছিতপ্রদাত্রী তুমি যাহাদের প্রতি প্রসন্না হও, তাহারা সর্বদেশে পূজিত হয়, তাহাদের রত্নাদি হয়, তাহাদের যশোরাশি হয় এবং ধর্মাদি নষ্ট হয় না; তাহারাই ধন্য এবং তাহারাই পুত্র ভৃত্য ও ভার্যাদির পরিপালনে সমর্থ৷১৪


ধর্ম্যাণি দেবি সকলানি সদৈব কর্মা-

ণ্যত্যাদৃতঃ প্রতিদিনং সুকৃতী করোতি৷

স্বর্গং প্রয়াতি চ ততো ভবতীপ্রসাদা-

ল্লোকত্রয়েঽপি ফলদা ননু দেবি তেন॥১৫


[হে] দেবি, সদা এব (সর্বদাই) ভবতী-প্রসাদাৎ (তোমার অনুগ্রহে) সুকৃতী [পূর্বজন্মার্জিত পুণ্যের ফলে] পুণ্যবান ব্যক্তি) অত্যাদৃতঃ (অতিশ্রদ্ধান্বিত হইয়া) সকলানি (বিবিধ অঙ্গের সহিত) ধর্ম্যাণি কর্মাণি (ধর্মকর্মসমূহ) প্রতিদিনং (নিত্য) করোতি (করে) ততঃ চ (এবং তাহার ফলে) স্বর্গং (স্বর্গলোকে) প্রয়াতি (গমন করে); তেন (সুতরাং) দেবি, লোক-ত্রয়ে-অপি (তিন লোকেই, কিংবা পূর্বজন্ম ইহলোক ও পরলোকে) ননু ফলদা (নিশ্চয়ই তুমি কর্মফলবিধায়িনী)॥১৫


হে দেবি, তোমার প্রসাদে পুণ্যবান ব্যক্তি সর্বদাই অতি শ্রদ্ধা-সহকারে সাঙ্গ ধর্মকর্মসমূহ প্রতিদিন আচরণ করিয়া স্বর্গে গমন করে; সুতরাং হে দেবি, তুমিই ত্রিলোকে কর্মফলবিধায়িনী৷১৫


দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষজন্তোঃ

স্বস্থৈঃ স্মৃতা মতিমতীব শুভাং দদাসি৷

দারিদ্র্যদুঃখভয়হারিণি কা ত্বদন্যা

সর্বোপকারকরণায় সদার্দ্রচিত্তা॥১৬


[তুমি] দুর্গে (সঙ্কটকালে) স্মৃতা (স্মৃত হইলে) অশেষ-জন্তোঃ (প্রাণিমাত্রেরই) ভীতিং (ভয়কারণ) হরসি (দূর কর), স্বস্থৈঃ (সুস্থচিত্ত) ব্যক্তিদিগের দ্বারা স্মৃতা (স্মৃত হইয়া) অতীব (অতিশয়) শুভাং (পুণ্যশালিনী) মতিং (বুদ্ধি) দদাসি (দান কর); দারিদ্র্য-দুঃখ-ভয়-হারিণি (হে দারিদ্র্যদুঃখ [অবিদ্যা-অস্মিতা-রাগ-দ্বেষ-অভিনিবেশাঃ পঞ্চ-ক্লেশাঃ] ও ভয়নাশিনী) ত্বৎ-অন্যা (তোমা ভিন্ন) কা (অপর কে) সর্ব-উপকার-করণায় (সকলের উপকারের জন্য) সদা-আর্দ্র-চিত্তা (সর্বদা সকরুণচিত্তা)?১৬


সঙ্কটকালে স্মরণ করিলে তুমি প্রাণিমাত্রেরই ভয় নাশ কর, সুস্থচিত্ত ব্যক্তিরা স্মরণ করিলে তাহাদিগকে অতি শুভবুদ্ধি দান কর; হে দারিদ্র-দুঃখ ও ভয়বিনাশিনি, তোমা ভিন্ন অপর কাহার চিত্ত সকলের উপকার করণার্থ সর্বদা সকরুণ?১৬


এভির্হতৈর্জগদুপৈতি সুখং তথৈতে

কুর্বন্তু নাম নরকায় চিরায় পাপম্৷

সংগ্রামমৃত্যুমধিগম্য দিবং প্রয়ান্তু

মত্বেতি নূনমহিতান্ বিনিহংসি দেবি॥১৭


[হে] দেবি, এভিঃ হতৈঃ (এই অসুরসকলের বিনাশের দ্বারা) জগৎ (বিশ্ব) সুখম্ (শান্তি) উপৈতি (প্রাপ্ত হউক), তথা (এবং) এতে (এই অসুরগণ) চিরায় (সুদীর্ঘ) নরকায় (নরকভোগের জন্য) পাপং (পাপ) কুর্বন্তু নাম (করিয়া থাকিলেও) সংগ্রাম-মৃত্যুম্ (যুদ্ধে মৃত্যু) অধিগম্য (প্রাপ্ত হইয়া) দিবং (স্বর্গে) প্রয়ান্তু (গমন করুক) ইতি (এইরূপ) মত্বা (মনে করিয়া) অহিতান্ (অহিতকারীদিগকে) নূনং (অবশ্যই) বিনিহংসি (বিনাশ কর)৷ [‘নাম’ স্থলে ‘নাম্ব’ ‘শান্তনবী’-সম্মত পাঠ৷ হে দেবি, হে অম্ব এতে চিরায় নরকায় পাপং ন কুর্বন্তু=ইহারা যেন চিরনরকলাভের জন্য পাপ না করে]॥১৭


হে দেবি, এই অসুরবর্গের নাশের দ্বারা বিশ্ব শান্তি প্রাপ্ত হউক এবং ইহারা সুদীর্ঘ নরকভোগের জন্য পাপ করিয়া থাকিলেও সম্মুখ-যুদ্ধে মৃত্যুলাভ করিয়া স্বর্গে গমন করুক—এইরূপ মনে করিয়াই তুমি অহিতকারীদিগকে অবশ্যই বিনাশ কর৷ ১৭



দৃষ্‌ট্বৈব কিন্ন ভবতি প্রকরোতি ভস্ম

সর্বাসুরানরিষু যৎ প্রহিণোষি শস্ত্রম্৷

লোকান্ প্রয়ান্তু রিপবোঽপি হি শস্ত্রপূতা

ইত্থং মতির্ভবতি তেষ্বপি তেঽতিসাধ্বী*॥১৮


ভবতী (তুমি) দৃষ্‌ট্বা এব (কেবল দেখিয়াই) সর্ব-অসুরান্ (সকল অসুরকে) কিং (কি) ভস্ম (ভস্ম) ন প্রকরোতি (করিতে পার না)? অরিষু (শত্রুদিগের প্রতি) যৎ (যে) শস্ত্রং (শস্ত্র) প্রহিণোষি (ত্যাগ কর) [তাহা এই হেতু যে] রিপবঃ অপি (শত্রুরাও) শস্ত্র-পূতাঃ হি (শস্ত্রাঘাতে অবশ্যই পবিত্র হইয়া) লোকান্ (ইন্দ্রাদিলোকে) প্রয়ান্তু (গমন করুক) তেষু অপি (তাহাদের প্রতিও) তে (তোমার) ইত্থং (এই প্রকারে) অতি সাধ্বী (অতি দয়ার্দ্র) মতিঃ (ইচ্ছা) ভবতি (হইয়া থাকে)৷ [*পাঠান্তর—তেষ্বহিতেষু সাধ্বী]॥১৮


তুমি দৃষ্টিমাত্রেই কি সকল অসুরকে ভস্ম করিতে পার না? শত্রুদিগের প্রতি যে অস্ত্র ত্যাগ কর তাহা শুধু এইজন্য যে, শত্রুরাও শস্ত্রাঘাতে পবিত্র হইয়া স্বর্গাদি লোক প্রাপ্ত হউক—তাহাদের প্রতি তোমার এইরূপ অতি স্নেহময়ী ইচ্ছা হইয়া থাকে৷ ১৮


খড়্‌গপ্রভানিকরবিস্ফুরণৈস্তথোগ্রৈঃ

শূলাগ্রকান্তিনিবহেন দৃশোঽসুরাণাম্৷

যন্নাগতা বিলয়মংশুমদিন্দুখণ্ড-

যোগ্যাননং তব বিলোকয়তাং তদেতৎ॥১৯


উগ্রৈঃ (দুর্নিরীক্ষ্য) খড়্গ-প্রভা-নিকর বিস্ফুরণৈঃ (খড়্গ-তেজসমূহের বিচ্ছুরণের দ্বারা) তথা (এবং) শূল-অগ্র-কান্তি-নিবহেন (শূলাগ্রভাগের প্রভাসমূহের দ্বারা) অসুরাণাং  (অসুরদিগের) দৃশঃ (চক্ষুসমূহ) যৎ (যে) বিলয়ং (বিনাশ) ন আগতাঃ (প্রাপ্ত হয় নাই) তৎ এতৎ (সেই আশ্চর্য ব্যাপার) তব (তোমার) অংশুমৎ-ইন্দু-খণ্ড-যোগ্য-আননং (জ্যোৎস্নামণ্ডিত চন্দ্রকলাযুক্ত বদন) বিলোকয়তাম্ (দর্শনকারীদের পক্ষেই বা দর্শন জন্যই [সম্ভব হইয়াছিল])॥১৯


প্রখর খড়্গতেজসমূহের বিচ্ছুরণের দ্বারা এবং শূলাগ্রভাগের প্রভাসমূহের দ্বারা অসুরগণের চক্ষুসমূহ যে বিনাশপ্রাপ্ত হয় নাই, তাহা তোমার জ্যোৎস্না-রঞ্জিত চন্দ্রকলামণ্ডিত বদন-দর্শন জন্যই সম্ভব হইয়াছিল৷১৯


দুর্বৃত্তবৃত্তশমনং তব দেবি শীলং

রূপং তথৈতদবিচিন্ত্যমতুল্যমন্যৈঃ৷

বীর্যঞ্চ হন্তৃ হৃতদেবপরাক্রমাণাং

বৈরিষ্বপি প্রকটিতৈব দয়া ত্বয়েত্থম্॥২০


[হে] দেবি, দুর্বৃত্ত-বৃত্ত-শমনং (দুঃস্বভাব ব্যক্তির পাপবিনাশক) তব (তোমার) শীলং (স্বাভাবিক গুণ) অবিচিন্ত্যম্ (বুদ্ধিমনের অগোচর); অন্যৈঃ অতুলাম্ (একান্ত উপমাশূন্য) এতৎ (পুরোবর্তী) রূপং (রূপও) তথা (ঐরূপ অচিন্ত্য); হৃত-দেব-পরাক্রমাণাং (দেবগণের পরাক্রমবিনাশী অসুরগণের) হন্তৃ (বিনাশক) বীর্যং চ (বীর্যও [অচিন্ত্য]); বৈরিষু (শত্রুগণের প্রতি) অপি (ও) ত্বয়া (তোমার দ্বারা) ইত্থং (এই অচিন্তনীয়রূপে) দয়া (কৃপা) প্রকটিতা এব (অবশ্যই প্রকাশিত হইল)॥২০


হে দেবি, দুর্বৃত্তগণের পাপবিনাশক তোমার স্বাভাবিক গুণ আমাদের বুদ্ধি ও মনের অগোচর তোমার এই একান্ত অনুপম লাবণ্যও তদ্রূপ; যে দৈত্যগণ দেবগণের পরাক্রম হরণ করিয়াছিল, তাহাদেরও বিনাশক তোমার বীর্যও অচিন্ত্য; বৈরিদিগের প্রতিও তোমার দয়া অবশ্যই অচিন্তনীয়রূপে প্রকটিত হইল৷২০

    

কেনোপমা ভবতু তেঽস্য পরাক্রমস্য

রূপঞ্চ শত্রুভয়কার্যতিহারি কুত্র৷

চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃষ্টা

ত্বয্যেব দেবি বরদে ভুবনত্রয়েঽপি॥২১


[হে] দেবি, বরদে (হে অভীষ্টপ্রদায়িনি), তে (তোমার) অস্য (এই) পরাক্রমস্য (বীর্যের) উপমা (তুলনা) কেন (কাহার সহিত) ভবতু (হইতে পারে)? শত্রু-ভয়-কারি (শত্রুর ভয়সঞ্চারক) অতিহারি (অতি মনোহর) [এতাদৃশ] রূপং চ (রূপই বা) কুত্র (কোথায়)? ভুবন-ত্রয়ে অপি (ত্রিলোকের মধ্যে) ত্বয়ি এব (তোমাতেই মাত্র) চিত্তে (মনে) কৃপা (পরদুঃখনাশেচ্ছা) সমর-নিষ্ঠুরতা চ (এবং যুদ্ধে নির্দয় প্রহার) দৃষ্টা (দৃষ্ট হয়)॥২১


হে দেবী, হে বরদে, তোমার এই পরাক্রমের উপমা কাহার সহিত হইতে পারে? শত্রুর ভয়সঞ্চারক, অতি মনোহর এতাদৃশ রূপই বা কোথায়? ত্রিলোকমধ্যে তোমাতেই মাত্র চিত্তে কৃপা এবং যুদ্ধে নির্দয়তা দৃষ্ট হয়৷২১


ত্রৈলোক্যমেতদখিলং রিপুনাশনেন

ত্রাতং ত্বয়া সমরমূর্ধনি তেঽপি হত্বা৷

নীতা দিবং রিপুগণা ভয়মপ্যপাস্ত-

মস্মাকমুন্মদসুরারিভবন্নমস্তে॥২২


রিপু-নাশনেন (শত্রু-সংহারপূর্বক) ত্বয়া (তোমার দ্বারা) এতৎ (এই) অখিলং (সমস্ত) ত্রৈলোক্যং (ত্রিলোক) ত্রাতং (রক্ষিত হইয়াছে); তে (সেই সকল) রিপুগণাঃ অপি (শত্রুরাও) সমর-মূর্ধনি (যুদ্ধের অগ্রভূমিতে) হত্বা (সংহারান্তে) দিবং (স্বর্গে) নীতাঃ (প্রেরিত হইয়াছে), উন্মদ-সুর-অরি-ভবম্ (উদ্ধত অসুরগণ হইতে সম্ভূত) অস্মাকং (আমাদের) ভয়ম্ অপি (ভয়ও) অপাস্তম্ (দূরীকৃত হইয়াছে); তে (তোমাকে) নমঃ (নমস্কার)॥২২


শত্রু সংহারপূর্বক তুমি এই অখিল জগৎ রক্ষা করিয়াছ; সেই শত্রুগণকেও যুদ্ধভূমিতে নিহত করিয়া স্বর্গে প্রেরণ করিয়াছ; উদ্ধত অসুরগণ হইতে উত্থিত আমাদের ভয়ও দূর করিয়াছ; তোমাকে নমস্কার৷২২


শূলেন পাহি নো দেবি পাহি খড়্‌গেন চাম্বিকে৷

ঘণ্টাস্বনেন নঃ পাহি চাপজ্যানিঃস্বনেন চ॥২৩


[হে] দেবি, অম্বিকে (জননি), নঃ (অামাদিগকে) শূলেন (শূলের দ্বারা) পাহি (রক্ষা করো) চ খড়্গেন (খড়্গের দ্বারা) পাহি; ঘণ্টা-স্বনেন (ঘণ্টাশব্দের দ্বারা) চ চাপ-জ্যা- নিঃস্বনেন (ধনুঃসংলগ্ন ছিলার টঙ্কারের দ্বারা) নঃ পাহি॥২৩


হে দেবি, হে অম্বিকে, আমাদিগকে শূলের দ্বারা রক্ষা করো ও খড়্গের দ্বারা রক্ষা করো, ঘণ্টাশব্দ ও ধনুর্গুণটঙ্কারের দ্বারা আমাদিগকে রক্ষা করো৷২৩


প্রাচ্যাং রক্ষ প্রতীচ্যাঞ্চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে৷

ভ্রামণেনাত্মশূলস্য চোত্তরস্যাং তথেশ্বরি॥২৪


[হে] চণ্ডিকে, [হে] ঈশ্বরি, আত্মশূলস্য (আপনার শূলের) ভ্রামণেন (সঞ্চালন দ্বারা), [আমাদিগকে] প্রাচ্যাং (পূর্বদিকে) প্রতীচ্যাং চ (এবং পশ্চিম দিকে) রক্ষ (রক্ষা করো), দক্ষিণে (দক্ষিণ দিকে) তথা চ (এবং) উত্তরস্যাং (উত্তর দিকে) রক্ষ॥ ২৪


হে চণ্ডিকে, হে ঈশ্বরি, তোমার শূল সঞ্চালিত করিয়া পূর্ব ও পশ্চিমে এবং দক্ষিণে ও উত্তরে আমাদিগকে রক্ষা করো৷২৪


সৌম্যানি যানি রূপাণি ত্রৈলোক্যে বিচরন্তি তে৷

যানি চাত্যর্থঘোরাণি তৈ রক্ষাস্মাংস্তথা ভুবম্॥২৫


তে (তোমার) যানি (যেসকল) সৌম্যানি (সৌম্য, শান্ত) চ (এবং) যানি (যেসকল) অত্যর্থ-ঘোরাণি (অতিশয় ভয়ঙ্কর) রূপাণি (মূর্তিসমূহ) ত্রৈলোক্যে (ত্রিভুবনে) বিচরন্তি (বিচরণ করে) তৈঃ (সেই সকলের দ্বারা) অস্মান্ (আমাদিগকে) তথা (এবং) ভুবং (পৃথিবীকে) রক্ষ॥২৫


তোমার যেসকল সৌম্য অথবা অতি ঘোর মূর্তি ত্রিভুবনে বিচরণ করে, তদ্দ্বারা আমাদিগকে এবং পৃথিবীকে রক্ষা করো৷২৫


খড়্‌গশূলগদাদীনি যানি চাস্ত্রাণি তেঽম্বিকে৷

করপল্লবসঙ্গীনি তৈরস্মান্‌ র‌ক্ষ সর্বতঃ॥২৬


চ (অধিকন্তু) অম্বিকে, খড়্গ-শূল-গদা-আদীনি (খড়্গ শূল গদা প্রভৃতি) যানি (যেসকল) অস্ত্রাণি (অস্ত্র) তে কর-পল্লব-সঙ্গীনি (তোমার করপল্লবের সঙ্গী) তৈঃ (তাহা দ্বারা) অস্মান্ (আমাদিগকে) সর্বতঃ (সর্বপ্রকারে) রক্ষ॥২৬


অধিকন্তু, হে অম্বিকে, খড়্গ শূল গদা প্রভৃতি যেসকল অস্ত্র তোমার করপল্লবে অবস্থিত, তাহাদের দ্বারা আমাদিগকে সর্বতোভাবে রক্ষা করো৷২৬


[25] শ্রীচণ্ডী দ্রষ্টব্যা

2.42 জগদ্ধাত্রীস্তোত্রম্

শ্রীশিব উবাচ

আধারভূতে চাধেয়ে ধৃতিরূপে ধুরন্ধরে৷

ধ্রবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥১


[হে] আধার-ভূতে (আধারস্বরূপিণি) চ (এবং) আধেয়ে (আধেয়স্বরূপিণিধৃতিরূপে (ধারণশক্তিরূপা) ধুরন্ধরে (সর্বকর্মবিধাত্রি বা সর্বোত্তমা) ধ্রুবে (সনাতনি) ধ্রুবপদে (শাশ্বতধামরূপিণি) ধীরে (অবিচলিত-স্বভাবা) জগদ্ধাত্রি (জগদ্ধাত্রি) তে (তোমায়) নমঃ অস্তু (নমস্কার)॥১


হে জগদ্ধাত্রি, তুমি আধার ও আধেয়স্বরূপিণী, তুমি ধারণ-শক্তিরূপিণী এবং সর্বকর্মবিধাত্রী, তুমি সনাতনী, শাশ্বতধামরূপিণী ও অবিচলিতস্বভাবা—তোমায় নমস্কার৷১



শবাকারে শক্তিরূপে শক্তিস্থে শক্তিবিগ্রহে৷

শাক্তাচারপ্রিয়ে দেবি জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥২


[হে] শব-আকারে (শবরূপিণি, নির্গুণশিবরূপিণি) শক্তি-রূপে, শক্তিস্থে, শক্তি-বিগ্রহে (শক্তিমূর্তি), শাক্ত-আচার-প্রিয়ে (শাক্তোচিত আচারে সন্তুষ্টা), দেবি (দেবি) জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥২


তুমিই শিব, তুমিই শক্তি; তুমি সমস্ত শক্তিতে অবস্থিতা এবং তুমিই শক্তিরূপিণী; তুমি শাক্তোচিত আচারে সন্তুষ্টা হও; হে দেবী জগদ্ধাত্রি, তোমায় নমস্কার৷২


জয়দে জগদানন্দে জগদেকপ্রপূজিতে৷

জয় সর্বগতে দুর্গে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৩


[হে] দুর্গে (দুর্গা) জয়দে (জয়বিধায়িনি), জগৎ-আনন্দে (জগতের আনন্দস্বরূপিণি), জগৎ-এক-প্রপূজিতে (জগতে একমাত্র তুমিই প্রকৃষ্টরূপে পূজিতা) সর্বগতে (সর্বব্যাপিনি) জয় (তোমার জয় হউক); জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৩


হে দুর্গে, তুমি জয়বিধায়িনী ও জগতের আনন্দস্বরূপিণী, জগতে একমাত্র তুমিই প্রকৃষ্টরূপে পূজিতা ও তুমি সর্বব্যাপিনী—তোমার জয় হউক, হে জগদ্ধাত্রি, তোমায় নমস্কার৷৩


পরমাণুস্বরূপে চ দ্ব্যণুকাদিস্বরূপিণি৷

সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৪


[হে] পরম-অণুস্বরূপে (পরমাণুস্বরূপা) চ (এবং) দ্বি-অণুক-আদি-স্বরূপিণি (দ্ব্যণুক [=দুই পরমাণুর সমষ্টি] প্রভৃতি স্বরূপা) সূক্ষ্ম-অতি-সূক্ষ্ম-রূপে চ (সূক্ষ্ম হইতেও অতি সূক্ষ্মরূপিণী) জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৪


হে জগদ্ধাত্রি, তুমি পরমাণুস্বরূপা এবং দ্ব্যণুকাদিস্বরূপা, তুমি সূক্ষ্ম হইতেও অতি সূক্ষ্মরূপিণী, তোমায় নমস্কার৷৪


সূক্ষ্মাতিসূক্ষ্মরূপে চ প্রাণাপানাদিরূপিণি৷

ভাবাভাবস্বরূপে চ জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৫


[হে] সূক্ষ্ম-অতিসূক্ষ্ম-রূপে (সূক্ষ্ম ও অতিসূক্ষ্মরূপিণি) চ (ও) প্রাণ-অপান-আদি- রূপিণি (প্রাণ অপান প্রভৃতি স্বরূপা), ভাব-অভাব-স্বরূপে চ (এবং ভাব ও অভাবরূপিণি, সৃষ্টি ও প্রলয়রূপিণি) জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৫


হে জগদ্ধাত্রি, তুমি সূক্ষ্ম ও অতিসূক্ষ্মরূপিণী, তুমি প্রাণ ও অপানাদি-স্বরূপিণী, তুমি ভাব ও অভাবরূপিণী, তোমায় নমস্কার৷৫


কালাদিরূপে কালেশে কালাকালবিভেদিনি৷

সর্বস্বরূপে সর্বজ্ঞে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৬


[হে] কাল-আদি-রূপে (কাল প্রভৃতি স্বরূপিণি) কাল-ঈশে (কালের ঈশ্বরি), কাল অকাল-বিভেদিনি (কাল ও কালাতীত বস্তুর বিভেদকারিণি) সর্বস্বরূপে (সর্বস্বরূপিণি), সর্বজ্ঞে, জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৬


হে জগদ্ধাত্রি, তুমি কাল প্রভৃতি স্বরূপিণী, তুমি কালের ঈশ্বরী, তুমিই কাল ও কালাতীত বস্তুর বিভেদের কারণ, তুমি সর্বস্বরূপা ও সর্বজ্ঞা—তোমায় নমস্কার৷৬


মহাবিঘ্নে মহোৎসাহে মহামায়ে বরপ্রদে৷

প্রপঞ্চসারে সাধ্বীশে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৭


[হে] মহা-বিঘ্নে (মহাবিঘ্নস্বরূপিণি), মহা-উৎসাহে (মহা উৎসাহরূপিনি), মহা-মায়ে (মহামায়া) বরপ্রদে (বরপ্রদায়িনি), প্রপঞ্চ-সারে (জগতের সারস্বরূপা), সাধু-ঈশে (সাধুগণের ঈশ্বরি), জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৭


হে জগদ্ধাত্রি, তুমি মহাবিঘ্নস্বরূপিণী, মহা উৎসাহরূপিণী, মহামায়া, বরপ্রদায়িনী, প্রপঞ্চসারা, সাধুগণের ঈশ্বরী—তোমায় নমস্কার৷৭


অগম্যে জগতামাদ্যে মাহেশ্বরি বরাঙ্গনে৷

অশেষরূপে রূপস্থে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৮


হে] অগম্যে (বাক্য মন প্রভৃতির অতীত), জগতাম্ (নিখিল জগতের) আদ্যে (আদি, কারণ), মাহেশ্বরি (মহেশ্বরপত্নি), বর-অঙ্গনে (ললনাশ্রেষ্ঠা), অশেষ-রূপে (নিখিল-সৌন্দর্যরূপিণি), রূপস্থে (সর্বরূপে অবস্থিতা), জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৮


হে জগদ্ধাত্রি, তুমি অগম্যা, নিখিল জগতের আদি, মহেশ্বরপত্নী, বরাঙ্গনা, অশেষসৌন্দর্যস্বরূপা, সর্বরূপে অধিষ্ঠিতা,—তোমায় নমস্কার৷৮


দ্বিসপ্তকোটিমন্ত্রাণাং শক্তিরূপে সনাতনি৷

সর্বশক্তিস্বরূপে চ জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥৯


[হে] দ্বি-সপ্ত-কোটি-মন্ত্রাণাং (৭২ কোটি মন্ত্রের) শক্তিরূপে (শক্তিরূপিণি), সনাতনি (নিত্যস্বরূপা), সর্ব-শক্তি-স্বরূপে চ (ও সকল শক্তিরূপিণি), জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥৯


হে জগদ্ধাত্রি, তুমি বাহাত্তর কোটি মন্ত্রের শক্তিস্বরূপিণী, তুমি সনাতনী ও সকল শক্তিস্বরূপা,—তোমায় নমস্কার৷৯


তীর্থযজ্ঞতপোদানযোগসারে জগন্ময়ি৷

ত্বমেব সর্বং সর্বস্থে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥১০


[হে], তীর্থ-যজ্ঞ-তপঃ-দান-যোগ-সারে (তীর্থ, যজ্ঞ, তপস্যা, দান ও যোগের সারভূতা), জগন্ময়ি (জগদ্ব্যাপিনি) ত্বম্ এব (তুমিই) সর্বম্ (সমস্ত), সর্বস্থে (হে সর্বত্র অবস্থিতা) জগদ্ধাত্রি তে নমঃ অস্তু॥১০


হে জগদ্ব্যাপিনি, তুমি তীর্থ, যজ্ঞ, তপস্যা, দান ও যোগের সারভূতা, তুমিই সর্বস্বরূপিণী; সর্বাধারে অবস্থিতা হে জগদ্ধাত্রি, তোমায় নমস্কার৷১০


দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দ্রে দুঃখমোচনি৷

সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥১১


[হে] দয়ারূপে (দয়ারূপিণি), দয়াদৃষ্টে (কৃপাদৃষ্টিরূপিণি) দয়া-আর্দ্রে (করুণাময়ি), দুঃখমোচনি (দুঃখ-বিনাশিনি), সর্ব-আপৎ-তারিকে (সকল বিঘ্ননাশিকে), দুর্গে (হে দুর্গে), জগদ্ধাত্রি, তে নমঃ অস্তু॥১১


হে জগদ্ধাত্রি, তুমি দয়াস্বরূপা, কৃপাদৃষ্টিস্বরূপা, করুণাময়ী, দুঃখ-বিনাশিনী, সর্ববিঘ্ননাশিনী; হে দুর্গে, তোমায় নমস্কার॥১১


অগম্যধামধামস্থে মহাযোগীশহৃৎপুরে৷

অমেয়ভাবকূটস্থে জগদ্ধাত্রি নমোঽস্তু তে॥১২


[হে] অগম্য-ধাম-ধামস্থে (অগম্য লোকে অবস্থিত), মহা-যোগী-ঈশ-হৃৎ-পুরে (মহা-যোগিগণের ঈশ্বর মহাদেবের হৃদয়পুরে) অমেয়-ভাব-কূটস্থে (অসীম অতুলনীয় ভাবরাশিমধ্যে অধিষ্ঠিতা) জগদ্ধাত্রি, তে নমঃ অস্তু॥১২


হে জগদ্ধাত্রি, তুমি অগম্যলোকাধিষ্ঠিত মহাযোগীশ্বর মহাদেবের হৃদয়পুর- নিহিত অসীম ও অতুলনীয় ভাবরাশিমধ্যে অধিষ্ঠিতা;—তোমায় নমস্কার৷১২











2.43 দেব্যপরাধক্ষমাপনস্তোত্রম্ [26]

    ন মন্ত্রং নো যন্ত্রং তদপি চ ন জানে নুতিমহো

ন চাহ্বানং ধ্যানং তদপি চ ন জানে স্তুতিকথাঃ৷

ন জানে মুদ্রাস্তে তদপি চ ন জানে বিলপনং

পরং জানে মাতস্ত্বদনুসরণং ক্লেশহরণম্॥১


অহো (হায়) [আমি] মন্ত্রং ন [জােন] (মন্ত্র জানি না), যন্ত্রং নো (যন্ত্র জানি না) তৎ অপি (এমনকি) নুতিং চ ন জানে (স্তুতিও জানি না); আহ্বানং ধ্যানং চ ন, তদপি স্তুতি-কথাঃ চ ন জানে (তোমার প্রশংসাবাক্যও জানি না), তে (তোমার) মুদ্রাঃ ন জানে, তদপি বিলপনং চ (কাতরতা-প্রকাশও) ন জানে, পরং (কিন্তু) মাতঃ (হে মা), জানে (এই জানি যে) ত্বৎ-অনুসরণং (তোমার অনুগামী হইলে) ক্লেশ-হরণং (দুঃখনাশ হয়)॥১


অহো, আমি যন্ত্র মন্ত্র জানি না, এমনকি স্তুতিও জানি না; আবাহন ও ধ্যান জানি না, এমনকি কিরূপে স্তুতিবাদ করিতে হয় তাহাও জানি না; তোমার মুদ্রা জানি না, এমনকি কাতরতা প্রকাশ করিতেও জানি না; কিন্তু মা, আমি এই জানি যে তোমার অনুসরণে দুঃখনাশ হয়৷১


বিধেরজ্ঞানেন দ্রবিণবিরহেণালসতয়া

বিধেয়াশক্যত্বাত্তব চরণয়োর্যা চ্যুতিরভূৎ৷

তদেতৎ ক্ষন্তব্যং জননি সকলোদ্ধারিণি শিবে 

কুপুত্রো জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি॥২


বিধেঃ (শাস্ত্রীয় বিধির) অজ্ঞানেন (অজ্ঞানবশতঃ), দ্রবিণ-বিরহেণ (নির্ধনতা-প্রযুক্ত) অলসতয়া (আলস্যহেতু), বিধেয়-অশক্যত্বাৎ (কর্তব্যানুষ্ঠানে যে অক্ষমতা তজ্জন্য) তব (তোমার) চরণয়োঃ (চরণযুগলে) যা (যে) চ্যুতিঃ (ত্রুটি) অভূৎ (হইয়াছে), [হে] জননি, সকল-উদ্ধারিণি (সকলের উদ্ধারকারিণি) শিবে, তৎ এতৎ (সেই সমস্তই) ক্ষন্তব্যং (ক্ষমা করো); কুপুত্রঃ (কুসন্তান) জায়েত (হয়তো জন্মিতে পারে) [কিন্তু] ক্বচিৎ অপি (কখনও) কুমাতা (কুমাতা) ন ভবতি (হয় না)॥২


শাস্ত্রীয় বিধির অজ্ঞান, নির্ধনতা, আলস্য ও কর্তব্যানুষ্ঠানে অক্ষমতানিবন্ধন তোমার চরণযুগলে যে ত্রুটি হইয়াছে, হে জননি, হে সকলোদ্ধারিণি, হে শিবে, সেই সমস্তই ক্ষমা করো; কুপুত্র হয়তো জন্মিতে পারে, কিন্তু কুমাতা তো কখনও হয় না৷২


পৃথিব্যাং পুত্রাস্তে জননি বহবঃ সন্তি সরলাঃ*

পরং তেষাং মধ্যে বিরলতরলোঽহং তব সুতঃ৷†

মদীয়োঽয়ং ত্যাগঃ সমুচিতমিদং নো তব শিবে

কুপুত্রো জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি॥৩


[হে] জননি, পৃথিব্যাং (পৃথিবীতে) তে (তোমার) বহবঃ (বহু) সরলাঃ (সরলচিত্ত) পুত্রাঃ (সন্তান) সন্তি (আছে); পরং (কিন্তু) তেষাং (তাহাদের) মধ্যে অহং (আমি) তব (তোমার) বিরলতরলঃ (অতিমাত্র অস্থিরচিত্ত) সুতঃ (সন্তান); মদীয়ঃ (আমার পক্ষে) অয়ং ত্যাগঃ (তোমাকে এইরূপে বিসর্জন) সমুচিতম্ (স্বভাবোচিত হইলেও) [হে] শিবে, ইদং নো তব (ইহা তোমার পক্ষে সমুচিত নহে); কুপুত্রঃ—৷ [*পাঠান্তর—কৃতিনঃ; † পরং ক্ষীণোঽয়ং তে নিরতিশয়দীনাধমঃ সুতঃ]॥৩


হে জননি, পৃথিবীতে তোমার বহু সরলচিত্ত সন্তান আছে; কিন্তু তাহাদের মধ্যে আমি তোমার অতি অস্থিরচিত্ত পুত্র; আমার পক্ষে তোমাকে ঐরূপে ত্যাগ করা অস্বাভাবিক নহে, কিন্তু তোমার পক্ষে তাহা হইতে পারে না; কুপুত্র হয়তো জন্মিতে পারে, ইত্যাদি৷৩


জগন্মাতর্মাতস্তব চরণসেবা ন রচিতা

ন বা দত্তং দেবি দ্রবিণমপি ভূয়স্তব ময়া৷

তথাপি ত্বং স্নেহং ময়ি নিরুপমং যৎ প্রকুরুষে

কুপুত্রো জায়েত ক্বচিদপি কুমাতা ন ভবতি॥৪


[হে] জগৎ-মাতঃ (জগজ্জননি) মাতঃ, তব (তোমার) চরণ-সেবা [ময়া] ন রচিতা (আমার দ্বারা করা হয় নাই); বা (অথবা) [হে] দেবি, ময়া (আমার দ্বারা) ভূয়ঃ (প্রচুর) দ্রবিণম্ অপি (ধনরত্নও) তব (তোমায়) ন দত্তং (দেওয়া হয় নাই); তথাপি ত্বং (তুমি) ময়ি (আমার প্রতি) [এমন] স্নেহং প্রকুরুষে (করিতেছ) যৎ (যাহা) নিরুপমং (অতুলনীয়); কুপুত্রঃ—॥৪


হে জগজ্জননি, হে মা, আমার দ্বারা তোমার চরণসেবা হয় নাই; অথবা হে দেবী, আমি তোমায় প্রচুর ধনরত্নও প্রদান করি নাই; তথাপি তুমি আমার প্রতি নিরুপম স্নেহ প্রকাশ করিতেছ; কুপুত্র হয়তো জন্মিতে পারে, কিন্তু কুমাতা তো কখনও হয় না৷৪



পরিত্যক্তা দেবা বিবিধবিধিসেবাকুলতয়া*

ময়া পঞ্চাশীতেরধিকমুপনীতে তু বয়সি৷

ইদানীং মে মাতস্তব যদি কৃপা নাপি ভবিতা

নিরালম্বো লম্বোদরজননি কং যামি শরণম্॥৫


বিবিধ-বিধি-সেবা-আকুলতয়া (বহু শাস্ত্রবিহিত সেবাবিধিদ্বারা কিংকর্তব্যবিমূঢ়তা- হেতু) ময়া (আমার দ্বারা) দেবাঃ (দেবগণ) পরিত্যক্তাঃ (পরিত্যক্ত হইয়াছেন); তু (কিন্তু) ইদানীং (এখন) পঞ্চ-অশীতে (পঁচাশীর) অধিকম্ (অধিক) বয়সি উপনীতে (বয়স হইলেও), মে (আমার প্রতি) [হে] মাতঃ, তব (তোমার) কৃপা (দয়া) যদি অপি (যদিই বা) ন ভবিতা (না হয়) [তবে] [হে] লম্বোদরজননি (গণেশজননি), নিরালম্ব (আশ্রয়হীন আমি) কং [কাহাকে] শরণং যামি (আশ্রয় করিব)? [* পাঠান্তর—বিবিধবিধসেবাকুলতয়া]॥৫


বহুপ্রকার আচার ও সেবাবিধির দ্বারা কিংকর্তব্যবিমূঢ় হইয়া আমি দেবগণকে ত্যাগ করিয়াছি; কিন্তু এখন আমার বয়স পঞ্চাশীতির অধিক হইয়াছে; হে মা, এখনও যদি আমার প্রতি তোমার কৃপা না হয়, তবে হে গণেশজননি, আশ্রয়হীন আমি কাহার শরণ লইব?৫


শ্বপাকো জল্পাকো ভবতি মধুপাকোপমগিরা

নিরাতঙ্কো রঙ্কো বিহরতি চিরং কোটিকনকৈঃ৷

তবাপর্ণে কর্ণে বিশতি মনুবর্ণে ফলমিদং 

জনঃ কো জানীতে জননি জপনীয়ং জপবিধৌ॥৬


শ্ব-পাকঃ (কুক্কুরভোজী ব্যক্তিও) মধু-পাকা-উপম-গিরা (মধুপাকা [একপ্রকার মিষ্ট ফল] সদৃশ [অথবা পাক=সরল] বাক্যাবলীর দ্বারা) জল্পাকঃ (বহুভাষী) ভবতি (হইয়া) থাকে), রঙ্কঃ (নিঃস্ব ব্যক্তি) কোটি-কনকৈঃ (কোটি সুবর্ণসহ) চিরং (দীর্ঘকাল) নিরাতঙ্কঃ (নির্ভয়ে) বিহরতি (বিহার করে)—[হে] অপর্ণে, তব (তোমার) মনু-বর্ণে (মন্ত্রবর্ণ) কর্ণে (কর্ণে) বিশতি (প্রবেশ করিলেই) ইদং ফলম্ (এই ফল হয়); [হে] জননি, জপ-বিধৌ (জপ করিলে) জপনীয়ং (যে জপফল হয়) [তাহ] কঃ জনঃ (কোন্ ব্যক্তি) জানীতে (জানে)?৬


কুক্কুরভোজী ব্যক্তিও মধুপাকাসদৃশ বহু সুমিষ্ট বাক্য বলিয়া থাকে, নিঃস্বব্যক্তি কোটিসুবর্ণাধিকারী হইয়া দীর্ঘকাল নির্ভয়ে বিহার করে,—হে অপর্ণে, তোমার মন্ত্রবর্ণ কর্ণে প্রবেশ করিলেই এইরূপ ফল হয়; জপ করিলে যে কি ফল হয় তাহা কে বলিতে পারে?৬


চিতাভস্মালেপো গরলমশনং দিক্‌পটধরো

জটাধারী কণ্ঠে ভুজগপতিহারঃ পশুপতিঃ৷

কপালী ভূতেশো ভজতি জগদীশৈকপদবীং

ভবানি ত্বৎপাণিগ্রহণপরিপাটীফলমিদম্॥৭


গরলম্ অশনং (বিষ যাঁহার ভক্ষ্য) [যিনি] চিতা-ভস্ম-আলেপ (শ্মশানভস্মে ভূষিত) দিক্-পট-ধরঃ (দিগ্‌বস্ত্রপরিহিত, উলঙ্গ) জটা-ধারী, কণ্ঠে ভুজগ-পতি-হারঃ (সর্পরাজের মালাযুক্ত), কপালী (খর্পররূপ পাত্রধারী) ভূত-ঈশঃ (ভূতপতি) [সেই] পশুপতিঃ [যে] জগৎ-ঈশ-এক-পদবীং (অদ্বিতীয় জগদীশ্বর পদবী) ভজতি (প্রাপ্ত হইয়াছেন) [হে] ভবানি, ইদম্ (ইহা) ত্বৎ-পাণি-গ্রহণ-পরিপাটী-ফলম্ (তোমার হস্তগ্রহণের [বিবাহের] নৈপুণ্য-বশতঃই হইয়াছে)॥৭


বিষভোজী, শ্মশানভস্মে ভূষিত, দিগম্বর, জটাধারী, কণ্ঠে সর্পমালা-পরিহিত, কপালী, ভূতপতি, পশুপতিও যে অদ্বিতীয় জগদীশ্বরত্ব প্রাপ্ত হইয়াছেন—হে ভবানি, ইহা তোমার হস্তগ্রহণরূপ নৈপুণ্যবশতঃই হইয়াছে৷৭


ন মোক্ষস্যাকাঙ্ক্ষা ন চ বিভববাঞ্ছাঽপি চ ন মে

ন বিজ্ঞানাপেক্ষা শশিমুখি সুখেচ্ছাঽপি ন পুনঃ৷

অতস্ত্বাং সংযাচে জননি জননং যাতু মম বৈ

মৃড়ানী রুদ্রাণী শিব শিব ভবানীতি জপতঃ॥৮


মে (আমার) মোক্ষস্য (মুক্তির) আকাঙ্ক্ষা (বাসনা) ন (নাই) চ (এবং) বিভব-বাঞ্ছা অপি চ (ধনসম্পত্তির ইচ্ছাও) ন, [হে] শশি-মুখি (চন্দ্রবদনা) বিজ্ঞান-অপেক্ষা (জ্ঞানোদ্ভবের অপেক্ষা) ন, পুনঃ (অথবা) ন সুখ-ইচ্ছা অপি (সুখবাসনাও)় অতঃ (সুতরাং) জননি, ত্বাং সংযাচে (তোমার নিকট প্রার্থনা করি যে) মৃড়ানী, রুদ্রাণী, শিব, শিব, ভবানী ইতি (এইরূপ) জপতঃ বৈ (জপ করিতে করিতেই) মম (আমার) জননং (জীবন) যাতু (অতিবাহিত হউক)॥৮


হে শশিমুখি, আমার মুক্তির আকাঙ্ক্ষা নাই এবং ধনসম্পত্তির ইচ্ছাও নাই, জ্ঞানলাভের অপেক্ষা নাই অথবা সুখবাসনাও নাই; সুতরাং হে জননি, তোমার নিকট প্রার্থনা করিতেছি যেন আমার এই জীবন ‘মৃড়ানী, রুদ্রাণী, শিব, শিব, ভবানী’—এইরূপ জপ করিতে করিতে অতিবাহিত হয়৷৮


নারাধিতাঽসি বিধিনা বিবিধোপচারৈঃ

কিং রুক্ষচিন্তনপরৈর্ন কৃতং বচোভিঃ৷

শ্যামে ত্বমেব যদি কিঞ্চন ময্যনাথে

ধৎসে কৃপামুচিতমম্ব পরং তবৈব॥৯


বিধিনা (যথাবিধি) বিবিধ-উপচারৈঃ (বহুপ্রকার পূজাসামগ্রী দ্বারা) আরাধিতা (পূজিতা) ন অসি (হও নাই); রুক্ষ-চিন্তন-পরৈঃ (নীরস চিন্তার অনুযায়ী) বচোভিঃ (বাক্য [তর্ক] সমূহের দ্বারা) কিং (কি অকার্যই) ন কৃতং (না করিয়াছি)! [েহ] শ্যামে, অনাথে (অনাথ) ময়ি (আমার প্রতি) ত্বম্ এব (তুমিই একমাত্র) যদি কৃপাম্ (কৃপা) কিংচন (অল্পমাত্রও) ধৎসে (ধারণ কর) [তবে] [হে] অম্ব (মা), [তাহা] তব এব (তোমারই পক্ষে) পরম্ উচিতম্ (সমুচিত হইবে)॥৯


বিধিপূর্বক বিবিধ সামগ্রী দ্বারা তোমার পূজা করি নাই; ভক্তিহীন চিন্তার অনুগামী বাক্যে (তর্কে) রত থাকিয়া আমি কি অকার্যই না করিয়াছি! হে শ্যামা, অনাথ আমার প্রতি একমাত্র তুমিই যদি অল্পপরিমাণ কৃপা কর, তবে মা,—তাহা তোমারই পক্ষে সমুচিত হইবে৷৯


আপৎসু মগ্নঃ স্মরণং ত্বদীয়ং, করোমি দুর্গে করুণার্ণবেশি৷

নৈতচ্ছঠত্বং মম ভাবয়েথাঃ, ক্ষুধাতৃষার্তা জননীং স্মরন্তি॥১০


[হে] দুর্গে, করুণা-অর্ণব-ঈশি (দয়াসিন্ধুর ঈশ্বরি) আপৎসু (বিপদসমূহে) মগ্ন (নিমজ্জিত) [আমি] ত্বদীয়ং স্মরণং (তোমার স্মরণ) করোমি (করিতেছি); এতৎ (ইহাকে) মম (আমার) শঠত্বং (শঠতা) ভাবয়েথাঃ (মনে করিও না), ক্ষুধা-তৃষার্তাঃ (ক্ষুধা এবং তৃষ্ণায় পীড়িত [সন্তানগণ]) জননীং (মাতাকেই) স্মরন্তি (স্মরণ করে)॥১০


হে দুর্গে, হে কৃপাপারাবারেশ্বরি, বিপদে মগ্ন হইয়া আমি তোমায় স্মরণ করিতেছি; ইহা আমার শঠতা মনে করিও না,—ক্ষুধা ও তৃষ্ণায় কাতর সন্তান মাতাকেই স্মরণ করে৷১০


জগদম্ব বিচিত্রমত্র কিং, পরিপূর্ণা করুণাঽস্তি চেন্ময়ি৷

অপরাধপরম্পরাবৃতং, ন হি মাতা সমুপেক্ষতে সুতম্॥১১


জগৎ-অম্ব (হে জগজ্জননি), ময়ি চেৎ (যদি) পরিপূর্ণা (সম্পূর্ণ) করুণা অন্তি (কৃপা হয়) [তাহা হইলে] অত্র (ইহাতে) কিং বিচিত্রম্ (আশ্চর্য হইবার কি আছে)? অপরাধ-পরম্পরা-আবৃতং (শত শত দোষে দুষ্ট) সুতম্ (সন্তানকে) মাতা (জননী) ন হি সমুপেক্ষতে (কখনোই উপেক্ষা করেন না)॥১১


হে জগন্মাতা, আমার প্রতি যদি তোমার পূর্ণ কৃপা হয় তাহা হইলে আর বিচিত্র কি? শত শত অপরাধে অপরাধী সন্তানকেও মাতা কখনোই উপেক্ষা করেন না৷১১


মৎসমঃ পাতকী নাস্তি, পাপঘ্নী ত্বৎসমা ন হি৷

এবং জ্ঞাত্বা মহাদেবি, যথাযোগ্যং তথা কুরু॥১২


মৎ-সমঃ (আমার তুল্য) পাতকী (পাপকারী) ন অস্তি (নাই), ত্বৎ-সমা (তোমার তুল্য) পাপঘ্নী (পাপ-বিনাশিনী) ন হি (অবশ্যই নাই) [হে] মহাদেবি, এবং (এইরূপ) জ্ঞাত্বা (জানিয়া) যথা-যোগ্যং (যেরূপ উচিত হয়) তথা (সেইরূপ) কুরু (করো)॥১২


আমার তুল্য পাপাচারী নাই, তোমার তুল্য পাপনাশিনীও নাই,—হে মহাদেবী, এইরূপ জানিয়া যাহা উচিত তাহাই কর৷১২



[26]                ১ এই স্তোত্রের শ্লোকসংখ্যা ও ক্রম সম্বন্ধে মতভেদ আছে৷ নির্ণয়সাগর প্রেস, বেঙ্কটেশ্বর প্রেস, উপনিষদ্ কার্যালয় (মহেশচন্দ্র পাল), বসুমতী কার্যালয়, সারদাপ্রসাদ বিদ্যাভূষণ প্রভৃতি অনেকের অনুমোদিত দ্বাদশ শ্লোক এখানে গৃহীত হইল৷ কোনো কোনো পুস্তকে ইহা দুর্গাপরাধক্ষমাপনস্তোত্র নামে প্রসিদ্ধ, উহা সপ্তদশ শ্লোকাত্মক৷


2.44 ভবান্যষ্টকম্

ন তাতো ন মাতা ন বন্ধুর্ন নপ্তা

ন পুত্রো ন পুত্রী ন ভৃত্যো ন ভর্তা৷

ন জায়া ন বিদ্যা ন বৃত্তির্মমৈব

গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥১


মম (আমার) ন তাতঃ (পিতা নাই), ন মাতা, ন বন্ধুঃ, ন নপ্তা (পৌত্র নাই), ন পুত্রঃ, ন পুত্রী (দুহিতা নাই), ন ভৃত্যঃ (চাকর নাই), ন ভর্তা (প্রভু নাই), ন জায়া (স্ত্রী নাই), ন বিদ্যা, ন বৃত্তিঃ (জীবিকার উপায় নাই); ভবানি (হে ভবানি) ত্বং গতিঃ (তুমিই আমার গতি) ত্বং গতিঃ, ত্বম্ একা এব (তুমিই একমাত্র আমার গতি)॥১


আমার পিতা নাই, মাতা নাই, বন্ধু নাই, পৌত্র নাই, পুত্র নাই, কন্যা নাই, ভৃত্য নাই, ভর্তা নাই, স্ত্রী নাই, বিদ্যা নাই, জীবিকা নাই; হে ভবানি, তুমিই আমার গতি, একমাত্র তুমিই গতি৷ ১


ভবাব্ধাবপারে মহাদুঃখভীরুঃ

প্রপন্নঃ প্রকামী প্রলোভী প্রমত্তঃ৷

কুসংসারপাশপ্রবদ্ধঃ সদাঽহং

গতিস্ত্বং গতিস্ত্বং তমেকা ভবানি॥২


অপারে (কুলহীন) ভব-অব্ধৌ (সংসার-সাগরে) অহং (আমি) সদা (সর্বদাই) মহাদুঃখ-ভীরুঃ (মহাদুঃখে ভীত), প্রকামী (বাসনাগ্রস্ত), প্রলোভী (লোভযুক্ত), প্রমত্তঃ (বুদ্ধিশূন্য) কু-সংসার-পাশ-প্রবদ্ধঃ (কুৎসিত সংসারবন্ধনে বদ্ধ হইয়া) প্রপন্নঃ (তোমার নিকট শরণের জন্য আগত হইয়াছি); গতিস্ত্বম্—॥২


অপার সংসারসাগরে আমি সর্বদাই মহাদুঃখে ভীত; আমি বাসনাগ্রস্ত, লোভযুক্ত, বুদ্ধিশূন্য এবং কুৎসিত সংসারবন্ধনে আবদ্ধ হইয়া তোমার শরণাগত হইয়াছি; হে ভবানি-৷ ২


ন জানামি দানং ন চ ধ্যানযোগং

ন জানামি তন্ত্রং ন চ স্তোত্রমন্ত্রম্৷

ন জানামি পূজাং ন চ ন্যাসযোগং

গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥৩


[আমি] দানং (দান) ন জানামি (জানি না), ধ্যান-যোগং চ ন (ধ্যানযোগও জানি না), তন্ত্রং (তন্ত্র) ন জানামি, স্তোত্র-মন্ত্রম্ (স্তোত্র ও মন্ত্র) চ ন, পূজাং (পূজা) ন জানামি, ন্যাস-যোগং (সন্ন্যাসযোগ) চ ন, গতিস্ত্বম্—॥৩


আমি দান ও ধ্যানযোগ জানি না; তন্ত্র, মন্ত্র, স্তোত্র এবং পূজা জানি না; সন্ন্যাসযোগও জানি না; হে ভবানি—৷৩


ন জানামি পুণ্যং ন জানামি তীর্থং

ন জানামি মুক্তিং লয়ং বা কদাচিৎ৷

ন জানামি ভক্তিং ব্রতং বাঽপি মাত-

র্গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥৪


মাতঃ (মা) [আমি] কদাচিৎ (কখনও) পুণ্যং ন জানামি, তীর্থং ন জানামি, মুক্তিং ন জানামি, বা লয়ং (চিত্তবৃত্তির নিরোধরূপ যোগ) [জানি ন], ভক্তিং ন জানামি, বা ব্রতম্ অপি (ব্রতও) [জানি ন], গতিস্ত্বম্—॥৪


মা, আমি কখনও পুণ্য জানি না, তীর্থ জানি না, মুক্তি জানি না, চিত্তবৃত্তি-নিরোধ জানি না, অথবা ব্রতও জানি না; হে ভবানি—৷৪


কুকর্মী কুসঙ্গী কুবুদ্ধিঃ কুদাসঃ

কুলাচারহীনঃ কদাচারলীনঃ৷

কুদৃষ্টিঃ কুবাক্যপ্রবন্ধঃ সদাঽহং

গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥৫


অহং (আমি) সদা কু-কর্মী, কু-সঙ্গী, কু-বুদ্ধিঃ, কু-দাসঃ (কুৎসিত ব্যক্তির দাস কুল-আচার-হীনঃ, কদাচার-লীনঃ, কু-দৃষ্টিঃ (কুৎসিত বিষয়ে অভিনিবিষ্ট), কুবাক্য-প্রবন্ধঃ (এবং কুবাক্য-প্রয়োগে তৎপর); গতিস্ত্বম্—॥৫


আমি সর্বদাই কুকর্মে রত, কুসঙ্গে মগ্ন, কুবুদ্ধিপূর্ণ, কুজনের দাস,  কুলহীন, আচারহীন, কদাচারশীল, কুৎসিত বিষয়ে অভিনিবিষ্ট এবং কুবাক্যে তৎপর; হে ভবানি—৷৫


প্রজেশং রমেশং মহেশং সুরেশং

দিনেশং নিশীথেশ্বরং বা কদাচিৎ৷

ন জানামি চান্যং সুরাণাং শরণ্যে

গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥৬


শরণ্যে (হে শরণদায়িকে) [আমি] কদাচিৎ (কখনও) প্রজা-ঈশং (ব্রহ্মা), রমা-ঈশং (বিষ্ণু), মহা-ঈশং (শিব), সুর-ঈশং (ইন্দ্র), দিন-ঈশং (সূর্য), নিশীথ-ঈশ্বরং (চন্দ্র) বা সুরাণাং (দেবগণের মধ্যে) অন্যং চ (অপর কাহাকেও) কদাচিৎ (কখনও) ন জানামি; গতিস্ত্বম্—॥৬


হে শরণ্যে, আমি প্রজাপতি, বিষ্ণু, শিব, ইন্দ্র, সূর্য বা চন্দ্রকে অথবা দেবগণমধ্যে অপর কাহাকেও কখনও জানি না; হে ভবানি—৷৬


বিবাদে বিষাদে প্রমাদে প্রবাসে

জলে বাঽনলে পর্বতে শত্রুমধ্যে৷

অরণ্যে শরণ্যে সদা মাং প্রপাহি

গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥৭


শরণ্যে (হে প্রপন্নপালিকে) মাং (আমাকে) বিবাদে, বিষাদে (শোকে), প্রমাদে (ভ্রমে), প্রবাসে, জলে, অনলে (অগ্নিমধ্যে), পর্বতে, শত্রুমধ্যে বা অরণ্যে সদা (সর্বদা) প্রপাহি (প্রকৃষ্টরূপে রক্ষা করো); গতিস্ত্বম্—॥৭


হে শরণ্যে, আমাকে বিবাদে, বিষাদে, প্রমাদে, প্রবাসে, জলে, অনলে, পর্বতে, শত্রুমধ্যে বা অরণ্যে সর্বদা রক্ষা করো; হে ভবানি—৷৭


অনাথো দরিদ্রো জরারোগযুক্তো

মহাক্ষীণদীনঃ সদা জাড্যবক্ত্রঃ৷

বিপত্তৌ প্রবিষ্টঃ প্রণষ্টঃ সদাঽহং

গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি॥৮


অহং (আমি) সদা (সর্বদা) অনাথঃ (নায়কশূন্য), দরিদ্রঃ জরা-রোগ-যুক্তঃ (জরাজীর্ণ ও রোগগ্রস্ত), মহা-ক্ষীণ-দীনঃ (অতি ক্ষীণ ও দীন), জাড্য-বক্ত্রঃ (স্তোত্রাদিবিষয়ে অপারগ) সদা (সর্বদা) বিপত্তৌ (বিপদে) প্রবিষ্টঃ (পতিত), প্রণষ্টঃ (সর্বপ্রকারে সমস্ত হারাইয়াছি), গতিস্ত্বম্—॥৮


আমি সদাই অনাথ, দরিদ্র, জীর্ণ, রোগগ্রস্ত, অতি ক্ষীণ, দীন, বাক্যে অপারগ, সর্বদা বিপদে মগ্ন এবং সর্বপ্রকারে বিনষ্ট হইয়াছি; হে ভবানি—৷৮









2.45 শ্রীদুর্গাস্তবরাজঃ

নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে

নমস্তে জগদ্ব্যাপিকে বিশ্বরূপে৷

নমস্তে জগদ্বন্দ্যপাদারবিন্দে

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥১


[হে] শরণ্যে (তুমি সকলের আশ্রয়দাত্রি), শিবে (মঙ্গলবিধায়িনি), সানুকম্পে (দয়াময়ি), তে (তোমাকে) নমঃ (নমস্কার) [হে] জগৎ-ব্যাপিকে, বিশ্বরূপে তে নমঃ [হে] জগৎ-বন্দ্য-পাদ-অরবিন্দে (বিশ্বের সকলে তোমার চরণকমলের পূজা করে), তে নমঃ; [হে] জগত্তারিণি তে নমঃ, [হে] দুর্গে, ত্রাহি (তুমি ত্রাণ করো)॥১


হে শরণ্যে, হে শিবে, হে দয়াময়ি, তোমায় নমস্কার; হে জগদ্ব্যাপিকে, হে বিশ্বরূপে, তোমায় নমস্কার; বিশ্বের সকলে তোমার চরণপদ্মের পূজা করে, তোমায় নমস্কার; হে জগত্তারিণি, তোমায় নমস্কার; হে দুর্গে, তুমি ত্রাণ করো৷১


নমস্তে জগচ্চিন্ত্যমানস্বরূপে

নমস্তে মহাযোগিনি জ্ঞানরূপে৷

নমস্তে সদানন্দনন্দস্বরূপে

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥২


[হে] জগৎ-চিন্ত্যমান-স্বরূপে (জগৎসৃষ্টি-রূপ কার্য দ্বারা তোমার স্বরূপ অনুমিত হয়) তে নমঃ, [হে] মহাযোগিনি, জ্ঞানরূপে তে নমঃ; [হে] সদানন্দ-নন্দ-স্বরূপে (তুমি সদানন্দ শিবের আনন্দ-স্বরূপা) তে নমঃ; নমস্তে—॥২


সৃষ্টিনৈপুণ্যের দ্বারা তোমার স্বরূপ অনুমিত হয়, তোমায় নমস্কার; হে মহাযোগিনি, হে জ্ঞানস্বরূপিণি, তোমায় নমস্কার; তুমি সদানন্দের আনন্দ-স্বরূপা, তোমায় নমস্কার; হে জগত্তারিণি—৷২


অনাথস্য দীনস্য তৃষ্ণাতুরস্য,

ক্ষুধার্তস্য ভীতস্য বদ্ধস্য জন্তোঃ৷

ত্বমেকা গতির্দেবি নিস্তারকর্ত্রী,

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৩


[হে] দেবি, অনাথস্য (অনাথ), দীনস্য (দীন), তৃষ্ণা-আতুরস্য (তৃষ্ণার্ত), ক্ষুধার্তস্য (ক্ষুধিত), ভীতস্য (ভীত), বদ্ধস্য (বদ্ধ), জন্তোঃ (জীবের) ত্বম্ (তুমি) একা গতিঃ (আশ্রয়) [ও] নিস্তার-কর্ত্রী (নিস্তারকারিণী); নমস্তে—॥৩


হে দেবি, অনাথ, দীন, তৃষ্ণাতুর, ক্ষুধিত, ভীত ও বদ্ধ জীবের তুমিই একমাত্র গতি ও নিস্তারিণী; হে জগত্তারিণি—৷ ৩


অরণ্যে রণে দারুণে শত্রুমধ্যে-

ঽনলে সাগরে প্রান্তরে রাজগেহে৷

ত্বমেকা গতির্দেবি নিস্তারহেতু-

র্নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৪


[হে] দেবি, অরণ্যে, দারুণে রণে (ভীষণ যুদ্ধে) শত্রুমধ্যে, অনলে (অগ্নিতে), সাগরে, প্রান্তরে (জনহীন পথে), রাজগেহে (রাজবাটিতে) ত্বম্ একা গতিঃ, নিস্তার-হেতুঃ (নিস্তারের কারণ); নমস্তে—॥৪


হে দেবি, অরণ্যে, ভীষণ সমরে, শত্রুমধ্যে, অনলে, সাগরে, প্রান্তরে এবং রাজদ্বারে তুমিই একমাত্র গতি ও নিস্তারহেতু;—৷৪


অপারে মহাদুস্তরেঽত্যন্তঘোরে,

বিপৎসাগরে মজ্জতাং দেহভাজাম্৷

ত্বমেকা গতির্দেবি নিস্তারনৌকা,

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৫


[হে] দেবি, অপারে (কুলহীন), মহা-দুস্তরে (অতি দুরতিক্রমণীয়), অত্যন্ত ঘোরে (অতি ভয়ানক) বিপৎ-সাগরে মজ্জতাং (ডুবিতেছে এইরূপ) দেহ-ভাজাম্ (শরীরধারী জীবের) ত্বম্ একা গতিঃ, নিস্তার-নৌকা (উদ্ধারের তরণী); নমস্তে—॥৫


হে দেবী, অপার দুরতিক্রমণীয়, অতি ঘোর, বিপদ-সমুদ্রে যাহারা ডুবিতেছে সেই জীবদের তুমিই একমাত্র গতি,—তুমিই তাহাদের উদ্ধারের তরণীস্বরূপ;—৷৫


নমশ্চণ্ডিকে চণ্ডদোর্দণ্ডলীলা-

সমুৎখণ্ডিতাখণ্ডলাশেষভীতে৷

ত্বমেকা গতির্বিঘ্নসন্দোহহন্ত্রী,

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৬


[হে] চণ্ড-দোর্দণ্ডলীলা-সমুৎখণ্ডিত-আখণ্ডল-অশেষ-ভীতে (তুমি প্রচণ্ড বাহুবলে অবলীলাক্রমে ইন্দ্রের অশেষ ভয় নিঃশেষিত করিয়াছ) [হে] চণ্ডিকে, নমঃ; ত্বম্ একা গতিঃ, বিঘ্ন-সন্দোহ-হন্ত্রী (নিখিল বিঘ্নের নাশিনী); নমস্তে—॥৬


তুমি প্রচণ্ড বাহুবলে অবলীলাক্রমে ইন্দ্রের অশেষ ভয় নিঃশেষ করিয়াছ, হে চণ্ডিকে, তোমায় নমস্কার; তুমিই একমাত্র গতি এবং অখিল বিঘ্নের বিনাশিনী—৷৬


ত্বমেকাজিতারাধিতা সত্যবাদি-

ন্যমেয়াজিতাঽক্রোধনা ক্রোধনিষ্ঠা৷

ইড়া পিঙ্গলা ত্বং সুষুম্না চ নাড়ী,

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৭


ত্বম্ একা (তুমিই একমাত্র) অজিত-আরাধিতা (নারায়ণপূজিতা), সত্যবাদিনী অমেয়া (অনন্তা) অজিতা (অপরাজিতা), অক্রোধনা (ক্রোধহীনা), ক্রোধনিষ্ঠা (ক্রোধশীলা); ত্বম ইড়া, পিঙ্গলা চ সুষুম্না নাড়ী; নমস্তে—॥৭


তুমিই নারায়ণপূজিতা, সত্যবাদিনী, অমেয়া, অদ্বিতীয়া, অজেয়া, ক্রোধহীনা ও ক্রোধশীলা; তুমিই ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ী;—৷৭


নমো দেবি দুর্গে শিবে ভীমনাদে,

সরস্বত্যরুন্ধত্যমোঘস্বরূপে৷

বিভূতিঃ শচী কালরাত্রিঃ সতী ত্বং,

নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে॥৮


[হে] দেবি, দুর্গে, শিবে ভীম-নাদে (ভীমনিনাদিনি), [হে] সরস্বতী-অরুন্ধতী-অমোঘ-স্বরূপে (তুমি বাক্‌শক্তি [জ্ঞান], কুণ্ডলিনীশক্তি ও অমোঘ ফলস্বরূপিণী) নমঃ (নমস্কার); ত্বং (তুমি) বিভূতিঃ (ঐশ্বর্য), শচী (সহায়স্বরূপিণী) কালরাত্রিঃ (মহাপ্রলয়-রূপিণী) সতী (সত্যস্বরূপা); নমস্তে—॥৮


হে দেবি, হে দুর্গে, হে শিবে, হে ভীমনিনাদিনি, তুমি বাক্‌শক্তি, তুমি কুণ্ডলিনী, তুমি অমোঘফলস্বরূপিণী, তোমায় নমস্কার; তুমি ঐশ্বর্য, তুমি সহায়রূপিণী, তুমি প্রলয়ান্ধকার, তুমি সত্যস্বরূপা;—।৮


শরণমসি সুরাণাং সিদ্ধবিদ্যাধরাণাং,

মুনিদনুজনরাণাং ব্যাধিভিঃ পীড়িতানাং৷

নৃপতিগৃহগতানাং দস্যুভিরাবৃতানাং,

ত্বমসি শরণমেকা দেবি দুর্গে প্রসীদ॥৯


[তুমি] সুরাণাং (দেবগণের), সিদ্ধ-বিদ্যাধরাণাং (সিদ্ধ ও বিদ্যাধরদিগের) শরণম্ অসি (আশ্রয়) মুনি-দনুজ-নরাণাং (মুনি, অসুর ও মানুষের), ব্যাধিভিঃ পীড়িতানাং (ব্যাধিসমূহের দ্বারা পীড়িতদের), নৃপতি-গৃহ-গতানাং (রাজবাটীতে উপস্থিত ব্যক্তিগণের), দস্যুভিঃ আবৃতানাং (দস্যুগণের দ্বারা পরিবৃত লোকসমূহের) ত্বম্ একা শরণম্ অসি; হে দেবি, দুর্গে, প্রসীদ (তুমি প্রসন্না হও)॥৯


তুমি দেবগণের এবং সিদ্ধ ও বিদ্যাধরগণের আশ্রয়; মুনি, অসুর ও মানুষের, ব্যাধিপীড়িতদিগের, অভিযুক্ত ব্যক্তিদিগের এবং দস্যুপরিবৃত ব্যক্তিদিগের তুমিই একমাত্র শরণ; হে দেবি, হে দুর্গে, তুমিই প্রসন্না হও৷৯


ইদং স্তোত্রং ময়া প্রোক্তমাপদুদ্ধারহেতুকম্৷

ত্রিসন্ধ্যমেকসন্ধ্যাং বা পঠনাদেব সঙ্কটাৎ॥১০

মুচ্যতে নাত্র সন্দেহো ভুবি স্বর্গে রসাতলে৷

সমস্তশ্লোকমেকং বা যঃ পঠেৎ ভক্তিতঃ সদা॥১১

স সর্বদুষ্কৃতিং তীর্ত্বা প্রাপ্নোতি পরমাং গতিম্৷

পঠনাদস্য দেবেশি কিং ন সিধ্যতি ভূতলে॥১২


ময়া প্রোক্তম্ ইদম্ আপদ্-উদ্ধার-হেতুকং স্তোত্রং ত্রিসন্ধ্যম্ একসন্ধ্যং বা পঠনাৎ এব ভূবি, স্বর্গে, রসাতলে সঙ্কটাৎ মুচ্যতে; অত্র ন সন্দেহঃ৷ যঃ সমস্ত-শ্লোকম্ একং বা সদা ভক্তিতঃ পঠেৎ, সঃ সর্ব দুষ্কৃতিং তীর্ত্বা পরমাং গতিং প্রাপ্নোতি৷ [হে] দেবেশি, অস্য পঠনাৎ ভূতলে কিং ন সিধ্যতি?১০-১২


মদুক্ত এই স্তোত্র বিপদুদ্ধারক৷ কেহ ইহা একসন্ধ্যা কিংবা ত্রিসন্ধ্যা পাঠ করিলেই স্বর্গ, মর্ত ও পাতালে সর্বপ্রকার বিপদ হইতে মুক্ত হয়—ইহা সুনিশ্চিত৷ যে ভক্তিপূর্বক সমস্ত স্তোত্র কিংবা একটিমাত্র শ্লোক সর্বদা পাঠ করে, সে সর্বপাপ হইতে বিমুক্ত হইয়া পরম গতি লাভ করে৷ হে দেবি, ইহার পাঠে পৃথিবীতে কোন্ ফল না লাভ হয়?১০-১২








2.46 মহালক্ষ্ম্যষ্টকম্

ইন্দ্র উবাচ


নমস্তেঽস্তু মহামায়ে শ্রীপীঠে সুরপূজিতে৷

শঙ্খচক্রগদাহস্তে মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥১


ইন্দ্রঃ উবাচ (বলিলেন)—শ্রীপীঠে (হে সৌভাগ্যনিলয়া), সুরপূজিতে (দেবগণের দ্বারা পূজিতা), মহামায়ে (মহামায়াস্বরূপা) তে (তোমায়) নমঃ অস্তু (নমস্কার) শঙ্খ-চক্র-গদা-হস্তে (হস্তে শঙ্খ, চক্র ও গদা-ধারিণী) মহালক্ষ্মীঃ তে নমঃ অস্তু॥১


ইন্দ্র বলিলেন—হে সৌভাগ্যনিলয়া, সুরপূজিতা, মহামায়া, তোমায় নমস্কার; হে শঙ্খচক্রগদাধারিণি মহালক্ষ্মী, তোমায় নমস্কার৷১


নমস্তে গরুড়ারূঢ়ে কোলাসুরভয়ঙ্করি৷

সর্বপাপহরে দেবি মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥২


কোল-অসুর-ভয়ঙ্করি (হে কোলাসুরের ভয়-উৎপাদিনি) গরুড়ারূঢ়ে (গরুড় পৃষ্ঠে আরোহিতা) তে নমঃ সর্বপাপহরে দেবী মহালক্ষ্মীঃ—॥২


হে কোলাসুর-নাশিনি, গরুড়ারূঢ়, তোমায় নমস্কার৷ হে সর্বপাপহরা দেবি মহালক্ষ্মী, তোমায় নমস্কার৷২


সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্টভয়ঙ্করি৷

সর্বদুঃখহরে দেবি মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥৩


[হে] সর্বজ্ঞে (সর্বজ্ঞ) সর্ববরদে (সর্ববরপ্রদায়িনি) সর্ব-দুষ্ট-ভয়ঙ্করি, সর্ব-দুঃখ-হরে (সকল দুঃখের বিনাশিনি) দেবি (দেবি) মহালক্ষ্মীঃ—॥৩


সর্বজ্ঞা, সর্ববরদা, সর্বদুষ্টবিনাশিনী, সর্বদুঃখহরা দেবী—৷৩


সিদ্ধিবুদ্ধিপ্রদে দেবি ভুক্তিমুক্তিপ্রদায়িনি৷

মন্ত্রমূর্তে সদা দেবি মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥৪


[হে] সিদ্ধি-বুদ্ধি-প্রদে (সিদ্ধি ও বুদ্ধি-প্রদায়িনি) দেবি, ভুক্তি-মুক্তি-প্রদায়িনি (ভোগ ও মোক্ষবিধায়িনি) সদা মন্ত্রমূর্তে (মন্ত্রই যাঁহার শরীর এইরূপ) দেবি—॥৪


সিদ্ধিবুদ্ধিপ্রদা ও ভোগমুক্তিপ্রদায়িনী, সদা মন্ত্রমূর্তি, দেবী—৷৪


আদ্যন্তরহিতে দেবি আদ্যাশক্তে মহেশ্বরি৷

যোগদে যোগসম্ভূতে মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥৫


[হে] আদি-অন্ত-রহিতে (আদি এবং অন্তঃবিহীনা) দেবি আদ্যাশক্তে (আদ্যা-শক্তি) মহেশ্বরি (মহা ঐশ্বর্যশালিনি) যোগদে (যোগপ্রদায়িনি) যোগসম্ভুতে (যোগৈশ্বর্যস্বরূপিনি) মহালক্ষ্মীঃ তে নমঃ অস্তু॥৫


আদ্যন্তরহিতা, আদ্যাশক্তি, মহেশ্বরী, যোগদা, যোগসম্ভূতিস্বরূপা, দেবী—৷৫


স্থূলসূক্ষ্মমহারৌদ্রে মহাশক্তে মহোদয়ে৷ 

মহাপাপহরে দেবি মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥৬


[হে] স্থূল-সূক্ষ্ম-মহারৌদ্রে (স্থূল, সূক্ষ্মরূপিণি এবং মহাপ্রচণ্ডে) মহাশক্তে (মহাশক্তি-স্বরূপে) মহোদয়ে (মহা ঐশ্বর্যরূপিণি) মহাপাপ-হরে (মহাপাপবিনাশিনি) দেবি মহালক্ষ্মীঃ তে নমঃ অস্তু॥৬


স্থূল-সূক্ষ্ম-মহারৌদ্রা, মহাশক্তি, মহোদয়া, মহাপাপহরা, দেবী—৷৬


পদ্মাসনস্থিতে দেবি পরব্রহ্মস্বরূপিণি৷

পরমেশি জগন্মাতর্মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥৭


[হে] পদ্ম-আসন-স্থিতে (পদ্মাসনে আসীনা) দেবি, পরব্রহ্মস্বরূপিণি (পরব্রহ্মই যাঁহার স্বরূপ) পরমেশি (পরমেশ্বরস্বরূপিণি) জগন্মাতঃ (জগতের মাতা) মহালক্ষ্মীঃ—॥৭


পদ্মাসনে স্থিতা, পরব্রহ্মরূপিণী, পরমেশ্বরী, জগন্মাতা, দেবী—৷৭


শ্বেতাম্বরধরে দেবি নানালঙ্কারভূষিতে৷

জগৎস্থিতে জগন্মাতর্মহালক্ষ্মীর্নমোঽস্তু তে॥৮


[হে] শ্বেত-অম্বর-ধরে (শুভ্রবস্ত্রপরিহিতা) দেবি, নানা-অলঙ্কার-ভূষিতে (বিবিধ অলংকারে সজ্জিতা) জগৎস্থিতে (জগতের স্থিতিস্বরূপা) জগন্মাতঃ মহালক্ষ্মীঃ—॥৮


শ্বেতাম্বরধরা, নানা অলংকারে ভূষিতা, জগতের আধারভূতা, জগন্মাতা, দেবী, মহালক্ষ্মী তোমায় নমস্কার৷৮


মহালক্ষ্ম্যষ্টকস্তোত্রং যঃ পঠেদ্ ভক্তিমান্ নরঃ৷

সর্বসিদ্ধিমবাপ্নোতি মহালক্ষ্মীপ্রসাদতঃ॥৯


যঃ (যে) ভক্তিমান্ নরঃ (মনুষ্য) মহালক্ষ্মীঃ-অষ্টক-স্তোত্রং (মহালক্ষ্মী সম্বন্ধে অষ্ট-শ্লোকাত্মক স্তোত্র) পঠেৎ (পাঠ করে) মহালক্ষ্মী-প্রসাদত (মহালক্ষ্মীর অনুগ্রহে) সর্ব-সিদ্ধিম্ (সকল সিদ্ধি) অবাপ্নোতি (প্রাপ্ত হয়)॥৯


যে ভক্তিমান মনুষ্য মহালক্ষ্ম্যষ্টক স্তোত্র পাঠ করে, সে মহালক্ষ্মীর অনুগ্রহে সর্বসিদ্ধি প্রাপ্ত হয়৷৯









2.47 সরস্বতীধ্যানম্, সরস্বতীপ্রণামমন্ত্রঃ

ওঁ তরুণশকলমিন্দোর্বিভ্রতী শুভ্রকান্তিঃ 

কুচভরনমিতাঙ্গী সন্নিষণ্ণা সিতাব্জে৷

নিজকরকমলোদ্যল্লেখনীপুস্তকশ্রীঃ

সকলবিভবসিদ্ধ্যৈ পাতু বাগ্‌দেবতা নঃ॥


ওঁ ইন্দোঃ (চন্দ্রের) তরুণ-শকলম্ (নূতন কলা) বিভ্রতী (ধারিণী), শুভ্র-কান্তিঃ (শ্বেতবর্ণা), কুচ-ভর-নমিতাঙ্গী (স্তনভারে যাঁহার অঙ্গ অবনত), সিতাব্জে (শ্বেতপদ্মে) নন্নিষণ্ণা (উত্তমরূপে আসীনা), নিজ-কর-কমল-উদ্যৎ-লেখনী-পুস্তক-শ্রীঃ (নিজহস্ত-রূপ পদ্মে ধৃত লেখনী ও পুস্তকের দ্বারা শোভিতা) বাগ্‌দেবতা (বাগ্‌দেবী) সকল-বিভব-সিদ্ধ্যৈ (সকল ঐশ্বর্যসিদ্ধির জন্য) নঃ (আমাদিগকে) পাতু (রক্ষা করুন)৷


চন্দ্রের নূতন কলা-ধারিণী, শুভ্রকান্তি, কুচভরনমিতাঙ্গী, শ্বেত পদ্মাসনে আসীনা, হস্তে ধৃত লেখনী ও পুস্তকের দ্বারা শোভমানা বাগ্‌দেবী সকল বিভবপ্রাপ্তির জন্য আমাদিগকে রক্ষা করুন৷




ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ৷

বেদবেদাঙ্গবেদান্তবিদ্যাস্থানেভ্য এব চ॥১


ভদ্রকাল্যৈ (ভদ্রকালীকে) নিত্যং (সর্বদা) নমঃ (নমস্কার), সরস্বত্যৈ (সরস্বতীকে) নমঃ নমঃ (বারংবার নমস্কার), চ (এবং) বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্যঃ এব (চতুর্বেদ, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দঃ ও জ্যোতিষ এই ষড়্‌বেদাঙ্গ, উপনিষদ্‌সমূহ এবং আয়ুর্বেদাদি বিদ্যার বিভিন্ন শাখাকেও [তত্তৎ বিদ্যারূপে অবস্থিতা দেবীকে বারংবার নমস্কার]॥১


ভদ্রকালীকে সর্বদা নমস্কার, সরস্বতীকে বারংবার নমস্কার এবং বেদ, বেদাঙ্গ, বেদান্ত এবং বিদ্যাস্থানসমূহকেও নমস্কার৷১


জয় জয় দেবি চরাচরসারে কুচযুগশোভিতমুক্তাহারে৷

বীণাপুস্তকরঞ্জিতহস্তে ভগবতি ভারতি দেবি নমস্তে॥২


[হে] চর-অচর-সারে (স্থাবর ও জঙ্গমাত্মক জগতের সার), কুচ-যুগ-শোভিত-মুক্তা-হারে (যাঁহার স্তনযুগলে মুক্তাহার শোভিত)  দেবি (স্বপ্রকাশশীলা) জয় (জয়যুক্তা হও), জয়; বীণা-পুস্তক-রঞ্জিত-হস্তে (যাঁহার হস্ত বীণা এবং পুস্তকে শোভিত) ভগবতি (হে ষড়ৈশ্বর্যশালিনি) দেবি ভারতি (সরস্বতী) তে (তোমায়) নমঃ॥২


হে চরাচরসারা, কুচযুগে মুক্তাহারে শোভিতা, দেবি, তুমি জয়যুক্তা হও, জয়যুক্তা হও৷ হে বীণা-পুস্তক-শোভিতহস্তা ভগবতি দেবি ভারতি, তোমায় নমস্কার৷২



2.48 সরস্বতীস্তোত্রম্ (১)

যা কুন্দেন্দুতুষারহারধবলা যা শুভ্রবস্ত্রাবৃতা৷

যা বীণাবরদণ্ডমণ্ডিতকরা যা শ্বেতপদ্মাসনা॥১

যা ব্রহ্মাচ্যুতশঙ্করপ্রভৃতিভির্দেবৈঃ সদা বন্দিতা৷

সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষজাড্যাপহা॥২


যা (যিনি) কুন্দ-ইন্দু-তুষার-হার-ধবলা (কুন্দপুষ্প, চন্দ্র, তুষার ও মুক্তামালার ন্যায় শুভ্রা), যা শুভ্র-বস্ত্র-আবৃতা (শ্বেতবস্ত্র-পরিহিতা), যা বীণা-বরদণ্ড-মণ্ডিত-করা (বীণার অপূর্বদণ্ডে যাঁহার হস্ত শোভিত), যা শ্বেত-পদ্ম-আসনা (যিনি শ্বেত পদ্মে উপবিষ্টা), যা (যিনি) ব্রহ্ম-অচ্যুত-শঙ্কর-প্রভৃতিভিঃ (ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রভৃতি) দেবৈঃ (দেবগণের দ্বারা) সদা (সর্বদা) বন্দিতা (সম্মানিতা), সা (সেই) নিঃশেষ-জাড্য-অপহা (অশেষ জড়তা [মূর্খতা] বিনাশকারিণী) ভগবতী (সর্বদেবানুগ্রাহিকা) সরস্বতী মাং (আমাকে) পাতু (রক্ষা করুন)৷

[সেব্যতে যা সুরৈঃ সর্বৈস্তাঞ্চৈব ভজতে যতঃ৷

ধাতুর্ভজেতি সেবায়াং ভগবত্যেব সা স্মৃতা॥]১-২


যিনি কুন্দপুষ্প, ইন্দু, তুষার ও মুক্তামালার ন্যায় শুভ্রা; যিনি শ্বেতবস্ত্র- পরিহিতা; যাঁহার হস্ত বীণার বরদণ্ডে শোভিত; যিনি শ্বেতপদ্মে উপবিষ্টা; যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রভৃতি দেবগণের দ্বারা সর্বদা বন্দিতা; সেই অশেষ জাড্যবিনাশকারিণী ভগবতী সরস্বতী আমায় রক্ষা করুন৷১-২


সা মে বসতু জিহ্বায়াং বীণাপুস্তকধারিণী৷ 

মুরারি-বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী॥৩


সা (সেই) বীণা-পুস্তক-ধারিণী (বীণা এবং পুস্তক-ধারিণী) মুরারি-বল্লভা (নারায়ণপ্রিয়া) সর্বশুক্লা (সর্বশুভ্রা) দেবী (স্বপ্রকাশিনী) সরস্বতী, মে (আমার) জিহ্বায়াং (জিহ্বাতে) বসতু (বাস করুন)॥৩


সেই বীণা ও পুস্তক-ধারিণী মুরারিবল্লভা, সর্বশুক্লা, দেবী সরস্বতী আমার জিহ্বায় বাস করুন৷৩


সরস্বতি মহাভাগে বিদ্যে কমললোচনে৷

বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোঽস্তু তে॥৪


[হে], মহাভাগে (মহা ঐশ্বর্যশালিনি), বিদ্যে (বিদ্যাস্বরূপে), কমল-লোচনে (পদ্মনয়নে), বিশ্বরূপে, বিশালাক্ষি (আয়তলোচনে) সরস্বতি, বিদ্যাং (বিদ্যা) দেহি (দাও), তে (তোমায়) নমঃ (নমস্কার) অস্তু (হউক)॥৪


হে মহাভাগে, বিদ্যাস্বরূপে, কমললোচনে, বিশ্বরূপে, বিশালাক্ষি সরস্বতি, আমায় বিদ্যা দাও; তোমায় নমস্কার৷৪




2.49 সরস্বতীস্তোত্রম্ (২)

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা৷

শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা॥১


দেবী [সরস্বতী] শ্বেত-পদ্ম-আসনা (শ্বেতপদ্মে উপবিষ্টা), শ্বেত-পুষ্প-উপশোভিতা  (শ্বেতপুষ্পে বিমণ্ডিতা), শ্বেত-অম্বর-ধরা (শ্বেতবসনে ভূষিতা) নিত্যা (আদি এবং অন্তশূন্যা), শ্বেত-গন্ধ-অনুলেপনা (শ্বেত গন্ধদ্রব্যে লিপ্তা)॥১


দেবী সরস্বতী আদ্যন্তবিহীনা, শ্বেতপদ্মে আসীনা, শ্বেতপুষ্পে শোভিতা, শ্বেতবস্ত্র-পরিহিতা এবং শ্বেতগন্ধে অনুলিপ্তা৷১



শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা৷

শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা॥২


চ (এবং) শ্বেত-অক্ষসূত্র-হস্তা (হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা), শ্বেত-চন্দন-চর্চিতা (শ্বেত চন্দনের দ্বারা লিপ্তা), শ্বেত-বীণা-ধরা (শুভ্র বীণা ধারণ করিয়া আছেন), শুভ্রা (শ্বেতবর্ণা),  শ্বেত-অলঙ্কার-ভূষিতা (শুভ্র অলংকৃরে অলংকৃতা)।২


অধিকন্তু তাঁহার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা; তিনি শ্বেতচন্দনে চর্চিতা, শ্বেতবীণাধারিণী, শুভ্রবর্ণা এবং শ্বেত অলংকারে ভূষিতা৷২



বন্দিতা সিদ্ধগন্ধর্বৈরর্চিতা সুরদানবৈঃ৷

পূজিতা মুনিভিঃ সর্বৈঋষিভিঃ স্তূয়তে সদা॥৩


সিদ্ধ-গন্ধর্বৈঃ (সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা) বন্দিতা (প্রশংসিতা), সুর-দানবৈঃ (দেব ও অসুরগণের দ্বারা) অর্চিতা (পূজিতা), সর্বৈঃ (সকল) মুনিভিঃ (মুনিগণের দ্বারা), পূজিতা, ঋষিভিঃ (ঋষিগণের দ্বারা) সদা (সর্বদা) স্তূয়তে (স্তুত হইয়া থাকেন)॥৩


তিনি সিদ্ধ ও গন্ধর্বগণের দ্বারা বন্দিতা, দেবাসুরগণের দ্বারা অর্চিতা, সকল মুনির দ্বারা পূজিতা এবং ঋষিগণের দ্বারা সর্বদা স্তুতা হইয়া থাকেন৷৩


স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং৷

যে স্মরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভন্তে তে॥৪


যে (যাঁহারা) অনেন (এই) স্তোত্রেণ (স্তোত্রের দ্বারা) তাং (সেই) জগদ্ধাত্রীং (জগতের আধারভূতা) দেবীং (দেবী) সরস্বতীং (সরস্বতীকে) ত্রিসন্ধ্যায়াং (ত্রিসন্ধ্যায়—পূর্বাহ্ণ, মধ্যাহ্ন ও অপরাহ্ণে) স্মরন্তি (স্মরণ করেন) তে (তাঁহারা) সর্বাং (সমস্ত) বিদ্যাং (বিদ্যা) লভন্তে (লাভ করেন)॥৪


যাঁহারা এই স্তবের দ্বারা সেই জগদ্ধাত্রী দেবী সরস্বতীকে ত্রিসন্ধ্যায় স্মরণ করেন তাঁহারা সকল বিদ্যা লাভ করেন৷৪



2.50 অন্নপূর্ণাস্তোত্রম্

নিত্যানন্দকরী বরাভয়করী সৌন্দর্যরত্নাকরী

নির্ধূতাখিলঘোরপাবনকরী প্রত্যক্ষমাহেশ্বরী৷

প্রালেয়াচলবংশপাবনকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥১



নিত্য-আনন্দ-করী (সর্বদা আনন্দবিধায়িনী) বর-অভয়-করী (বর এবং অভয়প্রদায়িনী) সৌন্দর্য-রত্ন-আকরী (সৌন্দর্যের সাগরস্বরূপিণী) নির্ধূত-অখিল-ঘোর-পাবন-করী (অখিল পাপ ধৌত করিয়া পবিত্রতাসম্পাদিকা) প্রত্যক্ষ-মাহেশ্বরী (সাক্ষাৎ মহেশ্বরের পত্নী) প্রালেয়-অচল-বংশ-পাবন-করী ([হৈমবতীরূপে] হিমালয়ের বংশের পবিত্রতাকারিণী) কাশী-পুর-অধীশ্বরী (কাশী নগরে অধীশ্বরী) কৃপা-অবলম্বন-করী (কৃপাবিধায়িনী) মাতা (মা) ঈশ্বরী (ঐশ্বর্যশালিনী) অন্নপূর্ণা ভিক্ষাং (ভিক্ষা) দেহি (দাও)॥১


তুমি সর্বদা আনন্দবিধায়িনী, বর এবং অভয়-প্রদায়িনী, সৌন্দর্যের সাগরস্বরূপা, অখিল পাপ ধৌত করিয়া পবিত্রতাসম্পাদয়িত্রী, সাক্ষাৎ মাহেশ্বরী, হিমালয়-বংশের পবিত্রতাবিধায়িনী; তুমি কাশীপুরীর অধীশ্বরী, কৃপাময়ী মাতা ও ঈশ্বরী অন্নপূর্ণা; তুমি আমায় ভিক্ষা দাও৷ ১



নানারত্নবিচিত্রভূষণকরী হেমাম্বরাড়ম্বরী

মুক্তাহারবিলম্বমানবিলসদ্‌বক্ষোজকুম্ভান্তরী৷

কাশ্মীরাগুরুবাসিতা রুচিকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥২


নানা-রত্ন-বিচিত্র-ভূষণ-করী (বিবিধ রত্নে বিচিত্রিত ভূষণধারিণী) হেম-অম্বর আড়ম্বরী (স্বর্ণময় বস্ত্র পরিধানে সুশোভিতা) মুক্তা-হার-বিলম্বমান-বিলসৎ-বক্ষোজ-কুম্ভ-অন্তরী (যাঁহার বক্ষস্থ স্তনদ্বয়ের মধ্যভাগ বিলম্বমান মুক্তাহারের দ্বারা উদ্ভাসিত) কাশ্মীর-অগুরু-বাসিতা (কুঙ্কুম এবং অগুরু দ্বারা সুবাসিতা) রুচিকরী (কান্তিময়ী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥২


তুমি বহুবিধ রত্নে খচিত সজ্জায় সজ্জিতা, তুমি স্বর্ণময় বস্ত্র পরিধানপূর্বক সুশোভিতা, বিলম্বিত মুক্তামালার দ্বারা তোমার স্তনদ্বয়ের মধ্যস্থল উদ্ভাসিত তুমি কুঙ্কুম ও অগুরুর দ্বারা সুবাসিতা ও কান্তিময়ী; তুমি কাশীপুরীর অধীশ্বরী ইত্যাদি৷২


যোগানন্দকরী রিপুক্ষয়করী ধর্মার্থনিষ্ঠাকরী

চন্দ্রার্কানলভাসমানলহরী ত্রৈলোক্যরক্ষাকরী৷

সর্বৈশ্বর্যসমস্তবাঞ্ছিতকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৩


যোগ-আনন্দ-করী (যোগানন্দপ্রদায়িনী) রিপু-ক্ষয়করী (শত্রুবিনাশিনী) ধর্ম-অর্থ-নিষ্ঠা-করী (ধর্ম এবং অর্থের পরিপূর্ণতাবিধায়িনী) চন্দ্র-অর্ক-অনল-ভা-সমান-লহরী (চন্দ্র সূর্য ও অগ্নির আভার সদৃশ প্রভাতরঙ্গযুক্তা) ত্রৈলোক্য-রক্ষা-করী (ত্রিলোকের রক্ষাকারিণী) সর্ব-ঐশ্বর্য-সমস্ত-বাঞ্ছিত-করী (সর্ব ঐশ্বর্য এবং সমস্ত বাঞ্ছিত বস্তু-বিধায়িনী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৩


তুমি যোগানন্দ-প্রদায়িনী, রিপু-বিনাশিনী, ধর্ম এবং অর্থের পূর্তি-বিধায়িনী, চন্দ্র সূর্য এবং অগ্নির আভার সদৃশ জ্যোতিস্তরঙ্গময়ী, ত্রিলোকের রক্ষাকারিণী, সকল ঐশ্বর্য এবং সকল বাঞ্ছিত বস্তু-প্রদায়িনী; তুমি কাশীপুরীর অধীশ্বরী ইত্যাদি৷৩


কৈলাসাচলকন্দরালয়করী গৌরী উমা শঙ্করী

কৌমারী নিগমার্থগোচরকরী ওঙ্কারবীজাক্ষরী৷

মোক্ষদ্বারকপাটপাটনকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৪


কৈলাস-অচল-কন্দর-আলয়-করী (কৈলাস পর্বতের গুহায় বাসকারিণী) গৌরী, উমা, শঙ্করী, কৌমারী, নিগম-অর্থ-গোচর-করী (বেদের অর্থপ্রকাশকারিণী) ওঙ্কার-বীজ-অক্ষরী (ওঁ এই বীজমন্ত্রাক্ষররূপিণী) মোক্ষ-দ্বার-কপাট-পাটন-করী (মুক্তিদ্বারের কপাট-উন্মোচনকারিণী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৪


তুমি কৈলাস পর্বতের গুহায় নিবাসিনী গৌরী, উমা, শঙ্করী ও কৌমারী; তুমি বেদার্থ-প্রকাশিনী, ওঙ্কারবীজের অক্ষররূপিণী, মুক্তি-দ্বারের কপাট-উন্মোচনকারিণী, কাশীপুরের অধীশ্বরী ইত্যাদি৷৪


দৃশ্যাদৃশ্যবিভূতবাহনকরী ব্রহ্মাণ্ডভাণ্ডোদরী

লীলানাটকসূত্রভেদনকরী বিজ্ঞানদীপাঙ্কুরী৷

শ্রীবিশ্বেশমনঃপ্রসাদনকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৫


দৃশ্য-অদৃশ্য-প্রভূত-বহন-করী (স্থূল ও সূক্ষ্ম বহু বস্তুকে তুমি বহন করিয়া থাক) ব্রহ্ম-অণ্ড-ভাণ্ড- উদরী (ব্রহ্মাণ্ডরূপ রত্নরাজি তোমার উদরে প্রতিষ্ঠিত) লীলা-নাটক-সূত্র-ভেদন-করী (সংসার-লীলারূপ নাটকের প্রস্তাবনা-নাশকারিণী) বিজ্ঞান-দীপ-অঙ্কুরী (বিজ্ঞানরূপ দীপের কারণস্বরূপা) শ্রী-বিশ্বেশ-মনঃ-প্রসাদনকরী (শ্রীবিশ্বেশ্বরের চিত্তে আনন্দপ্রদায়িনী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৫


তুমি দৃশ্য ও অদৃশ্য বহু বস্তুকে বহন কর; তুমি উদরে ব্রহ্মাণ্ড ধারণ কর ও সংসারলীলারূপ নাটকের প্রস্তাবনা ছিন্ন কর; তুমি বিজ্ঞানদীপের কারণ, শ্রীবিশ্বেশ্বরের চিত্তপ্রসাদকারিণী, কাশীপুরের অধীশ্বরী ইত্যাদি৷৫



উর্বীসর্বজনেশ্বরী ভগবতী মাতান্নপূর্ণেশ্বরী

বেণীনীলসমানকুন্তলহরী নিত্যান্নদানেশ্বরী৷

সর্বানন্দকরী দশাশুভকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৬


উর্বী-সর্ব-জন-ঈশ্বরী (পৃথিবীর সকল লোকের ঈশ্বরী) ভগবতী, মাতা, অন্নপূর্ণা, ঈশ্বরী, [পাঠান্তর—কৃপাসাগরী (করুণার সাগরস্বরূপা)] বেণী-নীল-সমান-কুন্তল-হরী (নদীস্রোত এবং নীলকান্তমণির তুল্য [অথবা বেণীর আকারে নীলকান্তমণিতুল্য] কুন্তলধারিণী) নিত্য-অন্ন-দান-ঈশ্বরী (সর্বদা অন্নদানকর্ত্রী) সর্ব-আনন্দ-করী (সকলের আনন্দবিধায়িনী) দশা-শুভ-করী (সৌভাগ্যবিধায়িনী) [পাঠান্তর—দৃশা শুভকরী] কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৬


তুমি পৃথিবীর সকল লোকের ঈশ্বরী, ভগবতী, মাতা, অন্নপূর্ণা, ঈশ্বরী; তুমি নদীস্রোততুল্য চঞ্চল ও সুদীর্ঘ কেশরাশি এবং নীলকান্তমণিতুল্য নীলকুন্তলধারিণী, সর্বদা অন্নদানতৎপরা, সকলের আনন্দদায়িনী, সৌভাগ্যবিধায়িনী, কাশীপুরের অধীশ্বরী ইত্যাদি৷৬


আদিক্ষান্তসমস্তবর্ণনকরী শম্ভোস্ত্রিভাবাকরী

কাশ্মীরা ত্রিজনেশ্বরী ত্রিলহরী নিত্যাঙ্কুরা শর্বরী৷

কামাকাঙ্ক্ষকরী জনোদয়করী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৭


অ-আদি-ক্ষ-অন্ত-সমস্ত-বর্ণন-করী (অ হইতে ক্ষ পর্যন্ত সমস্ত বর্ণের প্রকাশিকা), [অথবা আদিক্ষান্ত-সমস্ত-বর্ণনকরী=দীক্ষাগ্রহণের পর যাহা কিছু শিক্ষিতব্য তাহা তুমিই বর্ণনা কর] শম্ভোঃ (শিবের) ত্রি-ভাব-আকরী (ঈশ্বর হিরণ্যগর্ভ ও বিরাট—এই তিন অবস্থার কারণ) কাশ্মীরা (কুঙ্কুমবর্ণা) ত্রি-জন-ঈশ্বরী (স্বর্গ মর্ত ও পাতালের অধীশ্বরী) ত্রিলহরী (সৃষ্টি স্থিতি ও প্রলয়রূপ তিনটি তরঙ্গস্বরূপা) নিত্যাঙ্কুরা (নিত্য কারণস্বরূপিণী) শর্বরী (মহাপ্রলয়ের অন্ধকারস্বরূপা) কাম-আকাঙ্ক্ষা-করী (লোককে কামনাযুক্তকারিণী) জন-উদয়-করী (লোকের উন্নতিবিধায়িনী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৭


তুমি অ হইতে ক্ষ পর্যন্ত সমস্ত বর্ণের প্রকাশিকা, শম্ভুর অবস্থা-ত্রয়ের কারণ ও কুঙ্কুমবর্ণা; ভূমি স্বর্গ মর্ত এবং পাতালের অধীশ্বরী, সৃষ্টি স্থিতি ও প্রলয়রূপ তরঙ্গস্বরূপা, নিত্য কারণরূপিণী, প্রলয়ান্ধকারস্বরূপা, কামনার প্রেরয়িত্রী, লোকের উন্নতিবিধায়িনী, কাশীপুরাধীশ্বরী ইত্যাদি৷৭


দর্বী স্বর্ণবিচিত্ররত্নখচিতা দক্ষে করে সংস্থিতা

বামে স্বাদুপয়োধরী সহচরী সৌভাগ্যমাহেশ্বরী৷

ভক্তাভীষ্টকরী দৃশা শুভকরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৮


[তোমার] দক্ষে (দক্ষিণ) করে (হস্তে) স্বর্ণ-বিচিত্র-রত্ন-রচিতা (স্বর্ণ এবং বহুবিধ রত্নে নির্মিত) দর্বী (হাতা) সংস্থিতা (অবস্থিত), বামে (বাম হস্তে) স্বাদু-পয়ঃ-ধরী (সুমিষ্ট চরু-ধারণকারী) সহচরী (দর্বীর সহগামী অর্থাৎ পাত্র), [সংস্থিতা], [তুমি] সৌভাগ্য-মাহেশ্বরী (সৌভাগ্যের বিধাত্রী) ভক্ত-অভীষ্ট-করী (ভক্তের বাঞ্ছাপুরণকারিণী) দৃশা (দৃষ্টির দ্বারা) শুভ-করী (মঙ্গলবিধায়িনী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৮


তোমার দক্ষিণ হস্তে স্বর্ণ ও বিচিত্র রত্নে খচিত দর্বী, বাম হস্তে সুমিষ্ট চরুপূর্ণ পাত্র অবস্থিত; তুমি সৌভাগ্যবিধাত্রী, ভক্তবাঞ্ছিতপ্রদায়িনী, কটাক্ষে মঙ্গলবিধায়িনী, কাশীপুরের অধীশ্বরী ইত্যাদি৷৮


চন্দ্রার্কানলকোটিকোটিসদৃশা চন্দ্রাংশুবিম্বাধরী

চন্দ্রার্কাগ্নিসমানকুণ্ডলধরী চন্দ্রার্কবর্ণেশ্বরী৷

মালাপুস্তকপাশকাঙ্কুশধরী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥৯


চন্দ্র-অর্ক-অনল-কোটি-কোটি-সদৃশা (কোটি কোটি চন্দ্র সূর্য ও অগ্নির সদৃশ প্রভাময়ী) চন্দ্র-অংশু-বিম্ব-অধরী (চন্দ্রের কিরণ তোমার অধরের ছায়া, অথবা তোমার অধর চন্দ্র-কিরণের ন্যায় উজ্জ্বল এবং বিম্ব-ফলের [তেলাকুচার] ন্যায় বর্ণযুক্ত) চন্দ্র-অর্ক-অগ্নি-সমান-কুণ্ডল-ধরী (তোমার কর্ণের কুণ্ডল চন্দ্র সূর্য ও অগ্নির ন্যায় উজ্জ্বল) চন্দ্র-অর্ক-বর্ণা (চন্দ্র ও সূর্যের ন্যায় বর্ণময়ী) ঈশ্বরী মালা-পুস্তক-পাশক-অঙ্কুশ-ধরী (মালা পুস্তক পাশ এবং অঙ্কুশধারিণী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥৯


তুমি কোটি চন্দ্র সূর্য ও অগ্নির সদৃশা, চন্দ্রকিরণ তোমার অধরের ছায়া মাত্র, তোমার কুণ্ডল চন্দ্র সূর্য ও অগ্নির তুল্য এবং বর্ণ চন্দ্র ও সূর্যের ন্যায়, তুমি ঈশ্বরী, তোমার হস্তে মালা পুস্তক পাশ এবং অঙ্কুশ, কাশীপুরের অধীশ্বরী ইত্যাদি৷৯


ক্ষত্রত্রাণকরী মহাভয়করী মাতা কৃপাসাগরী

সাক্ষান্মোক্ষকরী সদা শিবকরী বিশ্বেশ্বরশ্রীধরী৷

দক্ষাক্রন্দকরী নিরাময়করী কাশীপুরাধীশ্বরী

ভিক্ষাং দেহি কৃপাবলম্বনকরী মাতান্নপূর্ণেশ্বরী॥১০


[তুমি] ক্ষত্র-ত্রাণ-কারী (ক্ষত্রিয়দিগের ত্রাণকারিণী) মহা-অভয়-করী (অত্যন্ত অভয়দায়িনী) মাতা, কৃপাসাগরী (করুণার সাগরস্বরূপা) সাক্ষাৎ-মোক্ষকরী (সদ্যমুক্তিপ্রদায়িনী) সদা (সর্বদা) শিবকরী (কল্যাণকারিণী) বিশ্ব-ঈশ্বর-শ্রী-ধরী (বিশ্বেশ্বরের শ্রীবর্ধনকারিণী) দক্ষ-আক্রন্দ-করী (যজ্ঞ নাশপূর্বক দক্ষের ক্রন্দনের কারণ) নিরাময়করী (রোগবিনাশিনী) কাশীপুরাধীশ্বরী ইত্যাদি॥১০


তুমি ক্ষত্রিয়দিগের ত্রাণকারিণী, অত্যন্ত অভয়দায়িনী, জননী, করুণা-সিন্ধুস্বরূপা, সাক্ষাৎ মুক্তিদায়িনী, নিরন্তর কল্যাণকারিণী, বিশ্বেশ্বরের শ্রীবৃদ্ধিকারিণী, দক্ষের ক্রন্দনের কারণ, রোগবিনাশিনী, কাশীপুরের অধীশ্বরী ইত্যাদি৷ ১০


অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করপ্রাণবল্লভে৷

জ্ঞানবৈরাগ্যসিদ্ধ্যর্থং ভিক্ষাং দেহি চ পার্বতি॥১১


[হে] অন্নপূর্ণে, সদা-পূর্ণে (নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা) শং-কর-প্রাণ-বল্লভে (শিবের প্রাণতুল্য পত্নী) পার্বতি (হিমালয়কন্যা) জ্ঞান-বৈরাগ্য-সিদ্ধি-অর্থং (জ্ঞান এবং বৈরাগ্য-সিদ্ধির নিমিত্ত) চ [পাদপূরণে] ভিক্ষাং (ভিক্ষা) দেহি (দাও)॥১১


হে অন্নপূর্ণে, তুমি নিরন্তর পূর্ণরূপে বিরাজিতা, তুমি শঙ্করের প্রাণপ্রিয়া, তুমি পার্বতী, তুমি আমায় এরূপ ভিক্ষা দাও যেন আমার বৈরাগ্য এবং জ্ঞানলাভ হয়৷ ১১


মাতা মে পার্বতী দেবী পিতা দেবো মহেশ্বরঃ৷

বান্ধবাঃ শিবভক্তাশ্চ স্বদেশো ভুবনত্রয়ম্॥১২


মে (আমার) মাতা দেবী পার্বতী, পিতা দেবঃ মহেশ্বরঃ, চ বান্ধবাঃ (বান্ধব) শিবভক্তাঃ (শিবের ভক্তগণ), স্বদেশঃ ভুবনত্রয়ম্ (ত্রিভুবন)॥১২


আমার মাতা দেবী পার্বতী, পিতা দেব মহেশ্বর, বন্ধু শিবভক্তগণ এবং স্বদেশ ত্রিভুবন৷ ১২











2.51 গঙ্গাস্তোত্রম্

দেবি সুরেশ্বরি ভগবতি গঙ্গে ত্রিভুবনতারিণি তরলতরঙ্গে৷

শঙ্করমৌলিনিবাসিনি বিমলে মম মতিরাস্তাং তব পদকমলে॥১


[হে] সুরেশ্বরি (দেবগণের ঈশ্বরি) ভগবতি (ষড়ৈশ্বর্যশালিনি) ত্রিভুবন-তারিণি (স্বর্গ মর্ত ও পাতাল এই তিন লোককে পবিত্রকারিণি) তরলতরঙ্গে (তরল তরঙ্গযুক্তা) শঙ্কর-মৌলি-নিবাসিনি (মহাদেবের মস্তকে নিবাসিনি) বিমলে (নির্মলা) দেবি (স্বপ্রকাশশীলা) গঙ্গে, তব (তোমার) পদকমলে (পাদপদ্মে) মম (আমার) মতিঃ (চিন্তা, ভক্তি) আস্তাম্ (থাকুক)॥১


সুরেশ্বরি, ভগবতি, ত্রিভুবনতারিণি, তরলতরঙ্গযুক্তে, শঙ্কর-মৌলি-নিবাসিনি, বিমলে, দেবি গঙ্গে, তোমার পাদপদ্মে আমার সুমতি হউক৷১


ভাগীরথি সুখদায়িনি মাতস্তব জলমহিমা নিগমে খ্যাতঃ৷

নাহং জানে তব মহিমানং ত্রাহি কৃপাময়ি মামজ্ঞানম্॥২


[হে] ভাগীরথি, সুখদায়িনি মাতঃ (মা), তব (তোমার) জলমহিমা (জলের মহিমা) নিগমে (বেদাদিতে) খ্যাতঃ (প্রসিদ্ধ), অহং (আমি) তব (তোমার) মহিমানং (মহিমা) ন জানে (জানি না) [হে] কৃপাময়ি, অজ্ঞানম্ (জ্ঞানহীন) মাম্ (আমাকে) ত্রাহি (ত্রাণ করো)॥২


ভাগীরথী সুখদায়িনী মা, তোমার জলের মহিমা নিগমে খ্যাত; আমি তোমার মহিমা জানি না; হে কৃপাময়ি, অজ্ঞ আমাকে ত্রাণ করো৷২


হরিপাদপদ্মতরঙ্গিণি গঙ্গে হিমবিধুমুক্তাধবলতরঙ্গে৷

দূরীকুরু মম দুষ্কৃতিভারং কুরু কৃপয়া ভবসাগরপারম্॥৩


[হে] হরি-পাদ-পদ্ম-তরঙ্গিণি (হরির পাদপদ্ম হইতে তরঙ্গাকারে নির্গতা) হিম-বিধু-মুক্তা-ধবল-তরঙ্গে (তুষার চন্দ্র এবং মুক্তার ন্যায় শুভ্রতরঙ্গযুক্তা) গঙ্গে, মম (আমার) দুষ্কৃতি-ভারং (দুষ্কর্মের ভার) দূরীকুরু (দূর করো), কৃপয়া (কৃপাপূর্বক) ভব-সাগর-পারম্ (ভবসাগর হইতে পার) কুরু (করো)॥৩


হরির পাদপদ্ম হইতে তরঙ্গাকারে নির্গতা এবং হিম চন্দ্র ও মুক্তার ন্যায় শুভ্রতরঙ্গযুক্তা গঙ্গে, আমার দুষ্কর্মের ভার দূর করো এবং কৃপাপূর্বক আমায় ভবসাগর হইতে উদ্ধার করো৷৩


তব জলমমলং যেন নিপীতং পরমপদং খলু তেন গৃহীতম্৷

মাতর্গঙ্গে ত্বয়ি যো ভক্তঃ কিল তং দ্রষ্টুং ন যমঃ শক্তঃ॥৪


তব (তোমার) অমলং (নির্মল) জলম্ (জল) যেন (যাহার দ্বারা) নিপীতং (পীত হইয়াছে) তেন (তাহার দ্বারা) খলু (নিশ্চয়ই) পরমপদং (সর্বশ্রেষ্ঠ লোক) গৃহীতম্ (প্রাপ্ত হইয়াছে)৷ মাতঃ (মা) গঙ্গে, ত্বয়ি (তোমাতে) যঃ (যে) ভক্তঃ, তং (তাহাকে) দ্রষ্টুং (দেখিতে) [পাঠান্তর—দষ্টুম্‌] যমঃ (মৃত্যু) কিল (নিশ্চয়ই) ন শক্তঃ (সমর্থ নহে)॥৪


তোমার অমল জল যে পান করিয়াছে সে সর্বশ্রেষ্ঠ ধাম প্রাপ্ত হইয়াছে৷ মা গঙ্গে, যে তোমার ভক্ত তাহাকে যম নিশ্চয়ই দেখিতে অসমর্থ (অর্থাৎ সে অমর)৷৪


পতিতোদ্ধারিণি জাহ্নবি গঙ্গে খণ্ডিতগিরিবরমণ্ডিতভঙ্গে৷

ভীষ্মজননি খলু মুনিবরকন্যে পতিতনিবারিণি ত্রিভুবনধন্যে॥৫


হে] পতিতোদ্ধারিণি জাহ্নবি, খণ্ডিত-গিরিবর-মণ্ডিত-ভঙ্গে (ভগ্ন প্রস্তরখণ্ডের দ্বারা যাঁহার তরঙ্গ শোভিত) ভীষ্ম-জননি (ভীষ্মদেবের মাতা) খলু (নিশ্চয়ই) মুনিবরকন্যে (জহ্নুমুনির কন্যা), পতিত-নিবারিণি [পাঠান্তর—পতিতোদ্ধারিণি] ত্রিভুবন-ধন্যে (ত্রিভুবনে প্রশংসিতা) গঙ্গে॥৫


হে পতিত-উদ্ধারিণী, জাহ্নবী, খণ্ডিত গিরিবরের দ্বারা মণ্ডিত তরঙ্গ-শালিনী, ভীষ্মজননী, জহ্নুকন্যা, পতিত-নিবারিণী গঙ্গা, তুমি ত্রিভুবনে ধন্যা৷৫



কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি যস্ত্বাং ন পততি লোকে৷

পারাবারবিহারিণি গঙ্গে বিবুধবধূকৃততরলাপাঙ্গে॥৬


[হে] পারাবার-বিহারিণি (সমুদ্রবাহিনি) বিবুধ-বধূ-কৃত-তরল-অপাঙ্গে (দেববধুগণ-কর্তৃক যাঁহার প্রতি চঞ্চল কটাক্ষ করা হয় সেই) [পাঠান্তর—সুরবনিতা-কৃততরলাপাঙ্গে] গঙ্গে, লোকে (পৃথিবীতে) কল্পলতাম্ (কল্পলতা) ইব (সদৃশ) ফলদাঃ (ফলদায়িনী) ত্বাং (তোমাকে) যঃ (যে) প্রণমতি (প্রণাম করে) [সে] লোকে ন পততি (পতিত হয় না)॥৬ 


পারাবারবিহারিণী, দেববধূগণকর্তৃক চঞ্চল কটাক্ষে অবলোকিতা গঙ্গা পৃথিবীতে কল্পলতার ন্যায় ফলদা তোমাকে যে প্রণাম করে সে ইহলোকে পতিত হয় না৷৬


তব কৃপয়া চেৎ স্রোতঃস্নাতঃ পুনরপি জঠরে সোঽপি ন জাতঃ৷

নরকনিবারিণি জাহ্নবি গঙ্গে কলুষবিনাশিনি মহিমোত্তুঙ্গে॥৭


[হে] নরক-নিবারিণি (নরকবিনাশকারিণি) কলুষ-বিনাশিনী (পাপবিনাশিনি) মহিমা-উত্তুঙ্গে (মহিমাপ্রভাবে অতি শ্রেষ্ঠা) জাহ্নবি গঙ্গে, তব (তোমার) কৃপয়া (কৃপাবশে) চেৎ (যদি) স্রোতঃস্নাতঃ ([কেহ] স্রোতে স্নান করে) সঃ (সে) অপি (ও) পুনরপি (পুনর্বার) জঠরে (গর্ভে) ন জাতঃ (জাত হয় না)॥৭


নরকনিবারিণী, কলুষবিনাশিনী, স্বমহিমায় অতি যশস্বিনী জাহ্নবী গঙ্গা, তোমার কৃপাবশতঃ কেহ যদি তোমার স্রোতে স্নান করে তবে সে পুনর্বার মাতৃগর্ভে প্রবেশ করে না৷৭


পরিলসদঙ্গে পুণ্যতরঙ্গে জয় জয় জাহ্নবি করুণাপাঙ্গে৷

ইন্দ্রমুকুটমণিরাজিতচরণে সুখদে শুভদে সেবকশরণে॥৮


পরিলসৎ-অঙ্গে (উজ্জ্বল অঙ্গবিশিষ্টা) পুণ্য-তরঙ্গে (পবিত্রতরঙ্গশালিনি) করুণ-অপাঙ্গে (কৃপাকটাক্ষময়ি) ইন্দ্র-মুকুট-মণি-রাজিত-চরণে (যাঁহার চরণ ইন্দ্রের মুকুটে স্থিত মণির দ্বারা উদ্ভাসিত—অর্থাৎ ইন্দ্র যাঁহার চরণে প্রণত) সুখদে (সুখ-প্রদায়িনি) শুভদে (মঙ্গলপ্রদায়িনি) সেবকশরণে (সেবকের আশ্রয়স্বরূপিণি) জাহ্নবি, জয় জয় (তুমি জয়যুক্তা হও, জয়যুক্তা হও)॥৮


উজ্জ্বল-অঙ্গবিশিষ্টা, পবিত্রতরঙ্গা, কৃপাকটাক্ষময়ী, ইন্দ্রের মুকুটমণির দ্বারা রাজিতচরণা, সুখদা, শুভদা, সেবকের আশ্রয়স্বরূপা, জাহ্নবী, তুমি জয়যুক্তা হও, জয়যুক্তা হও৷৮


রোগং শোকং পাপং তাপং হর মে ভগবতি কুমতিকলাপং৷

ত্রিভুবনসারে বসুধাহারে ত্বমসি গতির্মম খলু সংসারে॥৯ 


ভগবতি (ষড়ৈশ্বর্যশালিনি) [তুমি] মে (আমার) রোগং (রোগ) শোকং (শোক) পাপং (পাপ) তাপং (তাপ) কুমতি-কলাপং (দুর্মতিসমূহ) হর (দূর করো)৷ [হে] ত্রিভুবনসারে (ত্রিভুবনশ্রেষ্ঠা) বসুধাহারে (পৃথিবীর কণ্ঠমালা-স্বরূপিণি) ত্বম্ (তুমি) খলু (নিশ্চয়ই) সংসারে, মম (আমার) গতিঃ (আশ্রয়) অসি (হও)॥৯


ভগবতি, তুমি আমার রোগ শোক পাপ তাপ ও কুমতিকলাপ দূর করো৷ ত্রিভুবনশ্রেষ্ঠা, বসুধার হারস্বরূপা তুমি নিশ্চয়ই সংসারে আমার একমাত্র গতি৷৯


অলকানন্দে পরমানন্দে কুরু ময়ি করুণাং কাতরবন্দ্যে৷

তব তটনিকটে যস্য হি বাসঃ খলু বৈকুণ্ঠে তস্য নিবাসঃ॥১০


[হে] অলকানন্দে (স্বর্গপুরীর আনন্দবিধায়িনি ([অথবা অলকনন্দা=সুরধুনী]) পরমানন্দে (পরম আনন্দরূপিণি) কাতরবন্দ্যে (দীনজনের দ্বারা বন্দিতা) [তুমি] ময়ি (আমার প্রতি) করুণাং (করুণা) কুরু (করো)৷ তব (তোমার) তট-নিকটে (তীরসমীপে) হি (নিশ্চয়ই) যস্য (যাহার) বাসঃ (নিবাস) তস্য (তাহার) বৈকুণ্ঠে খলু (নিশ্চয়ই) নিবাসঃ॥১০


স্বর্গের আনন্দবিধায়িনী, পরমানন্দরূপিণী, কাতরজনের বন্দিতা তুমি আমার প্রতি করুণা করো৷ তোমার তটসমীপে যাহার বাস তাহার বৈকুণ্ঠেই নিবাস বলিতে হইবে৷১০


বরমিহ নীরে কমঠো মীনঃ কিংবা তীরে সরটঃ ক্ষীণঃ৷

অথ গব্যূতৌ শ্বপচো দীনো ন পুনর্দূরে নৃপতিকুলীনঃ॥১১


ইহ (এই) নীরে (জলে) বরং কমঠঃ (কচ্ছপ) মীনঃ (মৎস্য) কিংবা তীরে ক্ষীণঃ (ক্ষুদ্রকায়) সরটঃ (টিকটিকি), অথ (অথবা) গব্যূতৌ (দুই ক্রোশের মধ্যে) দীনঃ শ্বপচঃ  (কুক্কুরভোজী) দূরে পুনঃ (কিন্তু) নৃপতিকুলীনঃ (নৃপতিশ্রেষ্ঠ) ন (নহে)॥১১


এই জলে বরং কচ্ছপ বা মৎস্য, কিংবা এই তীরে ক্ষুদ্র টিকটিকি অথবা দুইক্রোশ মধ্যে দীন কুক্কুরভোজী হইয়াও থাকা ভাল, তথাপি তোমা হইতে দূরে নৃপতিশ্রেষ্ঠ হওয়াও ভাল নহে৷১১


ভো ভুবনেশ্বরী পুণ্যে ধন্যে দেবি দ্রবময়ি মুনিবরকন্যে৷

গঙ্গাস্তবমিমমমলং নিত্যং পঠতি নরো যঃ স জয়তি সত্যম্॥১২


ভো (হে) ভুবন-ঈশ্বরি, পুণ্যে (পবিত্রতাকারিণি), ধন্যে, দ্রবময়ি (জলময়ি) মুনিবর-কন্যে (জহ্নুসুতা) দেবি, ইমম্ (এই) অমলং (নির্মল) গঙ্গাস্তবম্ (গঙ্গার স্তব) যঃ (যে) নরঃ (মনুষ্য) নিত্যং (প্রতিদিন) পঠতি (পাঠ করে) সঃ (সে) সত্যম্ (অবশ্যই) জয়তি (জয়লাভ করে) [অথবা সত্যং জয়তি=সত্যকে জয় করে, সত্যে প্রতিষ্ঠিত হয়]॥১২


হে ভুবনেশ্বরি, পুণ্যময়ি, ধন্যে, দ্রবময়ি, মুনিবরকন্যা দেবি, যে মনুষ্য এই অমল গঙ্গাস্তব নিত্য পাঠ করে সে অবশ্যই জয়যুক্ত হয়৷১২


যেষাং হৃদয়ে গঙ্গাভক্তিস্তেষাং ভবতি সদা সুখমুক্তিঃ৷

মধুরমনোহরপজ্‌ঝটিকাভিঃ পরমানন্দকলিতললিতাভিঃ॥১৩

গঙ্গাস্তোত্রমিদং ভবসারং বাঞ্ছিতফলদং বিদিতমুদারং৷

শঙ্করসেবকশঙ্কররচিতং পঠতু চ বিষয়ীদমিতি সমাপ্তম্॥১৪


যেষাং (যাহাদের) হৃদয়ে গঙ্গাভক্তিঃ, তেষাং (তাহাদের) সদা (সর্বদা) সুখমুক্তিঃ (সানন্দে মুক্তি) ভবতি (হয়)৷ ভবসারং (সংসারের সারস্বরূপ) বাঞ্ছিত ফলং (অভীষ্ট-ফলপ্রদায়ক) বিদিতম্ (বিখ্যাত) উদারম্ (উৎকৃষ্ট) ইদং (এই) গঙ্গাস্তোত্রম্ (গঙ্গাস্তোত্র) পরমানন্দ-কলিত-ললিতাভিঃ (পরমানন্দে নিবদ্ধ সুন্দর) মধুর-মনোহর-পজ্‌ঝটিকাভিঃ (শ্রুতিমধুর ও মনোমুগ্ধকর পজ্‌ঝটিকা ছন্দে) শঙ্কর-সেবক-শঙ্কর-রচিতং (মহাদেবের সেবক শঙ্করের দ্বারা রচিত হইয়াছে)৷ চ (এবং) বিষয়ী (বিষয়-ভোগকারী জীব) ইদম্ (ইহা) পঠতু (পাঠ করুক)—ইতি সমাপ্তম্ (এইস্থলে শেষ হইল)৷ [পাঠান্তর—পঠতু চ বিষয়ী তদ্‌গতচিত্তম্]॥১৩-১৪


যাহাদের হৃদয়ে গঙ্গাভক্তি আছে তাহারা সর্বদা অনায়াসে মুক্ত হয়৷ সংসারের সারস্বরূপ, বাঞ্ছিতফলপ্রদ, বিখ্যাত এবং উদার এই গঙ্গাস্তোত্রটি পরমানন্দে নিবদ্ধ, সুন্দর, মধুর ও মনোমুগ্ধকর পজ্ঝটিকা ছন্দে মহাদেবের সেবক শঙ্করের দ্বারা রচিত হইয়াছে এবং যে ব্যক্তি বিষয়ভোগে নিমগ্ন, সে ইহা পাঠ করুক৷ ইতি সমাপ্ত৷১৩-১৪










2.52 গঙ্গাষ্টকম্

মাতঃ শৈলসুতাসপত্নি বসুধাশৃঙ্গারহারাবলি

স্বর্গারোহণবৈজয়ন্তি ভবতীং ভাগীরথীং প্রার্থয়ে৷

ত্বত্তীরে বসতস্ত্বদম্বু পিবতস্ত্বদ্বীচিমুৎপ্রেঙ্খত-

স্ত্বন্নাম স্মরতস্ত্বদর্পিতদৃশঃ স্যান্মে শরীরব্যয়ঃ॥১


মাতঃ (হে মা), [হে] শৈলসুতা-সপত্নি (পার্বতীর সপত্নি), [হে] বসুধা-শৃঙ্গার-হার-আবলি (পৃথিবীর বিলাসহারস্বরূপা), [হে] স্বর্গারোহণ-বৈজয়ন্তি (স্বর্গারোহণের বিজয়-পতাকা), ভাগীরথীং (ভাগীরথী) ভবতীং (তোমাকে) [এই] প্রার্থয়ে (প্রার্থনা করি)—ত্বৎ-তীরে (তোমার তীরে) বসতঃ (বাস করিয়া) ত্বৎ-অম্বু (তোমার জল) পিবতঃ (পান করিয়া), ত্বৎ-বীচিম্ (তোমার তরঙ্গ) উৎপ্রেঙ্খতঃ (নিরীক্ষণ করিয়া) ত্বৎ-নাম (তোমার নাম) স্মরতঃ (স্মরণ করিয়া) ত্বৎ-অর্পিত-দৃশঃ (তোমাতেই দৃষ্টি রাখিয়া) মে (আমার) শরীর-ব্যয়ঃ (দেহাবসান) স্যাৎ (হউক)॥১


হে মা, তুমি পার্বতীর সপত্নী, পৃথিবীর বিলাসহারস্বরূপা ও স্বর্গারোহণের বিজয়পতাকা[27]; ভাগীরথি, তোমার নিকট এই প্রার্থনা—তোমার তীরে বাস, তোমার জল পান, তোমার তরঙ্গ নিরীক্ষণ এবং তোমার নাম স্মরণ করিতে করিতে তোমাতেই দৃষ্টি নিবদ্ধ করিয়া যেন আমার দেহাবসান হয়৷১



ত্বত্তীরে তরুকোটরান্তরগতো গঙ্গে বিহঙ্গো বরং

ত্বন্নীরে নরকান্তকারিণি বরং মৎস্যোঽথবা কচ্ছপঃ৷

নৈবান্যত্র মদান্ধসিন্ধুরঘটাসঙ্ঘট্টঘণ্টারণৎ-

কারত্রস্তসমস্তবৈরিবনিতালব্ধস্তুতির্ভূপতিঃ॥২


[হে] গঙ্গে, ত্বত্তীরে (তোমার তীরে) তরু-কোটর-অন্তর-গতঃ (বৃক্ষের বিবরমধ্যে) বরং বিহঙ্গঃ (পক্ষী হওয়া ভাল), নরক-অন্ত-কারিণি (হে নরক-বিনাশিনি), ত্বৎ-নীরে (তোমার জলে) মৎস্যঃ অথবা কচ্ছপঃ বরং (হওয়া ভাল), অন্যত্র মদ-অন্ধ-সিন্ধুর-ঘটাসঙ্ঘট্ট-ঘণ্টা-রণৎকার-ত্রস্ত-সমস্ত-বৈরি-বনিতা-লব্ধ-স্তুতিঃ (মদমত্ত হস্তিগণের আস্ফালনহেতু তাহাদের ঘণ্টাধ্বনিতে ভীতা শত্রুপত্নীবৃন্দ-কর্তৃক স্তুত) ভূপতিঃ (রাজা) ন এব (হওয়াও ভাল নহে)॥২


হে গঙ্গে, তোমার তীরে বৃক্ষকোটরমধ্যে বরং পক্ষী হইয়া থাকা ভাল; হে নরকবিনাশিনি, তোমার জলে বরং মৎস্য অথবা কচ্ছপ হইয়া থাকা ভাল; তথাপি অন্যত্র মদমত্ত হস্তিগণের আস্ফালনে নিনাদিত ঘণ্টাধ্বনিতে ভীতা শত্রুপত্নীগণ-কর্তৃক বন্দিত রাজা হওয়াও ভাল নহে৷২


কাকৈর্নিষ্কুষিতং শ্বভিঃ কবলিতং গোমায়ুভির্লুণ্ঠিতং

স্রোতোভিশ্চলিতং তটাম্বুলুলিতং বীচীভিরান্দোলিতম্৷

দিব্যস্ত্রীকরচারুচামরমরুৎসংবীজ্যমানঃ কদা

দ্রক্ষ্যেঽহং পরমেশ্বরি ত্রিপথগে ভাগীরথি স্বং বপুঃ॥৩


[হে] পরমেশ্বরি, ত্রিপথগে (স্বর্গ ও পাতালে প্রবাহিণি), ভাগীরথি দিব্য-স্ত্রী-কর-চারু-চামর-মরুৎ-সংবীজ্যমানঃ (স্বর্গে স্থিত স্ত্রীগণের হস্তস্থিত সুন্দর চামরবায়ু সেবন করিতে করিতে) অহং (আমি) কদা (কবে) [গঙ্গাজলে শরীরত্যাগান্তে] স্বং (নিজ) বপুঃ (শরীরকে) কাকৈঃ (কাকদিগের দ্বারা) নিষ্কুষিতং (চঞ্চু দ্বারা আহত), শ্বভিঃ (কুক্কুরদিগের দ্বারা) কবলিতং (ভক্ষিত), গোমায়ুভিঃ (শৃগালসমূহের দ্বারা) লুণ্ঠিতং (বিধ্বস্ত), স্রোতোভিঃ (স্রোতসমূহের দ্বারা) চলিতং (সঞ্চালিত), তট-অম্বু-লুলিতং (তীরসংলগ্ন জলরাশি দ্বারা ইতস্ততঃ বিক্ষিপ্ত) বীচীভিঃ (তরঙ্গরাশিকর্তৃক) আন্দোলিতং (আন্দোলিত) দ্রক্ষ্যে (দেখিব)?৩


হে পরমেশ্বরি ত্রিপথগা ভাগীরথি, স্বর্গে অবস্থানপূর্বক সুরস্ত্রীগণের হস্তস্থিত চামরের বায়ু সেবন করিতে করিতে আমি কবে নিজ শরীরকে গঙ্গাজলে কাকের দ্বারা ছিন্ন, কুক্কুরের দ্বারা ভক্ষিত, শৃগালের দ্বারা বিধস্ত, স্রোতসমূহের দ্বারা প্রবাহিত, তটবারিদ্বারা ইতস্ততঃ বিক্ষিপ্ত এবং তরঙ্গরাজি দ্বারা আন্দোলিত হইতে দেখিব?৩


[উক্ষা পক্ষী তুরগ উরগঃ কোঽপি বা বারণো বাঽ-

বারীণঃ স্যাং জননমরণক্লেশদুঃখাসহিষ্ণুঃ৷

ন ত্বন্যত্র প্রবিরলরণৎকঙ্কণক্বাণমিশ্রং

বারস্ত্রীভিশ্চমরমরুতা বীজিতো ভূমিপালঃ॥[28]]


অভিনব-বিসবল্লী পাদপদ্মস্য বিষ্ণো-

র্মদনমথনমৌলের্মালতীপুষ্পমালা।

জয়তি জয়পতাকা কাপ্যসৌ মোক্ষলক্ষ্ম্যাঃ

ক্ষপিতকলিকলঙ্কা জাহ্নবী নঃ পুনাতু॥৪


বিষ্ণোঃ (বিষ্ণুর) পাদপদ্মস্য (চরণকমলের) অভিনব-বিসবল্লী (নবীন মৃণাল) মদনমথন-মৌলেঃ (মহাদেবের মস্তকের) মালতীপুষ্পমালা (মালতীপুষ্পের মালা), মোক্ষ-লক্ষ্ম্যাঃ (মুক্তিরূপ লক্ষ্মীর) জয়পতাকা (বিজয়ধ্বজাস্বরূপিণী) কা অপি অসৌ (ইনি কে?) জয়তি (ইঁহার জয় হউক); ক্ষপিত-কলি-কলঙ্কা (কলি-কলুষনাশিনী), জাহ্নবী নঃ (আমাদিগকে) পুনাতু (পবিত্র করুন)॥৪


বিষ্ণুর চরণকমলের অভিনব মৃণাল, মহাদেবের মস্তকের মালতী-মালা ও মুক্তিলক্ষ্মীর বিজয়ধ্বজাস্বরূপিণী ইনি কে? ইঁহার জয় হউক৷ কলিকলুষ-নাশিনী জাহ্নবী আমাদিগকে পবিত্র করুন৷৪


এতত্তালতমালশালসরলব্যালোলবল্লীলতা-

চ্ছন্নং সূর্যকরপ্রতাপরহিতং শঙ্খেন্দুকুন্দোজ্জ্বলম্৷

গন্ধর্বামরসিদ্ধকিন্নরবধূত্তুঙ্গস্তনাস্ফালিতং

স্নানায় প্রতিবাসরং ভবতু মে গাঙ্গ্যং জলং নির্মলম্॥৫


তাল-তমাল-শাল-সরল-ব্যালোল-বল্লীলতা-ছন্নং (তাল তমাল শাল ও সরল বৃক্ষের আন্দোলিত শাখাতে সংলগ্ন লতাসমূহের দ্বারা আচ্ছাদিত), সূর্য-কর-প্রতাপ-রহিতং (সূর্যের তাপপ্রভাব হইতে রক্ষিত), শঙ্খ-ইন্দু-কুন্দ-উজ্জ্বলং (শঙ্খ চন্দ্র ও কুন্দপুষ্পের ন্যায় শুভ্র) গন্ধর্ব-অমর-সিদ্ধ-কিন্নর-বধূ-উত্তুঙ্গ-স্তন-আস্ফালিতং (স্নান-নিরতা দেববধূ প্রভৃতির উন্নত বক্ষের দ্বারা আলোড়িত) এতৎ (এই) নির্মলম্ গাঙ্গ্যং জলং (গঙ্গাজল) প্রতিবাসরং (প্রতিদিন) মে (আমার) স্নানায় (স্নানের জন্য) ভবতু (কল্পিত হউক)॥৫


তাল তমাল শাল ও সরল বৃক্ষের আন্দোলিত শাখাতে সংলগ্ন লতাসমূহে আচ্ছাদিত, সূর্যকিরণের তাপ হইতে রক্ষিত, শঙ্খ চন্দ্র ও কুন্দের ন্যায় শুভ্র, গন্ধর্ব অমর সিদ্ধ ও কিন্নরগণের বধূদের উত্তুঙ্গ স্তনের দ্বারা আলোড়িত এই নির্মল গঙ্গাবারি প্রতিদিন আমার স্নানের জন্য কল্পিত হউক৷৫


গাঙ্গ্যং বারি মনোহারি মুরারিচরণচ্যুতম্৷

ত্রিপুরারিশিরশ্চারি পাপহারি পুনাতু মাম্॥৬


মুরারি-চরণ-চ্যুতম্ (বিষ্ণুর চরণ হইতে নিঃসৃত), ত্রিপুরারি-শিরঃ-চারি (মহাদেবের মস্তকে প্রবাহিত), পাপ-হারি (পাপনাশক) মনঃ-হারি (মনোহর), গাঙ্গ্যং বারি (গঙ্গাজল) মাম্ (আমাকে) পুনাতু (পবিত্র করুক)॥৬


বিষ্ণুর চরণ হইতে নিঃসৃত, মহাদেবের মস্তকে প্রবাহিত, পাপসংহারক ও মনোহর গঙ্গাজল আমাকে পবিত্র করুক৷৬


পাপাপহারি দুরিতারি তরঙ্গধারি

শৈলপ্রচারি গিরিরাজগুহাবিদারি৷

ঝঙ্কারকারি হরিপাদরজোবিহারি

গাঙ্গ্যং পুনাতু সততং শুভকারি বারি॥৭


পাপ-অপহারি (পাপনাশক), দুরিত-অরি (দুষ্কর্মপ্রতিষেধক), তরঙ্গ-ধারি (তরঙ্গময়), শৈল-প্রচারি (পর্বতবিহারী), গিরিরাজ-গুহা-বিদারি (হিমালয়ের গুহাবিদারণকারী), ঝঙ্কার-কারি (ঝঙ্কাররবকারী), হরি-পাদ-রজঃ-বিহারি (হরির পদধূলিবহনকারী বা পদরজে সঞ্চারী), শুভকারি (মঙ্গলময়) গাঙ্গ্যং বারি (গঙ্গাজল) সততং (সর্বদা) পুনাতু (পবিত্র করুক)॥৭


পাপনাশক, দুষ্কর্মপ্রতিষেধক, তরঙ্গায়িত, পর্বতবিহারী, হিমালয়ের গুহাবিদারী, ঝঙ্কারকারী, হরিপদের ধূলির মধ্যে প্রবহমান এবং মঙ্গলময় গঙ্গাবারি সর্বদা পবিত্র করুক৷৭


বরমিহ গঙ্গাতীরে সরটঃ করটঃ 

কৃশঃ শুনীতনয়োর্ন হি দূরতরস্থঃ৷

অযুতশতবরনারীভিঃ পরিবৃতঃ

করিবরকোটীশ্বরো নৈব হি নৃপতিঃ॥৮


ইহ (এখানে) গঙ্গাতীরে সরটঃ (কৃকলাস), করটঃ (কাক), কৃশঃ (ক্ষীণ) শুনী-তনয়ঃ (কুকুরশাবক) বরং (হওয়াও ভাল) [কিন্তু] দূরতরস্থঃ (দূরবর্তী স্থলে) অযুত-শত-বর-নারীভিঃ (বহু সহস্র শ্রেষ্ঠ রমণীগণে) পরিবৃতঃ (পরিবৃত) করিবর-কোটি-ঈশ্বরঃ (কোটি গজবরের অধিপতি) ন হি (হওয়া ভাল নহে) ন এব হি নৃপতিঃ (এমনকি রাজা হওয়াও ভাল নহে)॥৮


এই গঙ্গাতীরে বরং কৃকলাস কাক কিংবা ক্ষুদ্র কুকুরশাবক হইয়া থাকাও ভাল; কিন্তু দূরে বহুসহস্র উত্তম রমণীগণে পরিবৃত কোটি গজরাজের অধিপতি হওয়াও ভাল নহে, এমনকি রাজা হওয়াও ভাল নহে৷৮


গঙ্গাষ্টকং পঠতি যঃ প্রযতঃ প্রভাতে 

বাল্মীকিনা বিরচিতং শুভদং মনুষ্যঃ৷

প্রক্ষাল্য সোঽত্র কলিকল্মষপঙ্কমাশু

মোক্ষং লভেৎ পততি নৈব পুনর্ভবাব্ধৌ॥৯


যঃ (যে) প্রযতঃ (সংযতচিত্তে) প্রভাতে বাল্মীকিনা (বাল্মীকির দ্বারা) বিরচিতং শুভদং (মঙ্গলপ্রদ) গঙ্গাষ্টকং পঠতি (পাঠ করে) সঃ (সেই) মনুষ্যঃ অত্র (এই জীবনে) আশু (শীঘ্রই) কলি-কল্মষ-পঙ্কং (কলিকালসম্ভূত পাপরূপ কর্দম) প্রক্ষাল্য (ধৌত করিয়া) মোক্ষং (মুক্তি) লভেৎ (লাভ করে), পুনঃ (পুনর্বার) ভব-অব্ধৌ (সংসারসাগরে) ন এব পততি (অবশ্যই পড়ে না)॥৯


যে প্রভাতে সংযতচিত্তে বাল্মীকিবিরচিত মঙ্গলপ্রদ গঙ্গাষ্টক পাঠ করে, সেই মনুষ্য ইহলোকে শীঘ্রই কলিকলুষরূপ পঙ্ক বিধৌত করিয়া মুক্তি লাভ করে; সে পুনরায় ভবসাগরে কখনও পতিত হয় না৷৯








 




 





[27]                ১ অথবা পঞ্চবর্ণ পুষ্পদ্বারা গ্রথিত মালা—“বৈজয়ন্তীং পঞ্চবর্ণপুষ্পগ্রথিতাং পঞ্চবর্ণা বৈজয়ন্তীতি বচনাৎ”—বিশ্বনাথ (শ্রীমদ্ভাগবত, ১০/২৯/৪০)

[28]                ১ এই শ্লোক সব পুস্তকে দৃষ্ট হয় না৷ উক্ষা (ষণ্ড), তুরগঃ (অশ্ব) বারণঃ (হস্তী) অবারীণঃ (এই কুলে স্থিত)৷

2.53 শ্রীরামকৃষ্ণ-প্রণামঃ, শ্রীরামকৃষ্ণস্তোত্রম্

ওঁ স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে৷

অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ॥


ধর্মস্য (ধর্মের) স্থাপকায় (প্রতিষ্ঠাতা) চ (ও) সর্ব-ধর্ম-স্বরূপিণে (সকল ধর্মের স্বরূপ), অবতার-বরিষ্ঠায় (অবতারগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ) রামকৃষ্ণায় তে (রামকৃষ্ণ তোমাকে) নমঃ (নমস্কার)৷


ধর্মের প্রতিষ্ঠাতা, সর্বধর্মস্বরূপ, অবতারশ্রেষ্ঠ রামকৃষ্ণ, তোমাকে নমস্কার৷


ওঁ হ্রীং ঋতং ত্বমচলো গুণজিদ্ গুণেড্যো

নক্তন্দিবং সকরুণং তব পাদপদ্মম্৷

মোহঙ্কষং বহুকৃতং ন ভজে যতোঽহং

তস্মাত্ত্বমেব শরণং মম দীনবন্ধো॥১


ওঁ হ্রীং, ত্বং (তুমি) ঋতং (সত্য), অচলঃ (স্থির), গুণ-জিৎ (সত্ত্ব রজঃ ও তমঃ—এই তিন গুণকে জয় করিয়াছ), গুণ-ঈড্যঃ (নানা গুণকীর্তন দ্বারা স্তবের যোগ্য); যতঃ (যেহেতু) অহং (আমি) তব (তোমার) মোহঙ্কষং (মোহ-নিবারক) বহুকৃতং (পূজনীয়) পাদ-পদ্মম্ (চরণ-কমল) সকরুণং (ব্যাকুলভাবে) নক্তন্দিবং (রাত্রিদিন) ন ভজে (ভজনা করিতেছি না) তস্মাৎ (সেই হেতু) [হে] দীন-বন্ধো (অনাথশরণ), ত্বম্ এব (তুমিই) মম (আমার) শরণম্ (আশ্রয়)॥১


ওঁ হ্রীং, তুমি সত্য, অচল, ত্রিগুণজয়ী ও দিব্য গুণের দ্বারা প্রশংসনীয় যেহেতু আমি তোমার মোহবিনাশক পূজনীয় চরণকমল ব্যাকুলভাবে দিনরাত্রি ভজনা করিতেছি না, সুতরাং হে দীনবন্ধো, তুমিই আমার আশ্রয়৷১


ভক্তির্ভগশ্চ ভজনং ভবভেদকারি 

গচ্ছন্ত্যলং সুবিপুলং গমনায় তত্ত্বং৷

বক্ত্রোদ্ধৃতন্তু হৃদি মে ন চ ভাতি কিঞ্চিৎ

তস্মাত্ত্বমেব শরণং মম দীনবন্ধো॥২


ভব-ভেদ-কারি (সংসারবিনাশী, মুক্তিলাভের উপায়রূপ) ভক্তিঃ (ভক্তি) ভগঃ (বৈরাগ্য জ্ঞান বীর্য প্রভৃতি ঐশ্বর্য) চ (এবং) ভজনং (উপাসনাদি) সুবিপুলং (অতি মহান) তত্ত্বং (তত্ত্বকে) গমনায় অলং গচ্ছন্তি (প্রাপ্তির জন্য প্রর্যাপ্ত হয়)৷ তু (কিন্তু)[এইরূপ বাক্য] মে (আমার) বক্ত্র-উদ্ধৃতং (মুখেই মাত্র উচ্চারিত হয়), হৃদি চ (হৃদয়ে কিন্তু) কিং-চিৎ (কিছুই) ন ভাতি (প্রতিভাত হয় না), তস্মাৎ—॥২


সংসারবিনাশী ভক্তি-বৈরাগ্যাদি এবং উপাসনাসহায়ে মানব অতি মহান ব্রহ্মতত্ত্বে পৌঁছিতে সমর্থ হয়; কিন্তু এইরূপ বাক্য আমার মুখে উচ্চারিত হইলেও হৃদয়ে কিছুই প্রতিভাত হয় না; সুতরাং হে দীনবন্ধো, তুমিই আমার আশ্রয়৷২



তেজস্তরন্তি তরসা ত্বয়ি তৃপ্ততৃষ্ণা

রাগে কৃতে ঋতপথে ত্বয়ি রামকৃষ্ণে৷

মর্ত্যামৃতং তব পদং মরণোর্মিনাশং

তস্মাত্ত্বমেব শরণং মম দীনবন্ধো॥৩


ঋত-পথে (সত্যের পথস্বরূপ) রামকৃষ্ণে (রামকৃষ্ণ) ত্বয়ি (তোমাতে) রাগে (অনুরাগ) কৃতে (করা হইলে), [মানুষ] ত্বয়ি (তোমাতেই) তৃপ্ত-তৃষ্ণাঃ (পূর্ণকাম হইয়া) তরসা (শীঘ্র) তেজঃ (রজোগুণকে) তরন্তি (অতিক্রম করে); মরণ-ঊর্মি-নাশং (মৃত্যুরূপ তরঙ্গকে বিনাশকারী) তব (তোমার) পদং (চরণ) মর্ত্য-অমৃতং (মর্তজগতের অমৃতস্বরূপ); তস্মাৎ—॥৩


হে রামকৃষ্ণ, সত্যের পথস্বরূপ তোমাতে অনুরাগ হইলে, মানুষ তোমাকেই পাইয়া পূর্ণকাম হয় এবং শীঘ্র রজোগুণকে অতিক্রম করে; মৃত্যুরূপ তরঙ্গকে বিনাশকারী তোমার চরণ মর্তজগতে অমৃতস্বরূপ; সুতরাং হে দীনবন্ধো, তুমিই আমার আশ্রয়৷৩


কৃত্যং করোতি কলুষং কুহকান্তকারি

ষ্ণান্তং শিবং সুবিমলং তব নাম নাথ৷

যস্মাদহং ত্বশরণো জগদেকগম্য

তস্মাত্ত্বমেব শরণং মম দীনবন্ধো॥৪


[হে] নাথ (প্রভু), তব (তোমার) কুহক-অন্ত-কারি (মায়াদূরকারী) শিবং (মঙ্গলময়) সুবিমলং (অতি পবিত্র) ষ্ণ-অস্তং (শেষভাগে ষ্ণ এই অক্ষরযুক্ত) নাম (নাম) কলুষং (পাপকে), কৃত্যং (পুণ্যে) করোতি (পরিণত করে)৷ [হে] জগৎ-এক-গম্য (জগতের একমাত্র আশ্রয়), যস্মাৎ (যেহেতু) অহং (আমি) তু অশরণঃ (নিরাশ্রয়) তস্মাৎ—॥৪


হে নাথ, তোমার মায়াসংহারী মঙ্গলময় অতি পবিত্র ‘ষ্ণ’ এই অক্ষরান্ত (রামকৃষ্ণ) নাম পাপকেও পুণ্যে পরিণত করে; তুমি জগতের একমাত্র আশ্রয়; যেহেতু আমি নিরাশ্রয়, সুতরাং হে দীনবন্ধো, তুমিই আমার আশ্রয়৷৪





2.54 শ্রীরামকৃষ্ণস্তোত্রম্ (২)

আচণ্ডালাপ্রতিহতরয়ো যস্য প্রেমপ্রবাহো

লোকাতীতোঽপ্যহহ ন জহৌ লোককল্যাণমার্গম্৷

ত্রৈলোক্যেঽপ্যপ্রতিমমহিমা জানকীপ্রাণবন্ধো

ভক্ত্যা জ্ঞানং বৃতবরবপুঃ সীতয়া যো হি রামঃ॥১


সমান), অহহ (আহা), [যিনি] লোক-অতীতঃ অপি (অমানুষস্বভাব হইয়াও) লোক-কল্যাণ-মার্গং (লোকের মঙ্গলসাধনের চেষ্টা) ন জহৌ (ত্যাগ করেন নাই), ত্রৈলোক্যে অপি (ত্রিভুবনেও) অপ্রতিম-মহিমা (যাঁহার মহিমা অতুলনীয়), [যিনি] জানকী-প্রাণ-বন্ধঃ (সীতার পরম প্রেমাস্পদ), যঃ হি (যে) জ্ঞানং (জ্ঞানস্বরূপ) রামঃ (রামচন্দ্র) ভক্ত্যা (ভক্তিস্বরূপিণী) সীতয়া (সীতার দ্বারা) বৃত-বর-বপুঃ (যাঁহার শ্রেষ্ঠ তনু আবৃত বা পরিগৃহীত)—॥১


যাঁহার প্রেমস্রোত চণ্ডাল পর্যন্ত অপ্রতিহত বেগে প্রবাহিত; আহা, যিনি লোকাতীত হইয়াও লোকের মঙ্গলসাধনের পথ ত্যাগ করেন নাই; যাঁহার মহিমা ত্রিভুবনেও অনুপম; যিনি সীতার প্রাণস্বরূপ রামচন্দ্র; যাঁহার জ্ঞানরূপ শ্রেষ্ঠ শ্রীরামতনু ভক্তিরূপিণী সীতার দ্বারা আবৃত—৷১


স্তব্ধীকৃত্য প্রলয়কলিতং বাহবোত্থং মহান্তং

হিত্বা রাত্রিং প্রকৃতিসহজামন্ধতামিস্রমিশ্রাম্৷

গীতং শান্তং মধুরমপি যঃ সিংহনাদং জগর্জ

সোঽয়ং জাতঃ প্রথিতপুরুষো রামকৃষ্ণস্ত্বিদানীম্॥২



বা (অথবা) যঃ (যিনি [যে শ্রীকৃষ্ণ]) আহব-উত্থং (যুদ্ধ হইতে উত্থিত) মহান্তং (অতি ভয়ানক) প্রলয়-কলিতং (প্রলয়কালসদৃশ কোলাহলকে) স্তব্ধীকৃত্য (স্তব্ধ

করিয়া) প্রকৃতি-সহজাং (স্বাভাবিক) অন্ধ-তামিস্র-মিশ্রাং (ঘোরতর অন্ধতমঃ-স্বরূপ) রাত্রিং (অজ্ঞান-রজনীকে) হিত্বা (দূর করিয়া) শান্তং (শান্ত) মধুরম্ অপি (এবং মধুর) সিংহ-নাদং (সিংহনাদস্বরূপ) গীতং (গীতাশাস্ত্র) জগর্জ (গর্জন করিয়াছিলেন), সঃ (সেই) অয়ং (এই) প্রথিত-পুরুষঃ (বিখ্যাত [অন্তর্যামী] পুরুষ) ইদানীং (এক্ষণে) রামকৃষ্ণঃ তু (রামকৃষ্ণরূপে) জাতঃ (জন্মিয়াছেন)॥২



অথবা যিনি (শ্রীকৃষ্ণরূপে) প্রলয়সদৃশ অতি ভয়ানক যুদ্ধ-কোলাহলকেস্তব্ধ করিয়া এবং স্বাভাবিক ঘোরতর অন্ধতমঃস্বরূপ অজ্ঞান-রজনীকে দূর করিয়া সিংহনাদ সহকারে শান্ত ও মধুর গীতাশাস্ত্র উপদেশ করিয়াছিলেন, সেই বিখ্যাত পুরুষই এক্ষণে রামকৃষ্ণরূপে অবতীর্ণ৷ ২


নরদেব দেব        জয় জয় নরদেব

শক্তিসমুদ্রসমুত্থতরঙ্গং দর্শিতপ্রেমবিজৃম্ভিতরঙ্গং৷

সংশয়রাক্ষসনাশমহাস্ত্রং যামি গুরুং শরণং ভববৈদ্যং

নরদেব দেব        জয় জয় নরদেব॥৩


[হে] নরদেব (মনুষ্যদেহধারী দেবতা), [হে] দেব, [হে] নরদেব, জয় জয় (তোমার জয় হউক, জয় হউক); শক্তি-সমুদ্র-সমুত্থ-তরঙ্গং (যিনি মহাশক্তিরূপ সমুদ্র হইতে উত্থিত তরঙ্গস্বরূপ), দর্শিত-প্রেম-বিজৃম্ভিত-রঙ্গং (যিনি প্রেমের লীলা দেখাইয়াছেন), সংশয়-রাক্ষস-নাশ-মহা-অস্ত্রং (যিনি সন্দেহরূপ রাক্ষসের বিনাশী মহা অস্ত্রস্বরূপ) [সেই] ভব-বৈদ্যং (সংসাররোগের চিকিৎসক) গুরুং শরণং (গুরুর আশ্রয়) যামি (গ্রহণ করি); নরদেব—॥৩


হে নরদেব, হে দেব, হে নরদেব, তোমার জয় হউক, জয় হউক৷ যিনি মহাশক্তিরূপ সমুদ্র হইতে উত্থিত তরঙ্গস্বরূপ, যিনি প্রেমের লীলা দেখাইয়াছেন, যিনি সন্দেহরূপ রাক্ষসের বিনাশী মহাস্ত্র-স্বরূপ, সেই সংসার-রোগের চিকিৎসক গুরুর আশ্রয় গ্রহণ করি৷ ৩


অদ্বয়তত্ত্বসমাহিতচিত্তং প্রোজ্জ্বলভক্তিপটাবৃতবৃত্তং

কর্মকলেবরমদ্ভুতচেষ্টং যামি গুরুং শরণং ভববৈদ্যং৷

নরদেব দেব        জয় জয় নরদেব॥৪


অদ্বয়-তত্ত্ব-সমাহিত-চিত্তং (যাঁহার চিত্ত অদ্বৈততত্ত্বে সমাহিত), প্রোজ্জ্বল-ভক্তিপট-আবৃত-বৃত্তং (যাঁহার চরিত্র [অন্তর্নিহিত জ্ঞানস্বরূপ] উজ্জ্বলভক্তিরূপ আবরণে আবৃত), কর্ম-কলেবরং (যাঁহার দেহ কর্মময় [লোককল্যাণের জন্য গৃহীত]) অদ্ভুতচেষ্টং (যাঁহার কার্যাবলী অদ্ভুত) যামি—॥৪

যাঁহার চিত্ত অদ্বৈততত্ত্বে সমাহিত, যাঁহার চরিত্র অতি উজ্জ্বল ভক্তিরূপ বস্ত্রের দ্বারা আবৃত, যাঁহার জীবন লোককল্যাণে নিযুক্ত, যাঁহার কার্যাবলী অপূর্ব, সেই সংসাররোগের চিকিৎসক গুরুর আশ্রয় গ্রহণ করি৷৪





2.55 শ্রীসারদাস্তোত্রম্

প্রকৃতিং পরমামভয়াং বরদাং, নররূপধরাং জনতাপহরাং৷

শরণাগতসেবকতোষকরীং, প্রণমামি পরাং জননীং জগতাম্॥১


পরমাং প্রকৃতিং (যিনি স্বরূপতঃ আদ্যাপ্রকৃতি) [কিন্তু] নর-রূপ-ধরাং (মনুষ্যরূপে অবতীর্ণা) জন-তাপ-হরাং (লোকদুঃখহারিণী), অভয়াং (অভয়প্রদা) বরদাং (বরদায়িনী) শরণাগত-সেবক-তোষকরীং (শরণাগত ভক্তের সন্তোষবিধায়িনী) [সেই] জগতাং (প্রাণিবর্গের) পরাং (সর্বশ্রেষ্ঠা) জননীং (মাতাকে) প্রণমামি (প্রণাম করি)॥১


আদ্যাপ্রকৃতিস্বরূপা যিনি নরদেহে অবতীর্ণা হইয়াছেন, যিনি, লোকদুঃখহারিণী অভয়া বরদা এবং শরণাগত সেবকের সন্তোষবিধায়িনী, সেই সর্বারাধ্যা জগজ্জননীকে প্রণাম করি৷১


গুণহীনসুতানপরাধযুতান্, কৃপয়াঽদ্য সমুদ্ধর মোহগতান্৷

তরণীং ভবসাগরপারকরীং, প্রণমামি পরাং জননীং জগতাম্॥২


অপরাধ-যুতান্ (অপরাধী) মোহ-গতান্ (মোহগ্রস্ত) গুণ-হীন-সুতান্ (গুণহীন সন্তানদিগকে) অদ্য (আজ) কৃপয়া (কৃপা করিয়া) সমুদ্ধর (উদ্ধার করো); ভব-সাগর-পার-করীং (সংসার সাগরের তীরে লইয়া যাইতে সমর্থ) তরণীং (নৌকা-স্বরূপিণী) জগতাং পরাং জননীং প্রণমামি॥২


অপরাধী, মোহগ্রস্ত, গুণহীন সন্তানদিগকে (তুমি) আজ কৃপা করিয়া উদ্ধার করো, সংসারসাগরের পারকারী তরুণীস্বরূপিণী সর্বারাধ্যা জগজ্জননীকে প্রণাম করি৷২


বিষয়ং কুসুমং পরিহৃত্য সদা, চরণাম্বুরুহামৃতশান্তিসুধাম্৷

পিব ভৃঙ্গমনো ভবরোগহরাং, প্রণমামি পরাং জননীং জগতাম্॥৩


[হে] ভৃঙ্গ-মনঃ (ভ্রমরতুল্য মন), বিষয়ং (বিষয়রূপ) কুসুমং (পুষ্পকে) পরিহৃত্য (ত্যাগ করিয়া) ভব-রোগ-হরাং (ভবরোগনাশক) চরণ-অম্বুরুহ-অমৃত-শান্তি-সুধাং ([মায়ের] চরণপদ্মের মধুরূপ শান্তিসুধা) সদা (সর্বদা) পিব (পান করো)—॥৩


হে মনোভ্রমর, তুমি বিষয়রূপ পুষ্পকে ত্যাগ করিয়া মায়ের চরণপদ্মের মধুরূপ ভবরোগনাশক শান্তিসুধা সর্বদা পান করো; আমি সর্বারাধ্যা জগজ্জননীকে প্রণাম করি৷৩


কৃপাং কুরু মহাদেবি সুতেষু প্রণতেষু চ৷

চরণাশ্রয়দানেন কৃপাময়ি নমোঽস্তু তে॥৪


[হে] মহাদেবি, চরণ-আশ্রয়-দানেন (চরণে আশ্রয় দান করিয়া) প্রণতেষু (প্রণত) সুতেষু (সন্তানদিগের প্রতি) কৃপাং (কৃপা) কুরু (করো) [হে] কৃপাময়ি, তে (তোমাকে) নমঃ অস্তু (নমস্কার)—॥৪


হে মহাদেবী, চরণে আশ্রয় দান করিয়া প্রণত সন্তানদিগের প্রতি কৃপা প্রকাশ করো; হে কৃপাময়ি, তোমায় নমস্কার৷৪


লজ্জাপটাবৃতে নিত্যং সারদে জ্ঞানদায়িকে।

পাপেভ্যো নঃ সদা রক্ষ কৃপাময়ি নমোঽস্তু তে॥৫


[হে] সারদে [হে] লজ্জা-পট-আবৃতে (লজ্জারূপবস্ত্রে আবৃতা, লজ্জাস্বরূপা) [হে] নিত্যং জ্ঞান-দায়িকে (সদা জ্ঞানদায়িনী), নঃ (আমাদিগকে) সদা (সর্বদা) পাপেভ্যঃ (পাপসমূহ হইতে) রক্ষ (রক্ষা করো), তে নমঃ অস্তু॥৫


হে সারদে, তুমি লজ্জারূপ বস্ত্রে আবৃতা, তুমি সর্বদা জ্ঞান দান কর; আমাদিগকে সর্বদা পাপরাশি হইতে রক্ষা করো৷ তোমায় নমস্কার৷৫


রামকৃষ্ণগতপ্রাণাং তন্নামশ্রবণপ্রিয়াম্৷

তদ্ভাবরঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহুঃ॥৬


রামকৃষ্ণ-গত-প্রাণা (যাঁহার চিত্ত রামকৃষ্ণে সমাহিত) তৎ-নাম-শ্রবণ-প্রিয়াং (সেই রামকৃষ্ণ নাম শ্রবণে যিনি আনন্দ লাভ করেন) তৎ-ভাব-রঞ্জিত-আকারাং (সেই রামকৃষ্ণের ভাবরাশি দ্বারাই যাঁহার মূর্তি সুশোভিত) [তাঁহাকে ] মুহুঃ-মুহুঃ (বারংবার) প্রণমামি॥৬


যাঁহার চিত্ত রামকৃষ্ণে সমাহিত, যিনি সেই নাম শ্রবণে আহ্লাদিতা হন এবং তাঁহারই ভাবরাশি দ্বারা যাঁহার মূর্তি সুশোভিতা, তাঁহাকে পুনঃপুনঃ প্রণাম করি৷৬


পবিত্রং চরিতং যস্যাঃ পবিত্রং জীবনং তথা৷

পবিত্রতাস্বরূপিণ্যৈ তস্যৈ দেব্যৈ নমো নমঃ॥৭


যস্যাঃ (যাঁহার) চরিতং (স্বভাব) পবিত্রং (পবিত্র), তথা (তদনুরূপ) জীবনং (জীবন) পবিত্রং, তস্যৈ (সেই) পবিত্রতাস্বরূপিণ্যৈ (পবিত্রতারূপিণী) দেব্যৈ (দেবীকে) নমঃ নমঃ (বারংবার প্রণাম)॥৭


যাঁহার স্বভাব পবিত্র এবং জীবনও তদনুরূপ পবিত্র, সেই পবিত্রতা-স্বরূপিণী দেবীকে বারংবার প্রণাম করি৷৭


দেবীং প্রসন্নাং প্রণতার্তিহন্ত্রীং, যোগীন্দ্রপূজ্যাং যুগধর্মপাত্রীং৷

তাং সারদাং ভক্তিবিজ্ঞানদাত্রীং, দয়াস্বরূপাং প্রণমামি নিত্যম্॥৮


তাং (সেই) প্রসন্নাং (আনন্দময়ী), প্রণত-আর্তি-হন্ত্রীং (ভক্তের বিপদবারিণী), যোগী- ইন্দ্র-পূজ্যাং (যোগিরাজদিগের পূজনীয়া), যুগ-ধর্ম-পাত্রীং (যুগধর্ম রক্ষয়িত্রী), ভক্তি-বিজ্ঞান-দাত্রীং (ভক্তি ও বিজ্ঞান বিধায়িনী) দয়া-স্বরূপাং (কৃপারূপিণী) সারদাং দেবীং (সারদা দেবীকে) নিত্যং (সর্বদা) প্রণমামি॥৮


সেই আনন্দময়ী, শরণাগতের বিপদবিনাশিনী, যোগিরাজদিগের পূজ্যা, যুগধর্মপালিকা, ভক্তি-বিজ্ঞান-প্রদায়িনী কৃপারূপিণী সারদাদেবীকে সর্বদা প্রণাম করি৷৮


স্নেহেন বধ্নাসি মনোঽস্মদীয়ং, দোষানশেষান্ সগুণীকরোষি৷

অহেতুনা নো দয়সে সদোষান্, স্বাঙ্কে গৃহীত্বা যদিদং বিচিত্রম্॥৯


[তুমি] যৎ (যে) স্নেহেন (স্নেহের দ্বারা) অস্মদীয়ং (আমাদের) মনঃ (মনকে) বধ্নাসি (আবদ্ধ কর), অশেষান্ (অখিল) দোষান্ (দোষরাশিকে) সগুণী-করোষি (গুণময় কর) সদোষান্ (দুষ্ট) নঃ (আমাদিগকে) স্ব-অঙ্কে (নিজ ক্রোড়ে) গৃহীত্বা (গ্রহণ করিয়া) অহেতুনা (বিনা কারণে) দয়সে (দয়া কর)—ইদং (ইহা) বিচিত্রং (অতি আশ্চর্য)॥ ৯


তুমি যে স্নেহের দ্বারা আমাদের মন আবদ্ধ কর, আমাদের অশেষ দোষকে গুণময় কর এবং দোষযুক্ত আমাদিগকে নিজ ক্রোড়ে গ্রহণ করিয়া বিনা কারণে দয়া কর—ইহা অতি আশ্চর্য৷ ৯



প্রসীদ মাতর্বিনয়েন যাচে, নিত্যং ভব স্নেহবতী সুতেষু৷

প্রেমৈকবিন্দুং চিরদগ্ধচিত্তে, বিষিঞ্চ চিত্তং কুরু নঃ সুশান্তম্॥১০


[হে] মাতঃ, বিনয়েন (সবিনয়ে) যাচে (আমি প্রার্থনা করি), প্রসীদ (প্রসন্না হও); সুতেষু (সন্তানগণের প্রতি) নিত্যং (সর্বদা) স্নেহবতী (স্নেহময়ী) ভব (হও); চির-দগ্ধ-চিত্তে (সতত দুঃখময় হৃদয়ে) প্রেম-এক-বিন্দুং (একবিন্দু স্নেহ) বিষিঞ্চ (সিঞ্চন করো); নঃ (আমাদিগকে) সুশান্তং (শান্ত) কুরু (করো)॥১০


মা, সবিনয়ে প্রার্থনা করিতেছি, তুমি প্রসন্না হও; সন্তানগণের প্রতি নিত্য স্নেহশীলা হও; চিরদগ্ধ চিত্তে একবিন্দু স্নেহ বর্ষণ করিয়া আমাদিগকে শান্ত করো৷ ১০


জননীং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্‌গুরুং৷

পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ॥১১


জননীং (মাতা) সারদাং দেবীং (সারদাদেবীকে) [ও] জগৎ-গুরুং (জগতের গুরু) রামকৃষ্ণং (রামকৃষ্ণকে) তয়োঃ (আপনাদিগের) পাদপদ্মে (চরণকমলে) শ্রিত্বা (শরণ লইয়া) মুহুঃ-মুহুঃ প্রণমামি (বারংবার প্রণাম করি)॥১১


জননী সারদাদেবী ও জগদ্‌গুরু রামকৃষ্ণের চরণকমলে আশ্রয় লইয়া তাঁহাদিগকে বারংবার প্রণাম করি।১১










2.56 বিবেকানন্দপঞ্চকম্

অনিত্যদৃশ্যেষু বিবিচ্য নিত্যং তস্মিন্ সমাধত্ত ইহ স্ম লীলয়া৷

বিবেকবৈরাগ্যবিশুদ্ধচিত্তং যোঽসৌ বিবেকী তমহং নমামি॥১


ইহ (এই জগতে) অনিত্য-দৃশ্যেষু (অনিত্য দৃশ্য বস্তুসমূহের মধ্যে) নিত্যং (নিত্য বস্তুকে) বিবিচ্য (পৃথক করিয়া) লীলয়া (লীলাচ্ছলে) অসৌ যঃ (ঐ যে) বিবেকী (বিবেকবান) তস্মিন্ (সেই নিত্যবস্তুতে) বিবেক-বৈরাগ্য-বিশুদ্ধ-চিত্তং (বিবেক ও বৈরাগ্য-প্রভাবে পবিত্র চিত্তকে) সমাধত্তে স্ম (সমাহিত করিয়াছিলেন) অহং (আমি) তৎ (তাঁহাকে) নমামি (নমস্কার করি)॥১


এই জগতে অনিত্য বস্তুরাজি হইতে নিত্যবস্তুকে পৃথক করিয়া যে বিবেকী লীলাচ্ছলে সেই নিত্যবস্তুতে বিবেক ও বৈরাগ্যপ্রভাবে পবিত্র চিত্তকে সমাহিত করিয়াছিলেন, আমি তাঁহাকে নমস্কার করি৷১


বিবেকজানন্দনিমগ্নচিত্তং বিবেকদানৈকবিনোদশীলম্৷

বিবেকভাসা কমনীয়কান্তিং বিবেকিনং তং সততং নমামি॥২


বিবেকজ-আনন্দ-নিমগ্ন-চিত্তং (বিবেক হইতে সঞ্জাত আনন্দে যাঁহার চিত্ত মগ্ন), বিবেক-দান-এক-বিনোদ-শীলং (যিনি বিবেকদানেই মাত্র আনন্দলাভ করেন) বিবেক-ভাসা (বিবেক-জ্যোতিতে) কমনীয়-কান্তিং (যিনি সুন্দর রূপশালী) তং (সেই) বিবেকিনং (বিবেকীকে) সততং (সর্বদা) নমামি (নমস্কার করি)॥২


বিবেকসম্ভূত আনন্দে যাঁহার চিত্ত নিমগ্ন, যিনি বিবেকদানেই আনন্দিত, বিবেকজ্যোতিতে যিনি রমণীয়রূপশালী, সেই বিবেকীকে আমি সর্বদা নমস্কার করি৷২


ঋতঞ্চ বিজ্ঞানমধিশ্রয়দ্ যন্নিরন্তরং চাদিমধ্যান্তহীনম্৷

সুখং সুরূপং প্রকরোতি যস্য আনন্দমূর্তিং তমহং নমামি॥৩


চ (এবং) যস্য (যাঁহার) সু-রূপং (সুন্দর রূপ) ঋতং (সত্য) চ (এবং) বিজ্ঞানম্ (বিজ্ঞানকে) অধিশ্রয়ৎ (আশ্রয় করিয়া)—যৎ (যে) সুখং (সুখ) নিরন্তরম্ (নিরবকাশ) আদি-মধ্য-অন্ত-হীনং (আদি মধ্য ও অন্তবিহীন-নিত্য) [তাহা] প্রকরোতি (প্রদান করে) তম্ (সেই) আনন্দ-মূর্তিং (আনন্দস্বরূপ মূর্তিধারীকে) অহং নমামি॥৩


যাঁহার সুরূপ সত্য ও বিজ্ঞানকে আশ্রয় করিয়া নিরবকাশ নিত্য সুখ প্রদান করে, সেই আনন্দস্বরূপ মূর্তিধারীকে আমি নমস্কার করি৷৩


সূর্যো যথান্ধং হি তমো নিহন্তি বিষ্ণুর্যথা দুষ্টজনাংশ্চিনত্তি৷

তথৈব যস্যাখিলনেত্রলোভং রূপং ত্রিতাপং বিমুখীকরোতি॥৪


সূর্যঃ (সূর্য) যথা (যে প্রকার) অন্ধং তমঃ (গভীর অন্ধকার) হি নিহন্তি (অবশ্যই নিঃশেষে দূর করেন), বিষ্ণুঃ (বিষ্ণু) যথা (যে প্রকার) দুষ্ট জনান্ (দুষ্ট ব্যক্তিগণকে) ছিনত্তি (ছিন্ন করেন), তথা এব (সেই প্রকারই) যস্য (যাঁহার) অখিল-নেত্র-লোভং (অখিল চক্ষুর মোহকারী) রূপং (রূপ) ত্রিতাপং (ত্রিতাপকে) বিমুখীকরোতি (বিফল করে)—॥৪


সূর্য যেরূপ গভীর অন্ধকার নিঃশেষে নাশ করেন, বিষ্ণু যেরূপ দুর্বৃত্তদিগকে বিনাশ করেন, সেইরূপে যাঁহার অখিলনয়ন লোভনীয়রূপ ত্রিতাপ বিদূরিত করে—৷৪


তং দেশিকেন্দ্রং পরমং পবিত্রং বিশ্বস্য পালং মধুরং যতীন্দ্রম্৷

হিতায় নৃৃণাং নরমূর্তিমন্তং বিবেক-আনন্দমহং নমামি॥৫


নৃৃণাং (মনুষ্যদিগের) হিতায় (মঙ্গলার্থ) নর-মূর্তিমন্তং (নররূপধারী) তং (সেই) দেশিক-ইন্দ্রং (আচার্যপ্রবর), পরমং পবিত্রং (পরম পবিত্র) বিশ্বস্য (জগতের) পালং (পালক), মধুরং (আনন্দময়) যতি-ইন্দ্রং (যোগিশ্রেষ্ঠ) বিবেক-আনন্দম্ (বিবেকানন্দকে) অহং নমামি॥৫


নরহিতার্থ অবতীর্ণ সেই আচার্যপ্রবর, পরম পবিত্র, জগৎপালক, আনন্দময়, যোগিশ্রেষ্ঠ বিবেকানন্দকে আমি নমস্কার করি৷৫





2.57 প্রণামমন্ত্রঃ, মূর্তমহেশ্বরস্তোত্রম্‌

নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দসূরয়ে৷

সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে॥


শ্রী-যতি-রাজায় (সন্ন্যাসিরাজ), সৎ-চিৎ-সুখ-স্বরূপায় (সত্য জ্ঞান ও আনন্দ-স্বরূপ) তাপ-হারিণে (ত্রিতাপহারী) স্বামিনে (প্রভু, গুরু) বিবেকানন্দ-সূরয়ে (সর্বজ্ঞ বিবেকানন্দকে) নমঃ (নমস্কার)৷


প্রণাম—শ্রীমান, সন্ন্যাসিরাজ, সচ্চিদানন্দস্বরূপ, ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার৷


মূর্তমহেশ্বরমুজ্জ্বলভাস্করমিষ্টমমরনরবন্দ্যম্৷

বন্দে বেদতনুমুজ্ঝিতগর্হিতকাঞ্চনকামিনীবন্ধম্॥১


[যিনি] উজ্জ্বল-ভাস্করম্ (সূর্যসদৃশ উজ্জ্বল), অমর-নর-বন্দ্যম্ (দেব ও মনুষ্যগণের পূজ্য), উজ্ঝিত-গর্হিত-কাঞ্চন-কামিনী-বদ্ধম্ (ঐশ্বর্য ও কামের কুৎসিত বন্ধন যিনি ত্যাগ করিয়াছেন) [সেই] ইষ্টম্ (ইষ্টদেব) বেদ-তনুম্ (বেদময়মূর্তি) মূর্ত-মহেশ্বরম্ (নবরূপে অবতীর্ণ মহাদেবকে) বন্দে (আমি বন্দনা করি)॥১


যিনি সূর্যসদৃশ উজ্জ্বল এবং দেব ও মনুষ্যগণের পূজ্য, যিনি ঐশ্বর্য ও কামের কুৎসিত বন্ধন ত্যাগ করিয়াছেন, সেই বেদময়মূর্তি নররূপে অবতীর্ণ ইষ্টদেব মহাদেবকে আমি নমস্কার করি৷১


কোটিভানুকরদীপ্তসিংহমহো কটিতটকৌপীনবন্তম্৷

অভীরভীর্হুঙ্কারনাদিতদিঙ্মুখপ্রচণ্ডতাণ্ডবনৃত্যম্॥২


অহো, [যিনি] কোটি-ভানু-কর-দীপ্ত-সিংহম্ (কোটি সূর্যের কিরণে মণ্ডিত সিংহসদৃশ) কটিতট-কৌপীন-বন্তম্ (যিনি কটিদেশে কৌপীন ধারণ করিয়া আছান, অভীঃ-অভীঃ-হুঙ্কার নাদিত-দিক্-মুখ-প্রচণ্ড-তাণ্ডব-নৃত্যম্ (যিনি ভয় নাই, ভয় নাই, এই শব্দে দিকসমূহ নিনাদিত করিয়া প্রচণ্ড তাণ্ডব নৃত্য করেন)—॥২


অহো! যিনি কোটি সূর্যের কিরণে সমুজ্জ্বল সিংহসদৃশ, যিনি কটিদেশেকৌপীন ধারণ করেন, যিনি অভীঃ অভীঃ-রবে দিকসমূহ নিনাদিত করিয়া প্রচণ্ড তাণ্ডব নৃত্য করেন—৷২


ভুক্তিমুক্তিকৃপাকটাক্ষাপ্রেক্ষণমঘদলবিদলনদক্ষম্৷

বালচন্দ্রধরমিন্দুবন্দ্যমিহ নৌমি গুরুবিবেকানন্দম্॥৩


ভুক্তি-মুক্তি-কৃপা-কটাক্ষ-প্রেক্ষণম্ (ভোগ ও মোক্ষ যাঁহার করুণ দৃষ্টিমাত্রের অপেক্ষা করে), অঘ-দল-বিদলন-দক্ষম্ (যিনি পাপসমূহকে বিদলিত করিতে তৎপর), বাল-চন্দ্র-ধরম্ (যিনি শশিকলাধারী শিবস্বরূপ) [সেই] ইন্দু-বন্দ্যম্ (ইন্দুর [ইহা স্তবকর্তার ছদ্মনাম] পূজ্য) গুরু-বিবেকানন্দম্ (গুরু বিবেকানন্দকে) ইহ (এই স্তবে) নৌমি (প্রণাম করিতেছি)॥৩


ভোগ ও মোক্ষ যাঁহার কৃপাকটাক্ষমাত্রের অপেক্ষা করে, যিনি পাপ-রাশিতে বিদলিত করিতে সমর্থ, যিনি শশিশেখরস্বরূপ, সেই ইন্দুর পূজ্য গুরু বিবেকানন্দকে এই স্তবে প্রণাম করিতেছি৷৩




2.58 চর্পটপঞ্জরিকাস্তোত্রম্

দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশিরবসন্তৌ পুনরায়াতঃ৷

কালঃ ক্রীড়তি গচ্ছত্যায়ুস্তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ॥১


দিনম্ (দিবস) অপি (এবং) রজনী (রাত্রি), সায়ং (সন্ধ্যা) [এবং] প্রাতঃ (প্রাতঃকাল), শিশির-বসন্তৌ (শীত এবং বসন্ত) পুনঃ আয়াতঃ (পুনঃপুনঃ আসে); কালঃ (কাল) ক্রীড়তি (ক্রীড়া করে), আয়ুঃ (জীবন) গচ্ছতি (অতিবাহিত হয়)—তৎ অপি (ইহা সত্ত্বেও) আশাবায়ুঃ (বৃথা আশা) ন মুঞ্চতি ([কাহাকেও] ত্যাগ করে না)॥১


দিন ও রজনী, সন্ধ্যা ও প্রাতঃ, শীত ও বসন্ত পুনঃপুনঃ আসে; কাল ক্রীড়া করে, আয়ু অতিবাহিত হয়—তথাপি বৃথা আশা কাহাকেও ত্যাগ করে না৷১


ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে৷

প্রাপ্তে সন্নিহিতে মরণে ন হি ন হি রক্ষতি ডুকৃঞ্করণে॥[29]


[হে] মূঢ়-মতে (দুর্বুদ্ধি), গোবিন্দং (গোবিন্দকে) ভজ (ভজনা করো), গোবিন্দং ভজ (গোবিন্দকে ভজনা করো), গোবিন্দং ভজ; মরণে (মৃত্যু) সন্নিহিতে প্রাপ্তে (সন্নিকটে আসিলে) ডুকৃঞ্-করণে (“ডুকৃঞ্-করণে” [=‘কৃ’-ধাতু উভয়পদী এবং উহার অর্থ ‘করা’] এই ব্যাকরণসূত্র [অর্থাৎ ব্যাকরণ অনুযায়ী শাস্ত্র-আলোচনা]) ন হি রক্ষতি (নিশ্চয়ই রক্ষা করে না) ন হি (নিশ্চয়ই না)॥


হে মূঢ়মতি, গোবিন্দকে ভজনা করো, গোবিন্দকে ভজন করো, গোবিন্দকে ভজনা করো; মৃত্যু সন্নিহিত হইলে ডুকৃঞ্‌-করণে প্রভৃতি ব্যাকরণচর্চা নিশ্চয়ই রক্ষা করে না—নিশ্চয়ই না৷


অগ্রে বহ্নিঃ পৃষ্ঠে ভানূ রাত্রৌ চুবুকসমর্পিতজানুঃ৷

করতলভিক্ষা তরুতলবাস-স্তদপি ন মুঞ্চত্যাশাপাশঃ॥২


[দারিদ্রবশতঃ] অগ্রে (সম্মুখে) বহ্নিঃ (অগ্নি) পৃষ্ঠে (পশ্চাতে) ভানুঃ (সূর্য) রাত্রৌ (রাত্রে) চুবুক-সমর্পিত-জানুঃ (জানুদ্বয় মধ্যে চিবুক স্থাপন করিয়া শীত কাটাইতেছে), কর-তল-ভিক্ষা (হস্তে ভিক্ষাগ্রহণ) তরু-তল-বাসঃ (বৃক্ষ-তলে বাস হইতেছে) তৎ অপি (ইহা সত্ত্বেও) আশা-পাশঃ (আশার বন্ধন) ন মুঞ্চতি ([কাহাকেও] ত্যাগ করে না)॥২


(দারিদ্রবশতঃ) সম্মুখে অগ্নি, পশ্চাতে সূর্য ও রাত্রে জানুদ্বয় মধ্যে চিবুক স্থাপন করিয়া অবস্থান করিতেছে; করতলে ভিক্ষা গ্রহণ এবং তরুতলে বাস হইতেছে;—তথাপি এই অবস্থায়ও আশার বন্ধন কাহাকেও ত্যাগ করে না!২


যাবদ্বিত্তোপার্জনশক্তস্তাবন্নিজপরিবারো রক্তঃ৷

পশ্চাদ্ধাবতি জর্জরদেহে, বার্তাং পৃচ্ছতি কোঽপি ন গেহে॥৩


[লোক] যাবৎ (যতদিন পর্যন্ত) বিত্ত-উপার্জন-শক্তঃ (ধনসঞ্চয়ে সমর্থ) [হয়] তাবৎ (ততদিনই) নিজ-পরিবারঃ (নিজের আত্মীয়স্বজন) রক্তঃ (অনুরক্ত) [থাকে]; পশ্চাৎ (তাহার পরে) জর্জর-দেহে (জরাজীর্ণ শরীর) ধাবতি [মৃত্যুমুখে] অগ্রসর হইতে থাকিলে) গেহে অপি [স্বীয়] গৃহেও) কঃ (কেহ) বার্তাং (কুশলাদি) ন পৃচ্ছতি (জিজ্ঞাসা করে না)॥৩


যতদিন ধনসঞ্চয়ের শক্তি থাকে, ততদিন নিজ পরিবার অনুরক্ত থাকে; তৎপর জীর্ণ শরীর মৃত্যুর অভিমুখে দ্রুত অগ্রসর হইতে থাকিলে স্বীয় গৃহেও কেহ কুশলাদি জিজ্ঞাসা করে না!৩


জটিলো মুণ্ডী লুঞ্চিতকেশঃ, কাষায়াম্বরবহুকৃতবেশঃ৷

পশ্যন্নপি চ ন পশ্যতি মূঢ় উদরনিমিত্তং বহুকৃতবেশঃ॥৪


[কেহ কেহ] জটিলঃ [অবধূতাদির ন্যায়] জটা ধারণ করে) মুণ্ডী [সন্ন্যাসীর ন্যায়] মস্তক মুণ্ডন করে) লুঞ্চিত-কেশঃ ([জৈন সাধুদের ন্যায়] কেশ উৎপাটন করে) কাষায়-অম্বর-বহুকৃত-বেশঃ (গৈরিক বস্ত্র প্রভৃতির দ্বারা বহুপ্রকার বেশ করিয়া থাকে); উদর-নিমিত্তং (উদরের জন্য) বহুকৃত-বেশঃ (বহুপ্রকার বেশে সজ্জিত) মূঢ়ঃ (মূর্খ) [সত্যকে] পশ্যন্ অপি চ (দেখিয়াও) ন পশ্যতি (দেখে না)॥৪


(কেহ কেহ) জটা ধারণ করে, মস্তক মুণ্ডন করে, কেশ উৎপাটন করে কিংবা গৈরিক বস্ত্রাদির দ্বারা বহুপ্রকারে বেশ করে; উদরপালনজন্য বহুরূপ বেশধারী উক্ত মূঢ়গণ (সত্যকে) দেখিয়াও দেখে না!৪


ভগবদ্‌গীতা কিঞ্চিদধীতা, গঙ্গাজললবকণিকা পীতা৷

সকৃদপি যস্য মুরারিসমর্চা, তস্য যমঃ কিং কুরুতে চর্চাম্॥৫


যস্য (যাহার) ভগবৎ-গীতা (ভগবদ্‌গীতা) কিঞ্চিৎ (অল্পমাত্রও) অধীতা (পঠিত হইয়াছে), গঙ্গা-জল-লব-কণিকা (গঙ্গাজলের কণিকার কণিকাও) পীতা (পীত হইয়াছে), সকৃৎ অপি (একবারও) মুরারিসমর্চা (নারায়ণের পূজা হইয়াছে) যমঃ তস্য (তাহার নিকট) কিং (কি) চর্চাম্ (ভয়প্রদর্শন) কুরুতে (করে)?৫


যে ভগবদ্‌গীতা কিঞ্চিৎ পাঠ করিয়াছে, যে গঙ্গাজলের কণিকামাত্রও পান করিয়াছে এবং যে একবারও নারায়ণের পূজা করিয়াছে, যম তাহাকে কি ভয় দেখাইতে পারে?৫


অঙ্গং গলিতং পলিতং মুণ্ডং, দশনবিহীনং জাতং তুণ্ডম্৷

বৃদ্ধো যাতি গৃহীত্বা দণ্ডং, তদপি ন মুঞ্চত্যাশাপিণ্ডম্॥৬


অঙ্গং (শরীর) গলিতং (শিথিল হইয়াছে), মুণ্ডং (মস্তকের কেশ) পলিতং (পক্ব হইয়াছে), তুণ্ডম্ (মুখ) দশন-বিহীনং (দন্তশূন্য) জাতং (হইয়াছে), বৃদ্ধঃ (বৃদ্ধ) দণ্ডং (দণ্ড) গৃহীত্বা (ধারণ করিয়া) যাতি (গমন করিতেছে), তৎ-অপি (তথাপি) আশা-পিণ্ডম্ (আশার সমষ্টি) ন মুঞ্চতি (ত্যাগ করে না)॥৬


অঙ্গ শিথিল, মস্তক পলিত ও মুখ দন্তবিহীন হইয়াছে, (এইরূপ) বৃদ্ধ দণ্ড ধারণ করিয়া চলিতেছে; তথাপি আশাপিণ্ড ত্যাগ করে না!৬


বালস্তাবৎ ক্রীড়াসক্তস্তরুণস্তাবৎ তরুণীরক্তঃ৷

বৃদ্ধস্তাবচ্চিন্তামগ্নঃ, পরমে ব্রহ্মণি কোঽপি ন লগ্নঃ॥৭


বালঃ (বালক) তাবৎ (তৎকালে, বাল্যকালে) ক্রীড়া-সক্তঃ (ক্রীড়ায় আসক্ত), তরুণঃ (যুবক) তাবৎ (যৌবনে) তরুণী-রক্তঃ (যুবতীর প্রতি আসক্ত) বৃদ্ধঃ (বৃদ্ধ) তাবৎ (বার্ধক্যে) চিন্তা-মগ্নঃ (চিন্তায় নিমগ্ন), পরমে ব্রহ্মণি (পরব্রহ্মে) কঃ অপি (কেহই) ন লগ্নঃ (অনুরক্ত নহে)॥৭


বালক বাল্যকালে ক্রীড়াসক্ত, তরুণ যৌবনে তরুণীতে আসক্ত এবং বৃদ্ধ বার্ধক্যে চিন্তামগ্ন থাকে; পরব্রহ্মে কেহই অনুরক্ত নহে!৭


পুনরপি জননং পুনরপি মরণং, পুনরপি জননীজঠরে শয়নম্৷

ইহ সংসারে খলু দুস্তারে, কৃপয়াঽপারে পাহি মুরারে॥৮


পুনঃ অপি (পুনর্বার) জননং (জন্ম) [আসে], পুনঃ অপি (পুনর্বার) মরণং (মৃত্যু)[আসে], পুনঃ অপি (পুনর্বার) জননী-জঠরে (মাতার উদরে) শয়নম্ (অবস্থান) [হয়] মুরারে (হে মুরারি) ইহ (এই) খলু (অবশ্যই) দুস্তারে (দুরতিক্রমণীয়) অপারে (অপার) সংসারে (সংসারে) কৃপয়া (কৃপা করিয়া) পাহি (ত্রাণ করো)॥৮


জন্ম ও মৃত্যু পুনঃপুনঃ আসে, পুনর্বার মাতার উদরে বাস হয়; হে মুরারি, এই দুরতিক্রমণীয় অকূল সংসারে কৃপাপূর্বক ত্রাণ করো৷৮


পুনরপি রজনী পুনরপি দিবসঃ, পুনরপি পক্ষঃ পুনরপি মাসঃ৷

পুনরপ্যয়নং পুনরপি বর্ষং, তদপি ন মুঞ্চত্যাশামর্ষম্॥৯


পুনঃ অপি রজনী (রাত্রি পুনঃপুনঃ যাইতেছে), পুনঃ অপি দিবসঃ (দিবস পুনঃপুনঃ যাইতেছে), পুনরপি পক্ষঃ (পক্ষ পুনঃপুনঃ যাইতেছে) পুনরপি মাসঃ (মাস পুনঃপুনঃ যাইতেছে) পুনরপি অয়নং (উত্তরায়ণ ও দক্ষিণায়ণ পুনঃপুনঃ যাইতেছে) পুনরপি বর্ষং (বৎসর পুনঃপুনঃ যাইতেছে); তৎ অপি (তথাপি) আশা-মর্ষম্ (আশার প্রেরণা) ন মুঞ্চতি (ত্যাগ করে না)॥৯


রাত্রির পর রাত্রি, দিনের পর দিন, পক্ষের পর পক্ষ, মাসের পর মাস, অয়নের পর অয়ন এবং বর্ষের পর বর্ষ চলিয়া যায়; তথাপি কেহ আশার প্রেরণা ত্যাগ করে না!৯


বয়সি গতে কঃ কামবিকারঃ, শুষ্কে নীরে কঃ কাসারঃ৷

নষ্টে দ্রব্যে কঃ পরিবারো, জ্ঞাতে তত্ত্বে কঃ সংসারঃ॥১০


বয়সি (বয়স, যৌবন) গতে (অতীত হইলে) কাম-বিকারঃ (কামের বিকার) কঃ (আর কি হইবে)? নীরে (জল) শুষ্কে (শুষ্ক হইলে) কাসারঃ (সরোবর) কঃ (আবার কোন্‌টি)? দ্রব্যে (সম্পত্তি) নষ্টে (নষ্ট হইলে) পরিবারঃ কঃ (কে আবার আত্মীয়-স্বজন)? তত্ত্বে (পরমতত্ত্ব) জ্ঞাতে (জ্ঞাত হইলে) সংসারঃ কঃ (সংসার আবার কি)?১০


বয়স অতীত হইলে আর কিসের কামবিকার? জল শুষ্ক হইলে আর কিসের সরোবর? বিত্ত নষ্ট হইলে কোথায় আত্মীয়-স্বজন? পরমতত্ত্ব জ্ঞাত হইলে কিসের সংসার?১০


নারীস্তনভরণাভিনিবেশং, মিথ্যামায়ামোহাবেশম্৷

এতন্মাংসবসাদিবিকারং, মনসি বিচারয় বারংবারম্॥১১


নারী-স্তন-ভরণ-অভিনিবেশং (নারীর স্ফীতবক্ষের প্রতি দৃষ্টিকে) মিথ্যা-মায়া-মোহ-আবেশং (মিথ্যা মায়া হইতে জাত মোহের আকর্ষণস্বরূপে), [এবং] এতৎ (এই স্তনকে) মাংস-বসা-আদি-বিকারং (মাংস ও মেদ প্রভৃতি বিকাররূপে) বারংবারম্ (পুনঃপুনঃ) মনসি (মনে) বিচারয় (বিচার করো)॥১১


নারীর স্তনের প্রতি কামদৃষ্টি মিথ্যা মায়ামোহের আবেশেই হয় এবং এই স্তন মাংস ও মেদ প্রভৃতির বিকারমাত্র—এই কথা (মনে) পুনঃপুনঃ বিচার করো৷১১


কস্ত্বং কোঽহং কুত আয়াতঃ, কা মে জননী কো মে তাতঃ৷

ইতি পরিভাবয় সর্বমসারং, বিশ্বং ত্যক্ত্বা স্বপ্নবিকারম্॥১২


ত্বং কঃ (তুমি কে), অহং কঃ (আমি কে), কুতঃ আয়াতঃ (কোথা হইতে আসিয়াছি), কা (কে) মে (আমার) জননী (মাতা), কঃ (কে) মে (আমার) তাতঃ (পিতা) ইতি (এইরূপ বিচার সহকারে) স্বপ্ন-বিকারম্ (স্বপ্নের ন্যায় বিকারমাত্র) বিশ্বং (জগৎকে) ত্যক্ত্বা (ত্যাগ করিয়া) সর্বম্ (সমস্তই) অসারং (সারহীন বলিয়া) পরিভাবয় (চিন্তা করো)॥১২


তুমি কে, আমি কে, কোথা হইতে আসিয়াছি, কে আমার জননী, কে আমার পিতা?—এইরূপ বিচার দ্বারা স্বপ্নসদৃশ বিকার-স্বরূপ জগৎকে ত্যাগ করিয়া সমস্তই অসার বলিয়া ধারণা করো৷১২


গেয়ং গীতানামসহস্রং, ধ্যেয়ং শ্রীপতিরূপমজস্রম্৷

নেয়ং সজ্জনসঙ্গে চিত্তং, দেয়ং দীনজনায় চ বিত্তম্॥১৩


গীতা-নাম-সহস্রং (গীতা এবং সহস্রনাম) গেয়ং (গান করা উচিত), শ্রীপতি-রূপম্ (নারায়ণের রূপ) অজস্রম্ (নিরন্তর) ধ্যেয়ং (ধ্যান করা উচিত), সৎ-জন-সঙ্গে (সাধু ব্যক্তির সঙ্গে) চিত্তং (চিত্তকে) নেয়ং (অভিনিবিষ্ট রাখা উচিত), দীনজনায় চ (এবং দরিদ্র প্রভৃতিকে) বিত্তম্ (ধন) দেয়ং (দান করা উচিত)॥১৩


গীতা ও সহস্রনাম আবৃত্তি করিবে, নারায়ণের রূপ নিরন্তর ধ্যান করিবে, সাধুসঙ্গে চিত্তকে রাখিবে এবং দীনজনকে ধন দান করিবে৷১৩


যাবজ্জীবো নিবসতি দেহে, কুশলং তাবৎ পৃচ্ছতি গেহে৷

গতবতি বায়ৌ দেহাপায়ে, ভার্যা বিভ্যতি তস্মিন্ কায়ে॥১৪


জীবঃ (জীব) যাবৎ (যতদিন) দেহে (শরীরে) নিবসতি (বাস করে), তাবৎ (ততদিন) গেহে (গৃহমধ্যে [গৃহে স্থিত ব্যক্তিরা]) কুশলং (কুশল) পৃচ্ছতি (জিজ্ঞাসা করে), বায়ৌ (প্রাণবায়ু) গতবতি (গত হইয়া) দেহ-পায়ে (শরীরত্যাগ হইলে) ভার্যা (স্ত্রী) তস্মিন্ (সেই) কায়ে (শরীরে) বিভ্যতি (ভীত হয়)॥১৪


জীব যতদিন দেহে বাস করে, ততদিন স্বগৃহে (আত্মীয়গণ) কুশলাদি জিজ্ঞাসা করে; প্রাণবায়ু নির্গত হইয়া শরীর ত্যাগ হইলে ভার্যাও সেই শরীর দেখিয়া ভীত হয়৷১৪


সুখতঃ ক্রিয়তে রামাভোগঃ, পশ্চাদ্ধন্ত শরীরে রোগঃ৷

যদ্যপি লোকে মরণং শরণং, তদপি ন মুঞ্চতি পাপাচরণম্॥১৫


সুখতঃ (সুখলালসায়)  রামা-ভোগঃ (স্ত্রীসম্ভোগ) ক্রিয়তে (করা হয়), পশ্চাৎ (তৎপর) হন্ত (হায়) শরীরে (দেহে) রোগঃ (রোগ হয়); যদি অপি (যদিও) লোকে (জগতে) মরণং (মৃত্যুই) শরণং (চরম গতি), তদপি (তথাপি) পাপ-আচরণম্ (পাপকর্ম) ন মুঞ্চতি (ত্যাগ করে না)॥১৫


সুখলালসায় স্ত্রীসম্ভোগ করা হয়,—তৎপর হায়! শরীরে রোগ হয়; যদিও জগতে মৃত্যুই চরম গতি, তথাপি কেহ পাপকর্ম ত্যাগ করে না৷১৫


রথ্যাচর্পটবিরচিতকন্থঃ, পুণ্যাপুণ্যবিবর্জিতপন্থঃ৷

নাহং ন ত্বং নায়ং লোকস্তদপি কিমর্থং ক্রিয়তে শোকঃ॥১৬


রথ্যা-চর্পট-বিরচিত-কন্থঃ (রাস্তায় লব্ধ বস্ত্রখণ্ডের দ্বারা কন্থানির্মাণকারী) পুণ্য-অপুণ্য-বিবর্জিত-পন্থঃ (ধর্ম এবং অধর্মবর্জিত [সন্ন্যাস-] মার্গে বিচরণশীল), ন অহং (আমি নাই) ন ত্বং (তুমিও নাই) অয়ং লোকঃ (এই জগৎও) ন (নাই) [সতত এইরূপ চিন্তা করিতেছে], তদপি (তথাপি) কিমর্থং (কি নিমিত্ত) শোকঃ (শোক) ক্রিয়তে (করা হয়)?১৬


(সন্ন্যাসী) পথে প্রাপ্ত বস্ত্রখণ্ডের দ্বারা কন্থা রচনা করিয়া ধর্ম এবং অধর্ম-বিবর্জিত মার্গে বিচরণ করিতেছে; (তাহার নিকট) আমি নাই, তুমি নাই, এই জগৎও নাই—তথাপি শোক হয় কেন?১৬


কুরুতে গঙ্গাসাগরগমনং, ব্রতপরিপালনমথবা দানম্৷

জ্ঞানবিহীনে সর্বমনেন, মুক্তির্ন ভবতি জন্মশতেন॥১৭


[লোক] গঙ্গা-সাগর-গমনং (গঙ্গাসাগরে গমন) ব্রত-পরিপালনম্ (ব্রত-আচরণ) অথবা (অথবা) দানম্ (দান) কুরুতে (করে); জ্ঞান-বিহীনে (জ্ঞান না থাকিলে) অনেন (উক্ত গঙ্গাসাগর-গমনাদি দ্বারা) সর্বম্ (সমস্তই) ভবতি (হয়), [কিন্তু] জন্ম-শতেন (শতজন্মেও) মুক্তিঃ (মুক্তি) ন (হয় না)॥১৭


(লোকে) গঙ্গাসাগরে গমন, ব্রত-পালন অথবা দান করে, কিন্তু জ্ঞান না হইলে উহা দ্বারা সমস্তই হইতে পারে বটে, শুধু শতজন্মেও মুক্তি হয় না৷১৭





















[29]                ১ এই শ্লোক স্তোত্রের ‘ধ্রুবপদ’, অর্থাৎ একবার ছাপা হইলেও গানের ধূয়ার মতো প্রতি শ্লোকের পর আবৃত্তি করিতে হইবে৷

 



2.59 দ্বাদশপঞ্জরিকা (মোহমুদ্‌গরঃ)

মূঢ় জহীহি ধনাগমতৃষ্ণাং, কুরু সদ্বুদ্ধিং মনসি বিতৃষ্ণাম্৷

যল্লভসে নিজকর্মোপাত্তং, বিত্তং তেন বিনোদয় চিত্তম্॥১


[হে] মূঢ় (মূর্খ) ধন-আগম-তৃষ্ণাং (ধনসঞ্চয়ের আকাঙ্ক্ষা) জহীহি (ত্যাগ করো), মনসি (অন্তঃকরণে) সৎ-বুদ্ধিং (সদসদ্বিবেক) [এবং] বিতৃষ্ণাম্ (বৈরাগ্য) কুরু (অবলম্বন করো); নিজ-কর্ম-উপাত্তং (নিজ কর্মের দ্বারা সঞ্চিত) যৎ (যে) বিত্তং (ধন) লভসে (লাভ কর) তেন (তাহার দ্বারাই) চিত্তম্ (চিত্তকে) বিনোদয় (সন্তুষ্ট করো)॥১


হে মূর্খ, ধনসঞ্চয়ের বাসনা ত্যাগ করো, অন্তঃকরণে সদ্বুদ্ধি ও বৈরাগ্য অবলম্বন করো; নিজ কর্মের দ্বারা যে বিত্ত সঞ্চিত হয়, তদ্দ্বারাই চিত্তকে সন্তুষ্ট করো৷১


অর্থমনর্থং ভাবয় নিত্যং, নাস্তি ততঃ সুখলেশঃ সত্যম্৷

পুত্রাদপি ধনভাজাং ভীতিঃ, সর্বত্রৈষা বিহিতা নীতিঃ॥২


নিত্যং (সর্বদা) অর্থম্ (ধনকে) অনর্থং (অনিষ্টের কারণ বলিয়া) ভাবয় (চিন্তা করো), সত্যম্ (সত্যই) ততঃ (তাহাতে) সুখলেশঃ (অল্পমাত্র সুখও) ন অস্তি (নাই); ধন-ভাজাং (ধনিগণের) পুত্রাৎ অপি (পুত্র হইতেও) ভীতিঃ (ভয়)—এষা (এই) নীতিঃ (নিয়ম) সর্বত্র (সর্বত্রই) বিহিতা (প্রচলিত)॥২


সর্বদা অর্থকে অনর্থের হেতু বলিয়া চিন্তা করো, সত্যই তাহাতে সুখলেশ নাই; ধনিগণের পুত্র হইতেও ভয় হয়; এই নিয়ম সর্বত্রই প্রচলিত৷২


কা তে কান্তা কস্তে পুত্রঃ, সংসারোঽয়মতীব বিচিত্রঃ৷

কস্য ত্বং কঃ কুত আয়াত-স্তৎ ত্বং চিন্তয় যদিদং ভ্রাতঃ॥৩


কা (কে) তে (তোমার) কান্তা (স্ত্রী), কঃ (কে) তে (তোমার) পুত্রঃ—অয়ম্ (এই) সংসারঃ অতীব (অত্যন্ত) বিচিত্রঃ; ত্বং (তুমি) কস্য (কাহার), কঃ (তুমি কে), কুতঃ (কোথা হইতে) আয়াতঃ (আসিয়াছ)—ভ্রাতঃ (হে ভাই), ইদং (এই) যৎ (যে তত্ত্ব) তৎ (তাহা) ত্বং (তুমি) চিন্তয় (চিন্তা করো)॥৩


কে তোমার স্ত্রী? কে তোমার পুত্র? এই সংসার অতীব বিচিত্র৷ তুমি কাহার, তুমি কে এবং কোথা হইতে আসিয়াছ—হে ভ্রাত; এই চিন্তা করো৷৩


মা কুরু ধনজনযৌবনগর্বং, হরতি নিমেষাৎ কালঃ সর্বম্৷

মায়াময়মিদমখিলং হিত্বা, ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা॥৪


ধন-জন-যৌবন-গর্বং (সম্পত্তি ভৃত্যাদি এবং যৌবনের গর্ব) মা কুরু (করিও না) [কেননা] কালঃ (কাল) সর্বম্ (সমস্তই) নিমেষাৎ (মুহূর্তেই) হরতি (হরণ করে); ইদম্ (এই) মায়াময়ম্ (মায়াময়) অখিলং (নিখিল বস্তুকে) হিত্বা (ত্যাগ করিয়া) আশু (অবিলম্বে) ব্রহ্মপদং (পরব্রহ্মের স্বরূপ) বিদিত্বা (জানিয়া) প্রবিশ (তাহাতে প্রবেশ করো)॥৪


ধন, জন এবং যৌবনের গর্ব করিও না—কাল সমস্তই নিমেষে হরণ করে; মায়াময় এই অখিল জগৎকে ত্যাগ করিয়া অবিলম্বে পরব্রহ্মস্বরূপ জ্ঞাত হইয়া তাহাতে প্রবেশ করো৷৪


কামং ক্রোধং লোভং মোহং, ত্যক্ত্বাত্মানং ভাবয় কোঽহম্৷

আত্মজ্ঞানবিহীনা মূঢ়াস্তে পচ্যন্তে নরকনিগূঢ়াঃ॥৫


কামং ক্রোধং মোহং লোভং (লোভ) ত্যক্ত্বা (ত্যাগ করিয়া) অহম্ কঃ (আমি কে) [এইরূপে] আত্মানং (আত্মাকে) ভাবয় (চিন্তা করো); আত্ম-জ্ঞান-বিহীনাঃ (যাহাদের আত্মজ্ঞান নাই তাহারা) মূঢ়াঃ (মোহগ্রস্ত), তে (তাহারা) নরক-নিগূঢ়াঃ (নরকে মগ্ন হইয়া) পচ্যন্তে (পচ্যমান হয়)॥৫


কাম ক্রোধ মোহ এবং লোভ ত্যাগ করিয়া ‘আমি কে’ এইরূপ আত্মচিন্তা করো; যাহারা আত্মজ্ঞানবিহীন তাহারা মূঢ়, তাহারা নরকে পতিত হইয়া পচিয়া থাকে৷৫


সুরমন্দিরতরুমূলনিবাসঃ, শয্যা ভূতলমজিনং বাসঃ৷

সর্বপরিগ্রহভোগত্যাগঃ, কস্য সুখং ন করোতি বিরাগঃ॥৬


সুর-মন্দির-তরুমূল-নিবাসঃ (দেবমন্দির এবং বৃক্ষতলে বাস), ভূতলম্ (পৃথিবী-পৃষ্ঠ) শয্যা (শয়নস্থান) অজিনং (মৃগচর্ম) বাসঃ (পরিধেয়) সর্ব-পরিগ্রহ-ভোগ-ত্যাগঃ (সকল প্রকারের দান গ্রহণ না করা এবং ভোগ ত্যাগ করা)—[এইরূপ যে] বিরাগঃ (বৈরাগ্য) [তাহা] কস্য (কাহার) সুখং (সুখবিধান) ন করোতি (না করে)?৬


দেবমন্দির ও বৃক্ষতলে বাস, ভূতলে শয়ন, মৃগচর্ম পরিধান এবং সকল প্রকার পরিগ্রহ ও ভোগ-পরিত্যাগ—এইরূপ (লক্ষণবিশিষ্ট) বৈরাগ্য কাহার সুখবিধান না করে?৬


শত্রৌ মিত্রে পুত্রে বন্ধৌ, মা কুরু যত্নং বিগ্রহসন্ধৌ৷

ভব সমচিত্তঃ সর্বত্র ত্বং, বাঞ্ছস্যচিরাদ্ যদি বিষ্ণুত্বম্॥৭


শত্রৌ (শত্রু) মিত্রে (মিত্র) পুত্রে (পুত্র) বন্ধৌ (বন্ধুতে) [এবং] বিগ্রহ-সন্ধৌ যুদ্ধে অথবা সন্ধিতে) যত্নং (আসক্তি) মা কুরু (করিও না); ত্বং (তুমি) যদি অচিরাৎ (অবিলম্বে) বিষ্ণুত্বম্ (বিষ্ণুত্ব) বাঞ্ছসি (লাভ করিতে ইচ্ছা কর) [তাহা হইলে] সর্বত্র সমচিত্তঃ (সমানভাবযুক্ত, সমদর্শী) ভব (হও)॥৭


শত্রু মিত্র পুত্র ও বন্ধুতে এবং বিগ্রহ ও সন্ধিবিষয়ে আসক্তি করিও না; তুমি যদি অচিরে বিষ্ণুপদ লাভ করিতে ইচ্ছা কর, তবে সর্বত্র সমচিত্ত হও৷৭


ত্বয়ি ময়ি চান্যত্রৈকো বিষ্ণুর্ব্যর্থং কুপ্যসি ময্যসহিষ্ণুঃ৷

সর্বস্মিন্নপি পশ্যাত্মানং, সর্বত্রোৎসৃজ ভেদজ্ঞানম্॥৮


ত্বয়ি (তোমাতে), ময়ি (আমাতে) অন্যত্র চ (এবং অন্য সর্বত্র) একঃ (একমাত্র) বিষ্ণুঃ (বিষ্ণুই) [বিদ্যমান] ময়ি (আমার প্রতি) অসহিষ্ণুঃ (অসহিষ্ণু [হইয়া তুমি]) ব্যর্থং (বিনা কারণে) কুপ্যসি (ক্রুদ্ধ হইতেছ); সর্বস্মিন্ অপি (সকলেরই মধ্যে) আত্মানং (আপনাকে) পশ্য (দর্শন করো), সর্বত্র (সর্বত্র) ভেদ-জ্ঞানম্ (ভেদবুদ্ধি) উৎসৃজ (ত্যাগ করো)॥৮


তোমাতে ও আমাতে এবং অন্য সর্বত্র এক বিষ্ণুই বিদ্যমান; আমার প্রতি অসহিষ্ণু হইয়া তুমি বৃথাই ক্রুদ্ধ হইতেছ; সকলেরই মধ্যে আপনাকে দর্শন করো, সর্বত্র ভেদজ্ঞান ত্যাগ করো৷ ৮


প্রাণায়ামং প্রত্যাহারং, নিত্যানিত্যবিবেকবিচারম্৷

জাপ্যসমেতসমাধিবিধানং, কুর্ববধানং মহদবধানম্॥৯


প্রাণায়ামং প্রত্যাহারং (ইন্দ্রিয়সমূহের বিষয় হইতে নিবৃত্তি) নিত্য-অনিত্য-বিবেক-বিচারম্‌ (সত্য এবং মিথ্যা বস্তুর পার্থক্য-নির্ধারণের জন্য বিচার) জাপ্য-সমেত-সমাধি-বিধানং (মন্ত্রজপ-সহকারে সমাধির অনুষ্ঠান) কুরু (করো) [এইসব বিষয়ে] অবধানং (মনোনিবেশ) মহৎ অবধানম্ (অতিশয় মনোনিবেশ) [করো]॥৯


প্রাণায়াম, প্রত্যাহার, নিত্যানিত্য-বিবেকের জন্য বিচার এবং মন্ত্রজপ-সহকারে সমাধি-অনুষ্ঠান অভ্যাস করো—এইসব বিষয়ে অবহিত হও, বিশেষরূপে অবহিত হও৷৯


নলিনীদলগতসলিলং তরলং, তদ্বজ্জীবিতমতিশয়চপলম্৷

বিদ্ধি ব্যাধ্যভিমানগ্রস্তং, লোকং শোকহতঞ্চ সমস্তম্॥১০


নলিনী-দল-গত-সলিলং (পদ্মপত্রস্থিত জল) তরলং (চঞ্চল), তৎ বৎ (সেই প্রকার) জীবিতম্ (জীবন) অতিশয়-চপলম্ (অত্যন্ত চঞ্চল); সমস্তম্ (সকল) লোকং (জগৎকে) ব্যাধি-অভিমান-গ্রস্তং (রোগ এবং অহঙ্কারে অভিভূত) শোকহতং চ (এবং দুঃখে গ্রস্ত বলিয়া) বিদ্ধি (অবগত হও)॥১০


পদ্মপত্রস্থিত জল যেমন চঞ্চল, তদ্বৎ জীবনও অতিশয় চপল (অস্থায়ী); সকল লোককে ব্যাধি ও অভিমানে গ্রস্ত এবং শোকে মুগ্ধ বলিয়া অবগত হও৷১০


কা তেঽষ্টাদশদেশে চিন্তা, বাতুল তব কিং নাস্তি নিয়ন্তা৷

যস্ত্বং হস্তে সুদৃঢ়নিবদ্ধং, বোধয়তি প্রভবাদি বিরুদ্ধম্॥১১


[হে] বাতুল (চঞ্চল, পাগল), তে (তোমার) অষ্টাদশ-দেশে (দিগ্বিদিকে) কা চিন্তা (কীসের চিন্তা)? তব (তোমার) কিং (কি) নিয়ন্তা [এমন] পরিচালক) ন অস্তি (নাই), যঃ (যিনি) হস্তে [স্বীয়] হস্তে) সুদৃঢ়-নিবদ্ধং (দৃঢ়রূপে ধৃত) ত্বাং (তোমাকে) প্রভব-আদি (জন্ম-মৃত্যু উৎপত্তি-লয় প্রভৃতি) বিরুদ্ধম্ (পরস্পরবিরোধী বস্তু) বোধয়তি (বুঝাইয়া দেন)?১১


হে বাতুল, তোমার অষ্টাদশ দিকে কীসের চিন্তা? তোমার কি এমন কেহ নিয়ন্তা নাই, যিনি তোমাকে স্বীয় হস্তে সুদৃঢ়রূপে ধরিয়া জন্মমৃত্যু প্রভৃতি  পরস্পরবিরুদ্ধ তত্ত্ব বুঝাইয়া দেন?১১


গুরুচরণাম্বুজনির্ভরভক্তঃ, সংসারাদচিরাদ্ ভব মুক্তঃ৷

সেন্দ্রিয়মানসনিয়মাদেবং, দ্রক্ষ্যসি নিজহৃদয়স্থং দেবম্॥১২


গুরু-চরণ-অম্বুজ-নির্ভর-ভক্তঃ (গুরুর পাদপদ্মে একান্ত ভক্তি করিয়া) সংসারাৎ (সংসার হইতে) অচিরাৎ (অবিলম্বে) মুক্তঃ (মুক্ত) ভব (হও); এবং (এইরূপে) স-ইন্দ্রিয়-মানস-নিয়মাৎ (ইন্দ্রিয়ের সহিত অন্তঃকরণ সংযত করিয়া) নিজ-হৃদয়-স্থং (নিজ অন্তঃকরণে অবস্থিত) দেবম্ (স্বপ্রকাশ ব্রহ্মকে) দ্রক্ষ্যসি (দর্শন করিবে)॥১২


গুরুর পাদপদ্মে একান্ত ভক্তিপরায়ণ হইয়া সংসার হইতে অচিরে মুক্ত হও; এইরূপে ইন্দ্রিয়ের সহিত অন্তঃকরণ সংযত করিয়া নিজ হৃদয়স্থ দেবকে দর্শন করো৷১২


দ্বাদশপঞ্জরিকাময় এষ, শিষ্যাণাং কথিতো হ্যুপদেশঃ৷

যেষাং চিত্তে নৈব বিবেকস্তে পচ্যন্তে নরকমনেকম্॥১৩


এষঃ (এই) দ্বাদশ-পঞ্জরিকাময়ঃ (দ্বাদশশ্লোকাত্মক) উপদেশঃ (উপদেশ) শিষ্যাণাং হি (শিষ্যদিগের জন্যই) কথিতঃ (উক্ত হইয়াছে); যেষাং (যাহাদের) চিত্তে (চিত্তে) বিবেকঃ (বিবেক) ন এব (মোটেই নাই) তে (তাহারা) নরকম্ (নরকে) অনেকম্ (অনেক প্রকারে) পচ্যন্তে (ক্লেশাধীন হয়)॥১৩


এই দ্বাদশশ্লোকাত্মক উপদেশ শিষ্যদিগের জন্যই কথিত হইয়াছে; যাহাদের চিত্তে বিবেক নাই, তাহারা নরকে অনেক প্রকারে ক্লেশ ভোগ করে৷১৩











2.60 নির্বাণষট্‌কম্ (আত্মষট্‌কম্)

ওঁ মনোবুদ্ধ্যহঙ্কারচিত্তানি নাহং

ন চ শ্রোত্রজিহ্বে ন চ ঘ্রাণনেত্রে৷

ন চ ব্যোম ভূমির্ন তেজো ন বায়ু-

শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥১


অহং (আমি) মনঃ-বুদ্ধি-অহঙ্কার-চিত্তানি (মন বুদ্ধি অহঙ্কার ও চিত্ত) ন (নহি), চ (এবং) শ্রোত্র-জিহ্বে (কর্ণ ও জিহ্বা) ন ঘ্রাণ-নেত্রে চ (এবং নাসিকা ও চক্ষু) ন, ব্যোম (আকাশ) ভূমিঃ চ (ও ক্ষিতি) ন, তেজঃ (অগ্নিঃ) ন বায়ুঃ চ (বায়ুও) ন; অহং (আমি) চিৎ-আনন্দ-রূপঃ (জ্ঞান ও আনন্দস্বরূপ) শিবঃ (শিব), অহম্ শিবঃ (আমি শিব)॥১


আমি মন বুদ্ধি অহঙ্কার ও চিত্ত নহি; কর্ণ ও জিহ্বা নহি, নাসিকা ও চক্ষু নহি; আকাশ ও ক্ষিতি নহি, অগ্নি নহি, বায়ুও নহি; আমি জ্ঞান ও আনন্দস্বরূপ শিব, আমি শিব৷১


ন চ প্রাণসংজ্ঞো ন বৈ পঞ্চবায়ু-

র্ন বা সপ্তধাতুর্ন বা পঞ্চকোষাঃ৷

ন বাক্‌পাণিপাদং ন চোপস্থপায়ু-

শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥২


[অহং] প্রাণ-সজ্ঞঃ ন (প্রাণনামধারী নহি), পঞ্চ-বায়ুঃ চ ন বৈ (প্রাণ, অপান, ব্যান, সমান ও উদানও নহি), বা (অথবা) সপ্ত-ধাতুঃ (রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা ও শুক্র), ন বা পঞ্চ-কোষাঃ (অথবা অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়কোষ) ন বাক্-পাণি-পাদং (বাগিন্দ্রিয়, হস্ত, পাদ) ন উপস্থ-পায়ুঃ চ (উপস্থ ও পায়ুও) ন চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥২


আমি পঞ্চপ্রাণ নহি, পঞ্চবায়ু নহি, সপ্তধাতু নহি, পঞ্চকোষ নহি, বাগিন্দ্রিয় হস্ত ও পাদ নহি, জননেন্দ্রিয় ও মলদ্বার নহি; আমি জ্ঞান ও আনন্দস্বরূপ শিব, আমি শিব৷২


ন মে দ্বেষরাগৌ ন মে লোভমোহৌ

মদো নৈব মে নৈব মাৎসর্যভাবঃ৷

ন ধর্মো ন চার্থো ন কামো ন মোক্ষ-

শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৩


দ্বেষ-রাগৌ (অনুরাগ বা বিরাগ) মে (আমার) ন (নাই), মে লোভ-মোহৌ ন (আমার লোভ এবং মোহ নাই) মে মদঃ ন এব (আমার অহঙ্কার অবশ্যই নাই), মাৎসর্য-ভাবঃ ন এব (পরের উন্নতিতে বিদ্বেষও নাই); ধর্মঃ ন অর্থঃ চ ন, কামঃ ন; মোক্ষঃ ন চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৩


আমার অনুরাগ ও বিরাগ নাই; আমার লোভ ও মোহ নাই; আমার অহঙ্কার ও মাৎসর্য নাই; ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ নাই; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৩


ন পুণ্যং ন পাপং ন সৌখ্যং ন দুঃখং

ন মন্ত্রো ন তীর্থং ন বেদা ন যজ্ঞাঃ৷

অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা

চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৪


পুণ্যং ন, পাপং ন, সৌখ্যং ন, দুঃখং ন, মন্ত্রঃ ন, তীর্থং ন, বেদাঃ ন, যজ্ঞাঃ ন, অহং ভোজনং ন এব (আমি ভোজনক্রিয়া নহি), ভোজ্যং ন (ভোজ্যদ্রব্য নহি), ভোক্তা [ন] (ভোজনকর্তা নহি); চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৪


(আমার) পুণ্য, পাপ, সুখ, দুঃখ, মন্ত্র, তীর্থ, বেদপাঠ ও যজ্ঞ নাই; আমি ভোজন, ভোজ্য বা ভোক্তা নহি; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৪


ন মৃত্যুর্ন শঙ্কা ন মে জাতিভেদঃ

পিতা নৈব মে নৈব মাতা ন জন্ম৷

ন বন্ধুর্ন মিত্রং গুরুর্নৈব শিষ্য-

শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৫


মৃত্যুঃ মে ন, শঙ্কা (ভয়) ন, জাতিভেদঃ ন; মে পিতা ন এব, মাতা ন এব, জন্ম ন, বন্ধুঃ ন, মিত্রং ন, গুরুঃ ন, শিষ্যঃ চ [ন] এব; চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৫


আমার মৃত্যু, ভয় ও জাতিভেদ নাই আমার পিতা, মাতা ও জন্ম নাই; আমার বন্ধু, মিত্র, গুরু ও শিষ্য নাই; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৫


অহং নির্বিকল্পো নিরাকাররূপো

বিভুত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়াণাম্৷

ন চাসঙ্গতং নৈব মুক্তির্ন মেয়-

শ্চিদানন্দরূপঃ শিবোঽহং শিবোঽহম্॥৬


অহং (আমি) নির্বিকল্পঃ (বিকল্পবিহীন), নিরাকার-রূপঃ (নিরাকারস্বরূপ), চ (এবং) বিভুত্বাৎ (সর্বব্যাপি বলিয়া) সর্বত্র (সর্বত্র বিদ্যমান), চ (অপিচ) সর্ব-ইন্দ্রিয়াণাম্ (ইন্দ্রিয়-বর্গের সহিত) আসঙ্গতঃ (সম্বন্ধযুক্ত) ন (নহি), মুক্তিঃ ন এব (আমি মুক্তি নহি) চ মেয়ঃ ন (এবং জ্ঞেয়ও নহি), চিদানন্দরূপঃ ইত্যাদি॥৬


আমি নির্বিকল্প, নিরাকারস্বরূপ এবং সর্বব্যাপী বলিয়া সর্বত্র বিদ্যমান; আমি ইন্দ্রিয়বর্গের সহিত সম্বন্ধযুক্ত নহি; আমি মুক্তি নহি, জ্ঞেয়ও নহি; আমি চিদানন্দরূপ শিব, আমি শিব৷৬







2.61 কৌপীনপঞ্চকম্

বেদান্তবাক্যেষু সদা রমন্তো, ভিক্ষান্নমাত্রেণ চ তুষ্টিমন্তঃ৷

অশোকমন্তঃকরণে চরন্তঃ, কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥১


সদা (সর্বদা) বেদান্তবাক্যেষু (বেদান্তবাক্যসমূহে) রমন্তঃ (অনুশীলননিরত), ভিক্ষা-অন্ন-মাত্রেণ চ (এবং ভিক্ষালব্ধ অন্নমাত্রের দ্বারা) তুষ্টিমন্তঃ (তৃপ্তিযুক্ত), অন্তঃকরণে (অন্তঃকরণ-মধ্যে) অশোকং (শোকরহিত হইয়া) চরন্তঃ (বিচরণকারী) কৌপীনবন্তঃ (কৌপীনধারী সন্ন্যাসীরা) খলু (নিশ্চয়ই) ভাগ্যবন্তঃ (সৌভাগ্যশালী)॥১


সর্বদা বেদান্ত-বাক্যে রত, ভিক্ষান্ন-মাত্রের দ্বারা পরিতৃপ্ত, শোকহীন অন্তঃকরণে বিচরণশীল কৌপীনধারীরাই ভাগ্যবান৷১


মূলং তরোঃ কেবলমাশ্রয়ন্তঃ, পাণিদ্বয়ং ভোক্তুমামন্ত্রয়ন্তঃ৷

কন্থামিব শ্রীমপি কুৎসয়ন্তঃ, কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥২


কেবলম্ (কেবল)  তরোঃ (বৃক্ষের) মূলম্ (মূল) আশ্রয়ন্তঃ (আশ্রয়কারী) ভোক্তুম্ (ভোজনের জন্য) পাণিদ্বয়ং (হস্তদ্বয়কে) আমন্ত্রয়ন্তঃ (আহ্বানকারী, ব্যবহারকারী), শ্রীম্ অপি (লক্ষ্মীকেও) কন্থাম্ ইব (কন্থার [কাঁথার] ন্যায়) কুৎসয়ন্তঃ (নিন্দাকারী) কৌপীনবন্তঃ—॥২


কেবল বৃক্ষমূলকে আশ্রয়কারী, ভোজনার্থ হস্তদ্বয়ের সাহায্যগ্রহণকারী, লক্ষ্মীকেও কন্থার ন্যায় অবজ্ঞাকারী কৌপীনধারীরাই ভাগ্যবান৷২


স্বানন্দভাবে পরিতুষ্টিমন্তঃ, সুশান্তসর্বেন্দ্রিয়বৃত্তিমন্তঃ৷

অহর্নিশং ব্রহ্মসুখে রমন্তঃ, কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥৩


[যাঁহার] স্ব-আনন্দ-ভাবে (স্বীয় আনন্দরূপে) পরিতুষ্টিমন্তঃ (পরিতৃপ্ত), সু-শান্ত-সর্ব-ইন্দ্রিয়-বৃত্তিমন্তঃ (সকল ইন্দ্রিয়ের বৃত্তিসমূহ যাঁহাদের সুসংযত), অহঃ-নিশং (দিবারাত্র) ব্রহ্ম-সুখে (ব্রহ্মানন্দে) রমন্তঃ (যাঁহারা ক্রীড়াশীল) [সেই সকল] কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥৩


যাঁহারা স্বীয় আনন্দস্বরূপে বিভোর, যাঁহাদের সকল ইন্দ্রিয়ের বৃত্তি সুসংযত, দিবারাত্র যাঁহারা ব্রহ্মানন্দে রত, সেই সকল কৌপীনধারীরাই ভাগ্যবান৷৩


দেহাদিভাবং পরিবর্তয়ন্তঃ, স্বাত্মানমাত্মন্যবলোকয়ন্তঃ৷

নান্তং ন মধ্যং ন বহিঃ স্মরন্তঃ, কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥৪


দেহ-আদি-ভাবং (দেহ প্রভৃতিতে আত্মবুদ্ধি) পরিবর্তয়ন্তঃ (পরিবর্তনকারী, ত্যাগকারী) স্ব-আত্মানম্ (স্বীয় স্বরূপকে) আত্মনি (নিজ অন্তঃকরণে) অবলোকয়ন্তঃ (দর্শনকারী), ন অন্তং (না অন্তর্ভাগে স্থিত বিষয় [সূক্ষ্ম শরীর]) ন মধ্যং (না মধ্যভাগে স্থিত বিষয় [লিঙ্গ-শরীর], ন বহিঃ (না বহির্ভাগে স্থিত বিষয় [স্থূল শরীর]) স্মরন্তঃ (চিন্তাকারী [অর্থাৎ অন্ত মধ্য ও বহির্বিষয়ে চিন্তাশূন্য]) কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥৪


দেহাদিতে আত্মবুদ্ধিবিহীন, অন্তঃকরণে স্বীয় স্বরূপসাক্ষাৎকারী, এবং অন্ত মধ্য ও বহির্বিষয়ে চিন্তাশূন্য কৌপীনধারীরাই ভাগ্যবান৷৪


ব্রহ্মাক্ষরং পাবনমুচ্চরন্তো, ব্রহ্মাহমস্মীতি বিভাবয়ন্তঃ৷

ভিক্ষাশিনো দিক্ষু পরিভ্রমন্তঃ, কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥৫


পাবনং (পবিত্র) ব্রহ্ম-অক্ষরং (ব্রহ্মবাচক ওঙ্কার) উচ্চরন্তঃ (উচ্চারণকারী), অহং (আমি) ব্রহ্ম অস্মি (ব্রহ্ম) ইতি (এইরূপ) বিভাবয়ন্তঃ (চিন্তাশীল) ভিক্ষা-অশিনঃ (ভিক্ষান্ন-ভক্ষণশীল) দিক্ষু (বিভিন্ন দিকে) পরিভ্রমন্তঃ (পরিভ্রমণকারী) কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ॥৫


পবিত্র ওঙ্কার-উচ্চারণশীল, ‘আমি ব্রহ্ম’ এই চিন্তায় নিমগ্ন, ভিক্ষান্ন-ভোজী, দিগ্‌দিগন্তে বিচরণকারী কৌপীনধারীরাই ভাগ্যবান৷৫





2.62 ব্রহ্মস্তোত্রম্

ওঁ নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায়

নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায়৷

নমোঽদ্বৈততত্ত্বায় মুক্তিপ্রদায়

নমো ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায়॥১


ওঁ সর্ব-লোক-আশ্রয়ায় (সকল জগতের আধার) সতে (সৎস্বরূপ) তে (তোমাকে) নমঃ (নমস্কার), বিশ্ব-রূপ-আত্মকায় (নিখিল রূপবান্ বস্তুর আত্মস্বরূপ) চিতে (জ্ঞানস্বরূপ) তে নমঃ, অদ্বৈত-তত্ত্বায় (একত্বতত্ত্ব-স্বরূপ) মুক্তি-প্রদায় (মুক্তিদাতাকে) নমঃ, ব্যাপিনে (সর্বত্র বিদ্যমান) নির্গুণায় (গুণশূন্য) ব্রহ্মণে (ব্রহ্মকে) নমঃ॥১


ওঁ সকল জগতের আশ্রয় সৎস্বরূপ তোমাকে নমস্কার, বিশ্ব-রূপাত্মক চিৎস্বরূপ তোমাকে নমস্কার, অদ্বৈত তত্ত্বস্বরূপ মুক্তিপ্রদ তোমাকে নমস্কার, সর্বব্যাপী নির্গুণ ব্রহ্মকে নমস্কার৷১


    ত্বমেকং শরণ্যং ত্বমেকং বরেণ্যং

ত্বমেকং জগৎকারণং বিশ্বরূপম্৷

ত্বমেকং জগৎকর্তৃপাতৃপ্রহর্তৃ

ত্বমেকং পরং নিষ্কলং নির্বিকল্পম্॥২


ত্বম্ (তুমিই) একং (একমাত্র) শরণ্যং (আশ্রয়স্থল), ত্বম্ একং বরেণ্যং (প্রার্থনীয়), ত্বম্ একম্ জগৎ-কারণং (জগতের কারণ) বিশ্ব-রূপম্ (সর্বস্বরূপ), ত্বম্ একং জগৎ-কর্তৃ-পাতৃ-প্রহর্তৃ (জগতের স্রষ্টা পালক এবং সংহারক) ত্বম্ একং পরং (সর্বশ্রেষ্ঠ) নিষ্কলং (অংশবিহীন) নির্বিকল্পম্ (বিকারশূন্য)॥২


একমাত্র তুমিই আশ্রয়স্থল, একমাত্র তুমিই বরেণ্য, একমাত্র তুমিই জগৎকারণ এবং বিশ্বরূপ, একমাত্র তুমিই জগতের স্রষ্টা, পালক ও সংহারক, তুমিই একমাত্র সর্বশ্রেষ্ঠ নিষ্কল এবং নির্বিকল্প৷২


ভয়ানাং ভয়ং ভীষণং ভীষণানাং

গতিঃ প্রাণিনাং পাবনং পাবনানাম্৷

মহোচ্চৈঃপদানাং নিয়ন্তৃ ত্বমেকং

পরেষাং পরং রক্ষকং রক্ষকাণাম্॥৩


ত্বম্ একং ভয়ানাং (ভয়সমূহের) ভয়ং (ভয়), ভীষণানাং (ভীষণদিগের মধ্যে) ভীষণং (ভীষণ), প্রাণিনাং (প্রাণিগণের) গতিঃ (গমনশক্তি), পাবনানাম্ (পবিত্রকারীদিগের) পাবনং (পবিত্রতা-সম্পাদক), মহা-উচ্চৈঃ-পদানাং (যাহারা অতি উচ্চপদে অবস্থিত তাহাদের) নিয়ন্তৃ (বিধাতা), পরেষাং (শ্রেষ্ঠদিগের মধ্যে) পরং (শ্রেষ্ঠ), রক্ষকাণাম্ (রক্ষকদিগের) রক্ষকং (রক্ষাকারী)॥৩


তুমিই ভয়সমূহের একমাত্র ভয়, ভীষণগণের মধ্যে ভীষণতম, প্রাণিগণের গতি, পাবকদিগের পাবক, অতি উচ্চপদে অধিষ্ঠিতদিগের বিধাতা, শ্রেষ্ঠদিগের মধ্যে শ্রেষ্ঠতম, রক্ষকদিগের রক্ষক৷৩


পরেশ প্রভো সর্বরূপাবিনাশি-

ন্ননির্দেশ্য সর্বেন্দ্রিয়াগম্য সত্য৷

অচিন্ত্যাক্ষর ব্যাপকাব্যক্ততত্ত্ব

জগদ্ভাসকাধীশ পায়াদপায়াৎ॥৪


[হে] পর-ঈশ (পরমেশ্বর), প্রভো, সর্ব-রূপ (বিশ্বরূপ) অবিনাশিন্ অনির্দেশ্য (নামশূন্য), সর্ব-ইন্দ্রিয়-অগম্য (সকল ইন্দ্রিয়ের অতীত), সত্য (মিথ্যাতীত) অচিন্ত্য (মনের অতীত) অক্ষর (পরিবর্তনশূন্য), ব্যাপক (সর্বব্যাপী), অব্যক্ত-তত্ত্ব (অপ্রকাশিত-স্বরূপ), জগৎ-ভাসক (জগৎ-প্রকাশক), অধি-ঈশ (সর্বনিয়ন্তা), অপায়াৎ (অনিষ্টাদি হইতে) পায়াৎ (আপনি রক্ষা করুন)॥৪


হে পরমেশ্বর, প্রভু, বিশ্বরূপ, অবিনাশি, অনির্দেশ্য, সর্বেন্দ্রিয়ের অগম্য, সত্য, অচিন্ত্য, অক্ষর, ব্যাপক, অব্যক্ততত্ত্ব, জগৎ-প্রকাশক, অধীশ্বর—তুমি আমাদিগকে অনিষ্ট হইতে রক্ষা করো৷৪


তদেকং স্মরামস্তদেকং ভজাম-

স্তদেকং জগৎসাক্ষিরূপং নমামঃ৷

সদেকং নিধানং নিরালম্বমীশং

ভবাম্ভোধিপোতং শরেণ্যং ব্রজামঃ॥৫


তৎ (সেই) একং (অদ্বিতীয়কে) স্মরামঃ (আমরা স্মরণ করি) তৎ একং ভজামঃ (ভজনা করি); তৎ একং জগৎ-সাক্ষি-রূপং (বিশ্বের দ্রষ্টাকে) নমামঃ (নমস্কার করি); সৎ (সত্যস্বরূপ), একং, নিধানং (নিখিল বস্তুর আশ্রয়); নিরালম্বম্ (স্বয়ং আশ্রয়হীন), ঈশং (পরমেশ্বর), ভব-অম্ভোধি-পোতং (সংসার-সাগরের তরণীরূপ) শরণ্যং (আশ্রয়স্বরূপকে) ব্রজামঃ (আশ্রয় করি)॥৫


সেই অদ্বিতীয়কে স্মরণ করি, সেই অদ্বিতীয়কে ভজনা করি, সেই অদ্বিতীয় জগৎসাক্ষি-স্বরূপকে নমস্কার করি; সৎস্বরূপ, অদ্বিতীয়, নিধান, নিরালম্ব, পরমেশ্বর, ভবসাগরের তরণী ও আশ্রয়-স্বরূপের আশ্রয় গ্রহণ করি৷৫



পঞ্চরত্নমিদং স্তোত্রং ব্রহ্মণঃ পরমাত্মনঃ৷

যঃ পঠেৎ প্রযতো ভূত্বা ব্রহ্মসাযুজ্যমাপ্নুয়াৎ॥৬


যঃ (যিনি) প্রযতঃ (একাগ্রচিত্ত) ভূত্বা (হইয়া) ব্রহ্মণঃ পরম-আত্মনঃ (ব্রহ্মস্বরূপ পরমাত্মার) ইদং (এই) পঞ্চরত্নম্ (পঞ্চরত্নস্বরূপ) স্তোত্রং (স্তব) পঠেৎ (পাঠ করিবেন)[তিনি] ব্রহ্ম-সাযুজ্যং (ব্রহ্মের সহিত একত্ব) আপ্নুয়াৎ (প্রাপ্ত হইবেন)॥৬


যিনি একাগ্রচিত্তে পরব্রহ্ম পরমাত্মার এই পঞ্চরত্নস্তোত্র পাঠ করিবেন, তিনি ব্রহ্মসাযুজ্য প্রাপ্ত হইবেন৷৬





2.63 পরাপূজাস্তোত্রম্

পূর্ণস্যাবাহনং কুত্র সর্বাধারস্য চাসনম্৷

স্বচ্ছস্য পাদ্যমর্ঘ্যঞ্চ শুদ্ধস্যাচমনং কুতঃ॥১


পূর্ণস্য (সর্বত্র যিনি বিদ্যমান তাঁহার) আবাহনং চ (এবং) সর্ব-আধারস্য (নিখিল বিশ্বের যিনি আশ্রয় তাঁহার) আসনম্ কুত্র (কোথায় [হইবে])? স্বচ্ছস্য (চিন্মাত্রস্বরূপের) পাদ্যম্ (পাদোদক) চ অর্ঘ্যং [কুতঃ (কীপ্রকারে], শুদ্ধস্য (পবিত্রতাস্বরূপের) আচমনং কুতঃ (কোন্ প্রয়োজনে হইবে)?১


পূর্ণের আবাহন এবং সর্বাশ্রয়ের আসন কোথায় হইবে? চিন্মাত্রের পাদ্য ও অর্ঘ্য কিপ্রকারে এবং শুদ্ধের আচমন কোন্ প্রয়োজনে হইবে?১


নির্মলস্য কুতঃ স্নানং বস্ত্রং বিশ্বোদরস্য চ৷

নিরালম্বস্যোপবীতং পুষ্পং নির্বাসনস্য চ॥২


নির্মলস্য (যিনি মলিনতাশূন্য তাঁহার) স্নানং কুতঃ (কোন্‌ প্রয়োজনে), বিশ্ব-উদরস্য চ (যাঁহার উদরে বিশ্ব অবস্থিত তাঁহার) বস্ত্রং [কুতঃ (কীরূপে হইবে]? নিরালম্বস্য (যিনি অন্য আশ্রয়শূন্য তাঁহার) উপবীতং (যজ্ঞসুত্র), নির্বাসনস্য চ (যিনি বাসনাশূন্য বা গন্ধশূন্য তাঁহার) পুষ্পং (পুষ্প) [কুতঃ (কোন্ প্রয়োজনে]?২


নির্মলের স্নান কোন্ প্রয়োজনে এবং বিশ্বোদরের বস্ত্রপরিধান কীরূপে হইবে? নিরালম্বের উপবীত এবং গন্ধশূন্যের পুষ্প কোন্ প্রয়োজনে লাগিবে?২


নির্লেপস্য কুতো গন্ধো রম্যস্যাভরণং কুতঃ৷

নিত্যতৃপ্তস্য নৈবেদ্যং তাম্বূলঞ্চ কুতো বিভোঃ॥৩


নির্লেপস্য (যাঁহাতে কিছুই লিপ্ত হয় না তাঁহাতে) গন্ধঃ (গন্ধদ্রব্য) কুতঃ (কীরূপে প্রদত্ত হইবে), রম্যস্য (যিনি সৌন্দর্যস্বরূপ তাঁহার) আভরণং (অলংকার) কুতঃ (কোন্‌ প্রয়োজনে)? নিত্য-তৃপ্তস্য (যিনি সর্বদা তৃপ্ত) বিভোঃ চ (যিনি সর্বব্যাপী তাঁহারই বা) নৈবেদ্যং তাম্বূলং (পান) কুতঃ (কোন্ প্রয়োজনে)?৩


যিনি লেপশূন্য তাঁহার গন্ধলেপ, যিনি নিজে সৌন্দর্যস্বরূপ তাঁহারআভরণ কোন্‌ প্রয়োজনে লাগিবে? নিত্যতৃপ্ত বিভুর নৈবেদ্য এবং তাম্বুলই কেন?৩


প্রদক্ষিণা হ্যনন্তস্য হ্যদ্বয়স্য কুতো নতিঃ৷

বেদবাক্যৈরবেদস্য কুতঃ স্তোত্রং বিধীয়তে॥৪


অনন্তস্য হি (যিনি প্রকৃতই অনন্ত তাঁহার) প্রদক্ষিণা (পরিক্রমা) অদ্বয়স্য হি (যিনি প্রকৃতই দ্বিতীয়শূন্য তাঁহার) নতিঃ (প্রণাম) কুতঃ (কিরূপে সম্ভব)? বেদ-বাক্যৈঃ (বেদ-বাক্যসমূহের দ্বারাও) অবেদ্যস্য (যিনি জ্ঞেয় নহেন তাঁহার প্রতি) স্তোত্রং (স্তব) কুতঃ (কিপ্রকারে) বিধীয়তে (বিহিত হইতে পারে)?৪


যিনি প্রকৃতই অনন্ত তাঁহার প্রদক্ষিণ এবং যিনি দ্বিতীয়বিহীন তাঁহার প্রতি প্রণাম কীরূপে সম্ভব? বেদবাক্যের দ্বারাও যিনি অজ্ঞেয় তাঁহার স্তুতি কীরূপে হইতে পারে?৪


স্বয়ম্প্রকাশমানস্য কুতো নীরাজনং বিভোঃ৷

অন্তর্বহিশ্চ পূর্ণস্য কথমুদ্বাসনং ভবেৎ॥৫


স্বয়ং-প্রকাশমানস্য (যিনি স্বয়ংপ্রকাশ) বিভোঃ (সর্বব্যাপী তাঁহার) নীরাজনং (দীপারতি) কুতঃ (কিপ্রকারে হইবে)? অন্তঃ (ভিতরে) বহিঃ চ (এবং বাহিরে) পূর্ণস্য (যিনি পূর্ণ তাঁহার) উদ্বাসনং (বিসর্জন) কথম্ (কিপ্রকারে) ভবেৎ (হইতে পারে)?৫


স্বয়ংপ্রকাশ বিভুর দীপারতিই বা কীরূপে, আর অন্তরে ও বাহিরে যিনি পরিপূর্ণ তাঁহার বিসর্জনই বা কিপ্রকারে হইবে?৫


একবুদ্ধ্যা তু দেবেশে বিধেয়া ব্রহ্মবিত্তমৈঃ॥৬


তু (পরন্তু) এবম্ এব (এই প্রকারেই) সর্ব-অবস্থাসু (সকল অবস্থায়) সর্বদা (সকল সময়ে) দেব-ঈশে (পরমেশ্বরের প্রতি) এক-বুদ্ধ্যা (একত্বভাবনা-দ্বারা) ব্রহ্ম-বিৎ-তমৈঃ (শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞদিগের দ্বারা) পরা-পূজা (সর্বোত্তম পূজা) বিধেয়া (বিহিত হওয়া উচিত)॥৬


পরন্তু এইরূপে সর্বাবস্থায় সর্বদা শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞগণ-কর্তৃক দেবেশের প্রতি একত্বভাবনারূপ পরাপূজা বিহিত হওয়া উচিত৷৬